আজমি জাহান ডট কমলিখছেন যে এক বাংলাদেশী চলচিত্র প্রযোজক বাংলাদেশে তাজমহলের একটি প্রতিরুপ বানিয়েছেন। ভারতের তরফ থেকে ইতিমধ্যেই এর বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়েছে।
ভারতের প্রবীন সাংবাদিক এবং লেখক এম জে আকবরমনে করেন যে গত বছর মুম্বাই জঙ্গী হামলার পেছনের লোকদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার প্রক্রিয়া থেকে সরে গেছে ভারত। তিনি স্মরণ করিয়ে দিচ্ছেন যে “বিস্মৃতির অতলে তলিয়ে যাওয়া আরেকটি এরকম হামলা ডেকে আনবে।”
ইরাক থেকে লায়লা আনোয়ার আসন্ন ঈদুল আজহার দিনে ১০০০ জন ইরাকীর মৃত্যুদণ্ড হতে পারে এই সংবাদের উপর মন্তব্য করেছেন যা পড়তে পারবেন এখানে।
আমি বাংলায় কথা কই।
আমি বাংলার কথা কই।
আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি
বাংলায় জেগে রই।
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি
বাংলায় চিৎকার।