The Global Voices Lingua project hopes to bring GV content to new linguistic audiences - Details

Also in:

দেশ:
দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, ইউক্রেইন, স. আরব আমিরাত, সোমালিয়া
বিষয়:
ভ্রমণ, যুদ্ধ এবং সংঘর্ষ, আন্তর্জাতিক সম্পর্ক
ভাষা:
ইংরেজী

 

পাইরেসি বলতে প্রচার মাধ্যমের স্বত্ব লঙ্ঘন করে নকল করা অথবা দীর্ঘ-অতিবাহিত জীবন পদ্ধতি নিয়ে টক লাইক এ পাইরেট ডে তে উদযাপনের মত কোন বিষয় বিবেচনা করার প্রবণতা কারো কারো থাকতে পারে। বস্তুত কিছু দেশে পাইরেসি বা জলদস্যুগিরি এবং সমুদ্র প্রতিরক্ষা এখন একটা গুরুত্বপূর্ণ ও সমসাময়িক প্রসঙ্গ। আজকের ভিডিওতে দেখবেন বিশ্ব খাদ্য কর্মসূচী তাদের মালবাহী জাহাজগুলো পাহারা দিতে দেহরক্ষী ভাড়া করার দৃশ্য; যেহেতু এখন সেগুলো খাদ্য পৌঁছে দিতে সোমালিয়ার দিকে রওনা হয়েছে। কোরিয়া ও আরব আমিরাতের ভিডিও ব্লগাররা সাম্প্রতিক কালে বিশ্বের কয়েকটা জলদস্যুতার ঘটনা তুলে ধরেছেন।

রকেটবুম ওয়েবসাইটের মাঠ প্রতিবেদক রুড ইলমেডর্প বিশ্ব খাদ্য কর্মসূচীর জাহাজে অনেক দূর পর্যন্ত ভ্রমণ করেছেন এবং আমাদের দেখিয়েছেন এই জাহাজগুলো নিরাপদে বন্দরে নিয়ে যাবার জন্য কেমন ধরণের প্রতিরক্ষা ব্যবস্থা থাকা দরকার:

ইউটিউবে আরব আমীরাতের ভিডিওব্লগার ম্যানকাইন্ডফরএভার একটা অস্ত্র বোঝাই ইউক্রেইনের জাহাজের কথা বলেছেন যা কেনিয়া যাবার পথে সোমালী জলদস্যুদের ছিনতাইয়ের শিকার হয়েছে:

দক্ষিণ কোরিয়ার ভিডিওব্লগার ডানিসমাইআঙ্কেল জানিয়েছেন সাম্প্রতিক একটা ছিনতাইয়ের ঘটনা, সোমালিয়ার পাইরেটরা একটা থাই জাহাজে আক্রমণ চালিয়ে মুক্তিপণের টাকা আদায় করে বন্দীদের মুক্তি দেয়। তারপরে নির্বিঘ্নে আরো অপরাধ সংঘটনের জন্য যাত্রা শুরু করে।

মন্তব্য করুন: