রেজওয়ান
১৫৭৮টি পোস্ট. যোগদান করেছেন ২৩শে ফেব্রুয়ারী ২০০৭
আমি তোমাদেরই কোন একজন। সাহিত্যিক নই তবে সাহিত্য পড়তে ভালবাসি। টেকি নই তবে টেকনলজি পছন্দ করি। গাইতে পারি না তবে সঙ্গীতে ভেসে থাকি। জীবনের এক সন্ধিক্ষণে অবস্থান করছি।
অপর্ণা রায়
১৬টি পোস্ট. যোগদান করেছেন ৫ই মার্চ ২০০৭
কোলকাতা, ভারতে বসবাসরত অপর্ণা পেশায় একজন কোয়ালিটেটিভ রিসার্চার। তার নেশা লিমেরিক এবং অন্যান্য কাব্য রচনা করা। তার ব্লগগুলোর মধ্যে নিউজমেরিকস ও খোলা জানালা উল্লেখযোগ্য। তিনি গ্লোবাল ভয়েসেসে নিয়মিত বাংলা ব্লগগুলোর পরিক্রমা করে থাকেন।
সাদিক
৪টি পোস্ট. যোগদান করেছেন ৬ই মার্চ ২০০৭
ইনসপিরেশনস এন্ড ক্রিয়েটিভ থটস ব্লগের এডিটর এবং লেখক, সাদিকের ব্লগিং শুরু সেই ২০০৪ সালের শেষের দিকে। সাদিকের ব্লগ তুলনামূলক আধ্যাত্বিকতা এবং মরমীবাদ নিয়ে। পেশায় ইঞ্জিনিয়ার সাদিকের আগ্রহ স্যাক্রেড এ্যাক্টিভিজম, ডেভলপমেন্ট এবং লেখালেখিতে। তিন মহাদেশের অনেকটা জায়গায় ঘুরে বেড়ানোর পরেও সাদিকের ঘোরাঘুরির নেশা পোকা প্রায়শই ডাক দিয়ে ওঠে।
কৌশিক আহমেদ
৮৬টি পোস্ট. যোগদান করেছেন ১৮ই জুলাই ২০০৭
চূয়াত্তরের বাংলাদেশের দক্ষিণাঞ্চলে জন্ম। ইংরেজী সাহিত্য নিয়ে পড়াশোনা শেষ করে হাঙ্গার প্রোজেক্টে ভলান্টিয়ার হিসেবে হাতে খড়ি। শিক্ষকতার পেশা ঘুরে বর্তমানে বাংলাদেশের সরকারী একটা সংস্থায় কাজ করছি। কবিতা লেখা একমাত্র প্যাশন। আমার শ্রেষ্ঠ কাব্য লেখা হয়েছে দুইহাজার সাত সালের ন'ই নভেম্বরে - একমাত্র কন্যার জন্মে - প্রতিদিন এই বিমূর্ত কবিতার কলেবর বৃদ্ধি করে চলছি।
ফরহাদ সাফায়েতুল কবীর (বিজয়)
১১৭টি পোস্ট. যোগদান করেছেন ২৯শে জানুয়ারী ২০০৮
নৃবিজ্ঞানে পড়ালেখা শেষ করে লেখার জগতে আছি। কাজ করি বিজ্ঞাপনের জগতে। নিজের ইচ্ছেয় নয় পণ্যের তাগিদেই ভাষা তৈরী হয়। সঙ্গীতটা চালিয়ে যেতে চাই, কিন্তু সুরও যেন বড় বেসুরো বাজে। ভাষার প্রতি দুর্বলতা রয়েছে, যদি সম্ভব হতো বিশ্বের সব ভাষায় কথা বলতে চাইতাম, কিন্তু মাতৃভাষাটাই যেন পুরোপুরি আয়ত্বে আসেনি এখনও। তারপরেও অনেকগুলো ভাষা শিখতে চাই।
রাহা
২১টি পোস্ট. যোগদান করেছেন ২৫শে এপ্রিল ২০০৮
মগজে মননে বাঙ্গালি । ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফলিত পদার্থবিদ্যা ও টেলিযোগাযোগ প্রকৌশলবিদ্যা শেষ করলেও বসবাস ভিন্ন জগতে, নিজের প্রতিষ্ঠিনে কাজ করি । সেলুলয়েডের ফিতাতে ভবিষ্যত দেখি আর প্রতীক্ষা অনাগত সুন্দরের জন্য।
অদিতি চট্টোপাধ্যায়
৫টি পোস্ট. যোগদান করেছেন ২রা মে ২০০৮
পশ্চিম বাংলার মালদা জেলায় থাকেন অদিতি। গত সাত বছর ধরে হাই স্কুলে বাংলা ভাষা ও সাহিত্য পড়াবার কাজ করছেন। লেখালেখি ও অনুবাদ নিয়মিত করেন। তার বাংলা ব্লগে কিছু লেখা রয়েছে।
মামুন ম. আজিজ
৩৫টি পোস্ট. যোগদান করেছেন ৩০শে সেপ্টেম্বর ২০০৮
জন্ম সত্তুর দশকের শেষাংশে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে সুন্দরবনের কাছাকাছি অঞ্চলে। সাহিত্যের প্রতি প্রগাঢ় ঝোঁক ছোটবেলা থেকেই , সেই সূত্রে দুটি কাজ খুব পছন্দের - বই পড়া আর লেখা। কবিতা লেখা অন্তরের অভিলাষ আর গল্প লেখা জীবনের। পেশায় ইঞ্জিনিয়ার। বাংলাদেশের প্রথম পরিপূর্ণ বাংলা ব্লগ সামহয়্যার ইন এ যত সামান্য পরিচিতি আছে পথিক!!!!!!! ছদ্মনামে।
আহসান হাবিব
২টি পোস্ট. যোগদান করেছেন ৬ই অক্টোবর ২০০৮
একজন বাংলাদেশি প্রকৌশলি বর্তমানে আফ্রিকায় কর্মরত।
অনুবাদকেরা কে কোথায়:
শেষ আপডেট করা হয়েছে: ১৬ই জুন, ২০০৯






