The Global Voices Lingua project hopes to bring GV content to new linguistic audiences - Details

Also in:

গ্লোবাল ভয়েসেস অনলাইন চেষ্টা করছে বিশ্বের যাবতীয় সংলাপকে একত্র করে ধারন করতে এবং এর মধ্যে গুরুত্বপূর্ণ মতামতগুলো বিশ্বজুড়ে প্রচার করতে। আমরা সেসব ব্যক্তি বা অঞ্চলের কথা তুলে ধরি, অন্য মাধ্যমগুলো সচরাচর যেসব এড়িয়ে চলে।


2009-11-17

হাঙ্গেরী: ইমরে কের্তেজের সাথে সাক্ষাৎকারের উপরে মন্তব্য

জার্মান সংবাদপত্র ডি ভেল্ট নভেম্বরের প্রথম সপ্তাহে একটি সাক্ষাৎকার (জার্মান ভাষায়) ছেপেছে নোবেল পুরস্কার পাওয়া হাঙ্গেরীর লেখক ইমরে কের্তেজের, যিনি এখন বার্লিনে বাস করছেন। কের্তেজ তার ৮০তম জন্মদিন পালন করলেন একই দিনে যেদিন জার্মানী বার্লিন দেয়াল পড়ার ২০তম বার্ষিকী পালন করল। সাংবাদিক তাকে জিজ্ঞাসা করেছিলেন বুদাপেস্ট আর বার্লিন সম্পর্কে তার ...

2009-11-16

অ্যাঙ্গোলা: লুয়াণ্ডাতে মাত্রাতিরিক্ত জীবনযাত্রার ব্যয়

লুয়ান্ডার উচ্চ জীবনযাত্রার মূল্য খুবই স্ববিরোধী: অ্যাঙ্গোলার উচ্চ হারের উন্নয়ন সূচক বেশীরভাগ দেশের নাগরিকদের ক্রয় সামর্থে প্রতিফলিত হয় না এবং কতিপয় ধনী ছাড়া বাকীদের জীবন যাত্রার মানে কোন উন্নয়ন দেখা যায় না।

মালাউই: খেলাধুলা আর বিস্ময়কর উইন্ডমিল বালক

অক্টোবরের প্রথম সপ্তাহে মালাউই ১-১ গোলে ড্র করেছে ভীতিকর আইভরি কোস্টের ফুটবল দলের সাথে এবং উইলিয়াম কামকোয়াম্বা নামে একজন তরুণ মালাউই বাসী সম্পর্কে একটি নতুন বই আন্তর্জাতিক শিরোনাম হয়েছে।

2009-11-14

মধ্যপ্রাচ্য ও উ. আ.

“ওয়েস্ট ব্যান্কের এক ফিলিস্তিনি শরণার্থী ক্যাম্পে বিশ্বে প্রথম টুইটারের অনুপ্রেরণায় একটি রাস্তার নামকরণ করা হয়েছে,” জানাচ্ছেন অ্যাকুয়াকুল ব্লগের ইমান

আলজেরিয়া-মিশর: ফুটবল খেলাকে কেন্দ্র করে অনলাইনে উত্তেজনাছবি postভিডিও post

গত ১৪ই নভেম্বর কায়রোয়, মিশর বনাম আলজেরিয়ার মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া ফুটবল খেলাকে কেন্দ্র করে দু'টি দেশের সমর্থকদের মধ্যে উত্তেজনা বাড়ছে। এই খেলাটির ফলাফল নির্ধারণ করবে সামনের বছর দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য ফিফা বিশ্বকাপের চূড়ান্ত পর্বে কোন দেশটি খেলবে। শনিবারের এই খেলাকে মাথায় রেখে প্রতিদ্বন্দ্বী দলের সমর্থকরা তৈরি হচ্ছে। তারা যেমন অনলাইনের বাইরে সাজ সাজ রব করছে, তেমনি এই খেলা নিয়ে অনলাইনেও উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে। যার ফলে বিষয়টি ভয় দেখানোর এক ছোটখাট যুদ্ধে রূপ নিচ্ছে।

মিশর: এল কোশারির যাত্রা শুরু

মিশরে নতুন ওয়েব ভিত্তিক এক ব্যঙ্গ পত্রিকা চালু হল যার নাম এল কোশারি। ধরে নেওয়া হচ্ছে যে এটি মিশরের সবচেয়ে নিরপেক্ষ সংবাদের উৎসে পরিণত হবে। অনেক ব্লগার একে স্বাগত জানিয়েছে।

নির্বাচিত লেখিকা: মারিনা রেশেটনিয়াকভিডিও post

গ্লোবাল ভয়েসেস এর রুশ ভাষাভাষী স্বাস্থ্য সম্পাদিকা হিসেবে মারিনা রেশেটনিয়াক তার বেশীর ভাগ সময় কাটান কিয়েভ ভিত্তিক রাইজিং ভয়েসেসের ক্ষুদ্র-অনুদান প্রাপ্ত প্রকল্প ড্রপ-ইন-সেন্টার (সাধারণত মাদকাসক্তি নিরাময় কেন্দ্র) এর সংবাদ সংগ্রহের জন্যে। রুশভাষী ব্লগ জগৎে স্বাস্থ্য বিষয়ক যে সমস্ত আলোচনা হয় সেগুলো নিয়েও তিনি গ্লোবাল ভয়েসেসে লেখেন

কিরগিজস্তান: শয়তানের খপ্পরে

কিরগিজস্তানের রাজনৈতিক দল এআরকে (এরকিন কিরগিজস্তান-যার অর্থ, কিরগিজস্তানকে মুক্ত কর)-এর নেতা সাইরবেক ঝুশুয়েভ। তিনি কিরগিজস্তানের অনেককে এক বিস্ময় উপহার দিতে সক্ষম হন, যখন তিনি ঘোষণা দেন যে দেশটির রাজধানী বিশকেক অনেক বছর ধরে শয়তানের খপ্পরে পড়ে রয়েছে। তার এই ঘোষণার কারণ শহরটির মাঝে শয়তানের এক বিশাল প্রতীক চিহ্ন রয়েছে। ঝুশুয়েভ বলেছেন, যখন তিনি গুগল আর্থে ঘোরাফেরা করছিলেন, তখন তিনি এই প্রতীক চিহ্ন আবিষ্কার করেন।

2009-11-13

ভারত

“মুম্বাই বিমানবন্দর হচ্ছে বিশ্বের যে কোন বড় শহরের বিমানবন্দরের মধ্যে সবচেয়ে খারাপটি। এতে আড়াআড়িভাবে দুটো রানওয়ে থাকায় প্লেনের উঠানামা খুবই সীমিত আকারে হয়,” মন্তব্য করছেন রাজেশ জৈন তার এমার্জিক ব্লগে

ইন্দোনেশিয়া: দুর্নীতির বিরুদ্ধে যারা লড়ছে তাদেরকে কাঠগড়ায় দাঁড় করানো

ইন্দোনেশিয়ার নেট নাগরিকরা দেশটির দুর্নীতি দমন প্রতিষ্ঠানের দুজন কর্মকর্তার মুক্তি চাচ্ছেন যাদের তথাকথিত ক্ষমতার অপব্যবহার আর ঘুষ গ্রহণের জন্য গ্রেপ্তার করা হয়েছে। অনেক নাগরিকদের কাছেই এই দুই ব্যক্তি দুর্নীতির বিরুদ্ধে জাতির লড়াইয়ের প্রতিভূ।