Global Voices বাংলা ভার্সন » গ্রীস
গ্রীস: দাবানল এথেন্সের দিকে ধেয়ে আসছে
শুক্রবার রাতে এক লেলিহান আগুন  গ্রীসের উত্তরপূর্ব এটিকা অঞ্চলে ছড়িয়ে পড়ে এবং শীঘ্রই সে এক বিশাল পরিমাণ বন ভূমি এলাকা ও সম্পত্তি ভস্মীভূত করে। দুই দিনের মাথায় এই আগুন এথেন্সের সবচেয়ে উত্তরের উপশহরের কাছে পৌঁছে যায়, এই অগ্নিকাণ্ড ২০০৭ সালে ঘটা রাতের দু:স্বপ্নের মতো বিধ্বংসী দাবানলের স্মৃতি আবার ফিরিয়ে এনেছে।
গ্রীক ব্লগার মাইন্ডস্ট্রিপার এর ভদ্রমহিলা তার বাড়ির বারান্দা থেকে তোলা ছবি পোস্ট করেন ব্লগে যা শনিবার সন্ধ্যার দৃশ্য:
Ωρα Αθήνας 8μμ
Κι εγώ θέλω να φύγω από το σπίτι μου.
এথেন্সে তখন রাত ৮টা  এবং আমি ঘর ছেড়ে বের হলাম।
ঘটনার একদিন পরে লন্ডন ভিত্তিক ফটোগ্রাফার মালজোপোউলো একটি ছবি পোস্ট করেছে যা এক বিমান থেকে নেওয়া হয়েছে।
ভদ্রমহিলা মন্তব্য করেছেন, “একে ভাষায় বর্ণনা করা যায় না….”।
সরাসরি তোলা আগুনের দৃশ্য:
রবিবার রাতে স্কিনিয়াস বনের ভেতরে রাখা এক ওয়েব ক্যামেরা এই দৃশ্যটি ধারণ করেছে কিভাবে আগুন ধেয়ে আসছে। যতক্ষণ পর্যন্ত ক্যামেরা কাজ করছিল ততক্ষণ পর্যন্ত সে এই দৃশ্য ধারণ করে, (তারপর অস্থায়ী ভাবে কাজ করা বন্ধ করে) এখন ক্যামেরাটি আবার কাজ করছে।
স্কিনিয়াস ওয়েবক্যামের ছবি, ২৪শে আগস্ট রাত ১:৫৩, গ্রীস
দি নিউ এথেনিয়ান  রবিবার সকালের ঘটনার কথা জানাচ্ছে, রবিবার সকালে আগুন এথেন্সের পেনডেলি উপশহর এলাকায় এসে পৌঁছায়।
অনেক স্থানীয় বাসিন্দা তাদের বাসা রক্ষা করার জন্য সারারাত জেগেছে। রবিবার সকাল পর্যন্ত তারা চেষ্টা করে যাচ্ছিল ছোটখাট আগুন নেভানোর জন্য, যা তাদের ঘরের কাছে জ্বলছিল। জলপাই গাছের ডাল ও বেলচা দিয়ে তারা আগুন নেভানোর চেষ্টা করে অথবা একটা মানব বন্ধন তৈরি করে একজনের থেকে আরেক জনের হাতে পানি পূর্ণ বালতি দিয়ে একই কাজ করছিল। তাদের উঠান থেকে একটা হোস পাইপ থেকে তারা পানি টানছিল। এক কটু ধোঁয়ায় বাতাস ভরে গিয়েছিল, এবং লোকজন তাদের মুখ  টি-শার্ট, মাথার চুল ঢাকার জন্য যে পোশাক ব্যবহার করা হয় সেই কেইরিচীফ ও তোয়ালে দিয়ে মুখ ঢেকে কাজ করছিল। […]
পানডেলি আবাসিক এলাকার অনেক বাসিন্দা তাদের বাসা খালি করার ক্ষেত্রে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেছে। অনেক বেলা পর্যন্ত রাস্তাঘাট গাড়িতে ভরে ছিল। অনেক লোক তাদের বাসার বাইরে অপেক্ষা করছিল। তাদের মুখ ঢাকা ছিল, তাদের পেছনে তাদের কুকুর গুলো ছিল, যারা শেকলে বাধা ছিল। লেলিহান আগুন তখন দেখা যাচ্ছিল না কিন্তু তার গভীরতা বোঝা যাচ্ছিল বিস্ফোরণের বিভিন্ন শব্দের মাধ্যমে- সম্ভবত প্রাকৃতিক গ্যাস ভর্তি ট্যাংক অথবা গাড়ীর বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছিল।
টুইটারে লোকজন এক গুগল ম্যাপ ম্যাশআপের (ম্যাশআপ হচ্ছে ওয়েব পাতার এক ভিন্ন সংস্করণ যেখানে ম্যাপের সাথে কয়েকটি ডাটা একসাথে যুক্ত থাকে) দিকে নির্দেশ করছিল। এখানে আগুন বিষয়ক তথ্য প্রদানকারী প্রতিষ্ঠান ফার্মস তথ্য প্রদান করছিল। তারা আগুনের অবস্থা পর্যবেক্ষণ করছিল এবং টুইটারে হ্যাশট্যাগের মাধ্যমে পরিস্থিতির বর্ণনা দিয়ে (#জিআরফায়ারস) টুইটারে অগ্নিকাণ্ড সম্বন্ধে সমষ্টিগত ভাবে যে প্রশ্ন আসছিল তারই উত্তর দিচ্ছিল। টিভিতে যে বর্ণনা প্রচার হচ্ছিল বেশির ভাগ মেসেজে সে গুলোই উত্তর হিসেবে পাঠানো হয়েছিল, এর সাথে প্রচার মাধ্যম ও রাজনৈতিক দলের সমালোচনাও ছিল, যার মধ্যে ছিল মূল বিষয়ের উপর সামান্য সরাসরি রিপোর্ট করা।
টুইটার ব্যবহারকারী @সাভাকোস আগুনের সামনে থেকে কিছু সরাসরি রিপোর্ট সরবরাহ করেছেন। তিনি এর সাথে ঘটনার তত্ত্বাবধান করেছেন গুগল মানচিত্রের মাধ্যমে।
Ενεργό μέτωπο της φωτιάς στην Σταμάτα, λίγο πριν από την πλατεία #grfires http://bit.ly/t38Z5 http://twitpic.com/ezarv
স্টামটার সক্রিয় অগ্নি নিরোধ কাজে আগুনের সামনে, জায়গাটি ঠিক স্কোয়ারের পিছনে#জিআরফায়ারস, এইচটিটিপি://বিট.এলই/টি৩৫জেড৫, এইচটিটিপি://টুইটপিক.কম/ইজারাভ।
এ ছাড়াও টুইটারে, @কেইয়ানাউন রিয়েল টাইম বা ঘটনার সময় তোলা এক ভিডিও পোস্ট করেছেন, যার সাথে ধারা বর্ণনা ছিল, কুইক নামের এক সফটওয়ার ব্যবহার করে তিনি এ কাজ করতে সমর্থ হন। সে সময় তিনি এটিকার ধোঁয়াচ্ছন্ন সড়কের উপর গাড়ি চালিয়ে যাচ্ছিলেন।
অন্ধকারে আলোর ঝলকানি:
অগ্নিকাণ্ডের সময় সূর্য অস্ত যাওয়া এক ভীতিকর ব্যাপারে পরিণত হয়। কারণ বিমান গুলো তখন মাটিতে নেমে আসে এবং অগ্নিকাণ্ড প্রতিরোধের বিষয়টি বাধাগ্রস্ত হতে থাকে। এরিক প্যাকার টুইটারে এই নাটকীয় মুহূর্তের বর্ণনা করছেন।
@এরিকটিপার্কস: সুর্যাস্ত হচ্ছে এবং আমরা দেখছি সামান্য আলোতে বিমানের মাধ্যমে দুর্ধর্ষ  অগ্নি নির্বাপক কর্মীরা  আগুন নেভানোর শেষ চেষ্টা করা যাচ্ছে। অন্ধকার পাহাড়ের উপর জ্বলতে থাকা শত শত আগুনের শিখাকে স্পষ্ট করল।
আগষ্টের ২৩ তারিখে গ্রীক ওয়েব ডিজাইনার ডিমিত্রিওস ডোকুগ্লু টুইটপিকে এই ছবিটি পোস্ট করেছে।
আমার ছাদ থেকে গতকাল রাতের দৃশ্য। #জিআরফায়ারস
টু্ইটপিক ব্যবহারের মাধ্যমে অনেক টু্‌ইটার ব্যবহারকারী ব্যক্তি মোবাইলে তোলা ছবি পোস্ট করেছে এবং একজন গ্রীক সফটওয়ার ডেভেলপার একটি স্বয়ংক্রিয় তরতাজা সংবাদ দিতে থাকা ওয়েব সেবা চালু করেছে এই সমস্ত পোস্ট গুলোকে এক করে, এর জন্য সে #জিআরফায়ার হ্যাশট্যাগ ব্যবহার করেছে।
অগ্নিকাণ্ডের সময় রাজনীতি:
টীচার ডিউড, একজন নাগরিক ফটো সাংবাদিক, যইনি থিসালোনিকি থাকেন। তিনি লেলিহান আগুন ও জাতীয় নির্বাচনের সাথে দেশটির রাজনীতির যে যোগসূত্র রয়েছে তার উপর মনোযোগ দেন।
যদিও গ্রীসে নিয়মিতই ছড়িয়ে পড়া অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, কিন্তু এথেন্স বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের এক গবেষণায় দেখা গেছে জাতীয় নির্বাচনের সাথে এই বিপর্যয়ের সরাসরি যোগাযোগ রয়েছে। স্পাইরোস সাকুরোস ও নিকোস ক্রিস্টোডৌউলাকিস-এর মতে গত ৫৪ বছরে বন ভূমি তার অর্ধেক অংশ হারিয়েছে, তবে ১৬ বছরে সেই সমস্ত এলাকায় আগুন লেগেছে যেখানে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।
শেষ বার যে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে যা ঘটেছিল ২০০৭ সালের জাতীয় সংসদ নির্বাচনের ঠিক এক সপ্তাহ পূর্বে। এবার বেশিরভাগ রাজনৈতিক বিশ্লেষক বিবেচনা করছেন কয়েক মাসের মধ্যেই এক নতুন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
টিচার ডিউড টুইটারে আমাদের স্মরণ করিয়ে দেন এর আগের এক অগ্নি নির্বাপন কর্মকাণ্ডের চেষ্টার কথা,  যেটাতে  তিনি নিজেই অংশগ্রহণ করেছিলেন।  .
১৯৯৭ সালে সালোনিকিতে কি ঘটেছিল তা মনে রেখেছি। আগুন নেভানোর সময় স্বেচ্ছাসেবক হিসেবে আমি কাজ করেছিলাম, খুবই ভীতিকর ব্যাপার, আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
… এবং অরওয়াইলি মন্তব্য করেছে যে :
দি নিউ ডেমোক্রেসি দলের [সরকারি দল] প্রতীকের এখন নতুন এক মানে তৈরি হয়েছে। এইচটিটিপি://টিনইয়ুরাল.কম/এম৪মাফা#জিআরফায়ারস।
গ্রীস: আর্মেনিয় গায়কের দেহাবসান
<divi><object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/dKXGRk9Q93Y&color1=0xb1b1b1&color2=0xcfcfcf&hl=en&feature=player_embedded&fs=1"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowScriptAccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/dKXGRk9Q93Y&color1=0xb1b1b1&color2=0xcfcfcf&hl=en&feature=player_embedded&fs=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" allowScriptAccess="always" width="425" height="344"></embed></object>
বেশীরভাগ আর্মেনিয়র কাছে তিনি অপরিচিত, কিন্তু অনেক কুর্দীর ভালোবাসায় তিনি সিক্ত, তার গানের জন্য। এই গায়কের নাম আরাম তিগরান এবং তিনি গাইতেন কুর্দী জাতির এক কথ্য ভাষা কুরমানজিতে। তিনি আর বেঁচে নেই - গ্রীসের রাজধানী এথেন্সে তিনি মারা যান। তার জন্ম ১৯৩৪ সালে সিরিয়ায়।
তিগরানের মৃত্যু অনেককে প্রভাবিত করেছে, তাদের কাছে, যারা তার গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক অবদানের কথা মনে রাখবেন। তিনি আর্মেনিয়া ও কুর্দীদের মধ্যে এক সাংস্কৃতিক সেতুবন্ধন তৈরীতে গুরুত্বপুর্ণ অবদান রেখেছেন। ৭ আগস্টে কুর্দীস্তান ও হায়াস্তান -এ হাতে হাতে এক রিপোর্ট করে যে তিগরানকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আরাম তিগরান, আর্মেনিয়ান বংশোদ্ভুত বিখ্যাত কুর্দী গায়ক। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তিগরানের শারীরিক অবস্থা সম্বন্ধে কোন তথ্য জানা যাচ্ছে না।
তার পরিবার আর্মেনিয় গণহত্যা থেকে বেঁচে যায় এবং তাকে সমসাময়িক কুর্দী গায়ক ও সঙ্গীতকারদের মধ্যে শ্রেষ্ঠ বলে বিবেচনা করা হয়।
পরের দিন, তার ফেসবুকে স্ট্যাটাস লাইন বা শিরোনামে তাজা সংবাদ হিসেবে এই গায়কের মৃত্যুর সংবাদ প্রকাশ করা হয়। গুরজিন, একই সাথে আর্মেনিয় ও কুর্দী বংশদ্ভূত একজন ব্লগার। তিনি এ সম্বন্ধে বিস্তারিত জানিয়ে পোস্ট করেন (গুগল মেশিন অনুবাদের মাধ্যমে এর অনুবাদ করা হয়েছে, বোধগম্যতার জন্যে তার কিছুটা সম্পাদনা করা হয়েছে):
Den berömda kurdiska sångaren av armeniskt ursprung kördes igår till akuten i Athen, vid 07.30 tiden var hans hälsotillstånd allvarligt, han blev på direkten hjärndöd och förlorade medvetandet helt och hållet. Utanför Van Gelismos sjukhuset i Athen så samlades hundratals trogna beundrare enligt Aknews för att visa sitt stöd, flera kända artister från Europa och Amerika tog första flyget till Grekland för att se efter sin vän. Tigrans kropp har nu förts till Amêd i norra Kurdistan (Diyarbakir, Turkiet) där han nu kommer att begravas.
Jag har tidigare idag talat med hans släktingar och jag förstår att de inte vill och orkar kommentera händelsen, han har lämnat efter sig två döttar och en son som förmodligen alltid kommer att definieras utifrån sin far.
Musiken han skapat har slagit rot i flera miljoner människors hjärtan i Mellanöstern men de underförstådda budskapen han sänt har aldrig riktigt slagit rot i folks tankar och handlingar.
Jag har i egenskap av halv armenier och halv kurd sedan en tid tillbaka identifierat mig med Aram som fungerat som en brobryggare mellan det kurdiska och det armeniska folket.
Jag tror verkligen på att han ensam har fört ihop två folk genom att ha använt sin armeniska bakgrund och sin kurdiska röst.
আর্মেনিয় বংশদ্ভূত বিখ্যাত কুর্দী গায়ককে গতকাল এথেন্সের হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যাওয়া হয়। তখন সময় সন্ধ্যা ৭.৩০ মিনিট। তার স্বাস্থ্যের অবস্থা বেশ খারাপ ছিল। একই সাথে তার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে এবং তিনি চেতনা হারান। এথেন্সের ভ্যান গিয়েলসমস হাসপাতালের সামনে তার ১০০ জনের মতো বিশ্বস্ত সমর্থক দাঁড়িয়ে থাকে তার জন্য। ইউরোপ ও আমেরিকার অনেক বিখ্যাত শিল্পী গ্রীসের পথে প্রথম যে বিমান পান তাতেই চড়ে বসেন তাদের এই বন্ধুকে এক নজর দেখার জন্য। তার দেহ এখন দক্ষিণ কুর্দিস্তানের আমেদে নিয়ে যাওয়া হয়েছে (দিয়াবারবাকির, তুরস্ক)। সেখানে তাকে কবর দেওয়া হবে।
আজ আমি তার আত্মীয়দের সাথে কথা বলেছি এবং বুঝতে পেরেছি এই ঘটনা সম্বন্ধে তারা কোন মন্তব্য করতে চান না। তিনি দুই কন্যা ও এক পুত্র রেখে গেছেন, যারা সব সময় তার পিতার দেখানো পথে চলবে।
যে সঙ্গীত তিনি সৃষ্টি করেছেন তা মধ্যপ্রাচ্যের কয়েক লক্ষ লোকের হৃদয়ের শেকড়ে গেঁথে থাকবে। কিন্তু তিনি ইঙ্গিতে যে বাণী আমাদের জন্য রেখে গেছেন তা মানুষের চিন্তা ও কাজের মধ্যে প্রবেশ করেনি।
আমি নিজে, আধা আর্মেনিয় ও আধা কুর্দী, অনেক সময় নিজেকে আরামের সাথে নিজেকে চেনার চেষ্টা করি, যিনি কুর্দী ও আর্মেনিয় জনগোষ্ঠীর মধ্যে সেতু হিসেবে কাজ করেছেন।
আমি সত্যিকারে বিশ্বাস করি যে, তিনি একই সঙ্গে দু'টি লোককে এক করেছেন, তার আর্মেনিয়ান পরিচয় ব্যবহার করে এবং তাদের কুর্দী ভোট প্রদান করে।
ইয়ানিয়ানা যথারীতি পোস্ট করেছে তিগরান ও তার ঘটনা । তিনি নির্দেশ করেছেন আর্মেনিয় অনলাইন সাইটগুলো ব্যর্থ হয়েছে তাদের বিখ্যাত চরিত্রের মধ্যে তাকে অন্তর্ভুক্ত করতে, এ ছাড়াও তার শান্তি ও বন্ধুত্বের বাণী, যা আর্মেনিয় ও কুর্দীদের মধ্যে অন্য টুইটার ব্যবহারকারীরা বহন করেছে।
আরাম তিগরান ১৯৩৪-২০০৯ -তার আত্মা শান্তি পাক।
গ্রীস: ইজরায়েলে অস্ত্র চালান নিয়ে বিক্ষোভ
এই মাসের শুরুর দিকে গাজায় যুদ্ধ চলাকালীন সময়ে জানা গেছে যুক্তরাষ্ট্র থেকে গ্রীসের ব্যাক্তি মালিকানাধীন বন্দর আস্তাকোস হয়ে ইজরায়েলে একটা অস্বাভাবিক বৃহৎ অস্ত্র চালান যাচ্ছে। এই সংবাদ গ্রীক ব্লগারদের মধ্যে ব্যাপক বিক্ষোভের সৃষ্টি করেছে। তারা ব্যাপারটা তদন্ত করার জন্য টুইটার ব্যবহার করেছে আর সরকারের উপরে চাপ প্রয়োগ করেছে চালানটা বন্ধ করার জন্য।
এই গোলাবারুদ পরিবহনকে থামানো হয় ঠিক সেই সময়ে যখন গ্রীক সরকার বিরোধী দলের কাছ থেকে চাপের মুখে পড়েছিল, আর এমনেস্টি ইন্টারনেশনাল অস্ত্র নিষেধাজ্ঞার কথা বলছিল।
আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টারে এ সংবাদ জানুয়ারীর ৯ তারিখে প্রকাশ হয় এবং প্রথমে সরকারী সূত্রগুলো একে খন্ডন করেছিল। কিন্তু এটা টুইটার ব্যবহারকারীরা তুলে ধরে আর ইন্ডি.জিআর(Indy.gr) – ইন্ডিমিডিয়ার এথেন্স এর একটা অংশ- প্রতিবেদনের গ্রীক ভাষান্তর প্রচার করার পর এর উপর ব্লগাররা তদন্ত করে।
বন্দরটার উপর একটা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাবটি টুইটারের মাধ্যমে ব্যপক প্রচার হয়:
ইটসোম্প: http://is.gd/f8Wa  আমরা কি আস্তাকোস বন্দরের উপরে একটা নিষেধাজ্ঞা আরোপ করতে পারি? শুধুমাত্র আমেরিকান আর ইজরায়েলি জাহাজ…
কেউ কেউ  সরাসরি টুইটে প্রশ্ন করেছে গ্রীক পররাষ্ট্র মন্ত্রীকে, যার ওয়েব দল একটা টুইটার একাউন্ট চালাচ্ছে:
ম্যাজিকএসল্যান্ড: @ডোরা বাকোয়ান্নিস, আস্তাকোস চালানের কি হচ্ছে? আমরা চাইনা গ্রীস গাজা গণহত্যায় নিজেকে জড়াক।
টুইটারের মাধ্যমে কথা না বলার অভ্যাস ভেঙ্গে, মন্ত্রীর ওয়েব দল সরাসরি জানিয়েছে:
ডোরা বাকোয়ান্নিস: @ওলরান্দির, @অ্যাস্টেরিস, @জিটজি, @ ম্যাজিকএসল্যান্ড … আস্তাকোসের উপরে প্রতিক্রিয়া এখানে http://tinyurl.com/9ts6xw
উপরের লিঙ্কের মাধ্যমে মন্ত্রণালয়ের একটা সরকারী বিবৃতি পাওয়া যায় যেখানে জানানো হয়েছে যে আস্তাকোস বা অন্য গ্রীক পোর্ট দিয়ে অস্ত্র চালান ‘কোন উল্লেখযোগ্য ব্যাপার' না আর এ নিয়ে প্রচার মাধ্যমের প্রতিবেদনকে প্রকারান্তরে অস্বীকার করা হয়েছে।
কিন্তু ব্লগার ওডিসিয়াস ততদিনে আমেরিকার ফেডারেল ওয়েবসাইটে চালান সংক্রান্ত দলিল খুঁজে পেয়েছেন:
Στην παρακατω παραπομπη θα βρειτε το σημα που εξεδωσε το Αμερικανικο ναυτικο για μεταφορα πολεμικου υλικου απο το λιμανι του Αστακου στο Αστοντ του Ισραηλ. Το φορτιο υπαρχει ηδη και περιμενει αναδοχο μεταφορεα.
এই লিঙ্কে আপনি দেখবেন যে গোলাবারুদের চালান আস্তাকোস বন্দর হতে আশদোদ, ইজরায়েলে যাওয়া সংক্রান্ত আমেরিকার নৌবাহিনীর তথ্য। অস্ত্রের কার্গো সত্যিই আছে আর তা নিয়ে যাওয়ার মাধ্যম খোঁজা হচ্ছে।
আর টুইটার ব্যবহারকারী চাপ অব্যাহত রেখেছে, অফিসিয়াল অস্বীকৃতি সত্ত্বেও:
magicasland: @Dora_Bakoyannis και η αμερικάνικη σελίδα που αναφερει το φορτιο τι είναι τότε;
ম্যাজিকএসল্যান্ড: @ডোরা বাকোয়ান্নিস, তাহলে আমেরিকান নৌবাহিনীর ওয়েবপেজের তথ্যে কি রয়েছে?
পরের দিন, সংবাদ মাধ্যম জানালো যে চালান বাতিল হয়েছে। এটাও দ্রুত টুইট করা হয়েছে:
myrto_fenek: Αναβλήθηκε, λόγω των συγκρούσεων στη Γάζα, η αποστολή πολεμοφοδίων μέσω του Αστακού
মিরটো ফেনেক: গাজা সংঘর্ষের কারনে আস্তাকোস দিয়ে গোলাবারুদের চালান বাতিল করা হয়েছে!
ব্লগার ম্যাজিকএসল্যান্ড ফলাফলকে সারসংক্ষেপ জানিয়েছেন:
Σημερινή δημοσίευση του ΑΠΕ αναφέρει ότι αναβλήθηκε η μεταφορά του φορτίου των 325 κοντέινερ με πολεμοφοδία από τον Αστακό στο λιμάνι Ασντοντ [..] Το μόνο σίγουρο είναι πως το φορτίο θα μεταφερθεί κάποια στιγμή. Αρκεί όμως να μη μεταφερθεί τώρα και από εδώ.
এপিই [গ্রীক সংবাদ সংস্থা] এর বুলেটিন আজকে উল্লেখ করেছে যে আস্তাকোস থেকে আশদোদ বন্দরে ৩২৫ কন্টেইনার গোলাবারুদের চালান বাতিল করা হয়েছে। এটা নিশ্চিত যে চালাটি শেষ পর্যন্ত হয়ত তার গন্তব্য পৌছাবে, তবে এখান থেকে আর এখন নয়।
ব্লগার কুলপ্লাটানোস আরো তদন্ত করেছেন, যেখানে আরো একটা অস্ত্র চালানের খবর তিনি আবিষ্কার করেছেন, আর পরীক্ষা করেছেন যে আসল তথ্যাদি বাতিল করা হয়েছে:
έχει υπάρξει και προγενέστερη προκήρυξη ναύλωσης με ημερομηνία ανάθεσης της σύμβασης την 6η Δεκεμβρίου του 2008 (πρώτη δημοσίευση μάλλον στις 4 Δεκεμβρίου) πάλι από το αμερικάνικο πολεμικό ναυτικό. Αυτή η ναύλωση αφορά και πάλι πυρομαχικά και μεγαλύτερο όγκο φορτίου, αφού ζητείται πλοίο ελάχιστης χωρητικότητας 989 TEU’s[..]
Πάντως σήμερα 13 Ιανουαρίου και ώρα 9:05 am (Αμερικής φαντάζομαι) υπάρχει ενημέρωση στη σελίδα του μειοδοτικού διαγωνισμού για τη ναύλωση του πλοίου που αφορούσε τα 325 κοντέινερ και η ένδειξη ότι “ακυρώθηκε προς το παρόν”.
Τις παραπάνω ναυλώσεις τις έψαξα μέσω google αυτοσχεδιάζοντας [..]
…এর আগেও একটা চালান ছিল যেখানে কন্ট্রাক্ট পাওয়ার তারিখ ছিল ডিসেম্বর ৬, ২০০৮ (প্রথম প্রকাশিত ডিসেম্বর ৪), আবারো আমেরিকার নৌ বাহিনী দ্বারা। এটা আর একটা গোলাবারুদ সহায়তা, বড় পরিমানের জন্য এইবারে, যেহেতু সর্বনিম্ন বহন ক্ষমতাসম্পন্ন  ৯৮৯ টিইইউর জন্য অনুরোধ করা হয়।
যে কোন অবস্থায়, আজকে জানুয়ারী ১৩ [০৯০০ ইএসটি] সহায়তার পাতায় ৩২৫ টিইইউ জাহাজের জন্য সাম্প্রতিকীকরন করা হয় ‘বর্তমানের জন্য বাতিল' হিসাবে।
আমি উপরের তথ্যগুলো পেয়েছি গুগুল সার্চ ব্যবহার করে।
ইজরায়েল: আর্মেনিয়ান আর গ্রীক ভিক্ষুদের ঝগড়া
বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর মধ্যে ভেদাভেদ নতুন কিছু না, কিন্তু জেরুজালেমের হলি সেপাল্কর চার্চে আর্মেনিয়ান আর গ্রীক ভিক্ষুদের মধ্যে যে ঘটনা ঘটেছে তা এই ধরনের শত্রুতার প্রতি অনেক ব্লগারের দৃষ্টি আকর্ষণ করেছে। বেন উইদারিংটন বলেছেন যে এই ধরণের আচরণ লজ্জাজনক:
খুব কম জায়গা আছে যেখানে বৈচিত্র আর বিভক্ত চরিত্র দেখা যায় খ্রীষ্টদের জেরুজালেমের হলি সেপাল্কর চার্চ ছাড়াও। আমরা এতোই বিভক্ত যে জিশু যে স্থানে ক্রুশবিদ্ধ হয়েছে তার উপরে দাঁড়ানো ওই চার্চে এরকম কিছু ঘটানোর জন্যে প্রস্তুত। সামনের দরজার চাবি কয়েক শতক ধরে মুসলিম এক পরিবারের কাছে আছে, কারন খ্রীষ্টান যারা এখানে ছিল তারা সিদ্ধান্ত নিতে পারেনি কার কাছে চাবি থাকবে! [..]
লক্ষ্য করবেন যে খ্রীষ্টানরা সমস্যার সমাধান নিজেরা করতে পারেনি তাই ইজরায়েলী রায়ট পুলিশকে এসে থামাতে হয়েছে- কি লজ্জাকর। আমি যদি বলতে পারতাম যে আসল খ্রীষ্টানরা এমন ব্যবহার করেনা, কিন্তু যেহেতু আমি নিজের চোখে আমার নীজের চার্চে এটা দেখেছি, তাই দু:খজনক যে আমি এটা বলতে পারছি না। এটা মানুষের খারাপ আচরণ হিসাবে বাতিল করা খুব সহজ। [..]
পিতা, আমাদেরকে ক্ষমা করেন, কারন আমরা জানিনা আমরা কি করছি, আর কি ভয়ংকর আমরা আমাদের সাক্ষী দেখতে থাকা পৃথিবীর কাছে।
ওপিনিয়ন অফ আ মিনিয়ন ও বিষ্মিত:
ঘটনার ভিডিও চিত্র প্রায় বিশ্বাসের অতীত। মনে হয় বিরোধী ফুটবল দলের সমর্থকরা মারামারি করছে কিন্তু আসলে ভিক্ষুরা ঝগড়া করছে চার্চে কে থাকবে তা নিয়ে। যদি আর্মেনিয়ানরা এটা এই উৎসবের জন্য ব্যবহার করে, গ্রীকদেরকে তার থেকে দূরে থাকতে হবে। কিন্তু গ্রীকরা একজন রক্ষক সেখানে রাখতে চেয়েছিল, বিশেষ করে যে স্থানে জিশুর কবর আছে বলা হয়। আর্মেনিয়ানদের এটা নিয়ে একটু সমস্যা ছিল আর তাই সংঘর্ষ।
এটা ডিভোর্সের থেকেও খারাপ।
কন্টেম্পোরারী অর্থোডক্সী বিশেষভাবে চিন্তিত:
আমাদের ধর্মীয় গোত্র দারা যে ধরনের আচরণ দেখানো হয়েছে সম্ভবত আত্ম নিয়ন্ত্রণের সব থেকে খারাপ উদাহরণ। এটা পরিপক্কতার অভাবও দেখায়। আমাদের খ্রীষ্ট বদান্নতা দাবী করে যে আমরা অন্যান্য গোষ্ঠীর প্রতি খুব কম হলেও সহনশীল হই। পরিস্থিতি আরো সঠিকভাবে আয়ত্তে আনা যেত যদি তাদের শেষ করা অবধি অপেক্ষা করে তারপর উচ্চতর কতৃপক্ষের কাছে আবেদন করা যে ভবিষতের জন্য কোন পথ অবলম্বন করা হবে।
ঝগড়া নিয়ে শাল্ডিয়ান থটস বেদনাহত:
খ্রীষ্টানদের একটা খুবই পবিত্র স্থানে এমন ঘটা দু:খজনক। আরো খারাপ এটা জানা যে ভিক্ষুরা এই ঝগড়া শুরু করেছে:
থেরিওন ঝগড়ার ছবি দিয়েছেন আর এই সুযোগে খ্রীষ্ট ধর্মকে আক্রমণ করেছেন।
জিশুকে দোষ দেয়া হয় তার অনুসারীদের শিক্ষা দেয়ার জন্য ‘অন্য গাল বাড়িয়ে' দেয়ার যখন তাদেরকে উস্কিয়ে দেয়া হয়। কিন্তু এই পৃথিবীর চার্চের প্রতিনিধিদের ব্যাপার যখন আসে- ভুলে যান সে কথা!
এই ঝগড়া কোনভাবেই একক ঘটনা না। প্রাচীন এই চার্চের নিয়ন্ত্রণ ভাগ করে নেয় ছয়টি খ্রীষ্টিয় গোষ্ঠী। তারা প্রায়শ:ই গালাগালি আর মারামারিতে লিপ্ত হয় যা মাঝে মাঝে এমন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে ইজরায়েলী পুলিশকে হস্তক্ষেপের জন্য আসতে হয়।
কি আর বেশী পরিহাসের হতে পারে এর থেকে যে ‘শান্তির রাজপুত্রের' কথিত কবরের স্থানে খ্রীষ্টানরা একে অপরকে মারে। খ্রীষ্টিানদের কপটতার আর একটা মাত্র উদাহরণ, যা তারা যা কিছু দাবী করে তাকে মিথ্যা প্রমানিত করে।
ফ্রিগিন লুন একেবারেই বিষ্মিত না:
একটা ঝগড়া ছাড়া আর কিছুই ধর্মকে ভালভাবে প্রকাশ করতে পারে না!
আনজিপড একটি ভিডিও পোস্ট করেছেন।
ম্যাসেডোনিয়াঃ গ্রীসের সাথে উন্মুক্ত যোগাযোগে ব্লগারদের গুরুত্বারোপ
ন্যাটো ও ইউরোপিয়ান ইউনিয়নে ম্যাসেডোনিয়ানদের প্রবেশ বন্ধ করার জন্য গ্রীকদের কার্যকলাপের কারণে অভ্যন্তরীণ অশান্তি এবং ম্যাসেডোনিয়ান ট্রাক ড্রাইভারদের উপরে গ্রীক জাতীয়তাবাদী হাঙ্গামাকারীদের (অফিসিয়াল প্রতিক্রিয়া) অব্যাহত আক্রমনের খবরের প্রেক্ষিতে অসংখ্য ম্যাসেডোনিয়ান ব্লগার দুই জাতির মধ্যে দূরত্ব ঘোচাতে সেতু তৈরীর উদ্যোগ নিয়েছেন। অন্য দিকে কেউ গ্রীকদের মধ্যে ম্যাসেডোনিয়ানদের তথ্য সরবরাহের প্রয়োজনীয়তা চিহ্নিত করেছে এবং আবার কেউ ম্যাসেডোনিয়ানদের মাঝে গ্রীক মিডিয়ার তথ্য বিনিময়ের দায়িত্ব নিয়েছে।
নাম সমস্যা সমাধানে ম্যাসেডোনিয়ান ভাষা ও জাতিসত্তার উল্লেখও “সহায়ক নয়” বলে গ্রীক পররাষ্ট্র মন্ত্রীর বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অনেক ব্লগার, তাদের ধারণায় এটা একটা জাতির সংস্কৃতি মুছে ফেলার ধারাবাহিক ষড়যন্ত্র। ঝারকো ট্রাজানোভস্কি সংশ্লিষ্ট ইউএস ডেপট. অব স্টেট ব্রিফিং এর সবচেয়ে আকর্ষণীয় অংশ (ম্যাসেডোনিয়ানে) তুলে ধরেছেন।
একই কারণে ডজন খানেক ব্লগার নিজেদের পোস্টে এবং ইউটিউবে পোস্টোজ্যাম (আমি বিদ্যমান) গানের ভিডিও পুনরায় প্রচার করছেন। ভিডিওটিতে ১৯৪৬-৪৯ সালে গ্রীসে সংগঠিত গৃহযুদ্ধের সময়ে ম্যাসেডোনিয়ান জাতি নির্মূলের তৎপরতার উপরে নির্মিত একটা ডকুমেন্টারীর কিছু দৃশ্য প্রদর্শন করা হয়। ভিডিও গানটির মানবতাবাদি কথা গুলো এমন, “আমি বিদ্যমান - সব কিছু ক্ষমা পায়ঃ এমনকি আমার জন্য তোমার অভিলাষও অবশিষ্ট নেই”।
<object width="425" height="355"><param name="movie" value="http://www.youtube.com/v/O4oKJ8JwBMQ&hl=en"></param><param name="wmode" value="transparent"></param><embed src="http://www.youtube.com/v/O4oKJ8JwBMQ&hl=en" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="355"></embed></object>
এগনেস ব্লগের লেখক লিখেছিলেনঃ (ম্যাসেডোনিয়ানে)
পপ রক গায়ক মিইয়াত্তার গান পোস্টোজ্যাম-এর ভিডিওটি অফিসিয়ালি মুক্তি পাবার পর থেকে ব্যাপক প্রচার পেয়েছে এবং বিশ্বব্যাপী ম্যাসেডোনিয়ানদের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। গানের কথা ইংরেজী অনুবাদ করতে ও বহিঃবিশ্বে প্রচারের আগ্রহও পরিলক্ষিত হয়। প্রাসঙ্গিকতা বিবেচনা না করেও ভিডিওটি একটা মন্তব্য প্রদানের জন্য মহামূল্যবান হয়ে ওঠে। ম্যাসেডোনিয়ান ইতিহাসের সে অংশের বিষয়ে যারা অবগত তারা চমৎকার অডিও ভিজুয়াল অভিব্যক্তির জন্য মিইয়াত্তাকে অভিনন্দিত করেছেন। আর যারা প্রথম বারের মত এই ছবি দেখেছে, তারা মনে করে এত কঠিন বেদনাদায়ক দৃশ্য সত্য হতে পারে না। কেউ বিশ্বাস করে এটা মনোযোগ আকর্ষণের একটা প্রচেষ্টা মাত্র। সব ধরণের নেতিবাচক ও ইতিবাচক মন্তব্য একই সঙ্গে শোনা যাচ্ছে। তবে আমার আনন্দ লাগছে এ জন্য যে পোস্টোজামের বিষয়ে নিঃস্পৃহ ব্যক্তির সংখ্যা খুবই কম।
এক হাতে দুঃখ ও নির্বাসনের প্রতিচ্ছবি, এবং অন্য হাতে ঐক্য ও গর্বের প্রতিকৃতি ম্যাসেডোনিয়াকে প্রকৃত অর্থে সঠিকভাবে রূপায়ন করে।
অতীতকে পুনঃজাগ্রত নয়, পেছনে ফেলতে হয়
আমরা পেছনে ফেলি
কিন্তু সর্বাগ্রে জানতে হবে
ম্যাসেডোনিয়ার জেগে থাকার কথা।
অন্য দিকে, ড্রুগারসে ব্লগ গ্রীক প্রেসের নিবন্ধ অনুবাদ করে পোস্ট দিয়েছে যার মধ্যে কার্টুনও  (ম্যাসেডোনিয়ানে) আছে। কিছু ব্লগার গ্রীসের পত্রিকা ইলিফথেরোটাইপিয়াকে দেয়া, ম্যাসেডোনিয়ান পরিচালক মিলসো ম্যানসেভস্কির সাক্ষাৎকারের (গ্রীকে) প্রশংসা করেছেন, এবং এর ইংরেজী অনুবাদের লিংক পোস্ট করেছে। কেউ কেউ প্রাচীন বই (ম্যাসেডোনিয়ানে) এবং ওয়েস্টার্ন নিউজপেপার আর্কাইভ (ম্যাসেডোনিয়ানে) থেকে ঐতিহাসিক তথ্য ও একই সাথে গ্রীক পতাকার সম্ভাব্য উৎস তুলে ধরেছে (ম্যাসেডোনিয়ানে):
তবে সব চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তৃণমূল পর্যায়ে শান্তি প্রতিষ্ঠার জন্য তথ্য বিতরণের প্রাথমিক বাহন হিসাবে ব্লগ প্রমানিত হয়েছে। গ্রীসের ৫০ জন শান্তিকর্মী ১৭মে নির্ধারিত এসকপজেতে সফরের খবর প্রভাবশালী ব্লগ ভুনা-তে প্রথম প্রকাশিত হয়েছেঃ
ম্যাসেডোনিয়ার জাতীয়তাবাদী অনুভূতির আগুন আরো ঘনীভূত করা বা দূতাবাস, সুপারমার্কেট অথবা যেখানে সেখানে পাথর ছোড়ার জন্য এ আহবান নয়।
বরঞ্চ এটা হচ্ছে সমস্ত পাগলামীর বিরোধীতাকারী একটা কার্যক্রমে অংশগ্রহণের আহবান। গ্রীসের নাগরিকরা প্রথমত ও সর্বাগ্রে মানব, এবং এদের বেশীরভাগেরই পশ্চাদ্ধাবনমূলক ও ফেসিস্ট রাষ্ট্রীয় নীতির সাথে সম্পর্ক নেই। হাইওয়েতে মানুষদের নাজেহাল করা মূঢ়দের অসভ্যতামীর সাথেও এদের কোন সম্পর্ক নেই। ম্যাসেডোনিয়ান নাগরিকরাও বুদ্ধু নয় যে গ্রীসের সবকিছুকেই ঘৃনা করবে এবং লিয়াজন অফিসে পাথর ছুড়ে মারতে মরিয়া হয়ে ওঠবে।
শান্তি, প্রেম, পরার্থপরায়নতা!
গ্রীস পুড়ছে
আমরা সবাই ইতিমধ্যে নিশ্চয়ই খবরটি শুনেছি: গ্রীস আগুনে জ্বলছে। আজ আগুন ছড়িয়েছে প্রাচীন শহন অলিম্পিয়াতে, যেটি অলিম্পিকস ক্রীড়ানুষ্ঠানের জন্মভূমি। এখানে অবস্থিত অলিম্পিয়া যাদুঘরে গ্রীসের নামকরা প্রত্নতাত্বিক সংগ্রহগুলো রাখা আছে।
আগুনের কবলে এথেন্স (ছবি: ফ্লিকার ব্যবহারকারী আলেফবেতাকের সৌজন্যে)
এথেন্সের চারদিক যখন আগুনে পুড়ছে গ্রিক ব্লগোস্ফীয়ার এনিয়ে আলোচনা করছেন। এলাস ডেভিল শুধু একটি নামকরা গ্রীক দৈনিকের একটি হেডলাইনেরই পুনরাবৃত্তি করেছেন:
হেডলাইনটি অনুবাদ কররে দাড়ায় “আমরা বাকরুদ্ধ”
গ্রীসে বাসরত একজন আমেরিকান নাগরিক তার ক্যালীফোর্নিয়াক্যাট ব্লগে কি হচ্ছে তার একটি বিস্তারিত চিত্র তুলে ধরছেন। তিনি আরও লিপিবদ্ধ করেছেন উল্লেখযোগ্য অগ্নিকান্ডগুলোর তালিকা, এগুলোর পেছনের ঘটনা এবং মানুষ কি করে সাহায্য করতে পারে:
১) শুকনো ঘাস, পাতা বা গাছের পাশ দিয়ে যাওয়ার সময় কখনও সিগারেটের টুকরো ফেলবেন না - অনেক বনের আগুন এভাবেই শুরু হয়েছে।
২) ময়লা পোড়াবেন না
৩) রান্নার চুলোর আগুন যেন নিয়ন্ত্রনে থাকে এদিকে খেয়াল রাখবেন। জ্বলন্ত কয়লা বা ছাইয়ের দিকে লক্ষ্য রাখবেন কারন এগুলো হাওয়ায় ছড়িয়ে শুকনো পাতা বা ঘাসের সংস্পর্ষে আসতে পারে।
৪) বৈদ্যুতিক খুঁটি ও তারের কাছের গাছ কাটার জন্যে স্থানীয় মিউনিসিপালিটির কাছে অভিযোগ করুন।
৫) প্রতিফলনকারী আয়নাকে সুর্যালোক থেকে দুরে রাখুন।
৬) গ্রামান্চল বা লোকালয় থেকে দুরের বাড়ীতে অগ্নিনির্বাপক সরন্জাম রাখুন: ফায়ার এক্সটিন্গুইশার, একটি পানির আধার হোস/পাম্পসহ, পশমের কম্বল, ঝাড়ু, মই, বুট এবং প্রাথমিক চিকিৎসার সরন্জাম।
৭) কিছু লোক তাদের দরকারী ও মুল্যবান সম্পদ বা কাগজপত্র অগ্নিরোধক সিন্দুকে রাখেন।
অগ্নিনির্বাপনকারী রাশিয়ান হেলিকপ্টার (ছবি: ফ্লিকার ব্যবহারকারী এনএক্সডিএক্স)
এথেনা ব্লগের টিনা বলছেন গ্লোবাল ওয়ার্মিং এবং দুস্কৃতিকারীদের জন্যেই এই দুর্বিপাকের জন্যে দায়ী।
গত দুই দিন ধরে আমি অন্যান্য গ্রীকবাসীর জন্যে গ্রীসের সব অগ্নিকান্ডের খবর রাখছি। আমার প্রচন্ড কষ্ট হচ্ছে ও রাগ হচ্ছে। আমার কষ্ট হচ্ছে এতগুলো মানুষ মরল তার জন্যে, এই পুড়ে যাওয়া বনগুলোর জন্যে, চিরতরে হারিয়ে যাওয়া ইকোসিস্টেমের জন্যে।  এই ‘ইকোলজিকাল ডিজাস্টার' গ্রীস বা মধ্য সাগরের অন্য অন্চলে আগে দেখা যায়নি। আমি রাগান্বিত হচ্ছি এবং বিষ্মিত হচ্ছি। গত কয়েকদিন আমি এইসব অগ্নিকান্ডের পেছনে বেশ কটি সম্ভাব্য কারন শুনেছি: দুস্কৃতিকারীদের দ্বারা অগ্নিকান্ড অধিক উচ্চারিত কারন। মনে হচ্ছে অনেক লোকেরই মূল উদ্দেশ্য গ্রীসকে ধ্বংস করা। এই সম্ভাবনাটাকে আমি উড়িয়ে দিচ্ছিনা। কিন্তু আমি বিষ্মিত হচ্ছি যে কোথাও আমি এর চেয়ে যুক্তিযুক্ত কারন খুঁজি পাইনি: ‘আবহাওয়ার পরিবর্তন' বা ‘গ্লোবাল ওয়ার্মিং'।
বেটাবাগ অগ্নিকান্ড নিয়ে তার নিজের প্রত্যক্ষ অভিজ্ঞতা বর্ণনা করেছেন এথেন্সে তার বাসা থেকে:
এথেন্সের চারপাশে বনগুলো আগুনে জ্বলছে। অগ্নিনির্বাপক প্লেনগুলো আমার বাড়ীর উপর দিয়ে গুন্জন করে চলে যাচ্ছে। আমরা ব্যালকনিতে গিয়ে কয়েকটি ক্যানাডা এয়ারের প্লেন, একটি রাশিয়ান বেরেভ এবং একটি হেলিকপ্টার দেখলাম। চারদিকে প্রচুর ধোঁয়া এবং ইমিত্তোর আগুন (যা আমরা পষ্ট দেখতে পাচ্ছি) ছাড়া একটি বিশাল হলুদ মেঘ দেখা যাচ্ছে যেটি আগুনের ধোঁয়া না মেঘ সেটা বোঝা যাচ্ছে না।
ইভিয়ার বনের আগুন থেকে ধোঁয়ার মেঘ (ছবি: ফ্লিকার ইউজার এনএক্সডিএক্স)