The Global Voices Lingua project hopes to bring GV content to new linguistic audiences - Details

Also in:

জার্মানী দেশ অনুযায়ী আর্কাইভ

আর এস এস ফিড জার্মানী

2009-10-08

চলচ্চিত্র ,
ইতিহাস

জুন ২২, ১৯৪১ এ তোলা অ্যান ফ্রান্কের একমাত্র জানা চলচ্চিত্র প্রকাশ করেছে অ্যান ফ্রান্ক হাউজ (নেদারল্যান্ডস)। ইজরায়েলী কুল ব্লগে পোস্ট করা ২০ সেকেন্ডের এই চলচ্চিত্রে দেখা যাচ্ছে যে ১২ বছর বয়সী অ্যান ফ্রান্ক প্রতিবেশীর বিয়ের অনুষ্ঠান দেখার জন্যে জানালা দিয়ে উঁকি দিচ্ছে।

2009-02-13

মিশর: আরো কর্মী এবং ব্লগার গ্রেফতার

মিশরের ব্লগাররা ক্রমাগত পুলিশ ও কতৃপক্ষের টার্গেটে পরিণত হচ্ছেন। এক সপ্তাহের কম সময়ে আরো দুজন ব্লগার গ্রেফতার হয়েছেন। আমাদের প্রথম গল্পটির শুরু যখন মিশর, আমেরিকা, বৃটেন, স্পেন, প্যোলান্ড ও ফ্রান্স থেকে আগত ১৪ জনের একদল কর্মী গাজার দিকে যাত্র শুরু করে। তাদের এই যাত্রারা উদ্দেশ্য ছিল প্যালেস্টাইনের প্রতি একত্বতা প্রকাশ ...

2008-12-30

ইজরায়েল: কন্সুলেট টুইটারে ‘ সংবাদ সম্মেলন' করেছে

এই গত সপ্তাহে, বস্টনে অবস্থিত একটি ইন্টারনেট মার্কেটিং সংস্থা হাবস্পট একটা রির্পোট দিয়েছিল যেখানে বলা হয়েছিল যে মাইক্রো ব্লগিং এর প্লার্টফম টুইটার ৫,০০০ থেকে ১০,০০০ নতুন ব্যবহারকারী প্রতিদিন পাচ্ছে। সম্প্রতি গুরুত্বপুর্ন বিষয় নিয়ে কথোপকথনে যেমন মুম্বাই আর গাজায় সাম্প্রতিক হামলার আলোচনায় টুইটারের ব্যাপক ব্যবহার দেখার পর এমন বৃদ্ধি এখন আর ...

2008-04-09

মানবাধিকার ,
যুদ্ধ এবং সংঘর্ষ

তুর্কী ব্লগার মেতিন মুরাদ কুরনাজের সাথে একটি গা শিউরে উঠা স্বাক্ষাৎকারের লিন্ক দিয়েছেন। মুরাদ হচ্ছে তুর্কী বংশদ্ভূত একজন জার্মান নাগরিক যাকে সন্ত্রাসবাদের অভিযোগে গুয়ানতানামো বে কারাগারে বন্দী করে রাখা হয়েছে (এবং নির্যাতন করা হয়েছে), যদিও সে নিরপরাধ এবং কোন ভাবেই সন্ত্রাসের সাথে যুক্ত নয় বলে দাবী করেছে।

2007-09-24

প্রবাসী ,
ইতিহাস

ব্ল্যাক লুকস ব্লগ লিখছে:

“অবশেষে নাজী হলোকাস্টের এক কালো শিকারের বাড়ীর বাইরে একটি স্মৃতিচিহ্ন বসানো হলো - অপাংতেয়কে নাম দেয়া হলো। তান্জানিয়ার মাহজুব বিন আদম মোহামেদ একজন জার্মান মহিলাকে বিয়ে করে জার্মানীতে বসবাস করছিলেন এবং নাজী বাহিনী তাকে ভিন্ন জাতির মধ্যে বিয়ে করার অপরাধে দোষী সাব্যস্ত করে এবং গ্রেফতার করে। তিনি ১৯৪৪ সালের নভেম্বরে যাক্সেনহাউজেন কন্সেন্ট্রেশন ক্যাম্পে মৃত্যুবরন করেন।”

ছবি: রিমার

2007-08-24

শিল্প ও সংস্কৃতি ,
গোত্র

পেশাস জিপসী গিতান ব্লগ ১৯৪৪ সালে নাৎসী বাহিনী দ্বারা রোমা জনগোষ্ঠী নিধন নিয়ে লিখছেন: “রোমারা খুব কমই লিখিত রেকর্ড রাখত। বংশের পূর্বসুরীদের তারা মনে রাখত এবং তাদের কথা মুখে মুখে ছড়াত। মৃত্যু ক্যাম্পগুলোতে যাদের নিধন করা হয়েছে তারা শুধু মারাই যাননি, তারা এবং তাদের পূর্বসূরীরা বর্তমান জগৎ থেকে হারিয়ে গেছে..একেবারেই।”

-ভেরোনিকা খখলোভা

2007-07-04

ইতিহাস ,
মানবাধিকার

বুইঙ বুইঙ ব্লগ স্টাসী গন্ধ যাদুঘর সম্পর্কে লিখছে: “পূর্ব জার্মান গোয়েন্দা পুলিশ স্টাসী জার্মান নাগরিকদের গন্ধের নমুনা নিয়ে একটি বড় যাদুঘরে রাখত। এমন করা হতো যদি কখনো কোন পলায়নরত অপরাধীকে ধরার জন্যে শিকারী কুকুরকে গন্ধ শোঁকানোর প্রয়োজন হয় এর জন্যে।”

2007-06-16

জি এইট সামিট: পৃথিবী এখনো কি ভাল হতে পেরেছে?ভিডিও post

জি এইট (+৫) দেশগুলি গতসপ্তাহে (জুন ৮, ২০০৭) হাইলিগেনডাম, জার্মানীতে মিলিত হয়েছিল। পৃথিবীর ধনী দেশগুলো আবহাওয়া পরিবর্তন এবং আফ্রিকার দারিদ্রতার ব্যাপারে তারা একমত হয়েছেন তবে তা বিশ্ব পুজিবাদের বিপক্ষে যারা তাদের হয়ত সন্তুষ্ট করতে পারেনি। গ্লোবাল ভয়েসেস গত সপ্তাহে ভারত, রাশিয়া এবং আফ্রিকা থেকে এসম্পর্কে মতামতগুলো তুলে ধরেছে। পেরু এবং জাপানের ...