Global Voices বাংলা ভার্সন » ফ্রান্স
বিশ্ব: আন্তর্জাতিক ক্রেওল মাস
অক্টোবর পরিণত হয়েছে ক্রেওল ভাষা উদযাপনের মাসে আর ক্রেওল ব্লগের জগৎ এদিকে মনোযোগ দিচ্ছে।
ক্রেওল আসলে কি? এটা হয়তো বিশ্বব্যাপী ভাষাবিদদের মধ্যে সব থেকে বিতর্কিত বিষয়- এটি একটি খুবই জটিল আর বিস্তৃত ভাষা। অভিবাসন আর স্থানীয় জনগণের মিশ্রণের ফসল হিসেবে দাসত্বের সময় থেকে ক্রেওল হচ্ছে একটি মৌখিক ভাষা, যা হয় নিষিদ্ধ করা হয়েছে বা নীচু করে দেখা হয়েছে। কিন্তু ১৯৮০র দশকে পরিস্থিতি পরিবর্তিত হতে থাকে, যা ব্যাখ্যা করেছে ক্রেওল সম্পর্কিত রিউনিয়ন দেশের ব্লগ, রেনিওয়ান:
১৯৮১ এ যেসব বিজ্ঞানীর ভাষা ক্রেওল ছিল তারা নিজেদের প্রশ্ন করা শুরু করেন যে কোন পদ্ধতিতে ক্রেওল ভাষাকে তুলে ধরা যায়। এটা শুরু হয়েছিল ক্রেওল স্টাডিজের আন্তর্জাতিক কমিটি আয়োজিত একটি বৈজ্ঞানিক সিম্পোজিয়াম থেকে,  ক্রেওল/ক্রেওলস ভাষা, চলমানতা আর ক্রেওল জগতে সৃষ্টিশীলতার বিষয় নিয়ে যা আলোকপাত করেছিল।
রেনিওয়ান আরো বর্ণনা দিয়েছেন একটা উৎসবের কথা যা বেশীরভাগ ক্রেওলসভাষী দেশে ঐতিহ্যে পরিণত হয়েছে:
১৯৮২ তে সিশেলেস এর সরকার ক্রেওলস সপ্তাহের আয়োজন করেন।
প্রথম আন্তর্জাতিক বাঞ্জিল ক্রেওল দিবস অনুষ্ঠিত হয় ১৯৮৩ এর ২৮শে অক্টোবরে। তারপর থেকে বিশ্বব্যাপী ২৮শে অক্টোবর সব ক্রেওল ভাষার দেশে এই উৎসব পালিত হচ্ছে।
তারপর থেকে এই কথ্য ভাষার (মাঝেমাঝে যাকে উপভাষা বলা হয়) সংরক্ষণ অনেক লোকের চিন্তার কারণ হয়েছে। ক্রেওল মানুষের আন্তর্জাতিক সংস্থা এইসব তথ্য প্রকাশ করছে। ফেসবুকের একটা দল ‘আন্নু পালে পাতোয়া’ ( ‘আসুন পাতোএস/ক্রেওল বলি’) তাদের জন্য ক্রেওল এক চিন্তার ব্যাপার - তাই জানিয়েছেন, যেখানে একজন ত্রিনিদাদিয়ান নেটিজেন এই বছরের ক্রেওল মাস উদযাপন নিয়ে চিন্তা করেছেন:
বিশ্বব্যাপী অক্টোবর ক্রেওল মাস, এটাকে ত্রিনিদাদে উদযাপন করতে আমরা কি করতে পারি?
জাতীয় ভাবে করতে গেলে সব থেকে ভালো কি হয়?
স্থানীয় ভাবে মাঠ পর্যায়ে আর একই ভাবে সরকারি ভাবেও প্রচার, সংরক্ষণ বা উদযাপন করার ব্যবস্থা নেয়া যায়। ডোমিনিকান ব্লগার লিভিং ডোমিনিকার একটা পোস্ট প্রকাশিত হয়েছে দুই বছর আগে যেখানে আমরা দেখতে পারি যে আরো কিছু দেশে এই উদযাপন কেবলমাত্র একটা অনুষ্ঠান না:
ডোমিনিকাতে এই মাস ক্রেওলের সময়, যেটা আমার খুব প্রিয় অনুষ্ঠান। এই সময় একটা উৎসব যা সকল ডোমিনিকানকে সম্মানিত করে। সবাই ফুর্তির সাথে পালন করেন স্বাধীনতা দিবস (নভেম্বর ৩) আর বিশ্ব ক্রেওল সঙ্গীত উৎসব ( অক্টোবর ২৬-২৮)।
উপরে উল্লিখিত বিশ্ব ক্রেওল সঙ্গীত উৎসব ১৩ বছর আগে জন্ম নেয় আন্তর্জাতিক ক্রেওল মাসকে নভেম্বর ৩, ১৯৭৮ সালে পাওয়া দ্বীপের স্বাধীনতা উদযাপনের সাথে সম্পৃক্ত করার জন্য ডোমিনিকান সরকারের ইচ্ছার কারনে।
এইসব থেকে, এটা প্রায় স্পষ্ট যে ক্রেওল মাস আর ক্রেওল দিবস, অক্টোবর ২৮, একই ভাবে বিশ্বব্যাপী উদযাপিত হয় না। এখানে ২০০৯ এর ক্রেওল দিবস নিয়ে কিছু পোস্ট আছে:
লন্ডন থেকে এমবি এমবি  ‘মিনম বিতেন, মিনিম বাগায়’ দল (গুয়াদেলোপিয়ান আর মারটিনিকান ক্রেওল কথা যার মানে ‘সবই এক’) একটা পোস্ট লিখেছেন মানুষকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য যা সেপ্টেম্বর ২৭, ২০০৯ এ অনুষ্ঠিত হয়েছে আর তাদের আগের ‘এমবিএমবি ক্রেওল দিবস’ স্মরণ করার জন্য।
কানাডাতে, ক্রেওল সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কেপকা মানুষকে আমন্ত্রণ করেছে  মন্ট্রিয়ালে ক্রেওল মাস উদযাপনের জন্য। তারা হাইতির ক্রেওল ভাষায় একটা পোস্টে এই আহ্বান করে যার নাম ‘হাইতিয়ান ক্রেওল -ক্রেওল সংস্কৃতি এক সাথে উদযাপন করি’।  মিস ক্রেওল কানাডা সুন্দরী প্রতিযোগীতা নামে আরেকটি কানাডার অনুষ্ঠান ঘোষিত হয়েছিল আর ফেসবুকে প্রচারিত হয়েছিল। ক্রেওল মাস উদযাপনের অংশ হিসেবে প্রথমবারের মতো এবার ১৭ই অক্টোবর ক্রেওল সম্প্রদায়ের একজন সুন্দরীকে বাছাই করা  হলো।
প্যারিসে, ব্লগার আনবা পায় মাঙ্গো লা একটা সাংস্কৃতিক সন্ধ্যা ঘোষণা করেছেন “তান ক্রেওল’ নামে (ক্রেওল ভাষায় ‘ক্রেওল শোনেন’) যেখানে ক্রেওলের মৌখিক ভাষাকে সম্মানের আসন দেয়া হয়েছে:
Senn-la wouvè ba tout moun : poèt, chantè, slamè, makè, kontè, mizisyen… .
মাইক সবার জন্য উন্মুক্ত: কবি, সঙ্গীত শিল্পী, কবিতা অবমাননা কারী। লেখক। গল্প কথক, বাদ্যশিল্পী…
গুয়াদেলুপে, স্থানীয় কর্তৃপক্ষ মাসব্যাপী অনুষ্ঠান ঠিক করেছে যা বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হবে, (ক্রেওল অক্টোবর, ক্রেওল মোশন) উদযাপনের জন্য। গুয়েদালুপ.কোকোনিউজ অনুষ্ঠানের প্রধান দুটি জিনিষ  উল্লেখ করেছেন:
1. Prèmyé dékatman ba tout moun
2. Dézyèm dékatman èvè zanfan-lékòl
১। অনুষ্ঠানের প্রথম পর্যায় সকলের জন্য উন্মুক্ত
২। দ্বিতীয় অংশ ছাত্রদের জন্য নির্দিষ্ট
পরিশেষে মার্টিনিক থেকে, মন্ট্রেক্রেওল একটা পোস্ট ছাপিয়েছেন যেটা সেখানে ক্রেওল মাস উদযাপন নিয়ে প্রশ্ন তুলেছে আর বিশেষ করে ক্রেওলকে এক সপ্তাহ ধরে অনুষ্ঠান করে উদযাপনের যৌক্তিকতা নিয়ে:
Es ou ka kwè ki an sel simenn pou défann kréyol adan tout lanné-a sifizan ?
CLAUDE MARLIN : Dapré mwen non, sa ja an pal pou kréyol-la menm manniè ki tout travay-la ki za fet asou lang-lan. Men fok pandan tout lanné-a, ni travay ki pou fet, fok véyatif toulong, pas menm si kréyol ka rantré latélévizion, laradio, nan piblisité kontel, bien délè sa ka an kréyol toubònman, tjòlòlò ek sa pé désèvi lang-la.
আপনাদের কি মনে হয় বছরে এক সপ্তাহ ক্রেওলকে সমর্থন করার জন্য যথেষ্ট?
ক্লোদ মার্লিন: আমার মনে হয় না কিন্তু ক্রেওলের জন্য এটা একটা বড় ব্যাপার - এই ভাষা নিয়ে আর যা করা হয়েছে সে সবের মতই। কিন্তু সারা বৎসরব্যাপী কিছু না কিছু হওয়া উচিত আর আমাদের সব সময়ে সাবধান থাকা উচিত, কারণ টিভিতে, রেডিও বা বিজ্ঞাপনেও যখন ক্রেওল বলা হয় উদাহরণ স্বরূপ, বেশীরভাগ সময় এটা কাঁচা বা ভাঙ্গা ভাঙ্গা, যা এই ভাষার একত্রীকরণের জন্য ক্ষতিকারক।
সার্বিয়া: এক ফরাসী ফুটবল সমর্থকের মৃত্যু
১৭ই সেপ্টেম্বর বেলগ্রেদের শহরতলীতে ব্রিস টাটোন নামের ২৮ বছরের ফরাসী নাগরিক ও ফুটবল ক্লাব তুলুজের সমর্থককে পার্টিজান বেলগ্রেদ ফুটবল ক্লাবের সমর্থকরা নির্মমভাবে প্রহার করে। ঘটনাটি ঘটে পার্টিজান বনাম তুলজের খেলা শুরু হবার ঠিক আগে। ২৮শে সেপ্টেম্বর সে বেলগ্রেদ হাসপাতালে মৃত্যু বরণ করে। এই ভয়াবহ সংবাদ ব্লগে দ্রুত প্রতিক্রিয়ার সৃষ্টি করে।
সরদজান মিত্রোভিচ লিখেছেন:
এই শহরের কারণে আমি লজ্জিত, এই সব রাজনীতিবিদ ও এই দেশটিকে নিয়েও আমার লজ্জার সীমা নেই।
মার্কো জেভতোভিচ ফেসবুকে এক গ্রুপ সৃষ্টি করেছেন, যার নাম-সংর্ঘষ থামাও- এবং তার ব্লগে তিনি পাঠকদের এই গ্রুপে যোগ দিতে বলেছেন। তিনি এছাড়াও লিখেছেন:
আমি পার্টিজানের এক সমর্থক, আমরা জন্ম ও বেড়ে ওঠা এই বেলগ্রেদে… কিন্তু আমি লজ্জিত।
ব্রিস তুমি শান্তিতে ঘুমাও।
সেরেকো সেকেলজিক  লিখেছেন:
কেন সংঘর্ষের ঘোষণা ও কাজ, কেন সমকামীদের কুচকাওয়াজ রাজধানীর কেন্দ্র স্থলে নিষিদ্ধ, কেন অনেক লোককে প্রহার করা হল, কেন ব্রিস টাটোন বেদনা দায়কভাবে মারা গেল, কেন শহরের বাসিন্দারা শহরের রাস্তায় নিরাপদে হাঁটতে পারে না-এ সকল কিছু আমাদের পরিষ্কারভাবে দেখাচ্ছে যে, এইসব সংঘর্ষের বিরুদ্ধে এক কঠিন অবস্থান নেওয়া উচিত। এই কাজে নাগরিকদের প্রথম পদক্ষেপ হওয়া উচিত, রাস্তায় যে সমস্ত দল বা ব্যক্তি ঘৃণা ও ভয় এবং মৃত্যু ছড়ায়, তাদের হাত থেকে রাস্তার অধিকার নিয়ে নেওয়া। পরবর্তী পদক্ষেপ হওয়া উচিত, আইনী প্রতিষ্ঠানের মাধ্যমে যে সমস্ত ব্যক্তি, দল বা সংগঠন এই সব খুনোখুনির প্রচারণা চালায় ও সৃষ্টি করে তাদের বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক ভাবে অভিযোগ আনা।
সার্বিয়ার কর্মকর্তারা ব্রিসের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে এবং বলছে, সার্বিয়া কখনো তাকে ভুলবে না। স্বরাষ্ট্রমন্ত্রী ইভিকা ডভিচের এই বিবৃতি প্রকাশ করেছে আরটিভি স্টুডিও বির ওয়েবসাইট:
“সার্বিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে, আপনাদের পুত্রের মৃত্যুতে আমি আমার অন্তরের অন্ত:স্থল থেকে সমবেদনা জ্ঞাপন করছি। শেষ মুহূর্ত পর্যন্ত আমরা আশা করেছিলাম ব্রিস এবং তার তারুণ্যের জয় হবে। তার মৃত্যুর খবর সার্বিয়ার জনগণ গভীর বেদনার সাথে গ্রহণ করেছে, পুরো বিষয়টি বেদনাদায়ক”।
স্টুডিও বি এর সূত্রানুসারে মানবাধিকার মন্ত্রী মার্কো কারাদজিক নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন, নিহতের প্রতি শ্রদ্ধা জানাতে তারা যেন বুধবার বেলা ১১.৩০ মিনিটে বেলগ্রেদের কেন্দ্র স্থলে ফুল আর মোমবাতি নিয়ে হাজির হয়। তিনি বলেন:
একজন ফরাসী নাগরিকের বেলগ্রেদে এই ভাবে জীবন হারানো, এটি খুবই ভয়ংকর এক সংবাদ। আমি বেলগ্রেদের সকল নাগরিককে টিআরজি রিপাবলিকা স্কোয়ারে মানবিক অনুভূতি নিয়ে হাজির হবার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রজ্বলিত মোমবাতি এবং ফুল সেখানে রেখে যাওয়া প্রমাণ করে যে সার্বিয়ার অনেক নাগরিক এই ধরনের হানাহানির বিপক্ষে এবং ফরাসী নাগরিক ব্রিস টাটোনকে সার্বিয়া ভুলবে না, এবং এই ধরনের ঘটনা আর ঘটতে সে দেবে না।
রাষ্ট্রপতি তাদিকও এই বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন:
“সার্বিয়া অত্যন্ত গুরুত্ব প্রদান করে এই ব্যাপারে তার প্রতিক্রিয়া জানিয়েছে এবং কঠিন এক নৈতিকতার সাথে” […]।
তিনি এর সাথে যোগ করেন, এটা একটা সতর্ক বার্তা “যারা শেষ দিন পর্যন্ত সংঘর্ষ তৈরি করবে তাদের প্রতি”।
ফ্রান্সে বোরখা পড়া এবং সুদানে প্যান্ট পড়া বিতর্কের সৃষ্টি করেছে
ফরাসী রাষ্ট্রপতি নিকোলাস সারকোজি আবারও কি বিতর্ক জাগিয়ে তুলেছেন? যেমনটি তিনি করে থাকেন যখনই তার দেশে কোন বিরূপ অর্থনৈতিক বা সামাজিক সমস্যা দেখা দেয়, অথবা গ্রীষ্মকালীন অলস ছুটির সময়ে দৃষ্টি ফেরানোর জন্যে।
হিজাব সম্পর্কে তার বিতর্কিত বক্তব্য প্রদানের কয়েক সপ্তাহ পরেই ফরাসী সংসদ সদস্য ও সিনেটরদের এক জমায়েতে ভাষণ প্রদানের সময় তিনি বলেছেন যে “বোরখা ফরাসী রিপাবলিকে কাঙ্ক্ষিত নয়“। এ সম্পর্কে তথ্য জোগাড় করতে পরে একটি “তথ্য সংগ্রহ প্যানেল” গঠিত হয় বিরোধী দলীয় বেশ কয়েকজন সংসদ সদস্যের দ্বারা, যারা আগামী ৬ মাসের মধ্যে একটি রিপোর্ট দেবে। তবে ইতিমধ্যে গোয়েন্দা পুলিশ খবর এনেছে যে সারা ফ্রান্সে মাত্র ৩৬৭ জন নারী বোরখা পড়ে এবং ‌এই তথ্য সম্পর্কে কেউ কেউ সন্দেহ প্রকাশ করেছে এবং অন্যেরা ভ্রুকুটি করছে।
জনগণ আবার প্রতিক্রিয়াশীল হয়ে উঠেছে, যেমন তারা ২০০৪ সালে স্কুল থেকে হিজাব (মাথার কাপড়) নিষিদ্ধ করার সময়ে হয়েছিল। ফরাসী প্রচার মাধ্যম এবং ব্লগগুলো আবার সরব হয়ে উঠেছে, বিশেষ করে যখন কেউ কেউ ফরাসী সরকারের বোরখা নিষিদ্ধ করার ব্যাপারটির সাথে সুদানের মেয়েদের প্যান্ট পড়া নিষিদ্ধ করার এক বিতর্কিত সিদ্ধান্তের সাথে তুলনা করছে। সুদানে হিজাবের সাথে প্যান্ট পড়ার জন্যে বেশ কিছু মহিলার বেত্রাঘাতের শাস্তি প্রদানের প্রক্রিয়া শুরু হয়েছে, যাদের মধ্যে জাতিসংঘে কাজ করে এমন এক মহিলাও আছেন।
ভারতীয় ব্লগার সাভাদাতি তার “আমরা ইসলাম ভালবাসি তাই বোরখা পড়ি” শিরোনামের লেখায় ব্যাখ্যা করছেন যে মুসলমান মেয়েদের জন্যে এর মানে কি:
বোরখা (এবং হিজাব, নেকাব বা চাদর) মনে হচ্ছে এ শতাব্দীর সবচেয়ে বিতর্কিত পোষাক। তালেবানদের মত শক্তি লোভী চরমপন্থী দল গুলো এগুলো ব্যবহার করে মেয়েদের দমিয়ে রাখার চেষ্টায় রত। বোরখা না পড়ার জন্যে মেয়েদের অনেক গঞ্জনা সহ্য করতে হয়েছে - শারীরিক এবং যৌন নিপীড়ন চলেছে তাদের উপর। আফগানিস্তানে এটি নিপীড়নের এক হাতিয়ার হয়ে উঠেছে। “পুরুষ ভোলানো” তকমা না লাভের জন্যে তাদের তাবুর মত এক পোষাক পরে থাকতে হয় প্রচণ্ড গরমে যা মানবাধিকার লঙ্ঘনের উল্লেখযোগ্য উদাহরণ। নারীবাদী এবং বিভিন্ন দেশের সামাজিক কর্মীরা এর বিরুদ্ধাচরণ করে আসছে অনেকদিন ধরে। ফ্রান্সে নি পুটে, নি সুমিজে (বেশ্যাও নয় অনুগতাও নয়) নামক দলটি বোরখার বিরুদ্ধাচরণে খুবই উচ্চ কণ্ঠ। যারা এটি পরে তাদের জন্যে একে তারা খোলা আকাশের নিচে এক কারাগার বলে অভিহিত করে। এবং মেয়েদের অনুগত করার এক হাতিয়ার হিসেবে একে গণ্য করে।
অন্যদিকে, ইউরোপ, ভারত এবং পশ্চিম এশিয়ার অনেক নারীই এই আলখাল্লার মত পোশাকের সাথে তাদের সাংস্কৃতিক পরিচয়কে এক করে দেখে। তারা এটি পরে কারণ এটি তাদের স্বস্তি দেয় এবং তাদের ধর্মীয় অনুশাসন পালনে সহায়তা করে। তারা মনে করে যে তারা এটি পরার জন্যে বাধ্য নয় এবং নিজেদের ইচ্ছায়ই পরে।
তিনি শেষ করছেন এই বলে:
নারীরা যারা বোরখা পড়ে, তারা সংস্কৃতির সাথে একাত্মতা বোধ করতেই পরে, তার কাছ থেকে আলাদা হবার জন্যে নয়। তবে এ নিয়ে বিবিধ কলঙ্ক রটানো বা অতি সরলীকরণ যদি চলতেই থাকে তবে তারা সমাজে একঘরে হয়ে পরবে। তাদেরকে দেখা হবে কাল আলখাল্লা ধারী এক অদ্ভুত সম্প্রদায় হিসেবে, যাদের করুণা করা হবে এবং যাদের সাথে সাবধানতার সাথে চলতে হবে। বোরখা নিষিদ্ধ করণ শুধু এটুকু করেই থামবে না, বরং বোরখা পরা মহিলাদের পুনরায় ঘরের ভেতরে টেনে আনবে, তারা বর্তমানে যেটুকু স্বাধীনতা ভোগ করে তাও কেড়ে নেবে।
বোরখা নিয়ে সেরকম একটি সম্পূর্ণ ব্যাখ্যার সাথে একাত্মতা প্রকাশ করে উক্টি আসমা লিখছেন:
Le voile intégral est un réflexe identitaire, très minoritaire des musulmans de France.
Les parlementaires n'ont donc pas à se mêler de cette affaire, car celui-ci est et restera très marginale en France.
C'est aux musulmans d'expliquer à cette petite frange de la communauté, les aspects que nous avons cités ( des origines non-islamiques, les inconvéniants liés, la compatibilté de l'acsèse avec le monde actuel)
Je rajouterai qu'il ne faut pas prendre les membres de la communauté musulmane pour des abrutis. Et je m'adresse tant au non-musulmans qu'aux musulmans.
Les musulmans en France sont instruits, et savent majoritairement faire la part des choses. (…)
ফ্রান্সের স্বল্প সংখ্যক মুসলমানদের মধ্যে পা থেকে মাথা পর্যন্ত বোরখা পরা একটি পরিচয় সংকট। সে জন্যেই সংসদ সদস্যদের এ নিয়ে ব্যস্ত হবার দরকার নেই। কারণ তারা এখনও সংখ্যালঘু। মুসলমানদের উচিৎ এই ছোট (বোরখা পরা) দলকে আমরা যে সমস্ত বিষয় নিয়ে আলাপ করছি (ইসলাম প্রতিষ্ঠার পূর্বের ইতিহাস, এ সংক্রান্ত পশ্চাদপদতা, ধর্মীয় গোঁড়ামি এবং আধুনিক সমাজের মধ্যে উপযুক্ততা)।
আমি যোগ করব যে মুসলমান সমাজকে বোকা ভাবার কোন কারণ নেই। আমি মুসলমান এবং মুসলমান যারা নয় উভয়কে লক্ষ্য করেই বলছি।
ফরাসী দেশের মুসলমানরা শিক্ষিত, এবং জানে কি করে সমাজে মানিয়ে নিতে হয়।
তবে গতানুগতিক প্রচার মাধ্যম, যেমন লো মন্ড, বিভিন্ন উপসম্পাদকীয় প্রকাশ করেছে এ নিয়ে। ফরাসী লেখিকা পিয়েরেটে ফ্লটিয়'র শ্লেষ পূর্ণ বা গুরুগম্ভীর লেখাটি ছিল “পুরুষের মর্যাদা রক্ষায় তাদের বোরখা পরা উচিৎ” শিরোনামে। এটি বিভিন্ন ব্লগে আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছিল। তিনি কৌতুকের সাথে বোরখা পড়ার সব যুক্তি পুরুষের উপরে খাটিয়েছেন:
Repoussons cette croyance absurde qu'il faudrait voiler les femmes pour que les hommes ne soient pas portés à désirer celles d'autrui. Une telle croyance est mécréante : elle accrédite l'idée que l'homme a été créé libidineux, violeur par nature et faible devant ses désirs. Et que, devant toute femme passant sous ses yeux, s'éveille aussitôt en lui la pulsion de lui sauter sur le râble pour consommer l'oeuvre de chair. L'homme a en lui la force de l'âme et le respect naturel de l'ordre divin. L'homme n'a rien à craindre des misérables appâts de la femme.
প্রথমেই আমরা এই অযৌক্তিক ধারণাকে ঝেড়ে ফেলি যে শুধু মেয়েদের বোরখা পরতে হবে, কারণ তাহলে পুরুষরা অন্যের স্ত্রীর দিকে দৃষ্টি প্রদান করে তাকে পেতে চাইবে না। এই বিশ্বাসটিই এমন একটি অসভ্য ব্যাপার; এটি বোঝায় যে পুরুষরা জন্মিয়েছে পরনারীর প্রতি লোলুপ দৃষ্টি দেয়ার জন্যে, প্রাকৃতিক ভাবে ধর্ষক, এবং নিজেদের লালসার কাছে দুর্বল। এবং তার দৃষ্টির সামনে যে মেয়েই হেঁটে যাবে তার প্রতি পাশবিক ইচ্ছা জাগ্রত হয়ে উঠে তাকে পেতে চাইবে সে। কিন্তু তা কি সত্যি? পুরুষের আত্মার শক্তি রয়েছে প্রাকৃতিক ও স্বর্গীয় সৃষ্টি নারীকে সম্মান করার। পুরুষের তো নারীর কামনা পূর্ণ লোলুপ দৃষ্টিতে ভয় পাবার কোন কারণ নেই।
Que la femme aille dans la rue dans les atours aguicheurs qu'elle ne manquera pas de se choisir. Son regard s'épuisera sur les autres femmes, elle y verra comme dans un miroir sa propre indécence, sa futilité même la détournera de toute compétition malsaine avec l'homme. Quant à cette exposition de la féminité, elle ne saurait nuire à l'homme. Il s'y verra conforté dans son incontestable supériorité. Il saura, dans les autres burqas, reconnaître les hommes pieux et respectueux de la loi, et ainsi renforcera nécessairement la belle et indispensable communauté masculine.
নারীদের রাস্তায় হাঁটতে দিন তার সবচেয়ে উত্তেজক পোষাক পরে, যা সে পরতে চায়। তার চাহনি এই সব বোরখা পরা পুরুষের চোখের মধ্যে দেখা অপর নারীকে দুর্বল করে ফেলবে যেমন আয়নায় নিজেকে দেখা। তার নিজস্ব অশ্লীলতা এবং ছেবলামো পুরুষের সাথে কোন অসমান প্রতিযোগীতায় রত হওয়া থেকে তাদের দূরে সরিয়ে দেবে। এবং নারীত্বের এই প্রদর্শন কোনভাবেই পুরুষের ক্ষতি করতে পারবে না। এর মধ্যে পুরুষরা তাদের অবিসংবিদিত শ্রেষ্ঠত্ব দেখবে। সে অন্য বোরখা পরা ব্যক্তিদের মধ্যে পরহেজগার পুরুষদের দেখবে। এবং এটি সুন্দর এবং গুরুত্বপূর্ণ পুরুষ সমাজকে শক্তিশালী করবে।
ইহেস এর গবেষণাবিদ ফারহাদ খোশরোখাবার আশন্কা প্রকাশ করেচেন যে বোরখা নিষিদ্ধ করার বিষয়টি ফ্রান্সে ইসলামী চরমপন্থী দলগুলোকে শক্তিশালী করবে। তার লেখাটি এখানে পাওয়া যাবে (ফরাসী ভাষায়)।
তবে যুক্তি-তর্ক যাই হোক না কেন, এই বিতর্কের পালে আবার হাওয়া লেগেছে যখন সংবাদ এসেছে যে সুদানের জাতিসংঘ মিশন (ইউএনমিস) এ কর্মরত একজন তরুণী সাংবাদিক লুবনা আহমেদ আল হোসেইনকে গ্রেফতার করা হয়েছে খার্তুমের এক পার্টি চলাকালীন সময়ে হিজাবের সাথে প্যান্ট পরার জন্যে। ওই পার্টিতে থাকা আরও বেশ কয়েকজনকেও লুবনার সাথে গ্রেফতার করা হয়েছে যাদের অনেকে দক্ষিণ সুদানের অমুসলিম অধ্যুষিত এলাকা থেকে এসেছে। পুলিশ কর্তৃক বেত্রাঘাতের পরে তাদের অনেককে ছেড়ে দেয়া হয়েছে; তিনজনকে কোর্টে নেয়া হয়েছে যাদের শাস্তি দেয়া হয়েছে ৪০টি করে বেত্রাঘাত আর জরিমানা। লুবনা আহমেদকে জাতিসংঘের কর্মী হিসেবে কুটনৈতিক নিরাপত্তা নেন নি এবং বলেছেন যে তিনি এই বিচারের শেষ দেখে ছাড়বেন। আরব মানবাধিকার কর্মীরা এবং বেশ কিছু সাংবাদিক মনে করছেন যে এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং সুদান সরকার একটি স্বাধীন কণ্ঠকে রোধ করতে চায় যে বেসরকারী সংবাদপত্রে (সরকারের বিরুদ্ধে) কলাম লিখতেন।
তবে কিছু ফরাসী ব্লগার বোরখা নিষিদ্ধকরণ বিষয়ের সাথে এর তুলনা করতে ভুলেন নি। রিমবুস ব্লগ বলছে যে সহনশীলতা একই রকম দেখানো উচিৎ:
Mais sur le fond, il s'agit de la même chose. Le pays occidental veut condamner l'expression d'une pensée qu'il combat, la dictature musulmane condamne l'expression du mode de vie occidental.
La seule position honorable pour la France serait de tolérer officiellement ces 400 femmes voilées intégralement, au nom de la liberté de pensée, et fort de ce principe, condamner vigoureusement l'attitude de Khartoum, par voie diplomatique et officielle. Dans le cas contraire, nous ne pourrions qu'accepter une réaction du pouvoir soudanais, comparable à la notre.
Il faut soutenir la journaliste soudanaise Loubna Ahmed al-Hussein, et laisser les femmes s'habiller librement, en mini-jupe comme en niqab, en garçon si elles le souhaitent.
মূলত: এটি একই বিষয়। পশ্চিমা দেশগুলো যে চিন্তা চেতনার সাথে লড়াই করছে তাকে নিষিদ্ধ করে নিন্দা করতে চায়। যেখানে মুসলমান স্বৈরতন্ত্র একে ব্যবহার করে পশ্চিমা জীবনাযাত্রাকে নিন্দা করতে চায়।
ফ্রান্সের জন্যে সেটিই সর্বোত্তম যে ৪০০র মত বোরখা পরা নারীর স্বাধীনতার প্রতি শ্রদ্ধা জানিয়ে মুক্তচিন্তার খাতিরে এবং এই নীতির প্রতি শ্রদ্ধা রেখে কূটনৈতিক এবং সরকারীভাবে খার্তুমের এই সিদ্ধান্তের জোড়ালো প্রতিবাদ জানানো।
এ ছাড়া আমাদের তো সুদানের সরকারের সিদ্ধান্তকে মেনে নিতে হবে যেমনটি আমরা বোরখা পরা মহিলাদের ব্যাপারে করছি।
সুদানের সাংবাদিক লুবনা আহমেদ আল হোসেইনকে সমর্থন করা আমাদের দরকার এবং নারীদের যেমন খুশি তেমন পোষাক পরতে উৎসাহী করা দরকার, নেকাব বা মিনি স্কার্ট, অথবা ছেলেদের পোষাকে, তারা যেমন চায়।
এলাইন জুলস ব্লগিং প্লাটফর্ম আগোরাভক্সে লিখেন। তিনি কঠোর ভাষায় লিখেছেন যে এই ঘটনাটি কেন বেশী আলোচিত হয় নি।
La journaliste indique qu’elle en a assez du silence des femmes de son pays qui se laissent flageller pour rien. Ainsi, elle a déclaré : « Des milliers de femmes sont châtiées à coups de fouet mais elles restent silencieuses. La loi est utilisée pour harceler les femmes et je veux dénoncer cela ». Courageuse, elle est donc prête à subir ce châtiment. (…) Il est d’ailleurs étonnant de ne pas voir les défenseurs des droits de l’homme se lancer à corps perdu dans ce combat pour les droits des femmes. Mais où sont-ils passés ? Sont-ils plus préoccupés par leurs petits intérêts et trouvent ridicule le combat de cette femme courage ?
এই সাংবাদিক বলছেন যে তার দেশবাসী তার প্রতি এই অবিচার দেখে চুপ আছে দেখে তিনি বিরক্ত ও হতাশ। তার ভাষায়: “বেত্রাঘাতের শাস্তির মাধ্যমে হাজারো নারীর অসম্মান করা হচ্ছে, আর তারা তা দেখে চুপ আছে। এই আইনের মাধ্যমে নারীর অবমূল্যায়ন করা হচ্ছে এবং আমি এটি প্রমাণ করব।” তাই সাহসী হয়ে তিনি শাস্তি বুকে পেতে নিতেও রাজী। তবে, আশ্চর্যের বিষয় যে মানবাধিকার রক্ষাকারী বিবিধ গোষ্ঠী, যাদের সাধারণত: নারী অধিকার প্রতিষ্ঠায় বিভিন্ন বচসায় লিপ্ত দেখা যায়, কোথায় আজ তারা? তারা কি তাদের ক্ষুদ্র স্বার্থের ব্যাপারে বেশি ব্যস্ত? তাই তারা এই সাহসী মহিলার লড়াইয়ের প্রতি উদাসীন?
ফ্রেঞ্চ ক্যারিবিয়ান: লো স্কুপস ডর প্রতিযোগীতা
ছবি তুলেছে স্কুপসডর। লো আজেন্স মুল্টিকুলটুরেলের সত্যম ডরভিলের সৌজন্যে এবং অনুমতি নিয়ে ব্যবহৃত।
লো স্কুপস ডর ব্লগে লাগেন্সদোকম আর স্কুপ ঘোষণা করেছেন ওয়েস্ট ইন্ডিজে নতুন এক ব্লগের আরম্ভের আর প্রতিযোগিতার একটা ওয়েবসাইটের কথা:
Après le succès de l’édition 2008, les Scoops d’or reviennent en 2009 avec un nouveau défi : faire découvrir non plus uniquement les sites internet de la Martinique, mais ceux aussi de Guadeloupe, Guyane et de la Diaspora antillaise.
A cette occasion nous lancons notre site Internet qui permettra à tout un chacun de visiter la première exposition virtuelle des meilleurs sites internet de la caraïbe francophone.
২০০৮ সালে ভালো সাফল্য পাওয়ার পরে ‘স্কুপস ডর' ফিরে এসেছে ২০০৯ সালে নতুন একটা চ্যালেঞ্জ নিয়ে: মানুষকে কেবলমাত্র মার্টিনিকান ওয়েবসাইটের সাথেই পরিচিত করা না, বরং গুয়াদেলুপ, ফরাসী গায়না আর ফরাসী পশ্চিম ইন্ডিয়ান প্রবাসী জনগোষ্ঠীর ব্লগগুলোকেও।
এটা আমাদেরকে সুযোগ দিয়েছে আমাদের ওয়েবসাইট শুরু করার, যাতে ব্যবহারকারীরা প্রথম ভার্চুয়াল প্রদর্শনী দেখতে পারেন সেরা ক্যারিবিয়ান ওয়েবসাইটগুলোর।
প্রতিযোগীতার শ্রেনীগুলো হচ্ছে:
Sites Perso/Blog, Sites de Ecommerce, Site ou blogs d’Entreprises, Sites de Media, Réseau Sociaux & Forums
ব্যক্তিগত ওয়েবসাইট বা ব্লগ, ব্যবসার সাইট, কোম্পানির সাইট বা ব্লগ, মিডিয়া ওয়েবসাইট, সামাজিক নেটওয়ার্ক আর ফোরাম।
বর্তমানে প্রায় ৬৯টা ব্লগ প্রতিযোগিতায় নিবন্ধন করেছে আর এ পর্যন্ত অগ্রগামীরা হলেন গুয়াদেলুপের ‘ম্যাসাকার সুর ফেসবুক‘ ৮৮টি ভোট নিয়ে আর মার্টিনিকের ‘ক্যাস্পার এক্সটেন্ডেড”  ১৪৪টি ভোট পেয়ে। ফরাসী গায়ানাতে এগিয়ে আছে ফরাসী নামে একটা ব্লগ “গাই ইয়ান”, যেটি এ পর্যন্ত সব থেকে বেশী ভোট পেয়েছে: ৩৬৫টি। পরিশেষে ওয়েস্ট ইন্ডিয়ান প্রবাসী ব্লগ প্রতিনিধিত্ব করছে ‘জাগ্রিয়েন.এফআর” যা মাত্র ৯টি ভোট পেয়েছে- বোন্ডামাঞ্জাকের সাথে সমান তালে, যেটি একটি সামাজিক আর রাজনীতি ঘেষা মার্টিনিকান ব্লগ, যারও ভোটের হিসাব এ পর্যন্ত ৯টি।
প্রতিদিন যেমন ভোট বৃদ্ধি পাচ্ছে তেমন এলাকা ভিত্তিতে সংখ্যায় অনেক পার্থক্য দেখা যাচ্ছে- ফরাসী গায়না মনে হচ্ছে সব থেকে কর্মঠ, প্রবাসী ব্লগের খারাপ পারফর্মেন্স সত্ত্বেও। এটাই হয়তো কারন যে স্কুপস দল তাদের প্রোজেক্ট শুরু করেছে- ব্লগারদের মধ্যে আরো যোগাযোগ উৎসাহিত করার জন্য। প্রতিযোগিতার আয়োজকরা একভাবে আলোচনা চালিয়ে যাচ্ছেন আর তা হলো ব্লগারদের সাথে সাক্ষাৎকার দিয়ে ওয়েবসাইটের ব্লগ অংশে।
ফরাসী ওয়েস্ট ইন্ডিজে দ্রুত বেড়ে ওঠা এই ব্যাপার সম্পর্কে যদি আপনি আরো জানতে চান, ”লে স্কুপস ডর” কে সহজে ফেসবুক আর টুইটারে পাওয়া যাবে।
প্রতিযোগিতার শেষ সময় মে ১০, ২০০৯ আর বিভিন্ন গোত্রের ফলাফল জানানো হবে মে ১১ থেকে ১৭ পর্যন্ত মার্টিনিক, গুয়াদেলুপ, ফরাসী গায়না আর প্যারিসে। জেইম বোতামটা টিপ্তে ভুলবেন না আপনার প্রিয় ব্লগের জন্য ভোট করার জন্য!
ফ্রান্স, আমেরিকা, আফ্রিকা: ইয়া বোঁ পুরস্কার
ছবি দ্যাট জেমসের সৌজন্যে, ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স এর অধীনে প্রকাশিত হয়েছে।
বানানিয়া ফ্রান্সের একটি জনপ্রিয় হট চকেলেট মিক্স (চকোলেট দিয়ে তৈরী এক ধরনের খাবার)। ১৯১২ সালে ফ্রান্সে এটি বিক্রি শুরু হয়। আফ্রিকা অথবা ফরাসি ওয়েস্ট ইন্ডিজ-এ বাজারজাত করনের পরিকল্পনা হিসেবে (বানানিয়া তৈরী হতো চকলেট, কলা, দুধ এবং চিনি দিয়ে) এই নামটি পছন্দ করা হয় যাতে, পণ্যের নাম অনেক চমকপ্রদ শোনায়।
১৯১৫ সালে প্রথম বিশ্বযুদ্ধের সময় আফ্রিকার ফরাসী উপনিবেশ থেকে সৈন্যরা তাদের মাতৃভুমিকে রক্ষার জন্য ফ্রান্সে আসে। সেই থেকে ব্রান্ডের চরিত্র ‘তিরাইলোখ সেনেগালিজ’ (সেনেগালের বন্দুকধারীর) সাথে তার একটা লম্বা সম্পর্ক স্থাপিত হয়। সে সময় ফ্রান্সের প্রতিটি ঘরে একটি নির্ভরযোগ্য নাম ছিল সেনেগাল। তাই ফরাসী পণ্যের এই সেনেগালি চরিত্র আমদানীকরন। ফরাসী এই পণ্য আসলে আমদানী করা হতো নিকারাগুয়া থেকে। ‘সেনেগালের বন্দুকধারী’  চরিত্রটি ছিল সুখী এবং সদাহাস্যজ্জল সৈনিক যে কিনা আফ্রিকা থেকে যুদ্ধে ফ্রান্সকে রক্ষা করতে এসেছে । সে সময় পণ্যের সাথে একটি স্লোগানও যুক্ত ছিল যার নাম ‘ইয়া বোঁ’ (এটি ভালো)। এই শ্লোগান নিয়েই এখন যত বির্তক। এই বাক্য ফরাসী ভাষার খানিকটি বিকৃত বা ভাঙ্গা রূপ। ‘এই জিনিষ ভালো’ এই শব্দ বোঝাতে অফ্রিকার লোকজন এই শব্দ ব্যবহার করতো। প্রায় কয়েক দশক ধরে (১৯৭০ সাল পর্যন্ত ) এই পণ্য সেনেগালী এই সৈনিকের চরিত্রের সঙ্গে জুড়ে ছিল। পণ্যের নির্ভরতা বা তার বিশ্বস্ততাকে বোঝানোর জন্য এই চরিত্রটিকে ব্যবহার করা হত।
ছবিটি জাষ্ট লুকের সৌজন্যে প্রাপ্ত এবং ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স এর অধীনে ব্যবহৃত।
২০০৫ সালে ফিরে আসা যাক; এলিয়ান মাবানকু একটি ব্লগপোস্ট করেছেন (ফরাসী ভাষায়) যার শিরোণাম ‘ইয়া বোঁ বানানিয়া উ ইয়া পা বোঁ বানানিয়া’ (বানানিয়া ভালো নাকি বানানিয়া ভালো না’)।  গুয়াদোলুপিয়ান, মার্টিনিক এবং রিইউনিয়ন দেশের একদল সক্রিয় কর্মী যারা সম্মিলিত ভাবে নিজেদের কালেকটিভ ডিওএম বলে পরিচয় দেয়, তারা নিউট্রিমানিয়ার বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করে। নিউট্রিমানিয়া হলো সেই কোম্পানী যারা বানানিয়া তৈরী করে — জন্য।
…d’utiliser des clichés insultants pour les personnes de couleur noire, en exploitant l’image du tirailleur sénégalais et son fameux slogan « Banania Y’a bon » créés au début du siècle dernier…
সেনেগালী সৈনিকদের চরিত্র ব্যবহার করা কালো মানুষদের জন্য একটি অপমানজনক বিষয়, তাদের সন্মানহানি ঘটানো এবং তার বিখ্যাত স্লোগানও ‘বানিয়ানা ইয়া বোঁ’ যার মানে ‘বানিয়ানা  ভালো’ যা কিনা বিংশ শতাব্দির শুরুতে ব্যবহার করা হয়েছিল…. ।
২০০৮ সালে অরেকদল সক্রিয় সংগঠন লো এমআরএপি (বর্ণবাদের বিরুদ্ধে আন্দোলন এবং পরস্পরের সাথে বন্ধুত্ব গ্রুপ, ফরাসী ভাষায়) নিউট্রিমানিয়ার বিরুদ্ধে আবার কিছু অভিযোগ-এর ভিত্তিতে মামলা দায়ের করে যে ‘কোম্পানীটি ২০০৬ সালে কালেকটিভ ডিওএম এর সাথে যে চুক্তি করেছিল সেটির যথাযথ সন্মান প্রদর্শন করছে না’।
ব্লগার স্টোরি টেলিং এর মতে এমআরএপি যথেস্ট পরিমান প্রমাণ উপস্থাপন করতে পারেনি বলে তার মামলা খারিজ করা হয়।
au prétexte que ce slogan ne trouble pas l’ordre public ni n’est contraire aux bonnes moeurs.
কারন এই স্লোগান কোন জনতার কাজে সমস্যা তৈরী করেছে না অথবা কোন ভালো উদ্দেশ্যকে ব্যহত করছে না।
ছবি ইলিন এর সৌজন্য এবং ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স এর অধীনে ব্যবহার করা হয়েছে।
বর্তমানে বানানিয়া তার পণ্যর পরিচিতির জন্য এক কার্টুন চরিত্র ব্যবহার করেছে এবং তার সেই বির্তকিত স্লোগানও অদৃশ্য হয়ে গেছে। কিন্তু ফ্রান্সের বেশিরভাগ কালো মানুষ এখনও এই ব্রান্ডের কাজে সন্তুষ্ট নয়। ২০০৯ এর মার্চের ১৭ তারিখে একদল গ্রুপ যারা নিজেদের লে ইনডিভিজিবলস (অদৃশ্য মানব, ফরাসী ভাষায়) বলে সম্বোধন করে তারা ফ্রান্সে ‘ইয়া বোঁ’ পুরস্কার প্রদান করা শুরু করেছে। এটি একটি বির্তকিত পুরস্কার যা রাজনীতিবিদ, সাংবাদিক অথবা যে নাগরিক ফ্রান্সে বর্ণবৈষম্যবাদ ছাড়াবেন তাদের দেওয়া হবে। মঁন্ত্রে ক্রেয়ল তার ওয়েবে ফরাসী ভাষায় একটি লিঙ্ক যুক্ত করেছেন যেখানে ইয়া বোঁ পুরস্কারে যারা ভুষিত হতে যাচ্ছেন তাদের তালিকা প্রদান করা হয়েছে। আপনি শতাব্দি প্রাচীন এই বিজ্ঞাপনী প্রচারণার উপর যদি আরো প্রতিক্রিয়া পড়তে চান তাহলে জাস্ট লুক এথনিক স্টোরিওটাইপ ফ্লিকার পাতায় ঘুরে আসতে পারেন।
বিশ্বব্যাপী ফিলিস্তিনিদের সপক্ষে বিক্ষোভ
গাজার সমর্থনে সারা বিশ্ব জেগে উঠেছে। গত পাঁচ দিনে হাজার হাজার মানুষ বেরিয়ে এসেছে বিশ্বের বিভিন্ন স্থানে র‌্যালী আর বিক্ষোভ প্রদর্শনের জন্য। বস্টন থেকে বৈরুত, কেপ টাউন থেকে কারাকাস সবখানেই নাগরিকরা গাজার জন্য তাদের একাত্মতা আর সমর্থন জানিয়েছে।
এখানে দেখানো হচ্ছে ফ্লিকারে পাওয়া কয়েকটি উল্লেখযোগ্য ছবি:
ওসামা আল এর‌্যানি, ক্যালগারি
ইনফরমাটিক, ডাবলিন
আলালেট্রে, প্যারিস
জিউইশ ভয়েস ফর পিস, সিয়াটল
ফারফাহিন্নে, বৈরুত
হাজমা দাওউই, বস্টন
ইলেক্ট্রনিক ইন্তিফাদাও বিশ্বের বিভিন্ন জায়গা থেকে প্রতিক্রিয়া জোগাড় করে পোস্ট করেছে।
ফ্রান্স কি তৈরি একজন কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতির জন্যে?
মার্টিনিকের ব্লগার লো ব্লগ দো [মোয়া] লিখছেন আমেরিকান রাষ্ট্রপতি নির্বাচনে ওবামার বিজয় ফ্রান্সের জাতিগত বৈচিত্রের পরিচয়ে কি প্রভাব ফেলেছে।
En effet, dès le lendemain de l’élection du 44ème Président des Etats-Unis, la France s’est découverte multiculturelle ou plus précisément multiethnique. Elle a semblé se souvenir qu’il puisse y avoir des Français “de couleur” (on va se la jouer pudique) et pire parmi eux des Français Noirs ou métissés. La belle affaire !
আমেরিকার ৪৪তম প্রেসিডেন্ট নির্বাচিত হবার পর ফ্রান্স নিজেকে পূন:আবিস্কার করেছে যে এটি মাল্টিকালচারাল (মিশ্র সংস্কৃতির) এবং সঠিকভাবে বললে বহুগোত্রীয়। তার মনে পড়ে যায় যে ফরাসীরা অন্য বর্ণেরও হতে পারে (কৃষ্ণাঙ্গ ফরাসী বা মিশ্র বর্ণের ফরাসীরা)।
Non, j’exagère un peu. Ca lui arrive de temps en temps à la France de se souvenir de sa réalité. Au gré d’un événement marquant (victoire mémorable, commémoration ou mort d’un homme célèbre) par exemple. La problème c’est que ça ne dure qu’un temps et “ils” redeviennent vite des étrangers ou pire des immigrés (comprendre ici des boucs émissaires voleurs, profiteurs de tous poils, preneurs de job des “vrais Français qui se lèvent tôt”).
আমি হয়ত বাড়িয়েই বলছি। ফ্রান্স মাঝে মাঝেই তার বাস্তবতাকে স্মরণ করে - যেমন ধরুন যখনই একটি বড় ঘটনা ঘটে (যেমন একটি স্মরণীয় জয় বা একজন নামকরা ব্যাক্তির মৃত্যু)। সমস্যা হচ্ছে যে এই স্মৃতি তাদের মাঝে বেশীক্ষণ থাকে না এবং অতি দ্রুতই “এই সব মানুষ” তাদের কাছে বিদেশীতে পরিণত হয় অথবা খারাপ অর্থে অভিবাসী (এখানে এ শব্দটার মানে বোঝায় চোর, যে কোন ছোট কাজ করে, বা যারা আসল ফরাসীদের কাজ কেড়ে নেয়)।
লো ব্লগ দো [মোয়া] লিখছে যে এই প্রশ্নটা প্রচার মাধ্যমে ঘুরে ফিরছে, “মানবাধিকারের এই দেশে কি ওবামার মত সাফল্য দেখা যেতে পারে? ফরাসীরা কি একজন কৃষ্ণাঙ্গকে রাষ্ট্রপতি নির্বাচন করতে প্রস্তুত?”
এই ব্লগার লিখছে যে তাকে এই প্রশ্নটি করলে সে বলত ‘কোন দ্বিধা ছাড়াই', “মস্করা করছেন আমার সাথে?”
তাই সে ফরাসী সংবাদপত্র লো ফিগারোর একটি পোল পড়ে অবাক হয়েছিল যে নির্বাচনের পরের দিন সার্ভের ৬১.৩০% লোক জানিয়েছিল তারা একজন কৃষ্ণাঙ্গকে ভোট দিতে রাজী। এছাড়াও, এমাসের প্রথম দিকে ফরাসী রাষ্ট্রপতি নিকোলাস সারকোজী পলিটেকনিকে (ফরাসী উচুমানের প্রকৌশল বিদ্যালয়) ভাষণ দিতে গিয়ে ঘোষণা করেছিলেন যে রাজনৈতিক বৈচিত্রতা আনতে একটি কমিশন গঠন করা হবে। তিনি বলেছিলেন, “আরও বৈচিত্রতা আনতে আমাদের রাজনৈতিক শ্রেণীর মধ্যে একটি আমূল পরিবর্তন আনতে হবে।”
“এই কথোপকথন সঠিক দিকেই আগাচ্ছে,” মন্তব্য করেছে লো ব্লগ দো [মোয়া]।
এলাইন মাবান্কুর ব্লগে অতিথি ব্লগার হিসেবে লিখেছেন ইউজিন ইবুদে যে তিনি অতটা আশাবাদী নন। তিনি বর্ণ বৈচিত্রতা নিয়ে ফরাসীদের মনোভাবকে সমারোচনা করেছেন। উদাহরণস্বরুপ তিনি দেখিয়েছেন যে “বৈচিত্রের উদাহরণ” যে সব রাজনৈতিক ব্যক্তিত্ব যেমন মানবাধিকার মন্দ্রী রামা ইয়াদে (সেনেগালীজ বংশোদ্ভুত) এবং আইন মন্ত্রী রাচিদা দাতি(মরোক্কান বংশদ্ভুত) তারা তাদের প্রভাব হারাচ্ছেন।
“Le refus français de poser la question raciale sur la table est une politique de l’autruche. Il faut constater, dans les tourments ressentis hier par Azouz Begag, ministre délégué à l’égalité des chances du gouvernement Villepin et les déboires de Rama Yade et de Rachida Dati d’aujourd’hui, le goût des organisations politiques françaises pour les « coups médiatiques ». Ils devraient pourtant veiller sur l’implantation locale de la diversité. Les blocages des notables, encouragés par un racisme rampant et par des préjugés entretenus, ne servent pas la cause de l’unité nationale. Le débat entre éthique et statistique opacifie aussi en France les enjeux.”
ফরাসীদের বর্ণবাদের প্রসঙ্গটা এড়িয়ে যাওয়া যেন মাথা বালিতে গুঁজে রেখে দায় এড়ানোর চেষ্টা। যেমন ধরুন আজুগ বেগাগের সমস্যাটি, যিনি ভিলিপ্পিন সরকারের আমলে সমঅধিকার মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, এবং বর্তমানে মানবাধিকার মন্দ্রী রামা ইয়াদে এবং আইন মন্ত্রী রাচিদা দাতির সমস্যাটি যে ফরাসী রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো তাদের নিয়ে মিডিয়া শো করতে ব্যস্ত। তাদের বরং স্থানীয় ভাবে রাজনীতিতে আরও বৈচিত্র আনার চেষ্টা করা উচিৎ। ব্যক্তিত্বের উত্থানে বাধা, ব্যপক দূর্ণীতি, চিরস্থায়ী বৈষম্য ইত্যাদি সমস্যা জাতীয় একাত্ববোধকে তৈরি করে না। নৈতিকতা এবং পরিসংখ্যান নিয়ে কাঁদা ছোড়াছুড়ি করা ফ্রান্সে নিয়ম হয়ে দাড়িয়েছে।
এই পোস্টে সাহায্য করেছেন মিয়ালী আন্দ্রিয়ামানানজারা।
ভুতপূর্ব তিউনিশিয়ার কূটনীতিককে ফরাসী আদালত ৮ বছরের শাস্তি দিয়েছে
তিউনিসিয়ার ভূতপূর্ব ভাইস কন্সাল খালেদ বিন সাঈদ স্ট্রাসবুর্গে দোষী সাব্যস্ত হয়েছেন স্বদেশী মহিলা জুলেখা ঘারবীর উপর অত্যাচার আর পাশবিকতার আদেশ দেয়ার জন্য। ১২ বছর আগে তিউনিশিয়ার জেন্দৌবা শহরে যখন তিনি পুলিশ সুপারিটেন্ডেন্ট ছিলেন তখন এই ঘটনা ঘটেছিল। ইউরোপীয়ান মানবাধিকার আদালত যে শহরে অবস্থিত সেই শহর স্ট্রাসবুর্গে একটি ফৌজদারী আদালত দ্বারা তিনি ৮ বছরের সাজাপ্রাপ্ত হয়েছেন।
এই তিউনিশিয়ার কূটনীতিককে তার অবর্তমানে বিচার করা হয়েছে যেহেতু তিনি ২০০১ সালে ফ্রান্স থেকে পালিয়েছিল জানতে পেরে যে ঘারবী তার বিরুদ্ধে অভিযোগ করেছে। তার স্বামী ফ্রান্সে রাজনৈতিক শরণার্থী হিসাবে আছে তিউনিশিয়ার নিষিদ্ধ ইসলামী দল এন্নাহদার সদস্য হিসাবে। ইউনিভার্সাল কমপিটেন্স এর ভিত্তিতে বিচার চলেছে। এটি এমন একটা পদ্ধতি যার ফলে আইনগত ব্যবস্থা নেয়া যায় অভিযুক্ত গুরুতর অপরাধীদের বিরুদ্ধে, যে দেশেই তা ঘটানো হয়ে থাকনা কেন আর অপরাধীর বা শিকারের নাগরিকত্ব যে দেশেরই হোক না কেন। এই পদ্ধতি এসেছে ১৯৮৪ সালের নির্যাতনের বিরুদ্ধে জাতিসংঘ কনভেনশন থেকে যা ফরাসী আইনে আনা হয়েছে ১৯৯৪ থেকে।
ফ্রান্সে দ্বিতীয়বার এমন কারনে সাজা দেয়া হলো। ২০০৫ সালে মৌরিতানিয়ার একজন সার্ভিসম্যানকে ১০ বছরের সাজা দেয়া হয়েছিল তার নিজের দেশে অত্যাচার চালানোর জন্য। তিউনিশিয়ায় সেন্সর করা একটা ব্লগ তিউনিশিয়াওয়াচ মূলধারার মিডিয়া প্রতিবেদন নিয়ে আলোচনা করেছে:
[…] En l'absence de l'accusé, le procès auquel la Ligue française des droits de l'homme et la Fédération internationale des droits de l'homme (FIDH) s'étaient constituée parties civiles a aussi été celui du système mis en place par le président Zine El Abidine Ben Ali, au pouvoir depuis vingt et un ans. Plusieurs témoins ont dressé un portrait au vitriol du régime tunisien où, selon eux, la torture est érigée en “pratique d'Etat”.
[…] বিবাদীর অবর্তমানে বিচারে যেখানে [মানবাধিকার সংস্থা] লিগ ফ্রঁন্সে দে দ্রোয়া দেলোম (এল ডি এইচ) আর ফেডারেশিওঁ ইন্টারনাশিওনাল দেস লিগ দে দ্রোয়া  দে হোমস (এফ আই ডি এইচ) স্বাধীন একটা ক্ষতিপুরণের মোশন এনেছিল যে এটা প্রেসিডেন্ট জাইনেল আবেদিন বেন আলির প্রতিষ্ঠিত ব্যবস্থারও বিচার ছিল, যে ২১ বছর ধরে ক্ষমতায় আছে। বেশ কয়েকজন সাক্ষী তিউনিশিয়ার সরকারের বিদ্রুপাত্মক চিত্র তুলে ধরেছে, যেখানে, তাদের বক্তব্য অনুসারে এই ধরনের অত্যাচার সরকারী অভ্যাসে পরিণত হয়েছে।
এইসব স্বীকারোক্তি থেকে শেষে আদালতের রায় এসেছে, যদিও ফ্রেঞ্চ রাষ্ট্রের প্রতিনিধি তাকে খালাসের জন্য আবেদন করেছেন, এই বলে যে কোন ধরনের প্রমাণ নেই। “এটা নির্যাতনের বিরুদ্ধে দন্ডমুক্ততার যুদ্ধের জন্য আর এক ধাপ অগ্রসর হওয়া আর তিউনিশিয়ার কর্তৃপক্ষের দিকে একটা জোরালো বার্তা; অত্যাচারীরা যদি তিউনিশিয়ায় নিরাপদ থাকে, তাহলে অন্য দেশে আর নেই,” মন্তব্য করেছেন মানবাধিকার সংস্থার আইনজীবি।
অন্য একটা পোস্টে তিউনিশিয়া ওয়াচ যোগ করেছে:
Khaled ben Saïd qui fait l'objet d'un mandat d'arrêt international depuis 2002 n'a pas la possibilité de faire appel puisque l'audience s'est déroulée sans lui. Toutefois s'il est arrêté, il sera rejugé.
খালেদ বিন সায়েদ, যিনি আন্তর্জাতিক গ্রেপ্তারী পরোয়ানার শিকার ২০০২ থেকে, আপীল করার কোন অবস্থায় নেই, যেহেতু তার অনুপস্থিতিতে বিচারকার্জ হয়েছে। তবে যদি উনি গ্রেপ্তার হন, তাহলে আবার বিচার হবে।
আগে তিউনিশিয়ার কর্তৃপক্ষ এই বিচারকে অস্বীকার করেছে ‘সম্পুর্ণ বানোয়াট' আর আরো বলেছেন যে ‘অত্যাচারের দাবী করা তিউনিশিয়ায় সহ্য না করা একটা আচরণ যা অসত্য আর ভুল তথ্য দেয়ার সামিল।”
নাওয়াত.অর্গ ‌এই শাস্তির সমালোচনা করেছে আর চিন্তা করেছে যে তিউনিশিয়ায় অত্যাচারের ব্যাপারে যে ট্যাবু আছে তা কি উঠে যাওয়ার পথে কিনা। এই ব্লগ সিএনআরএস এর গবেষক ভিনসেন্ট গাইসলারের উদ্ধৃতি দিয়েছে যিনি শুনানীর সময়ে বলেছেন:
“En Tunisie, sous Ben Ali, on torture au nom des droits de l’homme et on viole les femmes en invoquant le droit des femmes”, a également expliqué devant la cour Vincent Geissier. Cette pratique “est destinée à humilier et à diffuser la peur”. Avant d’ajouter : le recours à la torture, “c’est un mode de contrôle de la société”.
“তিউনিশিইয়াতে, বেন আলির অধীনে, তারা মানবাধিকারের কারনে অত্যাচার করে আর নারীকে ধর্ষণ করে নারীর অধিকার তুলে ধরতে ধরতে,” আরো বুঝিয়েছেন ভিনসেন্ট গাইসলার আদালতকে “এরকম ব্যবহার করা হয় লজ্জ্বিত করতে আর ভীতি ছড়াতে।” আরো যোগ করেছেন: “সমাজকে নিয়ন্ত্রণ করার এটা একটা উপায়।”
পাঠকরা তাদের বিভিন্ন মতামত জানিয়েছেন লিবারাশিওন সংবাদপত্রের স্থানীয় ওয়াবসাইটে আর এলইজেডিডি.এফআর সাইটে মন্তব্য করে:
একটা (আশাবাদী) কথা:
Rédigé par: GDP : Comme quoi, n'en déplaise à Sarkozy, la justice progresse davantage en France que les droits de l'homme en Tunisie.
জিডিপি: যেটার ফলে এটাই দেখা যায়, সারকোজী এটা পছন্দ করুক বা না করুক, ফ্রান্সে বিচার বেশী অগ্রসর হতে পারে তিউনিশিয়ার মানবাধিকারের চেয়ে।
বেস্ট অফ ব্লগস: বিশ্বব্যাপী ভিডিওব্লগাররা প্রতিযোগীতায় নেমেছে (দ্বিতীয় পর্ব)
এই সপ্তাহের প্রথম দিকে আমরা কিছু ভিডিও ব্লগ পরিদর্শন করেছি যেগুলো জার্মান রেডিও ডয়েশে ভেলে কর্তৃক ঘোষিত বেস্ট অফ ব্লগস (সর্বশ্রেষ্ঠ ব্লগের) জন্য মনোনীত ছিল। দ্বিতীয় অংশে আমরা সারা পৃথিবী থেকে মনোনীত অন্যান্য ভিডিওব্লগারদের দেখব এবং সেই সাথে দেখব আপনার প্রিয় ব্লগ নির্বাচনের জন্য পছন্দগুলো কি হতে পারে।
জিনাটনিক ব্লগের জিনা টোস্ট হচ্ছে একজন স্প্যানিশ ভিডিওব্লগার, ব্লগার এবং পডকাস্টার। তিনি ভ্রমণ, জীবন এবং সেলিব্রেটিদের সাথে সাক্ষাৎকার নিয়ে ব্লগে লিখেন। ২০০৪ সাল থেকেই তিনি লিখে আসছেন, যখন থেকে তিনি ক্যাটালানে (বার্সিলোনার একটি আঞ্চলিক ভাষা) ব্লগ লেখা শুরু করেছেন। বার্সিলোনা বাইসাইকেল নেটওয়ার্কের অংশ হিসেবে তিনি তার প্রথম অভিজ্ঞতা মি প্রাইমার বাইকিং নামক পোস্টটিতে লিপিবদ্ধ করেন:
<embed id="player" src="http://www.ginatonic.tv/jwplayer/flvplayer.swf" width="320" height="260" allowfullscreen="true" allowscriptaccess="always" flashvars="file=http://www.ginatonic.tv/videos/bicing.flv&image=http://www.ginatonic.tv/videos/bicing.jpg&logo=http://www.ginatonic.tv/logo.png" />
ভিডিওব্লগ ডো ট্রাজানো হচ্ছে ব্রাজিলিয়ান ক্রীড়া সাংবাদিক জোসে ট্রাজানোর ফুটবল ব্লগ, যেখানে তিনি তার ব্যক্তিগত মতামত জানান।
ফ্রান্স থেকে লুইজ ডানিয়েলের কাছ থেকে আমরা পোয়েসিস ডেস ডিসায়ার এন ডিসওর্ডারি নামক একটি কাব্যিক এবং শৈল্পিক ভিডিও ব্লগ পাই। সে'স্ট লা ক্রিজ এর স্নায়ুর উপর চাপ সৃষ্টি করা একটি প্রভাব রয়েছে; যেখানে কিছু কুকুর খাঁচার অপরদিকে থাকা একজন দর্শককে দেখে প্রতিক্রিয়া দেখায়; কেউ কেউ আনন্দের সাথে ঘেউ ঘেউ করে চিৎকার করছে আবার কেউ কেউ লেজ নাড়াচ্ছে এবং অন্যরা গরর করে শব্দ করছে ছোট খাঁচার ভিতর যেটি কিনা জন্তু জানোয়ারদের জন্য নিরাপদ স্থান।
ফ্রান্সের ফিল্ম সেভেন কিছু নির্দিষ্ট বিষয়ের উপর অনলাইন ভিডিও সংরক্ষণ করে। উদাহরণস্বরূপ বলা যায়, বর্তমানে তাদের অভিনেত্রীরা ক্যামেরার সামনে নামক একটি বিভাগ রয়েছে যেখানে তারা অন্যান্য ভিডিওব্লগারদের অনুরোধ করেছে তারা যেন এমন কিছু ভিডিও পাঠায় যেখানে নারীরা ক্যামেরার সামনে ক্ল্যাসিক টেক্সট পড়ছেন। নিচের উদাহরণটিতে অলিভিয়া গোটানেগ্রি একটি ক্ল্যাসিক টেক্সট পড়ছেন:
<object width="420" height="339"><param name="movie" value="http://www.dailymotion.com/swf/k1Hx1XeIPG4pPiIbvn" /><param name="allowFullScreen" value="true" /><param name="allowScriptAccess" value="always" /><embed src="http://www.dailymotion.com/swf/k1Hx1XeIPG4pPiIbvn" type="application/x-shockwave-flash" width="420" height="339" allowFullScreen="true" allowScriptAccess="always"></embed></object>
Durringer Démo
by olivia_gotanegre
বব পুরস্কারের জন্য মনোনীত ভিডিওব্লগ ক্যাটাগরির শেষ মনোনীত ব্লগার হচ্ছেন জার্মানীর মার্ফিন ডাফি বোটলপট সাইটটির জন্য। এই ওয়েবসাইটটিতে তিনি তার ওয়াইনের (মদের) স্বাদ পরীক্ষার ভিডিও আপলোড করেছেন এবং ওয়াইন সংস্কৃতি সম্পর্কে কিছু শিক্ষা দিয়েছেন।
আপনার প্রিয় ভিডিওব্লগটিকে ভোট করতে বব ওয়েবসাইট থেকে ঘুরে আসুন।
এছাড়া আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে গ্লোবাল ভয়েসেস এর আরেকটি প্রকল্প রাইজিং ভয়েসেসও বব পুরস্কারের জন্য শ্রেষ্ঠ ওয়েবলগ ক্যাটাগরিতে মনোনীত হয়েছে। আপনারা এই মনোনয়নটি দেখুন এবং আমরা আশা করব আপনি আমাদের ভোট করবেন।
আমেরিকানরা ভোট দিচ্ছে আর দুনিয়া আলোচনা করছে
রাজনৈতিক সংবাদে আসক্তরা শুনুন! গ্লোবাল ভয়েসেস এর আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত ওয়েবলগ ‘ভয়েসেস উইদাউট ভোটস‘ দিন রাত ২৪ ঘন্টা লাগাতার কাজ করে চলেছে আপনাদেরকে দুনিয়ার মতামত সম্পর্কে সর্বশেষ খবর দেয়ার জন্য।
আজকে, আমেরিকানর নির্বাচনের দিনে, আফ্রিকান ব্লগাররা ওবামার সাথে একাত্মতা প্রকাশ করেছে, একজন ভেনিজুয়েলান ব্লগার একজন কৃষ্ণাঙ্গের এই নির্বাচনে জেতার অসম্ভবতা সম্পর্কে কবিতা লিখেছে, আর প্যারিসে ব্লগাররা প্রচুর পার্টির আয়োজন করছে।
ভয়েসেস উইদাউট ভোটস সাইটে হোয়া কোয়াচ এশিয়ান ব্লগারদের উদ্ধৃতি দিয়েছেন যারা আসছে নির্বাচন সম্পর্কে তাদের চিন্তার কথা জানিয়েছে টাইম জোনের ভিন্নতার জন্যে রাতে ঘুমাতে যাওয়ার আগে (যেখানে আমেরিকাতে ভোট চলছে):
ইন্দোনেশিয়াতে মামান লিখেছিল যে তার একটা ‘উদ্বেগ অনুভূতি' হচ্ছে। আর যদিও পোলের সাথে তার আশার মিল হলেও (ওবামার বিজয়ের), সে প্রস্তুতি নিচ্ছে রিপাবলিকান পার্টির বিজয়ের:
“আমেরিকার নিবাচন নিয়ে আমার মধ্যে একটা অদ্ভুত ভাবনা হচ্ছে, একটা অদ্ভুত অনুভুতি যা আমি বোঝাতে পারছি না। পোলের নিরীক্ষা অবশ্যই আমার পক্ষে যায়, ওবামা জিতবে। কিন্তু আমি বিশ্বাস করি যে চুড়ান্ত ফলাফলে জাতিগত বিষয়টা একটা ভুমিকা রাখবে। আমি নিজেকে যদি রিপাবলিকানরা এই নির্বাচনে জেতে এই বাস্তবতা দিয়ে নিজেকে ভয় পাওয়ানোর চেষ্টা করছি, আমার শুধু পেটে এটা একটা বড় আঘাত হবে, নিজের জন্যে না বরং বেশীরভাগ সাধারন আমেরিকানের জন্য।”
দক্ষিণ কোরিয়াতে, প্রবাসী জেন লিখেছে যে সে ‘দুশ্চিন্তা আর স্নায়ুদৌর্বল্যে' ভুগলেও ফলাফল জানার জন্য উত্তেজিত:
“প্রায় পুরো প্রচারণার সময়ে আমি খুব ঠান্ডা ছিলাম। অন্তত ওবামার জেতার যখন আলোচনা হতো, কারন আমি বিশ্বাস করি সে জিতবে। কালকে এই সময়ের মধ্যে আমরা জানতে পারবো।”
সাম্প্রতিক সময়ের বিশ্বের সব থেকে উত্তেজক নির্বাচনের বিজয়ী ওবং তার সম্পর্কে প্রতিক্রিয়া জানার জন্য ভয়েসস উইদাউট ভোটস এ আসতে ভুলবেন না …