The Global Voices Lingua project hopes to bring GV content to new linguistic audiences - Details

Also in:

জিম্বাবুয়ে দেশ অনুযায়ী আর্কাইভ

আর এস এস ফিড জিম্বাবুয়ে

2008-07-16

আফ্রিকা: গ্রীষ্মকালীন ভাবনা (মা দের কথা)

কোন বয়সে আমাদের অনুরাগ জন্মানো শুরু হয় এবং আমরা সন্তান জন্মদানে প্রবৃত্ত হই? ইসাবেলা আঘাত পেয়েছিল যখন তার মেয়ে ক্যাম্প থেকে বাসায় ফিরে জানাল যে সে (ইসাবেলা) নানী হয়েছে: স্পস্টত:ই অনেক কিছু আমার অগোচরে ছিল! ক্যাম্পে থাকা অবস্থায় তার সন্তান সম্ভবা হওয়া এবং সন্তানের জন্ম দেয়ার কথা ...

2008-07-10

সাব সাহারান আফ্রিকা

ম্যাপের সাহায্যে জিম্বাবুয়ের সন্ত্রাস উপস্থাপন: সোকওয়ানেলে সন্ত্রাসের শিকারদের রেকর্ডকৃত জবানবন্দিকে একটি অন্তর্জালপূর্ণ ম্যাপের সাহায্যে উপস্থাপন করেছে। ইতিমধ্যে হাজারের ও বেশী সন্ত্রাস ও ভীতপ্রদানের ঘটনা লিপিবদ্ধ করা হয়েছে।

2008-05-23

জিম্বাবুয়ে,
দক্ষিণ আফ্রিকা

দক্ষিণ আফ্রিকায় সাম্প্রতিক বিদেশী বিদ্বেষী আক্রমণ জিম্বাবুয়েতেও অনুভূত হচ্ছে (জানাচ্ছে দিস ইজ জিম্বাবুয়ে ব্লগ): “দক্ষিণ আফ্রিকায় অভিবাসী শ্রমিকদের উপর আক্রমণের প্রভাব জিম্বাবুয়ের লোকদের উপর অবশ্যম্ভাবী ভাবে আসবে”।

2008-05-12

জিম্বাবুয়ে

দিস ইজ জিম্বাবুয়ে জানাচ্ছে মর্গান এসভানগিরাই জিম্বাবুয়ের জয় নির্ধারনী নির্বাচনে অংশ গ্রহণ করবে: “আজকের সকালের প্রেস কন্ফারেন্সে তিনি বলেছেন যে মুগাবের সাথে লড়বেন, কিন্তু তার কিছু কিছু শর্ত মানলেই তবে। আমরা এসএমএস এর মাধ্যমে এই সংবাদ শুনেছি।”

2008-04-23

জিম্বাবুয়ে

জিম্বাবুয়ের নির্বাচনের উপর দ্য ইনস্টিটিউট ফর ডেমোক্রেসী ইন সাউথ আফ্রিকার (আইডিএএসএ) একটি ১৫ পাতার রিপোর্টের শিরোনাম হচ্ছে “অপ্রিয় সত্য: জিম্বাবুয়ের রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল ঘোষনার দেরি হওয়ার কারন সমূহের সম্পূর্ন গাইড” যা উক্ত সাইট থেকে পিডিএফ ফরম্যাটে ডাউনলোড করা যাবে।

2008-04-03

জিম্বাবুয়ে

দুমিসানী  জানাচ্ছে কেন জিম্বাবুয়ের নির্বাচনী ফলাফল তাড়াতাড়ি ঘোষিত হচ্ছে না: “অনেকেই যেই ভুলটি করে থাকে তা হচ্ছে একটি পোলিং স্টেশনের ফলাফল দেখেই তাকে নির্বাচনের সমন্বিত ফলাফল ভাবে। তারা চিৎকার করতে থাকে ‘ফলাফল হয়ে গেছে। কেন ঘোষণা করা হচ্ছে না?' এবং ভুলে যায় যে এর পরেও অনেক প্রক্রিয়া আছে যা নিশ্চিত করে স্থানীয় পর্যায়ে সমস্ত দল এতে সন্তুষ্ট কিনা।”

2008-04-01

জিম্বাবুয়ে

সোকওয়ানেলে জিম্বাবুয়ের সাম্প্রতিক নির্বাচনে কারচুপি গুগল ম্যাপ দিয়ে দেখিয়েছেন: “এই অন্তর্জালিক মানচিত্র কারচুপির ভয়াবহতা দেখিয়েছে এবং আরও দেখিয়েছে কিভাবে জিম্বাবুয়ে সরকার এসএডিসি নীতিমালা ভঙ্গ করেছে এবং গণতান্ত্রিক নির্বাচনের পদ্ধতি মানে নি।

2008-01-27

জিম্বাবুয়ে

সুদান থেকে অ্যারন  লিখছেন জিম্বাবুয়ের অর্থনৈতিক সংকট নিয়ে: ” আমি বলতে পারি না যে আমি এমন আগে দেখেছি কি না। সরকার টাকা ছেপেছে ‘মেয়াদ উত্তীর্ণ' তারিখ নিয়ে। এটি আরও নিদর্শন যে জিম্বাবুয়েতে পরিস্থিতি কেমন নাজুক হয়েছে। “

2007-11-08

জিম্বাবুয়ে

কুবাতানা ব্লগ একটি নতুন ছবির ডিভিডির প্রকাশের কথা জানাচ্ছেন: -'হিরো থেকে জিরো‘ - জিম্বাবুয়ে ডলারের সংক্ষিপ্ত জীবনি। “এই ছবিটি আমাদের মহামূল্যবান জিম্বাবুয়ে মুদ্রা ক্বাচার অবমুল্যায়নের কথা বলে। ১৯৮০ সালে দেশ স্বাধীনের পর এক জিম্বাবুয়ে ডলার (ক্বাচা) এর বিনিময়ে ২ ইউ এস ডলার পাওয়া যেত। আজ ১ ইউ এস ডলার পেতে ১ বিলিয়ন জিম্বাবুয়ে ডলারও (পুরনো মুদ্রা) যথেষ্ট নয়।”

2007-10-10

জিম্বাবুয়ে,
নাইজেরিয়া

এডওয়ার্ড পপুলা জিজ্ঞেস করছেন, “২ লাখ ডলারের মূল্য কত?“: জিম্বাবুয়েতে এই অর্থ (জিম্বাবুয়ে ডলারে) মূল্যহীন কিছু কাগজ যার মূল্য হয়ত হবে ১০০ নাইজেরিয়ান নায়রা।  তবে হয়ত একদম অকাজের নয়,  এদেশে পানির খুব অভাব তাই কয়েক ফোটা পানি মিলবে হয়ত। বিশ্বাস না হলে আপনারা নিজেরাই পরখ করে দেখুন।