“যখন আমাদের ধনী এবং সমৃদ্ধ পড়শী সোমালী শরণার্থীদের ঘৃণা করে এবং তাদের দেশের বাইরে রাখে, ইয়েমেন, বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশগুলোর একটি, তাদের বুকে আগলে নেয়। তাদের স্বাধীনভাবে ঘুরতে দেয় এবং কাজের সুযোগ করে দেয়, বিনামূল্যে স্বাস্থ্য ও শিক্ষা সেবা দেয়,” লিখছে ইয়েমেনী ব্লগার ওমর বার্সাওয়াদ।
#
অনুবাদ করেছেন কৌশিক আহমেদ
· 5:07 am
· কেনিয়া · সোমালিয়া
সোমালি ব্লগস্ফিয়ারে এখন কোন বিষয়ের আধিপত্য? চলুন ঘুরে আসা যাক। কেনিয়া-সোমালি কেনিয়ার নতুন মন্ত্রীপরিষদ ও এতে সোমালি প্রতিনিধিদের অংশগ্রহণ বিষয়ে আলোকপাত করেছেনঃ
দেখতে ভালই লাগছে, প্রধান মোর্চায় অসংখ্য সোমালি দায়িত্ব পালন করছে। স্বরাষ্ট্রমন্ত্রী ইউসুফ হাজি, উত্তর কেনিয়ার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এলমী এবং গণপূর্ত মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রীদ্বয় আরিড ল্যান্ডস, অডেন সাগো ...
0 টি মন্তব্য · পড়ুন »
শফির কাছ থেকে সোমালী সংস্কৃতি সম্পর্কে কিছু জানুন: “অতিথিকে সহৃদয়ে বরণ করে নেয়ার সংস্কৃতিটি প্রায়শ:ই প্রশংসিত হয় এমনকি কবিতারও বিষয়বস্তু হয়। সোমালী সংস্কৃতিতে, যেখানে কোন পরিবারকে বিচার করা হয় তার আতিথেয়তা দিয়ে, সুরিও (অতিথিকে আন্তরিকতার সাথে বরণ) খুবই গুরুত্বপূর্ণ এবং একইভাবে সাগুতিনও (তাদেরকে ভালভাবে বিদায় করা) কোন অংশে কম নয়।”
#
ইয়েমেনী ব্লগার ওমর বার্সাওয়াদ তার একটি পোস্টে আমাদেরকে সেই রোমহর্ষক বিবরন জানাচ্ছেন যে কিভাবে সোমালী শরনার্থীরা জীবন বাজী রেখে ইয়েমেন পালিয়ে আসে। “ইরাকী এবং সোমালী শরনার্থীদের জন্যে কোন কি সমাধান দেখা যাচ্ছে? এই দুটি দেশ কি একটু শান্ত হবে এবং এদের শরনার্থীদের দেশে ফিরে শান্তিতে বসবাস করতে দেবে? - তিনি চিন্তা করছেন।
#