Global Voices বাংলা ভার্সন » সিয়েরা লিয়ন
কি ভাবে মাতৃত্বজানিত মৃত্যু সম্প্রদায়ের উপর প্রভাব ফেলে তার কিছু ভিডিও
শিশু, ছবি: গোবি_মেনাশে
গর্ভধারণ, শিশু জন্মদান বা জন্মদানের পর নানাবিধ শারীরিক জটিলতায় যখন একটি নারী মারা যায়, তখন বিষয়টি কেবল সেই পরিবারের উপর প্রভাব ফেলে না, সেটি পুরো সম্প্রদায়ের উপর এক প্রভাব তৈরি করে। এই সমস্ত ভিডিও, যা বিভিন্ন মানবাধিকার সংগঠনের তোলা, তা পরিসংখ্যানের বাইরে গিয়ে আমাদের জানাচ্ছে কিছু গর্ভবতী মেয়ে ও তাদের পরিবারের গল্প। যার মাধ্যমে বুঝতে চেষ্টা করা হচ্ছে, কেন সন্তান জন্মদানের সময় অনেক নারী মারা যায় এবং এই সমস্ত মৃত্যুর ঘটনা থামানোর জন্য কি কি করা উচিত।
প্রথমে রয়েছে, হোয়াইট রিবন এলায়েন্সের তোলা চার মিনিটের একটা ভিডিও, যার শিরোনাম জন্ম ও মৃত্যু। এই ভিডিও ব্যাখ্যা করছে, মাতৃত্বকালীন সময়ে মৃত্যুর জটিলতা কতটা ভয়াবহ এবং কি ভাবে একে বন্ধ করা যায়।
<object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/VrH7945NhNk&color1=0xb1b1b1&color2=0xcfcfcf&hl=es&feature=player_embedded&fs=1"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowScriptAccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/VrH7945NhNk&color1=0xb1b1b1&color2=0xcfcfcf&hl=es&feature=player_embedded&fs=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" allowScriptAccess="always" width="425" height="344"></embed></object>
ইউনিসেফও দুই মিনিটের একটি ভিডিও তৈরি করেছে যার উদ্দেশ্য এই বিষয়ে সচেতনতা তৈরি করা, পাঁচটি ধাপ পালনের মধ্যে দিয়ে মাতৃত্বজনিত মৃত্যু রোধ করা সম্ভব: এই ধাপ গুলো হল শিক্ষা, শ্রদ্ধা, ক্ষমতা, তদন্ত বা যাচাই করা এবং নিরাপত্তা প্রদান।
<object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/-2z7NH0yxCw&color1=0x234900&color2=0x4e9e00&hl=es&feature=player_embedded&fs=1"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowScriptAccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/-2z7NH0yxCw&color1=0x234900&color2=0x4e9e00&hl=es&feature=player_embedded&fs=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" allowScriptAccess="always" width="425" height="344"></embed></object>
এই ভিডিওটি তৈরি করেছে হিউম্যান রাইট ওয়াচ নামের প্রতিষ্ঠান এবং এর শিরোনাম খুব নিরবে: ভারতে মায়েদের মৃত্যুর ঘটনা। ফটোগ্রাফার সুসান মেইসেলাস ও সাংবাদিক ডুমেথা লুথরা ভারতের সেই সমস্ত এলাকা ভ্রমণ করেছেন যেখানে জানা গেছে শিশুর জন্ম দিতে গিয়ে মায়েরা মারা গেছে ।
<object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/U1bBYfC8Mf4&color1=0x234900&color2=0x4e9e00&hl=es&feature=player_embedded&fs=1"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowScriptAccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/U1bBYfC8Mf4&color1=0x234900&color2=0x4e9e00&hl=es&feature=player_embedded&fs=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" allowScriptAccess="always" width="425" height="344"></embed></object>
পেরুতে তৈরি এই ভিডিওর নির্মাতা ফিল বর্জেস, তিনি কেয়ার নামক প্রতিষ্ঠানের জন্য এটি তৈরি করেছেন। দি ওয়াচওমেন ফর লাইভ নামক প্রোগ্রাম মেয়েদের মাতৃত্বজনিত মৃত্যুর হার কমানোর ক্ষেত্রে এক সফল ভিডিও বলে প্রমাণিত হয়েছে: এখানে রয়েছে সম্প্রদায়ের মধ্যে মেয়েদের ক্ষমতা প্রদান করা এবং তাদের শিক্ষিত করা এবং মাতৃত্বকালীন সময়ের স্বাস্থ্যসেবার গুরুত্ব ও ধাত্রীদের এক সতর্কতা সঙ্কেত সম্বলিত চার্ট। এই চার্টে থাকবে কখন কখন গর্ভবতী মাকে ক্লিনিকে পাঠাতে হবে, সন্তান জন্মদানের ক্ষেত্রে কখন একটা নারীকে ক্লিনিকে নিয়ে যেতে হবে। এর কারণে প্রসব বেদনার সময়কার জটিলতার ক্ষেত্রে নাটকীয়ভাবে মৃত্যুর হার কমে গেছে।
<object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/WOy4Nj5V-mk&color1=0xb1b1b1&color2=0xcfcfcf&hl=es&feature=player_embedded&fs=1"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowScriptAccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/WOy4Nj5V-mk&color1=0xb1b1b1&color2=0xcfcfcf&hl=es&feature=player_embedded&fs=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" allowScriptAccess="always" width="425" height="344"></embed></object>
এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই ভিডিওটি বানিয়েছে যা ১৮ মিনিট লম্বা। এই ভিডিওটি সিয়েরালিওনের মাতৃত্বজনিত মৃত্যু নিয়ে বানানো। দেশটির প্রতি ৮ জন নারীর একজন সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়: চিকিৎসা সংক্রান্ত মনোযোগ, প্রশিক্ষিত চিকিৎসা কর্মীর অভাব এবং হাতুড়ে কর্মী ও ক্লিনিক এ সমস্ত মৃত্যুর প্রধান কারণ। এই ভিডিওর মেয়েটি যেমনটা বলছে, এখানে সবাই জানে, গর্ভকালীন ও প্রসবের সময় যে কোন মেয়ে মারা যেতে পারে।
<object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/oHjwc4a57Vo&color1=0x234900&color2=0x4e9e00&hl=es&feature=player_embedded&fs=1"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowScriptAccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/oHjwc4a57Vo&color1=0x234900&color2=0x4e9e00&hl=es&feature=player_embedded&fs=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" allowScriptAccess="always" width="425" height="344"></embed></object>
অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয়ের সেবিকা ও ধাত্রীবিদ্যা বিভাগের ছাত্রীরা শিশু জন্মদানের সময় ব্যবহারের জন্য বিশেষ সরঞ্জাম তৈরি করেছে যা উন্নয়নশীল বিশ্বে সরবরাহ করা হবে, যাতে সে সব দেশে মাতৃত্বকালীন সময়ে অপ্রয়োজনীয় সকল মৃত্যু রোধ করা যায়। এর মধ্যে রয়েছে একটা প্লাস্টিকের চাদর যার নিচে মাকে রাখা যায়, শল্য চিকিৎসায় ব্যবহারের জন্য দস্তানা, চামড়া কাটার জন্য ব্লেড, গজ বা বিশেষ কাপড়, সাবান এবং জন্মের সময় শিশুর নাড়ি বেধে রাখার উপাদান। এই ভিডিওতে তারা তাদের এই উদ্যোগের কথা জানাচ্ছে এবং বাংলাদেশে সফলতার সাথে যে তারা এই পদ্ধতি প্রয়োগ করেছে সেই অভিজ্ঞতা তুলে ধরেছে।
<object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/t7plsQvAo8E&color1=0x234900&color2=0x4e9e00&hl=es&feature=player_embedded&fs=1"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowScriptAccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/t7plsQvAo8E&color1=0x234900&color2=0x4e9e00&hl=es&feature=player_embedded&fs=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" allowScriptAccess="always" width="425" height="344"></embed></object>
আফ্রিকা: চীন কি আফ্রিকার উপর প্রভাব বিস্তার করছে?
চীন কি আফ্রিকা দখল করছে? “সাম্প্রতিক যে প্রকল্প শিরোনামে এসেছে তা হচ্ছে চীনা সরকার থেকে একটি ৫ বিলিয়ন আমেরিকান ডলারের প্রস্তাব যা দ্বারা আফ্রিকান কঙ্গোর জন্যে রাস্তা, রেললাইন, হাসপাতাল এবং ক্লিনিক তৈরি করা হবে। আফ্রিকার অন্যত্র  “চীন ইতিমধ্যে সুদানে বৃহত্তম বিনিয়োগকারী” -সিয়াটল টাইমসের রিপোর্ট অনুযায়ী। সিয়েরা লিওনের রাজধানী ফ্রিটাউনে অফিস ব্লক, সামরিক সদর, এবং একটি স্টেডিয়াম পূন:নির্মানএর কাজের সমস্ত পরিকল্পনাই বেইজিং থেকে হয়েছে। উগাণ্ডাতে চীনা অর্থে নতুন স্টেট হাউজ নির্মিত হয়েছে।”
রাইসিং ভয়সেস আউটরিচ প্রকল্পের কাজ শুরু হয়েছে
এক মাসেরও কম সময় আগে আমরা রাইজিং ভয়েসেস এর অনুদানে প্রথম পাঁচটি আউটরিচ প্রকল্পের ঘোষনা করি। কিন্তু এরই মধ্যে ওই পাঁচটি প্রকল্পের অনেক অগ্রগতি হয়েছে। চলুন পৃথিবীর চারদিকে একবার দ্রুত ভ্রমন করে আমরা দেখে আসি যে একটু পরিশ্রম আর অনেকগুলো হাত একসাথে মেলানোর ফলে কি করা যায়।
হাইপার বাররিও, কলম্বিয়া
প্রথম গন্তব্য , কলম্বিয়া। আল্ভারো রামিরেজ, জর্জ মন্টইয়া আর জুলিয়ানা রিঙ্কন প্রথমে দুটি আলাদা প্রকল্পপত্র জমা দিয়েছিলেন কিন্তু জোর দিয়েছিলেন মেডেলিন এর খেটে খাওয়া শ্রেনীর উপর। দুজনের মোটামুটি একই উদ্দেশ্য ছিল। তারা এখন একসাথে কাজ করছে হাইপার বাররিও নামক এক সংস্থা তৈরি করে যার মূলমন্ত্র হচ্ছে “স্থানীয় কথপোকথন, বিশ্ব শ্রোতা” । তারা ইতিমধ্যে একটি ডোমেইন রেজিস্টার করেছেন আর তাদের ওয়েবসাইটটি নির্মিত হচ্ছে।
রাইসিং ভয়সেস আউটরিচ অনুদান ঘোষিত হওয়ার এক সপ্তাহের মধ্যে আল্ভারো রামিরেজ আর মরিসিও মুনেরা সমস্যাসংকুল লা লোমা সান জাভিয়ের একটা পাবলিক লাইব্রেরিতে ভিডিও ব্লগিং এর উপর একটা কর্মশালা আয়োজন করেন। আল্ভারো নবীন অংশগ্রহনকারীদের তোলা কিছু ছবি দিয়ে প্রথম তিন সপ্তাহের কর্মশালা নথিবদ্ধ করেন। তাদের প্রথম ভিডিও ব্লগিং এর অভিজ্ঞতা এখানে বর্ণনা করা হলঃ
পরে আমরা কাছের লাইবেরির কম্পিউটার ল্যাবে গেলাম এবং সেখানে তারা একেকটি কম্পিউটরের সামনে ২-৩ জন করে বসে শিখতে লাগল কিভাবে ইন্টারনেট থেকে নেয়া কয়েকটি স্থিরচিত্র দিয়ে উইন্ডোজ মুভি মেকার ব্যবহার করে ৩০ সেকেন্ডের ভিডিও তৈরি করা যায়।
তারা অনেক উৎসাহ নিয়ে দ্রুত কাজ করেছে হুয়ান দিয়েগো, মরিসিও, ডিয়াগো আর আমার কাছ থেকে কিছু যান্ত্রিক সাহায্য নিয়ে। নান্দনিকতা আর বিষয়বস্তু নিয়ে তাদের কোন সাহায্যই লাগেনি। যে সৃজনশীলতা তারা দেখিয়েছে তা মুগ্ধ করার মত আর সহজেই বুঝতে পেরেছে যে তাদের ছোট্ট প্রকল্পগুলোতে তারা কি করতে চায়।
হুয়ান দিয়েগো হাইপার বাররিও প্রকল্পে অংশগ্রহনকারীদেরকে উইন্ডোজ মুভি মেকার ব্যবহার শেখাচ্ছেন
এই পর্যন্ত ছাত্রদের করা সব ভিডিও ইউ টিউবে দেখা যাবে। এখানে সেবাস্টিয়ান, জেসিকা আর সুসানার করা “সুসানার চমৎকার স্কেট” উদাহরন হিসাবে দেখান হয়েছে।
<object width="425" height="373"><param name="movie" value="http://www.youtube.com/v/vZrZPoh990c&rel=1&border=1"></param><param name="wmode" value="transparent"></param><embed src="http://www.youtube.com/v/vZrZPoh990c&rel=1&border=1" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="373"></embed></object>
ভিডিওতে লেখা আছেঃ
: নতুন রোলার স্কেটস
: যুগোপযোগী আর আরামদায়ক
: আর সস্তা
: ব্যবহার করে দেখ
: বারবি রোলার স্কেটস
দেখাই যাচ্ছে যে মার্কেটিং এ এই তিনজনার ভবিষ্যত উজ্জ্বল। আর একটি ভিডিও গিলেরমো আল্ভারেজ আর ইভান ডারিও মেরশান তৈরি করেছে, নাম “কলম্বিয়া। প্রাকৃতিক সৌন্দর্য আর বৈপরিত্যের দেশ”।
<object width="425" height="373"><param name="movie" value="http://www.youtube.com/v/kRDa-6Pt6BM&rel=1&border=1"></param><param name="wmode" value="transparent"></param><embed src="http://www.youtube.com/v/kRDa-6Pt6BM&rel=1&border=1" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="373"></embed></object>
ভিডিওতে লেখা আছেঃ
কলম্বিয়া, ছবির দেশ
কলম্বিয়ার যুদ্ধ নিয়ে অনেক কথা আছে
জীবন আর প্রাকৃতিক দৃশ্য
নাচ, আনন্দ আর চিত্তবিনোদন
… সংস্কৃতি, বিশ্বাস, আর আশা
… আমরাও
নারী জীবন, বাংলাদেশ
পরের সপ্তাহের ভূমিকামূলক পডকাস্টে হাইপার বাররিও প্রকল্প সম্পর্কে আরো জানা যাবে। কিন্তু এখন চলুন বাংলাদেশ  এবং নারী জীবন প্রকল্পের দিকে। হাইপার বাররিও যখন ভিডিও ব্লগিং এর উপর কর্মশালার ব্যবস্থা করছিল মেডেলিনে, নারী জীবন তাদের প্রথম ব্লগিং কর্মশালার আয়োজন করে বাংলাদেশী প্রফেশানাল ব্লগার রাজিব আহমেদকে দিয়ে যিনি সাউথএশিয়াবিজ.কম আর ইন্ডিয়ারাজ.কম এই দুটি ব্লগের কর্নধার।
কর্মশালাটি উৎসাহব্যঞ্জক ছিল যেহেতু নারী জীবন ব্লগাররা প্রচুর লেখে। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল পাঁচ ভাগে লেখা এক বাংলাদেশি মেয়ের কথা যাকে যৌন কাজে বাধ্য করা হয়েছিল। তসলিমা আখতার আর অনিমেষ চন্দ্র বাইন – দুই জনই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ঢাকার মহিলাদের নিয়ে নারী জীবনের ক্লাসের মধ্যে ব্লগিং এর ব্যাপারটি আনতে।
বলিভিয়া, কোলকাতা আর সিয়েরা লিওন
পরের তিনটা প্রকল্পই প্ল্যানিং এর পর্যায়ে আছে, কিন্তু তাদের প্ল্যানিংও খুবই ভালো। বলিভিয়া থেকে হুগো মিরান্দা জানিয়েছেন যে এল আল্টোতে তাদের আউটরিচ কর্মশালা চালানোর জন্যে ঠিকমত একটা সাইবার কাফে পেতে তার, মারিও আর এডোয়ারডোর কি কি অসুবিধা হচ্ছেঃ
প্রায় সব ইন্টারনেট কাফেতে একি দুরবস্থা। যদি কোন সাইবার কাফে ৪০-৫০ টা কম্পিউটার সহ পাওয়া যায় তো তাদের অবস্থা খুবই করুন। আমি পেন্টিয়াম ১ এবং ২ প্রসেসর যা এক্সপি ফিনিক্স (একটি হ্যাক করা অপারেটিং সিস্টেম যা মাত্র ৩০০ মেগাহার্টজ শক্তির প্রসেসর ও ৬৪ মেগাবাইট ল্যাম সম্পন্ন কম্পিউটারে চলে) ব্যবহার করছে এমন কম্পিউটারও দেখতে পেয়েছি, যা একটি ভালো কর্মশালায় ব্যবহার করা যায় না।
কোলকাতা থেকে বিশন সমদ্দার বিশদ ভাবে জানিয়েছেন অক্টোবরে শুরু হতে যাওয়া নেবারহুড ডাইরিজ এর লক্ষ্য সম্পর্কে। একই ভাবে ফ্রীটাউন, সিয়েরা লিওনের ভিকি রেমো-দোহারতি কঠোর পরিশ্রম করে যাচ্ছেন তার দাদীর খারাপ সাস্থ্য আর নির্বাচনের উন্মাদনার মধ্যে ।
যদি এখনো না শুনে থাকেন তাহলে নারী জীবন প্রকল্পের ভূমিকামূলক পডকাস্টটা একবার অবশ্যই শুনবেন। পরের সপ্তাহের শুরুতে আমরা হাইপার বাররিও, কলম্বিয়ার ভূমিকামূলক পডকাস্টের প্রথম ভাগ আপনাদের কাছে উপস্থাপন করব।
অভিনন্দন: রাইজিং ভয়েস অনুদান প্রাপ্তরা
আমরা আনন্দের সাথে ঘোষনা করছি রাইজিং ভয়েস ক্ষুদ্র অনুদানের প্রথম পাঁচ নাগরিক মাধ্যম (সিটিজেন মিডিয়া) আউটরিচ প্রকল্পের নামগুলো। এরা পরিনামদর্শিতা এবং আকাঙ্খার দিক দিয়ে অন্য সব আবেদনগুলোর মুল সুরের সাথে সামন্জস্যপুর্ন।
আমরা ৪০টি ভিন্ন দেশ থেকে মোট ১৪২টি প্রকল্প প্রস্তাব পেয়েছি। এই অভূতপুর্ব সারা পাওয়াটা প্রমান করে সিটিজেন মিডিয়া সম্পর্কে সারা বিশ্বেই উৎসাহ রয়েছে। এবং এই আগ্রহ দক্ষিন চিলি থেকে নাইজেরিয়ার গ্রাম; মালীর একটি বিদ্যুতবিহীন গ্রাম থেকে মন্গোলিয়ার শহরগুলোতে; ইথিওপিয়ার এক এতিমখানা থেকে কেনিয়ার এইচআইভি/এইডস দ্বারা অক্ষম রোগীদের জন্যে একটি প্রতিষ্ঠান পর্যন্ত বিস্তৃত। এই তালিকা আরও লম্বা, কিন্তু এইসমস্ত প্রকল্প প্রস্তাবগুলির সবাগুলোর একটিই আকাঙ্খা, ইন্টারনেটের মাধ্যমে তাদের কমিউনিটির লোকদের নিজেদের কথা বলানো নিশ্চিত করা। বিশ্বায়নের জোয়ারে ভেসে যাওয়ার আগে তাদের নিজেদের ইতিহাস বর্ননা করা, তাদের নিজস্ব সংস্কৃতি এবং ঐতিহ্য লিপিবদ্ধ করে রাখা তাদের কাছে গুরুত্বপুর্ন।
আগামী মাসগুলোতে আমি নীচের একেকটি প্রকল্পকে বিস্তারিতভাবে উপস্থাপন করব। আমরা অচিরেই রাইজিং ভয়েসেস ওয়েবসাইটটি উন্মোচন করব যেখানে আপনারা এইসব প্রকল্পগুলোকে এবং প্রকল্পে অংশগ্রহনকারীদের অনুসরন করতে পারবেন। আর দেরী না করে নিন্মে উপস্থাপিত হচ্ছে আমাদের প্রথম পর্বের অনুদান প্রাপ্তরা:
ভিকি রেমো দোহার্তি – সিয়েরা লিয়ন:
ভিকি সমন্বয়ে সাহায্য করছে “থিন্ক বিল্ড চেন্জ স্যালোন” উদ্যোগকে যা গৃহযুদ্ধ বিদ্ধস্ত সিয়েরা লিওনের পুনর্নির্মানে ব্যস্ত রয়েছে। এই উদ্যোগ সিয়েরা লিওনের যুবসমাজকে স্থানীয় এনজিওগুলোতে ভাতাসহ ইন্টার্নশীপের মাধ্যমে প্রশিক্ষন এবং কাজের অভিজ্ঞতা অর্জন করাচ্ছে। এই বছর এই প্রশিক্ষনরতদের তাদের অভিজ্ঞতাগুলোকে ব্লগ, অডিও এবং ভিডিওর মাধ্যমে লিপিবদ্ধ করে রাখতে হবে। সিয়েরা লিয়নের বিভিন্ন এনজিওগুলোতে কর্মরত অবস্থায় তাদের এই অভিজ্ঞতাগুলো নিন্মোক্ত বিষয়গুলো তুলে ধরবে: স্বাস্থ, পরিবেশ, গণতন্ত্র, সংঘাত পরবর্তী পুনর্গঠন, নারী অধিকার বিষয়গুলো, তথ্য প্রযুক্তি, শিক্ষা, সরকারের স্বচ্ছতা ও জবাবদিহীতা, এবং সম্প্রদায় গঠন। এই প্রশিক্ষনপ্রাপ্তরা যখন এই টুলগুলোতে পারদর্শী হয়ে যাবে তারা সারা দেশ জুড়ে বেশ কয়েকটি ওয়ার্কশপের আয়োজন করে অন্যান্য গ্রুপদের সিটিজেন মিডিয়া সংক্রান্ত শিক্ষাদান করবে।
জুলিয়ানা রিন্কন, জর্জ মন্টোয়া এবং আলভারো রামিরেজ – মেডেলিন, কলাম্বিয়া:
এই প্রকল্পের শুরু হয়েছিল দুটি ভিন্ন প্রস্তাব নিয়ে। জুলিয়ানা এবং জর্জ, মেডেলিন পাবলিক লাইব্রেরী সিস্টেমের একটি আউটরিচ উদ্যোগকে পুঁজি করে নতুন মাধ্যম (নিউ মিডিয়া) সংক্রান্ত বেশ কটি ওয়ার্কশপ করার জন্য তৈরি হয়েছিল। আলভারো লা লোমা দো সান জাভিয়েরের বস্তিতে একটি ভিডিও ব্লগিং ওয়ার্কশপ আয়োজনের প্রস্তাব দেয়। ভাগ্যক্রমে, এই দুই দল সময়, যন্ত্রপাতি এবং লোকবল ভাগাভাগি করতে সম্মত হয়েছে যাতে দুটি প্রকল্পই একসাথে এগোতে পারে।
কাজী রফিক ইসলাম এবং ক্যাথরিন ওয়ার্ড – ঢাকা, বাংলাদেশ:
কাজী রফিক ইসলাম এবং ক্যাথি ওয়ার্ড হচ্ছেন ঢাকার নারী জীবন প্রকল্পের যথাক্রমে সমন্বয়কারী এবং নির্বাহী পরিচালক। এদের ওয়েবসাইট থেকে আপনি জানতে পারবেন তারা ঢাকার যুবনারীদের নিয়ে চোখে পড়ার মত কাজ করছেন। রাইজিং ভয়েসেস ক্ষুদ্র অনুদানের সহায়তায় তারা তাদের বর্তমানে সেবাদানরত বাংলা, ইংলিশ এবং কম্পিউটার ক্লাসের মাধ্যমে বাংলাদেশী নারীদের ব্লগিং, ফটোগ্রাফী এবং ভিডিওব্লগিং করতে শেখাবেন। আপনারা ‘বাংলাদেশ আমাদের চোখে’ এই ব্লগের মাধ্যমে ইতিমধ্যে এইসব নারীদের পোস্ট করা কিছু নমুনা দেখতে পারবেন।
মারিও দুরান, এডুয়ার্ডো আভিলা, হুগো মিরান্দা – এল আলটো, বলিভিয়া:
মারিও, এডুয়ার্ডো, এবং হুগো চারটি সপ্তাহে দুইদিন করে সেশনের একটি ধারাবাহিক প্রশিক্ষন কার্যক্রম চালাবে। তারা এল আলটো, বলিভিয়ার একটি ইন্টারনেট কাফেতে হাতে কলমে শিক্ষা দেবে কিভাবে প্রশিক্ষনার্থীরা তাদের জীবন, সংসার এবং সমাজ নিয়ে লিখবে। তারা বলিভিয়ার অন্যান্য স্থানে এবং সারা বিশ্বের লোককে জানাবে যে দারিদ্রপীড়িত এল আলটো শহরের দৈনন্দিন জীবন অন্যান্য স্থানের থেকে ভিন্ন নয়।
বিষন সমাদ্দার, সাহার রোমানী, অপর্না রায় – কলকাতা, ভারত
বিষন আর সাহার ‘কলম: মারজিনস রাইট’ হচ্ছে ভারতীয় প্রান্তিক যুবাদের একটি সৃজনশীল লেখার প্রোগ্রাম। তারা ইতিমধ্যেই ছাপামাধ্যম ব্যবহার করে কবিতা এবং সৃজনশীল লেখার মাধ্যমে সৃজনশীলতা ও নিজস্ব অভিব্যাক্তি প্রকাশের কিছু বিস্ময়কর কাজ করেছেন। রাইজিং ভয়েসেস মাইক্রোগ্রান্ট “পাড়ার ডায়রী” নামে একটি নতুন প্রকল্প বাস্তবায়ন সম্ভব করবে যা কলকাতা বস্তিতে বসবাসরত সুবিধাহীন যুবাদের নাগরিক সাংবাদিক হতে সাহায্য করবে। তারা তাদের আবেদনে যেমন লিখেছেন “বেশীরভাগ সময়েই ভারতের বস্তিগুলোকে ভুলভাবে উপস্থাপন করা হয় অথবা শোষন করা হয়”। ওখানে বসবাসরত যুবক-যুবতীদের যদি তাদের নিজস্ব কথা বলতে দেয়া হয় তাহলে তারা তাদের সমাজকে সঠিকভাবে উপস্থাপন করার শক্তি পাবে। আপনারা ‘কলম: মারজিনস রাইট’ এর ব্লগ থেকে তাদের সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
আপনারা আগামী সপ্তাহ এবং মাসগুলোতে এই পাঁচটি রোমান্চকর প্রকল্প সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবেন। আগামী সেপ্টেম্বরে রাইজিং ভয়েসেস এর পরবর্তী পর্বের ফান্ডিং হবে। এবারে আবেদন পদ্ধটিতি আরও বেশী করে উন্মুক্ত করে দেয়া হবে যাতে গ্লোবাল ভয়েসেস এর পাঠকরা প্রস্তাবিত প্রকল্পগুলো সম্পর্কে তাদের বিচার জানাতে পারেন, উপদেশ দিতে পারেন এবং লোকবল বা অন্য উপায়ে সাহায্য করতে পারেন।
আপনারা যদি এই ধরনের আরও অনুপ্রাণিত করা প্রকল্পকে সহায়তা দিতে চান তবে দয়া করে যোগাযোগ করুন outreach@globalvoicesonline.org ।