The Global Voices Lingua project hopes to bring GV content to new linguistic audiences - Details

Also in:

সাব সাহারান আফ্রিকা অন্চল অনুযায়ী আর্কাইভ

আর এস এস ফিড সাব সাহারান আফ্রিকা

2009-09-10

নাইজেরিয়া: নতুন সাবমেরিন ইন্টারনেট ক্যাবেল লাগোসের সাথে সংযুক্ত হলো

এই সপ্তাহে লাগোসে জিএলও-১ সাবমেরিন কেবল সংযুক্ত হয়েছে। এতে পশ্চিম আফ্রিকার ব্লগাররা উত্তেজিত। ইউরোপের মাধ্যমে জিএলও-১ নাইজেরিয়া ও পশ্চিম আফ্রিকার আরো ১৩টি দেশকে বিশ্ব টেলি-যোগাযোগ ব্যবস্থার সাথে যুক্ত করেছে, যা এই অঞ্চলে বাড়তি ব্যান্ডউইথ বা ইন্টারনেটে গতি নিয়ে এসেছে।

2009-09-09

ভিডিও: আন্তর্জাতিক সামাজিক উদ্যোক্তাদের দৃষ্টিভঙ্গীভিডিও post

বিশ্ব সামাজিক সুবিধার বিকাশ (জিএসবিআই) আর দ্যা নেক্সট বিলিয়ন ব্লগে বেশ কিছু ভিডিও সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে বিশ্বের বিভিন্ন স্থানের সামাজিক উদ্যোক্তাদের। এইসব ব্যক্তিরা একত্র হচ্ছেন যুক্তরাষ্ট্রে ২ সপ্তাহব্যাপী এক আবাসিক বুট ক্যাম্পে যা বিশ্ব সামাজিক সুবিধার বিকাশে সহায়তা করবে।

2009-09-05

এইচআইভি/এইডস বিস্তার প্রতিরোধের জন্য অনলাইনে প্রচারণাভিডিও post

Conversations for a Better World
এইডসের বিস্তার রো্ধে সারা বিশ্বের অনেক সংগঠন ও একর্মীরা নতুন সৃষ্টি শীল ও স্থানীয় প্রচারণা ও উদ্যোগের সাথে যুক্ত হয়েছেন। আজ আমরা তাদের কয়েকজনের কথা আলোচনা করবো, যারা আইসিটি ও নাগরিক মিডিয়া ব্যবহার করে তাদের কাজকে সমৃদ্ধ করার জন্য।

2009-08-24

ব্লগারদের প্রতিচ্ছবিতে আরব বিশ্বে এইচআইভি/এইডস সচেতনতা

Conversations for a Better World
আরব অঞ্চলের কিছু ব্লগার রিপোর্ট করছে এইচআইভি/এইডস নিয়ে সচেতনতা যখন এই অঞ্চলে উপেক্ষার শিকার, সেখানে অন্যরা এই রোগের বিরুদ্ধে মানুষের যে অসম্মান প্রদর্শন করার মনোভাব, তার এক বিশেষ মাত্রার উন্নয়নে অভিভূত।

দক্ষিণ আফ্রিকা: কাস্টার সেমেনেইয়ে, ছেলে নাকি মেয়ে?

কাস্টার সেমেনেইয়ে দক্ষিণ আফ্রিকার এক দৌড়বিদ, যে সম্প্রতি বার্লিনে অনুষ্ঠিত বিশ্বচ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতায় একটি স্বর্ণ পদক জিতেছে। এই জয় তাকে সবার চোখের সামনে নিয়ে আসে, তবে তার জয়ের কারণে নয়, লিঙ্গ পরিচয় নিয়ে তৈরি হওয়া সমস্যার কারণে। এখন প্রশ্ন তৈরি হয়েছে, কাস্টার সেমেনেইয়ে কি পুরুষ নাকি মহিলা? এই পোস্টে, এই বিতর্কিত বিষয়ে ব্লগারদের প্রতিক্রিয়া সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হয়েছে।

বাংলাদেশ: আনকালচার্ড প্রোজেক্ট আর পরিষ্কার পানিভিডিও post

আনকালচার্ড প্রোজেক্ট বাংলাদেশে ত্রাণ বিতরণএবং পানি বিশুদ্ধ করণ জাতীয় নানা সহায়তা প্রদান করে আসছে এবং দুটি বহণযোগ্য পানি পরিশোধনের পদ্ধতির মধ্যে তুলনা করেছে।

ফ্রান্সে বোরখা পড়া এবং সুদানে প্যান্ট পড়া বিতর্কের সৃষ্টি করেছে

বিশ্বে আবার সেই বিতর্ক শুরু হয়েছে যে নারীদের কি পড়া উচিৎ বা না পড়া উচিৎ। ফ্রান্সে বোরখা পড়া নিষিদ্ধ করার পরিকল্পনা? সুদানে প্যান্ট পড়ার জন্যে এক সাংবাদিক বিচারের কাঠগড়ায়? ফরাসী ব্লগাররা এই দুইয়ের মধ্যে তুলনা করছেন এবং প্রশ্ন করছেন ধর্ম পালন এবং আব্রু রক্ষার বাইরেও কি কি ব্যাপার আছে।

2009-08-22

মৌরিতানিয়া: এক নতুন যুগ?

এক বছর আগের সামরিক অভ্যুথানকে অনুসরন করে অভ্যুথানের নেতা দেশটিতে এক নির্বাচন দেয়। এই নেতার নাম মোহাম্মদ ওউলদ আবদেল আজিজ। মৌরিতানিয়া নামক এই দেশটিতে আগষ্টের শুরুতে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয় ও একই সময়ে আত্মঘাতি বোমা হামলার শিকার হয়। এর মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে দেশটি বিশাল এক পরিবর্তনের অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছে।

2009-08-19

এইচআইভি আক্রান্তদের ব্লগিং: “ভালোবাসা এখনো সম্ভব”

Conversations for a Better World
বিশ্বব্যাপী বাড়তে থাকা সংখ্যক এইচআইভি পজিটিভ ব্লগাররা কিভাবে তারা এই ভাইরাস নিয়ে বেঁচে আছেন তা প্রকাশ করতে নাগরিক মিডিয়া প্রযুক্তি ব্যবহার করছেন। যদিও এইচআইভি/এইডস নিয়ে খোলাখুলি ভাবে কথা বলা অনেক সমাজেই কঠিন হতে পারে।

2009-08-18

আফ্রিকা: সিকম কেবলের আগমন বিতর্কের সৃষ্টি করেছে

আফ্রিকায় সম্প্রতি একটি সাবমেরিন (সমুদ্রের তলার) কেবল এসেছে যা এই মহাদেশ ব্যাপী ব্যান্ডউইথ (ইন্টারনেটের ক্ষমতা) বাড়াবে আর ইন্টারনেটের খরচ কমাবে। তবে ইতিমধ্যেই তা বিতর্কের সৃষ্টি করেছে এবং আফ্রিকার ব্লগ জগৎে আগ্রহের সৃষ্টি করেছে।