Global Voices বাংলা ভার্সন » নাইজেরিয়া
নাইজেরিয়া: ব্লগাররা নাইজেরিয়ার ঋণাত্মক ভাবমূর্তি নিয়ে বিতর্ক করছেন
এটা জানা কথা যে নাইজেরিয়ার ভাবমূর্তির সমস্যা আছে- ৪১৯ ইন্টারনেট প্রতারণা, দুর্নীতি, ব ভূমি এলাকায় তেল ডাকাতি- অনেকের কাছেই এইসব বিষয়গুলো মনে আসে যখন আফ্রিকার সব থেকে জনবহুল দেশের কথা ওঠে। তবে বিদেশে নাইজেরিয়ার ভাবমূর্তি সব থেকে খারাপ ছিল গত বছর: গত কয়েক মাসে, বেশ কিছু ঘটনা যা নাইজেরিয়াকে প্রশ্ন বিদ্ধ পরিস্থিতির সম্মুখীন করেছে এবং তা সমগ্র ব্লগ জগৎে আলোচনা তৈরি করেছে।
গত সেপ্টেম্বরে সনি প্লে স্টেশন ৩ নিয়ে একটা বিজ্ঞাপন দেখিয়েছিল যেটাতে এই বাক্য ছিল “ইন্টারনেটে যা পড়েন তা সব বিশ্বাস করতে পারেন না- না হলে, আমি এত দিনে নাইজেরিয়ার একজন কোটিপতি হয়ে যেতাম।“ এই বিজ্ঞাপন অনেক নাইজেরিয়ান আতঙ্ক নিয়ে দেখেছেন, আর ফেডারেল সরকার সনিকে ক্ষমা চাইতে অনুরোধ করেছেন (সনি ক্ষমা চেয়ে বিজ্ঞাপনটি তুলে নিয়েছিল)।
একই সময়ে ডিস্ট্রিক্ট ৯ চলচ্চিত্রটির মুক্তি পায়- এই বৈজ্ঞানিক কল্পকাহিনীকে সমালোচকরা ভালোভাবে গ্রহণ করলেও কিছু নাইজেরিয়ান বিরক্ত হয়েছেন। নাইজেরিয়ার সরকার ক্ষোভ প্রকাশ করেছেন চলচ্চিত্রে নাইজেরিয়ানদেরকে অপরাধী আর মানুষ খেকো হিসেবে দেখানোর কারনে। চলচ্চিত্রটি নাইজেরিয়ার মধ্যে নিষিদ্ধ করা হয়েছে আর সেন্সর বোর্ডকে সিনেমা হল থেকে এটা জব্দ করতে বলা হয়েছে। অনলাইনে এই চলচ্চিত্র বিভিন্ন ধরনের প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। সেখানে কেউ কেউ বলেছেন যে এই চলচ্চিত্র নাইজেরিয়ানদের জাতিগত দৃষ্টিকোন থেকে দেখানো হয়েছে, আর অন্যরা এটা সমর্থন করেছেন যে এটা রূপক একটি উপস্থাপনা যেটার সাথে বাস্তবতার মিল নেই।
ইভিসিএল ব্লগে আদামু ওয়াজিরি দেখিয়েছেন যে প্রায়শ:ই নাইজেরিয়ানরা যেভাবে নাইজেরিয়াকে দেখায় সেটাও একই রকম অপমানজনক:
নলিউড আমাদের স্থানীয় চলচ্চিত্র শিল্প, আমাদেরকে দেশের আর আন্তর্জাতিক দর্শকের কাছে আরো খারাপ ভাবে তুলে ধরেছে। একটা সময় ছিল যখন কোন নলিউড চলচ্চিত্রের বিষয় নীচের যে কোন একটা বা কয়েকটির সমষ্টি ছাড়া দেখা যেত না; জুয়াচুরি, মায়াবিদ্যা, সশস্ত্র চুরি, অনাচার, ব্যভিচার, মানুষ খেকো আর অবশ্যই আমাদের প্রিয় দুর্নীতি। নলিউড এইসব বিষয় নিয়ে হাজার হাজার চলচ্চিত্র বানিয়েছে সাধারণ জনগণ বা মন্ত্রণালয়ের কাছ থেকে বিশেষ কোন প্রতিবাদ ছাড়াই।
… চলচ্চিত্র নিষিদ্ধ করা ভুল ইঙ্গিত দেয়; আসলে এটা বিপদজনক হতে পারে। আমরা জনগণকে এই বিষয়ে বির্তক করতে দেয়া উচিত। আমরা এটা করার মতো পরিপক্ব। আমার মনে হয় আমাদের মন্ত্রী চলচ্চিত্রটিকে যথেষ্ট প্রচারণা দিয়েছেন যেটা আমি নিশ্চিত তার উদ্দেশ্য ছিল না।
নিকোল স্ট্যাম্প ডিস্ট্রিক্ত ৯ চলচ্চিত্রে বর্ণবাদ নিয়ে মন্তব্য করেছেন:
যে জিনিষটি আমাকে ভাবিয়েছে সেটা হল বেশীরভাগ লোক যারা এই চলচ্চিত্র দেখবেন তারা প্রশ্ন করবেন না, বা লক্ষ্যও করবেন না, এই বিশেষ জাতিগত উপস্থাপনা… কেন নাইজেরিয়ানরা এমন মানুষ হতে পারেন না যাদের অর্থ আর অস্ত্রসহ যৌক্তিক উদ্দেশ্য আছে? কেন তাদেরকে প্রয়োজনের বাইরে হাবা-গোবা জংলী হতে হবে?… এটা অসম্ভব এই অভিযোগকে উড়িয়ে দেয়া - নাইজেরিয়ানদের বড় প্রেক্ষাপটে দেখলে, এটি ক্ষতিকর বা মান হানিকর না কিন্তু বিপদজনক।
এই বিতর্ক সম্পর্কে আরো পড়েন নাইজেরিয়ান্সটক.অর্গ বা গুগলে খুঁজেন ‘ডিস্ট্রিক্ট ৯ রেস’ কিওয়ার্ড দিয়ে।
সাম্প্রতিককালে টাইম ম্যাগাজিন দক্ষিণ আফ্রিকার ফটোগ্রাফার পিটার হুগোর চিত্রের একটা স্লাইড শো প্রকাশ করেছিল যেখানে নাইজেরিয়ার ‘নলিউড’ চলচ্চিত্র শিল্পের কিছু ছবি দেয়া ছিল। যদিও ‘ডিস্ট্রিক্ট ৯' বা প্লে স্টেশন বিজ্ঞাপনের মতো বিতর্কিত না, তারপরেও ছবিগুলো ব্লগ জগৎে বির্তক সৃষ্টি করেছে, এই আলোচনাসহ যে নাইজেরিয়াকে এমন করে উপস্থাপন করা কি শৈল্পিক স্বাধীনতা নাকি সাংস্কৃতিক পক্ষপাতিত্ব।
সলোমান সাইডেল নাইজেরিয়ান কিউরিওসিটিতে লিখেছেন:
আমি অবশ্যই বিষয়টাতে চাপ সৃষ্টির কারণ বুঝি, কারণ এই চাহিদা থেকেই বেশ কিছু সৃজনশীল মাস্টারপিস আর সর্বসময়ের কাজ হয়েছে। তবে, এইসব চিত্র দিয়ে, আমি এদের প্রশংসার চেষ্টা করে ব্যর্থ হচ্ছি এবং/অথবা এরা কিসের প্রতিনিধিত্ব করছে আর বিশ্বাস করি যে তারা অকারণে পক্ষপাতিত্বের উপরে নির্ভর করছে যা বেশ কিছু বদ্ধমূল ধারণাই প্রতিষ্ঠিত করবে হুগোর বিশেষভাবে পশ্চিমা দর্শকের জন্য।
এইসব অনুষ্ঠান বিশেষভাবে খারাপ সময়ে হচ্ছে যেহেতু এগুলো এই বছরের শুরুতে ‘নাইজেরিয়াকে রিব্রান্ডিং (নতুন ভাবে দেখানোর)’ নতুন একটা উদ্যোগ এর সাথে সম্পৃক্ত হচ্ছে। এই উদ্যোগ স্পন্সর করছেন নাইজেরিয়ার তথ্য আর যোগাযোগ মন্ত্রী  ডঃ ডোরা আকুনিলি, আর এটি প্রশংসা আর সমালোচনা দুটোরই মুখোমুখি হয়েছে (এখানে গ্লোবাল ভয়েসেস এর এ প্রসঙ্গে লেখাটি দেখুন)।
বুন্মি ওলোরোন্তোবা আ বোম্বাস্টিক এলিমেন্ট ব্লগে সাম্প্রতিক এক বিবিসি আলোচনার ভিত্তিতে রিব্রান্ডিং (পুন: নামকরণ) প্রচারণার ব্যাপারটি সম্পর্কে বলছেন:
মন্ত্রীর যুক্তি ভালো যখন তিনি বলেন যে নাইজেরিয়া অনেক ভালো জিনিষ দেখছে না, তার গল্প জানাচ্ছে না আর পৃথিবীকে তার দুর্নামের উপর ভিত্তি করে তার ভাবমূর্তি স্থির করতে দিচ্ছে। আর ভালো দিকের কিছু ভালো উদাহরণ তাঁর কাছে আছে। কিন্তু বিবিসি কয়েকজন জনসংযোগ কর্মকর্তা আর নামকরণ বিশেষজ্ঞ খুঁজে নিয়েছেন যারা এর বিরোধিতা করেছেন, দেশটা যদি নিজেকে রি ব্রান্ডিং করতে চায়, তাহলে এর জনসংযোগ দলকে এর থেকে অনেক বেশী কিছু দিতে হবে। যাদের সাক্ষাৎকার নেয়া হয়েছে তারা বলেছেন, লাগাতার বিদ্যুৎ প্রাপ্তি আর ডিজেল জেনারেটর অর্থনীতির সমাপ্তি নাইজেরিয়ার নতুন ভাবে উপস্থাপনাকে ‘সহজ’ করে দেবে। আর তাদের কথার প্রমাণ হিসেবে, ১৩:৪০ মিনিট অনুষ্ঠান পরে… কি হল আসলে তা বোঝার জন্য আপনাকে নাইজেরিয়ান হতে হবে না।
নাইজেরিয়ার ভাবমূর্তি নিয়ে আলোচনার একটা উজ্জ্বল দিক হল নাইজেরিয়ার লেখক চিমামান্দা নাগোজি আদিচিকে নিয়ে বিপুল প্রচারিত একটা ভিডিও যিনি ‘একটা গল্পের বিপদ’ নিয়ে বক্তব্য দিয়েছেন। আদিচি আফ্রিকার একই ধরনের ভাবমুর্তির বিপদ নিয়ে মন্তব্য করেছেন; তিনি সাবধান করে দিয়েছেন যে নিজেদের ‘একটা গল্পে’ সীমাবদ্ধ করে রাখা অভিজ্ঞতাকে কমিয়ে দেয় আর বদ্ধমূল এক তরফা ধারণা তৈরি করে। অনেক ব্লগারের জন্য, আদিচির মন্তব্য দেশের বাইরে নাইজেরিয়ার সাধারণ ভাবমূর্তি নিয়ে তাদের হতাশার প্রতিফলন ঘটিয়েছে ।
<object width="446" height="326"><param name="movie" value="http://video.ted.com/assets/player/swf/EmbedPlayer.swf"></param><param name="allowFullScreen" value="true" /><param name="wmode" value="transparent"></param><param name="bgColor" value="#ffffff"></param><param name="flashvars" value="vu=http://video.ted.com/talks/dynamic/ChimamandaAdichie_2009G-medium.flv&su=http://images.ted.com/images/ted/tedindex/embed-posters/ChimamandaAdichie-2009G.embed_thumbnail.jpg&vw=432&vh=240&ap=0&ti=652&introDuration=16500&adDuration=4000&postAdDuration=2000&adKeys=talk=chimamanda_adichie_the_danger_of_a_single_story;year=2009;theme=master_storytellers;theme=new_on_ted_com;theme=speaking_at_tedglobal2009;theme=words_about_words;theme=the_creative_spark;event=TEDGlobal+2009;&preAdTag=tconf.ted/embed;tile=1;sz=512x288;" /><embed src="http://video.ted.com/assets/player/swf/EmbedPlayer.swf" pluginspace="http://www.macromedia.com/go/getflashplayer" type="application/x-shockwave-flash" wmode="transparent" bgColor="#ffffff" width="446" height="326" allowFullScreen="true" flashvars="vu=http://video.ted.com/talks/dynamic/ChimamandaAdichie_2009G-medium.flv&su=http://images.ted.com/images/ted/tedindex/embed-posters/ChimamandaAdichie-2009G.embed_thumbnail.jpg&vw=432&vh=240&ap=0&ti=652&introDuration=16500&adDuration=4000&postAdDuration=2000&adKeys=talk=chimamanda_adichie_the_danger_of_a_single_story;year=2009;theme=master_storytellers;theme=new_on_ted_com;theme=speaking_at_tedglobal2009;theme=words_about_words;theme=the_creative_spark;event=TEDGlobal+2009;"></embed></object>
শেড ননকনফর্মিস্ট আদিচির ভাষ্য আর নাইজেরিয়ার ভাবমূর্তির মধ্যকার সম্পর্ক নিয়ে লিখেছেন:
আমার মনে হয়  টেডে একটা গল্পের বিপদ নিয়ে তার বক্তৃতার সময় এটাই চিমামাদা আদিচি বোঝাতে চেয়েছিলেন। সমস্যা দেখা যায় যখন  আমরা দেখি মৃত পশু, দারিদ্র, বিপর্যয়, মৃত্যু, দুর্নীতি, বিখ্যাত লোকের পোষ্য গ্রহণ ইত্যাদি বিষয় নিয়ে আফ্রিকাকে শুধু তুলে ধরা হয়…আপনি পুরো ব্যাপারটি জেনে যাবেন। আমি বলছি না যে আফ্রিকাতে এই বিষয়গুলো নেই। আমরা সবাই একমত হতে পারি যে এগুলো আছে। আমি তর্ক করছি যে এই ব্যাপারগুলো আফ্রিকার দেশের জন্য নির্দিষ্ট না।
আমি/আমরা কখনো থামাবো না আফ্রিকার এমন চিত্র তুলে ধরা থেকে যেখানে আফ্রিকাকে ভারসাম্যহীন আর পূর্ব সংস্কারযুক্ত দেখানো হবে। আফ্রিকাকে ভারসাম্য নিয়ে তুলে ধরা জরুরী। আর আফ্রিকান হিসেবে আমাদের সেই মাধ্যম হিসেবে কাজ করা উচিত যারা পরিবর্তনে অংশ নিতে চান (আর দেখতে পারবেন) আমাদের প্রিয় মহাদেশে।
নাইজেরিয়া: নতুন সাবমেরিন ইন্টারনেট ক্যাবেল লাগোসের সাথে সংযুক্ত হলো
জিএলও-১ নামের সাবমেরিন কেবল লাগোসের সাথে সংযুক্ত হয়েছে। এ কারণে পশ্চিম আফ্রিকার ব্লগাররা উত্তেজিত। ইউরোপের মাধ্যমে জিএলও-১ নাইজেরিয়া ও পশ্চিম আফ্রিকার আরো ১৩টি দেশকে বিশ্ব টেলিযোগাযোগ ব্যবস্থার সাথে যুক্ত করেছে, যা এই অঞ্চলে নতুন ব্যান্ডউইথ বা ইন্টারনেটে গতি নিয়ে এসেছে।
জিএলো-১ আফ্রিকার নতুন সাবমেরিন ক্যাবেল, মানচিত্র মেনি পসিবিলিটিজের সৌজন্যে।
এ বছর জুলাইয়ের শেষের দিকে স্যাট-৩ কেবল ক্ষতিগ্রস্ত হয়-এতে মাসের শেষ সপ্তাহের ছুটির দিন পর্যন্ত নাইজেরিয়ার বিশ্ব টেলিযোগাযোগ ব্যবস্থার একমাত্র সংযোগটি বিচ্ছিন্ন থাকে- ফলে সারা দেশের ব্যাংক ও ইন্টারনেট সেবা বিপর্যস্ত হয়ে পড়ে। সে সময় সারা দেশের প্রায় ৭০ ভাগ ব্যান্ডউইথ-এর ফলে ক্ষতিগ্রস্ত হয়েছিল।
জিওএল-১, প্রজেক্ট বা পরিকল্পনার প্রধান অর্থ দাতা গ্লোবালকম লিমিটেড, যার চীফ অপারেটিং অফিসার বা প্রধান পরিচালনা কর্মকর্তার সূত্র মতে এই নতুন পদ্ধতি নাইজেরিয়ার আগামী ১৫ থেকে ২০ বছরের সকল ব্রডব্যান্ড চাহিদা পূরণ করবে। ব্লগাররা এখন দ্রুত গতি ও কম দাম এবং নির্ভরযোগ্য ইন্টারনেটের অপেক্ষায় রয়েছে।
ক্যামেরুন থেকে বিল জিমারম্যান লিখেছেন:
জিওএল-১ কেবলের আগমনে আশা করা হচ্ছে যে ব্রডব্যান্ড এর দাম কমে আসবে এবং এটি দ্রুত গতি সম্পন্ন হবে ও কথা বলা, তথ্য বা ডাটা এবং ভিডিও সেবার ক্ষেত্রে তা আরো শক্তিশালী সংযোগ প্রদান করবে। পশ্চিম আফ্রিকার প্রযুক্তি খাত জিএলও-১ থেকে সুবিধা প্রাপ্ত হবে, কোম্পানীগুলো তাদের বিদেশী  গ্রাহক ও অংশীদারদের সাথে আরো সহজেই দ্রুত যোগাযোগ করতে পারবে। এটি একই সমান ভাবে ব্যক্তি ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ইন্টারনেটে প্রবেশাধিকারের প্রতিশ্রুতি প্রদান করে, তাদের জন্য, যাদের নিজস্ব ইন্টারনেট সংযোগ নেবার ক্ষমতা ছিল না।
মোবিলিটি নাইজেরিয়া থেকে ইয়োমি আদেগাবাইয়ো লিখেছে, জিএলও-এর উন্নয়নের প্রতিশ্রুতি খুব শীঘ্রই দেখা যাচ্ছে না:
এর আগে পুরো দেশ একমাত্র স্যাট-৩ কেবলের উপর নির্ভর ছিল, যার উপর নিটেলের একচেটিয়া অধিকার ছিল, এর গতি বেশি পেতে চাইলে দাম দিতে হত বেশি। এই শিল্পের উপর নজর রাখা ব্যক্তিরা আশা করছে এক মাসের মধ্য জিএলও-র আগমন ঘটবে। যখনই এর উদ্বোধন হবে, নি:সন্দেহ বলা যায় তা নাইজেরিয়ায় ইন্টারনেট সেবার দাম ও গতির উপর একটা প্রভাব ফেলবে।
এখন জিএলও- এ দেশে চলে এসেছে,  কখন আমরা এর সেবা পাওয়া শুরু করবো?
জিএলও একেবারে আলাদা যা বিশ্বের প্রথম ব্যক্তি মালিকানাধীন সাবমেরিন ক্যাবেল। এপ আফ্রিকার থেরেসা কার্পেন্টার সানজো ব্যাখ্যা করেছেন:
সমুদ্রের নীচ দিয়ে আসা বেশীর ভাগ কেবল, যার মধ্যে স্যাট-৩ অন্তর্ভুক্ত, যা পশ্চিম আফ্রিকাকে বাকী বিশ্বের সাথে সংযোগ প্রদান করে, এর সব গুলোই প্রাইভেট বা ব্যক্তি উদ্যোক্তার সাথে সরকারি (জাতীয়) কোম্পানীর এক সাথে নেওয়া উদ্যোগ। এ ক্ষেত্রে জিএলও একটু অন্যরকম, কারণ এর পুরো ব্যয় প্রদান করেছে নাইজেরিয়ার গ্লোবালকম…. বর্তমানে নাইজেরিয়াকে ইন্টারনেট সেবা পাবার জন্য নিটেল-এর একচেটিয়া ব্যবস্থার উপর নির্ভর করতে হয়, তারা তাদের নিজস্ব স্যাট-৩ স্টেশন স্থাপন করেছে, তার মাধ্যমে এই সেবা নিতে হয় এবং বাড়তি ব্যান্ডউইথ নিতে হয় প্রতিবেশী বেনিনের মাধ্যমে।
টেকমাসাই-এর মুনাশে গুমবনজাভান্ডোর সাথে যোগ করেন:
এখানে এই কেবলের ব্যাপারে কৌতূহল জনক বিষয়টি হচ্ছে অন্য কেবল যেমন সীকম (সম্পাদকের টীকা: সীকম এক ক্যাবেল কোম্পানী যা পূর্ব আফ্রিকার উপকূলের সাথে ইউরোপ ও এশিয়ার সংযোগ ঘটিয়েছে, এটি ২০০৯ সালের জুলাই মাসে চালু হয়) এর মতো নয়, এই সংযোগের পুরো খরচ বহন করেছে জিএলও নিজেই। এখন জিএলও-এর প্রভাব অনেক বড় হবে, কিন্তু কার্যকারিতার প্রভাব শুরু হতে সময় নেবে। এটা অনেকটা সীকমের মতো, যা আফ্রিকার প্রযুক্তির উদ্ভাবন ও উন্নয়নের জন্য এক অসাধারণ মুহূর্ত।
ভিডিও: আন্তর্জাতিক সামাজিক উদ্যোক্তাদের দৃষ্টিভঙ্গী
বিশ্ব সামাজিক সুবিধার বিকাশ (জিএসবিআই) আর দ্যা নেক্সট বিলিয়ন ব্লগে বেশ কিছু ভিডিও সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে বিশ্বের বিভিন্ন স্থানের সামাজিক উদ্যোক্তাদের। এইসব ব্যক্তিরা একত্র হচ্ছেন ২ সপ্তাহব্যাপী এক আবাসিক বুট ক্যাম্পে যা বিশ্ব সামাজিক সুবিধার বিকাশে সহায়তা করবে এমনটি বলেছেন সম্পাদক ফ্রান্সিস্কা নোগুইরা।
কিন্তু জিএসবিআই কি? তারা এইভাবে বুঝিয়েছেন:
বিশ্ব সামাজিক সুবিধার বিকাশ (জিএসবিআই) সান্টা ক্লারা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, প্রযুক্তি আর সামাজিক সেন্টারের নিজস্ব উদ্যোগ। এটা সামাজিক উদ্যোক্তাদের সাথে কাজ করে তাদেরকে আর তাদের সংস্থাকে শক্তিশালী করা জন্য এবং মানদণ্ড প্রতিষ্ঠা আর প্রভাব বিস্তারের বাঁধাগুলোকে অতিক্রম করার জন্য। ২০০৩ সাল থেকে ৮৭টি পুরস্কার প্রাপ্ত সামাজিক প্রতিষ্ঠান এই প্রকল্পে অংশগ্রহণ করেছেন আর অংশ হয়েছে তারা একটা সম্প্রসারণ শীল নেটওয়ার্কের, যা প্রাক্তন অংশগ্রহণকারীদের মধ্যে যোগাযোগের মাধ্যমে পথ খুঁজে পাওয়ার চেষ্টা করে। এর লক্ষ্য আরো বেশী ন্যায় আর কার্যকর একটি বিশ্ব প্রতিষ্ঠা।
প্রথম যে ব্যক্তির সাক্ষাৎকার নেয়া হয়েছে তার নাম নায়মেকা ইকেগুনু। তিনি নাইজেরিয়াতে একটা ছোট ফার্মের গ্রামীণ রেডিও চালান। এটি গ্রামীণ আর একাকী পরিবেশের কৃষকদের জন্যে রেডিও প্রোগ্রাম প্রচার করে যেখানে সহনশীল কৃষি আর উন্নয়নের ব্যাপারে স্থানীয় ভাষায় অনেক তথ্য থাকে। এখানে উল্লেখযোগ্য হল তারা রেডিও আর ইন্টারনেট ব্যবহার করেন তথ্য প্রদানের জন্য আর এটা একটা লাভজনক ব্যবসা।
<object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/2MFg2hKWpyU&color1=0x234900&color2=0x4e9e00&hl=es&feature=player_embedded&fs=1"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowScriptAccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/2MFg2hKWpyU&color1=0x234900&color2=0x4e9e00&hl=es&feature=player_embedded&fs=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" allowScriptAccess="always" width="425" height="344"></embed></object>
ভারতের তৃণমূল কাজে সামাজিক অংশগ্রহণ সংস্থার যুগান্ধার মান্ধভকারের সাক্ষাৎকার ও নেয়া হয়। তিনি শক্তি সাশ্রয়ী লম্বা কাঠের চুল্লির নকশা নিয়ে কথা বলেছেন যেটা ভারতের মহিলাদের অনেক জ্বালানী কাঠ জোগাড় করার কষ্ট থেকে নিস্তার দেবে:
<object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/Yt0Ros_iKb0&color1=0x234900&color2=0x4e9e00&hl=es&feature=player_embedded&fs=1"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowScriptAccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/Yt0Ros_iKb0&color1=0x234900&color2=0x4e9e00&hl=es&feature=player_embedded&fs=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" allowScriptAccess="always" width="425" height="344"></embed></object>
ভারত থেকে আরো আছেন মনোজ সিনহা, কিন্তু গ্রামীণ সমাজের জন্য সহজলভ্য জ্বালানী নিয়ে তার অন্য ধরনের উদ্যোগ আছে। হাস্ক পাওয়ার সিস্টেমস তুষ থেকে উৎপাদিত শক্তি এলাকার বাসিন্দাদের ব্যবহার অনুযায়ী মূল্য হিসেবে সরবরাহ করে থাকে। জিএসবিআই অনুসারে, “এইচপিএস সিস্টেম প্রত্যেক গ্রামে কেরোসিন, ডিজেল আর মিথেনের বদলে নবায়ন যোগ্য শক্তি হিসেবে বছরে ১৯০ টন কার্বন ডাই অক্সাইড উৎপাদন করে।“ ভিডিওটি এখানে:
<object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/h54OavIGSuo&color1=0x234900&color2=0x4e9e00&hl=es&feature=player_embedded&fs=1"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowScriptAccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/h54OavIGSuo&color1=0x234900&color2=0x4e9e00&hl=es&feature=player_embedded&fs=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" allowScriptAccess="always" width="425" height="344"></embed></object>
আফ্রিকা: সিকম কেবলের আগমন বিতর্কের সৃষ্টি করেছে
আফ্রিকায় সম্প্রতি একটি সাবমেরিন (সমুদ্রের তলার) কেবল এসেছে যা এই মহাদেশ ব্যাপী ব্যান্ডউইথ (ইন্টারনেটের ক্ষমতা) বাড়াবে আর ইন্টারনেটের খরচ কমাবে। তবে ইতিমধ্যেই তা বিতর্কের সৃষ্টি করেছে এবং আফ্রিকার ব্লগ জগৎে আগ্রহের সৃষ্টি করেছে। সিকম নামে এই সাবমেরিন কেবল, যা দক্ষিণ আফ্রিকা, তাঞ্জানিয়া, কেনিয়া, উগান্ডা আর মোজাম্বিক কে ইউরোপ আর এশিয়ার সাথে যুক্ত করবে, গত বৃহস্পতিবার (২৩শে জুলাই, ২০০৯) কাজ শুরু করে। এটি পূর্ব আর দক্ষিণ আফ্রিকাকে বিশ্ব ব্রডব্যান্ড নেটওয়ার্কের সাথে যুক্ত করেছে।
সিকম পূর্ব আফ্রিকার তীরকে ইউরোপ আর এশিয়ার সাথে যুক্ত করেছে।
জোহানেসবার্গ, নাইরোবি আর কাম্পালা ২৩শে জুলাই, ২০০৯ তাদের সংযোগ পেয়েছে, আর আদ্দিস আবাবা আর কিগালি অচিরেই পাবে। সাবমেরিন কেবলের আগমন জুলাই এর প্রথম দিকে নির্ধারিত ছিল, কিন্তু সোমালিয়ার তীরের অদূরে জলদস্যুর হামলা স্থাপনায় দেরি করিয়ে দিয়েছে।
এই সাবমেরিন কেবল লিঙ্ক ব্যান্ডউইথের দাম ৯০% পর্যন্ত কমিয়ে দেবে বলে আশা করা হচ্ছে এবং পূর্ব আফ্রিকার তীরবর্তী এলাকাগুলো ভিডিও কনফারেন্স, হাই ডেফিনিশন টেলিভিশন আর হাই স্পিড ইন্টারনেটের সুবিধা পাবে ।
“হুমম… ডাউনলোড আরম্ভ হতে অপেক্ষা করতে পারছি না,” লিখেছেন আইটি ব্লগ কেনিয়া।
উগান্ডাতে, ইন এন আফ্রিকান মিনিট ব্লগের জশ এরই মধ্যে পরিবর্তন লক্ষ্য করছেন:
বিপুল ভাবে পরিচিত প্রযুক্তি ইউটিউবে আফ্রিকাতে বসে ভিডিও দেখতে ভিডিও শুরু হওয়ার সাথে সাথে থেমে যায়, ২০ মিনিট ( বা তারও বেশী ) অপেক্ষা করতে হয় যখন ভিডিও পুরোটা লোড হয়, আর তারপরে দেখা যায়। আজকে আমি সিকমের উদ্বোধনী অনুষ্ঠানে আছি… একটা কনফারেন্স রুমের কোনায়। সিকমের ব্যবস্থাপক পিটার মোরেটন আমাকে একটা কম্পিউটারের সামনে ডাকলেন যেখানে ইউটিউব খোলা ছিল। আমরা কুং ফু বেবী শুরু করেছিলাম আর আফ্রিকাতে প্রথমবারের মতো আমি একটা ইউটিউব ভিডিও দেখলাম যা পুরোপুরি ৬ সেকেন্ডে লোড হয়ে দেখা যায়।
টেকমাসাইতে মুনাশি একইভাবে উৎসাহিত:
কিছুদিন আগে আমরা যে সমুদ্রের তলার কেবলের কথা বলছিলাম তা বসানো সম্পূর্ণ হয়ে কাজ শুরু করেছে, আজকে। এই উদ্যোগ বৈপ্লবিক এই কারনে যে যেসব দেশ এখন এর ব্যবহার করবে তাদের মধ্যে আছে কেনিয়া, উগান্ডা, মোজাম্বিক আর দক্ষিণ আফ্রিকা।
…আফ্রিকার জন্য এটা সুন্দর একটা মুহূর্ত, আমি কেনিয়ার কথা বলতে পারি যারা স্যাটেলাইটের উপরে নির্ভরশীল ছিল এখন পর্যন্ত তাদের ইন্টারনেটের যোগাযোগের জন্য।
নাইজেরিয়ান ব্লগার জেরেমি নাইজাব্লগে সিকমের সাথে পশ্চিম আফ্রিকার বিভিন্ন কেবল লিঙ্কের সাথে তুলনা করেছেন। তিন বলছেন পশ্চিম আফ্রিকার ভাগে কম পরেছে:
পূর্ব আফ্রিকাতে ব্রডব্যান্ড এসে গেছে… কিন্তু পশ্চিম আফ্রিকা এখনো প্রারম্ভিক পর্যায়ে আছে (আসলে এখনো পোশাক পাল্টাবার কামরায় ভাবছে কি পরা যায়) বেকার এবং প্রায় সময়ই বিচ্যুত স্যাট৩ সাবমেরিন কেবল নিয়ে। তাদের আছে একটা কাল্পনিক গ্লো ১ কেবলের মূলো ঝুলানো (আল্কাটেলের কন্ট্রাক্টাররা কি বালির নীচে চাপা পড়েছে?) আর নতুন দুই অন্তর্ভুক্তি, ওয়াকস আর মেইন১, যা সীমানার অনেক দূরে (সামনের বছর যদি আমরা সৌভাগ্যবান হই)। পূর্ব আফ্রিকা ব্রডব্যান্ডকে স্বাগত জানিয়েছে আর এটা নিয়ে এগিয়ে গেছে আর পশ্চিম আফ্রিকা অপেক্ষা করছে আর দেখছে।
টুইটারও সরব হয়ে আছে সিকম কেবলের খবরে। কিছু ব্যবহারকারী উত্তেজিত, আর অন্যরা সমালোচনায় মুখর:
“এখনো একেবারেই বিস্ময়কর যে আসলেই পুরো ওয়েবের দুনিয়াকে একটা ছোট্ট হলুদ কেবল #সিকম দিয়ে ডাউনলোড করা যায়।“ - নেকালিগারি
“সিকমে সত্যি আজ থেকে চালু হয়েছে। দেখা যাক কতদিন লাগে আইএসপির গতি বাড়িয়ে দাম কমাতে…” -দেনায়গা
“ এটা কি শুধু আমি অনুভব করছি নাকি নাইরোবির নেট আজকে আস্তে চলছে #সিকম চালু হওয়ার পরে? হয়ত বা ব্যান্ডউইথ সমুদ্রের দৃশ্য উপভোগ করছে এখানে আসার আগে!” - মেন্টালঅ্যাক্রোব্যাটিক
সিকম কেবলের বেশীরভাগ সমালোচনা এর দাম নিয়ে: যদিও কিছু বিশ্লেষক দাবি করছেন যে ব্যান্ডউইথের মূল্য শতকরা ৯০ ভাগ কমে যাবে, আর অন্যরা মনে করছেন যে আসল মূল্য হ্রাস আরো কম হবে। কাচোয়ানিয়া লিখেছেন:
আদর্শগত ভাবে এই মূল্য ৯০% এর বেশী কমে যাওয়া উচিত। বর্তমানে প্রতি ১ মেগাবাইট ব্যান্ডউইথের জন্যে আইএসপির মূল্য ৬৫০০ আমেরিকান ডলার। সিকম অনুসারে তারা ৪০০ আমেরিকান ডলার এর মতো নেবে প্রতি ১ মেগাবাইট ব্যান্ডউইথের জন্য। কিন্তু থামেন, এই ক্ষেত্রে যাদু আশা করবেন না। সম্প্রতি ইউইউনেট সিইও টম ওমারিবা দাবি করেছেন যে সাবমেরিন কেবল বর্তমান মূল্যের ২০-৩০ ভাগ মাত্র কমাবে।
ট্রু কেনিয়ান স্বচ্ছতার ব্যাপারে চিন্তিত:
সিকম সোজাসুজি অস্বীকার করেছে আমাদের কাছে জানাতে, ইন্টারনেটের ভোক্তাদের কাছে, কোন আইএসপি তাদের কাছ থেকে ব্যান্ডউইথ কিনেছে। তাই আমরা এখনো জানি না কোথা থেকে সস্তা আর নির্ভরযোগ্য ইন্টারনেট আমরা কিনতে পারবো… তাই একমাত্র উপায় আমার কাছে আছে আমার বর্তমান আইএসপি নিয়েই কাজ চালানো। মেশিনের দিকে তাকিয়ে থাকব আর ওটা নিজের গতিতে পাতা লোড করবে আর আমি ভাববো যে একদিন আমাদের স্বপ্ন সত্যি হবে।
তাঞ্জানিয়ার ব্লগার ইসা নিচুজির একটা পোস্টের ব্যাপারে মন্তব্য করতে গিয়ে, মাদাউও মূল্যের ব্যাপারে চিন্তিত, যদিও ভবিষ্যৎ সম্পর্কে তার উচ্চ আশা আছে:
সাবমেরিন কেবলের জন্য ধন্যবাদ। কিন্তু কবে এটা দেশের বিভিন্ন অংশে ছড়াবে। আমি বলতে চাচ্ছি যে আমাদের যদি ভালো দেশের বাইরে যোগাযোগ থাকে যখন দেশের ভিতরে তা নেই- তারপরেও মূল্য অনেক বেশী হবে আর আমার মতে আমরা সি কেবলের ক্ষমতার কম ব্যবহার করবো। এখনকার জন্য, ভালো হয়েছে! ভবিষ্যৎের জন্য, আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে!
জেলিফিস মূল্য নিয়ে দুর্ভাবনা ঝেড়ে ফেলেছেন যে স্পিড আর মানের এমন উন্নত সার্ভিসের জন্য মূল্য বৃদ্ধি সাথে সাথে থাকবে। তিনি বলছেন যে সিকমের আগমন সুন্দর একটা ঘটনা:
বহুল প্রচারিত একটা অনুষ্ঠানে সিকম সুইচ চালু করেছে যা সাথে সাথে টেরাবাইট ব্যান্ডউইথ ছড়াল আলোর গতিতে ফাইবার অপটিক্সের ভিতর দিয়ে।
দক্ষিণ আফ্রিকার আকি আনাস্তাসিও বলছেন, ”এটা আমার ল্যাপটপের জন্য ছোট্ট একটা মেগাবাইট, আফ্রিকার জন্য বিশাল একটা টেরাবাইট।“
আফ্রিকা: আফ্রিকার সমকামী পুরুষদের মধ্যে এইচআইভি/এইডস সংক্রমণ নিয়ে আলোচনা করছে ব্লগাররা
সাব সাহারা অঞ্চলে প্রকাশিত এক রিপোর্টে জানা যাচ্ছে যে আফ্রিকার সমকামী পুরুষদের মধ্যে এইচআইভির হার অনেক বেশি। বিবিসি রিপোর্ট করেছে যে রাষ্ট্র আফ্রিকার সমকামীদের এই উদাসীনতার ও যৌন শিক্ষার অভাবের ব্যপারে অনেক কিছু করতে পারে। যৌন অনুভুতি প্রকাশের স্বাধীনতা ক্ষেত্রে এটা পরিস্কার যে পুরুষ সমকামীরা এখনো জাতীয় পর্যায়ে মনোযোগ আর্কষণ করতে পারেনি এবং পুরুষ ও পুরুষে যৌন মিলনের সময় রোগ প্রতিরোধের ব্যবস্থা নেওয়ার ব্যাপারে এখনো পুরোপুরি সচেতনতা গড়ে ওঠেনি। এই বিষয়টি অনেক সমকামী এবং উভকামীদের ঝুঁকির মুখে ফেলে দেয়। বিশেষ করে যে সমস্ত পুরুষ মিলনের সময় কোন ধরণের সর্তকতামুলক ব্যবস্থা গ্রহণ না করেই পুরুষ ও নারী উভয়ের সাথে যৌন মিলনে লিপ্ত হয় এবং তাদের উভয় ধরণের যৌনসঙ্গী থাকে। এমএসএম বা পুরুষ ও পুরুষে মিলন সমন্ধে জানা খুবই কঠিন। কারন তারা তাদের এই সম্পর্ক প্রকাশ করতে অনিচ্ছুক। তারা এই সর্ম্পকের ফলে যে সমস্যা হতে পারে সে ব্যপারে উদাসীন এবং এখনো তারা আশঙ্কাজনক অবস্থায় রয়েছে যেখানে এইচআইভি নিয়ে সচেতনতা প্রয়োজন। চলুন আমরা সমকামী বিষয় নিয়ে আফ্রিকান ব্লগারদের দৃষ্টিভঙ্গি সমন্ধে শুনি।
সাইমন কলেরি যুক্তি দেখাচ্ছেন যে সমকামীতা প্রতিরোধ আইন যা সমলিঙ্গের মধ্যে যৌন সর্ম্পককে অপরাধ হিসেবে গন্য করবে তা এইচআইভি ছড়িয়ে পড়া রোধ করাকে আরো কঠিন করে তুলবে:
যখন এইচআইভি ছড়ানো কি ভাবে বন্ধ করানো যায় তার কথা আসে, সমলিঙ্গের সর্ম্পককে অপরাধ হিসেবে দেখার কারনে তা প্রতিরোধ করা কঠিন হয়ে পড়ে, বিশেষ করে পুরুষ ও পুরুষের মধ্য যৌন সর্ম্পকের ক্ষেত্রে। সমকামী পুরুষেরা এইচআইভি রোগে আক্রান্ত হবার ক্ষেত্রে খুবই ঝুঁকির মধ্যে রয়েছে এবং তাদের দ্বারা এই রোগ আরো বেশি পরিমানে ছড়িয়ে পড়তে পারে তাদের চেয়ে যারা এককভাবে উভয়কামী যৌন সর্ম্পকে জড়িয়ে রয়েছে।
এর মানে এই হওয়া উচিত যে পুরুষে পুরুষে যৌন সর্ম্পক নিয়ে কোন লুকোচুরি খেলা উচিত নয়। তাদের যৌনসর্ম্পকের বিষয়টি পরিস্কার ভাবে জানানো উচিত। যদি এই সর্ম্পকের বিষয়টি তারা না জানাতে পারে, এ ক্ষেত্রে পুরুষ সমকামী শ্রেণীর মধ্যে এইচআইভির সংক্রমণের হার কমিয়ে আনার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করার জন্য যে প্রকল্প হাতে নেওয়া হয়েছে তা পুরণ করা সম্ভব হবে না। তারা নিজেদের সমকামী পরিচয় লুকিয়ে রাখার জন্য যা যা করা দরকার তাই করবে। পুরুষ সমকামীরা স্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্য পরীক্ষা করতে যেতে আগ্রহী হবে না। আইন তাদের আশ্রয় দেবে না। এমনকি তারা বর্তমানে যতটা ঝুঁকির মধ্যে রয়েছে তখন তারা এর চেয়ে বেশি নাজুক অবস্থার মধ্যে পড়ে যাবে। এটি আরো বিপজ্জনকভাবে এইডস এর রোগ ছড়ানো বন্ধ করার পথে এক বিশাল বাঁধা হয়ে দাড়াবে”।
উগান্ডার এইডস কমিশনের ডাইরেক্টর জেনারেলের (ইউএসি) গত বছরের এক বক্তব্য এখানে উদ্ধৃত করা হয়েছে। “পুরুষ সমকামীরা উগান্ডায় এইচআইভি ছড়ানোর অন্যতম মাধ্যম। কিন্তু স্বল্প সম্পদের কারণে এই সময়ে আমরা সরাসরি তাদের মাঝে কোন কর্মকান্ড পরিচালিত করতে পারি না”। উগান্ডা হোমোসেক্সুয়াল এর জবাব দিচ্ছে:
* প্রায় ২৬ বছর হলো সেখানে এইচআইভি নামের মহামারি শুরু হয়েছে। এখন পর্যন্ত একটি সরকারও উগান্ডার পুরুষ সমকামীদের মধ্যে এই রোগ প্রতিরোধের কোন উদ্যাগ নেয়নি।
* সারা বিশ্বে ছড়িয়ে পড়া এইডস নামের মহামারি শুরু হবার পর থেকেই জানা গেছে যে পুরুষ সমকামীরা এই রোগের ক্ষেত্রে একটি ঝুঁকিপূর্ণ সম্প্রদায়।
ডিরেক্টর জেনারেলের এই বিবৃতি দু:খজনক, তার সাথে উগান্ডার অন্য সব নেতাদের বক্তব্যও, যারা বলেছেন যে পুরুষ সমকামীদের এক দ্বীপে পরিত্যাক্ত অবস্থায় রেখে আসতে হবে, যাতে তারা সেখানে মারা যায় এবং ইউএসির একজন উপদেষ্টা বলেন যে, “আমাদের অতীত অভিজ্ঞতা বলে যে এইচআইভির বিরুদ্ধে প্রচারে সমকামীদের নিয়ে আসলে তা কেবল তাদের এই অবৈধ এবং অস্বাভাবিক কাজকে বৈধতা দেওয়া হয়”।
আমরা উগান্ডাবাসী। আমরা সমকামী উগান্ডাবাসী।
আমাদের বেঁচে থাকার অধিকার রয়েছে।
আমাদের স্বাস্থ্যবান ভাবে বেঁচে থাকার অধিকার রয়েছে।
এইচআইভি মুক্ত হয়ে আমাদের বেঁচে থাকার অধিকার রয়েছে।
এইচআইভি প্রতিরোধ ও চিকিৎসা সংক্রান্ত তথ্য পাওয়ার অধিকার রয়েছে। আমাদের নিজেদের রক্ষা করার অধিকার রয়েছে, আমাদের প্রেমিক, পরিবার ও সম্প্রদায়কে রক্ষা করার অধিকার রয়েছে।
এইচআইভি রোগ আবিষ্কারের ২৬ বছর পার হয়ে গেছে। পুরুষ সমকামীরা এইচআইভি সমন্ধে প্রচলিত গল্প আর কল্পকাহিনীকে বিশ্বাস করে। অবৈজ্ঞানিক জনশিক্ষা ও সরকার যে সমস্ত প্রচার চালায় তার কারণেই তাদের এই বিশ্বাস তৈরী হয়েছে। এই সমস্ত মিথ্যা সত্বেও আমরা বলি সকল মানুষের পক্ষপতাহীনভাবে প্রতিরোধ, যত্ন, চিকিৎসা এবং সমর্থন দরকার।
এখনো আফ্রিকায় পুরুষ সমকামী হওয়া মানে সবার চোখে ঘৃণার পাত্র হওয়া। সংস্কৃতি, ধর্ম এবং মানুষের ঘৃণা, সবকিছুতেই। ব্লগাররা অনুভব করছে যে পুরুষ সমকামীদের মধ্যে এইচআইভি প্রতিরোধ প্রচারণা আরো কার্যকর হওয়া উচিত এবং পুরুষ সমকামীদের খারাপ চোখে দেখাকে অবশ্যই এড়াতে হবে। এতে পুরুষ সমকামী নিজেদের রক্ষা করার ব্যাপারে আরো আত্মবিশ্বাসী হয়ে উঠবে। সরকার অন্তত চেষ্টা করলে এই লোকগুলোকে অজ্ঞতা থেকে মুক্তি দিতে পারে।
সিবাস্পেস এই বিষয়ে তার অনুভুতির সারাংশ প্রকাশ করছে:
দু:খজনক, এটা বাজে একটা বিষয় যে আফ্রিকার কোন দেশের সরকার এ ব্যাপারে মনোযোগ দেয়নি বা দেবার ইচ্ছাও প্রকাশ করেনি। এটা আসলেই অপরাধ ….. উচ্চারণ অযোগ্য খারাপ কর্ম।
গে উগান্ডা অনুভব করে সম্প্রদায়ও সাধারণভাবে এর জন্য মুল্য দিচ্ছে:
ঠিকভাবে বললে, পুরো সম্প্রদায় আমাদের সাথে এর জন্য মুল্য দেবে। কাজেই, কার বিরুদ্ধে অভিযোগ করবেন? মনে হচ্ছে, যদি আমরা আমাদের অভিযোগগুলোও ছুঁড়ে ফেলতে পারতাম।
টামাকু কেনিয়ার এক নাগরিক। তিনি একজন পুরুষ সমকামীর দিনপঞ্জি নামের ব্লগ লিখেন। তিনি লিখেছেন:
সাব-সাহারান আফ্রিকায় এইচআইভি তার ধ্বংস সাধন করে যাচ্ছে। সারা বিশ্বের যে কোন এলাকার চেয়ে এখানে এইডস রোগের হার বেশি। এটি আফ্রিকার পুরুষদের এই রোগ দেখা যায়। যায় বিশেষ করে যে সমস্ত পুরুষ আরেকজন পুরুষের সাথে মিলিত হয় তারা এই রোগে আক্রান্ত হয়।
অন্যতম এক পাঠক তার পোস্টে মন্তব্য করেছে:
দুভার্গ্যজনকভাবে আফ্রিকার সাব-সাহারার দেশগুলোতে এইচআইভি প্রতিরোধ কার্যক্রম জোরালোভাবে সংখ্যাগরিষ্ট উভকামীদের মধ্যে বেশী চালানো হয। কিছুদিন আগ পর্যন্ত অল্প সংখ্যক সমকামী পুরুষ বিশ্বাস করতো যে, এই রোগ কেবলমাত্র পুরুষ ও মহিলার মিলনেই হয়। পুরুষ তার পুরুষ সঙ্গীদের সাথে কোন ধরণের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা ছাড়া মিলিত হয় এবং এই ধরণের পুরুষ কেবল একজন মহিলার সাথে মিলিত হত (সম্ভবত তাদের স্ত্রী)। তাই তারা বিশ্বাস করতো যৌন জীবন যাপনের ক্ষেত্রে সবকিছু ঠিক আছে।
এই ভাইরাস প্রচণ্ড সুযোগ সন্ধানী, যা একবার সুযোগ পেলেই শরীরে প্রবেশ করতে পারে এবং পায়ু পথে তার প্রবেশ ঘটে থাকে, যেখান দিয়ে মানুষ আক্রান্ত হতে পারে।
আফ্রিকার সমকামীদের কঠিন অবস্থার কথা তুলে ধরে দি এলজিবিটি এ্যাসাইলাম একটি প্রবন্ধ পোস্ট করছে, যার লেখক এডওয়ার্ড কুওরো। এর শিরোনাম “তানজানিয়ায় পুরষ সমকামীদের অধিকার লংঘনের বিষয়ে জাতিসংঘের কাছে এ্যাকটিভিস্টের দরখাস্ত” :
মানবাধিকার প্রচার কর্মীরা জাতি সংঘের কাছে এক তথ্য জমা দিয়েছে। তারা তানজানিয়ার বিরুদ্ধে এক অভিযোগ করেছে যে, দেশটি  মহিলা  ও পুরুষ সমকামী, উভলিঙ্গ ও লিঙ্গ পরিবর্তন (এলজিবিটি) ব্যক্তিদের অধিকার লংঘন করছে।
এই রিপোর্ট এ মাসেই জাতিসংঘের মানবাধিকার কমিটির কাছে জমা দেওয়া হয়েছে। এতে তুলে ধরা হয়েছে সামাজিক ও আইনগত বাঁধাগুলো। এই সমস্ত বিষয় এই সম্প্রদায়ের অধিকার অর্জনে জটিলতা সৃষ্টি করে, এক ধরনের সামাজিক সর্ম্পকের মাধ্যমে।
এই রিপোর্ট তিনটি বেসরকারি প্রতিষ্ঠান দ্বারা পুরণ করা হয়েছে: দি সেন্টার অফ হিউম্যান রাইটস প্রমোশন অফ ইস্ট আফ্রিকা, ইন্টারন্যাশনাল লেসবিয়ান এন্ড গে হিউম্যান রাইটস কমিশন, দি গ্লোবাল রাইটস।
টামাকু তার ব্লগে তিন মাস ধরে এক জরীপের ব্যবস্থা করেছেন। তিনি পাঠকদের জিজ্ঞেস করেছেন কেনিয়ায় সমাকামীতাকে নিরপরাধ কর্ম হিসেবে বিবেচনা করা হবে কি না। ৪১ শতাংশ লোক বলেছে না, এবং ২৮ শতাংশ লোক অনুভব করে কেনিয়ায় সমকামীতার কোন স্থান নেই। তার ব্লগের এক পোস্টে দেখা যাচ্ছে ৯৬% জন সমকামীতার বিপক্ষে।
যাইহোক এ ব্যাপারে যে জনতার বৈরিতা রয়েছে যা এক সত্য। ২০০৫ সালের এক জরিপে দেখা গেছে যে ৯৬ শতাংশ সাড়া প্রদানকারী অনুভব করেন যে সমকামীতা তাদের বিশ্বাসের প্রতি অপমান।
অনেক তরুণ সমকামী তাদের এই পরিচয়ের কারনে গর্বিত। তারা নিজেদের কথা বলেছ এবং তারা সমকামী পুরুষদের আর্দশ হবার জন্য যা নিজেকে ছাড়িয়ে যেতে চায়। আফ্রোগে একজন নাইজেরিয়ান। বর্তমানে তিনি আমেরিকায় বাস করছেন। তিনি লিখেছেন:
এখন নতুন প্রজন্ম এমন এক জগতে বাস করছে যা প্রচার মাধ্যম তাদের দিয়েছে। পুরুষ সমকামীতা কি এই? এর উত্তর হলো না, সেখানে কালো পুরুষ সমকামী রয়েছে যারা কিছু ভালো আর্দশ রয়েছে। কেউ এর বাইরে কেউ বা নয়। এই সমস্ত বৃদ্ধলোকরা অবশ্যই তরুণদের শিক্ষক হতে পারে এবং তাদের কাছ থেকে সবাই কেবল যৌনতা চাইবে না। ইতিবাচক ভাবে তারা তরুণদের উৎসাহ দেবে যাতে তারা তাদের প্রতিভা গড়ে নেয় এবং একে একটা বিশেষ উদ্দেশ্য ব্যবহার করে।
একজন তরুণ আফ্রিকান আমেরিকান পুরুষ হিসেবে আমি যা অন্বেষণ করছি তা হলো, একজন গুরু, একজন আর্দশ পুরুষ, আমি খুঁজছি এমন একজনকে যে এক তরুণ পুরুষ সমকামীর যত্ন নিতে পারবে ও তাকে শিক্ষা দিতে পারবে।
কেউ একজন আছেন কি?
গোপনীয়তায় এইচআইভি: কথন এবং বাস্তবতা?:
আমি মনে করি, আমরা এক বিপজ্জনক অবস্থানে রয়েছি। যখন লোকজন স্বাকীর করতে অস্বীকার করে যে ভিন্ন ধরনের যৌন ভাবনার মানুষও রয়েছে এবং এভাবে তারা বাস করে! তখন এই বিষয়টি লোকজনকে (কিছু) বিষয় গোপন রাখতে বাধ্য করে।
জনগণ যে বিষয়টি উপলদ্ধি করতে ব্যর্থ হয়, তা হলো সমকামী পুরুষেরাও সামাজিক মানুষ। তারাও সারা পৃথিবীর অন্য সকল মানুষের মতো। তারা ভালোবাসতে চায় এবং ভালেবাসা পেতে চায় এবং তারা শারিরীক আনন্দ ও তৃপ্তির মধ্য যুক্ত হয়, কাজেই আপনি যদি তাদের জোর করে বিস্মৃত করে ফেলেন এবং তাদের যৌন কর্মকান্ডকে লুকাতে বাধ্য করেন বিষয়টি এ ধরণের লোকজনের ক্ষেত্রে যৌনতার হিসেবকে এক ঝুঁকির মধ্যে ফেলে দেবে।
ব্লগ এ্যাকশন ডে'তে দারিদ্র নিয়ে আফ্রিকার ব্লগ
ব্লগ এ্যাকশন ডে এমন একটা দিবস যেদিন বিশ্বের নানা প্রান্তের ব্লগাররা একটা নির্দিষ্ট ইস্যু নিয়ে তাদের ব্লগে আলোচনা করে থাকে। ২০০৮ এর প্রতিপাদ্য বিষয় হচ্ছে দারিদ্র। এই আন্তর্জাতিক দিবস আলোচনা, ক্যাম্পেইন ও বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধি করতে মানুষজনকে উদ্বুদ্ধ করে।
ডিপিফিনি লিখেছেন:
যখন কেউ খুব স্বাচ্ছন্দে বাস করে সে খুব সহজে পাঁচ টাকার একটা নোট কোন চ্যারিটিতে দান করে মনটাকে সতেজ করতে পারে কিন্তু দরিদ্রদের জন্য কার্যকর কিছু করতে হলে এর পেছনের কারণ অনুসন্ধান এবং লক্ষণগুলো চিন্থিত করার সত্যিকারের প্রতিজ্ঞা ও ত্যাগ দরকার।
দক্ষিণ আফ্রিকার ব্লগার এবং সাংবাদিক ডামারিয়া সেননে একটা পরিবর্তনের জন্য পথ-নির্দেশিকা অবলম্বনের পরামর্শ দিয়েছেন:
তরুণদের অনুপ্রানিত করার জন্য আপনার অঞ্চলে আপনি একজন রোল মডেল হতে পারেন। তারা বুঝবে যে তাদের সম্প্রদায়ের মধ্যেও কেউ সফল হতে পারে। একজন উদীয়মান লেখক হিসাবে আমি সবসময় একজন মোটসোয়ানা অথবা একজন কৃষ্ণাঙ্গ দক্ষিণ আফ্রিকান লেখকের সাথে সাক্ষাৎ করতে চাইতাম। ঠিক তেমনটি হলেই আমার স্বপ্ন একদম বাস্তব হতে পারতো। যদি একজন লেখক হিসাবে তারা উপার্জন করতে পারে তার মানে আমার পক্ষেও আয় করা সম্ভব।
সাম্প্রতিককালে বিশ্বব্যাপী অর্থনৈতিক সঙ্কট আমাদের উপরেও প্রভাব ফেলছে বলে মনে করেন নাইম। তিনি কৌতুহল প্রকাশ করেছেন দারিদ্র এবং অর্থনৈতিক সঙ্কট ইসলামী অর্থনৈতিক পদ্ধতির মাধ্যমে সমাধান যোগ্য কিনা।
পুঁজিবাদ বা সমাজতন্ত্রের চেয়ে ইসলাম পুরোপুরি ভিন্ন দৃষ্টিকোনে অর্থনৈতিক সমস্যাগুলো দেখে থাকে। ইসলামে কেবল উৎপাদন বন্টন নয়, সম্পদ বন্টনের কথাও বলা হয়ে থাকে। দরিদ্রতার সমস্যা কেবল ধনীদের ভোগের জন্য বেশী উৎপাদন করলেই সমাধান করা সম্ভব হবে না বরঞ্চ প্রত্যেকটা মানুষের মৌলিক চাহিদা পরিপূর্ণ করার মাধ্যমেই এর সমাধান হতে পারে। পৃথিবীতে পর্যাপ্ত সম্পদ রয়েছে যা দিয়ে মানুষের মৌলিক চাহিদা পূরণ করা যায়।
সি-কাল্ট্রা অর্থনৈতিক দৃষ্টিকোন থেকে দারিদ্রকে অদ্ভুতভাবে বিশ্লেষন করেছেন এবং এর পেছনের কারণ তুলে ধরেছেন:
একেবারে হাতে-কলমে যে সত্য জানা গেছে তা হলো বণ্টন আসলে তেমন ক্রিয়াশীল নয়। জি-এইট দেশগুলো নিয়ে বিড়ম্বনা  হচ্ছে যে তারাই সমস্যার একটা অংশ; অন্যায্য বাণিজ্য আইন অনুমোদন করার পরে বিতর্ক করে সাহায্যের ভাগ-বাটোয়ারা নিয়ে। যার ফলে ঋণ বেশী সুদের হারে আরো অঙ্গাঙ্গীভাবে জরিয়ে যায়; প্রায়শ:ই লাভজনক শকুনের তহবিলে পরিনত হয়; যেমন বলা যায় জাম্বিয়ার কথা। কারো দিকে বন্ধুত্বপূর্ণ হাসি দিয়ে বুকে জড়িয়ে দেবার ছলে পেছন দিয়ে পাজরের একট নরম জায়গায় ছুঁরি চালিয়ে দেবার মত।
পুমেলেলা একিলেনগা তরুনদের সজাগ হতে এবং দরিদ্রতার বিরুদ্ধে রুখে দাড়াতে আহবান জানিয়েছেন:
আমরা অপরের তরে অবশ্যই উঠে দাড়াবো এবং বিশ্বকে দেখিয়ে দেব আমাদের পূর্বপুরুষরা উবুন্টু বলতে আসলে কি বোঝাতেন। আমি তরুনদের, আমার নিজের প্রজন্মকে আহবান জানাই - আমাদেরও শক্তি আছে পাল্টে ফেলার যেভাবে আমাদের পিতামাতারা সোয়াটো পুনর্জাগরণ ঘটিয়েছিলেন। ইতিহাস বইকে সমৃদ্ধ করতে আমাদের জন্যও একটা পৃষ্ঠা বরাদ্দ আছে; একটা পরিচ্ছেদে লেখা থাকবে এই প্রজন্মের কথা যারা সমতার জন্য দারিদ্রের বিরুদ্ধে যুদ্ধ করেছে। একটা পরিবর্তনের জন্য উঠে দাড়াবার আহ্বান জানাই।
ওপেন টেকনলিজস্ট দারিদ্রের বিরুদ্ধে সংগ্রামে ওপেন সোর্স সফটওয়্যার ব্যবহার করার আহবান জানিয়েছে:
দি মিফোস ইনিসিয়েটিভ প্রকল্প একটা সেবার মডেল তৈরী করার জন্য ওপেন সোর্স সফটওয়ার ব্যবহার করছে। এটা  ক্ষুদ্র ঋণ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোতে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করে বিশ্বের দরিদ্রদের কাছে আরে বেশী করে পৌঁছার সুযোগ করে দেবে। পল্লী ফোন প্রকল্পের মত ক্ষুদ্র ব্যবসা শুরু ও পরিচালানোর জন্য এই প্রকল্প দরিদ্র মানুষদের অল্প পরিমাণ অর্থ ঋণ হিসাবে প্রদান করে থাকে (২০০ ডলারের কম)।
নাইজেরিয়ান ব্লগার লই ওকজি দারিদ্রের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির জন্য প্রযুক্তি ও সামাজিক প্রচারমাধ্যম ব্যবহারের উপায় দেখিয়েছেন:
সাম্প্রতিককালের ওয়েব প্রযুক্তি ব্যবহার করে আমরা একতাবদ্ধ হতে পারি নিদেনপক্ষে আফ্রিকায় এবং সমস্ত বিশ্বে। নতুন ওয়েব স্পেস বিশাল সুযোগ দেয় দারিদ্রের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য। দারিদ্রের বিরুদ্ধে ভূমিকা রাখতে ব্যবহৃত হতে পারে এমন কিছু নতুন প্রযুক্তি দেখাচ্ছি আপনাদের।
দক্ষিণ আফ্রিকার কেপ-টাউন থেকে ইগানটিয়াস নোথানগেল লিখেছেন কিভাবে একজন দরিদ্র বৃদ্ধা যার কাছে কেবলমাত্র দুধ ও রুটি কেনার অর্থ ছিল তাকে একটা স্টোর থেকে ধাক্কা মেরে বের করে দেয়া হয়েছে:
আমি হা হয়ে গেলাম। তার কি হয়েছে? ধাক্কা মেরে বের করে দিয়েছে? কিছুক্ষণ মনে হলো ধাঁধায় ছিলাম, তাও আমাদের সবচেয়ে নিম্নশ্রেণীর শপিং মার্কেট থেকে?” এই সময়ে মহিলা কান্নায় ভেঙে পড়েন। মুহূর্তে অপ্রীতিকর দৃশ্যে পরিণত হওয়া ঘটনাটিকে এখন আমার এড়িয়ে যাবার ভান করতে হবে।
কেরি-এন্নি দক্ষিণ আফ্রিকার দরিদ্রতা সম্বন্ধে লিখেছেন:
দারিদ্রের সীমার নিচে বসবাসকারীর সংখ্যা ১৯৯৫ সালের ৫৩% থেকে ২০০৫ সালে ৪৮% এসে ঠেকেছে। দক্ষিণ আফ্রিকান মুদ্রার ৩২২ সমপরিমাণ নির্ধারণ করা হয়েছে দারিদ্রের সীমারেখা হিসাবে। যা এখানে দুজন মানুষের রেস্টুরেন্টে এক বেলার খাবার খরচের সমান। আরেকবার পড়ে দেখুন। আমরা প্রতিদিন একটা ডিনারে যে পরিমাণ অর্থ খরচ করি এই দেশের অর্ধেক মানুষ সেই পরিমাণ অর্থ দিয়ে একটা মাস নির্বাহ করে। তারা বেশ সংযমী, তাই না?
আফ্রিকা: গ্রীষ্মকালীন ভাবনা (মা দের কথা)
কোন বয়সে আমাদের অনুরাগ জন্মানো শুরু হয় এবং আমরা সন্তান জন্মদানে প্রবৃত্ত হই? ইসাবেলা আঘাত পেয়েছিল যখন তার মেয়ে ক্যাম্প থেকে বাসায় ফিরে জানাল যে সে (ইসাবেলা) নানী হয়েছে:
স্পস্টত:ই অনেক কিছু আমার অগোচরে ছিল! ক্যাম্পে থাকা অবস্থায় তার সন্তান সম্ভবা হওয়া এবং সন্তানের জন্ম দেয়ার কথা নয়!! আমি বুঝতে পারছিলাম না কিভাবে…
হ্যা ইসাবেলার জন্যে বেশী সময় লাগে নি এটি জানতে যে এই নানী হবার ব্যাপারটি কি করে হল: এক বন্ধুর সাথে মিলে তার কন্যা একটি শিশু দত্তক নিয়েছে। তার নাম মিগুয়েল এবং সে ডেমোক্রেটিক রিপাব্লিকের এবং আমি নিশ্চিত সে কঙ্গোর। এটি জানার সাথে সাথেই তার কন্যাকে সে সমর্থন করল। “আমি যখন তার চেয়ে ছয় বছর বড় ছিলাম তখন আমার এ ধরনের ধারণা হয়েছিল। কিন্তু তখন আমাকে সমর্থন করার কেউ ছিল না,” সে লিখেছে।
আশে সালেহ চিন্তা করছে ছেলেমেয়েদের সাথে কি করে যৌনশিক্ষা নিয়ে কথা বলা যায়। এবং সে তার নিজের জীবনের অভিজ্ঞতা নিয়ে খোলামেলা হয়েছে:
আমি সেদিন সত্যি কথাটি বলতে গিয়েও বলিনি। কিন্তু আমাদের যে বলতে হবে, বিশেষ করে সততা সম্পর্কে আমাদের সব বক্তব্য এবং মা-বাবা কি ভুলগুলো করেছে। কিন্তু এই পরিস্থিতি আমাকে সেইদিনগুলোর কথা মনে করিয়ে দিয়েছে। মা'র বাড়ি থেকে কলেজে যাবার পর আমি স্বাধীন হয়ে যেতাম। আমিও একজন চিড়িয়া ছিলাম। যৌন-সম্পর্ক ছাড়া থাকতে পারতাম না। আমি যেন নিজেকে হারিয়ে ফেলেছিলাম। আমার যৌন জীবন খুবই ভয়ন্কর এবং অস্বাস্থ্যকর ছিল - আমাকে শারীরিক এবং মানসিকভাবে অসুস্থও করেছিল।
এবং সবশেষে আমি আনন্দের সাথে ঘোষণা করছি: মেয়ে হয়েছে ‘দ্যা গার্ল উইথ ফ্রো‘ এর ব্লগারের (আরেকটি গার্ল উইথ এ ফ্রো?)। এবং সে সবাইকে জানাচ্ছে যে তার পরবর্তী লেখা হয়ত অনেক দেরীতে আসবে।
আমার হয়ত ব্লগে লেখার সময় হবে, কিন্তু আমি বরং আমার মেয়ের দিকে চেয়ে থাকতেই বেশী পছন্দ করব। তার স্বর্গীয় বাবু-বাবু গন্ধ বুকে ভরে নেব এবং আমি ইশ্বরের এই চমৎকার সৃষ্টির উপভোগ করব
ইশ্বর আমাদের মাদের সহায় হউন- তাদের কোলে নিরাপদে থাকুক ভবিষ্যৎ প্রজন্ম; তাদের কথায় তারা শান্ত থাকুক, তাদের দৃষ্টি তাদের সুরক্ষায় রাখুক; তাদের প্রার্থনা তাদের সঠিক পথে রাখূক; তাদের ইশ্বর তাদের রক্ষা করুক।
ঘানা/নাইজেরিয়া: পশ্চিম আফ্রিকা জুড়ে ইলেক্ট্রনিক লেনদেন
ওলুনিঈ  ঘানা এবং নাইজেরিয়াকে যোগ করে একটি ইলেকট্রনিক মূল্য পরিশোধ নেটওয়ার্কের ব্যাপারে আলাপ করছেন: ” ভ্যানগার্ডস ওয়েবসাইটের একটি খবর  অনুযায়ী  নাইজেরিয়াতে ইস্যুকৃত  ইট্রানজ্যাক্ট কার্ড  ঘানাতে ইট্রানজ্যাক্ট কার্ড গ্রহনকারী  এটিএম এ ব্যবহার করা যাবে এবং ঘানাতে ইস্যুকৃত গুলো নাইজেরিয়াতে ব্যবহার করা যাবে।”
পশ্চিম আফ্রিকাঃ ক্যামারুনের চারটি ঐতিহাসিক রুপকথা
এই সপ্তাহের ব্লগ পরিক্রমা শুরু হচ্ছে সাহিত্য দিয়ে- ভয়েস ইন দ্যা ডেজার্ট    ব্লগ বাচ্চাদের উদ্দেশ্যে লেখা বই ‘দ্যা ডোর অফ নো রিটার্ণ‘ এর সমালোচনা করেছেনঃ
সারাহ মুসি কে ২০০৭ গ্লেন ডিম্পলেক্স পুরষ্কার পাওয়ার জন্য অভিনন্দন। এই বছরের প্রথম দিকে আমি ‘দ্যা ডোর অফ নো রিটার্ন' পড়েছি আর খুব ভালো লেগেছে।
সম্প্রতি আফ্রিকায় বাচ্চাদের বইয়ের যে জোয়ার এসেছে তা অভুতপূর্ব। গত আগস্টেই মনে হয় আমান্ডা ক্রেগ টাইমস পত্রিকায় তার কলামে বলেছিলেন যে শিশু সাহিত্যিকরা আফ্রিকা নিয়ে লেখার সাহস অনেক দিন ধরে  পাননা। ওই কলামে ছিল আমার মার লেখা এই সুন্দর চিঠি ( একটা সময় যখন তিনিও ওয়াটারস্টোনে যাচ্ছিলেন আর সাবধানে ‘সোফিয়া আর আল্বিনো উট' নামক বইয়ের কপিগুলো ঠিক করছিলেন যাতে সেগুলো আরো স্পষ্ট করে দেখা যায়- আমি অবশ্য এমন কখনো করিনি)।
বুরকিনা ফাসো থেকে আমরা এখন দ্বিভাষী ক্যামেরুনে যাই যেখানে স্ক্রিবলস ফ্রম দ্যা ডেন ব্লগ এর ডিবুসি টান্ডে তার স্মৃতি থেকে ব্লগে লিখেছেন ‘ব্রিটিশ এবং ফ্রেঞ্চ ক্যামেরুন্স একত্র করার জন্য চারটি মিথ“:
এংলোফোন জাতীয়তাবাদী নেতা আর পন্ডিতরা তাড়াতাড়ি বুঝতে পেরেছেন যে এংলোফোন ইতিহাসকে পুনরুদ্ধার করা একটা অমূল্য রাজনৈতিক সম্পদ যার মাধ্যমে সরকারের সাথে লড়া যায় আর জনগনের মধ্যে বোধ জাগ্রত করা যায়। তাই তারা চেষ্টা করেছে ইতিহাসের মধ্যে এংলোফোন পরিচয়কে ফিরিয়ে আনতে আর সরকার আর কিছু পন্ডিত দ্বারা গঠিত কিছু কল্পকাহিনীর বিরুদ্ধে তারা দাড়াচ্ছে। এখানে আমরা মাত্র কয়েকটা উদাহরন দিতে পারব।
যদিও প্রত্যেকটি কল্পকাহিনী ব্লগে বিস্তারিত আলোচিত হয়েছে কিন্তু তারপরেও মূল ধারনা এখানে দেয়া হলোঃ
কল্পকাহিনী ১: ক্যামেরুন সব সময় একটির বেশি ছিলনা
কল্পকাহিনী ২: একসাথে হওয়াকে দুই দল স্বত:স্ফর্ততভাবে নিয়েছে
কল্পকাহিনী ৩: ফুম্বানে ১৯৬১ সালে যুক্ত ক্যামেরুনের সংবিধানে সবাই সম্মত হয়েছিল
কল্পকাহিনী ৪: ১৯৭২ এর একীভুত রাষ্ট্র ক্যামেরুনের লোকের ব্যপক ভোটের ফল
ক্যামেরুনের ব্লগার রোজমেরি একোসো এনাঙ্গা'স পোভ নামক ব্লগে ‘আফ্রিকানদের সত্যিকারের স্বাধীনতা দরকার সাম্রাজ্যবাদী দান নয়‘ নামক লেখা সম্বন্ধে তার মত দিয়েছেনঃ
আমি ২০০৫ এর একটা লেখা পেয়েছি যেখানে আফ্রিকার সাথে পশ্চিমের সম্পর্কের কথা আমি এতদিন যা বলেছি তাই দেখা যাচ্ছে।
আমি আগেও বলেছি, আমি বিরক্ত হই ভন্ডামি দেখে যার মাধ্যমে পশ্চিমা বিশ্ব বা অন্তত তাদের সরকার আমাদেরকে আমাদের সম্বন্ধে যা বিশ্বাস করতে বলে। নিচের লেখাটা ব্রিটেনের কমিউনিস্ট পার্টির অনুমতি নিয়ে এখানে দেয়া হলো। এর মাধ্যমে এর লেখকের সামাজিক, অর্থনৈতিক আর রাজনৈতিক মতামত বোঝা যায়, আর আমি নিজেকে কমিউনিস্ট বা সমাজবাদী না মনে করলেও আমি যে গভীর গবেষনার ফলে এই লেখা হয়েছে তা দেখে অবাক হয়েছি। এতে দেখা যায় যে মানুষ নিজের জন্য চিন্তা করলে কি হয়। আমি জন পিল্গারের এই উক্তিতে বেশি মুগ্ধ হয়েছিঃ
‘বর্তমানে আফ্রিকায় প্রত্যেক ৳১ সাহায্যের জন্য পশ্চিমের ব্যাঙ্ক, সংস্থা আর সরকার থেকে ৳৩ নেয়া হয়- আর তার হিসাবের মধ্যে আসেনা বহুজাতিক কোম্পানির দেশ থেকে তুলে নেয়া লাভের কথা।'
আমরা আফ্রিকার বিষয়েই থাকি - গ্রান্ডিউস পারলার ব্লগের ইমনাকোইয়া জিজ্ঞেস করেছেন ‘আফ্রিকম: নাইজেরিয়ার অবস্থান কোথায়?‘
এখানে অসন্তোষের বিষয় হলো প্রেসিডেন্ট জর্জ বুশের সাথে দেখা করার পর নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুসা ইয়ার'আদুয়ার একটি মন্তব্য যেখানে তিনি ঘোষনা করেছেনঃ
‘আমরা নিরাপত্তার ব্যাপারে আলোচনা করেছি, নাইজেরিয়ার ভিতরের নিরাপত্তা, নাইজার ডেল্টা, গালফ আফ গিনি আর আফ্রিকা মহাদেশের শান্তি আর নিরাপত্তা। আমরা আফ্রিকোমের সাথে পার্টনার হবো শুধু নাইজেরিয়াকে সাহায্য করার জন্য না বরং আফ্রিকা মহাদেশকে শান্তি আর নিরাপত্তা পাবার জন্য। এটি একটা ব্যবস্থা যেখানে আফ্রিকার প্রত্যেকটা আঞ্চলিক অর্থনৈতিক গ্রুপের কাছে অপেক্ষমান সেনা থাকবে।' -ভয়েস অফ আমেরিকার সৌজন্যে (ডিসেম্বর ১৩, ২০০৭)
এই ব্যাপারে ইমনাকোইয়া বলেছেনঃ
প্রথম সব থেকে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মিডিয়া ঘটনায় ইয়ার'আদুয়া নিজেকে একজন বোকা প্রেসিডেন্ট হিসাবেই শুধু প্রমান করেননি যে ‘আমি কখনো এই মুহুর্ত ভুলবো না' ধরনের মুগ্ধ বাক্য বলেছেন- এটা বোঝা যায়নি তিনি হোয়াইট হাউসের সাজ সজ্জায় মুগ্ধ হয়েছেন না কি কুখ্যাত জর্জ বুশকে দেখে ভড়কে গেছেন- কারন যাই হোক – ইয়ার'আদুয়া মিডিয়ার ব্যাপারে একজন মধ্যমানের ব্যক্তি হিসাবে প্রতীয়মান হয়েছেন। আফ্রিকোম সম্বন্দ্ধে তার মন্তব্য যাতে কিছু কাট ছাট দরকার দেখিয়ে দেয় যে আমাদের পররাষ্ট্র মন্ত্রনালয় কতোটা ঢিলেঢালা। এরা কি মিটিং পরবর্তী ঘটনা চিন্তা করে ওয়াশিংটনের উদ্দেশ্যে আবুজা ত্যাগের আগেই বেচারা ইয়ার'আদুয়াকে বলে দিতে পারেনি - যে কি বলতে আর কি না বলতে , আর কি ভাবে কি বলতে হবে?
- ডেভিড আজাও
নাইজেরিয়ার পদার্থবিদ্যার ছাত্রের বাসায় তৈরি হেলিকপ্টার
আফ্রিগ্যাজেট  ব্লগ ২৪ বছর বয়সী নাইজেরিয়ার পদার্থবিদ্যার ছাত্রের বাসায় তৈরি হেলিকপ্টারের ছবি পোস্ট করেছেন। এটি বানানো হয়েছে বর্জ লোহা, পুরনো গাড়ীর যন্ত্রাংশ এবং একটি বোয়িং ৭৪৭ বিমানের ধ্বংসাবশেষ থেকে।