Global Voices বাংলা ভার্সন » শ্রীলন্কা
শ্রীলন্কা: সেনানায়কের পদত্যাগ
অস্ট্রেলিয়া: বাচ্চাদের ভুগতে দাও
উন্নত বিশ্বে গুরুত্বপূর্ণ পাঁচটি বিষয়ের মধ্যে থাকবে আশ্রয় প্রার্থী আর বেআইনী অভিবাসীর ব্যাপারটি। সমুদ্র থেকে আশ্রয় প্রার্থী তুলে আনা একটা কার্গো জাহাজ তাম্পার আগমনের পরে প্রধানমন্ত্রী জন হাওয়ার্ড ২০০১ সালের অস্ট্রেলিয়ার নির্বাচনে সীমান্ত নিরাপত্তাকে মূল বিষয় হিসেবে তুলে ধরেছিলেন যা আশানুরূপ ফলাফল নিয়ে এসেছিল ।
অক্টোবরের তৃতীয় সপ্তাহে তার উত্তর সূরী কেভিন রুড আর একটি বিতর্কে জড়িয়ে পড়েছেন:
প্রধানমন্ত্রী কেভিন রুড বলেছেন এই সপ্তাহান্তে ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ ২৬০ জন অস্ট্রেলিয়ায় যাত্রা কারী শ্রীলংকার নাগরিককে ধরার আগে তিনি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুশিলো বাম্ব্যাং ইয়োধোইয়োনোর সাথে কথা বলেছেন ।
প্রধানমন্ত্রীর আহ্বানের পরে আশ্রয়প্রার্থী থামানো হয়েছে
বিশিষ্ট ব্লগার মার্ক কেনি এ্যাডেলেইডে সংবাদ লিমিটেড এর সংবাদপত্র দ্যা এডভার্টাইজারের রাজনৈতিক সম্পাদক। তিনি ব্লগ করেন দ্যা পাঞ্চে, যেটি নিউজ লিমিটেড এর কর্মী, ভিন্ন পরিপ্রেক্ষিতের আর বাছা কয়েক ডজন স্বাধীন লেখককে একত্র করে একটা অনলাইন উদ্যোগ। তার মন্তব্য প্রধানমন্ত্রীর জন্য ক্ষতিকর ছিল:
এই সপ্তাহে এ্যাডিলেইডে একটা সাক্ষাৎকারে, কেভিন রুড ‘কঠিন' আর কঠোর' শব্দ ব্যবহার করেছেন বারবার আর বারংবার বলেছেন যে সরকার নৌকার মানুষদের সাথে বাজে ব্যবহারের জন্য ‘কোন ক্ষমা প্রার্থনা করবে না'।
দুই নেতার প্রতি তার নিন্দা একই মাত্রার ছিল:
বিশ্বে বলপূর্বক  স্থান চ্যুত দের (এমন ৪ কোটি বিশ লাখ লোক আছে বিশ্বে) মানবাধিকারের চেয়ে বড় প্রশ্ন আর বর্তমানে নেই। আর রাজধানীর মতো, মানুষের যাতায়াত একটি বৈশ্বিক বাস্তবতা।
সরকারের তাদের সিদ্ধান্তের জন্য সাহস থাকা উচিত আর এর বিরুদ্ধে যে ভীতির প্রচারণা শুরু হয়েছে তার মুখোমুখি হওয়া উচিত। যদি কোথাও প্রমাণ- সাপেক্ষে নীতির ব্যাপার ছিল, এটা এখানে আর এখন দরকার। এটা আসল নৈতিক নেতৃত্ব হবে- ভোটাররাও এটা সম্মান করে।
আমার নাম কেভিন রুড, আর আমি ঠিক জন হাওয়ার্ডের মত
দ্যা অস্ট্রেলিয়ান কন্জারভেটিভ ব্লগে মার্ক হেন্ডারসন অবশ্য এর বিপরীত ধারণা পোষণ করেন:
নৌকা মানুষদের প্রতি হাওয়ার্ড সরকারের কঠোর কিন্তু খুবই সফল নীতি কেভিন রুড পাল্টিয়েছেন আর এর ফলে দুই হাজার বেআইনি অভিবাসী অস্ট্রেলিয়ার ভূমিতে আসতে পেরেছে।
…কি রসিকতা।
‘সব থেকে কঠোর সিদ্ধান্তের মধ্যে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের কাছে একটা ফোন ছাড়া আর কিছুই নেই। রুড প্রস্তুত না হাওয়ার্ড সরকারের করা কঠিন সিদ্ধান্ত গুলো করতে, যেসব সিদ্ধান্ত মিডিয়া আর বিশিষ্ট মন্তব্যকারীদের মধ্যে সেটাকে খুবই অ-জনপ্রিয় করে তুলেছিল, কিন্তু যে সিদ্ধান্ত আসলেই বেআইনী অভিবাসীদের আসা বন্ধ করেছিল আর সমুদ্রে মানুষের মারা যাওয়া রোধ করেছিল।
বেআইনিদের সাথে কঠোর? কাকে তিনি বোকা বানাতে চাচ্ছেন?
গাই বেরেস তার নিজের নামের ব্লগে বিষয়টি উপস্থাপন করেন এইভাবে: ‘সামাজিক গণতন্ত্র, অর্থনীতি, মিডিয়ার ব্যাপারে চিন্তা আর অশোধনীয় হতাশার যুগে ঘুরপাক খাওয়া। এই ব্যাপারে দীর্ঘ আর প্রবাল অনুরাগ দিয়ে তিনি ব্যাখ্যা করেছেন আর তর্ক করেছেন:
বিরোধী দল মনে হচ্ছে মরিয়া ভাবে চাচ্ছে আশ্রয়প্রার্থী বিষয়ে তাদের নিজেদের ঐতিহাসিক অবস্থানের সাথে রুড সরকারের কিছুটা নমনীয়, আর একটু মানবিক পদক্ষেপ এর সাথে তুলনা করতে। আগের সরকারের বাধ্যতামূলক আর সীমাহীনভাবে আশ্রয়প্রার্থীদের ধরে রাখার যে বাজে ব্যাপারটি ছিল তা কিছুক্ষণের জন্য ভুলে গিয়ে, বিরোধীদল আমাদের মনে করাতে চাচ্ছেন যে নৌকা মানুষদের প্রতি তারা ‘কঠোর’ ছিলেন, আর লেবার ‘তত কঠোর না’। এই ধরনের আক্রমণের সাথে তাল মিলিয়ে, কলম্বো বা অন্য কোথাও থেকে থেকে যে কয়টা ভাঙ্গা নৌকা বের হয় অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে মন হয় হাওয়ার্ড সরকারের বিস্তৃত রেকর্ডের তুলনায় রুড সরকারের নীতির বিফলতাই তুলে ধরে।
নৌকা মানুষের ফারপি* আবার শুরু হয়েছে।
* ঘটনাক্রমে ফারপি হচ্ছে অস্ট্রেলিয়ান একটা শব্দ যা মিথ্যা রিপোর্টের ক্ষেত্রে ব্যবহৃত হয়।
তবে এইসব শ্রীলংকার আশ্রয়প্রাথীদের কাছ থেকে আরও কিছু শোনা বাকী আছে যারা এখন খাওয়া বন্ধ করে বসে আছে:
গত রাতে যে ২৫৫ জন শ্রীলংকার আশ্রয়প্রার্থী ভুখ হরতাল করে বিক্ষোভ দেখাচ্ছেন, জোর দিয়ে বলেছেন যে তারা তাদের নৌকা ছেড়ে আসবেন না বা পানিও খাবেন না, প্রচণ্ড গরম থাকা সত্ত্বেও।
একটা অল্প বয়সী মেয়ে যে তাদের পক্ষ থেকে আশ্রয়ের আবেদন করেছিল এখন ব্যক্তিগত আক্রমণের সম্মুখীন হচ্ছে:
এর মধ্যে শ্রীলংকার হাই কমিশনার, সেনেকা ওয়াল্গাম্পপায়া, নৌকায় থাকা নয় বছরের মেয়ে বৃন্দার বর্ণনার ব্যাপারে সন্দেহ প্রকাশ করেছেন, যে তামিলদের সাহায্য করার জন্য আবেদন করেছিল। “সে কেঁদে কেঁদে বলেছে,’ আমরা এক মাস জঙ্গলে ছিলাম’, তিনি বলেছেন। কিন্তু সে বেশ পুষ্ট ছিল আর ভালো ইংরেজী বলে। সে অবশ্যই শ্রীলংকান না।“
অবস্থান ধর্মঘটে নৌকার লোকেরা দানাপানি নিচ্ছেন না
এই লাগাতার টানাটানিতে মনে হয় না কেউ নিরপরাধ আছেন। এটা এমন ব্যাপার না যে অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের (এবিসি) সংবাদের ওয়েবসাইটে গেলেই এটা নিরুদ্দেশ হয়ে যাবে। রিফিউজি ট্যাগে ক্লিক করলে সাম্প্রতিক কয়েক ডজন সংবাদ উঠে আসে অস্ট্রেলিয়াকে ঘিরে।
ওবামার নোবেল পুরস্কারের ব্যাপারে দক্ষিণ এশিয়ার ব্লগারদের মন্তব্য
ছবি ফ্লিকার ব্যবহারকারী এমএআরসিএন এর সৌজন্যে। ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স এর আওতায় ব্যবহৃত।
আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা সম্মানিত নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন গত ৯ই অক্টোবর, ২০০৯। নোবেল কমিটির বক্তব্য অনুসারে তিনি এটা পেয়েছেন ‘আন্তর্জাতিক কূটনীতিতে আর মানুষের মধ্যে সহযোগিতা স্থাপনে তার অসাধারণ প্রচেষ্টার জন্যে'।”
এই সংবাদ বিশ্বের অনেকের কাছে বিস্ময় হিসেবে এসেছে। সাধারণ ধারণা অনুযায়ী এই পুরস্কার সেই ব্যক্তি বা প্রতিষ্ঠান পাবে যারা দীর্ঘায়িত সশস্ত্র সংঘর্ষ থামানোর সাথে সম্পৃক্ত। কিন্তু এর আগেও এ ধারণায় বেশ কিছু ব্যত্যয় ঘটেছে আর ওবামার পুরস্কার সেই রকম আর একটা উদাহরণ। কারণ গত ফেব্রুয়ারিতে তাঁকে যখন নোবেলের জন্য মনোনয়ন দেয়া হয় তখন তিনি সবেমাত্র প্রেসিডেন্ট হিসেবে তাঁর কাজ শুরু করেছেন।
নিউ ইয়র্ক টাইমস বিশ্বব্যাপী প্রতিক্রিয়ার কিছু সংকলিত করেছে। এখন দেখা যাক দক্ষিণ এশিয়ার ব্লগার আর মাইক্রো ব্লগাররা এই সংবাদে তাদের প্রতিক্রিয়া কিভাবে জানাচ্ছেন।
বাংলাদেশ থেকে অ্যান অর্ডিনারি সিটিজেন এই পুরস্কারকে অপক্ব হিসেবে আখ্যায়িত করে প্রাপ্যতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন।
আমরা শান্তির জন্য তার প্রচেষ্টার প্রশংসা করি যেটা তিনি কেবলমাত্র শুরু করেছেন আর ফলাফলের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। খুব তাড়াতাড়ি হয়ে গেল না তাকে এই পুরস্কার দেয়া? আমরা ঠিক জানি না এটা তাঁর চিন্তাধারাকে কিভাবে প্রভাবিত করবে।
ভারতীয় ব্লগার চুরুমুরির কিছু সোজা প্রশ্ন আছে:
ওবামার কি এই পুরস্কার পাওয়ার যোগ্যতা আছে? এটা পাওয়ার মতো তিনি কি কিছু করেছেন? এত তরুণ একজনকে দেয়া যিনি তার প্রেসিডেন্টের মেয়াদের শুরুতে আছেন - যারা দীর্ঘ দিন কাজের পরে তা পেয়েছেন তাদের প্রাপ্তিকে ছোট করে দেয় না? নাকি এগুলোর কোন মানে নেই, কারণ নোবেল তো একটা রাজনৈতিক পুরস্কার (যারা আর্ভিং ওয়ালেসের দ্যা প্রাইজ পরেছেন তারা জানবে) যা ইয়াসের আরাফাত আর মেনাচেম বেগিনের মত লোককে দেয়া হয়েছে?
ভারত থেকে ওবামার ভক্ত জুনি ও এই সিদ্ধান্তে বিস্মিত:
ঠিক আছে আপনারা ভুল বোঝার আগে বলছি আমি অবশ্যই ওবামাকে ঘৃণা করি না… আমি তাকে অনেক ভালবাসি, প্রেসিডেন্ট নির্বাচনে জেতায় আমি একটা পোস্ট করেছিলাম তাঁকে অভিবাদন জানিয়ে। কিন্তু কিসের জন্য তিনি এটা জিতলেন? অফিসে তিনি মাত্র ২ সপ্তাহ এসেছিলেন যখন তাঁকে মনোনয়ন করা হয় (মনোনয়ন পহেলা ফেব্রুয়ারি তে শেষ হয়েছে)। আমার মনে হয় নির্বাচনে দারুন প্রচারনার জন্য ওবামা নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন!
পাকিস্তান থেকে, বৈঠক ব্লগের টেম্পোরাল প্রতিক্রিয়া একটু জোরালো ভাবে জানিয়েছেন:
এটা নোবেল পুরস্কারের মান পানিতে ধুয়ে কমে যাওয়ার বছর হতে পারে। কমিটির সদস্যরা কি খাচ্ছিলেন বা ধূমপানে মিশিয়েছিলেন?
প্রেসিডেন্ট ওবামা হয়তো আগামীতে এই পুরস্কারের যোগ্য হবেন। কিন্তু এখন না। তিনি তাঁর প্রচেষ্টা কেবল শুরু করেছেন আর বিশ্ব শান্তিতে ছাপ রাখার তার এখনো বাকি।
শ্রীলঙ্কার ব্লগ ইন্ডি.কা  মনে করেন এই পুরস্কার ঘরোয়া ভাবে ওবামার ক্ষতি করতে পারে:
আমি মনে করি পৃথিবীতে বিচরণ কারীদের মধ্যে ওবামা সব থেকে দারুন ব্যক্তি। কিন্তু আমার মনে হয় না যে তিনি যা করতে চান তা এখনো করতে পেরেছেন। নোবেল তাত্ত্বিক ভাবে হয়তো তাঁকে সাহায্য করবে, কিন্তু ঘরোয়া ভাবে এটা তাকে ক্ষতি করতে পারে।
এই সংবাদ শোনার পরে বিশ্বব্যাপী মাইক্রো ব্লগাররা ব্যস্ত ছিলেন তাদের বিস্ময় আর অনিশ্চয়তা প্রকাশ করতে। এখানে দক্ষিণ এশিয়ার টুইটার ব্যবহারকারীদের কিছু প্রতিক্রিয়া:
@বিজয়শঙ্করন: নোবেল শান্তি পুরস্কার ভারত রত্নের মতো না…এটা আপনি কি করেছেন তার না বরং আপনি কে তার স্বীকৃতি।
@তান্তানু: তাহলে বুশ যুদ্ধ ঘোষণা করেন, ওবামা শান্তির কথা বলেন আর নোবেল শান্তি পুরস্কার পান। আমি বলবো ভালো অ্যালগরিদম।
@সান্থেমান্ত: “ আমেরিকার প্রেসিডেন্ট ওবামা নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন এত জায়গায় সক্রিয় যুদ্ধে লিপ্ত থাকার জন্য…পাকিস্তানকে সমর্থন আর ভারতের মতো গণতন্ত্রকে উপেক্ষা করার জন্য।
@সানিয়া খান: পাকিস্তানে চলা ক্লান্তিকর কথা যা চলছে তার পরে প্রেসিডেন্ট ওবামার নোবেল শান্তি পুরস্কার জেতা জানি না আমি সমর্থন করতে পারবো কিনা।
@ইউসুফ খান: গুয়ানতানামো বে এখনো খোলা আছে, পাকিস্তানে একঘেয়ে বোমা হামলা চলছে, ইরাক/আফগানিস্তানের যুদ্ধ চলছে, আর ওবামা নোবেল শান্তি পুরস্কার জিতলেন। হ্যাঁ।
@টাইনিটুটস: আমিও নোবেল শান্তি পুরস্কার চাই। প্রত্যেক দিন কত মানুষের সাথে খারাপ ব্যবহার করা থেকে নিজেকে আমি বিরত থাকি। আমাকে কেউ মনোনয়ন করছে না কেন?
@ ওল্ডমঙ্কএমজিএম: এই ক জনের মধ্যে কোন ব্যক্তি খাপ খায় না? দালাই লামা, মাদার তেরেসা, মারটিন লুথার কিং, বারাক ওবামা?
শ্রীলন্কা: এখনও জাতিগত বৈষম্য
গ্রাউন্ডভিউজ ব্লগে মারিসে ডি সিলভা  জানাচ্ছেন সেই নির্মম সত্য যে ‘শ্রীলন্কার গৃহযুদ্ধ শেষ হলেও জাতিগত বৈষম্য এখনও তীব্র ভাবে আছে'। শ্রীলন্কার যুদ্ধ পরবর্তী রাজনীতি সম্পর্কে জানতে পড়ুন সন্জনার লেখা।
শ্রীলন্কা: ব্লগাররা সাংবাদিকের শাস্তির প্রতিবাদ করেছে
সরকারের সমালোচনা করে লেখার অভিযোগে শ্রীলন্কার সাংবাদিক জে এস টিসাইনায়াগামকে ২০ বছরের জেল দেয়া হয়েছে এবং সে দেশের ব্লগাররা এর প্রতিবাদ করছেন। ডেয়ার টু বি ডিফারেন্ট ব্লগের লেখক অজিত পি পেরেরা ব্লগারদের প্রতিক্রিয়া নিয়ে একটি সংকলন প্রকাশ করেছেন।
টেড কেনেডি এবং আমেরিকায় দক্ষিণ এশীয় অভিবাসীরা
আমেরিকায় দক্ষিণ এশীয় অভিবাসীদের ব্লগ সেপিয়া মিউটিনি স্মরণ করছে কিভাবে সিনেটর এডওয়ার্ড “টেড” কেনেডি আমেরিকায় দক্ষিণ এশীয় অভিবাসীদের জীবনে পরিবর্তন এনেছেন ১৯৬৫ সালের অভিবাসী ও জাতীয়তা আইন প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার মাধ্যমে।
ক্রিকেট: পাকিস্তান বিপত্তির সম্মুখীন
পাকিস্তানী ক্রিকেট প্রেমী দর্শক জয়ের পরে। ছবি ফ্লিকার ব্যবহারকারী আচিন এর সৌজন্যে, ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের আওতায় ব্যবহৃত http://www.flickr.com/photos/acyn/3722402256/
গত জুনে, পাকিস্তান যখন বিশ্ব টুয়েন্টি ২০ কাপ চ্যাম্পিয়নশীপ জিতেছিল ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে, এই ক্রিকেট প্রেমী জাতি আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিল। ১৯৯২ এর বিশ্ব কাপের পর থেকে পাকিস্তান বড় কোন ক্রিকেট চ্যাম্পিয়নশীপ জেতে নি, তাই এই জয় এর থেকে ভালো সময়ে আসতে পারত না। গর্বিত পাকিস্তানীরা আনন্দিত ছিল আর তাদের আনন্দ ধ্বনি ব্লগেও শোনা যাচ্ছিল। সেসময়ে কিছু পাকিস্তানী ব্লগার একটা ই র‌্যালী শুরু করেছিলেন পাকিস্তানের ক্রিকেট দলের সমর্থনে।
দ্যা গ্লোবাল পাকিস্তানী এই বিজয়ের প্রতিক্রিয়া জানিয়েছেন:
পাকিস্তানীরা এই বিশ্বে সব থেকে লেগে থাকা মানুষের মধ্যে পড়ে বলে কথিত আছে। অন্য কোন জাতি এত চাপ সহ্য করতে পারবে না যা পাকিস্তান সাম্প্রতিক কালে করেছে।
তাই এটা আশ্চর্যজনক না যে ১৫ মাসের বেশী সময় ধরে উচ্চ পর্যায়ের ক্রিকেট থেকে বঞ্চিত থাকা অবস্থায়, আন্তর্জাতিক ভাবে এক ঘরে থাকলেও, আর এই খেলার সব থেকে অনাকাঙ্খিত ঘটনার কারনে ঝামেলার মধ্যে থাকলেও, আমাদের সীমান্তের ভেতরে একটা যুদ্ধ লড়ার মাঝ আর আমাদের ৩০ লাখ ভাই বোনকে এই সমস্যার কারনে গৃহহীন হতে দেখলেও, আমরা বিশ্বে মাথা উঁচু করে বেরিয়ে আসতে সমর্থ হয়েছি গতকালের টি২০ ফাইনালে।
আ স্টুডেন্টস ভিউ তে জুবায়ের শেখ বলেছেন ক্রিকেটে জেতার মানে পাকিস্তানিদের কাছে কি:
আমাদের ক্রিকেট দল টি২০ বিশ্ব কাপ জিতেছে আর নতুন ক্যাপ্টেনের নেতৃত্বে মনে হচ্ছে এই শিরোনাম ধরে রাখতে পারবে।
এই সব ঘটনা এই বেদনা মুখর জাতিকে অনেক কিছু ভাবার আর আনন্দ করার সুযোগ করে দিয়েছে।
তবে শ্রীলংকাতে তাদের সাম্প্রতিক খেলার ট্যুরে বেশ খারাপ ফলাফল হয়েছে। অনেক ভক্ত চিৎকার করছেন যে পাকিস্তান তাদের খেলার পারঙ্গমতায় নতুন করে পিছলে পড়েছে। লেগস্লিপ ব্লগে খান সাহাব বলেছেন:
পাকিস্তান এই টেস্ট সিরিজ খুব খারাপ ভাবে হেরেছে আর তার পরে তারা ওয়ানডে সিরিজ ও হেরেছে। কিছু মানুষের কাছে এটা ভালো লাগতে পারে যে ওয়ানডে সিরিজের একেবারে শেষে পাকিস্তান কিছুটা গর্ব ফিরত আনতে চেয়েছে, কিন্তু ধারাবাহিকভাবে যিনি দেখছেন তার কাছে, পাকিস্তান থেকে নতুন কিছুই দেখা যায় নি।
শ্রীলংকার ব্লগার কাপুতাও ভাবছেন যে পাকিস্তান এত খারাপ খেলল কেন:
প্রথম দুই টেস্টে খারাপ ব্যাটিং এর চেষ্টার পরে, দেখতে ভালো লাগছিল যে প্রথম সারির পাকিস্থানী ব্যাটসম্যানরা, আমরা যেমন জানতাম যেভাবে তারা পারেন সেই ভাবে ব্যাট করছিলেন। তারা এইভাবে আগে করতে কিভাবে ব্যর্থ হলেন সেটা ব্যাখ্যার অতীত।
এর ফলে একটা প্রশ্ন উঠে এসেছে যে পাকিস্তান কি কেবলমাত্র টুয়েন্টি ২০ ফরম্যাটেই ভালো খেলে ‌আর অন্য সব ধরনের ফরমাটের জন্য ব্যর্থ? ভক্তরা শ্রীলঙ্কাতে খারাপ খেলাটাকে হালকা ভাবে নেন নি এবং দেশে ফিরে খেলোয়াড়রা তোপের মুখে পড়েছিলেন। ম্যাচ ফিক্সিং এর গুজবও শোনা যাচ্ছে।
আমার নিজের ব্লগে সিরিজ হারার প্রভাব পাকিস্তানে কিভাবে পড়েছে তা লিখেছি:
ক্রিকেট খুবই নিষ্ঠুর খেলা। এক মাসের কম সময়ে সারা জাতি উল্লাস করছিল যখন ইউনুস খান আর তার দল টুয়েন্টি ২০ বিশ্ব কাপ জিতে আসল। তাদেরকে নায়কোচিত সম্মান দেয়া হল ফাইনালে শ্রীলংকাকে এত নিখুঁত ভাবে হারানোর জন্য। তবে শ্রীলংকাতে টেস্ট সিরিজ হারার কারনে সমালোচনার আক্রোশ বেরিয়ে এসেছে আবার।
এক মাস আগে চ্যাম্পিয়ন হওয়া আমাদের সবার জন্য ঠিক ছিল, কিন্তু এখন এই দলকে দেখাতে হবে যে তারা ইচ্ছুক আর যোগ্য এই উপাধির মত ক্রমাগত খেলা দেখানোয়, জাদু আর বোকার মতো গুটি কয়েক মুহূর্ত দিয়ে না।
মিস কলের মাধ্যমে যোগাযোগ
উবার দেশী সম্প্রতি এশিয়ার ৬টি দেশের উপর লির্নেএশিয়া.নেট এর আইসিটি রিসার্চ  সম্পর্কে লিখেছে। এই গবেষণার ফলাফল জানাচ্ছে যে এই দেশগুলোয় ফোন কলের খরচ কমাতে লোকেরা সাধারণত: মিস কলের মাধ্যমে যোগাযোগ রক্ষা করে থাকে।
দক্ষিণ এশিয়া: মাইকেল জ্যাকসন ছাড়া বিশ্ব আরো রিক্ত
পপের রাজা মাইকেল জ্যাকসন বিশ্বে অনেক দেশেই কিংবদন্তী হয়ে রয়েছেন যা তার মৃত্যুর পরে আরো স্পষ্ট হয়েছে। কোটি কোটি ভক্ত তার হঠাত মৃত্যুতে শোক পালন করছেন আর স্মৃতিচারণ করছেন যে তাদের বেড়ে ওঠার সাথে মাইকেলের সঙ্গীত কিভাবে যুক্ত ছিল।
দক্ষিন এশিয়ার ব্লগাররাও তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন।
ভুটান:
আর্থ বাউন্ড ইনসাইট মনে করে মাইকেল জ্যাকসন ছাড়া পৃথিবী আরো রিক্ত ও দরিদ্র স্থান:
যদি এই গ্রহে ৬ বিলিয়ন মানুষ থাকে, আর সবাই যদি মাইকেল জ্যাকসনের মৃত্যু নিয়ে ব্লগে লেখার সিদ্ধান্ত নেন, তাহলেও কিছু যাবে আসবে না যে আমি ওই বিলিয়ন ব্লগারদের মধ্য থেকে নগন্য একজন।
কিন্তু তার পরেও আমি আমার চিকন, কমজোর কন্ঠ যুক্ত করতে চাই, সম্মান জানাতে আর বাহবা দিতে সেই মানুষকে
যিনি ছিলেন: পপের রাজা।
সেই অ্যাপোলোর প্রতীককে
পপ সঙ্গীতের ইতিহাসের একজন উৎকৃষ্ট চিত্তবিনোদনকারীকে,
তার ব্যক্তি জীবনের নানা বির্তক সত্ত্বেও, যিনি দারূণ সঙ্গীত সৃষ্টি করতেন।
পাকিস্তান:
চৌরঙ্গী ব্লগের হামিদ আব্বাসি  লিখেছেন:
যদিও তিনি আগের মতো পাদপ্রদীপের আলো উপভোগ করছিলেন না যা আগে অনায়াসে পেতেন, তার গল্প হচ্ছে সংকল্প, সংগ্রাম আর দূর্ভাগ্যের গল্প। সাদা অধ্যুষিত একটা সমাজে কালো হয়ে, তিনি আসল প্রজন্মের নেতা হয়ে আবির্ভুত হন, আর মৃত্যু পর্যন্ত এটা তিনি ধরে রেখেছিলেন।
ধন্যবাদ, পৃথিবীর চারিদিকে এতোজনকে ছুঁয়ে যাওয়ার জন্য, নি:সন্দেহে মাইকেল তার জীবনের থেকে বড় ছিলেন।
পাক টি হাউস তার জীবনে এই সঙ্গীতরাজের প্রভাবের কথা স্মরণ করেছেন:
আমাদের অনেকের জন্য, ১৯৮০র দশকে তিনি পাশ্চাত্য সংগীতের একটাই রুপ ছিলেন যেটা পাকিস্তানে (সহজে) পাওয়া যেত। আমরা তার ভক্ত হিসেবে বড় হয়েছি, তার মতো মুনওয়াক (নাচ) করার চেষ্টা করেছি আর তার মতো চিৎকার করার চেষ্টা করেছি।
উপরের পোস্টের একজন মন্তব্যকারী ড্যানিয়াল বুর্কি মনে করেছেন তাদের জন্য এই প্রতীকের মানে কি ছিল:
৮০র দশকে তার সংগীত পাকিস্তানে আশা বাঁচিয়ে রাখত।
বাংলাদেশ:
ইশতিয়াক রউফ লিখেছেন:
বহু গায়ক আসবেন, অনেক “এন্টারটেইনার” জন্ম নেবেন, কিন্তু দ্বিতীয় জ্যাকসন আসবে না। শত বিতর্ক আর হাস্যকর কার্যকলাপ সত্বেও মাইকেল জ্যাকসন চিরকাল “থ্রিলার” হয়েই রইবেন। ..
একটু পাগলাটে আর খামখেয়ালি না হলে বোধহয় প্রতিভাবানদের মানায় না। একটু তাড়াতাড়ি ফুরিয়ে না গেলেও তাই। তাই বলে এতটাই দ্রুত? মাত্র ৫০ বছর বয়সে?
এই পোস্টের একজন মন্তব্যকারী লিখেছেন:
| ভুতুম [অতিথি] | শুক্র, ২০০৯-০৬-২৬ ১০:০৬
নেভারল্যান্ডেও তাহলে বয়স বাড়ে, রোগ হয়, মরে যায় কেউ। মনটা খারাপ হয়ে আছে।
কৌশিক লিখেছেন:
তার প্রকৃতিপ্রদত্ত সৌন্দর্য আমার চোখে বেশী চমকাতো, কি স্পর্ধায় তাকিয়ে থাকতো মায়াবী-রাজপুত্রের কালো চোখ! মাইকেল জ্যাকসনের মৃত্যুকে প্রত্যাখ্যান করলাম। প্রকৃতির এই স্বেচ্ছাচার মানি না।
শ্রীলংকা:
শ্রীলন্কান প্রবাসী ব্লগার লন্ডন, লংকা আর ড্রামস বলেছেন:
এতো বছর ধরে আমার কাছে আর আরো কয়েক কোটি মানুষের কাছে পরিষ্কার হয়েছে তা হলো, তিনি একজন বিক্ষিপ্ত আত্মা, একজন যে নিরন্তর কিছু খুঁজছেন। তার অর্থ ছিল, তার প্রতিভা ছিল, সুনাম আর এর নানা ফাঁদ। মনে হয়েছিল তার কাছে পরিতৃপ্তি নেই, ভিতরের শান্তি যা অনেক ‘সাধারণ' নয়টা-পাঁচটা কাজ করে এমন মানুষের আছে।
তার উত্তরাধিকার থাকবে আর তার সঙ্গীত থাকবে। একজন সঙ্গীতশিল্পী হিসাবে সঙ্গীতের দুনিয়ায় তার অবদান যা তার আকার দিয়েছে আর বিভিন্ন পরিবর্তন এনেছে তার প্রতি আমি শ্রদ্ধাশীল। সঙ্গীতের দিক থেকে তিনি বিশাল একজন।
কিন্তু জ্যাকসন ফাইভের বাচ্চা মাইকেল জ্যাকসন যার জন্য আমার শুধু মন খারাপ হয়। তিন সন্তানের জনক মাইকেল জ্যাকসনের জন্য আমি শোক করি। আমি আশা করি যাতে তিনি তার আত্মার শান্তি পান।
ভারত:
উবার দেশী স্মৃতিচারণ করছেন যে মাইকেল জ্যাকসন ১৯৯৬ এ ভারত ভ্রমণ করেন আর মুম্বাইতে একটা শো করেন:
মাইকেল জ্যাকসন একমাত্র পশ্চিমা শিল্পী যাকে ভারতের সবাই চিনে।
কমলা ভাট মাইকেল জ্যাকসনকে শ্রদ্ধা জানিয়েছেন:
মাইকেল জ্যাকসন আপনাকে আপনার সংগীতের জন্য ধন্যবাদ আর ধন্যবাদ যে এতো মানুষকে আপনি অগুন্তি ঘন্টার সংগীতে আর স্মৃতিতে সুখের সময় দিয়েছেন।
তিনি লক্ষ্য করেছেন যে বলিউড আর হিন্দি চলচ্চিত্র শিল্পে জ্যাকসন বড় প্রভাব রাখতেন। সেপিয়া মিউটিনির এনিস কিছু ভিডিও পোস্ট করেছেন যা দেখাচ্ছে মাইকেল জ্যাকসন কিভাবে ভারতীয় চলচ্চিত্র শিল্পে প্রভাব রেখেছেন।
বলিউড অভিনেতা অনুপম খের একটা ব্লগ পোস্টে লিখেছেন:
যেমন গান্ধী শান্তি আর মানবিকতার জন্য, আমার কাছে মাইকেল জ্যাকসন তেমনি চিত্তবিনোদনের জন্য।
অপর্না রায় নিউজমেরিক্সে একটা পঞ্চপদী কবিতা লিখেছেন তাকে শ্রদ্ধা জানাতে:
একজন মানুষ যে হিসাবের বাইরে জীবন কাটাতো,
মাইকেল জ্যাকসন, পপের রাজার সবই ছিল।
তুলনাহীন কন্ঠ আর ওই নাচ,
পৃথিবীকে ঘোরের মধ্যে রাখত,
কিন্তু উত্থানের পরে তার পতন এলো।
দেশীক্রিটিক্স এর অদিতি নাদকারনি স্মরণ করেছেন:
তিনি পপ সংগীতে আমার প্রথম হাতেখড়ি ছিলেন, আমাদের প্রজন্মের পপ সংগীত। তার জন্য না হলে, আমাদের সময়ে কোন স্টার থাকতো না দেখানোর মতো, না এলভিস না বিটেলের পাগলামী। আমারা ৯০ এর দশক কোন ধরনের পাগলামী ছাড়াই পার হয়ে যেতাম।
আমার মনে পড়ে ওই চিৎকার শোনার কথা, তার বাজনার সাথে কাঁচ ভেঙ্গে পরার শব্দ একাত্ম করে বোনা, অশ্রদ্ধার চিৎকার, তার কন্টের ভঙ্গুর কম্পন আর হঠাৎ ওঠা হেঁচকি যা তার গানকে বিরাম দিত যা ছিল ভারতীয় সঙ্গীতের দৃঢ়, ছেদহীন, একঘেয়ে সুরের বিপরীত।
এই পোস্টের একজন মন্তব্যকারী স্লাইম বলেছেন যে মাইকেল জ্যাকসন অসম্ভবের প্রতীক আর আশা করেন:
আমি ইশ্বরকে অভিবাদন জানাই মাইকেলের মতো মানুষ তৈরির জন্য যে জিতেছে। এমজে আপনি ভবিষ্যৎে আবার জন্মাবেন যখন তরুণরা আবার অসম্ভবকে জয় করতে চাইবে।
এই পোস্টে ব্যবহৃত মাইকেল জ্যাকসনের ছবি ফ্লিকার ব্যবহারকারী লিসিয়ানের সৌজন্যে এবং ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স এর আওতায় ব্যবহৃত।
শ্রীলন্কা: ভান্নির নাগরিকদের বর্তমান অবস্থা
শ্রীলন্কা থেকে রোহিনী হেনসম্যান জিজ্ঞেস করছে “কেন ভান্নির নাগরিকদের এখনও জিম্মি করে রাখা হয়েছে?”