The Global Voices Lingua project hopes to bring GV content to new linguistic audiences - Details

Also in:

বাংলাদেশ দেশ অনুযায়ী আর্কাইভ

আর এস এস ফিড বাংলাদেশ

2009-09-21

পরিবেশ

দূষণ থেকে ঢাকার নদীগুলো রক্ষার উদ্যোগ নিয়ে কিছু স্থানীয় পত্রিকার লোকের পদক্ষেপ সম্পর্কে এন অর্ডিনারী সিটিজেন লিখেছে

2009-09-10

সরকার ,
আইন

হাবিব সিদ্দিকি মন্তব্য করছেন যে বাংলাদেশের বিচার ব্যবস্থা আইন মেনে চলা নাগরিকদের ন্যায় বিচার পেতে নিরুৎসাহিত করছে। তিনি বলছেন: “যখন বিচার ব্যবস্থা আইন মেনে চলা নাগরিকদের পক্ষে থাকে না তখন আমার মনে হয় দোষী মানুষদের থামানো কঠিন হবে।”

2009-09-08

বাণিজ্য

বাংলাদেশ কর্পোরেট ব্লগের শেহজাদ শামস জানাচ্ছেন যে দেশের (বিত্তবানদের জন্যে) বেশ কিছু খুচরা পণ্যের দোকানে ভোক্তাদের পোষাক নিয়ে অলিখিত বাধ্যবাধকতা আছে। তিনি প্রস্তাব করছেন যে এইসব দোকানের উচিৎ বিনা মূল্যে বাস সার্ভিস চালু করা যাতে যাদের নিজস্ব যানবাহন নেই তারা সহজে তাদের দোকানে পৌঁছাতে পারে।

2009-09-04

শক্তি ,
পরিবেশ

সানডে পোস্টের সুপ্রিয় চৌধুরী মন্তব্য করছেন বাংলাদেশ সরকারের সাম্প্রতিক নির্দেশের উপর যাতে বলা হয়েছে যে সরকারী কর্মচারীরা স্যুট পরার বদলে হাফ হাতা শার্ট পরবেন বিদ্যুৎ বাঁচানোর জন্যে। তিন বলছেন: “আমার মনে হয় হাফ হাতা শার্ট পড়ে এসি চালালে তারা ঠাণ্ডায় মারা যাবেন। আমার মনে হয় এটি এসির ব্যবহার কমাবে, ফলে দেশের বিদ্যুৎ বাঁচবে আর পরিবেশেরও জন্যেও এটি ভাল হবে।”

2009-08-29

বাংলাদেশ: সিনেটর এডোয়ার্ড কেনেডির জন্য শোক

সিনেটর এডোয়ার্ড মুর “টেড” কেনেডি ( জন্ম, ফেব্রুয়ারি ২২. ১৯৩২- মৃত্যু, আগস্ট ২৫,২০০৯), তিনি আমেরিকার সংসদ বা সিনেটের দ্বিতীয় প্রবীণ সদস্য ছিলেন, তিনি গত মঙ্গলবার ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। ব্লগাররা তাকে বাংলাদেশের এক সত্যিকারের বন্ধু হিসেবে স্মরণ করেছে এবং ব্যাখ্যা করেছে কেন বাংলাদেশ তাকে সবসময় মনে রাখবে।

2009-08-28

প্রবাসী ,
আইন

আমেরিকায় দক্ষিণ এশীয় অভিবাসীদের ব্লগ সেপিয়া মিউটিনি স্মরণ করছে কিভাবে সিনেটর এডওয়ার্ড “টেড” কেনেডি আমেরিকায় দক্ষিণ এশীয় অভিবাসীদের জীবনে পরিবর্তন এনেছেন ১৯৬৫ সালের অভিবাসী ও জাতীয়তা আইন প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার মাধ্যমে।

2009-08-24

শিশু ,
মানবাধিকার

বাংলাদেশী ব্লগার মাহাদী৭৫৪ এর মন খারাপ এবং তিনি তার পাশের বাসার একটি ছোট মেয়েকে মারধরের আওয়াজ সহ্য করতে পারছেন না: “প্রায় সন্ধ্যায়ই আমি যখন বাসায় ফিরি, আমি শুনতে পাই একটি ছোট বাচ্চাকে অনেক মারধর করা হচ্ছে আর সে তারস্বরে চিৎকার করছে।”

বাংলাদেশ: আনকালচার্ড প্রোজেক্ট আর পরিষ্কার পানিভিডিও post

আনকালচার্ড প্রোজেক্ট বাংলাদেশে ত্রাণ বিতরণএবং পানি বিশুদ্ধ করণ জাতীয় নানা সহায়তা প্রদান করে আসছে এবং দুটি বহণযোগ্য পানি পরিশোধনের পদ্ধতির মধ্যে তুলনা করেছে।

2009-08-21

উন্নয়ন ,
অর্থনীতি

ডানকান গ্রীণ ২০ জন বাংলাদেশী ক্ষুদ্র চাষীদের সাথে কথা বলেছেন এবং তারা ক্ষুদ্র ঋণ সম্পর্কে যা বলেছে তা তার ব্লগে তুলে ধরেছেন

2009-08-15

শিল্প ও সংস্কৃতি ,
ধর্ম

ইন্সপায়রেসন্স এন্ড ক্রিয়েটিভ থটসের সাদিক আলম ঢাকার জন্মাষ্টমীর শোভাযাত্রার কথা লিখেছেন যা প্রভু কৃষ্ণের জন্মদিন উপলক্ষ্যে বের করা হয়: “জন্মাষ্টমীর শোভাযাত্রার সবচেয়ে উল্লেখযোগ্য দিক হচ্ছে যে কৃষ্ণের জীবনের বিভিন্ন চরিত্র যেমন রাধা ও কৃষ্ণের অনুকরণে পোষাক পরা হয়।”