Global Voices বাংলা ভার্সন » বাংলাদেশ
বাংলাদেশ: বাংলা গানের সুরে রোমানীয় গান
একে আপনারা সাংস্কৃতিক সংমিশ্রণ বলেন আর নকল করা বলেন, এ বেঙ্গলী ইন টরোন্টো ব্লগ জানাচ্ছে যে একটি জনপ্রিয় বাংলা গানের সুর (যা ১৮৭০ সালে রাধা রমণ দত্ত রচনা করেছিলেন) ব্যবহার করেছেন রোমানিয়ার গায়ক লিভিউ মিতিতেলু তার গাওয়া একটি রোমানীয় গানে।
কি ভাবে মাতৃত্বজানিত মৃত্যু সম্প্রদায়ের উপর প্রভাব ফেলে তার কিছু ভিডিও
শিশু, ছবি: গোবি_মেনাশে
গর্ভধারণ, শিশু জন্মদান বা জন্মদানের পর নানাবিধ শারীরিক জটিলতায় যখন একটি নারী মারা যায়, তখন বিষয়টি কেবল সেই পরিবারের উপর প্রভাব ফেলে না, সেটি পুরো সম্প্রদায়ের উপর এক প্রভাব তৈরি করে। এই সমস্ত ভিডিও, যা বিভিন্ন মানবাধিকার সংগঠনের তোলা, তা পরিসংখ্যানের বাইরে গিয়ে আমাদের জানাচ্ছে কিছু গর্ভবতী মেয়ে ও তাদের পরিবারের গল্প। যার মাধ্যমে বুঝতে চেষ্টা করা হচ্ছে, কেন সন্তান জন্মদানের সময় অনেক নারী মারা যায় এবং এই সমস্ত মৃত্যুর ঘটনা থামানোর জন্য কি কি করা উচিত।
প্রথমে রয়েছে, হোয়াইট রিবন এলায়েন্সের তোলা চার মিনিটের একটা ভিডিও, যার শিরোনাম জন্ম ও মৃত্যু। এই ভিডিও ব্যাখ্যা করছে, মাতৃত্বকালীন সময়ে মৃত্যুর জটিলতা কতটা ভয়াবহ এবং কি ভাবে একে বন্ধ করা যায়।
<object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/VrH7945NhNk&color1=0xb1b1b1&color2=0xcfcfcf&hl=es&feature=player_embedded&fs=1"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowScriptAccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/VrH7945NhNk&color1=0xb1b1b1&color2=0xcfcfcf&hl=es&feature=player_embedded&fs=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" allowScriptAccess="always" width="425" height="344"></embed></object>
ইউনিসেফও দুই মিনিটের একটি ভিডিও তৈরি করেছে যার উদ্দেশ্য এই বিষয়ে সচেতনতা তৈরি করা, পাঁচটি ধাপ পালনের মধ্যে দিয়ে মাতৃত্বজনিত মৃত্যু রোধ করা সম্ভব: এই ধাপ গুলো হল শিক্ষা, শ্রদ্ধা, ক্ষমতা, তদন্ত বা যাচাই করা এবং নিরাপত্তা প্রদান।
<object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/-2z7NH0yxCw&color1=0x234900&color2=0x4e9e00&hl=es&feature=player_embedded&fs=1"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowScriptAccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/-2z7NH0yxCw&color1=0x234900&color2=0x4e9e00&hl=es&feature=player_embedded&fs=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" allowScriptAccess="always" width="425" height="344"></embed></object>
এই ভিডিওটি তৈরি করেছে হিউম্যান রাইট ওয়াচ নামের প্রতিষ্ঠান এবং এর শিরোনাম খুব নিরবে: ভারতে মায়েদের মৃত্যুর ঘটনা। ফটোগ্রাফার সুসান মেইসেলাস ও সাংবাদিক ডুমেথা লুথরা ভারতের সেই সমস্ত এলাকা ভ্রমণ করেছেন যেখানে জানা গেছে শিশুর জন্ম দিতে গিয়ে মায়েরা মারা গেছে ।
<object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/U1bBYfC8Mf4&color1=0x234900&color2=0x4e9e00&hl=es&feature=player_embedded&fs=1"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowScriptAccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/U1bBYfC8Mf4&color1=0x234900&color2=0x4e9e00&hl=es&feature=player_embedded&fs=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" allowScriptAccess="always" width="425" height="344"></embed></object>
পেরুতে তৈরি এই ভিডিওর নির্মাতা ফিল বর্জেস, তিনি কেয়ার নামক প্রতিষ্ঠানের জন্য এটি তৈরি করেছেন। দি ওয়াচওমেন ফর লাইভ নামক প্রোগ্রাম মেয়েদের মাতৃত্বজনিত মৃত্যুর হার কমানোর ক্ষেত্রে এক সফল ভিডিও বলে প্রমাণিত হয়েছে: এখানে রয়েছে সম্প্রদায়ের মধ্যে মেয়েদের ক্ষমতা প্রদান করা এবং তাদের শিক্ষিত করা এবং মাতৃত্বকালীন সময়ের স্বাস্থ্যসেবার গুরুত্ব ও ধাত্রীদের এক সতর্কতা সঙ্কেত সম্বলিত চার্ট। এই চার্টে থাকবে কখন কখন গর্ভবতী মাকে ক্লিনিকে পাঠাতে হবে, সন্তান জন্মদানের ক্ষেত্রে কখন একটা নারীকে ক্লিনিকে নিয়ে যেতে হবে। এর কারণে প্রসব বেদনার সময়কার জটিলতার ক্ষেত্রে নাটকীয়ভাবে মৃত্যুর হার কমে গেছে।
<object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/WOy4Nj5V-mk&color1=0xb1b1b1&color2=0xcfcfcf&hl=es&feature=player_embedded&fs=1"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowScriptAccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/WOy4Nj5V-mk&color1=0xb1b1b1&color2=0xcfcfcf&hl=es&feature=player_embedded&fs=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" allowScriptAccess="always" width="425" height="344"></embed></object>
এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই ভিডিওটি বানিয়েছে যা ১৮ মিনিট লম্বা। এই ভিডিওটি সিয়েরালিওনের মাতৃত্বজনিত মৃত্যু নিয়ে বানানো। দেশটির প্রতি ৮ জন নারীর একজন সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়: চিকিৎসা সংক্রান্ত মনোযোগ, প্রশিক্ষিত চিকিৎসা কর্মীর অভাব এবং হাতুড়ে কর্মী ও ক্লিনিক এ সমস্ত মৃত্যুর প্রধান কারণ। এই ভিডিওর মেয়েটি যেমনটা বলছে, এখানে সবাই জানে, গর্ভকালীন ও প্রসবের সময় যে কোন মেয়ে মারা যেতে পারে।
<object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/oHjwc4a57Vo&color1=0x234900&color2=0x4e9e00&hl=es&feature=player_embedded&fs=1"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowScriptAccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/oHjwc4a57Vo&color1=0x234900&color2=0x4e9e00&hl=es&feature=player_embedded&fs=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" allowScriptAccess="always" width="425" height="344"></embed></object>
অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয়ের সেবিকা ও ধাত্রীবিদ্যা বিভাগের ছাত্রীরা শিশু জন্মদানের সময় ব্যবহারের জন্য বিশেষ সরঞ্জাম তৈরি করেছে যা উন্নয়নশীল বিশ্বে সরবরাহ করা হবে, যাতে সে সব দেশে মাতৃত্বকালীন সময়ে অপ্রয়োজনীয় সকল মৃত্যু রোধ করা যায়। এর মধ্যে রয়েছে একটা প্লাস্টিকের চাদর যার নিচে মাকে রাখা যায়, শল্য চিকিৎসায় ব্যবহারের জন্য দস্তানা, চামড়া কাটার জন্য ব্লেড, গজ বা বিশেষ কাপড়, সাবান এবং জন্মের সময় শিশুর নাড়ি বেধে রাখার উপাদান। এই ভিডিওতে তারা তাদের এই উদ্যোগের কথা জানাচ্ছে এবং বাংলাদেশে সফলতার সাথে যে তারা এই পদ্ধতি প্রয়োগ করেছে সেই অভিজ্ঞতা তুলে ধরেছে।
<object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/t7plsQvAo8E&color1=0x234900&color2=0x4e9e00&hl=es&feature=player_embedded&fs=1"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowScriptAccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/t7plsQvAo8E&color1=0x234900&color2=0x4e9e00&hl=es&feature=player_embedded&fs=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" allowScriptAccess="always" width="425" height="344"></embed></object>
বাংলাদেশ: ভিক্ষুকদেরও পছন্দ আছে!
বাংলাদেশ কর্পোরেট ব্লগ  ভিক্ষুকদের জন্যে আলাদা ভিক্ষার স্থান নির্ধারণের সরকারের সিদ্ধান্তের পর্যালোচনা করছে।
বাংলাদেশ: চীনের চাপে ঢাকাতে তিব্বত বিষয়ক এক ছবি প্রদর্শনী বন্ধ হয়েছে
তিব্বত বিষয়ক ছবি প্রদর্শনীর জন্য তৈরি করা পোস্টার
তিব্বতী ছাত্রদের সংগঠন স্টুডেন্টস ফর এ ফ্রি তিবেত এর বাংলাদেশে শাখা “স্টুডেন্ট ফর এ ফ্রি তিবেত, বাংলাদেশ (এসএফটিবিডি)’ দৃক বাংলাদেশের সাথে যৌথ অংশীদারিত্বের ভিত্তিতে তিব্বতের উপর এক ছবির প্রদর্শনীর আয়োজন করে “ নির্বাসনে| তিব্বত ১৯৪৯-২০০৯” শিরোনামে। এই প্রদর্শনী ঢাকার দৃক গ্যালারীতে এক সপ্তাহ ধরে চলার কথা ছিল, যা আজ (পহেলা নভেম্বর) থেকে শুরু হবার কথা। দৃক বাংলাদেশ আন্তর্জাতিক ভাবে স্বীকৃতি প্রাপ্ত  বাংলাদেশী এক ফটো এজেন্সি, যার পরিচালক বিখ্যাত ফটো সাংবাদিক ও ব্লগার শহিদুল আলম।
এসএফটিবিডির এক মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে ফায়ুল.কম জানাচ্ছে:
“২৯শে অক্টোবর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে অবস্থিত চীনা দুতাবাসের সংস্কৃতি কাউন্সিলর কিউয়ান কাইফু ও সাংস্কৃতিক এটাশে কাও ইয়ানহু দুজনে ড: শহিদুল আলমের সাথে সাক্ষাৎ করে তাকে এই প্রদর্শনী বাতিল করতে অনুরোধ করেন”।
“এই অনুরোধের পাশাপাশি তারা চীন থেকে আনা কিছু উপহার সামগ্রীও নিয়ে এসেছিলেন”[…]
আনহার্ড ভয়েস ব্লগ ৩১শে অক্টোবরের ঘটনা সম্বন্ধে জানাচ্ছে:
মনে হচ্ছে চীন এই বিষয়ের উপর গভীর মনোযোগ দিয়েছে। তিব্বতের উপর আয়োজন করা আগামীকালের ছবি প্রদর্শনীর ব্যাপারে সংগঠকদের উপর ভয়ানক চাপ প্রয়োগ করা হচ্ছে, যাতে এটি বন্ধ করে দেওয়া হয়।
গতকাল চীনা দুতাবাসের একদল প্রতিনিধি দৃক গ্যালারীতে এসেছিল। তারা এর পরিচালক শহিদুল আলমের সাথে দেখা করেন এবং তাকে “অনুরোধ” করেন, যেন এই প্রদর্শনীটি বাতিল করা হয়।
একজন কর্মীর ইমেইল আমাদের এখানে এসে পৌঁছেছে: “প্রতিনিধি দল দৃকের চারপাশে ঘুরে দেখেন এবং সেখানকার কর্মচারীদের বেশ কিছু প্রশ্ন করে…..
আলম ভাই তাদের বলেন, তিনি তার নিজের এলাকায় কি করবেন তা নিয়ে তাকে কোন উপদেশ দেবার দরকার নেই। কাজেই প্রদর্শনীর আয়োজন চলতে থাকে। আমরা বিপুল পরিমাণে ডিজিএফআই (সামরিক গোয়েন্দা বিভাগের লোক)-এর উপস্থিতি আশা করছিলাম তবে রোববারে প্রদর্শনীর উদ্বোধনী দিনই তাদের আশা করি নি।”
কেবল প্রদর্শনীটি নয়, এর সাথে এর উদ্যোক্তা বা কর্মীদের লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়: যেমনটা এই পোস্ট বিস্তারিত ভাবে জানাচ্ছে:
আজ সন্ধ্যয় ৬টায় গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা দৃকে এসে উপস্থিত হন। এসআই (সাব ইন্সপেক্টর) মিজান এই দলটির নেতৃত্ব দিচ্ছিল। তিনি এই প্রদর্শনীর আয়োজক ব্যক্তিবর্গের নাম জানতে চান। আয়োজকদের একজন এর আগে জানিয়েছেন যে একই এসআই-এর নেতৃত্বে বেশ কিছু লোক গত তিন সপ্তাহ ধরে তার বাসার সামনে ঘোরাফেরা করছিল।
শহিদুল আলম টুইটারে এই বার্তাটি পোস্ট করেছেন:
৩১শে অক্টোবরের সন্ধ্যা ৭.০৪ মিনিট: গোয়েন্দা বিভাগের খায়রুল কবীর ও পলাশ দৃকে এসে উপস্থিত হন। তারা তিব্বত বিষয়ক এই প্রদর্শনীর সংগঠকের নাম জানাতে চান। আমি তাদের নাম জানাতে অস্বীকার করি।
আজকে সেই প্রত্যাশিত ঘটনাটি ঘটল। শহিদুল আলম আজ (রোববার) বিকেলে টু্‌ইটার করেন:
উত্তাপ ছড়িয়ে পড়েছে। ওসি (থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা) শাহ আলম এই মাত্র আমাকে ফোন করে এই প্রদর্শনী বন্ধ করতে বলেন, যদি আমি তা না করি সেক্ষেত্রে তিনি পুলিশ পাঠিয়ে তা বন্ধ করার ভয় দেখালেন।
পরবর্তী সংবাদ হচ্ছে (বিডিনিউজ২৪.কম এর সৌজন্যে) এই যে অবশেষে পুলিশ এই প্রদর্শনী বন্ধ করে দিয়েছে (মিডিয়া হেল্পিং মিডিয়া):
দৃক কর্তৃপক্ষ জানায়, দুপুরের খাবার যা বিকেল ৫টায় করার কথা ছিল, তার ঠিক এক ঘণ্টা আগে পুলিশ দৃকের গেটে তালা মেরে দেয়, যাতে জনতা এই গ্যালারীতে প্রবেশ করতে না পারে।
দৃকের পরিচালক শহিদুল আলম বলেন, বাংলাদেশ পুলিশের বিশেষ গোয়েন্দা বিভাগ তার সাথে কথা বলে এবং এই সরকার এই প্রদর্শনী বন্ধ করার আদেশ দিয়েছে বলে তাকে এই প্রদর্শনী বন্ধ করার আদেশ দেয়।
জনাব আলম বলেন, যদিও পুলিশ কর্মকর্তারা সরকারি সেই আদেশ তাকে দেখাতে পারে নি, তারপরেও তারা হুমকি দেয় যদি আয়োজকরা স্বেচ্ছায় এই প্রদর্শনী বন্ধ না করে, তা হলে তারা জোর করে এই প্রদর্শনী বন্ধ করতে বাধ্য হবে।
এখন চলুন শহিদুল আলমের ব্লগ পোস্ট থেকে এই ঘটনার কথা জানি:
যখন মি:কাইফু-দৃকের একমাত্র চীনা সদস্যা গ্রন্থাগারে থাকা জেসিকা লিমের সাথে দেখা করার বদলে কোন এক নির্জন স্থানে কথা বলার জন্য আগ্রহ প্রকাশ করেন, আমি উপলব্ধি করি এটা সাধারণ সৌজন্য সাক্ষাৎের বাইরের কোন বিষয়।
তিনি সরাসরি বিষয়টি উপস্থাপন করেন। তিনি বলেন, “আমরা চাই আপনি তিব্বতের উপর আয়োজন করা এই ছবি প্রদর্শনীটি বন্ধ করুন”। তিনি আমাদের স্মরণ করিয়ে দেন তিব্বত চীনের একটি অংশ। তিনি জানান, যদি এই প্রদর্শনী চলতে থাকে তা হলে তা চীন- বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উপর প্রভাব ফেলবে। তিনি একই সাথে অনেকগুলো বিষয়ের কথা উল্লেখ করে বলেন যে, আমরা এই সব কাজ এক সাথে করতে পারি; আমরা এক সাথে কিছু প্রদর্শনীর ব্যবস্থা করতে পারি, কি ভাবে দৃকের মত বিখ্যাত প্রতিষ্ঠান চীনে অনেক অংশীদার পেতে পারে সে বিষয়ে তিনি ধারণা দেন। খুব রূঢ় শোনালেও আমি তাকে স্মরণ করিয়ে দিই সম্প্রতি চীনে যাবার জন্য চীনা দুতাবাসে আমি যে দরখাস্ত করেছি তার কথা। টপস নামক ফটো সাংবাদিক প্রতিযোগিতায় বিচারক হয়ে আমার সেখান যাবার কথা ছিল, সেই দরখাস্ত বাতিল করা হয়েছে।
খুব বিনীত ভাবে আমি মি: কাইফুকে স্মরণ করিয়ে দিই যে আমাদের গ্যালারী স্বাধীন এক গ্যালারী। তাকে জানাই তিনি যা অনুভব করেন তা বলার অধিকার তার রয়েছে এবং তা আমরা প্রদর্শনের ব্যবস্থা করব। আমি তাকে এই প্রদর্শনীতে উপস্থিত হবার আহ্বান জানাই এবং তাকে নিশ্চিত করি যে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি নির্বিঘ্নে তার মতামত প্রদান করতে পারবেন। আমরা আনন্দের সাথে দৃকে একটা চীনা ছবি প্রদর্শনীর আয়োজন করতে চাই, যদি সে প্রদর্শনী যথেষ্ট মান সম্পন্ন হয়ে থাকে। তিনি আমাদের গ্যালারী ঘুরে দেখার আগ্রহ প্রকাশ করেন এবং আমার এক সহকর্মী তাকে গ্যালারীটি ঘুরিয়ে দেখায়, আর আমি মিটিং-এ ফিরে যাই।
সন্ধ্যার সময় সংস্কৃতি মন্ত্রণালয় থেকে একটা ফোন আসে, যে ফোনে বলা হয় “চীন আমাদের বন্ধু রাষ্ট্র, গ্যালারীতে দালাই লামার ছবি দেখানো যাবে না”। উচ্চ পদস্থ এই কর্মকর্তা এখানে যোগ করেন, “না, না আমরা সেন্সরশীপের কথা বলছি না, কিন্তু…”। এর পর একজন নামকরা তারকা ফোনে একই কথা বলেন, যেন তিনি চীনের বন্ধু। আমি ফোন করা ব্যক্তিদের পরিচয় বের করতে পারি নি, যদিও মন্ত্রণালয় থেকে ফোন করা ব্যক্তির পদের মাধ্যমে তার পরিচয় জানতে পারি। আমরা দেখতে পাচ্ছি, এটা একটা বহুমাত্রিক আক্রমণ।
প্রদর্শনী বন্ধ করার পর সরাসরি ওয়েব স্ট্রীমে শহিদুল আলম প্রদর্শনীর ছবির ব্যাপারে মন্তব্য করছেন- ছবি মিডিয়া হেল্প মিডিয়ার মাধ্যমে পাওয়া।
মনে হয় গোয়েন্দা শাখার লোকজন আমাকে পছন্দ করে। তারা আবার এখানে বেড়াতে আসে। [..] প্রাথমিক আন্তরিকতা পূর্ণ বাক্যালাপ তীক্ষ্ণতায় পরিবর্তিত হয়, যখন আমরা তাদের তিব্বতী সংগঠনের সাথে সমস্ত ব্যক্তি জড়িত রয়েছে তাদের ঠিকানা দিতে অস্বীকার করি। তারা আমাকে মনে করিয়ে যদি আমি সরকারের পক্ষ অবলম্বন না করি তা হলে ভবিষ্যৎে দৃক পরিচালনা করা আমার জন্য কঠিন হয়ে দাঁড়াবে। আমি তাদের মনে করিয়ে দিই যে আমরা আইন মোতাবেক কাজ করছি। যে আইনের কথা পুলিশের কাছে বললাম তা তাদের দল নেতা শাহ আলমের কাছে যেন একেবারেই অজানা বলে মনে হচ্ছিল।
বন্ধ করে দেওয়া এই প্রদর্শনীর ছবি দৃকনিউজ নামক সাইটে দেখা যাবে। এই সাইটটিকে দেখে মনে হচ্ছে এটি রিপোর্টেড এ্যাটাক সাইট (যেখানে প্রবেশ করলে একটা বার্তা আসে যে এই সাইটে প্রবেশ করা ক্ষতিকর হতে পারে)। এই বার্তাটি উপেক্ষা করে যে কেউ এই সাইটে প্রবেশ করতে পারে (কারণ তা নিরাপদ) এবং ছবিগুলো দেখতে পারে।
দি রাইট এক্সপোজার ব্লগের রব গডেন এই ঘটনার একটা প্রতিবাদ লিখেছেন:
চীনা সরকারের অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ের উপর হস্তক্ষেপ করার পরিমাণ উদ্বেগজনক এক ধারার জন্ম দিয়েছে। তারা কেবল তাদের নিজেদের ক্ষেত্রে এই জটিল সেন্সরশীপ বা হস্তক্ষেপ প্রথা বজায় রাখছে না, তারা এই পদ্ধতিটিকে এখন আন্তর্জাতিক স্তরেও প্রয়োগ করতে যাচ্ছে।  এই কৌশল ক্ষুদ্র দেশ যেমন বাংলাদেশ অথবা যে দেশটিতে এখন আমি অবস্থান করছি সেই নেপালের ক্ষেত্রে কার্যকর, এবং চীন ছোট রাষ্ট্রগুলোকে ভয় দেখিয়ে কার্যসিদ্ধি করছে।
চীনা সরকার এ ব্যাপারে নিশ্চিত যে, চীনের ব্যাপারে যে কোন কিছু করার তার আইনগত অধিকার রয়েছে, তা বিশ্বের যে কোন প্রান্তেই হোক না কেন। যদি দুতাবাসের চাপ কোন কাজ না করে সেক্ষেত্রে ব্যক্তিগত সাইবার আক্রমণ দিয়ে তার কাজটি সমাধান করতে চায়।
বাংলাদেশের নেটিজেনরা ইতোমধ্যে এই ঘটনার প্রতিবাদ করতে শুরু করেছে। হাবিবুল্লাহ মিজান এই অনুষ্ঠানের ফেসবুক পাতায় মন্তব্য করেছেন:
আমরা কি বাংলাদেশ নাকি চীনে বাস করি??? আমাদের নির্বাচিত সরকারকে কে পরিচালিত করে??? আমরা নাকি চীনারা???? এমনকি, আমরা কোন প্রদর্শনীর আয়োজন করতে পারবো না? সত্যি লজ্জার বিষয়, লজ্জা, লজ্জা।
সাদাকালো ব্লগও সরকারের এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছে এবং বলছে সামান্য মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে:
কমরেড কেন আপনারা চীনের পা চাটছেন এবং ঢাকার বাক স্বাধীনতা হরণ করছেন? হ্যাঁ, আমি একটা পুরোনো কৌতুক জানি, তা হল পিকিং (বেইজিং) এ বৃষ্টি পড়লে ঢাকায় ছাতি ধরা হয়। কিন্তু গুরুত্বের সাথে বলতে হচ্ছে, এটা সরকার পরিচালিত কোন প্রদর্শনী ছিল না। যদি বলতে পারতেন দু:খিত, সেক্ষেত্রে বেইজিং কি ক্ষতি করতে পারত আমাদের বিষাক্ত সীসাযুক্ত কিছু খেলনা বেশি বিক্রি করা ছাড়া?
আমরা ভেবেছিলাম আপনি প্রথমে বাংলাদেশে আর তার সংবিধান রক্ষার শপথ নিয়েছেন (যার মধ্যে নাগরিকের বাক স্বাধীনতাও অন্তর্ভুক্ত), চীনের ভৌগলিক রাজনৈতিক উদ্দেশ্য পূরণ করা নয়, যা বাংলাদেশীদের জন্য আদৌ কোন বিষয় নয়।
দু:খিত, এখন আমরা বিষয়টি ভালভাবেই জানলাম।
ভারত: দুর্গা পুজা - মেয়ে বাপের বাড়ি বেড়াতে এসেছে
কথিত আছে যে শক্তিশালী রাক্ষস মহিষাসুর একবার ইশ্বরদের সন্তুষ্ট করেছিলেন কঠোর প্রায়শ্চিত্তের মাধ্যমে। সন্তুষ্ট ইশ্বরেরা যখন তাকে বর দিতে চাইলেন তখন তিনি অমরত্ব চাইলেন। তাকে তা দেয়া না হলে তিনি চালাকি করে বর চাইলেন যে কেবলমাত্র একজন নারী যুদ্ধে তাকে হত্যা করলে তার মৃত্যু হবে। তিনি মনে করেছিলেন যে একজন নারী তার শারীরিক শক্তির সাথে কখনো মোকাবিলা করতে পারবে না, আর তাই তিনি আসলে অমর হয়ে রইবেন। এইভাবে বরে শক্তিশালী হয়ে মহিষাসুর পৃথিবী আর স্বর্গে অরাজকতা কায়েম করলেন।
তার সাথে যুদ্ধে পরাজিত হয়ে, ইশ্বরেরা তাদের সম্মিলিত বল দিয়ে শক্তিকে তৈরি করেন (আদিম, মহা জাগতিক, নারী শক্তি) যিনি একজন দেবী এবং তার বিভিন্ন রূপ। তারই একটি রূপ দুর্গা। ইশ্বরদের দেয়া অস্ত্রে সজ্জিত হয়ে, দুর্গা যুদ্ধে গেলেন সিংহে চড়ে। তখন এক দীর্ঘ আর ভয়ঙ্কর যুদ্ধ হয় যার শেষে মহিষাসুর মারা যায়। দেবী দুর্গাকে তাই ‘মহিষাসুর মর্দিনী’ (মহিশাশুরকে যে বধ করেছেন) বলা হয়। তিনি মা দেবী, সর্ব শক্তিমান যিনি সকল অশুভকে ধ্বংস করেন।
দেবী দুর্গা মহিষাসুর বধ করছেন। ছবি: অপর্ণা রায়।
প্রাথমিকভাবে হিন্দুদের এই উৎসব বসন্তে পালিত হত। তবে এখন হেমন্তের উৎসব দেবীর মূল পূজার জাকজমককে ছাড়িয়ে যায়। হেমন্তের এই উৎসব মহাকাব্য রামায়ন অনুসারে শুরু হয়েছে সেই সময় থেকে যখন রাম তাঁর স্ত্রী সিতাকে অপহরণকারী রাবণের কাছ থেকে উদ্ধারের জন্য যুদ্ধে যাওয়ার আগে অভিবাদন জানান দুর্গা দেবীকে। যেহেতু সময়ের বাইরে দেবীর পুজা করা হয়েছিল, রামের করা দুর্গা পুজাকে ‘অকালবোধন’ বলা হয় (সময়ের আগে প্রার্থনা)।
রামের উদাহরণ অনুসারে, ভারতের বিভিন্ন অঞ্চল ভেদে দুর্গা পূজা এখন উদযাপিত হয় ৫ দিন (দুর্গা পূজা)- ১০ দিন ধরে (নবরাত্রি- যেখানে ৯ শক্তির পূজা হয়) ।
দুর্গা পূজার পেছনের মূল গল্প একই থাকলেও, দুর্গা পূজাতে (বা পূজো যেমন বাংলায় বলা হয়) বাঙ্গালীদের একটু স্বাতন্ত্র্য বা ব্যক্তিগত ছোঁয়া আছে । বিশ্বাস করা হয় যে দূর্গা বাংলার মেয়ে আর উৎসবের এই ৫ দিনে সে তার বাপের বাড়িতে ৪ সন্তান (গনেশ, লক্ষ্মী, সরস্বতী ও কার্তিক) আর কাছের দুই জন বন্ধু সহ বেড়াতে আসেন। তার স্বামী শিব সাধারণত: এমন সময়ে তাঁর সাথে আসেন না। তিনি স্বর্গে থেকে যান, আর তার স্ত্রী ও সন্তানদের পৃথিবীতে এসে বাঙ্গালী আত্মীয়দের কাছ থেকে সব আদর গ্রহণ করতে দেন।
দক্ষিণ কোলকাতার এক প্যান্ডেলে দুর্গা পুজার প্রতিমা। ছবি: অপর্ণা রায়।
কলকাতা মিউজিং বলেছেন কেন তিনি মনে করেন যে এই শহরের দুর্গা পূজাকে অন্যতম বলার যোগ্যতা আছে।
কলকাতার দুর্গা পূজায় যা আলাদা তা হল এর সৃষ্টিশীলতা, নতুন কিছু তৈরির তাগিদ। আর এই কারনে আমার মনে হবে যে কলকাতার দুর্গা পূজার হয়তো কোন তুলনা নেই।
বছরের পর বছর পূজার অলংকরণে- প্যান্ডেলের ডিজাইনে যে নকশা দেখা যায় আর প্রতিমার অলঙ্করণে (দুর্গা প্রতিমা) সবকিছুতেই সৃষ্টিশীলতা বেশ প্রকট। প্রতি বছর অনেক পুরস্কার দেয়া হয় নতুন, সৃষ্টিশীল, পরিবেশ –বান্ধব (মূল্যায়নে পারতপক্ষে নতুন মাত্রা) পূজার যা জনগণের নিরাপত্তার কথাও চিন্তা করে।
সৌরভ ধানুকা তার ব্লগে লিখেছেন:
বাঙ্গালীদের সকল আবেগের সমষ্টি দুর্গা পূজা। তার সংস্কৃতি, ভালোবাসা, একত্র থাকার যে উষ্ণতা, উৎসবের যে আনন্দ সবই আছে এতে। প্যান্ডেল তৈরীতে একে অপরের সাথে প্রতিযোগিতা করে তারা অনেক আনন্দ পান।
এই বছরের পূজার বেশ কয়েকটা থিম দেখা গেছে।
নেপাল থিম:  নেপাল পর্যটন বোর্ড আর নেপালের কন্সুলেট জেনারেল এর প্রশংসা করেছেন, দক্ষিণ কলকাতার এই পূজা নেপালী চিত্রকর্ম আর স্থাপত্যকে সুন্দর ভাবে তুলে ধরেছে, প্যান্ডেল থেকে ভক্তপুরে ইয়াকশেওয়ার মহাদেব মন্দির, আর দুর্গা মূর্তি ও চার মাথার নেপালী দেবী তালেজু ভবানি দ্বারা অনুপ্রাণিত।
নেপালী দেবী তালেজু ভবানীর দ্বারা অনুপ্রাণিত প্রতিমা। ছবি ফ্লিকার ব্যবহারকারী অনিল এম এর  সৌজন্য এবং ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স এর আওতায় ব্যবহৃত।
মিশরের থিম: মিশরীয় হাইরোগ্রাফিক, প্রতিকৃতি, মূর্তি, চিত্রকর্ম আর স্থাপত্য এবারে কলকাতায় এসেছিল যা নিচের ছবিতে দেখা যাচ্ছে:
দক্ষিণ কলকাতার এক প্যান্ডেলে মিশরের থিম। ছবি তুলেছেন অপর্ণা রায়।
প্রতিমায় মিশরের থিম। ছবি তুলেছেন অপর্ণা রায়।
পরিবেশ/ জলবায়ু পরিবর্তন পুজা থিম হিসাবে:  এই বারে অনেকে তাদের পূজা থিমে পরিবেশ আর জলবায়ু পরিবর্তনের বিষয় গুলি তুলে ধরেছেন দেখে ভালো লাগল। নতুন আর সৃজনশীল শিল্পকর্ম এইসব বিষয় তুলে ধরেছে, যা আগতদের পরিবেশ সম্পর্কে আরো সচেতন করতে চেয়েছে। একটি উদাহরণ:
একটি পূজা প্যান্ডেলের বাইরে একটি বোর্ড ব্যাখ্যা করছে বিশ্ব উষ্ণায়নের মত বিষয় এবং তা ভোগ্যপণ্য পুনর্ব্যবহারে উৎসাহিত করছে
আর তাদের বক্তব্য তুলে ধরার জন্য ভেতরে সনাতনী সাজানোর সরঞ্জামের বদলে ব্যবহৃত হয়েছে হাতে আঁকা কাগজের মোড়ক।
কাগজের মোড়কে চিত্রকর্ম। ছবি তুলেছে অপর্ণা রায়।
এরকম আরো অনেক ছিল শহরের রাস্তা আর পুরো রাজ্যব্যাপী।
প্যান্ডেল আর প্রতিমা ছাড়াও সাজানো বাতি ছিল যা শহরকে রাতের সৌন্দর্য দিয়েছে। হাজার হাজার মানুষ বেরিয়ে এসেছে দিনে আর রাতে এইসব দিন উদযাপন করতে খাদ্য, পানীয় আর ‘প্যান্ডেল থেকে প্যান্ডেল’ এ ঘুরতে।
পূজা প্যান্ডেলের দরজায় নানা রঙ্গের বাতি।  ছবি তুলেছেন অপর্ণা রায়।
আর অবশ্য বেশ কিছু বাতিতে বার্তা জ্বলজ্বল করছিল, তা সামাজিক বা পরিবেশ সম্পর্কিত হোক।
গাছ লাগান, প্রাণ বাঁচান। ছবি তুলেছেন অপর্ণা রায়
৫ দিনের উৎসব দশমিতে শেষ হয়েছে, মুর্তি বিসর্জনের দিন। এই দিনে দেবী তার শ্বশুরবাড়ী হিমালয়ে ফিরে যান। কিন্তু তার আগে বিবাহিত নারীরা তাঁকে আর তাঁর পরিবারকে উপহার, মিষ্টি আর অনেক সিঁদুর দিয়ে বিদায় জানান দীর্ঘ আর সুখী বিবাহিত জীবনের জন্য।
আগামী বছর পর্যন্ত তাকে বিদায় জানানো হচ্ছে। ছবি: অপর্ণা রায়
এর পরে হয় সিঁদুর খেলা, বিবাহিত নারীদের একটা অনুষ্ঠান যেখানে তারা সিঁদুর (ঐতিহ্যগতভাবে সিঁদুর হিন্দু বিবাহিত নারীরা তাদের সিঁথিতে পরেন) একে অপরের কপালে দেন আর মিষ্টি, আনন্দ আর হাসি ভাগ করে নেন।
সিঁদুর খেলা। ছবি তুলেছেন অভিক@ফার্স্টডেজ। অনুমতি নিয়ে ব্যবহৃত।
পরিশেষে সকল প্রতিমাকে নদীতে বিসর্জনের জন্য নেয়া হয়। প্যান্ডেল খুলে ফেলা হয় আর জীবন আগের মতই চলে, আর বাঙ্গালীরা সামনের বছরের অপেক্ষায় থাকেন। বিসর্জনের পরে আবার সময় আসে বন্ধু, পরিবার, প্রতিবেশীদের সাথে একত্র হওয়ার যেহেতু এটা বিজয়া দশমী, যে উৎসব দশেরার সাথে মিলে যায় যা রাবণের বিরুদ্ধে রামের বিজয়ের উৎসব।
কেবলমাত্র যে দেশব্যাপী এটা উদযাপিত হয় তাই না, দুর্গা পূজা বিশ্বব্যাপী বাঙ্গালীরা পালন করেন। এখানে বাংলাদেশের রাজধানী ঢাকাতে দুর্গা পূজা উদযাপনের কিছু ছবি দিয়েছেন আমাদের দক্ষিণ এশিয়ার সম্পাদক, রেজওয়ান। দিথি জেনেভাতে দুর্গা পূজার কিছু ছবি পোস্ট করেছেন। জুরিখে দুর্গা পূজার উৎসব বিভিন্ন বাঙ্গালী গোত্রকে একত্র করেছে যা বিগত ছয় বছর ধরে হচ্ছে। আমি নিশ্চিত আমাদের পাঠকেরা তাদের আশেপাশে অনুষ্ঠিত দুর্গা পুজা সম্পর্কে জানবেন। কারণ যেখানে বাঙ্গালী, দুর্গা পূজা বেশী দূরে থাকতে পারে না।
এখানে আপনারা ২০০৯ এর দুর্গা পূজার আরও কিছু ছবি উপভোগ করতে পারেন। যেসব পাঠক দুর্গা পূজা সম্পর্কে আরো জানতে চান, এই সাইট মজার পাঠ হতে পারে।
বাংলাদেশ: যুদ্ধাপরাধীদের নিয়ে লেখা আর্টিকেল সেন্সর করা হয়েছে
বাংলাদেশের যুদ্ধাপরাধীদের আসন্ন বিচার এবং বিলেতে বসবাসরত একজন কথিত যুদ্ধাপরাধীকে নিয়ে বাংলাদেশী এক ছাত্রের একটি প্রতিবেদন গার্ডিয়ান পত্রিকার অনলাইন ভার্সনে (কমেন্ট ইজ ফ্রি) প্রকাশের পর (সেই যুদ্ধাপরাধীর) আইনী হুমকির মুখে পত্রিকাটি প্রতিবেদনটির কিছু অংশ মুছে দেয়।  বাংলাদেশী ব্লগাররা এর প্রতিবাদ করছে এবং মুক্তাঙ্গণ বাংলা ব্লগ ও থার্ড ওয়ার্ল্ড ভিউ ব্লগ এ নিয়ে বিস্তারিত আলোচনা করেছে।
ওবামার নোবেল পুরস্কারের ব্যাপারে দক্ষিণ এশিয়ার ব্লগারদের মন্তব্য
ছবি ফ্লিকার ব্যবহারকারী এমএআরসিএন এর সৌজন্যে। ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স এর আওতায় ব্যবহৃত।
আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা সম্মানিত নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন গত ৯ই অক্টোবর, ২০০৯। নোবেল কমিটির বক্তব্য অনুসারে তিনি এটা পেয়েছেন ‘আন্তর্জাতিক কূটনীতিতে আর মানুষের মধ্যে সহযোগিতা স্থাপনে তার অসাধারণ প্রচেষ্টার জন্যে'।”
এই সংবাদ বিশ্বের অনেকের কাছে বিস্ময় হিসেবে এসেছে। সাধারণ ধারণা অনুযায়ী এই পুরস্কার সেই ব্যক্তি বা প্রতিষ্ঠান পাবে যারা দীর্ঘায়িত সশস্ত্র সংঘর্ষ থামানোর সাথে সম্পৃক্ত। কিন্তু এর আগেও এ ধারণায় বেশ কিছু ব্যত্যয় ঘটেছে আর ওবামার পুরস্কার সেই রকম আর একটা উদাহরণ। কারণ গত ফেব্রুয়ারিতে তাঁকে যখন নোবেলের জন্য মনোনয়ন দেয়া হয় তখন তিনি সবেমাত্র প্রেসিডেন্ট হিসেবে তাঁর কাজ শুরু করেছেন।
নিউ ইয়র্ক টাইমস বিশ্বব্যাপী প্রতিক্রিয়ার কিছু সংকলিত করেছে। এখন দেখা যাক দক্ষিণ এশিয়ার ব্লগার আর মাইক্রো ব্লগাররা এই সংবাদে তাদের প্রতিক্রিয়া কিভাবে জানাচ্ছেন।
বাংলাদেশ থেকে অ্যান অর্ডিনারি সিটিজেন এই পুরস্কারকে অপক্ব হিসেবে আখ্যায়িত করে প্রাপ্যতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন।
আমরা শান্তির জন্য তার প্রচেষ্টার প্রশংসা করি যেটা তিনি কেবলমাত্র শুরু করেছেন আর ফলাফলের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। খুব তাড়াতাড়ি হয়ে গেল না তাকে এই পুরস্কার দেয়া? আমরা ঠিক জানি না এটা তাঁর চিন্তাধারাকে কিভাবে প্রভাবিত করবে।
ভারতীয় ব্লগার চুরুমুরির কিছু সোজা প্রশ্ন আছে:
ওবামার কি এই পুরস্কার পাওয়ার যোগ্যতা আছে? এটা পাওয়ার মতো তিনি কি কিছু করেছেন? এত তরুণ একজনকে দেয়া যিনি তার প্রেসিডেন্টের মেয়াদের শুরুতে আছেন - যারা দীর্ঘ দিন কাজের পরে তা পেয়েছেন তাদের প্রাপ্তিকে ছোট করে দেয় না? নাকি এগুলোর কোন মানে নেই, কারণ নোবেল তো একটা রাজনৈতিক পুরস্কার (যারা আর্ভিং ওয়ালেসের দ্যা প্রাইজ পরেছেন তারা জানবে) যা ইয়াসের আরাফাত আর মেনাচেম বেগিনের মত লোককে দেয়া হয়েছে?
ভারত থেকে ওবামার ভক্ত জুনি ও এই সিদ্ধান্তে বিস্মিত:
ঠিক আছে আপনারা ভুল বোঝার আগে বলছি আমি অবশ্যই ওবামাকে ঘৃণা করি না… আমি তাকে অনেক ভালবাসি, প্রেসিডেন্ট নির্বাচনে জেতায় আমি একটা পোস্ট করেছিলাম তাঁকে অভিবাদন জানিয়ে। কিন্তু কিসের জন্য তিনি এটা জিতলেন? অফিসে তিনি মাত্র ২ সপ্তাহ এসেছিলেন যখন তাঁকে মনোনয়ন করা হয় (মনোনয়ন পহেলা ফেব্রুয়ারি তে শেষ হয়েছে)। আমার মনে হয় নির্বাচনে দারুন প্রচারনার জন্য ওবামা নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন!
পাকিস্তান থেকে, বৈঠক ব্লগের টেম্পোরাল প্রতিক্রিয়া একটু জোরালো ভাবে জানিয়েছেন:
এটা নোবেল পুরস্কারের মান পানিতে ধুয়ে কমে যাওয়ার বছর হতে পারে। কমিটির সদস্যরা কি খাচ্ছিলেন বা ধূমপানে মিশিয়েছিলেন?
প্রেসিডেন্ট ওবামা হয়তো আগামীতে এই পুরস্কারের যোগ্য হবেন। কিন্তু এখন না। তিনি তাঁর প্রচেষ্টা কেবল শুরু করেছেন আর বিশ্ব শান্তিতে ছাপ রাখার তার এখনো বাকি।
শ্রীলঙ্কার ব্লগ ইন্ডি.কা  মনে করেন এই পুরস্কার ঘরোয়া ভাবে ওবামার ক্ষতি করতে পারে:
আমি মনে করি পৃথিবীতে বিচরণ কারীদের মধ্যে ওবামা সব থেকে দারুন ব্যক্তি। কিন্তু আমার মনে হয় না যে তিনি যা করতে চান তা এখনো করতে পেরেছেন। নোবেল তাত্ত্বিক ভাবে হয়তো তাঁকে সাহায্য করবে, কিন্তু ঘরোয়া ভাবে এটা তাকে ক্ষতি করতে পারে।
এই সংবাদ শোনার পরে বিশ্বব্যাপী মাইক্রো ব্লগাররা ব্যস্ত ছিলেন তাদের বিস্ময় আর অনিশ্চয়তা প্রকাশ করতে। এখানে দক্ষিণ এশিয়ার টুইটার ব্যবহারকারীদের কিছু প্রতিক্রিয়া:
@বিজয়শঙ্করন: নোবেল শান্তি পুরস্কার ভারত রত্নের মতো না…এটা আপনি কি করেছেন তার না বরং আপনি কে তার স্বীকৃতি।
@তান্তানু: তাহলে বুশ যুদ্ধ ঘোষণা করেন, ওবামা শান্তির কথা বলেন আর নোবেল শান্তি পুরস্কার পান। আমি বলবো ভালো অ্যালগরিদম।
@সান্থেমান্ত: “ আমেরিকার প্রেসিডেন্ট ওবামা নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন এত জায়গায় সক্রিয় যুদ্ধে লিপ্ত থাকার জন্য…পাকিস্তানকে সমর্থন আর ভারতের মতো গণতন্ত্রকে উপেক্ষা করার জন্য।
@সানিয়া খান: পাকিস্তানে চলা ক্লান্তিকর কথা যা চলছে তার পরে প্রেসিডেন্ট ওবামার নোবেল শান্তি পুরস্কার জেতা জানি না আমি সমর্থন করতে পারবো কিনা।
@ইউসুফ খান: গুয়ানতানামো বে এখনো খোলা আছে, পাকিস্তানে একঘেয়ে বোমা হামলা চলছে, ইরাক/আফগানিস্তানের যুদ্ধ চলছে, আর ওবামা নোবেল শান্তি পুরস্কার জিতলেন। হ্যাঁ।
@টাইনিটুটস: আমিও নোবেল শান্তি পুরস্কার চাই। প্রত্যেক দিন কত মানুষের সাথে খারাপ ব্যবহার করা থেকে নিজেকে আমি বিরত থাকি। আমাকে কেউ মনোনয়ন করছে না কেন?
@ ওল্ডমঙ্কএমজিএম: এই ক জনের মধ্যে কোন ব্যক্তি খাপ খায় না? দালাই লামা, মাদার তেরেসা, মারটিন লুথার কিং, বারাক ওবামা?
বাংলাদেশ: ঢাকেশ্বরী মন্দিরে দুর্গা পুজা
আইডিয়াজ আর বুলেটপ্রুফ ব্লগ ঢাকার ঢাকেশ্বরী মন্দিরে অনুষ্ঠিত শারদীয় দুর্গা পুজার মহাসপ্তমীর কিছু ছবি তুলে ধরেছে।
দক্ষিণ এশিয়া: ঈদ-উল ফিতর উৎসব উদযাপন
সেপ্টেম্বরের ২১ তারিখ দক্ষিণ এশিয়ার অনেক দেশের মুসলমানরা ঈদ-উল ফিতর উৎসব উদযাপন করে, যে দিনটি পবিত্র রমজান শেষ হয়েছে বোঝায়, যে মাসে মুসলমানরা দিনের বেলায় কোন ধরনের পানাহার থেকে বিরত থাকে। অনেক ব্লগার এই দিন উপলক্ষ্যে শুভেচ্ছা বিনিময় করেছে এবং তাদের প্রথা ও ঐতিহ্য একে অন্যকে জানাচ্ছে।
পাকিস্তান
চৌরঙ্গি ব্লগের মোমিনা ব্যাখ্যা করছে  ঈদ উৎসবের বিশেষ দিক:
ঈদ শব্দের মুল উৎস “আদা” যার মানে ফেরা। আমরা সকলেই জানি প্রতি বছর একটা নিদিষ্ট সময়ে ঈদ ফিরে আসে। অনেকে বলে যে ঈদ ‘আদাহ’ শব্দ থেকে এসেছে যার মানে হচ্ছে এক প্রথা বা অনুশীলন। এই কারণেই প্রথাগতভাবে এই উৎসব পালন করা হয়ে থাকে।
চুপ! চেঞ্জিং আপ পাকিস্তান ব্লগের কালসুম স্মরণ করেছেন তার বেড়ে ওঠার সময়, তাঁর এবং তার পরিবারের কাছে ঈদের অর্থ কি ছিল।
যখন আমি বেড়ে উঠছিলাম, সে সময় রমজান এবং ঈদকে ঘিরে দু'টি জিনিস থাকত, আমার পরিবার ও খাবার। ঈদের আগের রাত যে দিনটি কে চাঁদ রাত বলা হত, সেদিন রাতে আমি বাজারে যেতে পছন্দ করতাম, চুড়ি কিনতে আর হাতে মেহেদি রাঙাতে। ছোট বেলার ঈদ ছিল রঙে পরিপূর্ণ, ঝক্ঝকে নতুন জামা, হাসি এবং সকালে প্রথম খাওয়া সিভাইয়ানের [দুধ সেমাই] স্বাদ।
যখন বড় হয়েছি, রমজানে শুধু নিজেকে নিয়ে নয় অন্যকে নিয়েও ভাবার সময় চলে এসেছে, বিশেষ করে গরিবদের নিয়ে। উন্নয়ন ক্ষেত্রে কাজ করা এই বিষয়টিকে আরো অনেক দুর নিয়ে যাবে।
রমজান মাসের শেষে ঈদের নামাজে এক বালক যখন পিছনে ফিরে তাকাচ্ছে অন্যরা তখন সেজদায় রত, ভারতের ব্যঙ্গালোরের ঈদের নামাজের ছবি, ছবিটি তুলেছে সন্দ্বীপ দেবনাথ
এইচটিটিপি://ডাব্লিউডাব্লিউডাব্লিউ.ফ্লিকার.কম/ফটোশপ/সন্দ্বীপ// সিসি বিওয়াই-এনসি-এনডি ২.০
ভারত:
সুধীর কেকরে স্মরণ করেছেন ঈদের সুস্বাদু খাবার গুলোকে:
যখন আমি হায়দ্রাবাদে চলে যাই, সে সময় রমজান এবং ঈদ আমাদের সামাজিক দিনপঞ্জিকাতে এক বড় অংশ হয়ে দাঁড়ায়। জিভে পানি আনা সুস্বাদু সব খাবারের সাথে আমাদের পরিচয় ঘটে। হালিম ও নেহারি, এর সাথে বিরিয়ানি ও মরিচ ভাজি এসব খাবার যা হায়দ্রাবাদ নামটির সমর্থক হয়ে দাঁড়ায়।
ব্লগার এছাড়া ভারতের হিন্দু ও মুসলিম সম্পর্কের উপর মন্তব্য করেছে:
সম্ভবত এই ধরনের উৎসব উভয় সম্প্রদায়ের মধ্যে যে শত্রুতা তা কমিয়ে আনতে পারে।
সেক্রোমেন্টো বি সারা ভারত জুড়ে ঈদ উৎসবের ছবি ব্লগে পোস্ট করেছে।
বাংলাদেশ:
ঈদ একটা আলাদা আমেজের দিন। কিন্তু আজ ছিল অদ্ভুত দিন। ব্যাক টু বাংলাদেশের লেখক ইউলিসিস এ কথা লিখেছেন। তিনি ঈদের দিনে ঢাকাতে এক ভূমিকম্পের হাত থেকে বেঁচে যাবার অভিজ্ঞতা বর্ণনা করেন। তবে বাংলাদেশীদের কাছে ভূমিকম্পের চেয়েও অনেক উদ্বেগ জনক বিষয় রয়েছে:
যদি ঢাকায় ভয়াবহ কোন ভূমিকম্প ঘটে তবে সেক্ষেত্রে কত জন লোক মারা যাবে সে বিষয়ে এক ভীতিকর পরিসংখ্যান রয়েছে, তবে সত্যি বলতে, আমি বাংলাদেশ প্রাপ্তবয়স্কদের মুখে ভেজাল খাবার তুলে দেবার চেয়ে আর কোন বিষয়কে উদ্বেগজনক বলে মনে করি না, যে সমস্যার মুখোমুখি দেশটি হয়েছে।
মালদ্বীপ:
কাইধাহ কবিতার ভাষায় বলেছেন কি ভাবে ঈদ বিশেষ গুরুত্ব হারিয়ে শুধুই এক ছুটির দিনে পরিণত হয়েছে:
যখন স্মরণ করি, আমি ছোট ছিলাম হাসি-খুশি, আমরা ঈদের দিনকে ছুটির দিনের চেয়ে ভাবতাম কিছু বেশি।
এই দিনে অনেক খাবার রান্না করা হত, ভরা থাকত হাড়ি এবং যেতাম আত্মীয়দের বাড়ি।
সেদিন পরতাম নতুন পোশাক, নতুন নতুন সাজ এবং সকলে মিলে যেতাম দেখতে কুচকাওয়াজ।
সেদিন আকাশে ফুটত তারার মেলা, তারা কোথায়, সেগুলো সব আতশবাজীর খেলা।
এখন ঈদ অন্য আর দশটা দিনে পরিণত হয়েছে, আমরা এই দিনে অলস ঘরে বসে থাকি এবং টিভি দেখি অথবা ফেসবুকে সারাদিন সময় কাটাই।
আমাদের সকল পাঠককে ঈদ মোবারক।
বাংলাদেশ: বিদেশী ভাষা শিক্ষার প্রয়োজনীয়তা
“যদি শ্রম রফতানী আমাদের শক্তি হয়, তবে দেশে বিদেশী ভাষা শিক্ষা বিদেশে কাজ করার সময় অনেক কাজে দেবে। কাজেই বিদেশী ভাষা শিক্ষার উপর আমাদের মনোভাব পরিবর্তন করতে হবে,” বলছে বাংলাদেশ কর্পোরেট ব্লগ।