Global Voices বাংলা ভার্সন » নিউজিল্যান্ড
ফিজি: নির্বাচনের পথে এক ধাপ?
প্রথমেই একটা ভালো খবর রয়েছে। ফিজির রাজনৈতিক দলগুলো সংসদীয় গণতন্ত্র পুনরুদ্ধার করার প্রথম পদক্ষেপ গ্রহন করেছে। বিষয়টি তখনই ঘটে যখন তারা মার্চের ১৩ তারিখ শুক্রবারে সামরিক বাহিনী সমর্থিত অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যদের সাথে এক আন্তরিক পরিবেশে সাক্ষাৎ করে।  রাজনৈতিক দলগুলো সেখানে সম্মত হয় রাষ্ট্রপতির রাজনৈতিক সংলাপ ফোরামে আলোচনায় বসতে যা এপ্রিলের ৩ তারিখে রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিতব্য।
সেদিন সরকার ও ১৭টি রাজনৈতিক দলের প্রতিনিধি এবং তাদের সাথে ১৫টি এনজিও সংগঠনের কর্মকর্তারা এক আলোচনায় বসবেন। তারা গণতন্ত্রের অভিজ্ঞতায় সংসদ এবং নির্বাচনী সংস্কার ও জনগণের সনদ একটি নির্দিষ্ট প্রক্রিয়ায় নিয়ে আসা নিয়ে আলোচনা করবেন। এই  প্রক্রিয়া তাদের নির্বাচনের দিকে নিয়ে যাবে।
শুক্রবারের আলোচনা ছিল ফিজির প্রধান রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় বারের মতো একসাথে মিলিত হওয়া। ২০০৬ সালের ডিসেম্বর মাসে দেশটির সামরিক নেতা কমোডোর ফ্রাঙ্ক ভার্ক বাইনিমারামা সংসদ স্থগিত করেন এবং লিসানে কারাসের নির্বাচিত সরকারকে অপসারিত করেন। এক মন্তব্যে বাইনিমারামা দেশটির রাজনৈতিক নেতাদের একে অন্যর প্রতি কাঁদা ছোড়াছুড়ি না করা ও সরকারে পুর্নগঠনের আহ্বান জানান। তার উদ্দেশ্য আলোচনার মাধ্যমে কিভাবে অনেক বছর ধরে চলতে থাকা নির্বাচন নিয়ে এক পদ্ধতিগত ত্রুটি দুর করা যায়।
এই সভা অনুষ্ঠিত হয় ফিজির অন্যতম প্রতিবেশী অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড-এর মধ্যেকার তিক্ত সর্ম্পকের পটভুমিতে এবং প্যাসিফিক আইল্যান্ড ফোরাম ও কমনওয়েলথের (বৃটেনের প্রাক্তন কলোনী নিয়ে গঠিত সংস্থা) হুমকিতে। তারা হুমকি দেয়, যদি ফিজির বর্তমান সরকার দেশটিতে এই বছরের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা না করে তাহলে সংস্থা দুটি থেকে ফিজিকে বহিস্কার করা হবে। বাইনিমারামা অনেক দিন ধরে বলে আসছেন, “তিনি চাপানো কোন বিশেষ তারিখের মধ্যে নির্বাচন দেবেন না ,যদি না দেশটি তার এই বিশেষ নির্বাচন পদ্ধতির সংস্কার করে”। ফিজির নির্বাচন জাতিভেদে আলাদাভাবে করা হয়।
২০০৬ সালের ডিসেম্বরে যখন বাইনিমারামা ক্ষমতা দখল করেন, তখন তিনি ঘোষণা দিয়েছিলেন তিনি একটা দুর্নীতি পরায়ন সরকারকে অপসারন করেছেন। এই সরকারের শাসনের রেকর্ড ছিল খুবই দুর্বল এবং এই সরকার জাতিবিভেদ নীতি অনুসারে দেশ চালাত। দেশটির রাজনৈতিক সংকটের মুলে রয়েছে এই জাতিবিভেদ। ফিজির আদিবাসী জনগোষ্ঠীর যারা দেশটির ৬০ শতাংশ তাদের দলের সাথে ফিজির ভারতীয় বংশদ্ভুত দলের সর্ম্পক মোটেও ভাল না। ভারতীয় বংশদ্ভৃত ফিজিবাসীদের আদিপুরুষরা ছিল ভারত থেকে আসা জনগোষ্ঠী। উনবিংশ শতকে শেষে এবং বিংশ শতকের শুরুর দিকে ফিজির ব্রিটিশ শাসকরা দেশটির চিনি শিল্পকে গড়ে তোলার জন্য ব্রিটিশ ভারতীয় উপনিবেশ থেকে শ্রমিক নিয়ে আসে ।
এই ক্ষমতা দখলের দুই বছর পর বাইনিমারামার সরকার এখন জনগনের সনদ বা পিপলস চার্টারের দিকে অগ্রসর হচ্ছে। তার রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি গড়ে উঠেছে এক নতুন জাতিবিভেদ হীন ফিজির দৃষ্টিভঙ্গির উপর। নতুন সরকার দেশটির সম্প্রদায়গত পদ্ধতিতে ভোট দানের মাধ্যমে প্রতিনিধি নির্বাচনের বিষয়টিকে সংশোধন করতে চাইছেন (এই পদ্ধতিতে ভারতীয় বংশদ্ভুত ফিজিবাসী ও আদিবাসী ফিজির জনগোষ্ঠী আলাদা প্রতিনিধি হিসেবে ভোট দেয়)।
এক ব্যাক্তি, এক ভোট এই পদ্ধতি রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য গড়ে তুলবে এবং এই দলগুলো ক্ষমতা লাভের জন্য একটি বিশেষ সম্প্রদায়কে আকর্ষণ-এর মাধ্যমে সমর্থন লাভ করার চেষ্টা করবে (জনগনের সনদ বা পিপলস চার্টার এর খসড়া পড়তে চাইলে এখানে দেখতে পারেন)।
এবার খারাপ সংবাদ: শুক্রবারে অনুষ্ঠিত হওয়া সভার সংবাদ ফিজির সংবাদপত্র খুব বড় আকারে তুলে ধরা হয় (যাদের মুল আলোচনায় অংশ নিতে দেয়া হয়নি)। কিন্তু বিরক্ত হয়ে ওঠা রাজনৈতিক ব্লগোস্ফিয়ার এবং ফোরামের আলোচনাকারীরা ফিজির এই গুরুত্বপূর্ণ ঘটনা বিশ্লেষনে এবং এই বিষয়ে সমালোচনার উৎসাহ কম দেখা গেছে।
সম্ভবত ব্লগাররা ফিজির সংবাদপত্র পড়া পাঠকের মতো। গত কয়েক সপ্তাহ থেকে ফিজি টাইমসে একগাদা শিরোনামের ভেতর পয়লা নম্বার শিরোনাম করা হয়েছে যে সংবাদকে তাহলো, স্বামীর মৃতদেহ পাবার পর স্ত্রী নিজেকে ধারালো বস্তু দিয়ে আঘাত করে। এক সপ্তাহেও রাজনৈতিক সভার কথা কোথাও প্রকাশ করা হয়নি। এই সংবাদের উপর ইন্টারনেট এর আগ্রহ ছিল কম এবং সেরা দশের মধ্যেও এই সংবাদ আসতে পারেনি। আমি ব্লগারদের কাছে প্রশ্ন করেছিলাম: কেন এই বিষয়ের প্রতি আগ্রহ তাদের এত কম?
মনে হচ্ছে যে সমস্ত লোক ফিজিতে জন্মগ্রহণ করেনি, তাদের কাছেই শুধু শুক্রবারের আলোচনাই ফিজির সবচেয়ে ওজনদার খবর। (সত্যকে সামনে আনার জন্য সবাইকে জানাই আমিও একজন বিদেশী)
যারা প্রচার মাধ্যমের উপর নজর রাখে তারা এবং বর্তমানে নিউজিল্যান্ডে বসবাসরত এনসাইক্লোপেডিয়া (বিশ্বকোষ) ব্লগার ক্রসবি ওয়ালশ, যিনি লেখেন ফিজি: দা ওয়ে ইট ওয়াজ ইজ এন্ড ক্যান বি (ফিজি যেভাবে এটি টিকে ছিল, আছে এবং থাকবে) ব্লগে, একটি তথ্য প্রকাশ করেছেন যে সকল অংশগ্রহণকারী সভা থেকে পরিতৃপ্ত হয়ে বের হয় এবং অবশেষে দেশটি কিছু ভালো রাজনৈতিক সংবাদ দিতে সমর্থ হয়েছে।
প্রায় সবাই (মাইনর পার্টি জিভিপি এবং সিএএমভি পাটির প্রতিনিধি এর ব্যতিক্রম) মনে হচ্ছে শুক্রবারে রাজনৈতিক নেতাদের নিয়ে অনুষ্ঠিত প্রেসিডেন্ট ফোরামের সভার সাথে একমত। প্রাক্তন প্রধানমন্ত্রী লিয়াসেনিয়া কারাসে এই সভায় বিরোধী দলের নেতা মাইক বেড্ডস এর সাথে চড়া গলায় কথা বলেছেন। রিপোর্টে জানা গেছে বেড্ডাস বলেছেন, ‘ফোরাম ভালোই চলেছে’। এই সভায় সকলে সকল বিষয়ে মন খুলে তাদের মতামত দিতে পেরেছে। তিনি আরো যোগ করেন ফোরামের এই বিষয়টি বিবেচনা করা হয়েছে যে অতীতের ছয়মাসে কি ভাবে বিষয়গুলো পাল্টে গেছে। এমনকি  প্রচার মাধ্যমও উৎসাহী ছিল। রাজনৈতিক নেতারা কিছু একটা পেয়েছেন যাতে তারা এক হতে পারেন (ফিজি টাইমস)। বেড্ডস ফোরামের থেকে তৈরী হওয়া ফলাফলে সুখী (ফুজি সান), এসডিএল রাজনৈতিক দলগুলোর সভা অনুষ্ঠিত হওয়া অভিননন্দন জানিয়েছেন (ফিজি লাইভ)।
কিন্তু সকলেই এত সুখী নয়, ফিজি ডেইলি পোস্ট তাদের মধ্যে অন্যতম। তারা শনিবারে প্রথম পাতায় বিশাল করে শিরোনাম দিয়ে লিখেছে , “কোন পরিবর্তন না হলে কোন নির্বাচন নয়”। পত্রিকাটি লিখছে, এ সমন্ধে রাজনৈতিক নেতাদের জন্য অবশ্যই একটি চরমপত্র দেওয়া হলো…. এটি দিয়েছে অন্তর্বর্তীকালিন প্রধানমন্ত্রী, যিনি সভায় বলেছেন, ” কোন নির্বাচন হবে না”, যদি অংশগ্রহনকারীরা নতুন নির্বাচন পদ্ধতিতে একমত হতে ব্যর্থ হন তাহলে এই ঘটনা ঘটবে। এটা হয়তো ভালো, কিন্তু  অন্য কোন পত্রিকা এই বিষয়ে কোন উদ্ধৃতি দেয়নি। কোন অংশগ্রহনকারীও এই বিষয়ে কিছু উল্লেখ করেনি। এমনকি পোস্টে এই বিষয়টিকে এই মর্যাদা দেওয়া হয়নি যে সরাসারি সভায় তা বলা হয়েছে। যেহেতু কোন সাংবাদিক এই সভায় উপস্থিত ছিল না এটাতে একটা বিস্ময় তৈরী হয় যে আসলে সত্যিকার অন্ত:বর্তীকালিন মন্ত্রী সভায় কি তা বলেছিল এবং কেন একটা সুখী দিনকে তিনি বরবাদ করে দিলেন!
ওয়েন্ডি একজন ফিজিবাসীকে বিয়ে করে করেছেন এবং তার স্বামীর সহয়তায় বাবাসিগা ব্লগে লিখে থাকেন। তিনি বলছেন, ‘দেশটিকে একটি একটি করে সিদ্ধান্ত গ্রহন ও বাস্তাবায়ন করতে হবে’।
সবাই আশা করতে পারে ফিজির মতো একটি সমাজের পক্ষে এটি একটি ভালো পদক্ষেপ এবং ভিন্নমতের দৃষ্টিভঙ্গিকে সন্মান জানানোর দৃষ্টিভঙ্গি গ্রহন করবে …. প্রেসিডেন্ট ফোরামে বসা এবং আলাপ আলোচনা করার প্রস্তুতি একটা গুরুত্বপুর্ন অর্জন (সে দয়ালু বৃদ্ধ নয়, তার দুর্বলতা সমন্ধে কোন কিছু বলার নেই) আসলে এখানে উল্লেখ করা হয়েছে যে এটি কি মতাদর্শ বদলে যাওয়া- ওহ আসলে ওটা কি? এটা আসলে একটি শিক্ষাগত পরিভাষা যা  ফিজির সাথে মিলে না। কিন্তু হয়তো প্রাসঙ্গিক, -এটি ভিন্ন ভাবনার উদ্ধৃতি, বিশ্লেষনের একটি নতুন চিন্তা বা মডেল, এ ধরনের কোন জিনিষ।
জিডেভরিয়াল একজন আমেরিকান যিনি প্রায়শ:ই ফিজি বোর্ড এক্সাইল ফোরামের উপর মন্তব্য করেন.. তিনি এই বিষয়ে ততটা আশাবাদী নন। কয়েকটি আলাদা পোস্টে — যা কিনা কোন সাড়া পেতে ব্যর্থ হয়- তিনি যুক্তি দেখান রাজনীতি নিয়ে আলোচনার মাধ্যমে বাইনিমারামা সবার চোখে ধোঁয়া দিচ্ছে। আর কাজকর্ম ক্ষমতায় থাকার জন্য, যা আমরা সবাই দেখতে পাচ্ছি।
দেখাই যাচ্ছে প্রেসিডেন্ট ডায়লগ ফোরাম-এ প্রেসিডেন্টের কিছুই করার নেই এবং তাতে আলাপেরও কিছু নেই। যেমন পিপলস চার্টার বা জনগণের সনদে জনগণের জন্য কিছুই নেই। জনগণ একজন বিদেশী চোরকে মেনে নিয়েছে যে কিনা এই রাজনীতির সুবিধা নিতে চায়। তার নাম জন স্যামি, আসলে এই পাগলামীর মধ্যে দিয়ে কাকে সে বোকা বানাচ্ছে?
এনজিওদের প্রতিনিধির অর্ন্তভুক্তির ক্ষেত্রে:
এটি আসলে কোনদিকে যাচ্ছে তা বোঝা দরকার।
ভরেক অবশই চেষ্টা করবে তাদের নিয়ে আসতে যারা তাকে সমর্থন করে, মুল বিষয়টি হচ্ছে ফিজির প্রত্যেকটি নাগরিকের এই ফোরামের অংশীদার হবার অধিকার রয়েছে। তা কোন এক ব্যক্তি বা যাকে তারা নির্বাচিত করেছে শুধু তাদের নয়, সবার এখানে আসার অধিকার রয়েছে।
পার্লমেন্টকে আবার স্মরন করা, সংবিধানের অধীনে একটা নির্বাচন অথবা জাতীয় সংশোধনের জন্য একটা গোপন ভোট প্রদান করা হতে পারে, এটা  আইনসঙ্গত/ ভালো মনোভাব। কিন্তু আমরা ভরেকের উদ্দেশ্য সমন্ধে জানি না।  তা আসলে তার নিজের অস্তিত্ব  ধরে রাখার জন্য নয় কি? এটার সাথে ফিজির জনগণ কি চায় তার কোন যোগসুত্র নেই।
(কেবল অন্য যে মন্তব্য  ফিজি বোর্ড এক্সাইল সমন্ধে এসেছে তা হলো এক্সটালি ১ এর এবং প্রস্তাবিত প্রেসিডেন্টের পলিটিকাল ডায়লগ ফোরাম চেয়ার নিয়ে তিনি মন্তব্য করেছেন। এতে সভাপতিত্ব করেন সার রাব্বি লাংগানাই নামালিয়ু। তিনি পাপুয়া নিউগিনির প্রাক্তন প্রধান মন্ত্রী। এক্সটালি এই বিষয়টি পছন্দ করেন নি। ক্রসবি ওয়ালশ এখানে সার রাব্বির আত্মজীবনি দিয়ে দিয়েছেন)।
ফিজিভিত্তিক (অথবা যারা ফিজিতে জন্ম গ্রহন করেছেন এমন লোকদের দ্বারা লেখা) রাজনৈতিক ব্লগগুলো জানাচ্ছে যে কেবল র ফিজি নিউজ সবার একসাথে হওয়ার খবরটি প্রকাশ করে। অন্তবর্তীকালিন সরকারের সমর্থনকারী মুল স্বর আইজি ফিজি, তাদের কাজকর্ম ফেব্রুয়ারীর ১৭ তারিখের পর থেকে বন্ধ রেখেছে।
এখন র ফিজি নিউজ-এই ঘটনাকে এক ধরনের চোখে ধুলো দেওয়া বলে উল্লেখ করেন। ফ্রাঙ্ক বাইনিমারামা বিবৃতির পরে তার এই চুক্তিতে বিশ্বাস করা উচিত নয় বলেই মনে করেন।
চমকপ্রদ ফ্রাঙ্কি তার ভাষণ পাঠ করেন, যা  লিখেছে অন্য কেউ। সে তার এই জড়ানো ভাষণের অর্থ খুঁজে বের করার চেষ্টা করছে।
ফ্রাঙ্ক এর কথা সস্তা, এবং কোন ভিত্তি নেই। তিনি নিজে যা পড়েছেন তা নিজে বুঝেছেন কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। তার সবচেয়ে বাজে উদাহরন তিনি নিজে যা বলতে চেয়েছেন আর যা ঘোষণা দিয়েছেন তা তার নিজেরই বোধগম্য নয়।
ফ্রাঙ্কের এ ধরনের সস্তা কথা আর প্রয়োজন নেই, বেশীর ভাগ মানুষ যা চায় তা বদলে ফেলা। নির্বাচন সংস্কার তাদের প্রধান দাবী নয়,
দাবী ফ্রাঙ্কের অপসারন।
তারা জানে এটি আসলে ফ্রাঙ্ক, যে কিনা ফিজির বুকে হুল ফুটাচ্ছে, কোন নির্বাচন পদ্ধতি নয়, আইন মেনে চলা কোন নাগরিক নয়, কিন্তু ফ্রাঙ্ক
কাজে ফ্রাঙ্ক শোন, তোমার ভাষা বিশ্বাসযোগ্য নয়।
এটা মিথ্যা, কারন তুমি নিজে তা প্রয়োগ করতে জানো না। ফ্রাঙ্ক, বুঝতে পেরেছ?
নিউজিল্যান্ড: পরিবর্তনের সময় এখানেও?
নিউজিল্যান্ডে নভেম্বর ৮, ২০০৮ তারিখে একটা সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রাথমিক ফল অনুযায়ী, বিরোধী জোট ৪৫.৫% ভোট পেয়েছে আর সংসদের ১২২টি আসনের মধ্যে ৬৫টিতে জিতেছে। যার মানে রক্ষণশীল ন্যাশনাল পার্টির জন কী নতুন প্রধানমন্ত্রী হবেন। সরকারে থাকা লেবার দল অন্য দিকে ৪৩টির মধ্যে ৭টি আসন হারিয়েছে। প্রধানমন্ত্রী হেলেন ক্লার্ক, যিনি ১৯৯৯ সাল থেকে ক্ষমতায় আছেন, হার মেনে লেবার দলের নেতৃত্ব থেকে সরে দাড়িয়েছেন।
পারসোনাল রিফ্লেকশন ব্লগের জিম বেলশ নিউজিল্যান্ডের নির্বাচন ব্যবস্থার আর এই বছরের ফলাফলের একটা সম্পূর্ণ ব্যাখ্যা আর আলোচনা দিয়েছেন। তার কাছে:
এটি একটি নির্বাচন যা পুরোনো আর নতুনের সম্মিলন ঘটিয়েছে আকর্ষণীয়ভাবে।
স্পাটুয়াল ফোরামের নিক এই নির্বাচনের একটা মজার জিনিষ লক্ষ্য করেছে আর নিউজিল্যান্ড আর আমেরিকার মধ্যেকার পরিস্থিতির তুলনা করেছে:
অদ্ভুতভাবে ক্লার্ক আর কি দুইজনই চেয়েছিলেন ওবামার কাছ থেকে কিছু ধার করতে; ক্লার্ক এটা লক্ষ্য করেন যে আমেরিকা বামপন্থী হতে চাচ্ছে, তাই লেবারকে ভোট করবে। ওদিকে কী বলেছেন যে আমেরিকা পরিবর্তন চাচ্ছে, তাই নিউজিল্যান্ডবাসী জাতীয়তাবাদীদের ভোট করবে। আমেরিকার নির্বাচনের সাথে মজাদার মিল আর অমিল আছে, যদিও একজন ঝানু রাজনীতিবিদ তুলনামূলকভাবে নতুন একজনের কাছে পরাজিত হয়েছেন, আর বিরোধী দলের বড় লাভ হয়েছে। এখানে পার্থক্য হলো, মধ্যপন্থী বাম্পন্থীরা ক্ষমতায় না এসে আমাদের সরকার এখন অনেকটা ডানের দিকে ঝুকছে। (মজার ব্যাপার হচ্ছে, আমরা ডানপন্থী বুশের অন্ধকার দিনগুলোতে আমেরিকা ছেড়ে নিউজিল্যান্ডে এসেছি আর এখন দেখছি ওবামা আমেরিকায় আর ডানপন্থীরা নিউজিল্যান্ডে জিতেছে!)
নিউজিল্যান্ডে কিছু লোক বিশ্বাস করে, পরিবর্তনের সময় হয়েছে। তবে স্প্রুইকড: জ্যাক স্টাইল মনে করে বেশী পরিবর্তন হয়নি:
বাইরের কোন লোকের কাছে, কীর নীতি খুব একটা আলাদা মনে হবে না বিগত সরকারের সাথে। তার কারন তারা আলাদা না। চলতি প্রশাসন নিয়ে দোষের খুব কম কিছু পাওয়ায়, কী তার প্রচারণা চালিয়েছে মানবিক চান্ঞ্চল্য সৃষ্টিকারী গৃহস্থালী বিষয় নিয়ে, যেমন শিক্ষার মান উন্নত করা আর অপরাধ দমন করা। [..]
শনিবারের নির্বাচন পরিবর্তনের প্রকাশ না, যেন শুধু একটা রক্ষকের পরিবর্তন। দিনের শেষে অন্য কাউকে দেশ পরিচালনার ভার নিতে হত। এর জন্যেই নিউজিল্যান্ডবাসী ভোট দিয়েছে।
নিউজিল্যান্ডের জনসংখ্যার ভাল একটা অংশ অভিবাসী, অনেক দলের প্রার্থী বিভিন্ন জাতিগতগোষ্ঠীর। তাই সংখ্যালঘুদের ভোটদানে উৎসাহিত করার জন্য কিছু অভিবাসী বন্ধুসুলভ ব্যবস্থা নেয়া হয়েছে। যেমন সারালিউ৮৮ লিখেছে (চৈনিক ভাষায়):
ভোটারদেরকে তাদের ভোটদানে উৎসাহিত করার জন্য, বিশেষ করে সংখ্যালঘুদের, ভোটের নিয়ম সম্পর্কে তথ্য ২০টি ভাষায় আছে, যেখানে সনাতনী আর সিম্পলিফায়েড চৈনিক ভাষা দুটোই আছে!
নিউজিল্যান্ড: উল্লেখযোগ্য ব্লগসমূহ
কিউই ব্লগ  নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার উল্লেখযোগ্য ব্লগগুলোর তালিকা প্রকাশ করেছে।
ক্রিকেট বিশ্বকাপ ২০০৭: ব্লগারদের চোখে
এক বর্ণীল উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে ক্যারিবিয়ান দ্বীপপুন্জে ৯ম বিশ্বকাপ শুরু হল । এই টুর্নামেন্ট দেড় মাস ধরে চলবে। খেলাগুলোর সিডিউল পাওয়া যাবে এখানে, টিকেট এখানে, এবং এর অফিসিয়াল ওয়েবসাইট এখানে (ক্রিকব্লগের সৌজন্যে) ।
দ্যা থার্ড ওয়ার্ল্ড ভিউ ব্লগ দক্ষিন এশিয়ার উল্লেখযোগ্য ক্রিকেট ব্লগ এবং পোর্টালের একটি তালিকা তৈরি করেছে। সেখানে আরও পাওয়া যাবে টেলিভিশন, রেডিও এবং ইন্টারনেটে ক্রিকেট বিশ্বকাপের লাইভ কাভারেজের লিন্কগুলোর তালিকা।
আইথ্রিজেথ্রি ক্রিকেট ব্লগের মাহেশ বিশ্বকাপের মাসকট মেলোর বেশ কিছু ছবি পোস্ট করেছেন। এ ভয়েস অফ কলম্বো বিশ্বকাপের ভেন্যুগুলো সম্পর্কে বিস্তারিত বিবরন দিয়েছেন।
ভারত হেমাচন্দ্রন বিশ্বকাপে অংশগ্রহনকারী ১৬টি দেশের বিশ্বকাপের প্রস্তুতিমুলক খেলাগুলো নিয়ে লিখেছেন। দ্যা গুগলি বিশ্বকাপের ৪টি গ্রুপের একটি পর্যালোচনা করেছেন।
আপনারা কি জানেন ১৯৯৬ সালের বিশ্বকাপে শ্রীলন্কা দলের কি বৈশিষ্ট ছিল যা এখনকার দলে নাই? শ্রীলন্কান ব্লগার ডার্ক হর্স বলছেন উত্তরটি হচ্ছে ’চমক দেখানোর ক্ষমতা’ । বাংলা ক্রিকেটে মিরাজ বলছেন বাংলাদেশের এবারের লক্ষ্য হচ্ছে ক্রিকেটের বিগ লীগে সামিল হওয়া।
দ্যা কমেন্টারী বক্স জানিয়েছেন যে কিছুদনি আগে আইসিসি কতৃপক্ষের কাছে হস্তান্তরের সময় কলকাতায় বিশ্বকাপ ট্রফিটি ক্ষতিগ্রস্ত হয়েছে । স্ক্রিবলারস অন দ্যা নেট জানাচ্ছেন যে বিশ্বকাপ খেলার সময় আম্পায়াররা হিয়ারিং এইডের কল্যানে মাঠের খুব ক্ষীন শব্দও শুনতে পারবেন। আশা করা হচ্ছে খেলোয়াররা আম্পায়ারদের কানের কাছে চিতকার করে আবেদন করবেন না ।
গুগল একটি অফিশিয়াল ব্লগ শুরু করেছে যাতে লিখবেন ভারতীয় এককালীন ক্রিকেট তারকা কৃষ্নমাচারী শ্রীকান্থ।
এক বৃটিশ রিপোর্ট অনুযায়ী বিশ্ব অর্থনীতিতে অনেক প্রডাকটিভিটি নষ্ট হবে কারন বিশ্ব জুড়ে কোটি কোটি ক্রিকেটপ্রেমী টিভি, রেডিও বা পিসির সামনে ঘন্টার পর ঘন্টা বসে থাকবে বিশ্বকাপের খেলার সময় । যদিও ভারতীয় সমর্থকরা এর মধ্যে সর্বাধিক, ভারতের অর্থনীতিতে এর কোন প্রভাব পরবে না বলছেন আই অন ক্রিকেটে সমীর ।