The Global Voices Lingua project hopes to bring GV content to new linguistic audiences - Details

Also in:

তিউনিশিয়া দেশ অনুযায়ী আর্কাইভ

আর এস এস ফিড তিউনিশিয়া

2008-07-05

লিঙ্গ ,
মানবাধিকার

ব্লগার তিউনিশিয়ানবেল তার দেহ তল্লাসীর এক ভীতিকর বিবরণ দিয়েছে: তার পোশাক ছিঁড়ে ফেলা হয়েছিল, এবং পরিশেষ সে তার ফ্লাইট মিস করেছে সবকিছু তার পরিহিত পোশাকের (বোরখার) জন্যে।

2008-04-17

মাঘরেব নেটিজেনরা ৮ বছরের ইয়েমেনী মেয়ের তালাকের ব্যাপারে সাড়া দিয়েছেন

তিউনিশিয়ার ব্লগ স্টুপিয়ুর !! উন নুভু ডিপার্ট !! (স্টুপর !! একটা নতুন আরম্ভ!!) ইয়েমেন টাইমসের একটি রিপোর্টের উপর তার প্রতিক্রিয়া জানিয়েছে। এই রিপোর্টে ৮ বছরের একটা মেয়ে ৩০ বছরের একটা লোকের কাছ থেকে তালাকের আবেদন করেছে যার সাথে তার বাবা তাকে জোর করে বিয়ে দিয়েছিল বলে সে দাবি করে। ইয়েমেন টাইমসের ...

2007-10-22

আরবদেশ: ফেইসবুকের পরে হেইটবুক

ফেইসবুকের সাফল্যের পরে এখন এসেছে হেইটবুক। তিউনিসিয়া এবং ওমান থেকে দুই ব্লগার নতুন দুটি ওয়েবসাইট হেইটবুক ডট কম এবং হেইটবুক ডট অর্গ সম্পর্কে কি ভাবছে তা পড়ুন: স্লিপলেস ইন মাসকাটের সৌজন্যে হেইটবুক ডট কমের স্ক্রীনশট তিউনিসিয়া: তিউনিসিয়া থেকে সাবজিরো ব্লু   ব্লগ হেইটবুক ডট অর্গ সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেছে: ফেইসবুক এবং ...

2007-08-06

বাক স্বাধীনতা ,
মানবাধিকার

২৪শে জুলাই ২০০৭ মঙ্গলবার তিউনিশিয়ান সরকার মানবাধিকার আইনজীবি এবং অনলাইন লেখক মোহাম্মদ আবুকে মুক্তি দিয়েছে। তিনি প্রায় ২৮ মাস জেলে ছিলেন। আবু ২০০৫ সালের মার্চ মাসে গ্রেফতার হয়েছিলেন এবং তার সাড়ে তিন বছরের জেল হয়েছিল অনলাইনে তিউনিশিয়ার কারাগারের বিরুদ্ধে সমালোচনা করে লেখা প্রকাশের জন্যে। তিনি তার দেশের রাজনৈতিক বন্দীদের ইরাকের আবু ঘরীব জেলের বন্দীদের সাথে তুলনা করেছেন। তিনি আল জাজিরাতে দেয়া এক ইন্টারভিউতে বলেছেন:

” আমার মুক্তি আসলে নিপীড়নের বিরুদ্ধে তিউনিশিয়ার জনগনের প্রতিরোধের ফল। তারা এখন মানবাধিকার লঙ্ঘনকারী স্বৈরাচারকে না বলতে স্বক্ষম।”

ইতিমধ্যে কালিমা নামের অনলাইন সংবাদ ওয়েবসাইটটির (তিউনিশিয়ায় নিশিদ্ধ) সম্পাদক ওমর মেস্তিরির নামে কূৎসা রটনার অভিযোগে মামলা করা হয়েছে। কারন গত বছর তিনি সরকার সমর্থিত এক আইনজীবির বিরুদ্ধে প্রতারনার অভিযোগ এনে উক্ত ওয়েবসাইটে একটি লেখা লিখেছিলেন। এই মামলায় তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের কারাদন্ড হতে পারে। রিপোর্টার্স উইদাউট বর্ডার বলছে:

“তার বিরুদ্ধে আনা অভিযোগ কার্যকরী নয় কারন উক্ত ওয়েবসাইটটি তিউনিশিয়াতে কর্তৃপক্ষ দ্বারা আগেই সেন্সর করা হয়েছে।”

-সামী বেন ঘারবিয়া

2007-08-02

আরবদেশঃ সিরিয়াতে গায়িকাদের উপর নিষেধাজ্ঞা এবং সব বিমানবন্দরে সন্ত্রাসী আরব

সিরিয়াতে বেশ কিছু গায়িকাদের উপর নিষেধাজ্ঞা আরোপিত হয়েছে নৈতিক অবক্ষয়ের সীমা রেখা টানার জন্য। আর অন্য দিকে আরবদেরকে বিভিন্ন বিমানবন্দরে এমন কি নিজেদের বাড়ীতেও সন্ত্রাসী হিসাবে চিহ্নিত করা হচ্ছে। আরব ব্লগে হওয়া এ দুটি বিষয়ে কথপোকথন এখানে তুলে ধরা হল: সিরিয়াঃ কিছু গায়িকার বিরুদ্ধে নিষেধাজ্ঞা টিউনিসিয়ার সাবজিরো ব্লু ব্লগ সিরিয়াতে বিখ্যাত গায়িকাদের ...

2007-07-25

নির্বাচন ,
আন্তর্জাতিক সম্পর্ক

তিউনিশিয়েন ডক্টর ব্লগ একেপি দলের বিজয়ের ব্যাপারে লিখছেন:

“তুরস্কের ধর্মনিরপেক্ষ সেনাবাহিনীর স্বৈরাচারকে বিদায় এবং সৌভাগ্য কামনা করছি একটি গণতান্ত্রিক, এবং হয়ত ইউরোপিয়ান তুরস্ককে।”

2007-07-15

বাক স্বাধীনতা ,
রাজনীতি

তিউনিসিয়ার সাংবাদিক এবং ব্লগার স্লিম বুখদিরের ব্লগ হ্যাক করা হয়েছে এবং মুছে ফেলা হয়েছে। এই কাজটি মনে হচ্ছে ঐসব হ্যাকাররাই করেছে যারা তিউনিসিয়ার বিরোধী দলগুলোর ওয়েবসাইট এবং ব্লগগুলোকে লক্ষ্যবস্তু হিসাবে নির্ধারন করেছে। গত সপ্তাহে, প্রগ্রেসিভ ডেমক্রেটিক পার্টির (একটি বিধিসম্মত বিরোধী রাজনৈতিক দল) ওয়েবসাইটটি বেশ কয়েকবার হ্যাক করা হয়েছিল।
সেন্সরশীপের পাশাপাশি হ্যাকিংও একটি গুরুতর সমস্যা যা তিউনিশিয়ার বিপ্লবী ব্লগার আর ওয়েবসাইটগুলো অনুভব করছে।

2007-03-20

শিশু

”আমরা প্রচুর অপ্রয়োজনীয় এবং অনাবশ্যক বস্তু বা ধারনাকে উত্তরাধিকারসূত্রে পাই। এগুলো দৃশ্যতই আমাদের উপর বোঝা হয়ে যায়, সৃজনক্ষমতাকে কমিয়ে দেয়, আমাদের ব্যক্তি স্বাধীনতাকে খর্ব করে এবং কোন কোন ক্ষেত্রে জীবন ও ব্যক্তিগত পছন্দকে প্রভাবিত করে।” -লিখছেন তিউনিশিয়ান ব্লগ ’সাবজিরো ব্লু’। তিনি আমাদের সন্তানদের এরুপ অনাবশ্যক বোঝা চাপিয়ে দিতে মানা করেছেন।