Global Voices বাংলা ভার্সন » তিউনিশিয়া
তিউনিশিয়ার নির্বাচন: সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে!!?
যেমনটা ধারণা করা হয়েছিল, তিউনিশিয়ার রাষ্ট্রপতি জিনে আল আবিদিনে আলি পঞ্চমবারের মত একই পদে নির্বাচিত হলেন। তবে সবাই আশা ধারণা করতে পারেনি যে তিনি মোট ভোটের ৮৯.৬২ শতাংশ লাভ করে বিজয়ী হবেন। ধারণা করা হয়েছিল তিনি আরো বেশি ভোটে বিজয়ী হবেন।
বেন আলির শাসক দল দি ডেমোক্রেটিক কনস্টিটিউশনাল র‌্যালী নিরপেক্ষতা বজায় রেখেছে। তারা সংসদের মোট ২১৪ টি আসনের মধ্যে ১৬১টিতে জিতেছে। ছয়টি ভিন্ন দল অবশিষ্ট ৫৩টি আসন জিতেছে। বাকী আসনের মধ্যে: মুভমেন্ট ফর ডেমোক্রেটিক সোশালিস্ট -১৬টি, মোহামেদ বউচিহার নেতৃত্বে পরিচালিত পার্টি অফ পিপলস ইউনিটি পেয়েছে ১২টি, আহমেদ ইনুবিলির ইউনিয়ন অফ ডেমোক্রেটিক ইউনিয়নিষ্ট পেয়েছে ৯ টি, সোশাল লিবারেল পার্টি জিতেছে ৮টি, পার্টি অফ গ্রীন ফর প্রোগ্রেস পেয়েছে ৬ টি এবং আহমেদ ব্রাহমির এত্তাজাদিদ পার্টি জিতেছে ২ টি আসন।
শাসক দল ঘোষণা করেছে যে ২০০৯ সালের নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়েছে। কিন্তু নির্বাচন নিয়ে বিরোধী দল এবং ব্লগাদের মতামত ভিন্ন: তারা মনে করে দমন মূলক নীতি এবং কঠোর নিয়ন্ত্রণ ছিল এ বছরের এই রাষ্ট্রপতি ও সংসদ নির্বাচনের চরিত্র, যা ২০০৯ সালের ২৫ অক্টোবর অনুষ্ঠিত হয়।
আরবাস্তা পরিহাস ক্রমে মন্তব্য করেছে:
مبروك عليكم ما عملتو
نتوجه بالشكر أولا إلى الشعب التونسي اللي قام بواجبو الإنتخابي في كنف الديموقراطية و الشفافية و الروح الرياضية البارح و إنتخب رئيس جديد للبلاد و مجلس نواب أخر لمدة خمسة سنين. الإختيار هذا كان محكم و مدروس و حتى واحد ما حاول يأثر على العباد و حتى من التلفزة و الصحافة كانو في المستوى و عطاو وقت متساوي لكل المترشحين و الأنصار متاعهم بقطع النظر عن
قربهم أو بعدهم عن السلطة
نتوجه بالشكر زادة لسيادة رئيس الجمهورية (لمدة 5 سنوات أخرى) و نعتذر عن عدم الدعوة و التصويت ليه و نستنكر و نشجب
التصرفات المشينة هذي أما نذكر أنو عمري ما شككت في نزاهة الإنتخابات و حريتها، فمن المعروف أنو في حالة تزوير الإنتخابات النتائج تكون من نوع 99،98% لكن الملاحظ النزيه يعرف أنو نتيجة 2009 ما تبعدش برشة على النسبة اللي ربح بيها شيراك في 2002 في فرنسا و لذا فالإنتخابات هذي إرتقت بينا إلى مصاف الدول العظمى و المتقدمة
আপনি যা করেছেন তার জন্য আপনাকে আমার অভিনন্দন! গতকাল যে গণতান্ত্রিক কাঠামো ও স্বচ্ছতার মধ্যে দিয়ে তিউনিশিয়ার জনগণ ভোট প্রদান করে তাদের দায়িত্ব পালন করেছে, তার জন্য তাদের ধন্যবাদ। তারা পরবর্তী পাঁচ বছরের জন্য দেশটিতে এক নতুন রাষ্ট্রপতি ও এক নতুন সংসদ নির্বাচিত করল। যদিও এই বেছে নেওয়া ছিল বিজ্ঞ এবং উত্তম, যদিও এদের কেউ জনতাকে প্রভাবিত করার চেষ্টা করেনি। এমনকি টেলিভিশন চ্যানেল ও খবরের কাগজও ছিল পক্ষপাতহীন এবং তারা সকলেই নিশ্চিত করেছিল সকল প্রার্থীর জন্য সমান জায়গা রাখবে এবং তাদের সমর্থকরা গভীরভাবে সরকারের সাথে সম্পর্ক যুক্ত ছিল।
রাষ্ট্রপতি (যিনি পরবর্তী পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়েছেন) তাকেও আমি ধন্যবাদ জানাই এবং তাকে সমর্থন না করা ও ভোট না দেবার জন্য তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি নিজের এই লজ্জাজনক কাজের নিন্দা জানাই, যদিও নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে কিনা তা  কখনো প্রশ্ন তুলি নি। এটা জানা কথা যে, যদি নির্বাচনে কারচুপি হত তা হলে  রাষ্ট্রপতি ৯৮.৯৯ শতাংশ ভোটে বিজয়ী হতেন। কিন্তু একজন নিরপেক্ষ পর্যবেক্ষক জানে যে তিউনিশিয়ার ২০০৯ সালের নির্বাচন, ২০০২ সালে ফ্রান্সে অনুষ্ঠিত নির্বাচন থেকে আলাদা নয়, যে নির্বাচনে জ্যাক শিরাক জিতেছিল। এ কারণে আমরা বলতে পারি যে এই নির্বাচন আমাদের উন্নত এবং মহান দেশগুলোর তালিকায় তুলে এনেছে।
নাকলেট ওয়েদ এল বে ( বে নদীর তাল গাছ) তিউনিশিয়ার ভাষায় লিখেছেন:
أنا لا أشكك في نزاهة التمثيلية الإنتخابية
آش كان عليه لو كان حلّينا اللعب شويّة
و نزعنا الأكمام من أفوه المعارضة الحقيقية
لإنتصر الرئيس بسبعة و سبعين في المية
و انتزعنا من قلوب الرعايا النفاق و السكيزوفرينية
তিউনিশিয়ার তাৎপর্য হীন এই নির্বাচনের সুষ্ঠুতা ও নিরপেক্ষতা নিয়ে আমি কোন প্রশ্ন তুলছি না।
কিন্তু যদি আমরা আরো নমনীয় হতাম।
এবং যদি সত্যিকারের বিরোধী দলের মুখের লাগাম না টেনে ধরতাম।
এতে যদি রাষ্ট্রপতি ৭৭.৭ ভাগ ভোটে বিজয়ী হত
তা হলে আমরা আমাদের নাগরিক হৃদয় থেকে ভণ্ডামি ও মানসিক জটিলতা অপসারণ করতাম।
সাম থটস ফ্রম তিউনিশিয়া তার ব্লগে  ভোটের দিনের শেষ বেলার ঘটনার কথা বর্ণনা করেছেন, সে সময় তিনি ভোট দিতে যান। তিনি আমাদের জানাচ্ছেন তখন কি ঘটেছিল:
كيما قلت سبقني مرافقي للقاعة متاع الانتخاب وكيف دخلت انا نلقا الدنيا داخلة بعضها والجماعة يتغامزو عليه ويتلفوا في الجرّة (ما فاقوش اللي احنا مع بعضنا). اكهو فهمت آش صار: ضهر السيّد مازال في دارو وهوما ريڨلولو اموروا وانتخبوا في بلاصتوا وصححوا في الدفتر في بلاصتوا… آيا قالولو ما صار شيء برّا للخلوة اختار وموش لازم تصحح (الورقة كلها مصححة وماعادش فمة بلايص)… هاذا كلّو صاير وانا واقف نتفرّج!! السيّد مشى للخلوة وانا نسمع فيهم يْوَشْوْشُو ويحكيو بالسرقة بالحرف الواحد:
“هذا العمدة انتخب في بلاصتوا…!!!!”
যেমনটা আমি বলছি, আমার সঙ্গী আমাকে রেখে ভোট প্রদান কেন্দ্রে প্রবেশ করল। যখন আমি ভোট প্রদান কক্ষে প্রবেশ করলাম, আমি দেখলাম যারা উপস্থিত তারা বিভ্রান্ত এবং কিছু লোক একে অন্যের দিকে তাকিয়ে কিছু ইশারা করল (তারা বুঝতে পারেনি যে আমরা একসাথে এসেছিলাম): আমি শীঘ্রই সবকিছু বুঝে গেলাম: যখন ভোট দিতে আসা লোকটি তার বাসায় ছিল, তখন তারা ওই লোকটির নামে স্বাক্ষর প্রদান করে তার ভোট দিয়ে দিয়েছে।
তারপরেও তারা তাকে বললো, কোন অসুবিধা নেই। আপনি আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, আর এরজন্য আপনাকে কোন স্বাক্ষর করতে হবে না। (পুরো কাগজ স্বাক্ষরে ভরে ছিল এবং নতুন কোন স্বাক্ষর করার জন্য ওই কাগজে আর কোন জায়গা ছিল না)
আমি যখন সেই কক্ষে দাড়িয়ে ছিলাম, সেই সময়ের মধ্যে এই সকল ঘটনা ঘটে। আমার সঙ্গী ভোট দিতে গেল এবং আমি তাদের ফিসফিসানি শুনতে পেলাম:
তার বদলে তার গোত্রপ্রধান (ওমদা) এসে ভোট দিয়ে গেছে।
তিউনিশিয়া: নির্বাচনী প্রচারণা বৈধভাবে হচ্ছে না
আগামী ২৫শে অক্টোবর তিউনিশিয়ায় রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এর ফলে দেশটিতে সব কিছু উত্তপ্ত হয়ে উঠেছে। ১১ই অক্টোবর থেকে রাষ্ট্রপতি নির্বাচনের প্রচারণা শুরু হয়েছে, কিন্তু এই প্রচারণায় সকল রাজনৈতিক দল ও রাজনীতিবিদ অংশ নিতে পারছে না। নির্বাচনী প্রচারণায় অংশ না নিতে পারা দলের মধ্যে অন্যতম হল আততাজাদিদ (নবোদয় দল), নির্বাচনী প্রচারণায় যাদের কোন পোস্টার নেই। দলটিকে নির্বাচনী প্রচারণা চালানোর কোন অনুমতি দেওয়া হয় নি এবং কর্তৃপক্ষ কেবল এই কাজটিকেই যথেষ্ট বলে মনে করেনি, তারা দলের মুখপাত্র “আততারিক আল জাদেদ”(নতুন পথ) নামের পত্রিকাকে সেন্সর (নিষিদ্ধ)  করেছে, এবং এটি করা হয়েছে কোন যৌক্তিক কারণ ছাড়াই। যেমনটা ব্লগার সোফিয়েনে চৌরাবি উদাহরণ হিসেবে তুলে ধরেছেন:
حجزت مصالح وزارة الداخلية العدد 149 من جريدة الطريق الجديد بجمع كلّ الأعداد الموجودة بالمطبعة مساء السبت 10 أكتوبر وإشعار صاحب المطبعة بحجز العدد بدعوى تضمنه للبيانين الانتخابيين لحركة التجديد في حين أنه مؤرخ يوم 10 أكتوبر أي قبل انطلاق الحملة الانتخابية وهي تعلات واهية باعتبار أن العدد كان بصدد الطبع مساء السبت 10 أكتوبر ليوزع على الأسواق ابتداء من يوم الأحد 11 أكتوبر الذي تنطلق فيه الحملة الانتخابية.
১০ই অক্টোবর শনিবার সন্ধ্যাবেলা স্বরাষ্ট্রমন্ত্রী, আততারিক আল জাদিদ সংবাদপত্রের উপর আইনের ১৪৯ নম্বর ধারা প্রয়োগ করেন। এই কাজটি করা হয় এভাবে, উক্ত প্রেস থেকে ছাপা হওয়া ১০ই অক্টোবরের সকল পত্রিকা সংগ্রহ করা হয় ও এর মালিককে জানানো যে উক্ত তারিখে আততাজাদিদ দলের নির্বাচনী লিখিত প্রচার পত্র ছাপা হয়েছে, যেখানে নির্বাচনী প্রচারণা শুরুর তারিখ ১১ই অক্টোবর, সেখানে এই প্রচার পত্র ছাপানোর কাজ বেআইনী। এই যুক্তি অর্থহীন, কারণ উক্ত লিখিত বক্তব্য ছাপা হয়েছিল অক্টোবরের ১০ তারিখ শনিবারের দিনে, কিন্তু তা পরের দিন ১১ তারিখ রোববারে বিলি করা হত, যেদিন ছিল প্রচারণা শুরু করার দিন।
অন্যদিকে শাসক দলের প্রার্থী-তিউনিশিয়ার বর্তমান রাষ্ট্রপতি জিনে এল আবিদিনে বেল আলির-পোস্টারে সব এলাকা ছেয়ে গেছে এবং কখনো কখনো তা অবৈধ ভাবে লাগানো হয়েছে। প্রচারণা চালানোর উদ্দেশ্যে তাকে বেশ কয়েক বার টেলিভিশনে দেখা গেছে এবং নির্বাচনী বিধি অনুসারে এই কাজটি বৈধ নয়। কিসেস ফ্রম তিউনিশিয়া এই বিষয়টি সম্বন্ধে লিখেছেন। তিনি নির্বাচনী বিধি থেকে একটি ছবি এবং এক ব্যক্তিগত টিভি চ্যানেলে শাসক দলের প্রার্থী যে দলের পক্ষে যে প্রচারণা চালাচ্ছে তার দৃশ্য তুলে ধরেছেন।
তিউনিশিয়া: আম্মার ৪০৪ সাইট ফিরে এসেছে আর আবার ব্লগ সেন্সর করছে
সংক্ষিপ্ত একটা বিরতির পরে, ভয়ঙ্কর আম্মার ৪০৪ সাইট আবার তিউনিশিয়ার ব্লগ জগতে আঘাত হেনেছে। তিউনিশিয়ার ব্লগাররা এই সেন্সরশীপ মেশিনকে আম্মার ডাকনাম দিয়েছে যা ইন্টারনেটে তাদের বাক স্বাধীনতার উপর হাত দিয়েছে আর এইবারে তার শিকার হলো ৩য়ামরুচের জিগজ্যাগ ব্লগ। মনে হচ্ছে এই ব্লগকে সেন্সর করা হয়েছে একটি কানাডীয় সংবাদপত্রের কিছু স্ক্রীন শট পুন:প্রকাশের জন্য যেখানে একটা জমির লেনদেন দেখানো হয়েছে। এই দলিলে তিউনিশিয়ার প্রেসিডেন্টের মেয়ের জামাই মোহাম্মাদ শাকের এল মাত্রি কানাডায় একটা বাড়ী কিনেছেন অনেক টাকা দিয়ে- যে তথ্য তিউনিশিয়ার সরকার মানুষের কাছ থেকে লুকাতে চায়। অনেক ব্লগার এই সেন্সরশীপ সম্পর্কে লিখেছেন আর এর নিন্দা করেছেন।
সামসুম লিখেছেন:
Le blog de 3amrouch a été censure car il a repris une information publique sur un journal canadien qui est accessible a tout le monde. Par solidarité je publie aussi le lien vers ce journal qui cite dans sa page 10 la transaction immobilière qu'on veut cacher a tout prix. Et qu'on censure ce blog aussi!!!
৩য়ামরুচের ব্লগকে সেন্সর করা হয়েছে একটা কানাডীয় সংবাদপত্র থেকে পাবলিক তথ্য পুন:প্রকাশের জন্য যা সবার কাছেই লভ্য। এর সাথে একাত্মতা প্রকাশের জন্য, আমিও এই সংবাদপত্রের লিঙ্ক প্রকাশ করছি যেখানে ১০ নং পাতায় দেখানো আছে সম্পত্তির লেনদেন যা তারা যে কোন মূল্যে লুকাতে চায়। তারা এই ব্লগও সেন্সর করুক!!!
থটস অফ এন এক্স-মুসলিম লিখেছে:
مادام لم يدع لكره أو عنف أو ارهاب ،
لا للحجب دون قرار قضائي واضح و علني و مسبب، لا للحجب بسبب نقد مظاهر الفساد ، الغبي الذي اتخذ القرار تقفيفا لسيدي بوحجر انما خدم عمروش و أضر سيده الصغير
যতক্ষণ না তিনি ঘৃণা, সংঘাত বা সন্ত্রাসবাদের ডাক দিচ্ছেন, কোন পরিষ্কার, খোলা আর যুক্তিগ্রাহ্য আইনী সিদ্ধান্ত ছাড়া সেন্সরশীপকে না বলছি। দূর্নীতির ব্যাপারে সমালোচনা করার জন্য যে সেন্সরশীপ তাকে না। যে বোকা লোক এর সেন্সরশীপের সিদ্ধান্ত নিয়েছে সিদি বৌজারকে (শাখের এল মাতেরিকে দেয়া নাম) খুশি করার জন্য, ৩য়ামরুচের ক্ষতি সাধন করেছে ছোট মালিকের পক্ষে।
অর্ডিনারি স্টোরিজ এই বলে ব্লগ করেছেন:
المدونة متاع عمروش تم حجبها لأنها تناولت موضوع ما عجبش المسؤولين على أمننا وسلامتنا
قد ما قلنا ونددنا بهذه الممارسات، عمار ما فهمش، ما هوش فاهم وماهوش ناوي يفهم
هذاك علاش، تضامنا مع المدونة المحجوبة باش نعاود ننشر الموضوع إلي أغلب الظن أنه كان السبب وراء عملية الحجب
৩য়ামরুচের ব্লগ সেন্সর করা হয়েছে কারন এটা একটা বিষয় নিয়ে বলেছে যা আমাদের নিরাপত্তার জন্য দায়ীদের খুশি করেনি। এই বাস্তবতা সত্ত্বেও যে এই ধরনের আচরনের আমরা প্রতিবাদ করি। আম্মার বুঝতে পারেনি। সে এখনো বোঝে নি আর পরেও বুঝবে না। এই কারনে আমি সেন্সরশীপের কারনটিকে আমার ব্লগে পুন:প্রকাশ করছি।
তিউনিশিয়া: শ্রমিক দিবসে কাজ বিষয়ক নৈতিকতার আহবান
প্রতি বছর মে মাসের প্রথম দিন সারাবিশ্বে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালিত হয়। তিউনিশিয়ার ব্লগাররা এই উৎসবমুখর দিবসের সুযোগ গ্রহণ করছে তাদের দেশের  শ্রমিকদের অবস্থা এবং তাদের অলসতা বিষয়ে মন্তব্য করতে।
ইয়োলো ফরাসী ভাষায় এই দিনের প্রতিচ্ছবি লিখে বলছেন:
Il faut y penser non… une journée mondiale pour les chômeurs, pour le chômage… pour les manifestants, pour les syndicaux… et pour les papas aussi (fête internationale je veux dire) et pourquoi pas une journée internationale pour chaque pays (à part celle de qui fête l'indépendance ou celle qui a marqué l'histoire d'un peuple comme le 7 novembre chez nous..huh^^)
আমাদের এই বিষয়ের উপর চিন্তা করা উচিত, নয় কি?… চাকুরীহারাদের জন্য একটা আর্ন্তজাতিক দিন, বেকারদের জন্য.. প্রতিবাদকারীদের জন্য, ট্রেড ইউনিয়ন-এর জন্য এবং পিতাদের জন্যও (আমি বোঝাতে চাইছি এসবের জন্যও একটা আন্তর্জাতিক দিন থাকা প্রয়োজন) এবং প্রত্যেকটি দেশের জন্য কেন একটা আন্তর্জাতিক দিবস থাকবে না? (স্বাধীনতা দিবস অথবা সেই দেশের ঐতিহাসিক দিন এসব বাদ দিয়ে আমাদের এখানে যেমন নভেম্বরের সাত তারিখ — আহহাহা)!!
তিউনিশিয়ার অঞ্চলিক ভাষায় ক্লানডেস্টাইন নীচের উপদেশটি শ্রমিকদের অনুসরণ করতে বলেছেন:
نحب بالمناسبة هاذي نشدّ على ايدين العمال و المزارعين (منعرفش علاش العبارة هاذي تحسسني اني
شيوعي) و جموع الموظفين في الارض و المدرّسين و الاطباء و الفراملة و الاعوان الوقتيين (المصنفين و غير المصنفين) و الاعوان المتعاقدين و الاعوان الغير متعاقدين وعملة الحضائر (اللي مازالو يستنّاو في الترسيم ) و صنّاع الحجامة و صناع ورشات الميكانيك و صناع المقاهي والمطاعم (خاصة ذوي الخلق الحسن مع الحريف) و بعض صنّاع القرار اللي مازال عندهم شويّة ضمير.
و نحب كذلك ننصح الجميع (و انا معاكم) باش ينقّصو من التكركير و الفصعة وماكلة الكسكروتات و شرب القهوة و التاي بالكاكاوية في البيروات و يركّزو شوية على الخدم متاعهم … هي صحيح تشخر اما ميسالش, منزيدوهاش بوف
এই উৎসবের দিনে আমি শ্রমিক এবং কৃষকদের কাজ থেকে হাত গুটিয়ে রাখতে বলছি (আমি জানি না কেন আমার এই চিন্তার বহি:প্রকাশ সবাইকে এমন ধারণা দেয় যে আমি একজন কমিউনিস্ট), এবং আমি হাত গুটিয়ে রাখতে বলছি সারা বিশ্বের সকল শ্রমিক, শিক্ষক, চিকিৎসক, নার্স,এবং অস্থায়ী নিয়োগ পাওয়া সকল কর্মীদের- যারা চুক্তির মাধ্যেম নিয়োগ পেয়েছে, যাদের সাথে কোম্পানী এখন চুক্তি সম্পাদন করেনি তাদেরও, নির্মাণ শ্রমিক, হেয়ারড্রসার বা চুল পরিচর্যাকারী, মিস্ত্রি ও হোটেলের খাবার পরিবেশনকারি ওরফে ওয়েটার (বিশেষ করে যারা খদ্দেরদের প্রতি দয়ালূ)এবং কিছু সিদ্ধান্তগ্রহণকারী যারা এখনও বিবেকবান…..
আমি তাদের উপদেশ দিচ্ছি (আমি নিজেও নিজের এই উপদেশের মধ্য অর্ন্তভুক্ত), অফিসে অলস বসে থাকা এবং কাজে মনোযোগ দেবার বদলে কাজ থেকে পালানো, স্যান্ডুউইচ খাওয়া, কাজু বাদাম দিয়ে চা বা কফি খাওয়া বন্ধ করুন।
আরাবাস্তা ছোট্ট পোস্ট দিয়ে বলছেন:
تحية لكل من قدّم حياته يوما من اجل العمّال و سحقا لكل من نسِيَ هذه التضحيات يوما ما…
عذرا لقصر هذه التدوينة إذ لا تسعني الكلمات اليوم كي أعبر عما يختلج بصدري عندما أرى أوضاع العمّال و الشغالين في كل أنحاء العالم…
যারা জীবনের একটি দিন কাজের জন্য উৎসর্গ করলেন তাদেরকে আমার শুভেচ্ছা, এবং যারা এই তাদের এই ত্যাগকে একেবার ভুলে যায় তারা গোল্লায় যাক। আমি এই পোস্টকে ছোট করার জন্য দু:খিত- সারা বিশ্বের শ্রমিকরা আজকাল যে ভোগান্তির মধ্যে দিয়ে যাচ্ছে তাদের জন্য আমার চেহারায় যে অনুভুতি ফুটে উঠে শব্দ তা বর্ণনা করতে পারে না।
তিউনিশিয়ার পাইলটের উপর ইটালিয়ান কোর্টের রায় নিয়ে শোরগোল
২০০৫ সালে তিউনিশিয়ার টুনইন্টার বিমান বহরের ফ্লাইট নং ১১৫৩  ইতালির সিসিলিতে দুর্ঘটনায় পতিত হয় এবং এতে ১৬ জন মারা যায়। সম্প্রতি এক ইতালিয়ান কোর্ট এই ফ্লাইটের দুজন পাইলটকে ১০ বছরের সাজা দিয়েছে। তিউনিশিয়ান ব্লগাররা এই আদেশ চ্যালেন্জ করছেন যারা বলছেন যে এই পাইলটদের বীরত্বের জন্যে ২৩ জন সহযাত্রী বেঁচে যায়। কাজেই বিচারের বদলে তাদের পুরস্কৃত করা উচিৎ।
সাম থটস ফ্রম তিউনিশিয়া এই বিচারে পক্ষপাতিত্বের গন্ধ পাচ্ছেন এবং জানাচ্ছেন:
لو كانوا ايطاليين او فرنسيين او انقليزيين وامريكيين او غيرهم يعني غربيين وليسوا عرب لتمّ الاحتفاء بالطيّارين الذين تمكّنوا من انقاذ 23 شخصا من مجموع 39 كانو على متن طائرة تحطّمت في عرض البحر بعد نفاذ وقودها دون ان يتمّ التفطّن لذلك في الوقت المناسب جرّاء عطب فنّي!!! ولتم نعتهم بالابطال…!!
لكن اسمائهم ليست آلان ولا دافيد ولا جون بول بل شفيق الغربي و علي الكبّير لذا فعليهم دفع الثّمن في نظر القضاء الايطالي !! والتّهمة في نظر هذا القضاء المتعسّف هي انّهم لجؤا بسبب خوفهم الشديد بالانشغال بالدعاء والاستغاثة بالله بالدعاء في وقت كان يتعين عليهم فيه القيام بإجرآت الطوارئ لتجنب تحطم طائرتهم حسب ما جاء في تسجيلات غرفة القيادة. وهو عين الافتراء حسب ما تبيّنه تّسجيلات الصندوق الاسود التّي تبيّن ان الطياريين بذلوا ما في وسعهم لانقاذ ما يمكن انقاذه (طلب هليكوبترين، اجراء الهبوط الاضطراري قرب باخرتين لاعطاء فرص نجاة اكبر…) !!
এই পাইলটরা যদি ইতালীয়ান, ফরাসী, ইংরেজ বা আমেরিকান হত আরব না হয়ে তাহলে তাদের হয়ত মাথায় তুলে রাখা হত। বিমানটির তেল ফুরিয়ে যাবার পরে এই পাইলটদ্বয় ৩৯জন যাত্রীদের মধ্যে ২৩জনকে বাঁচাতে পেরেছে সাগরে জরুরী অবতরণ করিয়ে। এক যান্ত্রিক গোলযোগের জন্যে তারা তেল ফুরোনোর ব্যাপারটি বুঝতে পারে নি। অন্য কেউ হলে তাদেরকে বীরের আসনই দিত..!!
কিন্তু দু:খের বিষয় তাদের নাম এলান, ডেভিড বা জন পল নয়। তাদের নাম হচ্ছে শফিক আল ঘার্বি আর আলি কেবেয়ার। তাই ইতালিয়ান বিচার অনুযায়ী তাদের শাস্তি পেতে হবে!! তাদের বিরুদ্ধে অভিযোগ যে তারা আল্লাহর কাছে প্রার্থনা করেছে সেই সময় যখন নিয়ম অনুযায়ী প্লেন ক্র্যাশের ব্যাপকতা এড়াতে প্রস্তুতি শুরু করার কথা - এসবই ককপিটের রেকর্ডিং অনুযায়ী। কিন্তু ব্ল্যাক বক্সের রেকর্ডিংয়ে প্রমাণ পাওয়া গিয়েছে যে তা সত্যি নয়। তাতে বোঝা যায় যে পাইলটরা তাদের যথাসাধ্য চেষ্টা করেছে (তারা দুটি হেলিকপ্টার চেয়েছে এবং দুটি নৌযানের মাঝে বিমানটিকে নামিয়েছে যাতে যাত্রীরা দ্রুত উদ্ধার হতে পারে।
আর্টিকুলার একই ধরনের আবেগ প্রকাশ করেছে:
Le tribunal italien de Palerme a prononcé lundi 23 mars 2009 son verdict dans l’affaire du crash de l’ATR de la compagnie aérienne tunisienne Tuninter.
Le verdict de la justice italienne a été très sévère et représente une véritable première ! Jamais, par le passé, les responsables administratifs d’une compagnie aérienne n’ont été condamnés à des peines de prison ferme. En prononçant des condamnations allant jusqu’à dix ans de prison, la justice italienne inflige aux responsables tunisiens des peines comme s’ils étaient de véritables chauffards éméchés sur la route. Et encore, on s’interroge si les ivrognes italiens du volant écopent de peines aussi lourdes !
২৩শে মার্চ সোমবার পালের্মোর ইতালীয়ান কোর্ট টুনইন্টার বিমান বহরের এটিআর বিমান দুর্ঘটনা মামলার রায় দেন।
এই রায় ছিল খুব গুরু এবং অভুতপূর্ব। এর আগে কখনই কোন বিমানের কর্মচারীকে দুর্ঘটনার জন্যে দোষী করে জেলে পাঠানো হয় নি। ইতালিয়ান কোর্ট এই পাইলটদের এমনভাবে শাস্তি দিয়েছে যেন তারা মদ্যপান করে গাড়ী চালিয়েছে। আর সবাই ভাবছে ইতালীতে মদ্যপান করা ড্রাইভারদের আদৌ কোন শাস্তি হয় কি না!
ভুতপূর্ব তিউনিশিয়ার কূটনীতিককে ফরাসী আদালত ৮ বছরের শাস্তি দিয়েছে
তিউনিসিয়ার ভূতপূর্ব ভাইস কন্সাল খালেদ বিন সাঈদ স্ট্রাসবুর্গে দোষী সাব্যস্ত হয়েছেন স্বদেশী মহিলা জুলেখা ঘারবীর উপর অত্যাচার আর পাশবিকতার আদেশ দেয়ার জন্য। ১২ বছর আগে তিউনিশিয়ার জেন্দৌবা শহরে যখন তিনি পুলিশ সুপারিটেন্ডেন্ট ছিলেন তখন এই ঘটনা ঘটেছিল। ইউরোপীয়ান মানবাধিকার আদালত যে শহরে অবস্থিত সেই শহর স্ট্রাসবুর্গে একটি ফৌজদারী আদালত দ্বারা তিনি ৮ বছরের সাজাপ্রাপ্ত হয়েছেন।
এই তিউনিশিয়ার কূটনীতিককে তার অবর্তমানে বিচার করা হয়েছে যেহেতু তিনি ২০০১ সালে ফ্রান্স থেকে পালিয়েছিল জানতে পেরে যে ঘারবী তার বিরুদ্ধে অভিযোগ করেছে। তার স্বামী ফ্রান্সে রাজনৈতিক শরণার্থী হিসাবে আছে তিউনিশিয়ার নিষিদ্ধ ইসলামী দল এন্নাহদার সদস্য হিসাবে। ইউনিভার্সাল কমপিটেন্স এর ভিত্তিতে বিচার চলেছে। এটি এমন একটা পদ্ধতি যার ফলে আইনগত ব্যবস্থা নেয়া যায় অভিযুক্ত গুরুতর অপরাধীদের বিরুদ্ধে, যে দেশেই তা ঘটানো হয়ে থাকনা কেন আর অপরাধীর বা শিকারের নাগরিকত্ব যে দেশেরই হোক না কেন। এই পদ্ধতি এসেছে ১৯৮৪ সালের নির্যাতনের বিরুদ্ধে জাতিসংঘ কনভেনশন থেকে যা ফরাসী আইনে আনা হয়েছে ১৯৯৪ থেকে।
ফ্রান্সে দ্বিতীয়বার এমন কারনে সাজা দেয়া হলো। ২০০৫ সালে মৌরিতানিয়ার একজন সার্ভিসম্যানকে ১০ বছরের সাজা দেয়া হয়েছিল তার নিজের দেশে অত্যাচার চালানোর জন্য। তিউনিশিয়ায় সেন্সর করা একটা ব্লগ তিউনিশিয়াওয়াচ মূলধারার মিডিয়া প্রতিবেদন নিয়ে আলোচনা করেছে:
[…] En l'absence de l'accusé, le procès auquel la Ligue française des droits de l'homme et la Fédération internationale des droits de l'homme (FIDH) s'étaient constituée parties civiles a aussi été celui du système mis en place par le président Zine El Abidine Ben Ali, au pouvoir depuis vingt et un ans. Plusieurs témoins ont dressé un portrait au vitriol du régime tunisien où, selon eux, la torture est érigée en “pratique d'Etat”.
[…] বিবাদীর অবর্তমানে বিচারে যেখানে [মানবাধিকার সংস্থা] লিগ ফ্রঁন্সে দে দ্রোয়া দেলোম (এল ডি এইচ) আর ফেডারেশিওঁ ইন্টারনাশিওনাল দেস লিগ দে দ্রোয়া  দে হোমস (এফ আই ডি এইচ) স্বাধীন একটা ক্ষতিপুরণের মোশন এনেছিল যে এটা প্রেসিডেন্ট জাইনেল আবেদিন বেন আলির প্রতিষ্ঠিত ব্যবস্থারও বিচার ছিল, যে ২১ বছর ধরে ক্ষমতায় আছে। বেশ কয়েকজন সাক্ষী তিউনিশিয়ার সরকারের বিদ্রুপাত্মক চিত্র তুলে ধরেছে, যেখানে, তাদের বক্তব্য অনুসারে এই ধরনের অত্যাচার সরকারী অভ্যাসে পরিণত হয়েছে।
এইসব স্বীকারোক্তি থেকে শেষে আদালতের রায় এসেছে, যদিও ফ্রেঞ্চ রাষ্ট্রের প্রতিনিধি তাকে খালাসের জন্য আবেদন করেছেন, এই বলে যে কোন ধরনের প্রমাণ নেই। “এটা নির্যাতনের বিরুদ্ধে দন্ডমুক্ততার যুদ্ধের জন্য আর এক ধাপ অগ্রসর হওয়া আর তিউনিশিয়ার কর্তৃপক্ষের দিকে একটা জোরালো বার্তা; অত্যাচারীরা যদি তিউনিশিয়ায় নিরাপদ থাকে, তাহলে অন্য দেশে আর নেই,” মন্তব্য করেছেন মানবাধিকার সংস্থার আইনজীবি।
অন্য একটা পোস্টে তিউনিশিয়া ওয়াচ যোগ করেছে:
Khaled ben Saïd qui fait l'objet d'un mandat d'arrêt international depuis 2002 n'a pas la possibilité de faire appel puisque l'audience s'est déroulée sans lui. Toutefois s'il est arrêté, il sera rejugé.
খালেদ বিন সায়েদ, যিনি আন্তর্জাতিক গ্রেপ্তারী পরোয়ানার শিকার ২০০২ থেকে, আপীল করার কোন অবস্থায় নেই, যেহেতু তার অনুপস্থিতিতে বিচারকার্জ হয়েছে। তবে যদি উনি গ্রেপ্তার হন, তাহলে আবার বিচার হবে।
আগে তিউনিশিয়ার কর্তৃপক্ষ এই বিচারকে অস্বীকার করেছে ‘সম্পুর্ণ বানোয়াট' আর আরো বলেছেন যে ‘অত্যাচারের দাবী করা তিউনিশিয়ায় সহ্য না করা একটা আচরণ যা অসত্য আর ভুল তথ্য দেয়ার সামিল।”
নাওয়াত.অর্গ ‌এই শাস্তির সমালোচনা করেছে আর চিন্তা করেছে যে তিউনিশিয়ায় অত্যাচারের ব্যাপারে যে ট্যাবু আছে তা কি উঠে যাওয়ার পথে কিনা। এই ব্লগ সিএনআরএস এর গবেষক ভিনসেন্ট গাইসলারের উদ্ধৃতি দিয়েছে যিনি শুনানীর সময়ে বলেছেন:
“En Tunisie, sous Ben Ali, on torture au nom des droits de l’homme et on viole les femmes en invoquant le droit des femmes”, a également expliqué devant la cour Vincent Geissier. Cette pratique “est destinée à humilier et à diffuser la peur”. Avant d’ajouter : le recours à la torture, “c’est un mode de contrôle de la société”.
“তিউনিশিইয়াতে, বেন আলির অধীনে, তারা মানবাধিকারের কারনে অত্যাচার করে আর নারীকে ধর্ষণ করে নারীর অধিকার তুলে ধরতে ধরতে,” আরো বুঝিয়েছেন ভিনসেন্ট গাইসলার আদালতকে “এরকম ব্যবহার করা হয় লজ্জ্বিত করতে আর ভীতি ছড়াতে।” আরো যোগ করেছেন: “সমাজকে নিয়ন্ত্রণ করার এটা একটা উপায়।”
পাঠকরা তাদের বিভিন্ন মতামত জানিয়েছেন লিবারাশিওন সংবাদপত্রের স্থানীয় ওয়াবসাইটে আর এলইজেডিডি.এফআর সাইটে মন্তব্য করে:
একটা (আশাবাদী) কথা:
Rédigé par: GDP : Comme quoi, n'en déplaise à Sarkozy, la justice progresse davantage en France que les droits de l'homme en Tunisie.
জিডিপি: যেটার ফলে এটাই দেখা যায়, সারকোজী এটা পছন্দ করুক বা না করুক, ফ্রান্সে বিচার বেশী অগ্রসর হতে পারে তিউনিশিয়ার মানবাধিকারের চেয়ে।
আরবদেশ: ব্লগ এবং একটি সামাজিক আন্দোলন
সৌদি ব্লগার এসাম মুদির সিএনএন আরবী থেকে একটি প্রতিবেদন তুলে ধরে প্রশ্ন তুলেছেন- গত সপ্তাহে আরব বিশ্বের গুরুত্বপূর্ণ ঘটনার প্রেক্ষিতে  আরবী ব্লগগুলো কি অত্র অঞ্চলে একটা সামাজিক আন্দোলন এনে দেবে কি না।
تميّز الأسبوع الماضي في نشاط المدونين العرب بحركات احتجاج واسعة على أوضاع الحريات في دول عربية، ولاسيما في المملكة العربية السعودية وتونس، زيادة على تنامي تنديد المدونين بما يقولون إنّه “رقابة” باتت تمارس عليهم، زيادة على حكوماتهم، الهيئات المشرفة على منتديات عالمية، مثل “فليكر” و”فيس بوك.”
وتميّز نشاط الكثير من المدونات السعودية خلال الأسبوع بالدعوة إلى إضراب جوع تضامنا مع نشطين معتقلين.
وفي الوقت الذي لم تتوفر معلومات بعد عن حجم الإضراب الذي وقع في السادس والسابع من نوفمبر/ تشرين الأول، تميّز نشاط المدونين السعوديين بجرأة، “وذلك احتجاجاً على انتهاك حقوق المعتقلين، وعموم السجناء في المملكة العربية السعودية، الذين حرموا من ما أوجبه نظام الإجراءات الجزائية.”
والسجناء الذين تضامن معهم المدونون هم من “تيار العدل�والشورى وحقوق الإنسان، ومن ضمنهم متروك الفالح.
গত সপ্তাহে আরব ব্লগারদের বেশ কিছু উল্লেখযোগ্য কার্যক্রম চালিয়েছেন যখন তারা আরব দেশে বিশেষ করে সৌদি আরব আর তিউনিশিয়ায়, বাক স্বাধীনতার জন্য ব্যাপক বিক্ষোভের আয়োজন করেন। প্রচুর ব্লগার তাদের সমর্থনে এগিয়ে আসেন আর অন্যান্য আন্তর্জাতিক ওয়েবসাইট যেমন ফ্লিকার আর ফেসবুকের আয়োজকরা সেন্সরশীপ আরোপের জন্য সংশ্লিষ্ট সরকারের সমালোচনা করে।
সৌদি ব্লগগুলো এই সপ্তাহে আটককৃত সহব্লগারদের সাথে একাত্মতা প্রকাশের জন্য অনশনের ডাক দিয়েছেন। এখনো যদিও ৬-৭ নভেম্বরে সংঘটিত ধর্মঘটের আকার সম্পর্কে কোন তথ্য পাওয়া যায় নি তবে, সৌদি ব্লগারদের বন্দীদের আইনের আশ্রয় নেয়ায় বাধা আর তাদেরকে বিচার কার্যের স্বাভাবিক প্রক্রিয়া থেকে যে বঞ্চিত করা হয়েছে তার প্রতিবাদে ব্লগাররা যা করেছে এই সাহসিক কাজ অবশ্যই উল্লেখযোগ্য।
যে সব ব্লগাররা বন্দীদের ‘ন্যায়বিচার, শুরা আর মানবাধিকার' আন্দোলন এর সাথে একাত্বতা প্রকাশ করেছেন তাদের মধ্যে মাকরুক আল ফালেহ অন্যতম ছিলেন।
জিও-বম্বিং: ইউটিউব+গুগল আর্থ
এই গাইডটিকে পিডিএফ হিসেবে ডাউনলোড করুন:
জিও-বম্বিং
জিও বম্বিং হচ্ছে এমন একটি কৌশল যার দ্বারা আপনি আপনার ইউটিউব ভিডিওর প্রচার করতে পারবেন গুগল ম্যাপস এবং এবং গুগল আর্থের মত ম্যাপিং অ্যাপ্লিকেশনের মাধ্যমে। এখন আপনারা আপনার জিওট্যাগ করা ভিডিও গুগল আর্থ এবং গুগল ম্যাপের ভেতরেও দেখতে পারবেন। গুগল আর্থ/ম্যাপস এর ইউটিউব লেয়ার অপশন অন করা থাকলে যে কোন জিও ট্যাগ করা ইউটিউব ভিডিও সেখানে দেখা যাবে।
এই শক্তিশালি পদ্ধতি কিভাবে আপনি প্রয়োগ করবেন তার একটি সহায়িকা নিন্মে দেয়া হল:
কি করে?
১ - আপনার ভিডিওকে জিও ট্যাগ করবেন:
ইউটিউবে আপনার ভিডিও আপলোড করার সময় আপনার ভিডিওকে জিও ট্যাগ করতে পারবেন একটি স্থান দিয়ে:
যখন স্থানটি রেকর্ড হয়ে যাবে এবং ভিডিও আপলোড শেষ হবে, এটি গুগল আর্থেও চলে আসবে।
২ - কিভাবে জিও ট্যাগ করা ইউটিউব ভিডিও গুগল আর্থে দেখা যাবে?
গুগলের ইউটিউব লেয়ার চালু করতে গুগল আর্থ প্যানেলের বাম দিকের “লেয়ার্স” মেনুতে যেতে হবে। লেয়ার্স ট্রির গ্যালারী নোডে গেলে ইউটিউব লেয়ারটি উন্মুক্ত হবে। ইউটিউব শিরোনামটির বাম পাশের বক্সে টিক চিহ্ন দেয়ার পরে ম্যাপের অনেক স্থানেই ইউটিউব আইকনটি দেখা যাবে।
জিও বম্বিং প্রযুক্তির সফল প্রয়োগ
নাওয়াত.অর্গ (শেকড়) নামক গ্রুপ ব্লগের তিউনিশিয়ান অ্যাক্টিভিস্টরা এই প্রযুক্তি ব্যবহার করেছে যার মাধ্যমে তারা তাদের দেশের রাজনৈতিক বন্দীদের এবং মানবাধিকার কর্মীদের জবানবন্দীর ভিডিওগুলোকে গুগল আর্থের তিউনিশিয়ার রাষ্ট্রপতির প্রাসাদের সাথে সংযুক্তি ঘটিয়েছে। এখন, আপনি যদি গুগল আর্থে গিয়ে তিউনিশিয়ার রাষ্ট্রপতির প্রাসাদটি পর্যবেক্ষণ করেন তাহলে দেখতে পাবেন যে এটি ভরে রয়েছে বিভিন্ন মানবাধিকার সংক্রান্ত প্রতিবাদের ভিডিও দিয়ে যেগুলো রাষ্ট্রপতি বেন আলী তিউনিশিয়ানদের দেখতে দিতে চান না ইউটিউব আর ডেইলি মোশনের মত ভিডিও ওয়েবসাইটকে ব্লক করে রেখে।
<embed src="http://blip.tv/play/AbmFOIv3IA" type="application/x-shockwave-flash" width="380" height="290" allowscriptaccess="always" allowfullscreen="true"></embed>
দেখুন গুগল আর্থে তিউনিশিয়ার রাষ্ট্রপতির প্রাসাদে অন্তর্জালিক প্রতিবাদ: আপনি এই গুগল আর্থের কেএমজেড (কিহোল মার্কআপ জিপ) ফাইলটি ডাউনলোড করতে পারেন যা গুগল আর্থ চালু করবে (আপনার কম্পিউটারে এটি ইনস্টল করা থাকতে হবে) এবং আপনাকে কার্থেজ রাষ্ট্রপতি প্যালেসে উড়িয়ে নিয়ে যাবে।
তিউনিশিয়ার রাষ্ট্রপতির প্রাসাদে অন্তর্জালিক প্রতিবাদ (ডাউনলোড করুন)
প্রচার মাধ্যমে এর সমালোচনা:
তিউনিসিয়ার অ্যাক্টিভিস্ট এবং তাদের শুভাকাঙ্খীরা একটি “অন্তর্জালিক প্রতিবাদ” এর আয়োজন করেছে গুগল আর্থে তিউনিশিয়ার রাষ্ট্রপতির প্রাসাদটির ছবির উপর বেশ কিছু ভিডিওর সংযোজন ঘটিয়ে। এভাবেই অজানা মানবাধিকার লঙ্ঘনে সংক্রান্ত প্রতিবাদ একটি ফ্যাশন সচেতন বৈশ্বিক ক্যাম্পেইনে পরিনত হলো।
দি ইকোনমিস্ট: স্বৈরাচাররা ব্লগারদের জেলে বন্ধ করে রাখতে পারেন কিন্তু তাদের বুদ্ধির কাছে তাদের হারতেই হয়।
এটি বেশ লক্ষ্যনীয় যে গুগল আর্থ বম্বিং খুবই কম ব্যবহৃত হয়েছে, যদিও এই অ্যাপ্লিকেশনটি বেশ জনপ্রিয়(..)। তাই এখন সময় এসেছে “গুগল জিওবম্বিং” বা “গুগল আর্থ বম্বিং” কে সংজ্ঞায়িত করার। যদিও সেই সংজ্ঞা একটু কম রসালো হবে কিন্তু অস্বীকার করার উপায় নেই যে “গুগল জিওবম্বিং” স্বল্পখরচে গণসংযোগের একটি মাধ্যম হিসেবে দাড়িয়েছে।
ওগল আর্থ: মুক্ত তিউনিশিয়ার জন্যে “গুগল আর্থ বম্বিং”
এই অনলাইন ক্যাম্পেইন শুধু ভিডিও শেয়ারিং সাইটগুলোর উপর সরকারী বিধিনিষেধকেই উপেক্ষা করে না বরং এটি সেইসব বিদেশীদের কাছেও এই বার্তা পাঠাতে সক্ষম হয় (যারা অন্যভাবে হয়ত জানত না) যে তিউনিশিয়াতে মানবাধিকারের লঙ্ঘন হচ্ছে। এই প্রথম বারের মত তিউনিশিয়ার অন্তর্জালিক পর্যটকরা ঐতিহাসিক স্থান এবং সুন্দর সমুদ্র সৈকতের পাশাপাশি দেশের এক কলন্কময় দিকও দেখতে পাবে।
ক্রাইম রিপোর্ট: তিউনিশিয়ার রাষ্ট্রপতির প্রাসাদে ভার্চুয়াল প্রতিবাদ
এডভোকেসী ২.০ গাইড: ডিজিটাল অ্যাডভোকেসীর জন্যে বিভিন্ন টুল এ আরও রয়েছে
জিও-বম্বিং: ইউটিউব+গুগল আর্থ
আরবদেশ: মাহমুদ দারভিশের জন্যে শোকগাথা
ফিলিস্তিনি কবি মাহমুদ দারভিশ আজ (৯ই আগস্ট, ২০০৮) মারা গেছেন তাই বিশ্বব্যাপী আরব ব্লগাররা শোক পালন করছে। তার মৃত্যু সরকারীভাবে ঘোষণার আগেই আরবী ও ইংরেজী ভাষায় প্রচুর পোস্ট লেখা হয়েছে।
এই পুরস্কার প্রাপ্ত কবি, যার রচনা ২২টি ভাষায় অনুবাদিত হয়েছে, সবার কাছে পরিচিত ফিলিস্তিনি জনগণের দু:খ দুর্দশার উপর লেখা তার কবিতাগুলোর জন্যে। তার কবিতায় উঠে এসেছে ফিলিস্তিনিদের মাতৃভূমির জন্যে হাহাকার এবং বিভিন্ন গোত্রের মধ্যে সংঘাতের কথা। তিনি ঐতিহাসিক প্যালেস্টাইনে জন্মগ্রহণ করেছেন যা বর্তমানকালের ইজরায়েল। তিনি ৩০টি কবিতার বই এবং ৮টি গদ্যের বইয়ের সাথে লাখো পাঠককে রেখে গেছেন।
জেরুজালেম থেকে দ্যা আনট্রুথ ব্লগের মারিয়ান হুক বলছেন দারভিশের মৃত্যুর সংবাদ যেন:
আজকের সবচেয়ে প্রধান সংবাদ। অলিম্পিকস কিংবা জন এডওয়ার্ডসের কেলেন্কারী নয়।
তিনি আরও বলছেন দারভিশের কবিতা কেন আলাদা:
এটি হয়ত সত্যি যে আপনাকে প্যালেস্টাইন-ইজরায়েল সংঘাতের ইতিহাস জানতে হবে মাহমুদ দারভিশের সু্ক্ষ্ণ ও তীব্র দৃষ্টিতে ফিলিস্তিনিদের বাস্তবতা দেখার জন্যে।
এই ব্লগার, যিনি বেশ কয়েকবার দারভিশের সাথে দেখা করেছেন, বলছেন যে এই কবি ছাড়া বিশ্ব আর পূর্বের মত হবে না:
আমি গত দুই দশকে বৈরুত, দামাস্কাস, ওয়াশিংটন, নিউ ইয়র্ক, লন্ডন, প্যারিস, জেনেভা এবং গত মাসে রামাল্লায় মাহমুদ দারভিশকে দেখেছি। তিনি আমার জীবনের একটি অংশ ছিলেন, এবং জেরুজালেম, রামাল্লা বা অন্য যো কোন যায়গায় অবস্থিত ফিলিস্তিনিদের জীবনের অংশ। এবং এখন তিনি চলে গেছেন এবং বিশ্ব আর পূর্বের মত নেই।
তিনি দারভিশের লেখা তার পছন্দের এক কবিতা আমাদের কাছে উপস্থাপন করছেন - ইউসুফের একটি বাইবেলের কাহিনী:
ও আমার পিতা, আমি ইউসুফ
ও পিতা, আমার ভ্রাতারা আমাকে ভালবাসে নি ও চায় নি
তারা আমাকে নিত্য পাথর ও কটুবাক্য দ্বারা লাঞ্ছিত করে
আমি মরে গেলে হয়ত তারা আমাকে ভাল বলবে
তারা তোমার ঘরের দরজা বন্ধ করে আমাকে বাইরে রাখে
তারা আমাকে ক্ষেত থেকে বের করে দেয়
ও আমার পিতা, তারা আমার আঙ্গুর ক্ষেতে বিষ দেয়
তারা আমার খেলার বাগান ধ্বংস করে
যখন মৃদু হাওয়া আমার চুলগুলোকে বুলিয়ে যায়, তারা ঈর্ষান্বিত হয়
তারা তাদের সমস্ত ক্রোধ নিয়ে তোমার এবং আমার পেছনে লাগে
আমি তাদের কি ক্ষতি করেছি, ও আমার পিতা?
প্রজাপতিরা আমার কাঁধে এসে বসত
পাখীরা আমার মাথার উপর দিয়ে উড়ে যেত
আমি কি করেছি, ও আমার পিতা?
কেন আমি?
তুমি আমাকে ইউসুফ নাম দিয়েছ তাই তারা আমাকে কুয়ায় ফেলে দিয়েছে
তারা নেকড়ের মত আমাকে ছিঁড়েখুড়ে খেয়েছে
নেকড়েও আমার ভ্রাতাদের চেয়ে দয়ালু
ও, আমার পিতা
আমি কি কারও ক্ষতি করেছি যখন বলেছি
আমি দেখেছি এগারোটি তারা এবং সূর্য ও চন্দ্র
দেখেছি তাদের আমার সামনে হাঁটু গেড়ে থাকতে?
জর্দানের সামের মারজুক জারাহ ব্লগে লিখেছেন যে দারভিশের মৃত্যু আরব বিশ্বের জন্যে এক বড় ক্ষতি।
খারাপ খবর, সবচেয়ে সেরা আরব কবি, ফিলিস্তিনি মাহমুদ দারভিশ আজ আমেরিকার হিউস্টনের এক হসপিটালে মারা গেছেন। আরব সংস্কৃতির জন্যে এটি একটি বড় শুন্যতা, শান্তিতে থাকুন মাহমুদ দারভিশ, শান্তিতে থাকুন।
তিউনিশিয়ান ব্লগ খিল উই লিল দারভিশের মৃত্যুকে এভাবেই স্মরণ করছে (আরবী ভাষায়):
عملاق آخر يمضي
আরেকজন বড়কবি চলে গেল।
মিশর থেকে রাদওয়া ওসামা এই সংবাদে শোকাহত এবং আরেকজন কবির মাধ্যমে তার শেষ বাণীটির জন্যে প্রতীক্ষা করছেন:
يخبرنى عمرو منذ قليل بلهجة حزينة - محمود درويش مات -أكدت عليه أكثر من مرة أن لا يخبرنى بأخبار الموت مرة واحدة - بعدها بقليل يدير صوت محمود درويش على الكمبيوتر - أسمعه بحزن صافى - لا أجد كلاما كثيرا يمكننى أن أضيفه مرة آخرى - لكنى عن جد حزينة - حزينة جدا - كنت أفكر فى المرة القادمة لزيارة محمود درويش الى القاهرة ، تخيلتها فى الجامعة المريكية ، كنت أحضر نفسى لتلك النشوة - ياااااه منذ وقت طويل لم اسمع درويش - كلما ضاقت روحى ، استمعت الى صوته ، فهو قادر على تهدئتى دوما-يسألنى عمرو “تفتكرى محمود درويش بيعمل ايه دلوقتى”-أفكر بمنطقية شديدة فيما يفعله محمود درويش الأن -ربما يتأمل التجربة بعمق ، ليكتب قصائد عديدة ليرسلها إلينا نحن المشتاقين دوما إلى كلمة حقيقية - بعد قليل سأفقد مذاق الشعر -محمود درويش أمازلت ترى أن الموت يخطئنا؟! -أنتظر منك ان ترسل بقصيدة مع أول عابر عندك - فالشعراء لا يموتون
শোকাতুর কন্ঠে, আমর আমাকে জানাল যে মাহমুদ দারভিশ মারা গেছেন। আমি তাকে বহুবার বলেছি যে এমন সংবাদ ঠাস করে না দিতে। এর কিছু পরে আমরা কম্পিউটারে মাহমুদ দারভিশের কন্ঠ শুনলাম। আমি যেন তার শোকাতুর কন্ঠ শুনতে পেলাম। আমি বলার জন্যে তেমন ভাষা খুঁজে পাচ্ছি না তবে আমি খুবই দু:খভারাক্রান্ত। আমি ভেবেছিলাম পরেরবার তিনি যখন কায়রো আসবেন আমেরিকান বিশ্ববিদ্যালয়ে হয়ত তার সাথে দেখা হবে। আমি সেই দেখার জন্যে তৈরি হচ্ছিলাম। আমি দারভিশের কন্ঠ শেষবার সামনাসামনি শোনার পর বেশ অনেকদিন গত হয়েছে। আমি যখনই বিরক্ত হতাম তার কন্ঠ শুনতাম।  তিনি আমাকে প্রশান্ত করতে সাহায্য করতেন। আমর আমাকে জিজ্ঞেস করল: “তোমার কি মনে হয়? মাহমুদ দারভিশ এখন কি করছেন?” আমি যুক্তি সহকারে চিন্তা করে বলি: “মাহমুদ দারভিশ এখন মৃত্যুর অভিজ্ঞতা নিয়ে চিন্তা করছেন, যা নিয়ে তিনি একটি কবিতা লিখবেন, এবং আমরা যারা পৃথিবীতে তার পানে চেয়ে বসে আছি তাদের কাছে পাঠাবেন।” মনে হয় অচিরেই আমি কবিতা পড়া বন্ধ করে দেব। মাহমুদ দারভিশ, আপনি কি এখনও মনে করেন যে মৃত্যু অনেক সময় ভুল করে আসে? আপনার একটি কবিতার প্রতীক্ষায় আমি থাকব, যার সাথে আপনার প্রথম দেখা হবে তার মাধ্যমে পাঠাবেন। কবিরা কখনও মরে না।
তিউনিশিয়াতে ইজরায়েলের ভক্ত
জিজু ফ্রম জেরবা সম্প্রতি তার পাঠকদের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন [ফরাসী ভাষায়] সুহিল ফতুহকে, যাকে তিনি ব্যাখ্যা করেছেন “অবশ্যই সব থেকে ইহুদি ঘেষা আর ইজরায়েলের প্রশংসা করা একজন তিউনিশিয়ান আরব”। ফতুহ এমন একজন লোক যার দৃষ্টিভঙ্গী, তিউনিশিয়ানদের পক্ষে অগতানুগতিক, যা জিজুর পাঠকদের একটু বিব্রত করেছে।
জিজু বিভিন্ন ব্লগে প্রকাশিত ফতুহ'র কয়েকটা লেখার সাথে লিঙ্ক করেছেন যার মধ্যে সাম্প্রতিক আইডেন্টিটজুভি.কম এর একটা লেখা আছে যেখানে তিনি ইজরায়েল আর সন্ত্রাসবাদ নিয়ে বলেছেন:
আমি আরব বিশ্বের একজন স্বাধীন লোক যে ইহুদীদের পছন্দ করি যেহেতু তারা প্রথম একেশ্বরবাদ এর কথা বলেছে আর যারা আজকে তাদের নিজেদের ভূমিতে বিতর্কিত। আমার ছেলেবেলায় আমি জানতাম না যে ইহুদি বলতে আসলে কি বোঝায়। আমি কখনো কোন ইহুদীকে দেখিনি। আমি শুধু জানতাম যে ইহুদীরা ভয়ঙ্কর সেনা যারা ফিলিস্তিনি আরব শিশুদের হত্যা করতে চেয়েছে আর তাদের বাড়ি ধ্বংস করতে চেয়েছে…
… আমি বুঝতে পারি যে কি পযায়ে আরব বিশ্বকে ভুল তথ্য দেয়া হয়… আমার দু:খ লাগে প্রচার, ভুল তথ্য, ঘৃণা আর খারাপ হতে থাকা ইহুদীবিদ্বেষ দেখে যা আমি আমার ছেলেবেলায় দেখেছি নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেয়া হয়।
সন্ত্রাসবাদ কোন দুর্ঘটনা না, এটা অফিসিয়াল নীতি আর জিহাদের সংস্কৃতির অংশ, গত শতক থেকে মুসলিম বিশ্বের পৃথিবীকে নিয়ন্ত্রণের চেষ্টা… যারা ঘৃণা কররে তারা খুব ভালো করে শিখেছে পশ্চিমের দুর্বলতাকে ব্যবহার করা আর এই লক্ষ্যে ইসলামোফোবিয়া (ইসলাম ধর্ম সম্পর্কে ভীতি) এর মত শব্দ ব্যবহার করা।
আর একজায়গায় তিনি প্যালেস্টাইনের সত্যিকারের প্রকৃতি ব্যাখ্যা করেছেন:
এটার অস্তিত নেই ! এটা একটা ধারণা। একটা ধারণা? হ্যা, একটা ছুরি নিয়ে তার ছুরি আর হাতল বাদ দিলে যা থাকে তেমন ধারণা। ইহুদী-খ্রীস্টান ইতিহাস ছাড়া এদের আলাদা কোন ইতিহাস নেই, আর এক শতকের বেশী সময় ধরে ওখানে ইহুদি ছাড়া আর কোন লোকও নেই। এটা একটা ধারণা।
আর রনকন্ত্রেজুডাইকেসফাম ব্লগে এক লেখায় তিউনিশিয়ায় ইহুদিদের ইতিহাসের ব্যাখ্যা করা হয়েছে কি করে পশ্চিমাকরনের ফলে (বা আরো ঠিক করে বললে ফ্রেঞ্চকরনের ফলে) আরব আর ইহুদিদের মধ্যে কর্তৃত্বের হিসাব কি করে প্রথমবারের মত সমান হতে পারে' ‘মুস্লিমদের কয়েক শতকের শাসনের' পর যেহেতু ইহুদিরা আগে ফ্রেঞ্চ সংস্কৃতি আর পোশাকের ধরন গ্রহন করেছে।
জিজুর পাঠকরা মন্তব্য করেছে:
প্রোফিলো লিখেছেন:
… এটা একেবারেই আত্মকেন্দ্রিক, যদি বলা হয় যে ইহুদিরা দ্বিতীয় শ্রেনীর নাগরিক ছিল প্রোটেক্টোরেট মিথ্যা হওয়ার আগে আর এটা ইতিহাসকে অবজ্ঞা করবে যখন (ইহুদি আর মুসলিম) তারা কোন ধরনের সমস্যা ছাড়া বসবাস করত একসাথে যা সকল সত্যিকারের ঐতিহাসিক সত্যায়ন করেছেন…
সুফিন লিখেছেন:
তথ্যের এইসব সংস্করন পড়ে, সুহিল শয়তানের প্রতিমুর্তি ছাড়া আর কিছুই হতে পারেনা। এটা প্রমান করে যে সে শুধু মিডিয়ার নজর চাচ্ছে। আফাক পত্রিকায় তার সাক্ষাৎকার তাকে নায়ক করে দিয়েছে।
শিরাজ:
আসলে সাক্ষাতকারটা হাকেক ম্যাগাজিন (আরব সংস্করন) প্রকাশ করেছিল। ঠিক আছে, ফতুহ এর নিজের স্বাধীন মতামত থাকতে পারে কিন্তু যা আমাকে আঘাত করেছে তা হলো যে সাংবাদিক তাকে যখন প্যালেস্টিনি শিশুদের নিয়ে প্রশ্ন করেছে যারা ইজরায়েলি সেনাদের বর্বরতার শিকার হয়েছে, ফতুহ বলেছেন যে এটা হামাসের দোষ আর তিনি সিরোট (ইজরায়েলি গ্রাম যা গাজার রকেট হামলার শিকার হয়েছে) এর শিশুদের কথা চিন্তা করছেন!
জিজুই এর বক্তব্য? “বাক স্বাধীনতা দীর্ঘজীবী হোক!”