Global Voices বাংলা ভার্সন » সৌদি আরব
মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা: এইচ১এন১, প্রতিষেধক টিকা ও ষড়যন্ত্র তত্ত্ব
বিশ্বের অনেক দেশে এইচ১এন১ বা সোয়াইন ফ্লুর বিস্তার রোধে প্রতিষেধক টিকা দেওয়া শুরু হয়েছে। যখন এই রোগে আক্রান্তদের সংখ্যা বাড়ছে, তখন এই রোগ নিয়ে অনলাইনেও গুঞ্জন বাড়ছে।
সৌদি আরব এ বছরের হজ মৌসুমের জন্য প্রস্তুতি নিচ্ছে। সে সময় সারা বিশ্বের লক্ষ লক্ষ মুসলিম মক্কায় হজ করতে আসবে। ক্রসরোড অফ এরাবিয়া ব্লগের জন বার্জেস লিখেছেন:
আর মাত্র কয়েক সপ্তাহ পরেই হজ শুরু হতে যাচ্ছে। সে সময় সৌদি আরবে সোয়াইন ফ্লুর প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার সম্ভাবনা তৈরি হতে যাচ্ছে। সৌদি গেজেট্টে জানাচ্ছে যে, সৌদই আরবের জরুরী অবস্থা পর্যবেক্ষণকারী বিশেষজ্ঞরা এক বিশেষ সভায় বসেছিলেন, যাতে সোয়াইন ফ্লু নিয়ে যে পরিকল্পনা, সেটি বাস্তবায়ন করা যায়। প্রবন্ধটি জানাচ্ছে, সৌদি আরবের সকল এলাকার মধ্যে মক্কা ও মদিনার লোকজনকে প্রথমে সোয়াইন ফ্লুর টিকা নিতে অনুরোধ জানানো হবে। এই উদ্যোগ এ রোগের দ্রুত ছড়িয়ে পড়া রোধ করতে সহায়তা করবে।
তুরস্কের লোকদের কাছে পরিস্থিতি এতটা স্পষ্ট নয়। তুরস্কের ব্লগার এরকান স্বীকার করে নিয়েছেন যে এর আগে সেখানে ছড়িয়ে পড়া ব্যাপক মহামারীর সময় তিনি অনেক ভীত ছিলেন:
এক মুহূর্ত উদ্বিগ্ন হবার মত সময় আমার নেই। আমি জানি না কেন, আমি ‘ক্রিমেন কঙ্গো হেমেরেজিক ফ্লু’ বা ‘বার্ড ফ্লু’ নিয়ে বেশ শঙ্কিত ছিলাম।
তবে সোয়াইন ফ্লু নিয়ে ইস্তাম্বুলে সামান্য উদ্বিগ্নতা দেখা যাচ্ছে। এখানে ভালো লক্ষণ এই যে, জনতা সরকারের নির্দেশ পালন করছে এবং যতটা পারছে সতর্কতা অবলম্বন করছে। তারা সব কিছু ভাগ্যের উপর ছেড়ে দেবার দলে নয় এবং তারা আমার থেকে আলাদা নয়।
ইতোমধ্যে মেমরিজ ডকুমেন্টেড-ব্লগে জর্ডানের কুইডার আমাদের একটি ষড়যন্ত্র তত্ত্বের কথা জানাচ্ছেন:
আমার এক বান্ধবী বিশ্বাস করেন যে জর্ডানের ওষুধ কোম্পানীগুলো একটি ষড়যন্ত্রের সাথে জড়িত। সে ঘণ্টার পর ঘণ্টা যুক্তি প্রদর্শন করেছে প্রতিষেধকগুলো আসলে কতটা খারাপ, এবং কি ভাবে কোম্পানীগুলো ইচ্ছাকৃতভাবে এই মানব প্রজাতির সংখ্যা কমিয়ে আনার কাজের সাথে জড়িয়ে রয়েছে। তারা তরুণ, দুর্বল এবং অসুস্থদের এই পৃথিবী থেকে বিদায় করে দিচ্ছে। আর এর মধ্যে দিয়ে পৃথিবীর জনসংখ্যা কমিয়ে আনছে।
তিনি এর সাথে আরো যোগ করেন:
আমি মনে করি লোকজন ভয় পেয়েছে এবং যখন তারা ভয় পায়, তখন তারা এক শয়তান সৃষ্টি করে এবং তারা ভয় পায় ও নিজেদের ভয়ের দ্বারা সৃষ্ট হুমকির মুখে ফেলে দেয়। যখন লোকজন ভীত হয়ে পড়ে, তখন তারা অনেক নিয়মের বেড়াজালে নিজেদের আটকাতে স্বাচ্ছন্দ্য বোধ করে।
কিন্তু জীবাণুরও একজন মানুষ প্রয়োজন নিয়মিতভাবে সুস্থ হবার জন্য….
আমি নিশ্চিত নই, কিন্তু আমি বিজ্ঞানে বিশ্বাস করি….সত্যিই আমি তা বিশ্বাস করি, যতই তারা আমাকে প্রভাবিত করার চেষ্টা করুক না কেন, আমি ডাক্তার ও ফার্মাসিস্টদের কাছ থেকে ষড়যন্ত্র তত্ত্বের বিষয়টি সম্বন্ধে শুনতে চাই ।
দি ভিউ ফ্রম ফেজ মরোক্কোর একজন ব্লগার। তিনি এইচ১এন১ সম্বন্ধে নিম্নলিখিত তাজা সংবাদ জানাচ্ছেন:
মরোক্কোর স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে কাসাব্লাঙ্কা, তানজের, মারাকেশ, ফেজ, বেনসালিমানে, অজুদা এবং মেকনেস শহরের বেয়াল্লিশ জন ব্যক্তি নতুন করে এইচ১এন১ রোগে আক্রান্ত হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানাচ্ছে, মরোক্কোতে মোট সোয়াইন ফ্লু আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৫৯২ জনে, যার মধ্যে ২৯৭ জন স্কুলের ছাত্রছাত্রী।
মন্ত্রণালয় বলছে, সকল রোগীকে ঘরের মধ্যে রাখা হয়েছে, যাতে তাদের ঠিকমতো যত্ন নেওয়া যায়, এবং এর সাথে সাথে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।  তারা বলছে, এই সমস্ত রোগীদের মধ্যে কারো অবস্থাই তেমন জটিল নয়। এই রোগে আক্রান্ত হয়ে মরোক্কোতে কেউ মারা যায় নি।
রোগটি সম্বন্ধে সহজ এক পর্যবেক্ষণ করেছেন জর্ডানের হারেগা। তিনি লিখেছেন:
আমি বুঝতে পারি এইচ১এন১ কতটা বিপজ্জনক, কিন্তু যদি আপনি প্রতিদিন ৩ প্যাকেট সিগারেট খান অথবা মানসাফের জিনারোমাস সেডার (ভাত দিয়ে তৈরি জর্ডানের বিশেষ খাবার) খান তা হলে আপনাকে আর এইচ১এন১ নিয়ে শঙ্কিত হতে হবে না, এইচ১এন১ রোগটি আপনাকে ধরার আগেই ভিন্ন কিছু রোগ আপনাকে দ্রুত ধরে ফেলবে।
একই পোস্টে হারেগা  আরো যোগ করেছেন:
যতদূর জানা যায় জর্ডানের সাত জন নাগরিক এইচ১এন১ রোগে মৃত্যুবরণ করেছে। এর চেয়ে দশগুণ বেশি লোক মারা যায় যখন সংযুক্ত আরব আমিরাতের কাছে জর্ডানের ফুটবল দল ৩-১ গোলে হেরে যায়। কোন টি বেশি প্রয়োজন তা আমাদের আগে নির্ধারণ করা উচিত। সোয়াইন ফ্লুর প্রতিষেধক টিকা দেবার আগে জর্ডানের জাতীয় ফুটবল দলকে জেলে পাঠানো উচিত।
সৌদি আরব: সব নামেরই মানে আছে
সৌদি আরবে সব নামেরই একটি মানে আছে, জানাচ্ছেন আমেরিকান বেদু নামের ব্লগার, যিনি একজন আরবকে বিয়ে করেছেন।
আরব বিশ্ব: বিরতিহীনভাবে চলছে সোয়াইন ফ্লু জ্বর
সোয়াইন ফ্লু অথবা এইচওয়ানএনওয়ান এখনো সারা আরব বিশ্বে সংবাদ শিরোনাম হয়ে আছে। স্বাস্থ্যকর্মীরা প্রতিদিন এখানে এই রোগে আক্রান্ত নতুন রোগী আবিস্কার করছেন এবং সংবাদপত্র তা ঘোষনা দিচ্ছে।
বহারাইনের সিলি বাহরাইনি র্গাল (যা আমি) বাসায় ফিরে এসেছে এবং তার দেশের বিমান বন্দরে যা সে দেখেছে, তাতে সে বিস্মিত।
বাস্তবতা হচ্ছে এই এলাকায় উন্মাদনা তৈরী হয়ে আছে যা আপনাকে আঘাত করবে এবং দ্বিতীয়বার একই ঘটনা ঘটবে যখন আপনি বাহরাইনের মাটিতে অবতরন করবেন এবং আবিস্কার করবেন বিমান বন্দরে যত কর্মী রয়েছে তাদের সবার মুখ চিৎকিসা কাজে ব্যবহারের জন্য যে মুখোশ থাকে তা দিয়ে ঢাকা রয়েছে। বিমান বন্দরে যারা তদারক করে তারা, অভিবাসী সংক্রান্ত কর্মকর্তা থেকে শুল্ক বিভাগের কর্মচারী পর্যন্ত সবার মুখ এই মুখোশ বা মাস্ক। আমি তাদের বললাম,“তোমাদের সমস্যা কোথায়? বাহারাইনে কি প্লেগ ছড়িয়ে পড়েছে?” আমি প্রশ্ন চালিয়ে গেলাম[…]। পরিস্থিতি উত্তপ্ত মনে হচ্ছে এবং সোয়াইন ফ্লু নিয়ে পাগলামী চুড়ান্ত পর্যায়ে উঠেছে। আমি সব জায়গা পার হয়ে এসেছি। আমি যে সমস্ত এলাকায় শুকর নিয়ে উন্মাদনা ছড়িয়ে আছে পৃথিবীর সেই সব প্রান্ত ভ্রমণ করে এসেছি। সানফ্রান্সিসকো, শিকাগো, টরেন্টো এবং হিথ্রো বিমান বন্দরের কোথাও কাউকেও আমি মুখোশ বা মাস্ক পড়তে দেখিনি, যেখান দিয়ে আমি এসেছি গত কয়েক সপ্তাহের মধ্যে?
সোহাইল আলি গোসাইবি এখনো বাহারাইনের বাতাসে এক ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন। তিনি ধারনা করছেন সোয়াইন ফ্লু নিয়ে বাড়াবাড়ি করার ফলে প্রচারমাধ্যম, বিজ্ঞাপন বিভাগ এবং ওষুধ কোম্পানীগুলোর সুবিধা হবে। সৌদি এই ব্লগার লেখেন:
প্রচারণা মাধ্যম এই বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করছে। মনে রাখবেন তারা ভয় বিক্রি করছে। সংবাদপত্র এবং সংবাদ প্রদানকারী টিভি চ্যানেলের বিজ্ঞাপনের জন্য জায়গা ও প্রচার সময় বা এয়ার টাইম তৈরী করতে হবে, যাতে তারা আরো বেশী টাকা আয় করা যায়। আরো ধাক্কা খাওয়ার মতো ও ভয় পাওয়ার মতো গল্প তৈরি করতে হবে। এইসব ভয়ের যতই পাঠক এবং দর্শক তৈরী হবে, ততই তাদের বিজ্ঞাপন বাড়বে, ততই এদের লাভ বেশী হবে।
আল গোসাইবি তার পড়া এক প্রবন্ধ থেকে উদ্ধৃতি দিচ্ছেন এবং উপসংহার টানছেন:
প্রবন্ধ অনুসারে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সরকার টামিফ্লুইফ্লু (জ্বর, বিশেষ করে সোয়াইন ফ্লুর প্রতিষেধক)স্টক তৈরী করার জন্য বিলিয়ন ডলার খরচ করছে যা তারা সামনের কয়েক মাসে ব্যবহার করবে অথবা সেগুলোর ব্যবহারের তারিখ পার হয়ে যাবে। বিষয়টি কৌতুহলজনক নয় কি?
যদি  তত্ত্বের কথা বলা হয়, তাহলে জর্ডান রিফরমার ওয়াচ তার হাতায় কিছু রেখেছেন এবং লিখেছেন:
অহাহা..। সোয়াইন ফ্লু সকল ষড়যন্ত্রের ত্বত্ত নিয়ে এসেছে.. জর্দানের এক বিজ্ঞানী যিনি জীবাণু বিষয়ে বিশেষজ্ঞ, তিনি দাবী করেছেন মক্কা এবং মদিনা, যে কোন ভাবেই হোক এই রোগের প্রার্দুভাব থেকে বিচ্ছিন্ন রয়েছে। ফলে হজের সময় এই রোগের প্রদুর্ভাব নিয়ে কথা বলার কোন প্রয়োজন নেই। হজের সময় লক্ষ লক্ষ লোক খুবই কাছাকাছি থাকে, যার ফলে দ্রুত এ রোগ ছাড়ানোর একটা ভয় থাকে।
শুকরদের হত্যা কর.। হজে যাও। কোন রোগ হবে না।
মিশরেরর ব্লগার জিনোবিয়া । তিনি ইজিপশিয়ান ক্রনিকলে ব্লগ লেখেন। হজের  [হজ, মুসলিমদের জন্য একবার পালনিয় কর্তব্য যা মক্কায় গিয়ে পালন করতে হয়] সময় এই রোগ ছাড়ানো নিয়ে তিনি সচেতন। হজের সময় সারা বিশ্ব থেকে লক্ষ লক্ষ হজযাত্রী হজ পালন করার জন্য মক্কায় এসে জমায়েত হয়। তিনি লিখেছেন:
হজ এবং ওমরার মতো ধর্মীয় অনুষ্ঠানের ভবিষ্যত এখনও বির্তকের মধ্যে রয়েছে। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় এই ধর্মীয় অনুষ্ঠান বাতিল করতে চায়। অন্যদিকে পর্যটন মন্ত্রণালয় এ বছরের হজ্জ চালু রাখতে চায়। ধর্মীয় অনুষ্ঠান নিয়ে আমার বলার কিছু নেই।
ইমাম এবং ধর্মীয় ব্যাক্তিদের মধ্যে এই নিয়ে বির্তক চরম আকার ধারন করেছে। ইতিমধ্যে সৌদি আরব যে এক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে তা সে উপলদ্ধি করতে পারছে এবং তারা এই পরিস্থিত মোকাবেলা করার সিদ্ধান্ত নিয়েছে।  তারা প্রস্তাব করছে গর্ভবতী মহিলা, বয়স্ক ব্যাক্তি এবং শিশুদের এ বছর হজযাত্রা না করার জন্য। আমি তাদের এই অনুরোধের প্রতি সত্যিই শ্রদ্ধা জানাই।
আমার একটা ভালো প্রস্তাব রয়েছে। এই ধরনের পরিস্থিতিতে হজ এবং ওমরা কেবল প্রথম বার পালন করতে আসা ব্যাক্তিদের জন্য পালনীয় হোক।
আমাদের সবশেষ গন্তব্য সিরিযা, যেখানে ব্লগার ইয়াসের আরওয়ানি [আরবি ভাষায়] একটা নতুন গল্পের সাথে একটা লিংক করে দিয়েছেন। এই লিংকে সিরিয়ার প্রথম সোয়াইন ফ্লু আক্রান্ত ব্যাক্তির কাহিনী রয়েছে। জানা গেছে, এক সিরিয়ান ডাক্তার যিনি অস্ট্রেলিয়ায় কাজ করেন সম্প্রতি তিনি স্বদেশে বেড়াতে আসেন। এই মহিলা ডাক্তার সিরিয়ায় পর্দাপণ করেন দুবাই আর্ন্তজাতিক বিমান বন্দর দিয়ে। সেখানে তার এই রোগ শানক্ত হয়নি, হয়েছিল কয়েকদিন পরে।
স. আরব আমিরাত আর সৌদি আরব: “এটা সব জ্বালিয়ে পুড়িয়ে দেবে!”
হলিউডের চলচিত্র ইশ্তার এর কাহিনী হচ্ছে মরোক্কোর লাউঞ্জ গায়কদের নিয়ে যারা সিআইএ আর ‘ইশ্তারের আমির' এর মধ্যকার একটা আর্ন্তজাতিক চক্রান্তের মধ্যে ফেঁসে যায়। এই সিনেমায় মনে করার মত তেমন কিছুই নেই একটা বাক্য ছাড়া “এটা সব জ্বালিয়ে পুড়িয়ে দেবে!” গত সপ্তাহে, গাল্ফের বসবাসকারীরা নিজেদেরকে ঠিক এইটাই বলতে শুনেছে, যখন অঞ্চলের তাপমাত্রা ৪০ (সেলসিয়াস) এর বেশী হয়ে যায়। দাম্মামে অবস্থিত জুনভালেরিও ব্যাখ্যা করেছেন:
“সৌদি ডাক্তারেরা বলেছেন যে ২১শে জুন থেকে রিয়াদে তাপমাত্রা ৬০ ডিগ্রী সেলসিয়াসের উপরে উঠে যাবে এবং ২৬ দিন পর্যন্ত সকাল এগারোটা থেকে দুপুর দু্ইটা পর্যন্ত এমন তাপমাত্রা থাকবে। সত্যিই গরম!”
সৌদি আরব সব থেকে চরম তাপমাত্রার সম্মুখীন হয়েছে বলে মনে হচ্ছে, সেখানকার টুইটার ব্যবহারকারীদের অনুসারে। এস এম কাসিম খোলাখুলিভাবে বলেছেন:
রিয়াদের আবহাওয়ার কি হচ্ছে? এতো অসহনীয় গরম..।
রিয়াদে অবস্থিত সৌদি ও তাপমাত্রা নিয়ে অভিযোগ করছিলেন…
ও খোদা! যেন সব কিছু ফুটছে এত গরম!
… যতক্ষণ না খালিদ তাকে বাস্তবতা স্মরণ করিয়েছেন:
৪৭ ডিগ্রী রিয়াদে? এতো তেমন কিছুই না।
কিন্তু সৌদি আরব একমাত্র দেশ না যেটা তাপপ্রবাহের সম্মুখীন হচ্ছে। কেজারজোস দুবাইেয়ের বেশ ভালো একটা গল্প শুনিয়েছেন:
দুবাইয়ে কেমন গরম? গাড়ীতে রাখা বইয়ের বাইন্ডিং গলে গেছে এমন গরম।
পরিশেষে, আরাবিয়ারের টুইট যথেষ্ট সর্তকবানী হওয়া উচিত তাদের জন্য যারা আমিরাতে গ্রীষ্মের ছুটি কাটাতে চান:
দুবাই এয়ারপোর্টে মিলান থেকে কিছু বন্ধুদের নিয়ে যেতে এসেছি। আমি বলেছিলাম তাদেরকে যে গরম হবে। তারা শোনেনি। এখন নরকেই তাদের স্বাগতম জানাচ্ছি।
মধ্যপ্রাচ্যের ব্লগারদের ভিতরে প্রেসিডেন্ট ওবামার ভাষণের প্রতিক্রিয়া
কায়রোতে দেয়া বারাক ওবামার আরব ও মধ্যপ্রাচ্যনীতি বিষয়ক বক্তৃতার সূত্র ধরে তার ‘স্বঘোষিত বিশ্বনেতা' খেতাব পাওয়া, বক্তৃতা প্রদানের স্থান বেছে নেয়া নিয়ে প্রশ্ন তোলা, তার বক্তৃতায় গুরুত্ব কতখানি ইত্যাদি আলোচনায় সরব ছিল মধ্যপ্রাচ্যের বিভিন্ন ব্লগগুলো।
বক্তৃতা শেষে সৌদি আরবীয় আমেরিকা ভিত্তিক স্টিলিটোস ইন দি স্যান্ড লিখেছে:
৫ মিনিট এবং ২২ সেকেন্ড…আমার জীবনে তাই ঘটে গেল যা আর ঘটবে না। চারটি অংশে বিভক্ত ছিল জেজার বক্তৃতা যা শুনে মনে হল আসলেই পৃথিবীর ছোট ছোট অংশে বিভক্ত রাজ্যগুলি শাসন করার জন্য আর ভিন্ন ভিন্ন নেতার প্রয়োজন নেই।
জেজাই সফল ভাবে কতৃর্ত্ব করতে পারেন এবং বিশ্বে প্রথমবারের মত স্ব-নিযুক্ত বিশ্বনেতা হবার ক্ষমতা রাখেন। তিনি যা বিশ্বাস করেন তা-ই বলেছেন নির্দ্বিধায় কারন তিনি মনে করেন যা অর্জন করা সম্ভব, তা ‘একত্রে' সফল ভাবে বাস্তবায়ন করা যাবে। তাকে এক মুহূর্তের জন্যেও বিশ্বাস করা উচি নয়। তার ঠোট নড়া মানে তিনি মিথ্যা বলছেন।
সিরিয়ান খালদুন জারবু ও খুব সন্তুষ্ট ছিল না। তার ভাষায়:
ওবামার বক্তৃতায় আমি কোন নতুনত্বের স্বাদ পাইনি। উপরন্তু, হোয়াইট হাউসে তিনি পূর্বে যা বলেছেন সেই একই গতানুগতিক ধারার বক্তৃতা এখানেও দিয়েছেন। তবে তার শব্দ বাছাই করে কথা বলাটা আমার ভালো লেগেছে। ‘টেরোরিজম' ও ‘টেরোরিস্ট' এর পরিবর্তে ব্যবহার করেছেন ‘ভায়োলেন্স' ও ‘এক্সট্রিমিস্ট' শব্দগুলো।
বাহরাইনের মাহমুদ আল ইউসেফ বেশ স্পষ্ট ভাবেই বলেছেন বক্তৃতা ভেন্যু সম্পর্কে বলছেন:
আমি বার বার নিজেকে প্রশ্ন করে যাচ্ছি এই বলে যে কেন ওবামা মধ্যপ্রাচ্যের একটি একনায়কতান্ত্রিক রাজ্যকে তার পদধূলি দিয়ে সম্মনিত করলেন। শুধু তাই নয়, তিনি একটি গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ মধ্যপ্রাচ্যেরও অবাস্তব স্বপ্নে বিভোর হলেন, যে স্বপ্ন আমাদের মধ্যপ্রাচ্যবাসীর কাছে একটি মোহময় মরীচিকা বৈ কিছুই নয়। আমি ভাবছিলাম অন্যান্য ২২টি আরব দেশগুলোর কোনটিকে তার বক্তৃতার স্থান হিসেবে নির্বাচন করা যেত কিনা, কিন্তু পরিশেষে মনে হল এর চেয়ে আদর্শ স্থান আর হতে পারে না।
ইউসেফ বক্তৃতা নিয়ে আরও বলেছেন:
যদিও তিনি অমীমাংসিত সমস্যাগুলি নিয়ে কথা বলেছেন যার পরিধি বিস্তৃত ছিল প্যালেস্টইন থেকে শুরু করে নারী অধিকারের কথা, মত প্রকাশের স্বাধীনতা থেকে গণতান্ত্রিক সরকারব্যবস্থা এবং অবশ্যই সন্ত্রাসবাদ বর্জনসহ বিশ্বাসের স্বাধীনতা পর্যন্ত। সই একই বিষয়গুলো নিয়ে বলে গেছেন যা যুক্তরাষ্ট্রের বিগত সরকারপ্রধানরা একে একে বলে গেছেন, সেই সাথে সমব্যথী সুর মিলিয়েছেন বিশ্বের আরো অনেক নেতারা কিন্তু তাদের সমাধানের প্রক্রিয়ায় বরাবর রয়ে গেছে শুভংকরের ফাঁকি।
মিডইস্ট ইউথ -এ বাহরাইনের এসরা লিখেছেন:
ওবামার বক্তৃতা থেকে সত্যিকার অর্থে উপকৃত হবো এমন কিছুই পেলাম না আমি একজন আরব এবং মুসলিম হিসেবে। আমি এসব গালভরা অর্থহীন শব্দ ও আশ্বাসময় বাকচাতুর্য শুনে শুনে অসম্ভব ক্লান্ত। যদিও তার বক্তৃতা শুনতে চরম অনাগ্রহ ছিল, কিন্তু তার বক্তৃতা শুনে অনেকের উচ্ছ্বাস আমাকে অবাক করল, তারা মনে হয় জানে না আমাদের সমস্যার উৎস কোথায়। তাদের ভাবখানা দেখে মনে হয় ‘ওবামা এসেছে সব সমস্যার সমাধান হাতে', যেখানে ওবামা আমাদের সমস্যাগুলো দেখছে খুব হেলাফেলা ভাবে। আমি শুধু এ কারনে ওবামাকে সমর্থন করি যে সে অন্তত যুদ্ধবাজ নয়, তাই বলে আমাদের তার অথবা আর নেতৃত্বের প্রয়োজন এমন মনে করার কোনো কারন নেই।
ইসরাইলের গ্রেসঘোম গোরেনবার্গ ‘সাউথ জেরুজালেমে‘ লিখেছেন:
বারাক ওবামা পরিবর্তন আনতে চান আর এটা ইতিহাসের দাবী। তিনি যা করছেন তা কল্যানকর। উদাহরনে বলা যায়, ছয় দিনের সমর শুরু হবার পর থেকে আজ ৪২ বছর হল। সেই সময় থেকে ‘জুন ৪ লাইন' বাক্যাংশটি ব্যবহৃত হয় যুদ্ধের প্রাক্কালে সামরিক বাহিনীর নির্ধারিত ইসরাইল ও আরব প্রতিবেশীদের মধ্যকার বিভাজন সীমারেখাকে বোঝাতে, মানচিত্রে আঁকা সীমানাকে বোঝাতে নয়। ভূমিগত এই স্বল্প দূরত্বটুকু শান্তি স্থাপনের ক্ষেত্রে বাঁধা হয়ে দাঁড়ায়। তবে গতকাল থেকে ‘জুন ৪' কথাটি অন্য পুরোপুরি ভিন্ন তাৎপর্য বহন করছে। এখন এর মানে এই দিনটিকে বারাক ওবামা কায়রোতে বক্তৃতা দেবার জন্য নেছে নিয়েছেন। ‘জুন ৪ লাইন' দিয়ে এখন বোঝানো হচ্ছে, ওবামার চিন্হিত এই সীমানাটি মুসলিম বিশ্ব ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতার প্রতীক অন্য কথায় ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি স্থাপনের পূ্র্বাভাস।
গোরেনবার্গ বক্তৃতার উপর আরো লিখেছেন:
তার বার্তা আমাদের কাছে খুবই মৌলিক ও স্পষ্ট ছিল। প্রথমত, তোমাদের ইতিহাস আমি গ্রহন ও সমর্থন করি। দ্বিতীয়ত, মুদ্রার অপর পিঠের ইতিহাসটুকু যার যার পক্ষ থেকে এমন ভাবে স্বীকার করে নেয়া হোক যেন তা করা হলে নিজের ইতিহাসটুকু জলাঞ্জলি দিলাম এই নেতিবাচক মনোভাবটি না থাকে। আর তা করা হয়ে গেলে অতীতের স্রোতকে তার নিজের মত বয়ে যেতে দাও, তাকে আর আটকাবার চেষ্টা করো না। এগিয়ে যাও সম্মুখে, বর্তমানের পুনরাবৃত্তি না করে ইতিহাসকে তার আপন বেগে চলতে দাও।
মিশর: মিশর থেকে মুসলিম বিশ্বের উদ্দেশ্য ভাষণ দেবেন ওবামা
তারিখ ঠিক করা রয়েছে কোনদিন আমেরিকার প্রেসিডেন্ট বারাক হোসেন ওবামা তার বহুল প্রত্যাশিত ভাষণ দেবেন। মুসলিম বিশ্বের প্রতি তার এই ভাষণ তিনি মিশর থেকে দেবেন জুনের চার তারিখে এবং মিশরীয় ব্লগাররা আগের মতোই এই ভাষণের ব্যাপারে বিভক্ত। এই ব্যাপারে কিছু প্রশ্ন রয়ে গেছে, ওবামা কি দেশটির মানবাধিকার রেকর্ডের দিকে চোখ বন্ধ করে থাকবে।
যদিও ভাষণের বিষয়বস্তু ও এই অঞ্চলের উপর তার প্রভাব এই মুহুর্তে অনেক পরের বিষয়, অনেক ব্লগারের মাথায় এখন যে প্রশ্ন ঘোরাফেরা করছে তা হচ্ছে, “মিশর কেন”?
র‌্যান্টিংস অফ এ স্যান্ডমাঙ্কি তার উত্তেজনা লুকায়নি, যারা এই প্রক্রিয়ায় নির্বাচিত না হয়ে নিজেদের সন্মানিত করতে পারেনি সেই দেশগুলোকে তিনি বিদ্রুপ করছেন। তিনি লিখছেন:
কাজেই, মুসলিম বিশ্বের কাছে তার আবেদন জানানোর জন্য তিনি নীলনদের ভুমি বেছে নিয়েছেন। তার অন্য রাষ্ট্র বেছে নেবার সুযোগ ছিল, যেমন সৌদি আরব (যা ইসলামের জন্মভুমি), জর্ডান (হে আমেরিকা, তোমারা যা পছন্দ কর, আমরা তার জন্য সব করব) তুরস্ক (ধর্মনিরেপক্ষ মুসলিম জনগণ এবং তার অন্যতম সহযোগী, যারা তার নাক সবকিছুতেই গলাতে চায়) এবং ইন্দোনেশিয়া (তারা ওবামাকে তখন ঘর দিয়েছিল যখন সে ছিল একজন নিষ্পাপ মুসলিম শিশু, শয়তানের ক্রশ তাকে ধরে ফেলার আগে..)। বাস্তব কারনে এই বেছে নেবার পছন্দটি অসাধারণ। কারন মুসলিম বিশ্বের প্রতি আহবান জানানোর জন্য অবশ্যই কাউকে কোন না কোন আরব দেশকেই বেছে নিতে হত। তা না হলে আরব মুসলিমরা তাতে সাড়া দেবে না। এটি একটি উগ্র স্বদেশ প্রেমের ব্যাপার। কাজেই হ্যা, তুরস্ক এই অঞ্চলের জন্য ভালো কোন পছন্দ নয়। নিরাপত্তার কারনে তা ঠিক পছন্দ নয় (হ্যা, এমন মুসলিম দেশে যেখানে টিভিতে যৌনতা প্রদর্শন করা হয়)। ইন্দোনেশিয়া বা যে কোন দক্ষিণ এশিয়ার রাষ্ট্রের জন্য দুভার্গ্যজনক, সকল আরব রাষ্ট্র তাদের আধামানব হিসেবে দেখে যা কিনা আরব মুসলিমদের জন্য অপমানজনক পছন্দ হতো। সৌদি আরবও নাকের ডগায় ছিল বিশেষ করে “নত হবার” পর, এবং জর্ডান ভালো, তবে তারা আসলে শোভাযাত্রাকে সন্তুষ্ট করার জন্য অনেক ছোট, কাজেই মিশরকে বেছে নেবার মধ্যে একটা সুবুদ্ধির পরিচয় পাওয়া যায়। (সবচেয়ে বড় আরব মুসলিম দেশ, মেয়েরা এখানে গাড়ী চালাতে পারে, আমরা ধর্মনিরপেক্ষ, তবে বাস্তবে নই, এবং ওবামা ও মুবারকের মধ্যে কোন সম্পর্কের টানাপোড়ন নেই…. এখন পর্যন্ত নয়) এবং ব্যাক্তিগত কারনে, আমি পছন্দ করেছি, কারণ এটা যেন এমন যে কুৎসিত মেয়েটিকে বেছে নেওয়া হয়েছে স্কুলের সেরা নাচগানের অনুষ্ঠানের জন্য।
কায়রোর বেশ কিছু এলাকায় এই ভ্রমণের ব্যাপারে সমর্থনের যথেষ্ট অভাব রয়েছে স্যান্ডমাঙ্কি লিখছেন:
অনেক গণতান্ত্রিক কর্মী এতে খুশী নয়, বিশেষ করে বামপন্থীরা। তারা এই আগমনকে একজন স্বৈরশাসককে সাহস ও তাকে তার যা প্রাপ্য নয় তারচেয়ে বেশী প্রাধান্য দেওয়া হিসেবে দেখছে। ব্যাক্তিগতভাবে আমার কাছে তা অবিশ্বাস্য মজার বলে মনে হয়, কারন আমি সবসময় ভেবেছি, তাদের অবস্থান হচ্ছে, আমেরিকা মিশরকে গণতন্ত্র ও অধিকারের জন্য চাপ দেবে। তারা “মিশরের বিষয়ে না চাওয়া নাকগলানো সাম্রাজ্যবাদী” এবং কে চাইবে বিশ্বাসঘাতক আহাম্মক উপেক্ষিত ইহুদিবাদী ইহুদি গোয়েন্দা কুকুরকে”। অন্তত বুশের সময় এই ঘটনা ছিল বাস্তবতা। সময় আসলে কি ভাবে সবকিছু পাল্টে দেয়।
মোহ@লাইকস এই পরিদর্শন সমন্ধে বেশ কয়েকটি প্রশ্ন করেছেন। তার মধ্যে রয়েছে:
মুসিলম বিশ্বকে উদ্দেশ্য করে বক্তৃতা দেওয়া ও তার সাথে সর্ম্পক আবার জোড়া দেওয়ার জন্য ওবামা কি ঠিক ১০০ দিন পরে চিন্তা করে মিশরকে বেছে নিয়েছে?
এর মানে কি এই যে আমেরিকা মিশরের শাসকের শাসনের বিষয়টি উপেক্ষা করেছে, যা বুশ প্রশাসনের সময় দুটি দেশের মধ্যে যে সর্ম্পকের দ্বন্দ্বের মুল কারন ছিল তা উপেক্ষা করেছে?
মোহালের প্রশ্ন এবং তার পাঠকদের উত্তর সমন্ধে আরো জানতে চাইলে উপরের লিংকে ক্লিক করুন।
এবং জেইনোবিয়া যিনি ইজিপশিয়ান ক্রনিকলে লেখেন তিনি এই ওবামার পছন্দের ব্যাপারে উত্তেজিত এবং বলছেন:
কায়রো আসেল এক সঠিক স্থান, মিশর আরব বিশ্বের হৃদয়। এই অঞ্চলে তার ওজন ও ইতিহাসের দিকে তাকালে তা সত্যিই এক সঠিক পছন্দ। এই স্থান আরব মুসলিমদের সম্বোধন করার জন্য সঠিক  এলাকা, যদিও বিবেচনা করা হয় এই এলাকার শাসকরা আমেরিকা পন্থী। কিন্তু ওবামা তার ভাষন অন্যদেশে দিতে পারবে না, নিরাপত্তাজনিত কারনে অথবা রাজনৈতিক কারনে “ফরাসী প্রভাবিত এলাকা হিসেবে” অথবা প্রভাবের মাত্রার কারনে।
এই বিশেষ বিষয়ের ব্যাপারে, জেইনোবিয়া ভাষণ দেবার স্থানের বিষয়ে তার চিন্তা জোরেশোরে প্রকাশ করছে।
কিন্তু আমি বিস্মিত যে কায়রোর নিরাপত্তা ব্যবস্থা কি রকম হবে এবং তিনি কোথায় ভাষন দেবেন তা বিবেচনায় আসবে। এটা জার্মানীতে দেওয়া কোন ভাষণের মতো হবে না। এটা হতে পারে সংসদে অথবা আল আজহার বিশ্ববিদ্যালয়ে অথবা রাষ্ট্রপতি ভবন অথবা আবদিন রাজপ্রাসাদে যা কেবল খুবই গুরুত্বপুর্ণ অতিথিদের জন্য খুলে দেওয়া হয়, মুবারক তাদের মনে রেখাপাত করতে চান।
জেইনোবিয়া তার আরো চিন্তা পোস্টে প্রকাশ করেছেন, এখানে।
ইতিমধ্যে ফরেন পলিসি পাসপোর্ট-এ মার্ক লিঞ্চ স্থান হিসেবে কায়রোর অবস্থান নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন এবং লিখেছেন:
আমি ভাবছি কায়রোকে বেছে নেবার ক্ষেত্রে বাদ দেওয়ার নীতি প্রয়োগ করা হয়েছে। আসলে অন্যসব পছন্দনীয় স্থানকে বাদ দিতে দিতে শেষে কায়রোকে বেছে নেওয়া হয়েছে। তারা এই কাজটি করার জন্য কোন পুরোমাত্রায় আরব দেশকে বেছে নিতে চেয়েছিল। তিনি তুরস্কে ভাষণ দিয়ে দিয়েছেন। ধারণা করা হচ্ছে তিনি সামনে গৃহযাত্রা হিসেবে ইন্দোনেশিয়া যাবেন। সৌদি আরব ভাষন শুরু করার মতো নয়। এবং অন্য গাল্ফ বা আরব উপসাগরীয় আরব দেশগুলো এই ভাষনের ওজন সহ্য করার মতো নয়। উত্তর আফ্রিকার কোন দেশ এই কাজের জন্য সত্যই যোগ্য নয়। লেবাননের সামনে নির্বাচন এবং তার নিজেরই অনেক জটিল বিষয় রয়েছে। তেহরান …কিন্তু তা হবে এক আশ্চর্যজনক এক নির্বাচন, কিন্তু না। আমি জেরুজালমকে আশা করেছিলাম -যেখান থেকে ভাষণ দিলে তার প্রভাব হতো অপরীসিম- কিন্তু সেখানকার নিরাপত্তা রাতের দু:স্বপ্নের মতো। এটা হতো একটা রাজনৈতিক ফুটবল খেলার মতো এবং তা যে কোন মুল্যে মুসলিম সমাজের বদলে তা ইজরায়েল- প্যালেস্টাইন এর ঘটনায় পরিণত হতো। নিরাপত্তার কারনে বাগদাদও বাদ, তাছাড়া তা “ইরাকের” বিষয়ে পরিণত হতো। জর্ডান ভালো জায়গা, কিন্তু মিশর আরবের রাজনীতিক ও সংস্কৃতিক প্রেক্ষাপটে অনেক ওজনদার এবং সমৃদ্ধ এলাকা। কাজেই তাহলে সেখানেই ভাষন হবে।
লিঞ্চ এর সাইটের বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে উপরের লিংকে ক্লিক করুন।
আরবী ভাষায় ওয়া৭ডা মাসরেয়া বলছেন:
الكثيرون من المعارضين و الناشطين المصريين إستنكروا إختيار أوباما لمصر من اجل توجية كلمته للعرب و المسلمين
إستاء الناشطين من إختيار أوباما لأن هذا الإختيار سوف يعطي لمبارك و نظامة نقاط كثيرة و يرى الكثيرون أن هذا الإختيار يعني موافقة اوباما و دعمة لنظام ديكتاتوري يحكم بالحديد و النار و لا يحترم حقوق الإنسان و يقمع المعارضين.
إأن المصالح الامريكية في مصر بواسطة النظام الحاكم بغض النظر عن أوباما أو ا بوش هي الأقوى في كافة دول المنطقة و الدول الإسلامية فنظام مبارك قدم دعما جليلا للولايات المتحدة أثناء غزوها للعراق فكيف كانت إذن حاملات الطائرات و إمدادات الجيش الأمريكي ستصل للعراق دون قناة السويس المصرية التي قدمها النظام المصري في طبق من فضة للجيش الأمريكي
كما قدم مبارك و رجاله في امن الدولة و المخابرات خدمات جليلة أيضا بعد 11 سبنمبر و دعما لوجيستيا في نزع الإعترافات و التعذيب بل و فتح مقار أمن الدولة في مصر لعملاء المخابرات الأمريكية ليشرفوا على عمليات التحقيق للمتهمين من قبل السلطات الأمريكية الذين كان يتم إختطافهم و نقلهم لمصر للإستجواب .
لا يمكن لأوباما ان يتنصل من كل تلك الخدمات للولايات المتحدة حتى لو كان هو شخصيا معارضا لسياسات بوش
أتخيل أل مبارك و حاشيتة و مخابراته و أمن الدولة و قد هللوا فرحا بإختيار أوباما لمصر.
كما لا يمكن ان ننسي أن مبارك ينفذ التعليمات الإسرائيلية و يتعاون مع إسرائيل بشكل لم يفعله أي حاكم لدولة عربية أو إسلامية على الإطلاق
মিশরের অনেক বিরোধী নেতা এবং কর্মী মুসলিম এবং আরব বিশ্বে ওবামার ভাষণ দেবার জন্য মিশরকে বেছে নেওয়ায় বিষয়টির নিন্দা করছেন[…]। সক্রিয় কর্মীরা ওবামার এই পছন্দের ব্যাপারে উদ্বিগ্ন কারন তাতে মুবারক এবং তার শাসনকে অনেক গুরুত্ব দেওয়া হবে। অনেকে এই স্থান নির্বাচনের বিষয়টিকে এভাবে দেখছেন এর মানে ওবামা এক স্বৈরশাসক অনুমোদন এবং সমর্থন দিচ্ছেন। এই স্বৈরশাসক লৌহ কঠিন ভাবে ও আগুনের মাধ্যমে শাসন করে, যে মানবাধিকারকে সন্মান করে না এবং বিরোধীদের কঠোরভাবে দমন করে।
মিশর নিয়ে আমেরিকার আগ্রহ রয়েছে। ওবাম বা বুশ যেই হোন না কেন (সরকারীভাবে) পুরো শাসনব্যবস্থার সাথে সবচেয়ে ঘনিষ্ঠ। সকল আরব বা মুসলিম দেশের মধ্যে মিশরের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। যখন আমেরিকা ইরাকে অভিযান চালায় তখন মুবারকের শাসন সন্মানের সাথে আমেরিকাকে সমর্থন দিয়েছে। আমেরিকার বিমান বহনকারী জাহাজ ও সৈন্যদের জন্য রসদ ইরাকে সরবরাহ কিভাবে করা হতো যদি না তারা সুয়েজ খাল ব্যবহারের সুযোগ পেত। মিশরীয় শাসক আমেরিকার সৈন্যবাহিনীর হাতে সুয়েজের ব্যবহার এক রুপার পাতে তুলে দিয়েছেন?
মুবারক এবং তার লোকেরা যারা রাষ্ট্রীয় নিরাপত্তা ও গোয়েন্দা বিভাগের দায়িত্বে রয়েছেন তারা সেপ্টেম্বর ১১-র পর আমেরিকাকে সন্মানের সাথে সেবা প্রদান করে এসেছেন। তারা সবধরনের সমর্থন সরবরাহ করেছেন। তার মধ্যে রয়েছ জোর করে স্বীকারোক্তি আদায় করে, সন্দেহজনক ব্যাক্তিদের উপর অত্যাচার করা। মিশরের রাষ্ট্রীয় নিরাপত্তা বিভাগের প্রধান অফিস আমেরিকার গোয়েন্দা বিভাগের ভাড়াটেদের জন্য খুলে দেওয়া হয় যাতে তারা সন্দেহজনক ব্যাক্তিদের উপর নজর রাখতে পারে। যাদের আমেরিকার অপহরন করেছিল, তাদের জিজ্ঞাসাবাদের জন্য মিশরে নিয়ে আসা হয়।
আমি মনে করি না ওবামা আমেরিকার জন্য এই সমস্ত সেবা অস্বীকার করতে পারবে, এমনকি যদি ব্যাক্তিগতভাবে তিনি বুশের নীতির বিরোধী। আমি কল্পনা করতে পারি মুবারক এবং তার লোকেরা, তার গোয়েন্দা বিভাগ ও রাষ্ট্রীয় নিরাপত্তা বিভাগ আনন্দে আত্মহারা হয়ে যান যখন তারা শুনতে পান ওবামা ভাষণ দেবার জন্য মিশরকে বেছে নিয়েছেন। আমরা অবশ্যই ভুলতে পারি না মুবারক ইজরায়েলের নির্দেশ প্রয়োগ করেছেন এবং এমন ভাবে ইজরায়েলকে সহযোগীতা করেছেন যা কোন আরব বা মুসলিম শাসক এর আগে করেনি।
এতসব সত্বেও আলেকজান্দ্রিয়া- ভিত্তিক এই ব্লগার আশাবাদি।
لكن يبقى أمل بسيط أنه ربما يكون أوباما سوف ياتي بالفعل من أجلنا للحديث إلينا و معنا و ليس مع مبارك و أنه قد ياتي لدعمنا و دعم ناشطى الحرية و ربما ياتي ليتضامن معنا و يمارس ضغوط نحن بالفعل في حاجة إليها و لا أعتبر أي ضغوط على مبارك تدخل فنحن بحاجة لهذا التضامن و تلك الضغوط من كل الناشطين و الحكام في كل مكان في العالم ,يمكن أوباما يقدر يساعدنا على العموم حنشو
যাইহোক না কেন কিছু আশা রয়েছে, হয়তো ওবামা সত্যি আমাদের জন্য আসছেন, আমাদের সাথে কথা বলতে এবং আমাদের মাঝে, মুবারকের জন্য নয়; তিনি আমদের সমর্থন করার জন্য আসছেন এবং স্বাধীনতাকামী কর্মীদের সমর্থন করার জন্য। তিনি এমনকি এখানে আসছেন আমাদের সাথে একাত্বতা ঘোষনার জন্য, যে চাপ রয়েছে যা আমাদের আসলেই প্রয়োজন। আমি মনে করি না মুবারকের উপর কোন চাপ কোন অন্যায় হবে। যখন আমাদের এই ঐক্য প্রয়োজন এবং বিশ্বের সকল কর্মী এবং নেতাদের কাছ থেকে আমাদের সমথর্ন প্রয়োজন। হয়তো ওবামা আমদের সাহায্য করতে পারে।  কোন মুল্যে, আমাদের তা দেখতে হবে।
মুসলিম ব্রাদারহুডের ব্লগার আবদুল মোনেম মাহমুদ। যিনি আনা ইখওয়ান-এ লেখেন, তিনি বিস্মিত ওবামা কি তার এই ভ্রমনের সময় ব্রাদারহুডের সাথে যোগাযোগ করবেন কিনা। তিনি লিখেন (আরবী ভাষায়):
إذا أراد أوباما فعلا أن يظهر أنه رجل تغيير لابد أن يكون عادلا في كل القضايا سواء مواقف بلاده المنحازة لإسرائيل علي حساب القضية الفلسطينية إضافة إلي وجوب إداركه أن الحركات الإسلامية المعتدلة مثل الإخوان المسلمين تمثل حائطا صدا قويا تجاه أفكار المتطرفين من القاعدة وشبيهتها وأن عليه أن يتوقف عن دعم الدول المستبدة التي تقف أمام تطور هذه الحركات في بلادها
যদি ওবামা সত্যি প্রমান করতে চান তিনি পরিবর্তন চান তাহলে তাকে সকল বিষয়ের মধ্যে থাকতে হবে। এর মধ্যে রয়েছে তার নিজের দেশের ইজরায়েলের প্রতি অন্ধ সমর্থন, যার মুল্য প্যালেস্টাইনিরা দিচ্ছে। তাকে অবশ্যই উপলদ্ধি করতে হবে মধ্যপন্থার ইসলামী আন্দোলন যেমন মুসলিম ব্রাদারহুড, চরমপন্থী আদর্শবাদী আল কায়দা বা সে রকম দলের জন্য একটা বাধার দেওয়াল হয়ে দাড়ায়। তাকে অবশ্যই দমনমুলক শাসকদের থামাতে হবে, যারা এই তাদের দেশে এই ধরনের আন্দোলনের (মুসলিম ব্রাদারহুডের) বিরুদ্ধে দাড়ায়।
সৌদি আরব: শোয়াইন ফ্লু কি হজ্জ্বের জন্য হুমকি হবে?
প্রতি বছর লাখ লাখ মুসলমান মক্কাতে একত্র হন হজ্জ্ব করার জন্য, যা ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি। এই বছরের হজের মৌসুম কি এইচ১এন১ বা শোয়াইন ফ্লু ভাইরাসের কারনে বিপদ্গ্রস্ত? এই অঞ্চলের ব্লগাররা এ নিয়ে মন্তব্য করেছেন।
ক্রসরোড অ্যারাবিয়াতে জন বুরগেস ব্যাখ্যা করেছেন:
শরিয়া আইন সম্পর্কে বিশেষজ্ঞ একজন সৌদি গবেষক দেখেছেন যে এইচ১এন১ বা শোয়াইন ফ্লু ভাইরাস আছে এমন স্থান থেকে আগত ওমরাহ (যা বাধ্যতামূলক না) পালনকারীদের নিষেধাজ্ঞা দেয়ার ঘটনার নজীর আছে পূর্বে। আমি সন্দেহ করছি যে চিন্তা ভাবনা করা হচ্ছে হজ্জ্ব নিয়ে যা নভেম্বরের শেষে হবে। হজ্জ্ব বাধ্যতামূলক, যা সম্ভব হলে, প্রত্যেক মুসলমানের জীবনে একবার করা উচিত।
একই ধরনের আশঙ্কা করা হয়েছিল কয়েক বছর আগে, যখন বার্ড ফ্লু (এইচ৫এন১) ভীতিকর ছিল। একজন সৌদি বিদ্বান যদি ভয়ঙ্করভাবে এটা ছড়ায় তাহলে হজ্জ্ব বাতিলের কথা বলেন, কিন্তু অন্যরা এই প্রস্তাব নাকচ করেন। বির্তক ছিল যে জনসাধারণের স্বাস্থ্যগত কারনে হজ্জ্ব কখনো বাতিল করা হয়নি আর এটা করা ইসলামের পরিপন্থী হবে। এর বিপরীতে যুক্তি হচ্ছে যারা অসুস্থ তারা নীতিগতভাবে হজ্জ্ব করতে বাধ্য নন।
মহামারী আকারে ছড়াতে পারে এমন রোগ আর হজ্জ্ব দীর্ঘ ঐতিহাসিক সঙ্গী। অনেক রেকর্ড আছে হজ্জ্বযাত্রী কর্তৃক প্লেগ থেকে কলেরা পর্যন্ত অনেক রোগ ছড়ানোর, যার ফলে মক্কা, মদিনা আর জেদ্দাতে হাজার হাজার লোক মারা গেছেন বছর ধরে। কেবলমাত্র ১৯ শতকের শেষ ভাগে এসে কোয়ারেন্টাইন কঠোরভাবে আরোপ করা হয় [২১০ পাতা পিডিএফ] এলাকার বাইরে রোগ বিস্তার রোধে, বিশেষ করে আক্রান্ত তীর্থযাত্রীদের দেশে। কোয়ারেন্টাইন আর মেডিক্যাল স্ক্রিনিং এর কঠোর প্রয়োগের ফলে তীর্থযাত্রীদের বাচাঁনো সম্ভব আর এমতাবস্থায় তাই মনে হয় যথেষ্ট। শোয়াইন ফ্লু, আগের বার্ড ফ্লুর মতো, কোন ব্যাপার না হতে পারে। তবে, কেবলমাত্র সময় এটা বলবে। যদি না হয়, তবুও এটা ভালো যে মানুষ আগে থেকেই এর হুমকি নিয়ে চিন্তা করছে।
মিডল ইস্ট ইন্সটিটিউটের সম্পাদকের ব্লগ যোগ করেছে:
এটা অদ্ভুত থেকে অদ্ভুততর হচ্ছে। মিশরের গ্রান্ড মুফতি পরামর্শ দিচ্ছেন যে শোয়াইন ফ্লুর কারনে হজ্জ্ব থামানোর জন্য মুসলিম জ্ঞানীরা সম্মিলিত একটা ফতোয়া জারি করুক। এর আরবী সংস্করণ এখানে। মনে রাখবেন- আমি জানি আমি এটা বার বার বলি- মিশরে শোয়াইন ফ্লুতে কেউ আক্রান্ত হয়নি। আসলে কালকে পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থ্যা (হু) এর তথ্য অনুসারে, সমগ্র মধ্য প্রাচ্যে কেবলমাত্র ইজরায়েলে সংক্রমণের খবর পাওয়া গেছে (সাতটা কেস)। আর হু বলেছে, ”হু যাতায়াতে কোন বাধা আরোপ করছে না ইনফ্লুয়েঞ্জা এ (এইচ১এন১) ভাইরাসের প্রসার রোধের জন্য।” আর হ্যাঁ আর একটা জিনিষ: হজ্জ্ব নভেম্বরের আগে না। আমি কি এখানে কিছু বুঝতে পারছি না? ইসলামের সমগ্র ইতিহাসে হজ্জ্ব কি কখনো থামানো হয়েছে স্বাস্থ্যগত কারনে? আমি জানি না, কিন্তু অন্তত একজন আক্রান্ত ব্যক্তি দরকার এটা বিশ্বাসযোগ্য করার জন্য। (মধ্য প্রাচ্যে কেবলমাত্র যে কেস নেই তাই না, ইজরায়েল ছাড়া, কিন্তু ইন্দোনেশিয়া, মালায়েশিয়া, পাকিস্তান এ নেই- অন্তত কোন আক্রান্ত মুসলমান।)
সৌদি আরব: ধুলিঝড়ের উপর তোলা গোছানো তথ্যচিত্র
সৌদি আরবের ব্লগাররা এক বিশাল মরুঝড় এর চিত্র ধারণ করার সুযোগ পেয়েছিল তাদের সাথে থাকা ক্যামেরা ও ভিডিও ক্যামেরার মাধ্যমে। এই ধুলিঝড় সৌদি আরবের রাজধানী রিয়াদকে ঢেকে ফেলেছিল এবং এর ব্যাপকতা এতই বেশী ছিল যে কয়েক মিটার দুরের জিনিষ মাত্র দেখা যাচ্ছিল, আর জীবন যেন স্থির হয়ে দাড়িয়ে ছিল।
রিয়াদ ট্রাভেল ইউটিউবে এই ভিডিওটি পোস্ট করেছেন যাতে দেখা যাচ্ছে যে ঝড় গুড়ি মেরে যেন পুর্ণ গতিতে ধেয়ে আসছে আর মুহূর্তের মধ্যে পুরো রিয়াদ শহরকে ঢেকে ফেলছে।
<object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/8WuVBFyxIEU&color1=0xb1b1b1&color2=0xcfcfcf&hl=en&feature=player_embedded&fs=1"></param><param name="allowFullScreen" value="true"></param><embed src="http://www.youtube.com/v/8WuVBFyxIEU&color1=0xb1b1b1&color2=0xcfcfcf&hl=en&feature=player_embedded&fs=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" width="425" height="344"></embed></object>
রিয়াদ ট্রাভেল মন্তব্য করেছে:
আক্ষরিক অর্থে কয়েক মিনিটের মধ্যে ধুলিঝড়ে সব ঢেকে যাওয়ার বাস্তব অভিজ্ঞতার সাক্ষী হওয়া -এ এক অবিশ্বাস্য অভিজ্ঞতা। সেদিনের শুরুটা ছিল পরিস্কার, আকাশ ছিল নীল….. এবং কয়েক মিনিটের মধ্যে পুরো শহর যেন ধুলির চাদরে ঢেকে গেল। সে সময় কেবল কয়েক মিটার সামনের দৃশ্য দেখা যাচ্ছিল।
মাদ্রিদি০৮ ও ধুলিঝড়ের উপর ইউটিউবে একটি ভিডিও পোস্ট করেছেন:
<object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/CpqWxoGOPLc&color1=0xb1b1b1&color2=0xcfcfcf&hl=en&feature=player_embedded&fs=1"></param><param name="allowFullScreen" value="true"></param><embed src="http://www.youtube.com/v/CpqWxoGOPLc&color1=0xb1b1b1&color2=0xcfcfcf&hl=en&feature=player_embedded&fs=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" width="425" height="344"></embed></object>
সৌদি উওমেন ওয়েবব্লগ ধুলিঝড়ের ছবি পোস্ট করেছে এবং ভদ্রমহিলা ধুলিঝড়ে তার অভিজ্ঞতার কথা বর্ণনা করেছেন:
আজ সত্যিই একটা বাজে ধুলিঝড় এখান দিয়ে বয়ে গেছে। সকালে কারো পক্ষেই ধারণা করা সম্ভব হয়নি যে এ রকম কিছু ঘটতে পারে। আমি সকাল ৭.৩০ মিনিটে বাসা থেকে বের হই। সে সময় আকাশ ছিল নীল ও একেবারেই পরিস্কার। সেদিনই কিছুক্ষণ পরে, একটা ক্লাশ নেবার পর আমি আমার ছেলেকে আনতে গেলাম, আমাকে এই ঝড়ের মধ্যে দিয়ে গাড়ী চালাতে হয়েছে। আমি এই ঝড়ের কয়েকটি ছবি তুলেছি যাতে আপনারা দেখতে পাবেন দিকচক্রাবল থেকে কি ভাবে এটি ধেয়ে আসছে। যেখানে গাড়ি করে আমার যেতে ৪৫ মিনিট সময় লাগে সেদিন সেখানে পৌছাতে আমরা এর দ্বিগুণ সময় লেগেছে। গাড়ী চালাতে খুব কষ্ট হচ্ছিল, এবং খুব ধীর গতিতে গাড়ীগুলো চলছিল। তখন সাইরেন বেজে চলছিল। ফায়ারট্রাক বা অগ্নিনির্বাপক গাড়ী, এ্যম্বুলেন্স, ও পুলিশের গাড়ীগুলো ঝড়কে অনুসরণ করছিল। যে সমস্ত লোকের হাপানী রয়েছে তাদের জন্য সত্যিই একটা খারাপ দিন ছিল সেদিন।
লাইফ থ্রু ডাস্টি লেনও  বেশ কিছ ঝড়ের ছবি পোস্ট করে মন্তব্য করেছেন:
এই ধুলিঝড় খুব দ্রুত উড়ে এলো। মাত্র কয়েক মিনিটের মধ্যে আকাশ অন্ধকার ও হলুদে বর্ণে রূপান্তরিত হল।
বয়েড জোনস সে সময় রিয়াদে ছিল। সেও এই ঝড়ের উপর ধারাবাহিক কয়েকটি ছবি পোস্ট করেছে।এখানে তার একটি:
দিগন্ত থেকে ধেয়ে আসছে ধুলিঝড়
মাজিদ৯৯ সৌদি আরব থেকে ধুলিঝড়ের উপর তোলা ছবি পোস্ট করেছেন  (আরবী ভাষায় বর্ণনা সহ)। এই ছবিগুলো তিনি বিভিন্ন ব্যক্তির কাছ থেকে সংগ্রহ করেছেন। অন্যদিকে ক্রসরোড অ্যারাবিয়ার জন বার্জেস বিভিন্ন সংবাদ সংস্থার থেকে পাওয়া ঝড়ের সংবাদ ব্লগে জুড়ে দিয়েছেন।
একই সময় কুয়েতি ব্লগার ফ্রাঙ্কোম অভিযোগ করেছেন:
এ বছরে কোন বৃষ্টি হয়নি। আমাদের শীতকাল থাকে ধুলোয় ভরপুর, আমাদের গ্রীষ্মকাল ধুলোময়, আমাদের বসন্ত আমাদের ধুলো দিয়ে যায়, আমাদের শরৎ ধুলোর শরৎ— কিন্তু আমি সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দেই, কারন আমাদের অবস্থা অন্যদের চেয়ে ভালো।
সৌদি আরব: পুরুষের সাথে ‘মেশার' জন্য ৭৫ বছরের মহিলাকে চল্লিশটি বেত্রাঘাত
৭৫ বছরের একজন সিরিয়ার মহিলাকে ৪০টা বেত্রাঘাত, চার মাসের জেল আর সৌদি আরব থেকে বহিষ্কারের আদেশ দেয়া হয় তার বাড়িতে আত্মীয় নয় এমন দুইজন পুরুষকে ডেকে আনার জন্যে।
এই দুইজন বিধবা খামিশা সাওয়াদির কাছে রুটি নিয়ে গিয়েছিল বলে ধারণা করা হচ্ছে। ৭৫ বছর বয়সী খামিসা একজন সৌদির সাথে বিবাহিত ছিলেন, আর এদের একজন তার মৃত স্বামীর ভাতিজা। এই দুই পুরুষকেও সম্পর্কবিহীন মহিলার সাথে ‘মেশার' অপরাধে দোষী করা হয়েছে এবং জেল ও বেত্রাঘাতের আদেশ দেয়া হয়েছে। আর এর ফলে দেশের বিচার ব্যবস্থা ও কমিশন ফর দ্যা প্রমোশন অফ ভার্চু এন্ড প্রিভেনশন অফ ভাইস (অসদাচার প্রতিরোধ এবং সৎগুণ প্রচার কমিশন) নিয়ে সমালোচনা দেখা দিয়েছে।
সৌদি আরবের ব্লগাররা এ নিয়ে কথা বলেছেন। সৌদি জিন্স মন্তব্য করেছেন:
সাম্প্রতিক আমাদের খুবই অকার্যকর বিচার ব্যবস্থার ভুলের পরে, আপনারা ভাববেন যে বিচারকরা আরো বেশী সাবধান হবেন যখন তারা কিছু কেস নিয়ে কাজ করবেন। আসলে সেটা সত্যি না, দুর্ভাগ্যজনকভাবে।
এই ব্লগার আরো বলেছেন:
সৌদি আরব মুখে আরেকটা চড় খেল। এটা নতুন আইন মন্ত্রীর মুখেও চড়, যাকে অবশ্যই আরো জোরে লড়তে হবে আমাদের আদালত দ্বারা সৃষ্ট অস্বস্তি শেষ করতে আর আইনী ব্যবস্থায় বহুল প্রচারিত পরিবর্তন কার্যকর করতে।
সৌদি জিন্স এর পোস্টে প্রায় ৪০টা মন্তব্য জমেছে এই লেখা লেখার সময়ে।
নারী সৌদি ব্লগার সাব্রিয়া জাওহার  খামিসা সাওয়াদির এই মামলা নিয়ে কাজ করেছেন আর এটাকে সাম্প্রতিক আর্ন্তজাতিক নারী দিবস উদযাপনের সাথে যুক্ত করেছেন এই বলে:
আমার মনে হয়না খামিশা সাওয়াদি রবিবার আর্ন্তজাতিক নারী দিবস উদযাপন করেছেন। আর্ন্তজাতিক নারী দিবস অতীত এবং বর্তমান নারীদের অর্থনৈতিক, রাজনৈতিক আর সামাজিক প্রাপ্তি উদযাপন করে।
কিছু দেশে এই ঘটনা জাতীয় ছুটি হলেও, যেমন চীন আর রাশিয়া; সৌদি আরবের মহিলারা এটাকে খুব বেশী গ্রাহ্য করে না। খামিসা সাওয়াদির ঘটনা এরই প্রমান যে সৌদি নারীর সামাজিক প্রাপ্তি এখনো অনেক দূরের স্বপ্ন।
যদিও জাওহার স্বীকার করেছেন যে সৌদি নারী সামনের দিকে বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন, কিন্তু তাদের বাস্তবতা এখনো নির্মম। তিনি ব্যাখ্যা করেছেন:
সৌদি আরব গুরুত্বপূর্ণ সরকারী পদে নারীদের ভুমিকায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। উচ্চ শিক্ষার মন্ত্রণালয় দ্বারা মেয়েদের শিক্ষার ডেপুটি মন্ত্রী হিসাবে নোরাল আল- ফায়েজ আর কানাডার সৌদি দূতাবাসে সাংস্কৃতিক এটাশে হিসাবে ডঃ ফাতিমাহ আব্দুল্লাহ আল সালেম এর নিয়োগ সৌদি নারীকে উৎসাহিত করে। সৌদি নারীরা আল-ফায়েজ আর আল-সালেমকে রোল মডেল হিসাবে দেখে, এটা বুঝতে পারে যে তারাও তাদের নিজেদের শর্তে সাফল্য পেতে পারে। তবে সামাজিক বাস্তবতা এই যে আল-ফায়েজ আর আল- সালেম ব্যাতিক্রম, নিয়ম না, যার মুখোমুখী ভবিষ্যৎে সৌদি মহিলারা হবে। প্রত্যেক আল-ফায়েজ আর আল-সালেম এর জন্য ১০০ জন খামিসা সাওয়াদি আছে। প্রত্যেক সৌদি গ্রাজুয়েট ছাত্রী যে বাইরে পড়ছে, ১০০ জন সৌদি নারী আছেন যাদেরকে তাদের স্বামীকে তালাক বা বাচ্চা পাওয়ার অধিকার থেকে বঞ্চিত করা হয়।
ক্রসরোডস অ্যারাবিয়া বলেছেন এই ঘটনা সৌদি আইনকে কোড করার প্রয়োজনীয়তা তুলে ধরেছে, যা এখন ইসলামিক শরিয়ার (ধর্মীয় আইন) উপর ভিত্তি করে হয় এবং আইন সম্পর্কে ব্যাখ্যা একেকজন বিচারকের একেক রকম। জন বুরগেস যোগ করেছেন:
এই বিচার আর একটা উদাহরণ হিসাবে থাকছে যে কেন সৌদি আইনকে কোড করা উচিত। আমি জোর দিচ্ছি না যে সৌদি আইন আমেরিকা বা অন্য দেশের আইনের মতো হতে হবে। তবে আমি মনে করি, যে এটা যুক্তিযুক্ত আর এতোটা পরিষ্কার হওয়া উচিত যাতে কেউ আইন ভঙ করলে সে সম্পর্কে পরিষ্কার ধারণা পায়। একেকজন বিচারকের ব্যক্তিগত বুদ্ধির উপরে বিচার ছেড়ে দেয়া এই আশ্বাস দেয়না যে ফল এখনের মতো তালগোল পাকিয়ে যাবে না।
আর পরিশেষে প্রবাসী আমেরিকান ব্লগ স্যন্ড গেটস ইন মাই আইজ বিচারের পিছনে কোন যুক্তি দেখতে পাচ্ছেন না। তিনি লিখেছেন:
আসুন আবার ঘটনাটি  দেখি। দুই তরুণ আসলে একজন বৃদ্ধাকে সাহায্য করছিল। আপনারা এভাবেও বলতে পারেন যে তারা তাকে তার দৈনন্দিন রুটি এনে দিচ্ছিল। তাদের জেল আর বেত্রাঘাতের আদেশ দেয়া হয়।
বৃদ্ধা তার পরিবারের সদস্য মনে করেন এমন একজনের সাহায্য নিচ্ছিলেন, এমন একজন যার উপরে সে তার বৃদ্ধ বয়সে নির্ভর করতে শিখেছে। তাকে জেল আর বেত্রাঘাতের আদেশ দেয়া হয়।
আর যারা এই অসদাচার প্রতিরোধ করে সৎগুণ তুলে ধরছে- তারা ঝোপের পিছনে লুকিয়েছিল, তাদের পরিচয় সম্পর্কে মিথ্যা বলেছে আর তার পরে তাদের এই দু:সাহস ছিল যে তারা এক বৃদ্ধা যে সাহায্যপ্রার্থী তাকে গ্রেপ্তার করিয়েছে, আর সেই তরুণদের যারা তাকে সাহায্য করতে এসেছিল।
আরব বিশ্ব: নিশ্বাসের জন্য হাঁপানো!
সমগ্র আরব পেনিনসুলাকে বিশাল একটা ধুলিঝড় ঢেকে ফেলেছিল, যার ফলে বাহরাইন, কুয়েত, সৌদি আরব, ইয়েমেন, ইরাক আর সংযুক্ত আরব আমিরাতের মানুষ বাতাসের জন্য হাঁপাচ্ছিল।
বছরের এই সময়ের জন্য স্বাভাবিক, কুয়েতে ঝড়ের দিনে স্কুল আর সরকারী অফিসগুলো তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, যখন ধুলি ঝড় ৮৫ কিমি প্রতি ঘন্টার বেগ ধারণ করে, আর তেল সমৃদ্ধ আমিরাতের তেল রপ্তানী বন্ধ করে দেয়।
ইউটিউব ব্যবহারকারী কিউ৮লাইটিনিং এই ভিডিও পোস্ট করেছেন:
<object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/0qmiu1OfcRw&color1=0xb1b1b1&color2=0xcfcfcf&hl=en&feature=player_embedded&fs=1"></param><param name="allowFullScreen" value="true"></param><embed src="http://www.youtube.com/v/0qmiu1OfcRw&color1=0xb1b1b1&color2=0xcfcfcf&hl=en&feature=player_embedded&fs=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" width="425" height="344"></embed></object>
তিনি আরো ব্যাখ্যা করেছেন:
মঙ্গলবার রাত থেকে একটা ধুলি ঝড় ধুলি উড়িয়েছে আর পরের দিন তা আরও খারাপ আকার ধারন করে। কুয়েত এখন শীতের মধ্যিখানে আর ধুলিঝড় এরই মধ্যে হচ্ছে তার কারন এখন পর্যন্ত যথেষ্ট বৃষ্টি হয়নি।
ট্রাভেল অফ দ্যা কাফ এ যাত্রীদের জন্য একটা বার্তা বোর্ড আছে, মার্ক উলেন্সকি প্রতিবাদ করেছেন:
আমি গত রাতে কুয়েতে এসেছি দেখতে যে ধুলি ঝড় যেটা বাহরাইনে হচ্ছিল সেটা কুয়েতে আরো খারাপভাবে হচ্ছে। আমি প্লেনের জানালা দিয়ে বাইরে দেখলাম যে বাদামি রঙের একটা দেয়াল।
আর কুয়েতে ফ্লিকার ব্যবহারকারী মিঙ্ক উপরের ছবিগুলো পোস্ট করেছেন, প্রথম ছবি সম্পর্কে নীচের ব্যাখ্যা দিয়ে:
কাঠের বেড়ার উপর থেকে দুটো কালো বিড়াল দেখছে। এটা ২০০৯ এর প্রথম বড় ঝড় আর এটা জোরে আঘাত করেছে। আকাশ কমলা আর বাতাস ধুলাতে ভারী হয়ে গিয়েছিল। পরের কয়েক দিনে যখন এটা পড়েছিল, অনেক সময় নিয়েছে এটা পরিষ্কার হতে।
মিঙ্ক তার দ্বিতীয় ছবি ব্যাখ্যা করেছেন:
ধুলি ঝড়ের একটা উৎকৃষ্ট দৃশ্য।
আর গ্রানোলা গার্ল এর জন্য, ধুলি একটা কারন যার জন্য তিনি কুয়েত ছেড়ে যাচ্ছেন:
মধ্য প্রাচ্যের একমাত্র দেশ লেবানন যেখানে মরুভূমি নেই। আজকে রাত ২টায় প্রবল বাতাসের শব্দে ঘুম ভেঙ্গে গিয়ে আর ভালোভাবে ঘুমাতে না পেরে তার পরে, আর সারা দিন খারাপ একটা ধুলি ঝড়ের কারনে ধুলা নি:শ্বাসের সাথে গ্রহণ করে, আমি খুব খুশি মরুভূমিটাকে পিছনে ফেলে যেতে।
কাছই সৌদি আরবের পূর্বের প্রদেশ খোবার থেকে আসাদ আবু হুসেইন কিছু ছবি পোস্ট করেছেন আর তার পাঠকদের আহ্বান করেছেন ইশ্বরের ক্ষমা আর বৃষ্টির জন্য প্রার্থনা করতে।
পূর্বের প্রদেশ থেকে আবু ওমর আসোয়াক সিটিতে ধুসরিত প্রান্তরের কিছু ছবি পোস্ট করেছেন। তিনি পাঠকদের সাবধান করে দিয়েছেন এই বলে:
عند تمام الساعة السابعة صباحا بدء الجو يتغير في لونه حتى اصبح مائلا الى اللون الاحمر مع ازدياد في الهواء وبعد ذلك بدقائق اصبح الجو شبه عديم الرئوية و يجب اخذ الحيطة والحذر وعدم السرعة الزائدة على الطرقات مع التأكد من اغلاق جميع النوافذ في المنزل وعدم تشغيل مراوح الشفط لعدم دخول الاتربة في المنازل
আজ সকাল ৭টায়, আবহাওয়া পরিবর্তিত হতে থাকে যতক্ষণ না প্রান্তর প্রায় লাল হয়ে যায়, আর বাতাস শুরু হয়। খুব শীঘ্রই, দৃশ্যতা কমে যায় তাই গাড়ি চালকদের সাবধান হওয়া উচিত আর দ্রুত যাওয়া উচিত না। মনে রাখবেন ঘরের সব জানালা বন্ধ রাখাতে আর একজস্ট ফ্যান না খোলার ব্যাপারটা, যাতে ধুলা ঘরে প্রবেশ করতে না পারে।
সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে রুশাও ঝড়ের ছবি পোস্ট করেছেন আর আমাদেরকে ব্যাখ্যা প্রদান করেছেন বিভিন্ন ধরনের ধুলি বাটির যার সম্মুখীন আপনি হতে পারেন আরবের মরুভূমিতে:
মিহি ধুলা সব কিছুর ভিতরে ঢুকছে, সব ফাটল দিয়ে ঢুকছে- জানালা, দরজা, শীতাতপ নিয়ন্ত্রণের ভেন্ট, একজস্ট ভেন্ট। ফুসফুসে ঢোকার কারনে শ্বাস নিতে কষ্ট হচ্ছে। এতে মাটিতে আর আকাশে দৃষ্টিসীমা অনেক কমে যায়। মানুষ কবিত্ব করে শামাল নিয়ে, আমার তখন কাশি আসে।
ঝড়ের বিভিন্ন ধরন দেখে, মনে পড়ছে কি আমার আগের পোস্ট যেখানে বৃষ্টির মধ্য দিয়ে ধুলি ঝড়ের ভিতর দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার কথা বলেছি? এটাকে অফিসিয়ালি হাবুব বলা হয়।