The Global Voices Lingua project hopes to bring GV content to new linguistic audiences - Details

Also in:

মধ্যপ্রাচ্য ও উ. আ. অন্চল অনুযায়ী আর্কাইভ

আর এস এস ফিড মধ্যপ্রাচ্য ও উ. আ.

2009-11-11

ইরান: সবুজ আন্দোলন আবারো বিরোধিতা করলো শাসকদেরভিডিও post

ইরানের প্রতিবাদী সবুজ আন্দোলন গত ৪ঠা নভেম্বর আয়োজন করে এক বিশাল পথ বিক্ষোভের যা নিরাপত্তা বাহিনীর জোরদার দমনের মুখোমুখি হয়। যেমন আশা করা হচ্ছিল, ইরানের নাগরিক সাংবাদিকরা এই ‘ইতিহাসকে’ আবার তাদের মোবাইল ফোনে ধারণ করেন ও ইউটিউবে তুলে দেন।

2009-11-09

মিশর: এক পুরুষ ব্লগার নকল সতীচ্ছদ কিনেছেন

নকল সতীচ্ছদ কীট নিয়ে এত কিছু বলা ও লেখা হয়েছে যে মিশরীয় পুরুষ ব্লগার মোহামেদ আল রাহহালকে তা একটা কিনতেই হল। মারওয়া রাখা বিস্তারিত জানাচ্ছেন।

সংঘর্ষকে উপলদ্ধি করার জন্য ইজরায়েলী ও ফিলিস্তিনী তরুণরা ভিডিও ব্যবহার করছেভিডিও post

ইজরায়েল ও অধিকৃত প্যালেস্টাইন অঞ্চলের দু'টি ভিন্ন সংগঠন, আরব ও ইহুদি তরুণদের মধ্য সংঘর্ষ বন্ধ ও উভয়ের দূরত্ব কমিয়ে এনে উভয়ের মধ্যে সেতুবন্ধন রচনার জন্য ভিডিওকে ব্যবহার করছে।

2009-11-08

সিরিয়া: যে কোন সময়ের সবচেয়ে ভালো অথবা বাজে প্রবন্ধ?

সিরিয়ার ব্লগাররা প্রায়শই দেশটির ভ্রমণ বিষয়ক লেখার নিন্দা করে- কারণ প্রায়শই তা খুব বেশি একই রকম হয়ে দাঁড়ায়, অনেক সময় সেগুলো ডাহা মিথ্যা তথ্যে ভরে থাকে। সিরিয়া এমন একটা দেশ যা অন্য অনেক দেশের সাথে লম্বা সময় ধরে বিচ্ছিন্ন রয়েছে, অন্তত বলা যায় যুক্তরাষ্ট্রের কাছ থেকে, তখন এটা বেশ হতাশাজনক যে এ ধরনের লেখা সঠিক তথ্য তুলে ধরে না। আমরা এই পোস্টে ন্যাশনাল জিওগ্রাফিতে সিরিয়ার উপর প্রকাশিত এক প্রবন্ধের উপর প্রতিক্রিয়াগুলো পরীক্ষা করে দেখবো।

ইজরায়েল: প্রচার মাধ্যমে ‘স্বাভাবিক বর্ণবাদ'

ইজরায়েলের মোট জনসংখ্যার প্রায় শতকরা ২০ শতাংশ ফিলিস্তিনী (যাদের ইজরায়েলী আরব বলে ডাকা হয়)। তারা জানাচ্ছে যে জীবনের নানা ক্ষেত্রে তারা বৈষম্যের শিকার হয়। সম্প্রতি ঘটে যাওয়া এক সড়ক দুর্ঘটনায় প্রচার মাধ্যমে আসা সংবাদের ঘটনায় ফিলিস্তিনী এক ব্লগার তার প্রতিক্রিয়া জানাচ্ছে।

2009-11-06

সিরিয়া: সমুদ্রে তীরের গল্প

ছোট্ট ভূমধ্যসাগরীয় শহর টার্তুসের এক ইংরেজী সাহিত্যের প্রফেসর আর মাতৃভূমিতে ভ্রমণরত একজন সিরিয়-কানাডিয় লেখক সি ব্রিজ নামে একটা ক্যাফেতে কিছু সময় দৃষ্টি বিনিময় করেছিলেন। এভাবেই মারিয়া আর আবু ফারেজ তাদের (অনলাইনে প্রকাশিত) উপন্যাসের রোমাঞ্চকর যাত্রা শুরু করেন, আর তা পাঠকদের জন্যে দেয় এক নতুন আসক্তি।

ইরান: হোসেইন দেরাকশানকে মুক্ত কর

বিতর্কিত ব্লগার হোসেইন দেরাকশানকে গ্রেফতার করার পর এক বছর পার হয়ে গেছে। তার স্বদেশীরা তার সম্বন্ধে এক প্রচারণা শুরু করেছে যাতে, সে যে বিনা বিচারে বন্দি রয়েছে সেটা সবাই জানতে পারে।

2009-11-04

ইরান

ইউটিউবে নাগরিক সাংবাদিকের তোলা একটি ভিডিও ফিল্ম দেখাচ্ছে যে আজকে তেহরানে প্রতিবাদকারীদের উপর নিরাপত্তা রক্ষীরা চড়াও হয়েছে।

বিশ্ব মন্দা নিয়ে পর্যালোচনা: বাঁচার উপায় এবং ব্যবসার সুযোগ

বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা সর্বত্র বিষাদ ছড়িয়েছে ও হতাশায় ডুবিয়ে দিচ্ছে। ব্লগাররা বিভিন্ন উপায় জানাচ্ছেন যে কি করে এই মন্দার মোকাবিলা করা যায়। বিশ্বজুড়ে ব্যবসাগুলো নতুন নতুন পন্থা অবলম্বন করছে; এমনকি অনেকে এই মন্দায় লাভও করছে। এই পোস্টে, আমি চেষ্টা করব কিছু ব্যক্তি এবং কোম্পানীর চেষ্টাগুলো জানাতে যেগুলো দ্বারা তারা এই মন্দা সাথে তাল মিলিয়ে যাচ্ছে।

মিশর: সেরা দশ প্রভাবশালী ব্যক্তি

মিশরের রাষ্ট্রপতি হোসনি মুবারকের ছেলে গামাল মুবারক- আশা করা হচ্ছে যে সে তার পিতার উত্তরসুরি হতে যাচ্ছে.-- তিনি টাইম পত্রিকার চোখে ২০০৯ সালের পৃথিবী সেরা ১০০ জনের একজন নির্বাচিত হয়েছেন। এই পোস্টে মিশরীয় ব্লগাররা তাদের বক্তব্য প্রদান করছে।