Global Voices বাংলা ভার্সন » ওমান
বিশ্ব স্বাস্থ্য: বিশ্ব শৌচাগার দিবস দুর্গন্ধ ছড়িয়েছে
বাজে কৌতুক হিসেবে শোনা গেলেও, এ বছরের বিশ্ব শৌচাগার দিবস খুব স্বস্তিকর না এমন দুটি বিষয়কে তুলে ধরছে যা বিশ্বের অন্তত: অর্ধেক জনসংখ্যার উপরে প্রভাব বিস্তার করে। বিষয় দুটি হচ্ছে শৌচাগার আর স্বাস্থ্য বিধান।
মানুষ এই ব্যাপারে খোলাখুলি কথা বলতে লজ্জিত হতে পারেন, কিন্তু সবাইকে এটা করতে হয়, শৌচাগার থাকুক বা না। বিশ্ব শৌচাগার দিবস স্বাস্থ্যবিধানের গুরুত্ব তুলে ধরে আর ২.৫ বিলিয়ন লোক যারা শৌচাগার বা সঠিক স্বাস্থ্যবিধানের সুযোগ পান না তাদের মধ্যে সচেতনতা সৃষ্টি করবে। অলাভজনক প্রতিষ্ঠান ওয়াটার এইডের এই ভিডিও শৌচাগার থাকার বিলাসিতা তুলে ধরেছে।
আপনারা শৌচাগার থাকাটা উদযাপন করা বোকার মতো মনে হতে পারে, কিন্তু এটা না থাকা কেবল অস্বস্তিকর না, এমনকি সম্মানহীনতা আর নিরাপত্তার অভাবও সৃষ্টি করতে পারে, আর প্রতিরোধ যোগ্য রোগে ভুগে মৃত্যুর কারণ পর্যন্ত হতে পারে। মানুষের যখন শৌচাগার থাকে না, তারা বাধ্য হয় খোলা রাস্তা, মাঠ বা পিছনের গলিতে কাজ সারতে। ফলাফল? খাবার পানি আর খাদ্যের সূত্রের দূষিত হয়, যার ফলে স্বাস্থ্যের ঝুঁকে বেড়ে যায়। স্বাস্থ্যবিধানের অভাব দূষণের বিশ্বব্যাপী সব থেকে বড় কারণ যার ফলে রোগে ভুগে বছরে ১৮ লাখ মানুষ মারা যায়, বিশেষ করে বাচ্চা। এমনকি যথেষ্ট শৌচাগার থাকা দেশেও অস্বাস্থ্যকর গণশৌচাগার থেকে বা অরক্ষিত পয়:নিষ্কাশন থেকে নির্গত দূষণ সংক্রান্ত বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়।
সিঙ্গাপুর থেকে লেটস লুক এট দিস ওয়ে তে ব্লগ করা ভ্যানিলা, বলেছেন যে শৌচাগারের ব্যাপারে মানুষকে ঠিকমত ভাবা উচিৎ:
“আমি জানি বেশীরভাগ মানুষের কাছে এটা খারাপ একটা বিষয়। এটা দুর্ভাগ্যজনক যে এটা খোলাখুলি ভাবে কথা বলার জন্য ‘নিষিদ্ধ' একটা বিষয় যখন গড়ে, আমরা শৌচাগারে ২৫০০ বার বছরে যাই, বা দিনে ৬-৮ বার। আমাদের সারা জীবনে, আমরা তিন বছর শৌচাগারে কাটিয়ে দেব।”
অলাভজনক বিশ্ব শৌচাগার সংস্থা আয়োজিত এই বিশ্ব শৌচাগার দিবস বিশ্বব্যাপী পালিত হয় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে। সচেতনতা আরো বৃদ্ধির জন্য, ওয়াটার এইড এই সপ্তাহে আই ফোন ব্যবহারকারীদের জন্য তাদের নতুন টয়লেট ফাইন্ডার ইউকে এ্যাপ চালু করেছেন। এই বিনামূল্যের এ্যাপ্লিকেশন (আইফোনের সংযোজিত প্রযুক্তি) ব্রিটেনে বসবাসকারীদের তাদের নিকটতম শৌচাগার খুঁজতে সাহায্য করবে আর একই সাথে তাদেরকে মনে করিয়ে দেবে যে তারা কত সৌভাগ্যবান পরিষ্কার আর নিরাপদ শৌচাগার লাভের জন্যে। ১৯শে নভেম্বর বিশ্ব শৌচাগার দিবসের সব থেকে বড় অনুষ্ঠান ছিল, দ্যা বিগ স্কোয়াট (উবু হয়ে বসা), যেখানে বিশ্বব্যাপী মানুষকে জনসমক্ষে থেমে এক মিনিট উবু হয়ে বসতে অনুরোধ করা হয়েছিল সচেতনতা সৃষ্টির জন্য। এই ছবিগুলো বিভিন্ন দেশে মানুষের উবু হয়ে বসা দেখাচ্ছে, যার মধ্যে সিঙ্গাপুরের প্রাক স্কুলের এই ছবিও আছে:
ব্রুনাই এর একটা ব্লগ প্যানিয়ালুরুর বিশ্ব শৌচাগারের প্রশংসা করেছে এই বিষয়কে তুলে ধরে:
“ভেবে দেখুন আমরা কিউলাপ বা গাদোং এ দোকানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি। হঠাৎ করে পেট ডেকে উঠল,পরিস্থিতি বেশ খারাপ। কোন থামাথামি নেই, পেট ডেকেই যাচ্ছে। বাতি হলুদ থেকে সবুজ হবে। কিন্তু কোন শৌচাগার দেখা যাচ্ছে না। দোকানের সারির মধ্যে একটাও পাবলিক টয়লেট নেই…আর এর সাথে পানি বা টিস্যু নেই, কিচ্ছু নেই! এটা আপনার জীবনের সব থেকে খারাপ দিন হতে পারে, আপনার সব থেকে খারাপ দু:স্বপ্ন, এল্ম স্ট্রিট চলচিত্রের বাচ্চারা যে ধরনের দু:স্বপ্ন দেখে তার থেকেও খারাপ। এই দিনে, আমাদের হাতের কাছের শৌচাগারগুলোর জন্য আমাদের প্রশংসা জানানো উচিত।”
গুরুত্বের দিক ছাড়াও, অনেকে মজা করে বিশ্ব শৌচাগার দিবস পালন করেছেন। যুক্তরাজ্যে লন্ডন সিটি ড্রেনস ব্লগ ১০টা প্রশ্নের টয়লেট কুইজ করেছেন, আর এই ভিডিওতে হাই স্কুল শিক্ষক ম্যাট চেপ্লিক এই দিবস নিয়ে গান করেছেন।
কিছু ব্লগার বলেছেন যে শৌচাগার একাই এর উত্তর হতে পারে না। ভারতের মারাধি মান্নিতে ব্লগ করা সন্ধ্যা বলেছেন অনেক পুরুষ পাওয়া গেলেও শৌচাগার ব্যবহার করেন না:
“চেন্নাই এর মতো শহরে, যেখানে বছরের ১০ মাস গরম থাকে, আমি পুরুষদের রাস্তার ধারে প্রস্রাব করতে সব সময়ে দেখি। যখন মহিলারা কষ্টে নিজেদের নিয়ন্ত্রণ করে বাড়িতে গিয়ে কাজ সারতে পারেন, পুরুষরা কেন পারেন না? আমি জানি না। তাই প্রথমত:, যারা এমন করে তাদেরকে ওই স্থানেই বড় পরিমানে জরিমানা করা উচিত এই অপরাধের জন্য (হ্যাঁ, এটা অপরাধ)। আমি তাদেরকে পাবলিক টয়লেটের দেয়ালে এমন করতে দেখেছি! শ্রিরাঙ্গামে, আমি তাদেরকে মন্দিরের ঘেরা দেয়ালে প্রস্রাব করতে দেখেছি যদিও মন্দিরের লাগোয়া প্রত্যেক রাস্তায় শৌচাগার ছিল, যেগুলো পরিষ্কার, কিন্তু পয়সা দিয়ে যেতে হয়!”
স্বাস্থ্য বিধানের অভাব যেমন সকলের উপরে প্রভাব ফেলে, শৌচাগার নিয়ে নিষেধাজ্ঞা মহিলাদের বেশী প্রভাবিত করতে পারে। কিছু দেশে, শালিনতার কারণে সূর্যোদয়ের আগে তাদের প্রাকৃতিক কাজ মাঠে সারতে বাধ্য করে বা সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করতে হয়, যার ফলে স্বাস্থ্য আর নিরাপত্তার চিন্তার কারণ ঘটতে পারে। ওভারটার্নিং বোল্ডার্স এর ব্লগার জোয়ানা স্প্রাগ দেখেছেন যে ভারতের চেন্নাই এর মহিলারা সকালের শৌচাগার গমনে অনুপস্থিত, আর ইথিওপিয়াতে এন এডভেঞ্চার ইন আদ্দিস ব্লগ একই পরিস্থিতি লক্ষ্য করেছে:
“আমি মহিলাদের এত শৌচাগারের সমস্যা বা সাধারণত: শৌচাগার না থাকার কথা শুনেছি, যে গ্রামাঞ্চলে কিশোরীরা ভোর ৪টায় ওঠে অন্ধকারের বাইরে গিয়ে তাদের কাজ সারার জন্য যাতে স্কুলে ছেলেরা তাদের পিছনে না লাগে বা তারা স্কুলে যাওয়া একেবারে বন্ধ না করে দেয়। ছেলেরা যে কোন জায়গায় প্রস্রাব করে, হাতে সিগারেট নিয়ে আর এমন একটা ধারণা আছে মেয়েদের দরকার নেই, যদি তাদের কথা ভাবাও হয়…আমি বড় একটা বিলবোর্ড দেখতে চাই আমহারিক ভাষায় যেখানে লেখা থাকবে “মেয়েরাও যায়” আর সেখানে বার্বি টয়লেটে বসে আছে এই ছবি থাকবে।”
বিশ্ব শৌচাগার দিবস উদযাপনের জন্য ব্লগার জনাথান স্ট্রে পাঠকদের শৌচাগারের আন্তর্জাতিক ভ্রমণ করিয়েছেন যেখানে তিনি গেছেন, থাইল্যান্ড আর যুক্তরাজ্য থেকে দক্ষিণ আফ্রিকা আর ওমান পর্যন্ত। পরিশেষে এই বলেছেন তিনি:
পশ্চিমের আমরা আমাদের ফ্লাশ টয়লেট আর টয়লেট পেপার আর ঝকঝকে শাওয়ারের স্থান নিয়ে হয়েছি ব্যতিক্রম। বাকি বিশ্ব মনে করে শৌচাগার ভেজা, দুর্গন্ধযুক্ত স্থান; যদি আদৌ তাদের শৌচাগার থাকে। ভালো একটা শৌচাগার থাকা মানে আপনার জীবনধারণ খুব ভালো, তাই আপনার নিজেরটা উপভোগ করুন। আনন্দের হউক বিশ্ব শৌচাগার দিবস!”
টাইল্ড টয়লেটের ছবি, তুলেছেন নেড রিচার্ডস, ফ্লিকার থেকে ক্রিয়েটিভ কমন্স এর আওতায় ব্যবহৃত।
ওমান: সোয়াইন ফ্লু সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে ব্লগার আয়োজিত নাচের অনুষ্ঠান
সোয়াইন ফ্লু এবং এইচ১এন১ ভাইরাস সম্পর্কে সচেতনতা সৃষ্টির অংশ হিসেবে ওমানিদের চলতে থাকা অনলাইন আর অফলাইন প্রচেষ্টার আরেকটি নিদর্শন - ওমানি ব্লগাররা সম্প্রতি একটি রাস্তার শো এর আয়োজন করেন। মাস্কাটের জাওহারাত আল সাত্তি মলে স্বাস্থ্যরক্ষা বিষয়ে বিভিন্ন তথ্য লিফলেট আগতদের দেয়া হয় এবং তাদের আকর্ষণ করার জন্যে এই অনুষ্ঠানে আরো ছিল ওমানি নাচের দল এসএনকে এর ইচ্ছে মত নাচ।
এই অনুষ্ঠানের সম্পাদিত একটি ভিডিও নীচে দেখা যাবে:
<object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/KpEJOtiCcrQ&rel=0&color1=0xb1b1b1&color2=0xcfcfcf&hl=en&feature=player_embedded&fs=1"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowScriptAccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/KpEJOtiCcrQ&rel=0&color1=0xb1b1b1&color2=0xcfcfcf&hl=en&feature=player_embedded&fs=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" allowScriptAccess="always" width="425" height="344"></embed></object>
আপনি ওমানি ব্লগারদের এইচ১এন১ এর বিরুদ্ধে প্রচারণা সম্পর্কে আরো জানতে পারবেন ওমানি ব্লগারস ওয়ালে গিয়ে।
ওমান: টুইটারকারীদের মিলনমেলা
গত রাতে আল মাসা মালে ওমানের টুইটার ব্যবহারকারীরা প্রথমবারের মত এক সাথে মিলিত হয়েছিল।  এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ছিলেন ডিজিটাল ওমান ব্লগের সঙ্গীতা। তিনি এই অনুষ্ঠানের সমন্বয় সাধন ও পরিকল্পনার দায়িত্ব গ্রহণ করেছিলেন। এই অনুষ্ঠানে মোট ২৫ জনের বেশি টুইটার ব্যবহারকারী উপস্থিত ছিল, যাদের মধ্যে পুরুষ ও মহিলা এবং দেশী ও বিদেশী উভয় ধরনের টুইটারকারী ছিল। অনুষ্ঠানের শুরুতে একটি র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার হিসেবে উপহার সামগ্রীতে ভর্তি ব্যাগ বিতরণ করা হয়।
ডিয়ার রায়েদ-এর ব্লগার এই অনুষ্ঠানের বর্ণনা পোস্ট করেছেন, তিনি বলেছেন [আরবী ভাষায়]:
সব মিলিয়ে অনুষ্ঠানটি সম্বন্ধে বলা যায়,.. ৩আসরা ৩আলা ৩আসরা (যার মানে অনুষ্ঠানটি  দশে দশ পেয়েছে).. আমি মনে করি পরবর্তী সময়ে এ ধরনের অনুষ্ঠান অনেক সাধারণ এবং ঢিলে ঢালা ভাবে করা উচিত, যাতে লোকজন অনেক বেশি কথা বলার ও একে অন্যকে জানার সুযোগ পায়। এ ভাবে শুরু করা একটা অনুষ্ঠান প্রাতিষ্ঠানিকভাবে হয়তো ওমানী অনলাইন সম্প্রদায়ের জন্য নিয়মিত এক অনুষ্ঠানে পরিণত হবে… অথবা হবে না..।
ব্লগার মুয়াইয়াহ আরবী ভাষায় এই অনুষ্ঠানের বর্ণনা করেছেন:
معظم الحاضرين كانت في أيديهم أجهزة الحاسوب الكفي، أو هواتف الآي فون وعن طريقها كانوا ينزلون آخر تحديثاتهم على تويتر، كنت قد حضرت وبي شوق للقاء بعض الأسماء التي أتابعها في النت إلا أن زحام المكان، وأيضا عدم تجانس الحاضرين على صعيد السن أو التعارف الجماعي جعلَ من الجلسة تعارفاً أكثر من نقاش، بعد الشاي جلسنا إلى طاولة وطفق العُمانيون يتحدثون عن الشؤون العُمانية. بالطبع كعادتي كنتُ فماً كبيراً ولم أتوقف عن الثرثرة، وغشرتُ عدائي الشديد للإعلام العُماني، كان البعض يتفق معي والبعض الآخر يتحدث بدبلوماسية، إلا أنني شعرتُ أن التحرّج يغلب على البعض الآخر. دخلنا في نقاشات عديدة حول مختلف المواضيع وبدأ الكل يعرِّف بنفسِه. هناك ربما أستطيع أن أقول أنني توقفت عن الشعور بالغربة ووجدت الكائن العُماني بداخل الجَميع
এখানে উপস্থিত বেশীরভাগের হাতে ছিল কম্পিউটার অথবা আইফোন, যার দ্বারা তারা তাদের সম্প্রতি করা টুইটগুলো প্রকাশ করেছে। এখানে এমন কিছু ব্যক্তির নাম ছিল যাদের কারণে আমি অনুষ্ঠানে আসতে উত্তেজনা বোধ করছিলাম, কিন্তু উপস্থিত ব্যক্তিদের ভিড়ে ও তাদের বয়সের পার্থক্যের কারণে এবং তারা পরস্পরের এতটা অপরিচিত ছিল যে, সেখানে কোন আলোচনার বদলে একে অন্যের সাথে মেশার বিষয়টি মুখ্য হয়ে দাঁড়ায়। চা পানের পর আমরা একটা টেবিলে বসলাম এবং ওমানী নাগরিকরা ওমানের বিষয় নিয়ে আলোচনা শুরু করে দেয়। যথারীতি আমি একজন উৎসাহী বক্তা এবং বকবক করতে ছাড়ি নি। ওমানী প্রচার মাধ্যমের প্রতি আমার যে ক্ষোভ তা আমি আবার ব্যক্ত করি ও উপস্থিত ব্যক্তির মধ্যে কেউ কেউ আমাকে সমর্থন করে এবং অন্যেরা বেশ কৌশলের সাথে এর উত্তর দেয়, তবে আমি মনে করি অনেকে এই বিষয়ে অনেক বেশি পরিমাণ দ্বিধান্বিত ছিল। আমরা অনেক বিষয় নিয়ে আলোচনা করি এবং লোকজন নিজেদের পরিচয় দিতে শুরু করে। আমি বলতে পারি যে সেই মুহূর্তে আমি নিজেকে ভিন গ্রহের একজন ভাবছিলাম এবং উপস্থিত সকলের মাঝে ওমানের এক গন্ধ পাচ্ছিলাম।
টুইটারে মেইথাম টুইট করেছেন যে তিনি যেহেতু অনলাইনে থাকা অন্যদের পরিচয় পেয়েছেন, এ কারণে এখন থেকে অনেক স্বাচ্ছন্দ্যে টুইটারএ তথ্য আদান প্রদান করতে পারবেন।
মিথামাস: মাসকাটটুইস্টিভাল থেকে ফিরে বলতে পারি এটা ছিল বেশ কৌতূহলজনক এক সাক্ষাৎ, এখন থেকে আপনাদের সাথে টুইট করা আরো সহজ হবে।
মাসকাটি টুইট করেছেন যে তিনি এ ধরনের অনুষ্ঠান আরো চান যেখানে সবাই মিলিত হবে:
মাসকাটি:@ব্লু_চি, আমি চাই এ রকম  অনুষ্ঠান আরো নিয়মিত হোক, তা ব্লগার বা টুইটার যাদের জন্যই হোক, প্রতি মাসে এ রকম  একটা  অনুষ্ঠান দরকার।
#মাসকাট টুইস্টিভাল এই অনুষ্ঠান সংক্রান্ত সকল তাজা সংবাদ টুইটারের যুক্ত করেছে, যার মধ্যে ছবিও রয়েছে।
ওমান: সোয়াইন ফ্লু প্রতিরোধ প্রচারণার তাজা সংবাদ
ওমানি ব্লগাররা সম্প্রতি সোয়াইন ফ্লু বিস্তার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির যে উদ্যোগ নিয়েছে তা প্রচার মাধ্যমের মনোযোগ আকর্ষণ করেছে এবং এই উদ্যোগকে আরো সামনে নিয়ে যাবার জন্য টাকা সংগ্রহ করা শুরু  হয়েছে। এই প্রচারণার শুরু হয়েছিল অনলাইনে নেওয়া এক উদ্যোগ থেকে এবং এরপর থেকে ব্লগাররা এই কারণে স্থানীয় এক বাজারে এসে জমা হয়।  আরবের সংবাদ প্রকাশ করা টিভি চ্যানেল আল আরাবিয়া ঘটনাটি তুলে ধরে এবং পরবর্তীতে একটি নিরাপত্তা প্রদানকারী কোম্পানী এই প্রচারণার জন্য অর্থ সাহায্য করে।
গত শুক্রবারে (৯ অক্টোবর) ব্লগাররা একটি জনসচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করবে, সেখানে তারা বাজারে আসা লোকজনকে কি ভাবে এই রোগ প্রতিরোধ করতে হবে সে সম্বন্ধে ধারণা দেবে এবং সেই সাথে তারা উপস্থিত লোকদের মাঝে মুখোশ ও জীবাণুমুক্ত করণ উপাদান বিতরণ করবে। এই অনুষ্ঠানে স্থানীয় একটি নাচের দল রাস্তায় নৃত্য প্রদর্শন করবে। তারা উন্মুক্ত পদ্ধতিতে নেচে যায় এবং এই নাচের দলটিকে পৃষ্ঠপোষকতা করবে স্থানীয় কিছু কোম্পানী ও সংবাদপত্র।
এই ফ্লু সম্বন্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্লগাররা নতুন  এক পোস্টার প্রতিযোগিতার আয়োজন করেছে। এই প্রতিযোগিতায় প্রথম পুরস্কার বিজয়ীকে ওয়াকমের একটি বাঁশের বিশেষ ট্যাবলেট দেওয়া হবে (ট্যাবলেট হচ্ছে কাগজ কলম ছাড়া কম্পিউটারে ছবি আকার একটি যন্ত্র, যা দেখতে অনেকটা স্লেটের মত এবং সেখানে একটি কাঠি দিয়ে ট্যাবলেটের উপর রেখা টানলে সেটা কম্পিউটারে উঠে যায়)। এ ছাড়াও যে সমস্ত পোস্টার প্রতিযোগিতার বাছাই পর্বের জন্য মনোনীত হবে সেগুলো  মাস্কাটের বিভিন্ন সাপ্তাহিক ও  দৈনিক পত্রিকায় প্রকাশিত হবে।
ওমানী ব্লগারদের এই উদ্যোগের খবর প্রকাশের লক্ষ্যে একটি নতুন বিশেষ ওয়েবসাইট চালু করা হয়েছে।  ওমানী ব্লগোস্ফেয়ারে যা ঘটবে সেই সব ঘটনা ও সোয়াইন ফ্লু  প্রতিরোধ প্রচারণার জন্য যে সমস্ত অনুষ্ঠানের আয়োজন করা হবে, এই ওয়েবসাইট তার তরতাজা সংবাদ জানাতে থাকবে।
ওমান: টুইটারে ঈদ
(ছবি এ্যালুকার্ড১৮৭-র সৌজন্যে)
গতকাল (২১ সেপ্টেম্বর) ওমানে ঈদ উল ফিতর উদযাপিত হল, প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোর একদিন পরে। এই উৎসব ঘোষণা করে রমজান মাস শেষ হয়েছে। পবিত্র মাস রমজান পানাহার বন্ধ রাখার মাস। ঈদ কবে অনুষ্ঠিত হবে তা নির্ভর করে নতুন চাঁদ দেখার উপর, যার ফলে বিশ্বের সকল দেশ এবং সম্প্রদায় একই দিনে ঈদ পালন করে না।
সুলতান শাসিত এই রাজ্যে সোয়াইন ফ্লুর প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে, যা ঈদকে অনেকখানি বিবর্ণ করে ফেলেছে। সরকার পরিচালিত টিভি ও সংবাদপত্রে জনগণকে প্রাক-সতর্কতামূলক ব্যবস্থা নেবার আহ্বান জানিয়ে প্রচারণা চালানো হচ্ছে- যেন এই ঈদে কিছু প্রথা বাদ দেওয়া হয়, যেমন কাউকে আলিঙ্গন, চুম্বন অথবা করমর্দন করা। স্বরাষ্ট্রমন্ত্রণালয় দেশটির মফস্বল শহরের মেয়র বা পৌরপিতাকে নির্দেশ দিয়েছে, ঈদ উপলক্ষে যেন জনতার সাথে সাক্ষাৎমূলক কোন অনুষ্ঠান না করে। এবার ঈদের প্রথম দিন, অন্য সব ঈদের মত ওমান টিভি সুলতান কাবুস বিন সাইদ এর ঈদ মুনাজাতে অংশগ্রহণের দৃশ্য উপস্থাপন করেনি।
তবে সোয়াইন ফ্লুর ভয় মানুষকে ঈদের প্রথম দিনে আনন্দ উদযাপন করা থেকে বিরত রাখতে পারেনি। গণ জামায়েতের বদলে কিছু এলাকায় ঈদের জমাত অনুষ্ঠিত হয়েছে সেসব মসজিদে নিয়মিত নামাজ অনুষ্ঠিত হয় সে সব জায়গায়, খোলা ময়দানে যত লোক ধরে তারচেয়ে সংখ্যায় কম লোক উপস্থিত হয়।
ওমান মোহ এক টিভি বিজ্ঞাপন পাঠিয়েছে যা সোয়াইন ফ্লুর বিস্তার রোধে করণীয় কি, এই বিষয়ে জানাচ্ছে… আজ আমি আগের যে কোন ঈদের চেয়ে বেশি চুম্বন পেয়েছি-@ওমানইজার_মাসকাট
ওমানী টুইপস ঈদের প্রথম দিনের সব সংবাদ তাজা রেখেছে। ওমানাইজার_মাসকাট টুইট করেছে যে যদিও ওমানী টিভি এই সমস্ত সচেতনতামূলক অনুষ্ঠান প্রচার করছে, এই ঈদে তিনি আগের যে কোন ঈদের চেয়ে বেশি চুম্বন উপহার পেয়েছেন!
কি এক দিন, যে রেস্তরাঁয় আমি প্রবেশ করি অথবা কোন কফি শপে, আমরা কোন ফাঁকা টেবিল পাইনি, ঈদের দিনে লোকজন প্রচুর খানাপিনা করছে @ এ্যালুকার্ড১৮৭
ঈদের দিনে বেশিরভাগ লোক মনে হচ্ছে কোন ভয়ভীতি ছাড়াই বাহির হয়েছে এবং সবার সাথে মিশেছে, যেমনটা এ্যালুকার্ড ১৮৭ টু্‌ইট করেছে, ঈদের প্রথম দিনে মাসকটের সকল রেস্তরাঁর সকল টেবিল মানুষে পূর্ণ ছিল। আদারওমানও টুইট করেছে, ঐতিহ্যবাহী সোউক মাথ্রায় মনে হচ্ছিল হাজার লোকের ভীড়ে এর খাড়ির পাড়ের একপাশ ঝুলে যাবে।
মাকরানি ঈদে যে সমস্ত মজার কথা শুনেছে সেগুলো আমাদের তুলে দিচ্ছে। ফাতমানুর ঐতিহ্যবাহী ওমানী খাদ্য “শিওয়ার”-ছবি আমাদের দেখাচ্ছেন। এই ছবি ঘরে তৈরি “শিওয়া”-এর ছবি। এই খাবার মাংস দিয়ে তৈরি হয়। এদিকে এ্যালুকার্ড১৮৭ এক প্রকৃতি জিনিসের ছবি প্রদর্শন করছেন যা মাটি থেকে তুলে আনা হয়েছে এবং মোড়ানো ছাড়াই উঠিয়ে আনা হয়, এবং তারপর তাকে খাবার উপযোগী করা হয়েছে। একটি পুরো গ্রাম শিওয়া রান্নায় অংশ গ্রহণ করে। এই প্রক্রিয়ায়, মাটি খুঁড়ে বানানো বিশেষ এক চুলায় আস্ত একটা গুরু বা ছাগল তিন দিন ধরে ঝলসানো হয়।
রমজানের শেষে ওমানে তিন দিন ধরে ঈদ উল ফিতর উদযাপন করা হয়।
ওমান: ওমানী ব্লগাররা সোয়াইন ফ্লুর বিরুদ্ধে লড়াই করার জন্য রাস্তায় নেমেছে
গতকাল ওমানী ব্লগাররা তাদের সোয়াইন ফ্লু সচেতনতা প্রচারণা শুরু করেছে। সোউক মাথ্রা থেকে তাদের এই যাত্রা শুরু হয়, যেখানে তারা সোয়াইন ফ্লু সম্বন্ধে ধারণা এবং এ রোগ সম্বন্ধে লোকজনকে সতর্ক বার্তা ছড়িয়ে দিচ্ছে। এই প্রচারণার মুল প্রবক্তা হামেদ আল ঘাইতি এবং এর পরবর্তী ধাপকে এগিয়ে নেবার দায়িত্ব যৌথ ভাবে নিয়েছে বদর আল হিনাই, আম্মার আল মামারি, ওয়ালেদ আল নাবাহানি, হাশার আল মানথারি এবং মুয়াইয়া আল রাওয়াহি। এই সমস্ত ব্লগাররা হোটেল রেস্তোরায় ও কফির দোকানে জীবাণু ধ্বংসকারী উপাদান সরবরাহ করছে এবং হোটেল কর্মচারীদের দেখাচ্ছে, হোটেল থেকে গ্রাহক চলে যাবার পর কি ভাবে টেবিল পরিষ্কার করতে হবে। রেস্তোরা ও কফির দোকানগুলো এই বিষয়ে সাড়া দিচ্ছে এবং মনে হচ্ছে তারা বিষয়টিকে গুরুত্বের সাথে নিয়েছে, সম্ভবত হোটেল কর্মচারীদের অনেকে ভেবেছে যে ব্লগাররা স্বাস্থ্য মন্ত্রণালয়ের লোক।
এরপর ব্লগাররা ট্যাক্সি ড্রাইভারদের কাছে আসেন এবং তাদের এলকোহলে হাত জীবাণু মুক্ত করার সুবিধা সম্বন্ধে জানান ও মুখে মুখোশ পরার কথা বলেন যাতে এই রোগে আক্রান্ত হবার ঝুঁকি কমে যায়। ট্যাক্সি ড্রাইভারদের স্যানটাইজার বা জীবাণুমুক্ত করণ সম্বন্ধে কোন ধারণা ছিল না এবং তাদের ধরে নিয়েছিল এগুলো এক ধরনের তরল যা পানি ব্যবহার করে পরিষ্কার করার জন্য।
এই কাজের শেষ পর্বটি চিল সোউক এ হেঁটে যাওয়া যাতে সেখানে আসা ব্যক্তিদের এলকোহল জাতীয় উপাদান দিয়ে হাত জীবাণুমুক্ত করণের সুবিধার বিষয়টি বোঝানো যায়।
এই কাজটি কি ভাবে করা হয়েছে সে সম্বন্ধে জানিয়ে ব্লগার মুয়াইয়াহ ছবি সহ এক  বিস্তারিত পোস্ট করেছেন এবং সোউক এ আগত ব্যক্তিদের বিভিন্ন  প্রতিক্রিয়া সম্বন্ধে জানাচ্ছেন।
ঈদের ছুটির পরে সোয়াইন ফ্লুর বিরুদ্ধে এক প্রচারণার সময় সূচি নির্ধারণ করা হয়েছে, কিন্তু এখনো অনলাইনে সে বিষয়ে বিস্তারিত কিছু পাওয়া যাচ্ছে না।
ওমানী ব্লগাররা সোয়াইন ফ্লুর বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে
ওমানে ব্যাপক মাত্রায় সোয়াইন ফ্লু রোগ ছড়িয়ে পড়েছে। দেশটিতে এই রোগে আক্রান্ত মৃত্যুর সংখ্যা ইতোমধ্যে ১৬ ছাড়িয়ে গেছে, উপসাগরীয় এলাকার মধ্যে এই দেশে এই  রোগে আক্রান্ত মৃত্যুর সংখ্যা সর্বোচ্চ। এ বছর স্কুল এবং কলেজ সেপ্টেম্বরে চালু হবার কথা ছিল, কিন্তু তা অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামী জানুয়ারীতে দেশটিতে যে সবচেয়ে বড় উৎসব হবার কথা ছিল তা ফ্লুর ভয়ে ইতোমধ্যে বাতিল ঘোষণা করা হয়েছে।
প্রচার মাধ্যমে যে পরিমাণ সংবাদ প্রকাশ হচ্ছে তাতে বেশীর ভাগ ওমানী ব্লগার মনে হচ্ছে না সুখী এবং তারা বিশ্বাস করে যে প্রচার মধ্যম সচেতনতা বৃদ্ধির জন্য আরো অনেক কার্যক্রম চালাতে পারত, বিশেষ করে যখন ঈদ উল ফিতরের উৎসবের সময় এই রোগ আরো বিস্তার ঘটাতে পারে, যা ২১শে সেপ্টেম্বর শুরু হয়েছে। ব্লগার হামেদ আল ঘাইথি সোয়াইন ফ্লু সচেতনতা সম্বন্ধে প্রচারণা চালানোর জন্য এক ব্লগ লেখা শুরু করেছেন, সেখানে তিনি কিছু পরামর্শ দিচ্ছেন:
•	ওমানি প্রচার মাধ্যমের প্রতি আবেদন জানানো হচ্ছে, তারা যেন সঙ্কট মূলক মনোভাবের সাথে সকল কাজ করে যা লোকজন শিক্ষিত করে তুলবে, তাদের সর্বোচ্চ সচেতনতার অনুশীলন করাতে সচেষ্ট হবে, ব্যক্তিগত স্বাস্থ্য সচেতনতা বাড়াবে এবং তারা যেন সকলকে পরামর্শ দেয়, যেন কেউ কারো সাথে হাত না মিলায়, চুম্বন বিনিময় না করে এবং দলগত প্রার্থনা স্থগিত রাখে
•	সরকারের কাছে অনুরোধ জানানো, যেন তারা বড় বড় দোকান, সামাজিক অনুষ্ঠান যেমন বিয়ে এবং ঈদে, লোকজনের এক সাথে হওয়া বন্ধ রাখে।
•	শিক্ষাবর্ষের প্রথম চার মাসের সকল কার্যক্রম বন্ধ রাখা এবং যদি ফ্রেব্রুয়ারীতে এই সমস্যা দুর না হয় তাহলে পুরো বছরের সকল শিক্ষা কার্যক্রম বন্ধ রাখা।
•	 বাজার এবং স্কুলে জীবাণুমক্ত করণ বিষয়ে প্রচারণা চালানো
•	 বিদেশ থেকে আগত কর্মচারীদের স্বাস্থ্যগত অবস্থা পর্যবেক্ষণ করা এবং তাদের কোয়ারেন্টাইন অবস্থায় রাখা, যদি তাদের আক্রান্ত অবস্থায় পাওয়া যায়।
এই সমস্ত পরামর্শের সব গুলো যৌক্তিক ভাবে পালন করা সম্ভব হবে না, যেমন সারা বছরের শিক্ষা কার্যক্রম বন্ধ রাখা, কিন্তু এটা অনেক সুন্দর বিষয় যে ওমানী ব্লগারের মাথা খাটিয়ে বের করা নতুন চিন্তা, এই বার্তা ছড়িয়ে দিচ্ছে এই রোগ সংক্রমণের ঝুঁকি কমাতে প্রাক সতর্কতা অবলম্বন করা উচিত।
ব্লগার বাদের এল হিনাই জানাচ্ছেন আজ থেকে সোয়াইন ফ্লুর বিপক্ষে ব্লগাররা অফলাইন প্রচারণা শুরু করেছে। এই প্রচারণায় কিছু ব্লগার স্থানীয় এক মার্কেটে যাবে এবং লোকজনকে শিক্ষিত করবে পণ্যের জীবাণু মুক্ত করণ কি ভাবে করতে হয় সে বিষয়ে। এই প্রচারণা কি ভাবে আগাচ্ছে সে সম্বন্ধে অনলাইনে কোন তাজা সংবাদ থাকবে না। বাদেরের মতে ছুটির পর আশা করা হচ্ছে ভবিষ্যৎের সব অনুষ্ঠানের খবর শীঘ্রই প্রচার করা হবে।
ওমান: এলোপাতাড়িভাবে ইন্টারনেট সাইট বন্ধ করা
অন্যান্য প্রতিবেশী দেশের সাথে তুলনা করলে ওমানের ইন্টারনেট সরকার দ্বারা খুব কমই সেন্সর বা নিয়ন্ত্রণ করা হয়। যে সমস্ত ওয়েবসাইট সরকারের সমালোচনা করে সেগুলোও খুব কমই নিয়ন্ত্রণ বা বন্ধ করা হয়।
এখানে এমন অনেক ব্লগ এবং ফোরাম রয়েছে, যারা সরকারের অনেক দলিল প্রকাশ করে এবং সরকারী উচ্চপদস্থ কর্মকর্তাদের নিন্দা করে। তবে, এখন সরকার অনেক ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করে। এ ধরনের লেখকের বিরুদ্ধে ব্যবস্থা নেবার জন্য আইনী পদ্ধতি তারা গ্রহণ করে, যদি লেখক ওমানের বাসিন্দা হয়ে থাকে। এ ক্ষেত্রে সরকার দেশটির অপরাধ আইন এবং বিতর্কিত ওমানি টেলিকমিউনিকেশন আইনের সাহায্য নিয়ে থাকে। তবে ওমান মত প্রকাশের স্বাধীনতার নিশ্চয়তা প্রদান করে। ইউটিউব, ফেসবুক এবং টুইটার এর মতো ওয়েবসাইট ওমানে কখনও বন্ধ করা হয় নি।
কিন্তু, ওমানের সেন্সরশীপ নিয়ে আমরা ভিন্ন এক ধরনের সমস্যায় পড়ি। এখানে সেন্সরশীপের বিষয়টি একটি সরকারি প্রতিষ্ঠান দেখাশুনা করে। প্রতিষ্ঠানটির নাম ওমানটেল। মানব বা যন্ত্রের ভুলে- যা আমরা ঠিক জানি না- প্রায়শ:ই  এই প্রতিষ্ঠান ইচ্ছে মতো ওয়েবসাইট বন্ধ করে দেয়। যদিও প্রথমে শুনে মনে হয়, এটা খুব সামান্য একটা ত্রুটি, কিন্তু সেন্সরশীপ বিভাগের ব্ল্যাকবক্সের স্বভাবের কারণে একবার যদি একটা ওয়েবসাইট বন্ধ হয়ে যায়, তা হলে তা খোলা যেন রাতের এক দু:স্বপ্নের মত।
দুই মাস আগে, আমি আবিষ্কার করি ওমানের আইটি আইনের উপর যে ব্লগ আমি চালু করেছিলাম, সেটিকে বন্ধ করে দেওয়া হয়েছে। এই ওয়েব সাইটটি আবার চালু করতে দুই মাস সময় নিয়েছে। তার আগে আমাকে টেলিকমিউনিকেশন কর্তৃপক্ষের কাছে ওয়েবসাইট আবার চালুর জন্য অভিযোগ করতে হয়েছে।
ওয়েব সাইট বন্ধ করে দেবার ফলে আমার কেবল পুরো মাসের ট্রাফ্রিকিং বা প্রবেশ বন্ধ হয়েছে এবং আমাকে মাসের ওয়েব হোস্টিং বা ওয়েব সাইটে জায়গা কেনার বিল ভরতে হয়েছে। কিন্তু ভুল ক্রমে গুগলের সার্ভিস, যেমন জিমেইল, ব্লগার এবং স্কলার একদিনের বেশি বন্ধ করা হয়েছিল, ফলে  তা লোকজনের জীবনের উপর এক গুরুতর প্রভাব তৈরি করেছিল।
সম্প্রতি মনে হচ্ছে, ওমান টেলিকমের এ রকম ভুল করে কিছু ওয়েবসাইট বন্ধ করার পদ্ধতি বন্ধ করার জন্য ওমানটেলকে দায়ী করার উপায় নেই, ওমান টেলিকম রেগুলেশন কর্তৃপক্ষের কাছে অভিযোগ করার ছাড়া। অভিযোগ করার পর তারা ওমানটেলকে আদেশ দেবে এই সাইটটি আবার চালু করার জন্য। এ সব বিষয় এবং সেন্সরশীপ/নিয়ন্ত্রণের ভবিষ্যৎ এখনো অজানা, যদি দ্বিতীয় কোন তারযুক্ত ইন্টারনেট কোম্পানী এখানে কাজ করা শুরু করে, তখন আশা করি পরিস্থিতির কিছুটা উন্নতি ঘটবে।
তবে, যদিও বিষয়টি ভিন্ন গুরুত্ব বহন করে, বলা দরকার যে ওমানে গ্লোবাল ভয়েসেস-এর নিজস্ব বাংলা পোর্টাল এখন বন্ধ হয়ে রয়েছে। সম্ভবত ভুল করে এটিকে বন্ধ করে দেওয়া হয়েছে। আমি ইতোমধ্যে ওমানটেলকে, গ্লোবাল ভয়েসেসের বাংলা বিভাগটি খুলে দিতে বলেছি, কিন্তু কোন ধারণা নেই এটা খুলতে কতদিন সময় লাগবে। যদি আদৌ তা খুলে দেওয়া হয়!
বাহরাইন, ওমান: অভিবাসী শ্রমিকদের জীবন
মধ্যপ্রাচ্যের জনসংখ্যার বিশাল এক অংশ হচ্ছে মূলত: দক্ষিণ এশিয়া থেকে আগত অভিবাসী শ্রমিকরা। এই পোস্টে আমরা তেমন দুই ব্যক্তির কথা শুনব যারা দক্ষিন এশিয়া থেকে মধ্যপ্রাচ্যে কাজ করার জন্য এসেছেন।
মোহাম্মদ ইকবাল হচ্ছেন ইন্দোনেশিয়ার একজন নাগরিক যিনি বাহরাইনে থাকেন। তিনি বাংলাদেশী একজন শ্রমিকের গল্প বলেছেন (মূল ইংরেজী থেকে অনুবাদ):
আমি সম্প্রতি একজন বাঙ্গালীকে (বাংলাদেশী) দেখেছি যে একটা হোটেলে সাময়িক রক্ষণাবেক্ষণের কাজ করে। সে আসলে হোটেলের পাবলিক এলাকাতে কাজ করে, যেমন কাচের জানালা পরিষ্কার করা, বা লবির মেঝে পরিষ্কার করা। সে অতিথি কক্ষের দায়িত্বে নেই বা কামরা ঠিক করে না। এখানে কোন বিষয়টি ঠিক না? তাকে ১৫০০ বাহরাইনি ডিনার (৩৯৮০ আমেরিকান ডলার, বাংলাদেশী টাকায় ৩ লাখ টাকা) ব্যয় করতে হয়েছে বাহরাইনে কাজের ভিসা পাওয়ার জন্য। তার ২ বছর কাজ করার অনুমতি আছে। প্রতিদিন ১০ বাহরাইনি ডিনার (২৬ আমেরিকান ডলার)  বেতন দেয়া হয় তাকে, তার মানে সে প্রতিমাসে ২৪০ বাহরাইনি ডিনার (৬৩৬ আমেরিকান ডলার, বাংলাদেশী টাকায় ৪৫ হাজার টাকা) আয় করে। এটা কি বেশ ভালো বেতন? দাড়ান…! তাকে তার ফ্লাট, পানি, বিদ্যুত, খাওয়ার জন্য টাকা দিতে হয় আর এরপর অবশ্যই দেশে টাকা পাঠাতে হয়।
আমরা হিসাব করি। বাড়ির জন্য সে অনেকের সাথে একটা ফ্লাটে থাকে যেটার জন্যে ব্যয় মাসে ধরা যাক ৫০ বাহরাইনি ডিনার (১৩২ আমেরিকান ডলার, বাংলাদেশী টাকায় ১০ হাজার টাকা)। এরপরে পানি আর বিদ্যুত আরো ১০ বাহরাইনি ডিনার (২৬ আমেরিকান ডলার), আর এরপরে খাওয়া ৪০ বাহরাইনি ডিনার (৬৬ আমেরিকান ডলার, বাংলাদেশী টাকায় ৫ হাজার টাকা)। তাহলে বাড়ীতে নেওয়ার জন্যে পুরো অর্থ বাঁচবে বাংলাদেশী টাকায় ১১৫ (৩০৫ আমেরিকান ডলার, বাংলাদেশী টাকায় ২১ হাজার টাকা) প্রতি মাসে। এক বছরে (১২ মাসে) সে বাঁচাতে পারবে ১৩৮০ বাহরাইনি ডিনার (৩৬৬০ আমেরিকান ডলার, বাংলাদেশী টাকায় আড়াই লাখ টাকা)। এই অর্থ ভিসা বা ঢোকার ফি হিসাবে দেয়া ১৫০০ বাহরাইনি ডিনার (৩৯৮০ আমেরিকান ডলার, বাংলাদেশী টাকায় ৩ লাখ টাকা) শোধ করার জন্যে যথেষ্ট না। আমার কোন ধারণা নেই এই অর্থ সরকার নির্ধারিত কিনা, কিন্তু একটা জিনিষ আমার কাছে পরিষ্কার না যে ২ বছরে সে মাত্র ১২৬০ বাহরাইনি ডিনার (৩৩৪০ আমেরিকান ডলার, বাংলাদেশী টাকায় ২ লাখ ৩৩ হাজার টাকা) বাঁচাতে পারে। পরিশেষে সে তার ১৫০০ বাহরাইনি ডিনার (৩৯৮০ আমেরিকান ডলার, বাংলাদেশী টাকায় ৩ লাখ টাকা) বিসর্জন দিয়ে আর দুই বছর কঠোর পরিশ্রম করেছে কেবলমাত্র ১২৬০ বাহরাইনি ডিনার (৩৩৪০ আমেরিকান ডলার, বাংলাদেশী টাকায় ২ লাখ ৩৩ হাজার টাকা) এর জন্য। আরো দুই বছরের কাজের ভিসা বাড়াতে তাকে আবার ১০০০ বাহরাইনি ডিনার (২৬৫২ আমেরিকান ডলার, বাংলাদেশী টাকায় ১ লাখ ৮৬ হাজার টাকা ) বিনিয়োগ করতে হবে। তার মানে দুই বছর পরে, সে পারবে বাঁচাতে ২৬০ বাহরাইনি ডিনার (৬৯০ আমেরিকান ডলার, বাংলাদেশী টাকায় ৪৮ হাজার টাকা) মাত্র আর আমি এখনও জানিনা সে কিভাবে এরপর তার বিমান ভাড়া দেয়। আমি আসলেই বুঝতে পারি না যেহেতু এটা যুক্তিযুক্ত না!
বাহরাইনে অবস্থিত একজন ফরাসী লেখক ফ্রান্সিন বারলেট গত মে মাসে ওমানের মাস্কাট থেকে বাহরাইনে আসার সময়ে ইয়াসমিনা নামে ভারতীয় একজন মহিলার সাথে কথা বলেছেন। এটা ইয়াসমিনার গল্প (মূল ফরাসী থেকে অনুবাদ):
“Pas facile, la vie à Chennai (Inde), chez moi, tu sais. J'ai deux filles au Collège. Un jour, elles seront docteur. Mais d'abord il faut payer, payer et payer encore. […] Tu sais, je viens de vivre presque 2 mois à Salalah, à Oman. J'ai laissé mon travail là-bas hier. J'étais dans une famille Omanaise. Madame avait 10 enfants - 8 filles et 2 garçons- et fin mai elle va accoucher du 11e bébé. Tu te rends compte? 11 enfants… C'est beau ça. Mais je ne serai pas là pour voir si c'est un garçon ou une fille. Je dois partir. C'est dur de la laisser seule, sans aide, si prêt de son accouchement mais je ne peux pas rester.
আমার চেন্নাইয়ের (ভারতে) জীবন খুব সহজ ছিল না, জানেন। কলেজে আমার দুই মেয়ে আছে। একদিন তারা ডাক্তার হবে। কিন্তু প্রথমে আমাকে তার ব্যয়ভার বহন করতে হবে, আরো অনেক কিছুর জন্যে টাকার যোগাড় করতে হবে। আপনি জানেন, আমি কেবলমাত্র ওমানের সালালাতে দুই মাস কাটিয়ে আসলাম। আমি গতকাল সেখানে আমার কাজ ছেড়েছি। আমি একটা ওমানি পরিবারের সাথে ছিলাম। ম্যাডামের দশটা বাচ্চা ছিল- আটটা মেয়ে আর দুইটা ছেলে- আর মে মাসের শেষে তিনি এগারোতম সন্তানের জন্ম দেবেন। আপনি বুঝতে পারছেন? এগারোটা বাচ্চা…সেটা চমৎকার। কিন্তু আমি সেখানে থাকবো না দেখার জন্য যে সেটা ছেলে না মেয়ে। আমাকে যেতে হবে। এটা কঠিন তাকে একা রেখে আসা, জন্মের এতো কাছে কোন সাহায্য ছাড়া রেখে আসা, কিন্তু আমি থাকতে পারবো না।
Tous les soirs, son mari venait dans ma chambre. Tous les soirs, je lui disais: “Je suis ton employée, pas ton épouse. Retourne chez toi, ta femme a besoin de toi. Retourne dans ton lit. Tu n'as pas le droit de me faire ça. Laisse-moi me reposer, je suis fatiguée…”. Tu imagines? Dix enfants, le ménage, la cuisine, la lessive avec chaque jour des tonnes de dishdashas et de abbayas à repasser, les draps, les couches en tissus, les serviettes… Mais moi, ça m'est égal de travailler. Je ne sais pas faire autre chose. Je suis courageuse. Je n'ai pas peur des lourdes tâches. Mais la nuit, il n'avait pas le droit de me faire ça. Me toucher, m'ennuyer. Je n'ai pas réussi à l'arrêter. Pas assez forte… J'ai du me me décider à faire quelque chose. Vite.
প্রত্যেকদিন সন্ধ্যায়, তার স্বামী আমার শোয়ার ঘরে আসত। প্রত্যেক সন্ধ্যায় আমি তাকে বলতাম, “আমি আপনার কর্মী, স্ত্রী নই। ফিরে যান, আপনার স্ত্রীর আপনাকে প্রয়োজন। নিজের বিছানায় ফিরে যান। আপনার অধিকার নেই আমার সাথে এমন করার। আমাকে বিশ্রাম নিতে দেন, আমি ক্লান্ত…”। আপনি কল্পনা করতে পারেন? দশটা বাচ্চা, বাড়ির কাজ, রান্না, কাপড় ধোয়া আর কয়েক টন ডিশডাশা আর আবায়া পোশাক ইস্ত্রী করা প্রত্যেক দিন যার সাথে ছিল চাদর, ডায়াপার আর তোয়ালে। কিন্তু আপনি জানেন, আমার কাজ করতে আপত্তি নেই। আমি অন্য কিছু কিভাবে করতে হয় জানিনা। আমি নিবেদিত। আমি কঠিন কাজকে ভয় পাইনা। কিন্তু রাত্রে আমার সাথে এমন করার অধিকার তার ছিল না। আমাকে ছোঁয়া, বিরক্ত করা। আমি তাকে থামাতে পারতাম না। জোর ছিল না… আমাকে কিছু করার সিদ্ধান্ত নিতে হয়েছিল। দ্রুত।
Tu vois, les employés de maison comme moi qui viennent d'Inde, du Sri-Lanka, de Somalie ou des Philippines, ils ont deux mois d'essai et après, ils ne peuvent plus annuler leur contrat, revenir en arrière. Nos passeports sont entre les mains de nos employeurs et s'ils ne veulent pas nous laisser partir, on ne peut rien faire. Tu dois honorer ton contrat de 2 ans avant de pouvoir retourner chez toi. C'est la loi. Moi, je leur ai dit que je voulais partir avant la fin de la période d'essai, que c'était mon droit. Malgré cela, monsieur ne voulait pas.
বুঝেছেন, আমাদের মতো কাজের লোক যারা ভারত, শ্রীলঙ্কা, সোমালিয়া বা ফিলিপাইন্স থেকে আসে, তাদের দুই মাসের অর্ন্তবতীকালীন সময় থাকে, আর তার পরে তারা চুক্তি বাতিল করে ফিরে যেতে পারেনা। আমাদের পাসপোর্ট মালিকের হাতে আটক থাকে, আর তারা না চাইলে আমরা যেতে পারি না। আপনাকে আপনার দুই বছরের চুক্তি শেষ করতে হবে, বাড়িতে যেতে পারার আগে। এটাই আইন। আমি তাদেরকে বলেছিলাম আমি আমার অর্ন্তবতীকালীন সময় শেষ হওয়ার আগেই চলে যেতে চাই, এটা আমার অধিকার। তা সত্ত্বেও ওই গৃহস্বামী চায়নি যে আমি যাই।
Alors, j'ai attaqué une grève de la faim. Pendant 5 jours, je ne suis pas sortie de ma chambre, je n'ai pas mangé, pas bu, je ne me suis pas lavée. Ils ont appelé le médecin. Et c'est lui qui a appelé la Police. Voilà. Ils m'ont accompagné jusqu'à l'aéroport. Monsieur a dû payer mon billet d'avion jusqu'à chez moi, me rendre mon passeport. C'est la loi. Mais Monsieur a été méchant jusqu'au bout, tu sais. Moi, je ne sais pas lire. Sur mon billet d'avion, je ne pouvais pas savoir ce qu'il y avait marqué. C'est ici, à l'embarquement, que l'hôtesse de Gulfair m'a dit que je partais pour Ramanathapuram, et non pas Chennai, ma ville. Tu peux le croire, ça? J'ai refusé d'embarquer. Pour aller où? Dans une ville que je ne connais pas, sans argent, sans personne, à 600km de chez moi?… Heureusement, la Police a payé le billet de Ramanathapuram à Chennai. Monsieur devra leur rembourser. Ils ont été corrects, ces policiers, tu sais. C'était quand même 60 Rials (120€) de supplément… un mois de mon salaire!
এর পরে আমি খাওয়া বন্ধ করে দেই। পাঁচ দিন আমি আমার কামরা থেকে বের হইনি, আমি কিছু খাইনি, আমি স্নান করিনি। তারা ডাক্তার ডেকেছিল, আর সে পুলিশ ডেকেছিল। ওই! তারা আমাকে বিমানবন্দরে নিয়ে গেল। স্বামীকে আমার বাড়ী ফেরার প্লেনের টিকিট কিনে দিতে হলো, আর আমার পাসপোর্ট ফেরত দিল। এটা আইন। কিন্তু শেষ পর্যন্ত সে খারাপ ছিল, জানেন। আমি পড়তে পারিনা। আমি বুঝতে পারিনি আমার প্লেনের টিকিটে কি লেখা আছে। বোর্ডিং এর সময়ে গালফ এয়ারের এটেন্ডেন্ট বলল যে আমার টিকিট রামানাথাপুরামের, আমার বাড়ী চেন্নাইএর না। আপনি বিশ্বাস করতে পারেন? আমি প্লেনে উঠতে অস্বীকৃতি জানাই। কোথায় যাবো? রামানাথাপুরাম এমন একটা শহর যেটা আমি চিনি না। সাথে কোন টাকাকড়ি নেই, কোনো সাহায্য ছাড়া, আমার বাড়ি থেকে ৬০০ কিমি দুরে কি করব? ভাগ্যক্রমে, রামানাথাপুরাম থেকে চেন্নাই পর্যন্ত পুলিশ আমার টিকিটের টাকা দিয়েছে। সেই স্বামীটা তাদেরকে ফিরত দেবে। পুলিশরা ঠিক কাজ করেছে, জানেন। এটার খরচ পরেছে ৬০ রিয়াল (আমেরিকান ডলার ১৫৫)… আমার জন্য এক মাসের বেতন!
Je suis déjà restée 5 ans à Dubaï où j'ai fait un “jump” (Faire un “Jumping”: partir de chez son employeur, en lui laissant le passeport, pour accepter une place plus lucrative ailleurs mais en tant qu'illégal). J'ai travaillé 2 ans en Arabie Saudite, 2 ans à Oman dans le passé. Je parle arabe couramment. Si tu as besoin de quelqu'un, n'hésite pas à m'appeler à Chennai. Je viendrai. Je t'aime bien. Mais pas tout de suite. Je veux d'abord voir mes filles et un peu me reposer… ”
আমি দুবাইতে এর আগে পাঁচ বছর ছিলাম যেখানে আমি ‘লাফ’ দিয়েছিলাম (লাফ দেয়া মানে: মালিককে ছেড়ে দিয়ে, পাসপোর্ট ছেড়ে দিয়ে, অন্য কোথাও ভালো বেতনের একটা কাজ নেয়া, কিন্তু আইনসঙ্গতভাবে নয়)। আগে সৌদি আরবে আমি দুই বছর কাজ করেছি, দুই বছর ওমানে। আমি আবার আসব। এই দেশকে আমার আসলেই ভালো লেগেছে। কিন্তু এখনই না। প্রথমে আমি আমার মেয়েদেরকে দেখতে চাই আর একটু বিশ্রাম নিতে চাই।
সংযুক্ত আরব আমিরাত: নির্যাতনের ভিডিও বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে
গত সপ্তাহে বিশ্বব্যাপী দর্শকদের নাড়া দিয়ে ২০০৫ সালের একটি অস্পষ্ট ভিডিও শিরোনামে আসে। এই ভিডিও প্রথমে আমেরিকার এবিসির সংবাদে দেখানো হয় যাতে দেখা যায় শেখ ইসা বিন জায়েদ আল-নাহিয়ান (আরব আমিরাতের রাজকুমার শেখ মোহাম্মাদের ভাই) একজন আফগান কৃষককে নির্যাতন করছেন; তাকে গরু তাড়ানোর ছড়ি দিয়ে আঘাত করছেন। তার পরে তার জখমের উপরে লবন ঢেলে দিচ্ছেন (সাবধানবাণী: ভিডিওতে এমন চিত্র আছে যা সকল দর্শকের উপযোগী না। ভিডিও পাওয়া যাবে এবিসি নিউজে)।
ইউটিউবে প্রকাশিত এই ভিডিও বাহরাইনি কর্তৃপক্ষ নিষিদ্ধ করে দেয়ায় বাহরাইনের ইন্টারনেট ব্যবহারকারীরা অবাক হয়েছিলেন। বাহরাইনে নিষিদ্ধ জনপ্রিয় অনলাইন ফোরাম, বাহরাইন অনলাইনে লিখতে গিয়ে মাহদি লক্ষ্য করেছেন:
بشكل فاضح وزارة الاعلام البحرينية تقول بث جرائم المعذبين مخالف للقانون البحريني !
قامت وزارة الاعلام البحرينية بتستر على احد الجرائم التي بثت على اليوتيوب بعدما حجبت احد الفيديوهات التي تم نشرها في موقع اليوتيوب الشهير التي تظهر فيه تعذيب افغاني على يد عيسى بن راشد ال نهيان يظهر فيه وهو يعذب افغاني ، الراوبط في الاسفل محجوبة من قبل وزارة الاعلام ؟
http://www.youtube.com/watch?v=5YGWj…eature=related
http://www.youtube.com/watch?v=5YGWjxzMka4
هذا الموقع مغلق لمخالفته الأنظمة والقوانين في مملكة البحرين !
এই জঘন্য উপায়ে বাহরাইনের তথ্য মন্ত্রণালয় আমাদেরকে বলছে যে নির্যাতনের সংবাদ উন্মোচনের জন্যে তথ্য প্রচার বাহরাইনি আইনের পরিপন্থী!
বাহরাইনের তথ্য মন্ত্রণালয় একটা অপরাধ ঢাকার চেষ্টা করছে তারা ইউটিউবের প্রকাশিত একটি ভিডিও ফিল্টার করেছে যাতে দেখা যায় শেখ ইসা বিন জায়েদ আল- নাহিয়ানের হাতে একজন আফগানী নির্যাতিত হচ্ছে। তথ্য মন্ত্রণালয় নীচের লিঙ্কগুলো ব্লক করে দিয়েছে:
http://www.youtube.com/watch?v=5YGWj…eature=related
http://www.youtube.com/watch?v=5YGWjxzMka4
এগুলোকে ব্লক করা হয়েছে কারন এগুলো বাহরাইন রাজ্যের আইন আর নিয়মের পরিপন্থী!
ইউএইতে অবস্থিত একজন ব্লগার আরব লেডি ভিডিও সম্পর্কে শুধু এতোটুকুই বলেছেন:
মন্তব্য নিস্প্রয়োজন! পৃথিবীর উপরে রহম রহম রহম হে আল্লাহহহহহ…
দুবাইতে অবস্থিত টুইটার ব্যবহারকারী টমএসপি আমেরিকার সরকার আর ইউএইর মধ্যে তুলনা করেছেন:
শেখ ইসার এই নির্যাতন এবং সিআইয়ের নির্যাতনকারীদের মধ্যে মিল আছে.. এদের কারুরই বিচার হবে না।
ওমানী ব্লগ মাস্কাট কনফিডেনশিয়াল আমেরিকাকেও তুলে এনেছে তাদের মূল্যায়নে:
শেখের আগের একজন ব্যবসার অংশীদার কর্তৃক প্রকাশিত এই ভিডিওতে, যা গত সপ্তাহে আমেরিকার এবিসি নেটওয়ার্ক দেখিয়েছে, ইউএইর এক শেখ নিজে একজন আফগান বিক্রেতাকে নির্যাতন করছেন হারিয়ে যাওয়া শস্যের জন্য এমনটি দেখা যায়। এই গল্প ২০০৮ সালের মধ্যভাগে চারিদিকে ছড়িয়েছিল, কিন্তু এখন যখন এবিসি এটাকে প্রচার করেছে, এই ব্যাপার আবার সংবাদে চলে এসেছে: আসল প্রশ্ন হচ্ছে নতুন আমেরিকার প্রশাসন কি করবে?
ইউএইতে ব্লক করা মানবাধিকার কর্মীদের সাইট ইউএই টর্চার আরো তথ্য দিচ্ছে এই ঘটনা আর তার প্রেক্ষাপট সম্পর্কে।