2009-09-17
সুদানী এক ‘পাপে' মিশরীয়দের প্রতিক্রিয়া
সুদানে জাতিসংঘের মহিলা কর্মচারী লুবনা হুসেন জেল ও বেত্রাঘাতের মতো শাস্তির হুমকির মোকাবিলা করছেন। তিনি সুদানের রাজধানী খার্তুমে ছেলেদের মতো প্যান্ট পড়ে বের হয়েছিলেন এই 'পাপে' তার এই সাজা। তার দু:খজনক কাহিনীর এখনো পরিসমাপ্তি ঘটে নি। এই পোস্টে মারওয়া রাখা মিশরীয় ব্লগারদের প্রতিক্রিয়ার সংক্ষিপ্ত অংশ তুলে ধরেছেন।
2009-09-16
মিশর: কপ্ট অর্থডক্স চার্চের দু’টি টেলিভিশন চ্যানেল
খ্রীষ্টান কপ্ট ধর্মীয় অনুসারীরা মিশরে বিগত ১৫ বছর ধরে একটি টেলিভিশন চ্যানেল খোলার চেষ্টা করে ধারাবাহিক ভাবে ব্যর্থ হবার পর অবশেষে দুটি চ্যানেল খোলার অনুমতি লাভ করে এবং আরো তাদের চারটি চ্যানেল অতি সত্বর চালু হচ্ছে।
2009-09-12
মিশর: নাগলা এল এমামের প্রদর্শনীর সুরে কান পাতা
বিতর্কিত কর্মকাণ্ডের কারণে আলোচিত একজন মিশরীয় আইনজীবী আবার সংবাদের শিরোনামে এসেছেন খ্রীষ্টান ধর্মগ্রহণ করার কারনে। এই পোস্টে মারওয়া রাখা গল্পটি তুলে ধরেছেন।
2009-09-06
মরোক্কো: যৌন হয়রানির উপর চার রকমের দৃষ্টিভঙ্গি
সারা বিশ্বে ভয় দেখানো, গালি বা অশ্লীল কথা বলা ও জোর করে কোন যৌন কর্মকাণ্ডে বাধ্য করা, এসব বিষয়ের মধ্য দিয়ে যৌন হয়রানিকে নির্ধারণ করা হয়। খানিকটা দেরীতে মরোক্কোর ব্লগাররা পরিস্থিতির মূল্যায়ন করেছে। তারা তাদের ব্লগে বেশ কয়েক রকমের দৃষ্টিভঙ্গি প্রদান করেছে।
2009-09-02
2009-08-31
2009-08-27
বিশ্ব: রমজান মুবারক
এই সপ্তাহে সারা বিশ্বে রমজানের আগমন ঘটেছে, সব জায়গার মুসলিম ও অমুসলিম ব্লগাররা একে অন্যকে রমজান মুবারকের শুভেচ্ছা জানাচ্ছে (অথবা "রমজানকে মহিমান্বিত করা")। প্রতি বছর এর আগমন ঘটে এবং তাই ব্লগাররা রমজান নিয়ে কথা বলার নানা বিষয় খুঁজে পেয়েছে।
2009-08-24
ব্লগারদের প্রতিচ্ছবিতে আরব বিশ্বে এইচআইভি/এইডস সচেতনতা
আরব অঞ্চলের কিছু ব্লগার রিপোর্ট করছে এইচআইভি/এইডস নিয়ে সচেতনতা যখন এই অঞ্চলে উপেক্ষার শিকার, সেখানে অন্যরা এই রোগের বিরুদ্ধে মানুষের যে অসম্মান প্রদর্শন করার মনোভাব, তার এক বিশেষ মাত্রার উন্নয়নে অভিভূত।
2009-08-21
মরোক্কো: ম্যাগাজিন নিষিদ্ধ করায় ব্লগারদের প্রতিক্রিয়া
ফরাসী পত্রিকা লে মন্ডকে মরোক্কোর আরও দুটি সংবাদপত্রের সাথে মরোক্কোর সরকার কর্তৃক নিষিদ্ধ করা হয়েছে একটি জনমত জরীপ প্রকাশের জন্যে - যেখানে দেশবাসীকে জিজ্ঞাসা করা হয়েছিল রাজা মোহাম্মদ ষষ্ঠ সম্পর্কে তাদের মূল্যায়ন দিতে। ব্লগাররা এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদ করেই চলেছে।
2009-08-18
মিশর: গামাল মুবারক… কেন নয়?
ঘটনাক্রমে গামাল মুবারকের উদ্যোগ শারেকের সাথে মিশরীয় গায়ক মোহসেন আল সায়াদ সিদ্ধান্ত নিয়েছেন তিনি নিজস্ব পদ্ধতিতে গামাল মুবারকের জন্য প্রচারণা চালাবেন [আরবী ভাষায়]। মারওয়া রাখা এই বিষয়ে মিশরীয় ব্লগারদের প্রতিক্রিয়া সংক্ষেপে তুলে ধরেছেন।









