Global Voices বাংলা ভার্সন » মিশর
যুক্তরাষ্ট্র: ফোর্ট হুডে গণহত্যা সেদেশের সামরিক বাহিনীতে মুসলমানদের উপস্থিতির উপর মনোযোগ প্রদান করেছে
যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুডে দেশটির সামরিক বাহিনীর মেজর নিদাল মালিক হাসানের উন্মত্তের মত গুলিবর্ষণের ঘটনায় ১৩ জন মারা যায় এবং ৩১ জন আহত হয়। এই ঘটনাটি আমেরিকার মুসলমানদের আরো একবার মনোযোগের কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে- বিশেষ করে যে সমস্ত মুসলমান সামরিক বাহিনীতে কাজ করে।
সন্দেহজনক ঘাতক হিসেবে মেজর হাসানকে চিহ্নিত করার মুহূর্ত থেকেই সংবাদকর্মী ও মন্তব্যকারীদের হাসানের ধর্ম ও জাতিগত পরিচয় নিয়ে কথা বলতে গিয়ে পরিষ্কার এক অস্বস্তি দেখা যায়।  এই ঘটনার পর সারা দেশ থেকে খবর আসছে যে সামরিক বাহিনীর মুসলমান কর্মীরা অনেক সময় তাদের সহকর্মীদের আক্রমণের শিকার হয়েছে।
টলেডো বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত আইনের অধ্যাপক হাওয়ার্ড এম. ফ্রিডম্যান তার ব্লগ রিলিজিয়াসক্লজে বলেন:
সরকার এখন সক্রিয় ভাবে সামরিক বাহিনীতে কিছু মুসলমানদেরকে নিয়োগ দিচ্ছে। কারণ এই সমস্ত মুসলমানরা ভাষাগত ভাবে দক্ষ ও তারা নিজ সংস্কৃতিকে উপলব্ধি করে। বিষয়টি ইরাক ও আফঘানিস্তানের যুদ্ধের জন্য খুবই প্রয়োজন। তবে মুসলমানরা কর্মস্থলে অনেক সহকর্মীদের সন্দেহের শিকার হয়।
এখন প্রশ্ন হচ্ছে সন্দেহজনক এই মুসলমান কর্মী কি গুলি করার আগে উত্তেজিত ছিল, কেউ হয়ত শঙ্কিত বোধ করতে পারে যে ফোর্ট হুড এর গণহত্যায় তারাও মারা যেতে পারত। প্রশ্ন তোলা যেতে পারে মেজর হাসান কি একজন সন্ত্রাসী, যে তার ধর্মীয় আদর্শের কারণে এই কাণ্ডটি করেছে নাকি সে কেবল মানসিকভাবে এক অসুস্থ ব্যক্তি।
ভ্যাঙ্কুভারের বিনামূল্যে বিতরণকৃত সাপ্তাহিক পত্রিকা স্ট্রেইট.কমে কানাডার এক লেখক গুয়ান্নে ডায়ার যুক্তি প্রদান করেছেন যে, খুনী ব্যক্তিটির ধর্ম পরিচয় বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণে এড়িয়ে যাওয়া হয়েছে:
“ঘটনার কয়েকদিন পর পর্যন্ত এই বিষয়টি ব্যাখ্যা করার ক্ষেত্রে প্রচার মাধ্যম দ্বিধান্বিত ছিল যে জাতিগত/বর্ণগত/ ধর্মীয় পরিচয়ের কারণে সে নানা ধরনের গালাগালির শিকার হয়েছে। এই সব বিষয় নিদালকে উন্মাদ করে তোলে। এগুলো কিছু খারাপ লোকের এমন কিছু কাজ, যা সাধারণ আমেরিকানদের চরিত্রের সাথে খাপ খায় না-সেসব কাজ এই বেদনাদায়ক ঘটনার জন্য দায়ী, এবং এভাবে এর শেষ হল।
এর একটি ব্যাখ্যা হল যে মুসলমান দেশগুলোর বিরুদ্ধে আমেরিকার যুদ্ধ ঘোষণা স্বদেশে (যুক্তরাষ্ট্রে) মুসলমানদের আরো বেশি ধর্মীয় মনোভাবাপন্ন করে তোলে। কিছু মনে করার নেই, যখন স্বদেশী (ইংল্যান্ডে বেড়ে ওঠা) মুসলিম সন্ত্রাসীরা ২০০৫ সালে লন্ডনের পরিবহন ব্যবস্থার উপর হামলা চালায়, এবং অন্য সব পশ্চিমা দেশের হামলার পরিকল্পনাকারী মুসলমানরা পরিকল্পনা সফল হবার আগে যখন ধরা পড়ে তাদের প্রায় সকলেই অভিযোগ করে, পশ্চিমা দেশগুলোর মুসলিম দেশে অভিযান চালানোর কারণেই তারা এ রকম গোঁড়া মুসলমানে পরিণত হয়েছে।
অভিবাসন বিষয়ে এবং রাজনীতিতে রক্ষণশীল অবস্থান গ্রহণের জন্য ফক্স নিউজ নামক সংস্থাটির প্রায়শ: সমালোচনা করা হয়। তারা মাঝে মাঝে সামরিক বাহিনী থেকে মুসলমানদের ছেঁকে ফেলার জন্য আহ্বান জানায়। ভেটেরানস টুডে ওয়েবসাইটে যুক্তরাষ্ট্রের একজন অবসরপ্রাপ্ত উপকূল রক্ষা কর্মকর্তা টম বার্নেস বলেন, সংবাদ সংস্থাগুলো একই ধাঁচের সংবাদ সৃষ্টি করে যাচ্ছে, আর সেটা হল “আমরা বনাম তারা” বিষয়ক এক উত্তেজনার সৃষ্টি করা:
“… সংবাদ সংস্থাগুলো এ ব্যাপারে মোটেও সহযোগীতামূলক আচরণ করছে না, বলা যায় শীঘ্রই ফক্স চ্যানেলের শুরুর এক প্রশ্ন, “তাদের” বিরুদ্ধে আরেকটি ক্রুসেড বা ধর্মযুদ্ধের রূপ নেবে। বিষয়টি কেবল পরিণত হচ্ছে না, এটা বিপজ্জনক এক বিষয়ে পরিণত হচ্ছে। এর কাহিনীটি এখানে দেওয়া হল।
যেমনটা আমি পূর্বে উল্লেখ করেছি, এই ধরনের ঘটনা যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে ঘটছে। ফক্স নিউজের এই কথা শুনতে শুনতে আমি ক্লান্ত হয়ে গেছি যে, আমাদের শত্রু কারা। সকল সময় সেই একই কথা শুনছি। একটানা এইসব কথা শুনে যাচ্ছি। আমার ধারণা ছিল না, দেশের বাইরে অজস্র “তারা” মানে আমাদের শত্রু রয়েছে!
বেশ কিছু সংবাদপত্র এখন দেখছে যে মেজর হাসানের কাণ্ড যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে কর্মরত মুসলমানদের উপর কি ধরনের প্রভাব তৈরি করে এবং একই বিষয়টি ফোর্ট হুডের আশেপাশের বাসিন্দাদের উপর কি রকম প্রভাব ফেলে।
ফোর্ট হুডের মুসলিমরা এই ঘটনাটিকে কি ভাবে দেখে তার উপর ইউরোআমেরিকাননিউজের করা এক ভিডিও সংবাদ ইউটিউবে রাখা হয়েছে।
<object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/N8Azg9TxYkM&color1=0xb1b1b1&color2=0xcfcfcf&hl=en&feature=player_embedded&fs=1"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowScriptAccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/N8Azg9TxYkM&color1=0xb1b1b1&color2=0xcfcfcf&hl=en&feature=player_embedded&fs=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" allowScriptAccess="always" width="425" height="344"></embed></object>
এই গণহত্যার তদন্ত যতদিন চালু থাকবে, যুক্তরাষ্ট্রে কর্মরত মুসলমানদের উপর মনোযোগ বজায় রাখাও ততদিন চলতে থাকবে।
আলজেরিয়া-মিশর: ফুটবল খেলাকে কেন্দ্র করে অনলাইনে উত্তেজনা
গত ১৪ই নভেম্বর কায়রোয়, মিশর বনাম আলজেরিয়ার মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া ফুটবল খেলাকে কেন্দ্র করে দু'টি দেশের সমর্থকদের মধ্যে উত্তেজনা বাড়ছে। এই খেলাটির ফলাফল নির্ধারণ করবে সামনের বছর দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য ফিফা বিশ্বকাপের চূড়ান্ত পর্বে কোন দেশটি খেলবে। মিশরকে প্লে অফ ম্যাচ বা বাছাই পর্বে সেরা হবার সুযোগ পাবার যোগ্যতা অর্জন করতে হলে এই খেলায় অন্তত ২-০ গোলে জিততে হবে এবং প্লে অফ ম্যাচটি নিরপেক্ষ কোন দেশে অনুষ্ঠিত হবে (যদি মিশর ২-০ গোলে জেতে, তা হলে মিশর ও আলজেরিয়ার পয়েন্ট সমান হয়ে যাবে এবং তখন সুদানের মাটিতে উভয়ের মধ্যে আবার খেলা হবে)। অন্যদিকে আলজেরিয়া ১৯৮৬ সালের পর আর কোন ফুটবল বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেনি তাই তারা বাছাই পর্বে গ্রুপে সেরা দল হিসেবে অবস্থান ধরে রাখার জন্য লড়াই করবে (তা হলে দেশটি বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলবে)। শনিবারের এই খেলাকে মাথায় রেখে প্রতিদ্বন্দ্বী দলের সমর্থকরা তৈরি হচ্ছে। তারা যেমন বাইরে সাজ সাজ রব করছে, তেমনি এই খেলা নিয়ে অনলাইনেও উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে।  যার ফলে বিষয়টি এক তিক্ত সাইবার যুদ্ধে রূপ নিচ্ছে।
আলজেরীয় ব্লগার আদেল [ফরাসী ভাষায়], এই খেলাকে ঘিরে লড়াইটি কিভাবে শুরু হয়েছে, তার সারাংশ তুলে ধরেছে। ব্লগার লিখেছে:
Ce n’est pas sur le carré vert que le match a commencé à se jouer mais sur la toile. En attendant l’entrée des 22 joueurs sur la pelouse du fameux Cairo Stadium, la rencontre a débuté de manière assez peu banale entre les «Facebookeurs» (membres du réseau Facebook) algériens et égyptiens. Tout a commencé par de simples discussions dans les forums avant que cela ne prenne de l’ampleur. Voulant montrer leur savoir-faire dans la retouche d’image, les Egyptiens ont été les premiers à ouvrir les hostilités en publiant des photos «anti-algérien».
Les Egyptiens voulaient expliquer à travers un tel acte que leurs joueurs sont «très forts» et qu’ils sont en mesure d’écraser l’équipe nationale algérienne. Cela donna le top à une guerre d’un genre particulier. La guerre des images et des parodies.
ভাব দেখে মনে হচ্ছে মাঠের বাইরে অনলাইনে ইতোমধ্যে খেলা শুরু হয়ে গেছে। কায়রোর বিখ্যাত স্টেডিয়ামে ২২ জন খেলোয়াড় প্রবেশ করার আগেই যেন অনলাইনে ফুটবল যুদ্ধ শুরু হয়ে গেছে। খেলা শুরু হবার পূর্বেই ফেসবুকে আলজেরিয় ও মিশরীয়দের মধ্যে তিক্ত লড়াইয়ের প্রদর্শনী শুরু হয়েছে। এটি শুরু হয়েছিল বন্ধুত্বপূর্ণ এক আলোচনা সভার মধ্যে দিয়ে, কিন্তু তা ক্রমশ খারাপ দিকে গড়ায়। ছবি সংশোধন করার ক্ষেত্রে কার দক্ষতা কত তা প্রদর্শন করা থেকে এই লড়াইয়ের শুরু। এ ক্ষেত্রে মিশরীয়রাই প্রথম আক্রমণ শানায়। তারা কিছু আলজেরীয় বিরোধী ছবি প্রকাশ করে। মিশরীয়রা দেখাতে চাইছিল যে তাদের খেলোয়াড়রা শক্তিশালী এবং তারা মাঠে আলজেরিয়ার জাতীয় ফুটবল দলকে শোচনীয় ভাবে পরাজিত করবে। এই ঘটনা বিচিত্র এক লড়াইয়ের সূত্রপাত করে। এ লড়াই, ছবি তৈরি এবং বিদ্রূপ মূলক ভাষা রচনায় প্রতিপক্ষকে ছাড়িয়ে যাবার লড়াই।
হলিউডের বিখ্যাত সব ব্যবসা সফল ছবির ভাষাকে নিজের ভাষায় তৈরি করে ভিডিও বানিয়ে ইউটিউবে ভরিয়ে দেওয়া হয়েছে, গ্রীস লেখক হোমারের গল্পের বিরত্বগাঁথায় যেন দেশ দু'টি পরস্পরের মুখোমুখি হচ্ছে।
নীচের ভিডিওটি [আরবী ভাষায়] হাকেমভিওআইপি [ফরাসী ভাষায়] পোস্ট করেছেন। ছবিতে মেল গিবসন রাবাহ ওয়ালেশের (ব্রেভহার্ট) মুভিকায় অভিনয় করেছেন, এখানে তিনি একজন আলজেরীয় যুদ্ধবাজ নেতা যিনি তার যোদ্ধাদের লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ার জন্য উত্তেজিত করছেন:
<object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/yCtAQ_9XMAE&color1=0xb1b1b1&color2=0xcfcfcf&hl=en&feature=player_embedded&fs=1"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowScriptAccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/yCtAQ_9XMAE&color1=0xb1b1b1&color2=0xcfcfcf&hl=en&feature=player_embedded&fs=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" allowScriptAccess="always" width="425" height="344"></embed></object>
নিচের ভিডিওটিতে (আরবী ভাষায়), মিশরীয় ইউলিসিস আলজেরীয় সমর্থকদের কি ভাবে স্বাগতম জানাবে তাই দেখাচ্ছে। ইউলিসিসের (মিশরীয়) ভাষায়, কায়রো শহরে আলজেরিয়দের নারকীয় এক অভ্যর্থনা জানানো হবে:
<object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/OZOgyioZxFs&color1=0xb1b1b1&color2=0xcfcfcf&hl=en&feature=player_embedded&fs=1"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowScriptAccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/OZOgyioZxFs&color1=0xb1b1b1&color2=0xcfcfcf&hl=en&feature=player_embedded&fs=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" allowScriptAccess="always" width="425" height="344"></embed></object>
ব্লগার জেমইয়াহুড [আরবী ভাষায়] হাজার হাজার মিশরীয় সমর্থকদের ছবি পোস্ট করেছে। তারা মিশরের বিভিন্ন এলাকায় লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে এই আশায় যে, এই খেলার একটা টিকেট যদি পাওয়া যায়। টিকেটের জন্য যে ভীড় তৈরি হয়েছে ব্লগার তার ছবি প্রকাশ করেছে।
জেমইয়াহুড কিছু চাক্ষুষ বিষয় পোস্ট করেছে:
انا خدت اجازة اليوم ونزلت من الصبح لنادي الصيد الساعة 8 الصبح وللاسف لقيت موت ناس وزحمة وطابور فيه حوالي 3000 واحد ودفع وشتيمة والناس كل شوية بتزيد ومش عارف اقف من الزق والعرق بجد مهزلة
আমি সেদিন অফিস থেকে ছুটি নিয়ে সকাল ৮ টায় ক্লাবে উপস্থিত হলাম [টিকেট পাওয়ার আশায়]। দু:খজনক ভাবে আমি আবিষ্কার করলাম ৩০০০ জনের বিশাল এক লম্বা লাইন । এবং এই লাইনে লোকজন পরস্পরকে ধাক্কা দিচ্ছিল এবং শাপশাপান্ত করছিল। আমি লাইনে আটকে রইলাম। আমি বুঝলাম, টিকেট পাবার কোন আশা নেই।
১২ নভেম্বর কায়রোতে আলজেরিয়ার ফুটবলারদের নিয়ে যে বাসটি প্রবেশ করে সেটি স্থানীয় সমর্থকদের হাতে নাজেহাল হয়। বিষয়টি নিচের ভিডিওতে দেখা যাচ্ছে। এই ভিডিওটি ভিডিওস মৌলডিয়া ক্লাব ডি’ওরান ইউটিউবে উঠিয়ে দিয়েছে। যা মনে হচ্ছে প্রদর্শন যোগ্য:
<object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/XNbZqBTvWBw&color1=0xb1b1b1&color2=0xcfcfcf&hl=en_US&feature=player_embedded&fs=1"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowScriptAccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/XNbZqBTvWBw&color1=0xb1b1b1&color2=0xcfcfcf&hl=en_US&feature=player_embedded&fs=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" allowScriptAccess="always" width="425" height="344"></embed></object>
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা আলজেরীয় ও মিশরীয় ফুটবল সংস্থাকে সতর্ক করে দেবার প্রয়োজনীয়তা অনুভব করেছে। সংস্থাটি উভয়কে স্মরণ করিয়ে দিচ্ছে যে ২০১০ সালের বিশ্বকাপের বাছাই পর্ব যে ভাবে শুরু হয়েছিল, সে ভাবে তা শেষ হতে হবে এবং তা যেন শেষ হয় এক সুন্দর ক্রীড়াশৈলী প্রদর্শনের মাধ্যমে। এর জন্য উপযুক্ত ব্যবস্থা নিতে উভয় দেশকে ফিফা নির্দেশ দিয়েছে।
আলজেরিয়ার সমর্থকরা একটি ওয়েবসাইট তৈরি করেছে [আরবী ও ফারসী ভাষায়] যা এই আলজেরিযা-মিশর ফুটবল খেলার সকল সংবাদ ও  ঘটনা প্রকাশ করবে।
যেখানে তিক্ত প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ এক পরিবেশ খেলা অনুষ্ঠিত হতে হচ্ছে সেখানে ফেসবুকে কিছু লোক একটি বিশেষ গ্রুপ তৈরি করেছে যা আরো উত্তেজনা ছড়িয়ে দিচ্ছে। লামা বউচেমা এই গ্রুপের ওয়াল পোস্টে একটি বার্তা প্রকাশ করেছে:
আলজেরীয় দলটির ক্ষেত্রে কিছু ঘটলে আমি ভীষণ রাগান্বিত হব। কিছু বেকুব যা করেছে তা দিয়ে আমি পুরো জাতিকে বিচার করবেন না! আল্লাহর দোহাই সেখানে কে গেল [ফুটবল বিশ্বকাপের চূড়ান্তপর্বে ], তাতে কিছু আসে যায় না।
মিশরীয় ব্লগার লাসতো আদ্রি [আরবী ভাষায়]। খেলাকে সহজভাবে নেবার বদলে এ রকম নোংরাভাবে পরস্পরের মুখোমুখি হবার নিন্দা করেছেন। ভদ্রমহিলা লিখেছেন:
مندهشة من التعصب وتدنى مستوى لغة الحوار بين مشجعى منتجب مصر ومنتخب الجزائر والظاهر بوضوح فى التعليقات على المواقع الإخبارية أو الرياضية… ومندهشة أكثر بتغذية هذه المأساه إعلاميا بتعليقات من بعض المذيعين (من كلا الجانبين)…
المشجعون الجزائريون أخطؤوا فى المبارة السابقة.. لكن هل الرد يكون هكذا؟.. هل الرد يكون بطلب البعض تسميم اللعيبة ولا إقلاقهم فى منامهم ولا توليع الإستاد وقت الماتش من التشجيع؟..
ونرفزتنى التعليقات على أغلب المواقع.. وإفتكرت لما الجزائر -بزعامة الرئيس الجزائري هواري بومدين- كانت أكتر دولة ساندت مصر فى حرب 1973، رغم فقرها الشديد..
حزينة ان انتهاء علاقة مابين شعبين تكون بشقاق على كورة…
যে ভাবে মিশরীয় ও আলজেরীয় সমর্থকরা পরস্পরের দল সম্বন্ধে খারাপ ভাষা ব্যবহার করছে তাতে আমি বিস্মিত, বিষয়টি বিভিন্ন সংবাদ মাধ্যম ও ক্রীড়াবিষয়ক ওয়েবের পাতায়ও দেখা যাচ্ছে…. যে ভাবে উভয় দেশের কিছু উপস্থাপক ও সাংবাদিক তাদের ভয়াবহ উস্কানিমূলক মন্তব্য দিয়ে এই খেলায় আগুন ঢালছে তাতে আমি বিভ্রান্ত ।
এর আগে আলজেরিয়ায় অনুষ্ঠিত প্রথম পর্বের খেলায় সে দেশের সমর্থকদের কেউ কেউ মিশরীয় ফুটবল দলের সাথে খারাপ ব্যবহার করছে, কিন্তু তার বদলে মিশরীয়দের প্রতিক্রিয়া কি ঠিক হচ্ছে? এর উত্তর কি এই যে (যেমনটা অনেকে বলছে) আলজেরীয় খেলোয়াড়দের শরীরে বিষ ঢুকিয়ে দেওয়া? তাদের হয়রানী করা ও ঘুমাতে না দেওয়া? খেলার দিন স্টেডিয়ামে উত্তেজনা ছড়িয়ে দেওয়া? বেশিরভাগ সাইটে যে সমস্ত মন্তব্য করা হয়েছে, তাতে আমি হতাশ… আমি সেই সময়ের কথা মনে করতে পারি যখন আলজেরিয়া তার দারিদ্র অবস্থা সত্বেও, রাষ্ট্রপতি হুয়ারি বুউমেদিনের নেতৃত্বে ১৯৭৩ সালে মিশর-ইজরায়েল যুদ্ধের সময় মিশরের সমর্থনে এগিয়ে এসেছিল।
আমি বেদনার্ত, কারণ দু'টি দেশের এ রকম চৎমকার সম্পর্ক কি ভাবে কেবল একটি ফুটবল খেলাকে কেন্দ্র করে ভেঙ্গে যাচ্ছে…।
মিশর: এল কোশারির যাত্রা শুরু
জেইনোবিয়া, তারেক শালাবি এবং হোসাম এল হামালাউয়ি, আজ (২ নভেম্বর) ‘মিশরের সবচেয়ে সঠিক সংবাদের উৎস’ এল কোশারি টুডে-এর যাত্রা সম্বন্ধে তাদের ব্লগে লিখেছে। এল কোশারি নামক পত্রিকার লেখকদের দলটি তাদের নতুন ওয়েবসাইটে নিজেদের সম্বন্ধে এভাবে বর্ণনা করেছেন; “এটি একটি ওয়েব ভিত্তিক ইংরেজী দৈনিক পত্রিকা, যা তীক্ষ্ণ মন্তব্য ও কল্পনা শক্তি দিয়ে কিছু গুরুত্বপূর্ণ (এবং কিছু ততটা গুরুত্বপূর্ণ নয়) বিষয় সম্বন্ধে সচেতনতার সৃষ্টি করবে; এখানে একদল তরুণ কাজ করছে এবং এদের প্রত্যেকে এই ব্যাপারে সর্বোচ্চ শ্রম দিচ্ছে।”
এই সাইট তার পাঠকদের সতর্ক করে দেয়:
দুর্ভাগ্যজনকভাবে, আমরা ধারণা করেছিলাম য়ে আমাদের অনেক পাঠক আমাদের কিছু প্রবন্ধে আহত হতে পারে। এর জন্য তাদের কাছে আমরা ক্ষমা চাইছি। কিন্তু তাদের কাছে বিনীত ভাবে বলতে চাই ‘আলোকিত হও’। একজন মহান দার্শনিকের বাণী এখানে আমরা তুলে ধরছি “যদি আমরা নিজেদেরকে পরিহাস করতে না পারি, তা হলে আমরা পরাজিত হব”। (আসলে আমরা কেবল বাক্যটি তুলে ধরছি, কিন্তু তা কঠিন সত্য এক বাক্য!)
এছাড়া, যদি আপনি কোন তারকা হন অথবা সরকারি কোন বিশেষ ব্যক্তি যে এল কোশারির পরিহাসের মুখে পড়েছেন, তা হলে আপনাকে খুব বিনীত ভাবে জানাচ্ছি, সেক্ষেত্রে আইনের আশ্রয় নিন এবং খুব সামান্য আকারে মৃত্যুর হুমকি প্রদান করুন। তবে, এ ক্ষেত্রে একটি বিষয় মনে রাখবেন, এতে মিশর নামক আমাদের মা মোটেও খুশি হবে না।
এল কোশারি-এর লোগো
কোশারি মিশরের একটি জনপ্রিয় খাবার, যার মূল উপাদান চাল, বাদামি ডাল, ছোলা বা মটরদানা, ম্যাকারনি এবং সাথে থাকে চমৎকার রসুন ও সিরকার মিশ্রণ, আর পরে  মশলা দেওয়া টমেটোর সসে তা পরিবেশন করা হয়। সব শেষে সুগন্ধী চিনি মাখানো পেঁয়াজ দিয়ে এটিকে সাজিয়ে পরিবেশন করা হয়।
শালাবি ব্যাখ্যা করেছেন:
কোশারি এক ঐতিহ্যবাহী খাবার যা অর্থনৈতিক কারণে জনপ্রিয়। তার শক্তিশালী ও এক বিশেষ স্বাদ রয়েছে। এই পত্রিকার লেখকদের উদ্দেশ্য গতানুগতিক মিশরীয় ধারা থেকে বের হয়ে আসা এবং বিশ্বমানের কাছাকাছি পৌঁছানো। এর বিশ্লেষণমূলক ও গঠনমূলক সমালোচনা করার মনোভাব রয়েছে, যা সংস্কৃতির ভিন্ন প্রেক্ষাপটে এক বিপ্লবী কোশারির জন্ম দেবে।
মিশর: এক পুরুষ ব্লগার নকল সতীচ্ছদ কিনেছেন
রেডিও নেদারল্যান্ডস যখন নকল সতীচ্ছদ কীটের উপর একটি রিপোর্টের আরবী ভাষান্তর প্রচার করেছিল, যখন ইউম৭ সংবাদপত্র ঘোষণা করেছিল যে এই পণ্য মিশরের বাজারে এলে ৮৩ মিশরীয় পাউন্ড মূল্যে পাওয়া যাবে, যখন মিশরের রক্ষণশীল সাংসদরা এই পণ্য নিষিদ্ধ করতে চেয়েছিলেন আর যে কোন রপ্তানীকারককে বের করে দেয়া বা মাথা কেটে ফেলার আদেশ দিতে চেয়েছিলেন, এবং যখন এটি মিশরের ব্লগ জগৎে বিশাল বিতর্কের সৃষ্টি করেছিল, তখন মোহাম্মাদ আল রাহহালকে এই জিনিষ একটা কিনতেই হল।
তিনি যখন পোস্ট অফিস থেকে তার প্যাকেট তুলতে গেলেন:
বেশ কয়েকজন বিভ্রান্ত কাস্টমস আর ডাক কর্মী এটি খুলেছিলেন, যারা কিছু না বুঝতে পেরে পণ্যটির বিবরণ লিখেছিলেন “অজানা লাল তরল আছে’ – আর আমার বর্ণনার অপেক্ষায় ছিলেন।
তিনি তাদেরকে বলেছিলেন ‘এটা চলচ্চিত্রের অঙ্গ সজ্জা' আর তারপর এটাকে বাড়িতে নিয়ে যেতে পেরেছিলেন:
‘সতীচ্ছদ’ টা এমন: একটা ৫ X ৭ সেমি ভাঁজ করা প্লাস্টিক- আসলে এল্বুমিনের, এর সাথে থাকা বর্ণনা আমাকে সাথে সাথে ঠিক করিয়ে দিল- এক দিকে গাঢ় লাল কালি দিয়ে ভর্তি। যৌন সংসর্গের আগে যোনি পথে স্থাপন করলে, প্লাস্টিকটি অল্প শক্ত হয়ে যায়, আর যৌন মিলনের সময় ছিঁড়ে যায়। কয়েক ‘ফোঁটা’ রক্ত চাদরে পড়বে, যার ফলে ওই নারী, তার পরিবার বা সমাজের ‘সম্মান’ রক্ষিত হবে।
এটাতে আসলে কাজ হয় কিনা আমি জানি না। এই পণ্য সম্পর্কে ডাক্তারি মতের অনুপস্থিতি, আর অনলাইনে এমন দোষারোপ যে এর ফলে সংক্রমণ হতে পারে, এমন পরিস্থিতিতে আমি কোন স্বেচ্ছাসেবককে এটা পরীক্ষার জন্য দিতে পারি নি।
মিশরীয়রা এভাবে নকল সতীচ্ছদ নিয়ে চিন্তিত হয়ে পরেছে এটা মোনা এল তাহাউই পছন্দ করেননি। দেশটি আজকাল যে সব সমস্যার সম্মুখীন হচ্ছে- জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়া, একজন প্রেসিডেন্ট ২৮ বছর ধরে ক্ষমতায় আছেন যার ছেলে মনে হচ্ছে তার পরে ক্ষমতায় আসবেন, ইত্যাদি- সেসব বাদ দিয়ে কেন সতীচ্ছদ নিয়ে এত কথা, আসল বা নকল?
আপনাদের স্বাগতম ছলনা আর অস্বীকারের সাথে যা এক সাথে ধাক্কা দেয় নারী আর তাদের পবিত্রতা নিয়ে রক্ষণশীল ধর্মীয় চিন্তার কেন্দ্রে। আর মিশরের ক্ষেত্রে, এই রক্ষণশীলতা মুসলিম আর খ্রীষ্টানদের ক্ষেত্রে একই ভাবে প্রযোজ্য।
একজন মুসলমান হিসেবে, আমি জানি কোরান শিক্ষা দেয় পুরুষ আর নারীর পবিত্রতার ব্যাপারে, কিন্তু রক্ষণশীলদের কেবল নারীদের নিয়ে মত্ত থাকার মানে হল কেবলমাত্র বিয়ের আগে যৌন সংসর্গের নিষেধাজ্ঞা মানতে হবে। কুমারীত্ব নিয়ে এই ধরনের অতিরঞ্জন খেলো একটা বিষয় যা মারাত্মক প্রভাব ফেলে।
মোহাম্মেদ এল রাহহাল ঘোরতর ভাবে এটার নিন্দা জানিয়েছেন:
যে ছলনা আমাদের সমাজের ৫০% মানুষের প্রতি পক্ষপাতিত্ব করে বাকি অর্ধেককে মুক্ত ছেড়ে দিয়ে। নারীদের এত দূর পর্যন্ত চাপ প্রয়োগের বিরুদ্ধে আমি, এতে তাদের স্বাস্থ্য বিপদের সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে। ফলে নারী পুরুষ সম্পর্ক নিয়ে আমাদের আইনসঙ্গত জাতীয় অধিকার অর্জন বিলম্বিত হবে।
শরীর দ্বারা নৈতিকতাকে ব্যাখ্যা করা সব চেয়ে খারাপ। আর যদি ছোট এক টুকরো প্লাস্টিক দ্বারা নৈতিকতা প্রমাণের অপেক্ষায় আমরা থাকি, তাহলে এরই মধ্যে আমরা হেরে গেছি- আরো ভালো কোন ব্যাখ্যা পাওয়া দরকার আমাদের।
মিশর: সেরা দশ প্রভাবশালী ব্যক্তি
ব্লগার আহমেদ শুকির অনলাইনে একটি জরিপ পরিচালনা করেছেন। জরিপের বিষয়বস্তু মিশরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দশ জন ব্যক্তিকে খুঁজে বের করা।  তিনি এই উদ্যোগ তখন গ্রহণ করেন যখন তিনি বিস্ময়করভাবে আবিষ্কার করেন যে টাইম নামক পত্রিকায় চূড়ান্ত ভাবে নির্বাচিত ২০০৯ সালের সেরা একশ জন প্রভাবশালী ব্যক্তির মধ্যে মিশরের রাষ্ট্রপতি হোসনি মুবারকের ছেলে গামাল মুবারকের নামও রয়েছে।
শুকির লিখেছেন:
المفاجأة الحقيقة كانت في إسم الشخصية العربية التالية والتي تظهر في القائمة أيضا للمرة الأولى وتحتل المركز الثامن عشر بفارق بسيط عن الشيخ أحمد وتحصل على ثمانمائة وثلاثون ألف صوت بمتوسط 31 نقطة وهو جمال مبارك متقدماً على أسماء مثل بريتني سبيرز التي حلت في المركز الثلاثون وباراك أوباما في المركز السابع والثلاثون
এই তালিকায় সত্যিকারের বিস্ময়টি ছিল আরবদের মধ্যে দ্বিতীয় প্রভাবশালী ব্যক্তিটিকে ঘিরে। এই তালিকায় আরবদের মধ্যে তিনি আবুধাবী ইনভেস্টমেন্ট নামক প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর বা ব্যবস্থাপনা প্রধান শেখ আহমেদ বিন জায়েদ আল নাহিয়ানের পরের স্থানটি দখল করেছেন। ৮৩৯ হাজার ভোট পেয়ে বর্তমানে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় নাহিয়ান ১৩ নাম্বারে অবস্থান করছেন। অন্যদিকে এই প্রথমবারের মত টাইমের চোখে সেরা ব্যক্তিদের তালিকায় উঠে এলেন গামাল মুবারক। তিনি ৮৩২.৫৯৩ ভোট পেয়ে এই তালিকায় আরবদের মধ্যে দ্বিতীয় স্থানে অবস্থান করছেন। সামান্য ভোটের ব্যবধানে তিনি মূল তালিকার ১৮তম অবস্থানে রয়েছেন। গামাল মুবারক এই তালিকায় ব্রিটনি স্পিয়ার্স (৩০ তম) ও বারাক ওবামার (৩৭ তম) উপরে অবস্থান করছেন।
শুকির পরিচালিত জরীপে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রভাবশালী মিশরীয় ব্যক্তিদের নাম উঠে এসেছে, জেইনোবিয়া আমাদের সেই কথা জানাচ্ছেন:
প্রথমত, মিশরে এভাবে নিয়মিত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের তালিকা তৈরি করা হয় না। দ্বিতীয়ত: আপনাকে বুঝে নিতে হবে যে এ ধরনের জরীপ কেবল মিশরীয় ব্লগে অনুষ্ঠিত হয়েছে। এই জরীপে অংশ নেওয়া ব্যক্তিরা মিশরীয় সমাজের অতি ক্ষুদ্র অংশ বলে বিবেচিত হয়, “শুকিরের ব্লগে ১২০ জনের বেশি এবং ফেসবুকে ৩০০ জনের বেশি ব্যক্তি এই জরীপে অংশ নেয়” এবং অনেক এটাকে সঠিক প্রতিনিধিদের নামের তালিকা বলে বিবেচনা করেছে না। তবে তারপরেও জরিপের উত্তরদাতারা যে সমস্ত নাম উল্লেখ করেছেন, বেশিরভাগ মিশরীয়দের দৃষ্টিতে তারাই মিশরের প্রতিনিধিত্ব করে বলে বিবেচিত হয়েছে, যা আমিও দেখতে পাচ্ছি।
সেরাদের তালিকার ক্ষেত্রে জেইনোবিয়া সেরা নয়জনের কথা আমাদের জানাচ্ছে:
১৬৮ নাম্বার পেয়ে তালিকার দশম স্থানে অবস্থান করছেন মিশরের জাতীয় ফুটবল দলের প্রশিক্ষক হাসান শাহাতা
১৮১ নাম্বার পেয়ে তালিকার নবম স্থানে রয়েছে ব্যবসায়ী নাগিব সাউরিস
২৬ ভোটে পেয়ে ২০০ নাম্বার অর্জন করা রাষ্ট্রপতি হোসনি মুবারক তালিকার অষ্টম স্থানে রয়েছে
৪৬ ভোট পেয়ে ২০০ নাম্বার অর্জন করে সাংবাদিক ইব্রাহিম এইসা তালিকার সপ্তম স্থানে রয়েছেন
২০২ নাম্বার পেয়ে ব্যবসায়ী আহমেদ এজাজ তালিকার ষষ্ঠ স্থানে রয়েছেন
২১৫ নাম্বার পেয়ে বিজ্ঞানী আহমেদ জোয়াইল তালিকার পঞ্চম স্থানে রয়েছেন
২৬২ নাম্বার পেয়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছেন টিভি উপস্থাপিকা মোনা-এল-শাজেলি
৩২৫ নাম্বার পেয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছেন ফুটবল খেলোয়াড় মোহাম্মেদ আবু তারিকা
৩৬৪ নাম্বার পেয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন গামাল মুবারক
এরাই মিশরের সবচেয়ে প্রভাবশালী গুরুত্বপূর্ণ চরিত্র,
এখন আমার বিস্মিত হবার পালা
৪৯৬ নাম্বার পেয়ে তালিকায় সবার উপরে অবস্থান করছেন ইসলামিক টিভির উপস্থাপক আমর খালিদ।
কোন সন্দেহ নেই আহমেদ জোয়াইল ব্যতিত উপরের তালিকার সবাই ২০০৯ সালে আমাদের জীবনে গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী কিছু ভূমিকা রেখেছে, কিন্তু আমর খালিদ!!??
জেইনোবিয়া এ সম্বন্ধে সচেতন:
এই জরীপ পরিচালনা করা হয়েছে এক বিশেষ সময়। রমজান মাসে অনুষ্ঠিত রমজান টিভি শোর কারণে খালিদ জনপ্রিয়তার চূড়ান্ত শিখরে উঠেছিলেন। এই জরিপ তার পরপরই অনুষ্ঠিত হয়। এই ফলাফল আমাদের জানাচ্ছে জীবনে ধর্মীয় ভূমিকার বাইরেও ধর্ম বিশেষ কিছু উপাদান যোগ করে।
কিন্তু ব্লগার ভদ্রমহিলা এখনো বিস্মিত এই কারণে যে আমর খালিদ কি তালিকার এক নাম্বারে আসার মত যোগ্য ব্যক্তি।
মিশর: ওবামার নোবেল শান্তি পুরষ্কারের জন্য কোন অভিবাদন না
নোবেল কমিটিকে বড় একটা ধন্যবাদ- তারা আজকে (৯ই অক্টোবর, ২০০৯) আমাদের দিনটি ভালো করে দিয়েছেন। হয়তো মিশরের বেশীরভাগ লোক বুঝতে পারছেন না যে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে কেন সম্মানিত করা হয়েছে, আর তারা প্রায় নিশ্চিত যে তিনি এটার যোগ্য না। কিন্তু তারা সবাই খুশি ছিলেন, কারণ এটি এখন তাদের মনে আশা জাগিয়েছে যে এখন যে কেউ এই পুরস্কার পেতে পারে। মিশরের মানুষ শুধু অবাক হয় নি যে তিনি জিতেছেন, বরং এসোসিয়েটেড প্রেসেরও একই মত:
আমেরিকার সব থেকে কম বয়সী প্রেসিডেন্ট হিসেবে, নয় মাসের কম সময় যিনি অফিসে- আর গত ফেব্রুয়ারীতে নোবেলের মনোনয়নের সময়সীমা শেষ হওয়ার মাত্র ১২ দিন আগে কার্যভার গ্রহণ করেছেন- তার জন্যে এটা বিশাল সম্মান। পুরস্কার মনে হচ্ছে দেয়া হয়েছে ওবামার কাজের জন্যে নয় বরং তিনি যে কথা দিয়েছেন সেটার জন্য।
মিশরীয়দের প্রতিক্রিয়া শুরু হয়েছে টুইটারে এই সংবাদ প্রকাশের মাধ্যমে:
@আম্রাদেলামিন: ওবামা নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
@ফুস্তাত: প্রেসিডেন্ট ওবামা ২০০৯ এর নোবেল শান্তি পুরস্কারে পুরস্কৃত।
এর পরে বেশ কয়েকজন আসলেই বিস্মিত হয়েছেন।
: نعم! اوباما فاز بنوبل للسلام؟ سلام ايه؟ وفين وامته؟.
@ গাফারি: হ্যাঁ! ওবামাকে শান্তির জন্য নোবেল পুরষ্কার দেয়া হয়েছে? কোথায় শান্তি? কিভাবে আর কেন?
@এম্বে: ওবামা? বলেন কি?
@আলা: ওহ। ধুর! যে দেশের প্রেসিডেন্ট দুটো দেশে যুদ্ধ চালাচ্ছেন (আমি পাকিস্তানের কথা বাদ দিলাম) নোবেল শান্তি পুরস্কার জিতেছেন?
@ওয়েল আব্বাস: একনায়ক দের সাহায্য করার জন্য ওবামা নোবেল পুরস্কার জিতেছেন।
@সিরগানি: নোবেল পুরস্কারের মনোনয়নের শেষ তারিখ ছিল ফেব্রুয়ারি ১, ওবামা অফিসে যোগদানের ঠিক ১০ দিন পরে। এই ১০ দিনে তিনি কি করেছেন?
আর অধিকাংশ লোক এটা নিয়ে মজা করেছেন:
@নাইটস: ওবামা আর নোবেল শান্তি পুরস্কার?!?!?! মনে হয় এটা ভালো খবর… মানে আমি এটা ২০১০ এ জিততে পারি যদি তারা আসলেই বিবেচনা করে থাকেন যে তিনি এটার যোগ্য !!
@সারাহ কার: নোবেল পুরস্কার দেয়ার অনুষ্ঠান আফগানিস্তানে হওয়া উচিত আর যেসব জনগণকে ওবামার বাহিনী নৃশংস ভাবে হত্যা করেছে তাদের আত্মীয়দের এখানে উপস্থিত থাকা উচিত।
@মিনা জেকরি: নোবেল শান্তি পুরস্কার বিজয়ী জনাব ওবামা আফগানিস্তানে তার যুদ্ধে বাহিনী বাড়ানোর বিষয়ে একটা অনুরোধ বিবেচনা করে দেখবেন।
@মিনা জেকরি: আফগানিস্তান ও ইরাক এর পর এখন ওবামা ইরানকে শাস্তি দিতে চলেছেন, নিশ্চয় উনি নোবেল শান্তি পুরস্কারের জন্য সব থেকে যোগ্য প্রার্থী।
@মোফতাসা: আশ্চর্য রাজনীতিবিদরা কিভাবে নোবেল পুরস্কার পেতে পারেন কিছুই না করে, আর বিজ্ঞানীরা মাঝে মাঝে তাদের আবিষ্কারের কয়েক দশক পরে পান।
@মোফতাসা: বারবারা ম্যাকলিন্টক মেডিসিনে তাঁর নোবেল পুরস্কার জিতেছিলেন ১৯৮৩ তে জিন ট্রান্সপোর্টেশনের জন্য যা তিনি আবিষ্কার করেছিলেন ৪০ আর ৫০এর দশকে।
@আলা: @মোফতাসা এর থেকেও মজার যে ম্যান্ডেলাকে অপেক্ষা করতে হয়েছিল তার বিজয় পর্যন্ত আর এটাকে ভাগ করতে হয়েছিল জাতিগত একজন হত্যাকারীর সাথে বা গান্ধী কিভাবে ৪ বার এটা পেতে ব্যর্থ হয়েছিলেন।
@উইলিয়াউইল: ওবামা বক্তৃতার জন্য নোবেল পেতে পারেন , কিন্তু শান্তির জন্য না!
قلت لابوي و انا صغير يابا انا عاوز آخد جايزة نوبل ضحك علي الندل و قالي ذاكر و ابقى عالم و انت تاخدها أتاريني الأسهل اني ابقى سفاح
@বুডি: আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবাকে একবার বলেছিলাম, আমি নোবেল পুরস্কার জিততে চাই। তিনি হেসে বলেছিলেন আমাকে পড়া লেখা করে বিজ্ঞানী হতে হবে এটা জেতার জন্য, তবে মনে হচ্ছে হত্যাকারী হয়ে সহজে এটা জেতা যাবে।
@উইলিয়াউইল: কানিয়ে ওয়েস্ট ওবামার নোবেল বক্তৃতায় বাধা দিয়েছেন “আমি আপনাকে শেষ করতে দেব, কিন্তু এটা নোবেল শান্তি পুরস্কারের সব চেয়ে খারাপ সিদ্ধান্ত।”
@আমিরাল্কস: আর শাওয়ারে গান করার জন্য আমার গ্রামি পুরস্কার জেতা উচিত!
আরবউই তার ব্লগে একটি বিশেষ পোস্ট লিখেছেন।
ইরাক এবং আফঘানিস্তানের (এবং পাকিস্তানের) কসাই নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন। অভিবাদন! ওবামা, মোনাচেম বেগিন, হেনরি কিসিন্জার এই সমস্ত মানুষ এই বিশ্বকে একটি চমৎকার জায়গা বানিয়েছেন। কেন (হোসনি মোবারাক) এবং হাবিব এল আদলি এটি পাবে না? নরওয়ের এইসব মানুষেরা কি বার্তা পাঠাচ্ছে বিশ্বকে? নোবেল পেতে কসাই এবং খুনী হতে হয়।
এবং পরিশেষে একটু ভিন্ন মাত্রার বিশ্লেষণ:
@মাজদটুইটস: তবে মন্দের ভাল: এখন ওবামা নোবেল পাওয়ায় তিনি তার কার্যে সেটি প্রতিফলন করার চেষ্টা করবেন এবং শান্তি আনবেন।
@সারসুর: আমার পছন্দ ওবামাকে। তিনি বেশ ভাল মানুষ। তবে মনে হচ্ছে অনেক কিছুর স্বীকৃতি তিনি করার আগেই পেয়ে যাচ্ছেন।
মিশর: রমজানে যারা রোজা করবে না তাদের জন্য রয়েছে জেল
ইসলামের ৪র্থ স্তম্ভ  পালন হিসেবে রমজান মাসে মুসলমানদের রোজা রাখতে হয়। কিছু মুসলিম রোজা রাখেন না… তবে মিশরে জেল আর জরিমানা প্রাপ্য ছিল তাদের যারা জনসম্মুখে খাওয়া দাওয়া করেছে এই বছর।
মিশরে প্রথমবারের মতো, স্বরাষ্ট্র মন্ত্রণালয় জনসম্মুখে যে সকল মুসলিম খেয়েছে তাদেরকে গ্রেপ্তার করেছে। হাসান আল হেলালি একটি পোস্ট লিখেছেন এই শিরোনামে:
حملة أمنية غير دستورية تنتهك الحريات العامة للمواطنين وتوقف المجاهرين بالإفطار في رمضان لأول مرة بمصر
নাগরিকদের নাগরিক অধিকারের উপরে অসাংবিধানিক হস্তক্ষেপ হয়েছে মিশরে। যারা জনসম্মুখে রোজা করছে না তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে।
তিনি গ্রেপ্তারের তালিকা দিয়েছেন:
في أسوان ألقت الشرطة المصرية القبض على ١٥٥ مصرياً وأودعتهم السجن وحررت لهم محاضر جنحة” الجهر بالافطار في نهار رمضان. وفي الغردقة (المدينه السياحية!!) أصدر محافظ البحر الأحمر قراراً بإغلاق المقاهي والمطاعم في نهار رمضان، كما ألقت الشرطة المصرية القبض على العديد من المصريين خلال إفطارهم في نهار رمضان. وألقت كذلك مباحث طلخا بمحافظة الدقهلية بدلتا مصر القبض على سبعة شباب يجاهرون بالافطار في نهار رمضان ويدخنون السجائر في الشارع العام، وحرّر لهم رئيس مباحث طلخا محضراً بالواقعة وتم عرضهم على النيابة التي أمرت بالافراج عنهم بكفالة ٥٠٠ جنيه.
আসোয়ানে, পুলিস ১৫৫ জন মিশরীয়কে গ্রেপ্তার করেছে একটা অপরাধের জন্য। হুরগাদা (পর্যটন কেন্দ্র) তে লৌহ সাগরের গভর্নর একটা নিয়ম করেছেন যে রমজানের সকালে সকল রেস্টুরেন্ট আর কফির দোকান বন্ধ থাকবে। বেশ কয়েকজন মিশরীয়কেও আটক করা হয়েছে। ঢাকালিয়াতে, ৭ জন তরুণকে জনসম্মুখে ধূমপানের জন্য আটক করা হয় আর ৫০০ স্থানীয় মূদ্রা জরিমানা দিয়ে তারা মুক্ত হন।
এরাবিক নেটওয়ার্ক ফর হিউমান রাইটস ইনফর্মেশন এর জেনারেল ম্যানেজার গামাল ইদের উদ্ধৃতি দিয়ে এল হেলালি বলেছেন:
إجراءات القبض على المواطنين بتهمة “الإفطار” لا يوجد ما تستند إليه قانوناً”، وأضاف “يحق لأي مواطن أن يفطر أو يصوم رمضان، ولا يحق لأحد أن يفرض ذلك عليه”.
মিশরের আইন বা সংবিধানে কিছুই নেই এই গ্রেপ্তারের সমর্থনে, যে কোন নাগরিকের অধিকার আছে রোজা করার বা না করার আর কেউ তাকে জোর করতে পারে না এর জন্য।
খাওয়াতার অবশ্য অন্যরকম প্রতিক্রিয়া পোস্ট করেছেন খৃষ্টানদের পরিপ্রেক্ষিতে:
لا يوجد مثل هذه التهمة في القانون الا في القوانين السعودية والباكستانية الطالبانية”.وأكد حنا أن “مثل هذه الحملة تثير الفتنة في مصر، فقد توقف الشرطة مسيحياً في الطريق العام وهو يأكل أو يشرب، وقد تلقي القبض على مريض له رخصة الافطار، فهل يهان هذا المواطن ويسجن لحين إثبات براءته”.وأوضح “نحن نخشى أن تقوم الشرطة المصرية بتوقيف من ترتدي البنطال الضيق أو من تضع مساحيق الزينة على وجهها”.وتساءل حنا ” ما الذي يعنيه الجهر بالافطار، لقد وصل الامر الى اقتحام الشرطة المصرية للمقاهي والقبض على من بداخلها، علماً بأن من يجلس في مثل هذه المقاهي يجلس مختبئاً ولا يجاهر بالافطار، فالمعنى مطاطي وحسب أهواء الشرطة”.
সৌদি বা পাকিস্থানী আইনের বিপরীতে মিশরে এমন কোন অপরাধ আইনে নেই। আইনজীবি মাগদি হান্নাহ বলেছেন যে পুলিশ ভুল করে খাচ্ছে এমন কোন খ্রীষ্টানকে গ্রেপ্তার করে থাকতে পারেন। তারা অসুস্থ কোন মুসলিমকে গ্রেপ্তার করে থাকতে পারেন যিনি রোজা করছেন না। এই নাগরিক কি অপরাধী প্রমাণিত না হওয়া পর্যন্ত শাস্তি ভোগ করবেন? আমরা চিন্তিত যে গ্রেপ্তারকৃতদের মধ্যে প্যান্ট আর মেক-আপ করা মহিলারাও পড়বেন! হান্নাহ ‘জনসম্মুখে রোজা না রাখার' পরিষ্কার মানে জানতে চেয়েছেন কারণ যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা রাস্তায় না বরং একটা কফির দোকানে বসে ছিলেন… পরিষ্কার ব্যাখ্যার অভাব প্রত্যেক অফিসারকে স্বাধীনতা দেয় কে কি করছে সেটা ঠিক করার।
সালাফি সুন্নিরা বলেছে:
من جانب آخر لقيت هذه الحملة ارتياحاً بين السلفيين في مصر، على اعتبار أنها خطوة جيدة لتطبيق الشريعة في مصر.وقال الداعية الاسلامي عادل السيد نائب رئيس جماعة أنصار السنة السلفية بمصر لـ”العربية.نت”: نعم الصوم هو عبادة بين العبد وربه، يجزى بالثواب إن صام وبالعقاب إن أفطر دون عذر، لكن هذا لا يمنع أن المجاهرة بالافطار لا تجوز شرعاً وما فعلته الشرطة المصرية شيء تحمد عليه، وهو من باب الامر بالمعروف والنهي عن المنكر”.وأضاف الشيخ عادل السيد “إن الانسان لو شرب الخمر في بيته ولا يراه أحد لا أستطيع أن أعاقبه، أما إن جهر بها في الطريق العام فيحق لي أن أنفذ فيه العقوبة بواسطة ولي الامر، وهو هنا في مصر الشرطة، والتي نصّ عليها الشرع والقانون لانه أخلّ بالنظام العام وجاهر بالمعصية ولم يعتبر لحرمات الله، واستهان بالشرع الحنيف، وهذا ينطبق على المفطرين في نهار رمضان، وإن كان المفطر مريضاً أو مسافراً فلا يجوز له ان يجاهر بالافطار”.وأكد “أن ما فعلته الشرطة المصرية يطابق القانون المصري، فهناك نص يعاقب على ذلك في قانون العقوبات بالغرامة المالية تحت بند “مخالفة الأخلاق والآداب العامة، وهو ما يعاقب عليه القانون”.
সালাফিরা মিশরে শরিয়া আইন প্রতিষ্ঠার দিকে এক ধাপ হিসাবে এটাকে স্বাগত জানিয়েছেন। মিশরের আন্সার আল সুন্না সালাফি সংস্থার ডেপুটি শেখ আদেল এল সায়েদ বলেছেন যে এটা সত্যি যে রোজার ব্যাপার আল্লাহ আর প্রার্থনাকারীর মধ্যে আর যারা রোজা করে বা করে না আল্লাহ তাদেরকে পুরষ্কার বা শাস্তি দেবেন। কিন্তু গুনাহ জনসম্মুখে তুলে ধরা শরিয়া আইন পরিপন্থি আর পুলিশের কাজ ‘ভালো কাজ তুলে ধরা আর খারাপ কাজ আটকানো' এর মধ্যে পড়ে। কোন ব্যক্তি যদি বাড়িতে মদ্যপান করেন, তাকে আমি গ্রেপ্তার করতে পারি না কিন্তু জনসম্মুখে করলে, আইনের নামে আমি তাকে ধরতে পারি- মিশরের আইনে পরিষ্কার একটা ধারা আছে নীতি ভাঙ্গার বিরুদ্ধে।
হাইড এন্ড সিক গ্রেপ্তারের ব্যাপারে মন্তব্য করেছেন:
خطوة في طريق شرطة الأمر بالمعروف و النهي عن المنكر
شعار هذه الحملة هو : سندخلك الجنة … بمزاجك أو غصباً عن دين أمك
الخطوة القادمة : حملات للقبض على الفاطرين في منازلهم و مداهمة ( أوكار الفطور ) للتخلص من المجرمين
في المستقبل : سترسل وزارة الداخلية بعثات من خيرة ضباطها إلى أفغانستان للحصول على تدريبات عملية من هناك لأحدث سُبل مكافحة الإفطار
تنظيم إحتفالية كًبرى بمناسبة القضاء على ( الحرية الشخصية ) بفضل الله أولاً و أخيراً ثم مجهودات السيد الرئيس و السيد وزير الداخلية
بأية تهمة تم القبض على المجاهرين بالإفطار ؟؟؟
ثم أفرض أني مش عايز أصوم .. انت مال أهلك .. لي رب يبقى يحاسبني
أزاي الضباط اللي عملوا الحملة دي و اللي أمر بقيامها ما يتحاكموش و يتعزلوا من مناصبهم
يعني أيه تخليني أصوم بالعافية ؟؟؟ هو أنت لمؤخذة يعني .. فاكر نفسك ربنا و لا أيه ؟
মিশরী ভালো কাজ তুলে ধরা আর খারাপ কাজ আটকানো পুলিশ শাষনের দিকে আর এক ধাপ। এই প্রচারনার স্লোগান হওয়া উচিত: যে কোন উপায়ে আপনি জান্নাতে যাবেন। পরের পদক্ষেপ: বাড়িতে রেড করে নাস্তিকদের খুঁজে বের করা হবে।
ভবিষ্যৎে, পুলিশদেরকে আফগানিস্থানে পাঠানো হবে ‘বাড়ি ভেঙ্গে ঢোকার' প্রশিক্ষণ নিতে। ব্যক্তিগত স্বাধীনতা শেষ করার জন্য বিশাল অনুষ্ঠান হবে। এই সব লোক কি অপরাধ করেছেন? ধরে নেই যে আমি রোজা করতে চাই না… এটা আপনার কোন ব্যাপার না।
এটা আমার আর আল্লাহর মধ্যের ব্যাপার।
এই প্রচারনায় যেসব অফিসার ছিলেন তাদের বিচার করে সরে দাঁড়াতে বলা উচিত। আপনি কে আমাকে জোর করে রোজা করতে বলার? আল্লাহ সাজতে ভালো লাগে?
বিখা মাসর বলেছেন যে মিশরী কর্তৃপক্ষ গ্রেপ্তারের কথা স্বীকার করেন নি:
মিশরের সংবাদপত্র আল ইউম আল সাবাতে বিশেষ সাক্ষাতকারে, সহকারী স্বরাষ্ট্র মন্ত্রী জেনারেল নাগি আল-হাসি রিপোর্ট অস্বীকার করেছেন যা বিক্যা আর অন্যান্য মিশরী সংবাদপত্রে ছাপা হয়েছিল।
তিনি বলেছেন যে আসোয়ানে পুলিশের রেইড যারা জনসম্মুখে রোজা করছে না তাদেরকে গ্রেপ্তার করতে কোন ‘সরকারী প্রচারণার' অংশ না। তিনি তর্ক করেছে যে মানুষের মধ্যে ‘বিভিন্ন বিষয় ছিল আর এই ব্যাপারে বিভ্রান্ত ছিল, যেহেতু নিরাপত্তা ব্যবস্থা যা নেয়া হয়েছিল তা সকল পুলিশ ডিপার্টমেন্টের মাঠ পর্যায়ের কাজের ফলো আপ হিসেবে সাধারণভাবে অপরাধ আর মাদকের বিরুদ্ধে প্রতিরোধের জন্য।'
হাসি বলেছেন পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছেন যারা পুলিশের চোখে ‘সন্দেহজনক' ছিল।
মিশর: খারাপ লোকেরা যারা নিজস্ব ব্লগে পাঠকের মন্তব্যকে সংযত করেন না
মিশরে ব্লগিং করা যে একটা গুরুতর অপরাধ এটা জানার পরে আর কারো জন্য কথা বললে তা শাস্তিযোগ্য অপরাধ হতে পারে। দেশের নিরাপত্তা কর্মকর্তারা এখন সেই সব ব্লগারদের গ্রেপ্তার করছেন যারা তাদের ব্লগ পোস্টে পাঠকের মন্তব্যগুলোকে সংযত করছেন না বা মুছে ফেলছেন না!
এল বাদেল সংবাদপত্রের প্রধান সম্পাদক খালেদ এল বালশি সম্প্রতি তলব পেয়েছেন রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থা থেকে আর তার বিরুদ্ধে কুৎসা রটানোর অভিযোগ করা হয়েছে কারণ তিনি তার ২০০৭ সালের একটি পোস্টে পাঠকের করা একটি ‘খারাপ’ মন্তব্য মুছে ফেলেন নি।
ব্লগারদের কণ্ঠ রোধের বিরুদ্ধে ড: মোস্তাফা এল নাগার সোচ্চার হয়েছেন:
ومع تنامي عدد المدونين في مصر ونشطاء الانترنت ، استحدث النظام قسم مكافحة جرائم الانترنت الذي من المفترض ان يبحث عن الجرائم المستخدم فيها الانترنت كوسيلة تقنية ، ولكن يبدوا ان النظام اراده لاغراض أخري ، اهمها ملاحقة المدونين ونشطاء الانترنت واختراق حساباتهم الشخصية واستغلال ما يكتبون كدليل ادانة ضدهم
ব্লগার আর ইন্টারনেট কর্মীরা লক্ষনীয়ভাবে সংখ্যায় আর কাজে বেড়ে চলেছে এবং স্থানীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে; তাই সাইবার অপরাধ নিয়ন্ত্রণের জন্য বিশেষজ্ঞদের নিয়ে একটা আলাদা শাখা স্থাপিত হয়েছে। এই শাখা চেষ্টা করবে অনলাইন অপরাধের তদন্ত করার যা তাদের লাগাতার ব্লগার আর নাগরিক সাংবাদিকদের তাড়া করার কার্যের বিপরীত। এদের কাজ হবে ব্লগারদের ব্যক্তিগত ওয়েবস্পেসে হস্তক্ষেপ করা, তাদের ব্যক্তিগত অ্যাকাউন্ট কুক্ষিগত করা, আর তাদের ব্লগ তাদের বিরুদ্ধে ব্যবহার করা।
ড: এল নেগার তার সব থেকে ভয়ঙ্কর দু:স্বপ্নের কথা বলেছেন:
ولكن تمثل هذه الخطوة التي تمت مع الصحفي خالد البلشي ، جرس انذار وناقوس خطر لما سيأتي بعد ذلك ، فسياسة التخويف والارهاب الفكري باستخدام شكل قانوني مفتعل قد يتم التوسع فيها ، وعلي ذلك يمكن اعتقال اغلب المدونين المعارضين لما تحتويه مدوناتهم من تعليقات تخص من علقوا ، بل الاصعب من ذلك يمكن مساءلة المدونين قانونيا بحجة سخيفة قد يفتعلونها كعدم الحصول علي الترخيص للنشر في المدونة وهي وسيلة نشر عامة ينطبق عليها قانون الصحافة الذي يحظر انشاء الصحف دون الحصول علي ترخيص مسبق من النظام
قد يري البعض تشاؤما فيما اكتب ، ولكن أحب أن أؤكد ان حالة الافلاس التي يتم بها مواجهة وسائل الاعلام الجديد قد تجعل هؤلاء يبتكرون ويتوصلون الي وسائل وحجج اسخف من كل هذا لتقييد حرية الرأي
ভবিষ্যৎের কথা ভাবলে খালেদ এল বালশির বিরুদ্ধে অভিযোগ একটা চিন্তার বিষয়। আইন প্রয়োগকারীরা এমন নীতির খারাপ ব্যবহার সহজে করবেন যার মাধ্যমে ব্লগারদের অসুবিধা করা যাবে; আর তাই বিরোধী দলকে সমর্থন করেন এমন ব্লগাররা গ্রেপ্তার হবেন তাদের পোস্টের কারণে আর তাদের পোস্টে রাখা মন্তব্যের কারণে। আর একটা ভয়ঙ্কর চিন্তা হচ্ছে যে ব্লগারদেরকে আইনগত ভাবে দায়ী করা যাবে লাইসেন্স ছাড়া ব্লগিং এর জন্য। আপনাদের মনে হতে পারে যে আমি অনেক খারাপ কথা ভাবছি কিন্তু আইটির সাথে সংশ্লিষ্টদের মতামত আর সরকারী নিয়ন্ত্রণের বিভিন্ন প্রচেষ্টা দেখলে এটা খুব দূরের চিন্তা বলে মনে হয় না!
ওমর আল হাদি এই ঘটনা নিয়ে ব্লগে লিখেছেন খালেদ আল বালশির উদ্ধৃতি দিয়ে:
وقال البلشي إنه دُعي لحضور تحقيق غير رسمي بعدما تلقى مكتب مكافحة جرائم الانترنت بلاغاً من مسئول بإحدى شركات القطاع العام حول اتهاماتِ بالفساد وإساءات شخصية كتبها مجهول تعليقاً على تحقيق صحفي نشره البلشي في صحيفة الدستور و أعاد نشره على مدونته الشخصية قبل أكثر من عامين
ونفى رئيس تحرير البديل مسئوليته عن محتوى التعليقات مؤكداً أنه لم يكن يفرض رقابة مسبقة على التعليقات في مدونته و لم يقرأ التعليقات محل الشكوى من قبل، وقام بحذفها بعد علمه؛ لأنه يرفض نشر اتهامات مرسلة دون
এল বালশি বলেছেন যে তাকে সাক্ষাৎকারে ডাকা হয় তার ব্লগে অজ্ঞাত একটা আপত্তিকর মন্তব্যের কারনে। আল বালশির পোস্টে মন্তব্য কারী ব্যক্তিগত আক্রমণ করেছেন পোস্টে উল্লেখিত কোম্পানিতে কাজ করা একজনের বিরুদ্ধে। কয়েক বছর পরে সেই কর্মী সাইবার অপরাধ নিয়ন্ত্রণ শাখার শরণাপন্ন হয়েছেন আর তারা আল বালশিকে ডেকে পাঠান। বালশি তার ব্লগে রাখা মন্তব্যের দায়িত্ব নিতে অস্বীকার করে বলেন যে তিনি মন্তব্য নিয়ন্ত্রণ করেন না আর তিনি তা মুছে ফেলবেন যেহেতু আক্রমণটি ব্যক্তিগত আর অযৌক্তিক ছিল।
তিনি আরো বলেছেন যে এই ঘটনা প্রথম না:
سبق أن تعرض المدون عمرو غربية صاحب مدونة حوليات صاحب الأشجار للتحقيق أمام النيابة بعد بلاغ من القاضي عبد الفتاح مراد بسبب تعليقات على مدونته.وهذا رابط يشرح تفاصيل تلك الواقعة؛ وبذلك يكون البلاغ المقدم ضد الأستاذ خالد البلشي هو ثاني مرة تستخدم فيها التعليقات لملاحقة صاحب مدونة.
২০০৭ এ কর্মী আর ব্লগার আমর ঘার্বিয়া তলব পান যখন বিচারক আব্দেল ফাতাহ মোরাদ আমর এর ব্লগে আপত্তিকর মন্তব্য পান। ঘটনার বিস্তারিত এখানে পাওয়া যাবে। খালেদ আল বালশির ঘটনাটা দ্বিতীয়বার যখন একজন ব্লগারকে তার ব্লগের অসংযত মন্তব্যের জন্য ধরা হয়।
আজ্জা মোঘাজি এই বাস্তবতা বোঝেন যে প্রিন্ট মিডিয়া সংস্থার সম্পাদক আর লেখকরা তাদের লেখা নিজেরা নিয়ন্ত্রণ করেন আর পাঠকদের মন্তব্যকে সংযত করেন আইনি দায়িত্ব এড়ানোর জন্য কিন্তু তিনি প্রিন্ট মিডিয়ার আইন সাইবার স্পেসে আরোপে রাজি না:
لا منطق يقول انى كصاحبة منزل محاسبة على الاعلانات التى يلصقها المارة عليه
لا منطق يقول انى مسئولة عن اراء الاخرين المنشورة على مدونتى فانا لم اتقدم بطلب فتح المدونة الى المجلس الاعلى للصحافة ولا انا ارتضيت ان اديرها وفقا للقواعد والقوانين الخاصة بالنشر التى يجب احترامها على الارض المصرية ما دمت قد ارتضيت ذلك منذ البداية
شروط الاستخدام التى التزم بها هى الواردة فى العقد الذى وقعته مع بلوجر بالموافقة على شروط استخدامه وايها لا يتضمن ان امارس الرقابة قسرا على تعليقات المارين بمدونتى بل تركت لى شروط الاستخدام حرية ان افعل ذلك او لا افعله
আমার নিজস্ব ব্লগে রাখা মন্তব্যের জন্যে দায়ী থাকা কোন মানের মধ্যে পড়ে না; যেভাবে বাড়ির মালিক তার বাড়ির দেয়ালে লাগানো পোস্টার বা স্টিকারের জন্য দায়ী হতে পারেন না। আমি প্রেসের সুপ্রিম কাউন্সিলের কাছে অনুমতি চাইনি ব্লগ শুরুর জন্য। আর তাই, একজন ব্লগার হিসাবে, তাদের আইন আমার মানা উচিত না। যে সকল আইন আর শর্ত আমি মেনেছি তা ব্লগার প্লাটফর্মের আর এখানে কোথাও বলা নেই যে আমার ব্লগে রাখা মন্তব্য আমাকে নিয়ন্ত্রন করতেই হবে।
মিশর: ব্লগাররা আনন্দপূর্ণ এবং হয়রানিমুক্ত ঈদ উপভোগের আহ্বান জানিয়েছেন
যখন ঈদ উল ফিতর আসে (রমাজনের শেষ হয়) সে সময় মিশরের নারীরা আরো বেশি যৌন হয়রানির ভয়ে শংকিত হয়ে ওঠে, যা ইতোমধ্যে মিশরে এক বিরক্তিকর উপাদানে পরিণত হয়েছে।
ব্লগার এবং অনলাইন অ্যাক্টিভিস্ট এই সব ঘটনার সাথে লড়াই করার জন্য একত্রে যোগ দিয়েছেন, তারা আহ্বান জানিয়েছেন মজার এক ঈদ পালন করার জন্য এবং এই উৎসবে কোন হয়রানি না করার জন্য।
এ রকম হয়রানির এক ঘটনা ঘটে ২০০৬ সালের ২৫ অক্টোবরে, সে সময় মিশর প্রথম গণ যৌন হয়রানির ঘটনা প্রত্যক্ষ করে, এই ঘটনা ঘটে ঈদ উল আজহার দিনে (কোরবানির ঈদে)।
এই বিশেষ ঘটনার কথা স্যান্ডমাঙ্কি উল্লেখ করেছেন:
এই ঘটনাটি তাদের জন্য আবার তুলে দেওযা হল, যারা এই ঘটনার কথা শোনেননি: সেদিন ছিল ঈদের প্রথম দিন, এবং উপশহরের এক সিনেমা হলে এক নতুন চলচ্চিত্র মুক্তি পেয়েছিল। সিনেমা হলে ঢোকার আশায় একদল উন্মত্ত পুরুষ সেখানে জড়ো হয়, কিন্তু হলের সব টিকেট বিক্রি হয়ে গিয়েছিল, ওইসব উন্মাদরা ঠিক করে যে তার এই হলটির উপর হামলা চালাবে। এই সিদ্ধান্ত নেবার পর তারা যা ঘটালো তাকে নিছকই যৌন উন্মাদনা বলা উচিত। হলে প্রবেশ করার সময় সামনে যে মেয়ে পড়েছে এই সব বদমাইশরা তাদের জোর করে জড়িয়ে ধরে, তা নেকাবধারী বা হেজবাধারী হোক কিংবা এ ধরনের পোশকধারী না হোক, সবাইকে তারা হয়রানি শিকার বানানোর চেষ্টা করে। এই ঘটনায় তারা মিশরীয় কিংবা বিদেশী কাউকে বাদ দেয়নি, এমনকি গর্ভবতী নারীদেরও তারা হয়রানি করতে ছাড়ে নি। তারা মেয়েদের জড়িয়ে ধরে, পিষতে থাকে এবং তাদের কাপড় খোলার উদ্যোগ নেয় এবং ধর্ষণ করার চেষ্টা করে। এ সকল কাণ্ড ঘটে পুলিশের ঠিক সামনেই। কোন কিছু করার বদলে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছিল।  উপশহরের কিছু ভালো মানুষ সেদিন মেয়েদের রক্ষা করার চেষ্টা করেছিল। দোকান মালিকরা সেদিন তাদের দোকান খুলে মেয়েদের দোকানে প্রবেশ করতে সাহায্য করে এবং তারপর দোকানে তালা মেরে দেয়, কারণ ওইসব উন্মত্ত জনতা দোকানে প্রবেশের চেষ্টা করে। ট্যাক্সি ড্রাইভার তাদের গাড়িতে মেয়েদের নিয়ে নেয়, সে সময় এই সমস্ত লোকেরা ট্যাক্সির জানালার কাচ ভেঙ্গে মেয়েদের টেনে বের করার চেষ্টা করে। মেয়েদের যৌন অপমান করার জন্য সুনির্দিষ্ট ভাবে বিপজ্জনক এক বিশৃঙ্খল পরিবেশ তৈরি করা হয় । এই ঘটনা চলেছিল প্রায় পাঁচ ঘণ্টা ধরে, সন্ধ্যা  ৭.৩০ মিনিট থেকে প্রায় রাত ১২.৩০ মিনিট পর্যন্ত। এ ঘটনার কথা স্মরণ করলে এখনও আমার পেট মোচড় দিয়ে ওঠে।
এরপর থেকে মিশরে যৌন হয়রানি যেন ঈদ উল ফিতর এবং ঈদ-উল আজহার একটা অংশ হয়ে দাঁড়িয়েছে। ব্লগার মোহাম্মদ হামদি ফেসবুক গ্রুপ বা দল তৈরি করেছেন এবং অনলাইনে এক প্রচারণা শুরু করেছেন যার নাম তিনি দিয়েছেন, “মজায় পরিপূর্ণ ও হয়রানি মুক্ত উৎসব চাই”:
شباب مصر اللى بجد عارف إن رب رمضان هو رب باقى الشهور , بالتالى عيب جدا شبابنا يكون بيصلى التراويح ويقيم الليل لحد أخر يوم فى رمضان , ومن أول يوم فى العيد نلاقى الشباب بيتحرشوا بالبنات والسيدات فى الشوارع . الجروب ده معمول علشان نقول إننا هنعيد وهنفرفش .. بس مش هنتحرش
وأتمنى كلنا نشارك فى إثراء الحوار هناك , ونعمل دعوه لكل أصحابنا على الفيس بوك عشان الفكره توصل لاكبر عدد من الناس .. يمكن نساهم فى عودة الأمن للشارع المصرى من جديد.
মিশরের তরুণরা জানে রমজানের যিনি সৃষ্টিকর্তা, তিনি বাকী সারা বছরেরও সৃষ্টিকর্তা, এটা খুব লজ্জার বিষয়, যখন আমাদের তরুণরা রমজানে প্রার্থনা করে, রোজা রাখে এবং সৃষ্টিকর্তার আরাধনা করে, সারা মাস জুড়ে তারা যে সকল গুণা করেছে তা যেন মাফ করে দেওয়া হয়, তখন রমজানের শেষে ঈদ আনন্দের প্রথম দিন তারা কায়রোর রাস্তায় জড়ো হয়, মেয়েদের হয়রানি করার জন্য। ফেসবুকের এই দলটিকে বলা হচ্ছে, মজা করা ও হয়রানি না করার মধ্যে দিয়ে উৎসব পালন করার দল। চলুন ইতিবাচক আলোচনার মাধ্যমে একে সমৃদ্ধ করি এবং সকল বন্ধু মিলে উদ্যোগ নেই, রাস্তায় চলাফেরা করা মেয়েদের প্রতি শ্রদ্ধা বাজায় রাখা ফিরিয়ে আনি এবং মেয়েদের নিরাপত্তা প্রদান করি।
ইতোমধ্যে এই প্রচারণা মিশরীয় ব্লগস্ফেয়ারে শুরু হয়েছে এবং নিম্নের সকল ব্লগে এই নিয়ে আলোচনা শুরু করেছে: সায়মা এল গামাল, মাহদি মুবারাক, মেশহমেশহিইয়া, ইগো, মাহা, ওমেন, কাসমা আবদেল আলাল এবং রেডিও হোরিতানা।
ব্লগার আহমেদ এল সাব্বাহ  যে মিশরকে জানেন তার জন্য বেদনা প্রকাশ করেছেন, তিনি বলেছেন:
رياضة التحرش فى مصر.. جزأ لا يتجزأ من الواقع الماسخ المُمسّخ الباهت الضائع التائه العجيب المؤسف الذى تحياه مصر فى تلك الفترة السوداء من عمر الزمان. أصدقائى الأعزاء.. أعلم أن المتحرشين لا يقرأوون غالباً ما أكتب، وربما لا يدخلون على الإنترنت أساساً إلا للتحرش الإلكترونى، ولهذا حديث أخر، وأظن – وليس كل الظن إثم - أن قراء هذه السطور لا يتحرشون، لهذا – ولهذا فقط – لن ألبس ثوب الحكمة وأدلوا بالنصائح، لكننى سأتمنى لكم:
عيد بدون تحرش
আমরা বর্তমান যে মিশরে বাস করছি সেখানে যৌন হয়রানি এক খেলার মতো, যা এখানকার বাস্তবতায় আমরা যে ভাবে জীবন যাপন করি, তাতে এক বেদনা যুক্ত করছে। আমার প্রিয় বন্ধুরা, আমি জানি যারা রাস্তায় মেয়েদের হয়রানি করে তারা আমার লেখে পড়বে না এবং সম্ভবত তাদের অনলাইনের উপস্থিতি হবে অনলাইনে কাউকে হয়রানি করার জন্য। আমি এও বিশ্বাস করি, যারা এখন এই লাইনগুলো পড়ছে, তারা  কাউকে হয়রানি করে না, এ কারণেই আমি বেশি করে চাচ্ছি আপনারা যেন হয়রানি মুক্ত এক ঈদ উদযাপন করতে পারেন।
মিশরীয়রা এখনো মিশরের যৌন হয়রানির ঘটনায় শোক প্রকাশ করছে, যখন রয়টার্স এখানকার যৌন হয়রানি উপর এক তথ্য প্রকাশ করেছে, এতে জানা যাচ্ছে যে, মিশরীয় পুরুষদের দুই-তৃতীয়াংশ মেয়েদের হয়রানি করে। এ ছাড়া হয়রানির শিকার মিশরীয় ব্লগার  এসার ইয়াসের এপ্রিলের ১৮ তারিখকে হয়রানি প্রতিরোধ দিবস হিসেবে ঘোষণা করেছেন।
মিশর: কপ্ট ধর্মীয় ব্যক্তির নির্বাচনে রাষ্টপ্রতি পদপ্রার্থী হওয়া
২০০৫ সালে আল ঘাদ পার্টির আইমান নুর ও  নিউ ওফাদ পার্টির  নোমান গোমা রাষ্ট্রপতি  হোসনি মুবারকের বিপক্ষে নির্বাচনে দাঁড়িয়েছিলেন। নুরের বিরুদ্ধে প্রতারণা ও গোমার বিপক্ষে উন্মাদনার অভিযোগ আনা হয়!
২০০০ সাল থেকে গামাল হোসনি মুবারক তার পিতার উত্তরসুরি হিসেবে বেড়ে উঠছে। ভবিষ্যতের রাষ্ট্রপতি হিসেবে তার এই বেড়ে ওঠা কোন বিশেষ বিরোধীতা ছাড়াই ঘটছে। ২০০৯ সালে গামাল মুবারক তার এক বিশেষ উদ্যোগ শারেক [অংশগ্রহণ] চালু করেন, যেখানে তিনি এক উন্মুক্ত অনলাইন সভা তৈরি করেছেন (শারেক ফোরাম)। সেখানে তিনি প্রতিশ্রুতি প্রদান করেন, ইন্টারনেট জানা মিশরীয়দের শারেকে রাখা সকল প্রশ্নের উত্তর তিনি নিজে প্রদান করবেন। পরে মিশরীয় গায়ক মোহসেন এল সাইয়াদ তার নিজস্ব উপায়ে গামাল মুবারকের পক্ষে প্রচারণা চালানোর উদ্যোগ নেন [আরবী গান]। এই গানের শিরোনাম, গামাল মুবারক… কেন নয়?
গুজব রয়েছে যে মিশরীয় গোয়েন্দা বিভাগের  প্রধান  ওমার সলিমানও আগামী রাষ্ট্রপতি নির্বাচনে  প্রার্থী হতে ইচ্ছুক যা ২০১১- এর জুনে অনুষ্ঠিত হবে, একটি ব্লগ এবং ফেসবুক গ্রুপ সিদ্ধান্ত নিয়েছে, যে তারা সলিমানকে সমর্থন করবে।
আজ বিকেয়া মাসার এর আবদেল সালাম জানাচ্ছেন: এক কপ্টিক ধর্মের আইনজীবী রাষ্ট্রপতি নির্বাচনে নিজের প্রার্থীতা ঘোষণা করেছেন।
মিশরের ইতিহাসে এটি এক নজীর বিহীন ঘটনা, কপ্টিক আইনজীবী মামদুহ রামজী ২০১১ সালে অনুষ্ঠিতব্য মিশরের রাষ্ট্রপতি নির্বাচনে নিজেকে এক প্রার্থী হিসেবে ঘোষণা দিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি প্রথম ব্যক্তি যিনি দেশটির সেরা পেশায় কাজ করার ইচ্ছায় নিজের নাম পেশ করলেন। রামজী স্থানীয় এক পত্রিকা আল- ইয়োউম আল-সাবায় দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে বলেন, তার প্রার্থীতা নিয়ে যে গুজব শোনা যাচ্ছে তা সত্যি।
আমি প্রথম মিশরীয় কপ্ট, যে রাষ্ট্রপতি পদের জন্য প্রার্থীতা ঘোষণা করলাম। মিশরের সেরা চাকুরি  রাষ্ট্রপতি  পদ, এর মনোনয়ন পাবার  জন্য যা যা দরকার সে সব পূরণ করার পর তিনি একথা বলেন।
এই ব্লগার জানাচ্ছেন এই ব্যাপারে চার্চের অবস্থান:
বিখ্যাত কপ্ট আইনজীবীর রাষ্ট্রপতি নির্বাচনে লড়াইয়ের সিদ্ধান্তকে অর্থডক্স ও প্রটেস্টান্ট চার্চ স্বাগত জানিয়েছে। তারা বলছে, এই সিদ্ধান্ত জাতীয় ঐক্যের প্রতীক, রাষ্ট্রপতি নির্বাচনের শর্তানুসারে ও সাংবিধানিক মতে রামজি এক অন্যতম প্রার্থী।
তবে দেশটির ক্যাথলিক চার্চ এই মনোনয়নকে, সংবিধান বিরোধী বলে উল্লেখ করেছেন।
সালিব মাট্টা সোয়ারিস, যিনি চার্চ অফ দা সেন্ট জর্জ এর যাজক তিনি বলেন, “চার্চ দেশটির রাষ্ট্রপতি নির্বাচনে প্রথম কপ্টিক প্রতিদ্বন্দ্বিতাকারীকে তার রাজনৈতিক চিন্তার জন্য স্বাগত জানান। দেশটির রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য সে নিজেকে মনোনীত করেছে।
কিন্তু তিনি যুক্তি দেখান, এই কাজটি কাজ হবে না, এই পদে বলাই বাহুল্য যে ধর্মের সংখ্যাগরিষ্ঠতা বেশি তাদেরই প্রার্থী গ্রহণযোগ্য হবে। এর মানে একজন মুসলিম এই পদে বেশি মানানসই। সোয়ারিস ব্যাখ্যা করেন, এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার শর্ত পূরণ করা যে কোন মিশরীয় প্রার্থীকেই তারা স্বাগত জানাবে। কিন্তু তিনি মনে করে এটা “সময়ের অপচয় মাত্র”, কারণ যখন কেউ সিদ্ধান্ত নেয়, সে নির্বাচনে লড়বে তা হলে অবশ্যই তাকে নির্বাচনের আগে এই ব্যাপারে গবেষণা এবং পরিকল্পনা করতে হবে।