The Global Voices Lingua project hopes to bring GV content to new linguistic audiences - Details

Also in:

মিশর দেশ অনুযায়ী আর্কাইভ

আর এস এস ফিড মিশর

2009-11-04

মিশর: সেরা দশ প্রভাবশালী ব্যক্তি

মিশরের রাষ্ট্রপতি হোসনি মুবারকের ছেলে গামাল মুবারক- আশা করা হচ্ছে যে সে তার পিতার উত্তরসুরি হতে যাচ্ছে.-- তিনি টাইম পত্রিকার চোখে ২০০৯ সালের পৃথিবী সেরা ১০০ জনের একজন নির্বাচিত হয়েছেন। এই পোস্টে মিশরীয় ব্লগাররা তাদের বক্তব্য প্রদান করছে।

2009-10-19

মিশর: ওবামার নোবেল শান্তি পুরষ্কারের জন্য কোন অভিবাদন না

মিশরের ব্লগার আর টুইটার ব্যবহারকারীরা আমেরিকান রাষ্ট্রপতি ব্যারাক ওবামার নোবেল পুরস্কার প্রাপ্তির সংবাদকে অবাক বিস্ময়ের সাথে গ্রহণ করেছে: কিভাবে একটি দেশ যে অনেক দুরের দেশে যুদ্ধে লিপ্ত তার রাষ্ট্রপতি শান্তি পুরস্কার পেতে পারে? মিশরের ব্লগারদের মন্তব্য তুলে ধরেছেন তারেক আমর।

2009-10-11

মিশর: রমজানে যারা রোজা করবে না তাদের জন্য রয়েছে জেল

ইসলামের ৪র্থ স্তম্ভ হিসেবে রমজান মাসে রোজা রাখতে হয়। কিছু মুসলিম রোজা রাখেন না... তবে মিশরে জেল আর জরিমানা প্রাপ্য ছিল তাদের যারা জনসম্মুখে খাওয়া দাওয়া করেছে এই বছর।

2009-10-09

মিশর: খারাপ লোকেরা যারা নিজস্ব ব্লগে পাঠকের মন্তব্যকে সংযত করেন না

মিশরের সাংবাদিক ও ব্লগার খালেদ এল বালশি সম্প্রতি তলব পেয়েছেন রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থা থেকে আর তার বিরুদ্ধে কুৎসা রটানোর অভিযোগ করা হয়েছে কারণ তিনি তার ২০০৭ সালের একটি পোস্টে পাঠকের করা একটি ‘খারাপ’ মন্তব্য মুছে ফেলেন নি।

2009-09-20

মিশর: ব্লগাররা আনন্দপূর্ণ এবং হয়রানিমুক্ত ঈদ উপভোগের আহ্বান জানিয়েছেন

যখন ঈদ উল ফিতর আসে (রমাজনের শেষ হয়) সে সময় মিশরের নারীরা আরো বেশি যৌন হয়রানির ভয়ে শংকিত হয়ে ওঠে, যা ইতোমধ্যে মিশরে এক বিরক্তিকর উপাদানে পরিণত হয়েছে। ব্লগার এবং অনলাইন অ্যাক্টিভিস্টরা এই সব ঘটনার সাথে লড়াই করার জন্য যোগ দিয়েছেন, তারা আহ্বান জানিয়েছেন মজার এক ঈদ পালন করার জন্য এবং এই উৎসবে কোন হয়রানি না করার জন্য।

মিশর: কপ্ট ধর্মীয় ব্যক্তির নির্বাচনে রাষ্টপ্রতি পদপ্রার্থী হওয়া

একজন মিশরীয় কপ্ট খ্রীষ্টান ধর্মের লোক ২০১১ সালে অনুষ্ঠিত হতে যাওয়া মিশরীয় রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছে পোষণ করেছেন। মামদুহ রামাজী মিশরীয় ক্ষমতাসীন সংসদীয় দলের এক সদস্য, তিনি এমন এক কাজ করতে যাচ্ছেন যেই কাজটি এর আগে অনেকেই করতে ব্যর্থ হয়েছেন।

2009-09-17

সুদানী এক ‘পাপে' মিশরীয়দের প্রতিক্রিয়া

সুদানে জাতিসংঘের মহিলা কর্মচারী লুবনা হুসেন জেল ও বেত্রাঘাতের মতো শাস্তির হুমকির মোকাবিলা করছেন। তিনি সুদানের রাজধানী খার্তুমে ছেলেদের মতো প্যান্ট পড়ে বের হয়েছিলেন এই 'পাপে' তার এই সাজা। তার দু:খজনক কাহিনীর এখনো পরিসমাপ্তি ঘটে নি। এই পোস্টে মারওয়া রাখা মিশরীয় ব্লগারদের প্রতিক্রিয়ার সংক্ষিপ্ত অংশ তুলে ধরেছেন।

2009-09-16

মিশর: কপ্ট অর্থডক্স চার্চের দু’টি টেলিভিশন চ্যানেল

খ্রীষ্টান কপ্ট ধর্মীয় অনুসারীরা মিশরে বিগত ১৫ বছর ধরে একটি টেলিভিশন চ্যানেল খোলার চেষ্টা করে ধারাবাহিক ভাবে ব্যর্থ হবার পর অবশেষে দুটি চ্যানেল খোলার অনুমতি লাভ করে এবং আরো তাদের চারটি চ্যানেল অতি সত্বর চালু হচ্ছে।

2009-09-12

মিশর: নাগলা এল এমামের প্রদর্শনীর সুরে কান পাতা

বিতর্কিত কর্মকাণ্ডের কারণে আলোচিত একজন মিশরীয় আইনজীবী আবার সংবাদের শিরোনামে এসেছেন খ্রীষ্টান ধর্মগ্রহণ করার কারনে। এই পোস্টে মারওয়া রাখা গল্পটি তুলে ধরেছেন।

2009-09-06

মরোক্কো: যৌন হয়রানির উপর চার রকমের দৃষ্টিভঙ্গি

সারা বিশ্বে ভয় দেখানো, গালি বা অশ্লীল কথা বলা ও জোর করে কোন যৌন কর্মকাণ্ডে বাধ্য করা, এসব বিষয়ের মধ্য দিয়ে যৌন হয়রানিকে নির্ধারণ করা হয়। খানিকটা দেরীতে মরোক্কোর ব্লগাররা পরিস্থিতির মূল্যায়ন করেছে। তারা তাদের ব্লগে বেশ কয়েক রকমের দৃষ্টিভঙ্গি প্রদান করেছে।