GlobalVoices পাওয়া যাবে আরও জানুন »

প্যারাগুয়ে

দেশ অনুযায়ী আর্কাইভ · 20 টি অনুবাদ


সর্বশেষ গল্পগুলো আরও জানুন প্যারাগুয়ে

6 ডিসেম্বর 2012

কুরুগুয়াতির মারাত্মক সংঘাতের অনুরণন চলছে প্যারাগুয়ে জুড়ে

পোস্টটি পড়ুন

৬জন পুলিশ কর্মকর্তা এবং ১১জন খামার শ্রমিকের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হওয়া কুরুগুয়াতি পুলিশী আক্রমণ সম্পর্কে জনমত এখনো বিভক্ত রয়েছে। একটি সংরক্ষিত বনাঞ্চল থেকে অবৈধ অধিবাসীদের উচ্ছেদের উদ্দেশ্যে পরিচালিত আক্রমণটির তদন্ত অব্যহত থাকলেও এটা কার দোষ সে সম্পর্কে এখনো শক্ত কোন প্রমাণ দিতে পারেনি।

30 নভেম্বর 2012

প্যারাগুয়েঃ ওয়ারেন্ট ছাড়াই আইএসপির নিউজ ওয়েবসাইট বন্ধ

পোস্টটি পড়ুন জিভি এডভোকেসী

২০১২ এর ২৬ সেপ্টেম্বর প্যারাগুয়েতে বেসরকারি কোম্পানিগুলোর সেন্সরশিপ সম্পর্কিত কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। দুটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান (আইএসপি) কোন বৈধ ওয়ারেন্ট ছাড়াই AbcColor.me ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে। নেট নাগরিকদের চাপের পর, ওয়েবসাইটটি পুনরায় চালু হয়েছে।

18 আগস্ট 2012

প্যারাগুয়েঃ আচেহ আদিবাসীদের ভূমি নিয়ে সংঘর্ষ এবং হুমকি

পোস্টটি পড়ুন রাইজিং ভয়েসেস

কুয়েটুভইয়ে এলাকার আচেহ আদিবাসী সম্প্রদায়ের কাছে প্যারাগুয়ের সরকার প্রায় ৪৬০০ একর ভূমির মালিকানা পুনরায় ফিরিয়ে দেওয়ায় আগস্ট মাসে দীর্ঘ এক উদযাপন অনুষ্ঠান হওয়ার কথা ছিল। তবে উক্ত এলাকা নিয়ে কৃষকের দলের সাথে সংঘর্ষ চলছে, যারা আইনের বাইরে এই জমি দাবী করছে, যা এই আনন্দঘন উৎসবের রংকে বিবর্ণ করে দিয়েছে।

21 জুলাই 2012

প্যারাগুয়ে: বাধ্যতামূলক শ্রমে যুক্ত এক শ্রমিক থেকে আদিবাসী নেত্রী

পোস্টটি পড়ুন রাইজিং ভয়েসেস

যখন মাবোয়াঙ্গির বয়স ছিল পাঁচ বছর, তখন তাকে তার বাবামা-এর কাছে ছিনিয়ে নেওয়া হয় এবং জোর করে গৃহকর্মে নিয়জিত করার জন্য তাকে প্যারাগুয়ের ধনীদের কাছে বেশ কয়েকবার বিক্রি করে দেওয়া হয়। এখন তিনি আচেহ সম্প্রদায়ের এক গুরুত্বপূর্ণ নেত্রী এবং এমনকি তিনি মন্ত্রী পরিষদের একজন সদস্য হিসেবে দায়িত্ব পালনও করেছেন। বর্তমানে মাবোয়াঙ্গি, তাঁর ব্যক্তিগত কাহিনী সবার সামনে তুলে ধরার জন্য রাইজিং ভয়েসেস-এর এক প্রকল্পে অংশগ্রহণ করছেন।

21 জুন 2012

ছবি টি অনুবাদ ভিডিও টি অনুবাদ
লাতিন আমেরিকার দেয়ালচিত্র এবং নাগরিক শিল্প: অনলাইনে এবং পথের ধারে

পোস্টটি পড়ুন

লাতিন আমেরিকা জুড়ে নাগরিক শিল্প এবং দেয়ালচিত্র দেখা যায়। এই অঞ্চলের বিভিন্ন দেশে নাগরিক শিল্প নিয়ে যে আন্দোলন চলছে ব্লগাররা সাম্প্রতিক পোস্টগুলোতে সেসবের ছবি এবং ভিডিও শেয়ার করেছেন।

21 মে 2012

প্যারাগুয়ে: আচে আদিবাসী সম্প্রদায়ের অন্দরে এক নজর

পোস্টটি পড়ুন রাইজিং ভয়েসেস

ইতিহাসের বেশিরভাগ সময় ধরেই প্যারাগুয়ের আচে আদিবাসী জনগণ তাদের এলাকা সংরক্ষণের সংগ্রামে লিপ্ত। বর্তমানে আচে’রা তাদের ভাষা এবং তাদের সংস্কৃতি সংরক্ষণে নাগরিক মিডিয়া ব্যবহার করছে।

3 এপ্রিল 2012

‘মুঘেরেস কন্সত্রুইয়েন্দো’: নারীর ক্ষমতায়ন, একবারে একটি ব্লগ

পোস্টটি পড়ুন

মুঘেরেস কন্সত্রুইয়েন্দো মহিলা ব্লগারদের জন্যে প্রথম স্প্যানিশ মঞ্চ, যা হিস্পানিক মহিলাদেরকে ইন্টারনেট উপাদান নির্মাতাতে পরিবর্তন করতে চায়। আমরা এর প্রতিষ্ঠাতা ক্লডিয়া কেলভিনের সাথে বেড়ে উঠা ব্লগার কমিউনিটি প্রসঙ্গে কথা বলেছি।

22 সেপ্টেম্বর 2011

স্বচ্ছতার জন্য প্রযুক্তি: চূড়ান্ত প্রতিবেদন

পোস্টটি পড়ুন টেকনলজি ফর ট্রান্সপারেন্সী নেটওয়ার্ক

টেকনলজি ফর ট্রান্সপারেন্সি নেটওয়ার্ক (স্বচ্ছ নেটওয়ার্কের জন্য প্রযুক্তি) গর্বের সাথে জানাচ্ছে যে তারা তাদের চূড়ান্ত প্রতিবেদন 'স্বচ্ছতা ও দায়বদ্ধতার জন্য প্রযুক্তির বৈশ্বিক নকশা' প্রকাশ করেছে। এই প্রতিবেদনটি প্রকাশ করেছে স্বচ্ছতা ও দায়বদ্ধতা উদ্যোগ (@টিএইনিশিয়েটিভ) । এর সাথে তারা প্রায় এক ডজনের মতো আন্তর্জাতিক স্বচ্ছতা আন্দোলনের উপর প্রতিবেদন প্রকাশ করেছে।

7 ফেব্রুয়ারি 2011

ল্যাটিন আমেরিকা: মিশরের ঘটনাবলীর সাথে সাদৃশ্য

মিশরে যখন বিক্ষোভ অব্যাহত রয়েছে, তখন ল্যাটিন আমেরিকান ব্লগাররা এ অঞ্চলে একই ধরনের অভ্যুথানের সাথে ঐতিহাসিক তুলনা করছিল, আর তাদের কেউ কেউ ভাবছিল; এখানেও কি সে রকম ঘটনা ঘটবে নাকি?

5 অক্টোবর 2010

ভিডিও টি অনুবাদ
ব্রাজিল: বিশ্বের সব থেকে বড় দেয়ালচিত্রের উদ্বোধন

পোস্টটি পড়ুন

ব্রাজিলের ফোজ দো ইগুয়াচু এলাকায় প্রায় ৩৭০০০ বর্গ ফুট এলাকা জুড়ে বিশ্বের সব থেকে বড় দেয়ালচিত্রটি (গ্রাফিটি) উদ্বোধন করেন দেশটির প্রেসিডেন্ট লুলা দা সিলভা। এই এলাকা বিখ্যাত ইগুয়াচু জলপ্রপাত আর প্যারাগুয়ে, ব্রাজিল আর আর্জেন্টিনার তিনটি সীমান্তের মিলনস্থল হিসেবে। এখানে এখন সজ্জিত একটি মহাসড়ক থাকবে যেটি শিশু ও তরুণদের অধিকারকে সম্মান জানাবে।

বিশ্বের অঞ্চলসমূহ

দেশ

ভাষা

বিশেষ টপিক

লেখাটির সাথে আছে