The Global Voices Lingua project hopes to bring GV content to new linguistic audiences - Details

Also in:

রাশিয়া দেশ অনুযায়ী আর্কাইভ

আর এস এস ফিড রাশিয়া

2009-11-11

রাশিয়া: ওয়েব ব্যবহার করে এক পুলিশ কর্মকর্তা পুলিশের দুর্নীতি উন্মোচন করেছেন

৬ নভেম্বর নভোরসিয়স্কের একজন পুলিশ কর্মকর্তা তার ব্যক্তিগত ওয়েবসাইটের মাধ্যমে রাশিয়ার প্রধানমন্ত্রী পুতিনের উদ্দেশ্য কিছু বক্তব্য প্রদান করেন এবং উক্ত বক্তব্যে তিনি রাশিয়ার পুলিশ কর্মকর্তাদের অজস্র সমস্যা তুলে ধরেন।

2009-11-10

রাশিয়া: ব্লগাররা বার্লিন প্রাচীর পতনের ২০তম বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আলোচনা করছে

বার্লিন প্রাচীরের পতনের ২০ বছর পর রাশিয়ার অল্প কয়েকজন ব্লগার এই বিষয়টির কথা উল্লেখ করেছে যা “অনেকের কাছে বিংশ শতাব্দীর ইতিহাসে এক অন্যতম ঘটনা”। অনেক ব্লগার এই দিনটিকে ব্যবহার করেছে তাদের পাঠকদের বর্তমান রাজনৈতিক অবস্থার কথা স্মরণ করিয়ে দেবার জন্য, অনেকে তাদের নৈরাশ্য প্রকাশ করেছে, কিন্তু বেশীরভাগ ব্লগার নিজেদের প্রশ্ন করছে: “কেন কেউ এই দিনটি নিয়ে কোন কথা বলছে না? কেন সবাই দিনটি উদযাপন করছে না”?

2009-11-04

বিশ্ব মন্দা নিয়ে পর্যালোচনা: বাঁচার উপায় এবং ব্যবসার সুযোগ

বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা সর্বত্র বিষাদ ছড়িয়েছে ও হতাশায় ডুবিয়ে দিচ্ছে। ব্লগাররা বিভিন্ন উপায় জানাচ্ছেন যে কি করে এই মন্দার মোকাবিলা করা যায়। বিশ্বজুড়ে ব্যবসাগুলো নতুন নতুন পন্থা অবলম্বন করছে; এমনকি অনেকে এই মন্দায় লাভও করছে। এই পোস্টে, আমি চেষ্টা করব কিছু ব্যক্তি এবং কোম্পানীর চেষ্টাগুলো জানাতে যেগুলো দ্বারা তারা এই মন্দা সাথে তাল মিলিয়ে যাচ্ছে।

2009-10-26

রাশিয়া: নির্বাচনে প্রতারণা আর ব্লগিং

গত অক্টোবর রাশিয়ার ৮৩টির মধ্যে ৭৫টি অঞ্চলে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে যাতে ভোট-কারচুপির খবর এসেছে। রাশিয়ার রাজধানীতে বিভিন্ন শ্রেণীর নাগরিক আর রাজনীতিবিদরা এ নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে - আর দেশের ব্লগারদের মধ্যে বেশ ক্ষোভ সঞ্চার হয়েছে।

2009-09-10

কাজাখস্তান: লেনিন, যখন জীবিত ছিলেন এখন তারচেয়েও জীবন্ত

কাজাখস্তানের বিরোধী দলীয় অবস্থান থেকে দেশটির ব্লগস্ফেয়ারে দু'টি একই রকম বার্তা এসেছে। তারা উভয়ে অতীতের এক প্রতীকের পুনরুত্থানের বিষয়ে কথা বলেছে: মাথা থেকে কাঁধ পর্যন্ত লেনিনের এক মূর্তির কথা।

2009-08-03

রাশিয়া: দাঙ্গা পুলিশ বিরোধী দলের মিছিল ছত্রভঙ্গ করে দিয়েছেছবি post

শুক্রবারে প্রায় ১০০ জনের মতো প্রতিবাদকারী মস্কোতে এক সরকারি অনুমোদনহীন মিছিলের আয়োজন করে। বিরোধী দলের পক্ষ থেকে এই প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। সন্ধ্যা ৬ টার সময় প্রায় শ'খানেক দাঙ্গা পুলিশ মিছিলটিকে ছত্রভঙ্গ করে দেয়। পুলিশ ৪৭ জনকে গ্রেফতার করে এবং বলা হচ্ছে তাদের মধ্য কয়েকজন ছিল সাংবাদিক ও পথিক। ...

2009-07-28

রাশিয়া: পোলিতকভোস্কায়া পুরস্কারপ্রাপ্তা নিহত

আর একটা মৃত্যু- আর একটা শোক বার্তা। এটাই মনে হয় অনেকে অনুধাবন করেছে যখন তারা রাশিয়ার মানবাধিকার কর্মী নাতালিয়া এস্তেমিরোভার মৃত্যুর খবর শুনেছে। তবে রাশিয়ার ব্লগোস্ফিয়ারে এখনও লোক আছেন যারা আওয়াজ তুলছে এই মৃত্যু থামাতে যা বিবেকের স্বর এবং সাম্যবাদের কন্ঠ রোধ করে।

2009-07-16

আমেরিকা-রাশিয়া: নতুন রাশিয়ার সাথে নতুন সম্পর্ক

শান্তি এবং সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং মানবাধিকার, এগুলো হলো এমন কিছু বিষয় যা আমেরিকার সাথে রাশিয়ার সম্পর্কের ক্ষেত্রে গুরুত্ব পায়। এই সপ্তাহের শুরুতে আমেরিকার রাষ্ট্রপতি বারাক ওবামা এবং রাশিয়ার প্রেসিডেন্ট মেদভেদ মস্কোতে এক বৈঠকে বসেন। সমস্যায় জর্জরিত বিশ্বের এক বাস্তবতায়, অর্থনৈতিক মন্দা এবং আবহাওয়া পরিবর্তন-এর মতো গুরুত্বপুর্ণ পটভুমির প্রেক্ষাপটে এই ...

2009-07-12

খাদ্য ,
সরকার

ইলিয়া ইয়াশিন জানাচ্ছেন (রুশ ভাষায়) যে প্রধানমন্ত্রী পুতিন আমেরিকার রাষ্ট্রপতি বারাক ওবামাকে রাশিয়ার ক্যাভিয়ার (স্টার্জন মাছের ডিম) খাইয়ে আইন ভঙ্গ করেছেন। ২০০৭ সাল থেকে রাশিয়ায় স্টার্জন মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

2009-07-02

রাশিয়া: আমি একজন রুশফোব

লাইভ জার্নাল (এলজে) ব্যবহারকারী রুশানালিত, একজন জনপ্রিয় রাশিয়ান ব্লগার যিনি পরিচিত রাশিয়ার অর্থনীতি নিয়ে তার উত্তেজক পোস্টের জন্য। তিনি গত ১০ই জুন তার ব্লগে এই ছদ্ম মেনিফিস্টো (ইশতেহার) প্রচার করেছেন (রুশ ভাষায়)। তিনি একে ভাগ্যের পরিহাস বলে উল্লেখ করেন যে যারা রাশিয়ার অতীতকে জটিল করে দেখে এবং বর্তমান রাশিয়াকে ...