Global Voices বাংলা ভার্সন » সিঙাপুর

দক্ষিণপূর্ব এশিয়া: জুতা, জুতা
অনেক দিন পর্যন্ত ইরাকী সাংবাদিক মুন্তাদার আল-জাঈদিকে মানুষ চিনবে জুতা ছোঁড়া বীর হিসাবে। গত রবিবার তিনি সমর্থ হয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট জর্জ বুশকে বাগদাদে একজোড়া জুতা ছুঁড়ে মারতে।

সেই জুতোজোড়া এখন অমূল্য। একজন সৌদি ব্যবসায়ী একপাটি জুতার জন্য ১০ মিলিয়ন আমেরিকান ডলার দিতে চেয়েছেন।

বিশ্বের অনেক মানুষ এই জুতা ছোঁড়ার ঘটনাকে নায়কোচিত কাজ বলে সমর্থন করেছেন, বিশেষ করে যারা বিদায়ী আমেরিকান প্রেসিডেন্টের পররাষ্ট্র নীতির বিরোধীতা করেন। দক্ষিণপূর্ব এশিয়ার ব্লগার আর সেখানকার বাসিন্দাদের প্রতিক্রিয়া কি?

সিঙ্গাপুর থেকে হাফরিজ মনে করেন আল-জাঈদির উচিৎ বিশ্বের প্রেসিডেন্ট হওয়া:

“এখনো কি কেউ আছেন যিনি এই জুতা ছোঁড়ার ঘটনাতে আলোড়িত হননি? এই মুন্তাদার আল-জাঈদি বিশ্বব্যাপী নায়কে পরিণত হয়েছেন। তিনি একজন বিখ্যাত ব্যক্তি। তার উচিত বিশ্বের প্রেসিডেন্ট হওয়া।”

সিঙ্গাপুর থেকে কাটাক জানিয়েছেন যে এই ঘটনা আমেরিকার পররাষ্ট্র নীতির ব্যর্থতা তুলে ধরে:

“বিদেশে অজনপ্রিয় ও অপদস্থ হওয়া সাধারণত: একজনের বিদায়ের সময় খুব ভালো একটি ছাপ রাখে না বিশেষ করে যাকে পৃথিবীর নেতা বলা হয়।

এই ঘটনা দেখায় কিরকম ঘৃণা আর দ্বন্দ্ব জমা হয়েছিল স্থানীয় মানুষের মধ্যে যার বেশীরভাগ তাদেরকে সহ্য করতে হয়েছিল তার পররাষ্ট্র নীতির সঠিক মূল্যায়নের ব্যর্থতার কারনে, বিশেষ করে ২০০৩ সালে ইরাকের উপর আক্রমণ।”

আর একজন সিঙ্গাপুরের ব্লগার, মি: ব্রাউন.কম প্রশ্ন তুলেছেন কেন সিক্রেট সার্ভিসের এজেন্টরা জুতাগুলো ধরতে পারেনি:

“এটা ভাবতে বাধ্য করে যে সিক্রেট সার্ভিসের এজেন্টরা যেহেতু দুটি বা নিদেনপক্ষে একটি উড়ন্ত জুতা থামাতে পারেন নি, তাহলে আরো ভয়ঙ্কর অস্ত্র থেকে প্রেসিডেন্ট বুশকে বাঁচানোর তাদের পরিকল্পনা কি ছিল?

নাকি তারা ইচ্ছা করে এই জুতোগুলোকে উড়ে যেতে দিয়েছে? হুমমমম…”

ফিলিপিনো সাংবাদিক কার্লোস কোন্ডে একজন মিডিয়া ব্যক্তিত্বের পরিপ্রেক্ষিতে জুতা ছোঁড়ার ঘটনাটা বিশ্লেষণ করেছেন:

“তিনি যা করেছেন তা হলো সবার আগে তিনি যে একজন নাগরিক তা দেখিয়েছেন, যে তিনিও তার সহ ইরাকীদের কষ্ট অনুভব করেন।

আল জাঈদি একজন সাংবাদিক। তিনি অন্যদের থেকে সম্ভবত ইরাকের কাহিনী আরো বেশী জানেন। কিন্তু সব কিছুর উপরে তিনি একজন ইরাকী নাগরিক। তিনি বাগদাদের অন্যান্য সাংবাদিকদের থেকে বেশী হয়তো তার মানুষের কষ্ট অনুভব করতে পারেন। আমরা কি আসলেই আশা করেছিলাম যে সে ওখানে চুপ করে বসে দেখবে বুশকে মিথ্যা কথা বলতে আর ইরাকে যারা আমেরিকার আগ্রাসনের কারনে দুর্ভোগ পেয়েছে তাদের স্মৃতিকে অসম্মান করতে?”

ফিলিপাইন্স থেকে ক-ব্লগ আল জাঈদির উদ্দেশ্য বুঝতে পেরেছে:

“আল-জাঈদি যা করেছে তা কি ঠিক? এভাবে বলি- যদি আপনার দেশ ধ্বংস হতো একটা যুদ্ধে যা শুধুমাত্র ভিত্তিহীন দাবি দিয়ে যথার্থ দেখানো হয় (মারনঘাতী অস্ত্র- ডাব্লিউ এমডি); যদি কোটি কোটি দেশবাসী এর কারনে মারা যায়, যদি বিদেশী আগ্রাসনকারী এখনো আপনার দেশে থাকে; আর যদি এই সব কিছুর পিছনের মাথা (এখন এটা একটা ভুল কথায় পরিণত হচ্ছে) আপনার দেশে এসে বলতে থাকে যে সে ঠিক ছিল, আপনারও কি একই ধরনের রাগ হবে না যা এই সাংবাদিকের হয়েছিল?

টেলিভিশনে আমি যা দেখেছি তা দেখে আমি হতবাক, আর আমি যখন এটা আবার ইউটিউবে দেখেছি তখনো হতভম্ব ছিলাম। আমি নিজেকে জিজ্ঞাসা করেছি যে একজন আমেরিকান প্রেসিডেন্টের সাথে এমন ব্যবহার কি করে হয়। কিন্তু নিজেকে যখন আমি আল-জাঈদির জায়গায় রাখি আমি তাকে তিরষ্কার করতে পারিনা। আসলে, ইরাকী সাংবাদিককে নিয়ে আমার একমাত্র সমস্যা হলো তার লক্ষ্য।”

ইন্দোনেশিয়া থেকে আরিফ লিখেছেন যে আমেরিকার প্রেসিডেন্ট- মনোনীত বারাক ওবামাকে আমেরিকার ভাবমূর্তী পুনরুদ্ধার করতে হবে যা তার পূর্বসূরীরা ধ্বংস করেছেন:

“পৃথিবীর বুকে ঘৃণা থেকে গেছে। জুতা ছোঁড়া শুধুমাত্র পৃথিবীর ঘৃণার প্রকাশ। মনে হয় বারাক ওবামাকে জর্জ ওয়াকার বুশ আমেরিকার যে ভাবমূর্তী নষ্ট করেছে তা পুনরুদ্ধার করতে হবে।

জুতো মারা কিছুই না। কিন্তু বুশ ভাববে যে সে খারাপ ভাবমূর্তী আর ঘৃণা সৃষ্টি করেছে। বুশ ইরাকের প্রাচীন নিদর্শনও ধ্বংস করেছে। সে অর্থনৈতিক প্রাপ্তি ধ্বংস করেছে। সে আমাদের কাছে মিথ্যা বলেছে। ইরাকে ব্যাপক ধ্বংসাত্মক কোন অস্ত্র নেই।”

হয়তো কর্তৃপক্ষের কাছ থেকে খারাপ প্রতিক্রিয়া আসবে ধরে নিয়ে, মালায়শিয়া থেকে সালাক ভয়ে আছেন যে “একদিন হয়ত আমাদের জুতোর জন্য আমাদেরকে লাইসেন্স নিতে হবে।”

অনেক দক্ষিণপূর্ব এশিয়ার ব্লগাররা ঐসব ফ্লাশ-নির্ভর খেলাতে মজা পেয়েছেন যেগুলো জুতো ছোঁড়ার ঘটনার পর তৈরী করা হয়েছে। এরকম দুটি খেলার ভিডিও স্যাম্পল নীচে দেয়া হলো:

<object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/8uH7DvrWTF4&color1=0xb1b1b1&color2=0xcfcfcf&hl=en&feature=player_embedded&fs=1"></param><param name="allowFullScreen" value="true"></param><embed src="http://www.youtube.com/v/8uH7DvrWTF4&color1=0xb1b1b1&color2=0xcfcfcf&hl=en&feature=player_embedded&fs=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" width="425" height="344"></embed></object>

<object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/3OPhn27ZQHU&color1=0xb1b1b1&color2=0xcfcfcf&hl=en&feature=player_embedded&fs=1"></param><param name="allowFullScreen" value="true"></param><embed src="http://www.youtube.com/v/3OPhn27ZQHU&color1=0xb1b1b1&color2=0xcfcfcf&hl=en&feature=player_embedded&fs=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" width="425" height="344"></embed></object>

সিঙাপুরের শিক্ষাব্যবস্থা পৃথিবীর অন্যতম সেরা
ব্লোয়িং ইন দ্যা উইন্ড ব্লগ সিঙাপুরের শিক্ষা ব্যবস্থার মান সম্পর্কে বিস্তারিত জানাচ্ছে।

দক্ষিণ পূর্ব এশিয়া ওবামার জয় উদযাপন করলো
প্রেসিডেন্ট নির্বাচিত হবার পর বরাক ওবামাকে অভিনন্দন! দক্ষিণ পূর্ব এশিয়ার ব্লগাররাও তার জয় আনন্দের সাথে উদযাপন করেছে। বাস্তবতা হচ্ছে ওবামার এই বিজয় অনেক ব্লগারের মনে এই প্রতিচ্ছবি তৈরী করে যে তাদের স্থানীয় রাজনীতিতেও পরিবর্তন প্রয়োজন। এই অঞ্চলের মানুষের দৃষ্টিভঙ্গির কিছু উদাহরণ এখানে তুলে ধরা হল।

রোগ ইকোনমিষ্ট আশা করছে, ব্রুনাইতে হয়ত এবার কিছু পরিবর্তন আসবে:

এটি এখন চুড়ান্ত। এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষটি হলেন বারাক ওবামা। বিষয়টি প্রমান করে যে পৃথিবীতে কোন কিছুই অসম্ভব নয়, যদি আমরা তার জন্য কঠোর পরিশ্রম করি (হে ঈশ্বর, ব্রুনাই দেশটির এ রকম একজন প্রয়োজন যে দেশটিতে পরিবর্তন আনতে সক্ষম)।

ক্যাম্বোডিয়া কলিং ওবামাকে স্মরণ করিয়ে দেন তাকে কি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে:

কেন আমি কৌতুহলী? কারণ সবার চিন্তা ছিল কে বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী দেশের নেতা হচ্ছেন? ওবামার ওপর প্রচন্ড চাপ থাকবে। যদি ওবামা ব্যার্থ হন তাহলে আরেকজন কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট খুঁজে নিতে আমেরিকার লম্বা সময় লেগে যাবে।

রিটার্ন টু রাই কেটাক ব্লগ ওবামার জয়কে পুর্ব তিমুর-এর স্বাধীনতা উদযাপন এর সাথে তুলনা করেছেন:

ওবামার জয়ের সাথে ফোন কল আর ইমেইল আসছিল, অনলাইন চ্যাট বা কথাবার্তা—সবকিছুর মধ্যে একটা ইতিবাচক ভাষা ছিল। ইতিহাস আমাদের তৈরী করে না, আমরা ইতিহাস তৈরী করি। মে ২০, ২০০২ এর পর আমার আর কখনই এরকম অনুভূতি হয়নি। একজন তিমুরবাসী বন্ধু ইমেইলে একই রকম তুলনা করেছিল।

তিমুরের স্বাধীনতার পর বারাক ওবামার জয় ২১ শতকের এক অন্যতম ঘটনা। পরবর্তীতে যা কিছুই ঘটুক, এক মহান অগ্রযাত্রা ইতিমধ্যে শুরু হয়েছে।

ইন্দোনেশিয়া এনোনিমাস ভাবছেন যে ইন্দোনেশিয়া কি ওবামার মতো কোন প্রার্থীকে ভোট দেবে:

ইন্দোনেশিয়া অবশ্যই অন্য অনেকে দেশের মতো অনেক জাতির একটি দেশ, যারা ওবামার প্রতিক্ষায়। আমরা ওবামাকে ভালোবাসি, এতে কোন সন্দেহ নেই। এখন প্রশ্ন হচ্ছে: যদি আমাদের দেশে কোন ওবামা থাকে। আমরা কি তাকে বের করতে সক্ষম হব? আমরা কি তাকে ভোট দেব?

ইন্দোনেশিয়াতে আমাদের ওবামাকে হতে হবে অর্ধেক ইন্দোনেশিয়ান এবং অর্ধেক চাইনিজ। আমরা বলতে পারি আমাদের ওবামা হবে মধ্য জাভায় অবস্থিত সোলোর জাভানিজ মা ও ইন্দোনেশিয়া-চাইনিজ পিতা, যার পূর্ব পুরুষরা চায়নার ফুজিয়ান প্রদেশ থেকে এসেছে, তাদের সন্তান।

জিজে জার্কাতা লিখছে যে ওবামার উপর পৃথিবীর মানুষের এক বিশাল প্রত্যাশা রয়েছে:

এই মানুষটির জন্য এটি এক বিশাল চাপ। শুধু আমেরিকার মানুষদের নয়, সারা পৃথিবীর মানুষের আশা এখন তার উপর।

বাস্তবতা হচ্ছে এখনো এক অর্থনৈতিক সমস্যা রয়ে গেছে। আমেরিকার অর্থনীতিকে আবার নতুন করে গড়তে হবে। এখনও আমেরিকার অনেক সৈন্য ইরাক ও আফগানিস্থানে মারা যাচ্ছে। হাজার হাজার লোক কর্মহীন। অনেকে তাদের ঘর হারাবে। আমি জানি এই সমস্ত ঘটনা এই ওবামার কারনে ঘটেনি। তিনি এর জন্য দায়ী নন। লোকজন এখন একটা সুখী জীবনের সন্ধানে রয়েছে, তাদের সুখী ভবিষ্যৎের জন্য। কোন অন্ধকার সুড়ঙ্গের শেষে দৃশ্যমান এক উজ্জল আলোর অপেক্ষায়।

মালয়েশিয়া থেকে মহাগুরু৫৮ বিশ্বাস করেন:

আমারেকিানরা নিজেদের উদ্ধার করেছে এমন একজন মানুষকে ভোট দিয়ে যাকে আমরা সকলেই শ্রদ্ধা করি এবং সম্মান জানাই। মনোযোগ দিয়ে তার ভাষণ শুনুন, এই ভাষণ আমাদের এক আশা দেয়। তাঁর উচ্চারিত প্রত্যেকটি শব্দ, তার নি:সৃত প্রত্যেকটি বাক্য আমেরিকার সৎ ইচ্ছা হয়ে ধরা দেয়। আজ, সারা বিশ্ব এক নতুন যুগের সুচনার উৎসবে মেতে উঠছে।

অবনক্সাস ৫এক্সমম এক মালয়েশিয়ান ব্লগার। তিনি যারা ওবামার জয়ে অতি উল্লসিত তাদের উপদেশ দিয়েছেন তারা যেন মালয়েশিয়ার স্থানীয় সমস্যার ক্ষেত্রেও একই ধরনের চিন্তা নিয়ে কাজ করে।

এটার কোন মানে হয় না। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ওবামার জয়ে অনেক মালয়েশিয়ান ব্লগার উহ-আহ করছে। তার খুব মনোযোগ দিয়ে ওবামাকে লিখছে এবং কি ভাবে তিনি আমেরিকা ও বিশ্বের মাঝে পরিবর্তন আনতে পারেন সে সমন্ধে লিখে যাচ্ছে।

এখন আমাদের নিজেদের উঠোন, এই সুন্দর মালয়েশিয়ায় এই রকম কোন কাজ করতে তারা কোনদিনই উৎসাহী হয় না। কেন আমেরিকায় যা হচ্ছে তা নিয়ে এত নাচানাচি, যখন আমরা এমনকি আমাদের নিজেদের দেশে কোন পরিবর্তন আনার চেষ্টা করি না।

কেন আমি দেখি না তারা আমাদের দেশের রাজনীতি নিয়ে প্রশ্ন তোলে না। কেন তারা সে সমস্ত বিষয় নিয়ে উত্তেজিত হয় না যেগুলো আমাদের উপর প্রভাব বিস্তার করে। কেন আমেরিকায় যা হচ্ছে তা নিয়ে এত মাতামাতি যখন আমরা আমাদের দেশের কারো বিরুদ্ধে একটা আঙ্গুলও তুলতে পারি না।

ওবামাকে নির্বাচিত করে আমেরিকা এক বিশাল ব্যাতিক্রমী অর্জন করেছে এটি স্বীকার করে লিম কিট সিয়াং মালয়েশিয়ায় জাতিগত সম্পর্ক উন্নয়ন ও জাতির উন্নয়নে ব্যর্থতা নিয়ে বেদনার্ত হয়েছে:

ওবামার ঐতিহাসিক অর্জন অনেক মালয়েশিয়ানদের মনে এক প্রশ্ন তৈরী করেছে, এটা কি সম্ভব যে একজন চাইনিজ, ভারতীয়, কাদাজান (মালয়েশিয়ার এক ক্ষুদ্র মালয় আদিবাসী জাতি, যারা মূলত খ্রীষ্টান) জাতির কোন একজন কি কোনদিন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হতে পারবে? যদিও সংবিধানে পরিস্কারভাবে লেখা রয়েছে যে যে কোন মালয়েশিয়ান নাগরিক ধর্ম বা জাতিগত বৈশিষ্টের ঊর্ধ্বে উঠে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হতে পারে।

যদি এ রকম কোন প্রশ্ন আজ হতে পঞ্চাশ বছর আগে জিজ্ঞেস করা হত তাহলে এই জাতির নির্মাতারা কোন দ্বিধা ছাড়াই বলতেন যে সংবিধানে  এ ক্ষেত্রে কোন বাধা নেই।

কিন্তু এখন এই সময়ে যদি একই প্রশ্ন আবার করা যায় তাহলে বেশ কিছু জোরালো কন্ঠ (যখন এই প্রশ্নটি সংসদে উত্থাপিত হয়েছিল) থাকবে যারা এর উত্তর দিবে, না।

কেন মালয়েশিয়ার জাতিগত সম্পর্ক এবং জাতি নির্মাণ পঞ্চাশ বছর আগের তুলনায় পিছিয়ে গেছে, যখন আমেরিকার এই জাতিগত সম্পর্ক আরো জোরালো হয়েছে, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে বারাক ওবামার ঐতিহাসিক বিজয়ের মাধ্যমে।

মালয়েশিয়ার রকি ব্রু বারাক ওবামার দিকে কিছু প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন:

তিনি কি আমেরিকার অর্থনীতিকে আবার চাঙ্গা করতে পারবেন?  তিনি কি গুয়ানতানামো-বে বন্ধ করে দিতে পারবেন?  আমেরিকার সন্ত্রাসের বিরুদ্ধে যে পবিত্র যুদ্ধ তিনি কি থামিয়ে দিতে পারবেন?  আমার সন্দেহ রয়েছে। কিন্তু তাতে কার কি আসে যায়। আহ?  তারা বলছে বুশের পরে যে কেউ আমেরিকার জন্য একজন ভালো প্রেসিডেন্ট হতে পারে, অন্তত ক্ষতিগ্রস্ত বাকী বিশ্বের জন্য।

থাইল্যান্ডে অবিস্থত আমেরিকার দুতাবাস ব্যাংককে এক ছদ্ম নির্বাচন আয়োজন করেছিল। কল্পনা করুন সেই নির্বাচনে কে জয়লাভ করেছিল। হ্যাপী লাইক এ হিপ্পো ব্যাংককবাসীর মনোভাব বর্ণনা করছেন।

নির্বাচনের কয়েকদিন আগে থেকে ব্যাংককের থাই টেলিভিশন চ্যানেল ও রেডিও ওবামার সমন্ধে আলাপ করছিল এবং মনে হচ্ছিল তারা পিএডি নামের দলটির প্রতিবাদের কথা ভুলে গিয়েছিল। আমি জানি প্রত্যেকটি থাইবাসী ওবামাকে সমর্থন করে, এমনকি রেডিও জকি ও সংবাদ উপস্থাপকরা ওবামাকে ভালোবাসে। শীঘ্রই আমরা আশা করতে পারি ওবামার আদলে পুতুল এবং তার নামে অন্য খেলনা থাইল্যান্ডের রাস্তায় বিক্রি হতে থাকবে।

সিঙ্গাপুর থেকে ডিকে প্রথমে ডেমেক্রেটিক দল ওবামাকে বেছে নেওয়ায় উদ্বেগ প্রকাশ করেছিল।

আমি স্বীকার করে নিচ্ছি, যখন হিলারীর বদলে ওবামা ডেমেক্রেটিক দলীয় প্রার্থী হলো, তখন আমি খানিকটা চিন্তিত হয়ে পড়ি।  আমার মূল ভাবনাটি ছিল সে একজন কৃষ্ণাঙ্গ। আমেরিকানরা এখনও কোন নিগ্রো প্রেসিডেন্টকে মেনে নিবে না। আমি খুশী যে আমি ভুল ভেবেছিলাম। আমি আনন্দিত ওবামা আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে। যদিও আমরা জানি না তিনি সঠিক ব্যাক্তি কিনা, যিনি আমেরিকাকে সামনে নিয়ে যাবে এবং এক অস্থিরতা থেকে পৃথিবীকে বের করে আনবে। তবে আমরা জানি হোয়াইট হাউসে তার আগমনে অনেক কিছু আগের চেয়ে ভালো হতে পারে।

সিঙ্গাপুরের স্টার্স ইন দ্যা মেকিং ছিল ম্যাককেইনের সমর্থক:

যখন ম্যাককেইন নির্বাচনী প্রচারের সময় তার চুড়ান্ত ভাষণটি দেন তখন আমাদের চোখে পানি চলে আসে। আমার কাছে জন ম্যাককেইন আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট হবার জন্যে বেশী যোগ্য ছিল। পররাষ্ট্র নীতি এবং যুদ্ধে তার অভিজ্ঞতা আমেরিকার ভালো কাজে আসতো। এই অস্থির কঠিন সময়ে তিনি ছিলে আমেরিকা ও সারা বিশ্বের জন্য স্থায়ীত্বের প্রতীক।

কিন্তু আমেরিকার পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছে। ওবামা ভালো মানুষ এবং তিনি জাতিকে একজোট হয়ে নেতৃত্ব দিবেন। তিনি আমেরিকার স্বপ্নের প্রতীক, কিন্তু কতদিন এই স্বপ্ন টিকে থাকবে? যখন ওবামা প্রথম বছরে তার অফিসে যোগ দেবেন তখন বাস্তবতা তাকে মাটিতে নামিয়ে আনবে নাতো?  তার কাছে কি খুব বেশী আশা করা হচ্ছে না?

এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিষয় নিয়ে পরিকল্পনার জন্য ওবামা একজন ফিলিপিনোকে বেছে নিয়েছেন। মিডফিল্ড এ ব্যাপারে তার প্রতিক্রিয়া জানাচ্ছে:

ফিলিপিনো হিসেবে আমরা দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টা একজন ফিলিপিনো যিনি এশিয়া প্যাসিফিক ইস্যুতে ওবামা সাথে কাজ করবে। এতে ফিলিপিনোরা উপকৃত হবে এবং সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই যেভাবে চলুক না কেন, তিনি ফিলিপিনো ইউএসএএফএফই  বিল ও অন্যান বিষয় সমন্ধে নিরপেক্ষ দৃষ্টি রাখবেন।

এ ফিলিপিনা মম ব্লগার ওবামার পররাষ্ট্র নীতি সম্পর্কে কৌতুহলী:

ফিলিপিনো হিসেবে আমার পছন্দ সিনেটর বারাক ওবামাকে, তার পররাষ্ট্র নীতিকে, ওবামার মধ্যে আমি বিশ্ব নেতা হবার গুণ দেখেছি। বন্ধু বা শত্রু যে হোক না কেন তার জন্য সামরিক পথে না গিয়ে আলোচনায় বসা এবং কুটনৈতিক উপায়ে সমস্যার সমাধান করাই ভালো। মোটের উপর আমাদের শত্রুদের সাথে বসে আলাপ করায় কাকে আহত হতে হয়?

ওবামার নির্বাচন আমেরিকা ও সারা পৃথিবীর সংখ্যালঘু সম্প্রদায়ের কাছে একটা সঙ্কেত যে, আমেরিকা বর্ণবৈষমের শিকল ভেঙ্গে ফেলছে, তারা সকল বর্ণ ও ধর্মের জাতির জন্য তাদের হৃদয় উন্মুক্ত করছে।

টনিও ক্রুজ ফিলিপিনো সক্রিয় কর্মীদের ওবামার প্রচারণার ও পরিকল্পনার সমকক্ষ এক প্রচারণা তৈরী করতে বলছেন:

চলুন আমরা ফিলিপিনোরা ওবামার জয় থেকে উদ্দীপ্ত হই। খুব দ্রুত আমরা পরিবর্তনের জন্য প্রচারণা শুরু করি (ওবামা দুই বছর আগে তার এই প্রচারনা শুরু করে, ফিলিপিনোর পরবর্তী নির্বাচন শুরু হবে দুই বছরের কম সময়ের মধ্যে)। রাজনৈতিক দলগুলোর মধ্যে চ্যালেজ্ঞ ছুড়ে দেওয়া এবং আমাদের এই চাওয়াকে প্রেসিডেন্ট নির্বাচনের কেন্দ্রে রাখা উচিৎ। অবশ্যই ফিলিপাইনের রাজনীতি আমেরিকার রাজনৈতিক পদ্ধতি থেকে আলাদা। কিন্তু ওবামার পুরো অভিজ্ঞতাকে ছুঁড়ে ফেলে দেওয়ার জন্য এটা কোন অজুহাত হতে পারে না। অনেক কিছু শিক্ষনীয় রয়েছে এবং সম্ভবত তা আমাদের নিজেদের বাস্তবতায় কাজে লাগতে হবে।

চীনের দুধ কেলেন্কারী আর দক্ষিনপূর্ব এশিয়ার দেশগুলো
পৃথিবীর অন্যান্য দেশের মতো, চীনের দুধের ভেজালের ঘটনা দক্ষিনপূর্ব এশিয়ার দেশসমূহকেও আতঙ্কিত করেছে। এসব দেশের ব্যবসার বৃহত্তম অংশীদার চীন এবং চীনের সামগ্রী এই অঞ্চলে জনপ্রিয় আর সহজলভ্য। এটা জানা আশ্চর্যজনক কিছু না যে চীনের যেসব দুগ্ধজাত পণ্য মেলামাইন দ্বারা দূষিত তা এখানের স্থানীয় বাজারে ইতোমধ্যে বিক্রি হয়েছে।

এই সমস্ত দেশের সরকাররা এই ব্যাপারে কিভাবে প্রতিক্রিয়া জানিয়েছে? চীনের দুগ্ধজাত পণ্য পরীক্ষা, শক্তভাবে নিয়ন্ত্রণ আর নিষিদ্ধ করা হয়েছে। এমনকি জনপ্রিয় সাদা খরগোশ ক্যান্ডিকেও বিপদজনক খাদ্যের মধ্যে তালিকাভুক্ত করা হয়েছে। বিভিন্ন গণস্বাস্থ্য কর্তৃপক্ষ চীন থেকে আগত নিরাপদ জিনিষের একটা তালিকা প্রকাশ করেছে।

দুগ্ধ ভীতির কারনে ক্রেতারা তাদের খাদ্যাভ্যাস পাল্টাচ্ছে, আর অনেকে দুধ খাওয়া থেকে বিরত থাকছে। যেমন আশা করা হচ্ছিল, দুগ্ধ প্রক্রিয়াজাতকারী কোম্পানীরা তাদের ক্রেতাদের বোঝানোর চেষ্টা করছে যে তাদের পন্য নিরাপদ। ব্রুনাই এর একজন ক্রেতা চায় যে তাদের সরকার যেন দূষিত দুগ্ধজাত পন্যের তালিকা আবার পরীক্ষা করে। নাউ এ মাম্মী এখন চিন্তিত যেহেতু সে চীনে অবস্থিত একটা কারখানায় তৈরি বিস্কিট কিনেছে।

ব্লগারদের প্রতিক্রিয়া কি? একজন সিঙ্গাপুরিয়ান একে বর্ণনা করেছে “মরনঘাতী অস্ত্র- দূষিত দুধের উপাখ্যান।”

ব্যাঙ্কক পন্ডিত তার সরকারকে মাত্রারিক্ত প্রতিক্রিয়া না দেখানোর পরামর্শ দিয়েছে:

“সরকারের তার নাগরিকদের নিরাপত্তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণের দরকার, কিন্তু একই সাথে তাদের উচিত হবে না অতিরিক্ত প্রতিক্রিয়া জানিয়ে আতঙ্কের সৃষ্টি করার- সরকার যদি বাড়াবাড়ি করে, চীন পাল্টা ব্যবস্থা নিতে পারে যা থাই রপ্তানীকারকদের জন্য ক্ষতিকর হবে।”

তার ব্লগের একজন পাঠক চীনের দুগ্ধজাত পণ্য থাইল্যান্ডের সুপারমার্কেটে বিক্রি করতে দেখে বিষ্মিত হয়েছে:

“আমার বিশ্বাস যে থাই সরকারের অবস্থান একেবারেই অগ্রহণযোগ্য, এটা শুধুমাত্র জনসংযোগের ব্যাপার না। কিভাবে এইসব জিনিষ সুপারমার্কেটের শেলফে এখনো আছে? সরকারের দরকার জনগনের নিরাপত্তার জন্য শক্ত অবস্থান নেয়া আর আমাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দেয়া যে কোন কোন জিনিষ দূষিত এবং তা সরিয়ে ফেলা।”

ব্যাঙ্কক থেকে আলেক্সিস দা টাইনি এখন থেকে আরো বেশি স্থানীয় আর অপ্রক্রিয়াজাত জিনিষ কিনবেন:

“মেলামাইন বিষাক্ত হওয়ার কথা, ঠিক? তাহলে কি করে ওই জিনিষের গ্রহণযোগ্য মাত্রা আমাদের খাদ্যে আমরা পাই? আমি ধারনা করছি যে আমাদের স্বাস্থ্যের জন্য এত ক্ষতিকর একটা জিনিষের জন্য ‘গ্রহণযোগ্য মাত্রা' শূন্য হবে। ইশ্বর। আমরা কি করে এই পর্যায়ে পৌঁছেছি যে এমন জিনিষ আমাদের খাদ্যের সাথে দেয়া হচ্ছে? আসলে আমরা এই পর্যায়ে কি করে পৌঁছেছি যে করপোরেশনরা আমাদেরকে বলবে যে খাদ্যে কি ঠিক আছে যদিও তা আমাদের ঠিক বলে না মনে হয়? একটা জিনিষ নিশ্চিত, এটা আমার বাজার করার অভ্যাস পাল্টাবে। এখন থেকে এটা স্থানীয় আর প্রাকৃতিক (অপ্রক্রিয়াজাত) হবে যতদূর পাওয়া সম্ভব।”

মালয়েশিয়া থেকে মাই ফুড ফর থটস চীনের সাথে ব্যাবসায়িক নিষেধাজ্ঞার অসুবিধার কথা বলেছে:

“কিন্তু চীনে কি তৈরি হয়না? এমনকি নাইকি জুতাও চীনে তৈরি হয়! তার মানে কি চীনে তৈরি না এমন জিনিষ শুধুমাত্র কেনা নিরাপদ? যার মানে শুধুমাত্র দামী, ব্রান্ডের জিনিষ যার ফলে মূল্যস্ফীতি আরো বাড়বে? যার মানে আমাদের বেতনে কুলাবে না? হায়…”

পূর্ব তিমোর থেকে টাম্বেলউইড ইন স্পেস লিখেছে যে দুধের এই কেলেন্কারীর ঘটনা আধুনিক জীবনযাত্রা সম্পর্কে কি প্রকাশ করেছে:

“চীনের সাম্প্রতিক দুধের ভেজালের ঘটনা আমাদেরকে মনে করিয়ে দেয় যে জীবনের প্রায় প্রতি ক্ষেত্রে কত দূষণ আছে। এবার এটা মেলামাইন, কিন্তু সাম্প্রতিক গবেষণা দেখিয়েছে যে পলিকার্বনেট, যা দুধের বোতলে সাধারণত ব্যবহার করা একপ্রকার প্লাস্টিক, তাতে হরমোন বিনষ্টকারী ‘বাইফেসোনোল এ' আছে।”

মিয়ানমারের উপর এই ঘটনার সম্ভাব্য প্রভাব কি? ফিয়ার ফ্রম ফ্রিডম ব্যাখ্যা করেছে:

“মিয়ানমারে চীনা দুধ ব্যাপকভাবে ব্যবহৃত হয়। কফি আর চা মেশানো প্যাকেটও ব্যাপকভাবে ব্যবহৃত হয়। যেহেতু এইসব প্যাকেটে গুঁড়োদুধ আছে কর্তৃপক্ষের উচিৎ দুধের উৎস পরীক্ষা করা। চায়ের প্যাকেটে সিঙ্গাপুর দূষিত দুধ পেয়েছে আর আমাদের আমদানী সিঙ্গাপুর থেকে। এটা জরুরী মানুষকে জানানো যাতে তারা পরবর্তী পরীক্ষা না করা পযন্ত চীন থেকে আগত যে কোন রুপ গুঁড়ো দুধ কেনা থেকে বিরত থাকে।”

ফিলিপাইন থেকে হাউস অন আ হিল সরকারকে মনে করিয়ে দিয়েছে এমন কোন বাণিজ্য নীতি না প্রয়োগ করতে যা দরিদ্রদের ক্ষতি করবে:

“সানলু দুধ আসলেই দেশের মধ্যে চোরাই পথে এসে বিক্রি হয়েছিল কিনা তা কষ্ট করে না দেখে, আমরা দেখছি সরকারী কমকর্তারা বেশী মাত্রায় প্রতিক্রিয়া দেখিয়ে আমদানি বন্ধ করে সুপারমার্কেট থেকে চীনের তৈরি প্রায় সব দুধ আর দুগ্ধজাত পণ্য সরিয়ে ফেলছে। এটা কি ধরনের সমাধান? এটা তো দ্বৈত বিপদ। এটা তো সঠিক চীনা উৎপাদনকারী আর দুধ আর দুগ্ধজাত পণ্যের রপ্তানীকারকদের সাথে অবিচার করা। আরো খারাপ যে এতে দরিদ্র ফিলিপিনোরা ক্ষতিগ্রস্ত হচ্ছে যারা ভয়ঙ্কর দামে বিক্রি করা বহুজাতিক কোম্পানির দুধ আর দুগ্ধজাত পন্য কিনতে পারে না।”

তারপর সে ক্যালসিয়ামের বিকল্পের কথা বলেছে:

“আমাদের একটা সরকার আছে যে বারবার ব্যর্থ হয়েছে মানুষকে লেবেল ছাড়া খাদ্য কেনার ঝুঁকি বোঝাতে। সেই একই সরকার সস্তা দুধের উৎস বন্ধ করে দিচ্ছে যেহেতু তার চোরাচালান থামাতে পারছে না। ভোক্তাদের এটা কোথায় দাঁড় করায়, বিশেষ করে দরিদ্রদের? দুই বছরের কম বয়সী বাচ্চা যাদের আছে তাদেরকে বুকের দুধ খাওয়ান। অন্যদের জন্য, যদিও দুধ ক্যালসিয়ামের ভালো উৎস কিন্তু বুঝে নেন এটা ক্যালসিয়ামের একমাত্র উৎস না। সারডিন, ওক্রা, টোফু আর সীমে অনেক ক্যালসিয়াম আছে।”

ফিলিপিন্স থেকে দ্যা কিউরিয়াস লাইফ অফ এ কুইরকি শেফ জিজ্ঞেস করেছে: “চীন কি পৃথিবীর এক একটা করে বাচ্চা হত্যা করতে চাচ্ছে?” এই ব্লগার আরো যোগ করেছে:

“প্রথমে বিশ্বে বিতর্ক ছিল বাচ্চাদের খেলনা নিয়ে যাতে পারদের বিষক্রিয়া ছিল। তারপর চীনের ক্যান্ডি আর বিস্কিটের ব্যাপার যেখানে ফরমাল্ডিহাইড থাকার অভিযোগ আছে। আজকে, সারা বিশ্বের ম্বাস্থ্য কর্মকর্তারা আর তার সাথে কোটি কোটি দুগ্ধজাতপণ্যের ভোক্তারা আতঙ্কে আছে চীনা দুগ্ধজাতপণ্যের জন্য যা কারখানার রাসায়নিক মেলামাইন দারা দূষিত।”

সিঙ্গাপুর: পাশের বাড়িতে আসা বিদেশী শ্রমিক
গত সপ্তাহে সিঙ্গাপুরের সরকার তাদের পরিকল্পনার কথা ঘোষণা করেছে যে বিদেশী শ্রমিকদের থাকার জন্য ১১টি নতুন বাড়ী  বানানো হবে। কিন্ত এতে মধ্যবিত্তদের বসতি সেরাঙ্গুন গার্ডেন এলাকার লোক খুশি হয়নি। এলাকাবাসীর প্রতিক্রিয়া হিসেবে, তারা তাদের স্থানীয় এম পি, জর্জ ইয়াও আর লিম উই হুয়ার কাছে একটা পিটিশন দিয়েছে। এই প্রতিনিধিরা বলেছেন যে তারা বিতর্ককে স্বাগত জানাচ্ছেন। ওদিকে ব্লগাররা এ নিয়ে বিতর্ক করছে।

পররাষ্ট্র মন্ত্রী জর্জ ইয়ো সেরাঙ্গুন গার্ডেনের বাসিন্দাদের সাথে একটি কথোপকথনের কথা আ রাইটার্স ব্লগে লিখেছেন:

এটা সৌভাগ্যের ব্যাপার যে ডায়ালগ সেসন আগে থেকে ঠিক ছিল। অনেক বাসিন্দা কথা বলেছেন, কেউ কেউ আবেগ দিয়ে। যেমন ধারণা করা হয়েছে, মূল চিন্তা তাদের নিরাপত্তা নিয়ে। এতে সমস্যাসঙ্কুল ট্রাফিক যাতায়াত আরো বেড়ে যাবে। তবে এটা ভালো যে সবাই আমাদের দেশের অর্থনীতিতে বিদেশী শ্রমিকদের অবদান স্বীকার করেছেন।

কিন্তু সিঙ্গাপুর প্যাট্রিয়টের জেরাল্ড গিয়াম এই মিটিং এর কথা অন্যভাবে বলেছেন। তিনি বাসিন্দাদের অভিযোগ আরো শত্রুভাবাপন্ন বলে জানিয়েছেন।

তারা ‘অর্ধ উলংগ মানুষ' তাদের এলাকায় চায়না;

বৃদ্ধদের জন্য এলাকা নিরাপত্তাহীন হয়ে পড়বে;

বাবা মা তাদের বাচ্চা আর বৃদ্ধদের বাড়িতে রেখে কাজে যেতে চিন্তিত হয়ে পড়বে;

ট্রাফিক সমস্যা হবে কারন লরিতে করে শ্রমিকদের আনা নেয়া হবে;

১ মিলিয়ন ডলার মুল্যের প্রায় ১৪০০টি বাড়ীর প্রত্যেকটির মূল্য কমে যাবে।

গিয়াম আরো বলেছেন:

আমরা অনেকে ভয় পাই যে বিদেশী শ্রমিক সামাজিক সমস্যার কারন হবে। এই ভাবে বলা যাক: যদি মাসে আপনি মাত্র ৫০০ ডলার আয় করেন যেখানে দেশে আপনার উপর নির্ভরশীল ১২ জনের বর্ধিত পরিবার আছে, আপনি কি আপনার আয়ের উপায় ঝুঁকির মুখে ফেলবেন বোকার মতো কোন অপরাধ করে জেল, মার খাওয়া আর নির্বাসিত হয়ে? বিদেশী শ্রমিকরা জায়গা ময়লা করে? কারা আমাদের ময়লা তোলে আর রাস্তা ঝাড়ু দেয়?

অনেক ব্লগার বলেছেন যে এই ব্যাপারটা তুলে ধরে বিদেশীদের সাথে সিঙ্গাপুরের সার্বিক সম্পর্কের ব্যাপারটি। দ্যা অনলাইন সিটিজেনে প্রকাশিত সেরাঙ্গুন গার্ডেন এলাকাবাসীদের একটা ভিডিও পোস্ট আর খালি স্কুল যা (শ্রমিক বসতিতে) রুপান্তরিত হবে তা নিয়ে রিপোর্ট প্রচুর বিতর্কের সৃষ্টি করেছে। মি. ব্রাউন শোর পডকাস্টার লাম্পুন দেখিয়েছেন যে বাসিন্দারা এলিয়েন বাংলা নিয়ে ভীত।

এসজিপলিটিক্স.নেট এর এনজি ই-জে অবশ্য বলেছেন যে এটা কুসংস্কারের ব্যাপার না। তিনি সরকারের সমালোচনা করেছেন শ্রমিকদের আনার আগে পরিকল্পনা না করার জন্যে:

সরকার যদি আমাদের ক্যাসিনো আর বিশাল প্রকল্প নির্মাণের জন্য অনেক বিদেশী শ্রমিক আমদানি করতে চায় যা আমাদের অর্থনীতিকে সামনে এগিয়ে নেবে বলে বলা হয়, তাহলে প্রথমেই তাদেরকে ঠিকমতো রাখার যথেষ্ট ব্যবস্থা করতে হবে। তার মানে বিদেশী শ্রমিকদের বাসস্থান এমন জায়গায় দেয়া যা স্থানীয় বাসিন্দাদের খুব কম অসুবিধার সৃষ্টি করবে।

স্ট্রেইটস টাইমস পত্রিকা অনুযায়ী, সরকার বাসিন্দাদের সাথে বোঝাপড়া করতে চাচ্ছে যে তারা ভারত, থাইল্যান্ড আর বাংলাদেশ থেকে আসা শ্রমিকদের পাশেই থাকবে। কিন্তু জর্জ ইয়ো ঘোষণা করেছে যে সরকার এখন উপচিয়ে পড়া বিদেশী শ্রমিকদের জন্য আলাদা শহরের কথা চিন্তা করছে।

ফ্লাইং লো- বেনামী একজন লেখক যে নিজেকে একজন সরকারী কর্মচারী বলে পরিচয় দেয় এই ঘোষণার সমালোচনা করেছে:

একটি এইচডিবি [গৃহায়ন উন্নয়ন বোর্ড] জাতিগত কোটা কি কার্যকর আছে না যাতে বলা আছে সিঙ্গাপুরে জাতিগত কোন অঞ্চল হবে না? কিন্তু (তারা বলছে) বিদেশী শ্রমিকদের জন্য একটি এলাকা নির্মাণ করা ঠিক আছে। হ্যা, বিদেশী এই শ্রমিকদের সিঙ্গাপুরবাসীদের থেকে আলাদা করে দাও। এটা অবশ্যই সব থেকে ভালো উপায় উৎসাহিত করার যে “সিঙ্গাপুরবাসী তোমার হৃদয় ওদের জন্য উন্মুক্ত করে দাও।”

দক্ষিণ পূর্ব এশিয়া: এক সারি দু:খজনক ঘটনা
মিয়ানমারে একটি ধংসাত্মক সাইক্লোন। চীনে বিশাল এক ভূমিকম্প যা হ্যানয় আর ব্যাংকক পর্যন্ত অনুভূত হয়েছে। সুমাত্রা দ্বীপে দুটি ভূমিকম্প যা ইন্দোনেশিয়া আর মালায়েশিয়াকেও নাড়িয়ে দিয়েছে। একটি শক্তিশালী টাইফুন যা ফিলিপাইন্সের অনেক শহর ধ্বংস করেছে।

গত মাসে, প্রাকৃতিক বিপর্যয় দক্ষিণপূর্ব এশিয়ায় আঘাত হেনে হাজার হাজার জীবন হানি ঘটিয়েছে আর শত কোটি টাকার সম্পত্তির ক্ষতি করেছে।

ব্লগার লিন লেং ল্যাং বলেছেন:

“আহ, এটা খুবই দু:খজনক। এশিয়াতে হচ্ছেটা কি?!”

মিয়ানমার এখনো ভুগছে যেখানে সাইক্লোন আক্রান্তরা ক্ষুধা আর অসুখে জর্জরিত। সামরিক শাষকদের অযোগ্যতা আর একটা অনর্থ যা মিয়ানমারের সাইক্লোন আক্রান্ত এলাকায় পরিস্থিতি আরো খারাপ করেছে।

হয়তো একজন আমেরিকান অফিসার ঠিক বলেছেন যে এই সামরিক শাষকদের অপরাধমূলক অবহেলার জন্য তারা সাইক্লোন এ আক্রান্তদের কাছে বড় ধরনের আন্তর্জাতিক সাহায্য পৌঁছাতে দিচ্ছে না। অথবা সিঙ্গাপুরের প্রধান মন্ত্রী যেমন বলেছেন, “মিয়ানমার বাইরের সাহায্য সংস্থার প্রবেশ ভয় পায় কারন তা প্রমাণ করতে পারে যে শাসক গোষ্ঠী এই বিপর্যয় নিয়ন্ত্রণ করতে পারছে না।”

সামরিক জান্তার এমন ব্যবহারের জন্য এন্ডো'স ডানজিওন ব্লগ মনে করে যে মিয়ানমারে সাহায্য দেয়ার ব্যাপারে বাইরের সবার দ্বিধা ঠিকই ছিল। এটা সত্যিই অবাক হওয়ার মতো ঘটনা যে সাইক্লোন হওয়ার তিন সপ্তাহ পরে মিয়ানমারের নেতারা এই সংক্রান্ত সরকারী বক্তব্য দিয়েছে। ১ লাখেরও এর বেশী লোক মারা গেছে আর জেনারেল থান শোয়ে এটি চেপে রাখতে সমর্থ হয়েছেন। অন্য দেশ হলে এই নেতাকে ক্ষমতাচ্যুত করা হত।

বিপর্যয় সামলানোতে সফল হবার জন্য সরকার গ্রহণযোগ্যতা থাকা গুরুত্বপূর্ণ। সাহায্য সহজে আসবে না যদি সরকার অত্যাচারী হিসেবে প্রমাণিত হয়। এজ জিউটস এজ ইট গেটস ব্লগ এর মনোভাব এমনই:

“ আমি নিশ্চিত যে আমাদের সবার হৃদয় অনেক বড় আর আমরা সবাই সাম্প্রতিক চীন আর মিয়ানমারের আক্রান্তদের সাহায্য করতে উন্মুখ। আমি শুধু বলতে চাই যে কোন জায়গায় আমরা সাহায্য দিচ্ছি তা একটু খেয়াল করা উচিত। যদি কোন ধরনের মিয়ানমার রিলিফ ফান্ডে আমরা সাহায্য করতে চাই, খেয়াল করবেন যাতে সেই সংস্থা সরাসরি ওখানে দুর্গতদের সাহায্য করতে যায়। তারা যেন সামরিক জান্তা সরকারের হাতে টাকা না তুলে দেয়।”

অত্র অন্চলের অনেক ব্লগারই সামরিক জান্তার ভক্ত না। সিঙ্গাপুর থেকে জেরে - আই আ্যম হোয়াট আই আ্যম ব্লগ লিখেছে:

“সরকারের কাজ মানুষকে শাসন করা, তাদের জীবন সহজতর আর ভালো করা, তাদের খেয়াল রাখা আর রক্ষা করা। মিয়ানমারের সরকার তার দেশের মানুষের জীবন আর মঙ্গলের ব্যাপারে একেবারেই খেয়াল করেনি। সাহায্য দেরি করিয়ে আর বিপর্যয়ের সময় দ্রুত সাড়া না দিয়ে, তারা শুধু নিজের লোকদের হত্যা করেছে।”

ফিলিপিনো ব্লগার আন্ডার দ্যা সান যোগ করেছেন:

“কি ধরনের সরকার বিপর্যয়ের সময়ে স্বার্থপরভাবে জনগনের মঙ্গলের আগে  নিজেদের নিয়ে চিন্তা করে, যেখানে জন্ম আর মৃত্যুর মধ্যে বেছে নিতে হচ্ছে?”

থাইল্যান্ডে ভূমিকম্প প্রবণ এলাকা বলে একটা নতুন আইন অনুযায়ী এ দেশের সব নতুন ভবন ভূমিকম্প রোধক হতে হবে। সাম্প্রতিক চীনের ভূমিকম্প ব্যাংককেও অনুভূত হওয়ার ফলে সে দেশে পুরানো বাড়ি আর উঁচু তলার বাড়ির নিরাপত্তা নিয়ে চিন্তা দেখা দিয়েছে ব্লগারদের মধ্যে।

মালায়শিয়ায় ভবিষ্যতের শক্তিশালি কম্পনের বিরুদ্ধে নেয়া পদক্ষেপ সম্পর্কে ক্রাঞ্চি ব্লগ প্রশ্ন করেছেন:

“মালায়েশিয়ার বাড়ি আর উচ্চ দালান কি সামান্য ভূমিকম্প মোকাবেলার উপযুক্ত? নাকি দালান নির্মাতাদের জন্য নির্দেশনার চিন্তা করা হচ্ছে যাতে বাড়ি একাধিক বারের কম্পনও রোধ করতে পারবে? ‘তিদাক আপা' (অবহেলার) মনোভাব নিয়ে আর কিছু মানুষ বা গোষ্ঠী যারা নিজেদের পকেটের চিন্তা শুধু করেছে, আমার সন্দেহ হয় এইসব ব্যাপার কিছু না ঘটা পর্যন্ত হয়ত গুরুত্ব পাবে না। আপনার কি মনে হয়? আমি কি খুব বেশী ভীতু?”

উত্তর ফিলিপাইন্সে শক্তিশালি টাইফুনের ফলে ঘটে যাওয়া ক্ষতি মিডিয়াতে অনেক দিন পর্যন্ত ঠিক মত রিপোর্ট হয় নি। সরকারও ক্ষতির পরিধি সম্পর্কে ঠিকমতো জানত না। টাইফুনের একদিন পর ফিলিপিনের প্রেসিডেন্ট মধ্য ফিলিপাইনে স্কুবা ডাইভিং করছিলেন।

টাইফুন আঘাত হেনেছে এমন একটি অংগ রাজ্যের অবস্থা সম্পর্কে ডারলিনস ব্লগ লিখেছে:

“টাইফুন কোস্মে ৭ লাখ বাড়ি ভেঙ্গেছে আর প্রায় ৩৮,০০০ পরিবারকে ক্ষতিগ্রস্ত করেছে। এই ঘটনায় বাসিন্দাদের সাহায্য কেন্দ্রে যাওয়া ছাড়া উপায় ছিল না। তাছাড়া কোস্মের ফলে ভূমিধস হয়ে রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল আর বড় ধরনের বন্যায় কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে।”

স্ট্রেঞ্জলি আউট অফ প্লেস ব্লগ বিস্মিত ছিল:

“পরের দিন, ক্যান্ডেলারিয়া অন্চলকে অনেক আলাদা লাগছিল। সব বিদ্যুতের লাইন মাটিতে ছিল। বড় বড় আম আর আকাশিয়া গাছ বাড়ির ঊপরে পড়ে ছিল। গির্জা, স্কুল আর পাবলিক লাইব্রেরীর কিছু জানালা ভাঙ্গা ছিল। প্রায় প্রত্যেক মোড়ে ছাঁদ বিহীন বাড়ি দেখা যাচ্ছিল। কিছু পুরানো বাড়িকে কার্ডবোডের স্ট্রাকচারের মতো লাগছিল। শহরটি আমার মার কথা অনুযায়ী ‘ভয়ঙ্কর ভাবে ক্ষতিগ্রস্ত।”

দ্যা হারভেস্ট ইজ গ্রেট সব থেকে ক্ষতিগ্রস্ত এলাকার ছবি আপলোড করেছিল। নর্দার্ন ফিলিপিন্স টাইমস সরকারকে তাদের অকার্যকারিতার জন্য ধিক্কার করেছে:

“প্রত্যেক বছর সরকারি কমকর্তারা বলেন শুকনো মৌসুমে ঝড়ের মতো দুর্যোগ মোকাবেলার জন্য তাদের ব্যবস্থা আছে। কিন্তু প্রত্যেক বার এক একটা টাইফুন হানা দেয়ার পর বেশীরভাগ সরকারি কমকর্তাকে চুপ থাকতে দেখা যায় যখন রাস্তা বন্ধ হয়ে যায়, বারাঙ্গা (গ্রাম) যখন ডুবে যায় আর বিদ্যুত যখন চলে যায়। দুর্যোগ মোকাবেলার কার্যক্রম প্রতিরোধমূলক নয় বরং ধ্বংস হবার পর নড়ে উঠতে দেখা যায় তাদের।”

নাতাশা লাভস নুডুলজ ব্লগ চীনের ভুমিকম্প, মিয়ানমারের সাইক্লোন আর ফিলিপিনের টাইফুন নিয়ে মন্তব্য করেছেন। সিংগাপুরের পররাষ্ট্র মন্ত্রী মিয়ানমারের দুর্যোগ মোকাবেলায় আন্তর্জাতিক সাহায্যের প্রয়োজনের কথা বলেছেন তার বক্তৃতায়। এমনিভাবে অত্র এলাকার অন্যান্য দেশেও সাহায্য দেয়া যায়:

“ আমরা আসিয়ান একা এই কাজ করতে পারবো না। মিয়ানমারের প্রয়োজন মিয়ানমার একা বা আসিয়ান মিলে পূরণ করা সম্ভব না। তাই আসিয়ান আর ইউ এন মিলে এক সাথে এই সাহায্য সংগ্রহ কনফারেন্স ঠিক করেছে। আমরা আসিয়ানে আন্তর্জাতিক সম্প্রদায় যাদের সামর্থ আছে আর মিয়ানমার সরকারের মধ্যে বিশ্বাস তৈরীর সাহায্যকারী হিসেবে কাজ করা ছাড়া বেশী কিছু করতে পারি না।”

সিঙাপুর: আসুস ট্রিপল ই ল্যাপটপ রিভিউ
সিঙাপুরের ব্লগার রিনাজ আসুসের সাম্প্রতিক বাজারজাতকৃত লিনাক্স বেজড ট্রিপল ই সাব নোটবুক (ছোট ল্যাপটপ)  পরখ করে দেখেছেন।  এই কম্পিউটারটি সবেমাত্র দক্ষিন পূর্ব এশিয়াতে পাওয়া যাচ্ছে আর ইতিমধ্যেই থাইল্যান্ড ও ফিলিপাইনসে এর ব্যবহারকারীদের দল তৈরি হয়ে গেছে।

<object type="application/x-shockwave-flash" width="400" height="302" data="http://www.vimeo.com/moogaloop.swf?clip_id=630219&server=www.vimeo.com&fullscreen=1&show_title=1&show_byline=1&show_portrait=0&color="><param name="quality" value="best" /><param name="allowfullscreen" value="true" /><param name="scale" value="showAll" /><param name="movie" value="http://www.vimeo.com/moogaloop.swf?clip_id=630219&server=www.vimeo.com&fullscreen=1&show_title=1&show_byline=1&show_portrait=0&color=" /></object>
First look at the Asus EEE PC from rinaz on Vimeo

রিনাজ কর্তৃক পরখকৃত আসুস ট্রিপল ই এর ভিডিও ভিমিওতে

ফিলিপাইনস: কোরিয়ায় ইংরেজী ভাষার শিক্ষকদের জন্যে ভিসা নীতি
সিঙাপুর, ফিলিপাইনস এবং আরও কিছু এশিয়ান দেশের কুটনীতিকরা দক্ষিণ কোরিয়ার নতুন ভিসা নীতির সমালোচনা করেছে যা এশিয়ানদের ইংরেজী শেখানোর অনুমতি দেয় না।

সিঙাপুর: বাসে উঁচু শব্দে টিভি
দ্যা ফক্স হোল   চাচ্ছে যে কোম্পানিটি সিঙাপুরের পাবলিক বাসে টিভি লাগিয়েছে তারা এই টিভি গুলো থেকে কানফাটা উঁচু শব্দ যেন থামায়।

সিঙাপুর: ফেসবুকের আগ্রাসন
এশিয়া কাউন্ট নেটওয়ার্কের  জিনেট একটি স্যোসাল নেটওয়ার্কিং সাইট নিয়ে লিখছেন যার উপর সিঙাপুরবাসীরা হুমরি খেয়ে পরেছে।

ইন্দোনেশিয়ায় ভূমিকম্প আঘাত হেনেছে, সিঙ্গাপুর আর ব্যাংককেও অনুভূত হয়েছে
ইন্দোনেশিয়ার সুমাত্রার কাছে ৭.৯ মাপের ভূমিকম্প কয়েক ঘন্টা আগে আঘাত হেনেছে। মালায়শিয়া, ইন্দোনেশিয়া আর ভারতের কর্তৃপক্ষ সুনামির সতর্কবার্তা প্রেরন করেছে। দক্ষিন পূর্ব এশিয়া থেকে ভুকম্পন অনুভূত হওয়া নিয়ে ব্লগিং ইতিমধ্যে শুরু হয়েছে।

ব্যাংকক থেকে সানি লিখেছেন:

ব্যাংককের কিছু বহুতল বাড়িতে কম্পন অনুভূত হয়েছে, সিলমে লোকেরা তাদের অফিস থেকে ছুটে বেরিয়ে গেছে। সেন সাইব খালের পানি বাড়তে দেখেছে অনেকে। আমি কিছুই বুঝতে পারিনি, কিন্তু আমার কিছু বন্ধু বলছিল যে সিলম সড়কে জানযট হয়েছে।

এক্সএক্সইং সিংগাপুরে তার ফ্ল্যাট কাঁপতে দেখেছেন:

৩০ মিনিট আগে আমার ফ্ল্যাটের পুরো ব্লক কাপছিল, আমি তা অনুভব করেছি! ৭.১৪ থেকে শুরু হয়ে প্রায় ২ মিনিট স্থায়ী ছিল । গতবারের থেকে এবারের কম্পন বেশি ছিল। আমি ভাবছিলাম কোন দেশে এমন ভুমিকম্প হচ্ছে?

সিঙ্গাপুর থেকে মি: মিয়াগি লিখেছেন:

এখুনি হলো। নাওমি ভেবেছিল যে বিড়াল সোফার নিচে ঢুকে নাড়াচ্ছে আর তাই তার মাথা ঘুরছে। কিন্তু তার পরে আমরা বিড়ালটিকে তার জায়গায় পেয়েছি। তাই সে আমাকে তখন বলল সোফায় বসে দেখতে যে ওটা নড়ছে কি না। “কেন?” সে আমাকে জিজ্ঞাসা করল। “আমার মনে হয় সোফার সিটটা ঠিকমত বসেনি,” আমি বললাম। আমি আর একটা সোফায় বসলাম দেখার জন্য যে ওটা নড়ে কি না আর দেখি যে ওটাও নড়ছে। তার পর এক গ্লাস পানিতে দেখলাম যে ছোট ছোট তরঙ হচ্ছে।

সিঙ্গাপুরের থার্টি পাউন্সেস তার কম্পিউটারে কাজ করছিল ছিল যখন কম্পনে সে ভীত হয়ে পড়ে:

কম্পিউটারের সামনে বসে ছিলাম যখন আমার মনে হলো যে আমার মাথা ঘুরছে। তারপর আমি দেখলাম যে এক এক দিকে ১ ইঞ্চি করে কামরা নড়ছে, হাল্কা কিন্তু দ্রুতভাবে নড়ছে। তারপরেই আমি দ্রুত ঘর থেকে বের হয়ে নিচে দৌড় দিয়েছি। ইন্দোনেশিয়াতে ৭.৯ স্কেলে ভুমিকম্প। নিচের তলায় যাওয়ার পর আমি এটা আর অনুভব করিনি, কিন্তু ১৭ তলায় তা আমাকে ভীত করার জন্য যথেষ্ট ছিল।

-প্রীতম রাই

সিঙাপুর: মুহম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ
সিঙাপুরের ফরেন এফেয়ার্স মিনিস্টার জর্জ ইও বিয়ন্ড এসজি ব্লগে লিখে থাকেন। তিনি নোবেল প্রাইজ পাওয়া বাংলাদেশী ব্যান্কার মুহম্মদ ইউনুসের সাথে তার সাম্প্রতিক সাক্ষাতের কথা লিখেছেন। এর সাথে তিনি সিঙাপুরের একটি মাইক্রোক্রেডিট উদ্যোগের কথাও বর্ণনা করেছেন।