Global Voices গ্লোবাল ভয়েসেস অনলাইন: বাংলা ভার্সন » মায়ানমার (বার্মা)

চীনের দুধ কেলেন্কারী আর দক্ষিনপূর্ব এশিয়ার দেশগুলো
পৃথিবীর অন্যান্য দেশের মতো, চীনের দুধের ভেজালের ঘটনা দক্ষিনপূর্ব এশিয়ার দেশসমূহকেও আতঙ্কিত করেছে। এসব দেশের ব্যবসার বৃহত্তম অংশীদার চীন এবং চীনের সামগ্রী এই অঞ্চলে জনপ্রিয় আর সহজলভ্য। এটা জানা আশ্চর্যজনক কিছু না যে চীনের যেসব দুগ্ধজাত পণ্য মেলামাইন দ্বারা দূষিত তা এখানের স্থানীয় বাজারে ইতোমধ্যে বিক্রি হয়েছে।

এই সমস্ত দেশের সরকাররা এই ব্যাপারে কিভাবে প্রতিক্রিয়া জানিয়েছে? চীনের দুগ্ধজাত পণ্য পরীক্ষা, শক্তভাবে নিয়ন্ত্রণ আর নিষিদ্ধ করা হয়েছে। এমনকি জনপ্রিয় সাদা খরগোশ ক্যান্ডিকেও বিপদজনক খাদ্যের মধ্যে তালিকাভুক্ত করা হয়েছে। বিভিন্ন গণস্বাস্থ্য কর্তৃপক্ষ চীন থেকে আগত নিরাপদ জিনিষের একটা তালিকা প্রকাশ করেছে।

দুগ্ধ ভীতির কারনে ক্রেতারা তাদের খাদ্যাভ্যাস পাল্টাচ্ছে, আর অনেকে দুধ খাওয়া থেকে বিরত থাকছে। যেমন আশা করা হচ্ছিল, দুগ্ধ প্রক্রিয়াজাতকারী কোম্পানীরা তাদের ক্রেতাদের বোঝানোর চেষ্টা করছে যে তাদের পন্য নিরাপদ। ব্রুনাই এর একজন ক্রেতা চায় যে তাদের সরকার যেন দূষিত দুগ্ধজাত পন্যের তালিকা আবার পরীক্ষা করে। নাউ এ মাম্মী এখন চিন্তিত যেহেতু সে চীনে অবস্থিত একটা কারখানায় তৈরি বিস্কিট কিনেছে।

ব্লগারদের প্রতিক্রিয়া কি? একজন সিঙ্গাপুরিয়ান একে বর্ণনা করেছে “মরনঘাতী অস্ত্র- দূষিত দুধের উপাখ্যান।”

ব্যাঙ্কক পন্ডিত তার সরকারকে মাত্রারিক্ত প্রতিক্রিয়া না দেখানোর পরামর্শ দিয়েছে:

“সরকারের তার নাগরিকদের নিরাপত্তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণের দরকার, কিন্তু একই সাথে তাদের উচিত হবে না অতিরিক্ত প্রতিক্রিয়া জানিয়ে আতঙ্কের সৃষ্টি করার- সরকার যদি বাড়াবাড়ি করে, চীন পাল্টা ব্যবস্থা নিতে পারে যা থাই রপ্তানীকারকদের জন্য ক্ষতিকর হবে।”

তার ব্লগের একজন পাঠক চীনের দুগ্ধজাত পণ্য থাইল্যান্ডের সুপারমার্কেটে বিক্রি করতে দেখে বিষ্মিত হয়েছে:

“আমার বিশ্বাস যে থাই সরকারের অবস্থান একেবারেই অগ্রহণযোগ্য, এটা শুধুমাত্র জনসংযোগের ব্যাপার না। কিভাবে এইসব জিনিষ সুপারমার্কেটের শেলফে এখনো আছে? সরকারের দরকার জনগনের নিরাপত্তার জন্য শক্ত অবস্থান নেয়া আর আমাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দেয়া যে কোন কোন জিনিষ দূষিত এবং তা সরিয়ে ফেলা।”

ব্যাঙ্কক থেকে আলেক্সিস দা টাইনি এখন থেকে আরো বেশি স্থানীয় আর অপ্রক্রিয়াজাত জিনিষ কিনবেন:

“মেলামাইন বিষাক্ত হওয়ার কথা, ঠিক? তাহলে কি করে ওই জিনিষের গ্রহণযোগ্য মাত্রা আমাদের খাদ্যে আমরা পাই? আমি ধারনা করছি যে আমাদের স্বাস্থ্যের জন্য এত ক্ষতিকর একটা জিনিষের জন্য ‘গ্রহণযোগ্য মাত্রা' শূন্য হবে। ইশ্বর। আমরা কি করে এই পর্যায়ে পৌঁছেছি যে এমন জিনিষ আমাদের খাদ্যের সাথে দেয়া হচ্ছে? আসলে আমরা এই পর্যায়ে কি করে পৌঁছেছি যে করপোরেশনরা আমাদেরকে বলবে যে খাদ্যে কি ঠিক আছে যদিও তা আমাদের ঠিক বলে না মনে হয়? একটা জিনিষ নিশ্চিত, এটা আমার বাজার করার অভ্যাস পাল্টাবে। এখন থেকে এটা স্থানীয় আর প্রাকৃতিক (অপ্রক্রিয়াজাত) হবে যতদূর পাওয়া সম্ভব।”

মালয়েশিয়া থেকে মাই ফুড ফর থটস চীনের সাথে ব্যাবসায়িক নিষেধাজ্ঞার অসুবিধার কথা বলেছে:

“কিন্তু চীনে কি তৈরি হয়না? এমনকি নাইকি জুতাও চীনে তৈরি হয়! তার মানে কি চীনে তৈরি না এমন জিনিষ শুধুমাত্র কেনা নিরাপদ? যার মানে শুধুমাত্র দামী, ব্রান্ডের জিনিষ যার ফলে মূল্যস্ফীতি আরো বাড়বে? যার মানে আমাদের বেতনে কুলাবে না? হায়…”

পূর্ব তিমোর থেকে টাম্বেলউইড ইন স্পেস লিখেছে যে দুধের এই কেলেন্কারীর ঘটনা আধুনিক জীবনযাত্রা সম্পর্কে কি প্রকাশ করেছে:

“চীনের সাম্প্রতিক দুধের ভেজালের ঘটনা আমাদেরকে মনে করিয়ে দেয় যে জীবনের প্রায় প্রতি ক্ষেত্রে কত দূষণ আছে। এবার এটা মেলামাইন, কিন্তু সাম্প্রতিক গবেষণা দেখিয়েছে যে পলিকার্বনেট, যা দুধের বোতলে সাধারণত ব্যবহার করা একপ্রকার প্লাস্টিক, তাতে হরমোন বিনষ্টকারী ‘বাইফেসোনোল এ' আছে।”

মিয়ানমারের উপর এই ঘটনার সম্ভাব্য প্রভাব কি? ফিয়ার ফ্রম ফ্রিডম ব্যাখ্যা করেছে:

“মিয়ানমারে চীনা দুধ ব্যাপকভাবে ব্যবহৃত হয়। কফি আর চা মেশানো প্যাকেটও ব্যাপকভাবে ব্যবহৃত হয়। যেহেতু এইসব প্যাকেটে গুঁড়োদুধ আছে কর্তৃপক্ষের উচিৎ দুধের উৎস পরীক্ষা করা। চায়ের প্যাকেটে সিঙ্গাপুর দূষিত দুধ পেয়েছে আর আমাদের আমদানী সিঙ্গাপুর থেকে। এটা জরুরী মানুষকে জানানো যাতে তারা পরবর্তী পরীক্ষা না করা পযন্ত চীন থেকে আগত যে কোন রুপ গুঁড়ো দুধ কেনা থেকে বিরত থাকে।”

ফিলিপাইন থেকে হাউস অন আ হিল সরকারকে মনে করিয়ে দিয়েছে এমন কোন বাণিজ্য নীতি না প্রয়োগ করতে যা দরিদ্রদের ক্ষতি করবে:

“সানলু দুধ আসলেই দেশের মধ্যে চোরাই পথে এসে বিক্রি হয়েছিল কিনা তা কষ্ট করে না দেখে, আমরা দেখছি সরকারী কমকর্তারা বেশী মাত্রায় প্রতিক্রিয়া দেখিয়ে আমদানি বন্ধ করে সুপারমার্কেট থেকে চীনের তৈরি প্রায় সব দুধ আর দুগ্ধজাত পণ্য সরিয়ে ফেলছে। এটা কি ধরনের সমাধান? এটা তো দ্বৈত বিপদ। এটা তো সঠিক চীনা উৎপাদনকারী আর দুধ আর দুগ্ধজাত পণ্যের রপ্তানীকারকদের সাথে অবিচার করা। আরো খারাপ যে এতে দরিদ্র ফিলিপিনোরা ক্ষতিগ্রস্ত হচ্ছে যারা ভয়ঙ্কর দামে বিক্রি করা বহুজাতিক কোম্পানির দুধ আর দুগ্ধজাত পন্য কিনতে পারে না।”

তারপর সে ক্যালসিয়ামের বিকল্পের কথা বলেছে:

“আমাদের একটা সরকার আছে যে বারবার ব্যর্থ হয়েছে মানুষকে লেবেল ছাড়া খাদ্য কেনার ঝুঁকি বোঝাতে। সেই একই সরকার সস্তা দুধের উৎস বন্ধ করে দিচ্ছে যেহেতু তার চোরাচালান থামাতে পারছে না। ভোক্তাদের এটা কোথায় দাঁড় করায়, বিশেষ করে দরিদ্রদের? দুই বছরের কম বয়সী বাচ্চা যাদের আছে তাদেরকে বুকের দুধ খাওয়ান। অন্যদের জন্য, যদিও দুধ ক্যালসিয়ামের ভালো উৎস কিন্তু বুঝে নেন এটা ক্যালসিয়ামের একমাত্র উৎস না। সারডিন, ওক্রা, টোফু আর সীমে অনেক ক্যালসিয়াম আছে।”

ফিলিপিন্স থেকে দ্যা কিউরিয়াস লাইফ অফ এ কুইরকি শেফ জিজ্ঞেস করেছে: “চীন কি পৃথিবীর এক একটা করে বাচ্চা হত্যা করতে চাচ্ছে?” এই ব্লগার আরো যোগ করেছে:

“প্রথমে বিশ্বে বিতর্ক ছিল বাচ্চাদের খেলনা নিয়ে যাতে পারদের বিষক্রিয়া ছিল। তারপর চীনের ক্যান্ডি আর বিস্কিটের ব্যাপার যেখানে ফরমাল্ডিহাইড থাকার অভিযোগ আছে। আজকে, সারা বিশ্বের ম্বাস্থ্য কর্মকর্তারা আর তার সাথে কোটি কোটি দুগ্ধজাতপণ্যের ভোক্তারা আতঙ্কে আছে চীনা দুগ্ধজাতপণ্যের জন্য যা কারখানার রাসায়নিক মেলামাইন দারা দূষিত।”

মায়ানমার: এখনো সাহায্য দরকার
পাঁচ মাস আগে, ঘুর্ণিঝড় নার্গিস মায়ানমারকে আঘাত হানার ফলে ৮০,০০০ জনেরও বেশী লোক মারা যায়। ৫০,০০০ জন নিরুদ্দেশ আর ২০,০০০ জন আহত হয়। মায়ানমারের দক্ষিণভাগকে আঘাত করা এই ঘুর্ণিঝড়টি সেদেশের জন্যে সব থেকে খারাপ প্রাকৃতিক বিপর্যয় ছিল।

প্রাথমিকভাবে মায়ানমারের শাসক জান্তা সমালোচনার মুখে পরে ধীর গতিতে ত্রাণ কাজ চালানোর জন্যে আর আন্তর্জাতিক ত্রাণ গোষ্ঠিকে ঢুকতে বাধা দেয়ার জন্য। ক্রমাগত আন্তর্জাতিক চাপের কারনে জান্তা অন্যান্য দেশ থেকে ত্রান সামগ্রীকে শেষ পর্যন্ত স্বাগত জানায়। বেশ কয়েক মাস পর, মানবাধিকার সাহায্যের সমন্বয়ের ফলে মায়ানমারের ভিতরের অবস্থার উন্নতি দেখতে পায় বিভিন্ন ত্রানদল। রিফিউজি ইন্টারন্যাশনাল প্রকাশিত একটি রিপোর্ট থেকে:

“ত্রাণ এজেন্সীরা আজকে জানিয়েছে যে আয়েইরাবতি ডেল্টাতে তারা অভুতপূর্ব যাতাযাতের সুযোগ আর সচলতা পেয়েছে, যা জাতিসংঘ, আসিয়ান (দক্ষিণ এশিয়ার দেশসমূহের এসোশিয়েশন) আর আমেরিকার সফল লড়াই এর ফলে হয়েছে। কিন্তু ত্রান সামগ্রী বিতরণে এই সুবিধা, চাহিদা সম্পর্কে তথ্য সংগ্রহ আর স্থানীয় গোষ্ঠীকে সমর্থন করা এখন বিপদসঙ্কুল হয়ে পরেছে। কারন লাগাতার খাদ্য সহায়তার অঙ্গীকার নেই, পুনর্বাসনের কাজ আর জীবিকার জন্যে কোনরুপ সহায়তার দেখা নেই।”

এই রিপোর্ট ত্রানকাজ চালিয়ে যাওয়ার দরকারের উপরেও জোর দিয়েছে:

“যদিও সাইক্লোন আক্রান্তদের অনেকেই কোন ধরনের ত্রাণ পেয়েছে, আর বেশীরভাগ এখনও লাগাতার খাদ্য সাহায্য পাচ্ছে, কিন্তু সাহায্য থেকে ব্যক্তিগত স্বয়ংসম্পূর্ণতায় উন্নীত হতে আন্তর্জাতিক সাহায্য লাগবে ২০০৯ সাল বা তার পর পর্যন্ত হয়ত। আন্তর্জাতিক সম্প্রদায়কে মানবাধিকার সাহায্য চালিয়ে যেতে হবে আর জীবিকা নির্বাহ আর অন্যান্য প্রাথমিক পুনর্বাসন কাজ শুরু করতে হবে যার ফলে জরুরী সাহায্য ক্রমে কমানো যাবে।”

কিন্তু ‘কট্টর বিভেদ সৃষ্টিকারীরা' বৈদেশিক সাহায্য ক্রমাগত আটকিয়েই যাচ্ছে:

“তবুও কট্টর নিভৃতচারীরা বদ্ধপরিকর বার্মার ব্যাপারে আন্তর্জাতিক সংশ্লিষ্টতাকে রোধ করতে। এই বাধা ত্রাণ কাজে প্রতিবন্ধক সৃষ্টি করছে, যেমন তাদের আন্তর্জাতিক সংস্থার উপর কঠোর কার্যধারা আরোপ করার বৃথা চেষ্টা।”

এইসব “কট্টর নিভ্রতচারীরা” হতে পারে সেইসব নেতা যারা মানবিক কাজে আমেরিকার সংশ্লিষ্টতা ভয় পায় যেহেতু তারা ভয় পায় আমেরিকা জান্তাকে ক্ষমতাচ্যুত করবে। একটা সরকারী নথী পাওয়া গিয়েছিল যেখানে আমেরিকাকে দোষ দেয়া হয়েছিল শুধুমাত্র খাওয়ার পানি, ‘ইন্সটান্ট নুডলস' আর ঔষধ বিভিন্ন শরণার্থী ক্যাম্পে দেওয়ার জন্য।

বিপর্যয় কাটিয়ে ওঠার খবর পড়তে ভালো লাগে:

“যারা সব থেকে বেশী আক্রান্ত হয়েছে তাদের চেষ্টা উৎসাহবোধক। ডেল্টার আশ্চর্যজনকভাবে অনেকটা জায়গা জুড়ে ধান আবার লাগানো হয়েছে সাইক্লোন নার্গিসের ব্যপক ধ্বংসযজ্ঞের পরও। তারপরেও লাখো লোক মতো বেশ কয়েক মাস ধরে খাদ্য সাহায্যের উপর নির্ভর করবে। কৃষী, মৎস চাষ, স্বাস্থ্য আর শিক্ষার ক্ষেত্রে এক বিরাট ক্ষতি কাটিয়ে উঠে পুনর্গঠণের কাজ পড়ে আছে ক্ষতিগ্রস্তদের জন্য আর যারা তাদেরকে সাহায্য করতে চায় তাদের জন্যও।”

শিক্ষা কর্মকর্তারা ছাত্রদের সাহায্য করার চেষ্টা দ্বিগুণ করছে। আন্তর্জাতিক শিল্পীরা ক্ষতিগ্রস্তদের জন্য এখনো টাকা ওঠাচ্ছে।

সাইক্লোন আক্রান্তদেরকে স্বাস্থ্য সেবা দেয়া সম্ভব হয়েছিল দান আর সেচ্ছাসেবী ডাক্তারদের কারনে। এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা কার্যকর করেছিল যারা সাইক্লোন আক্রান্তদের জন্য সরকারী ডাক্তার, নার্স আর ধাত্রীদের প্রয়োজনটি বুঝেছিল । ডাব্লিউএইচও থেকে একটি মজার প্রস্তাব:

“নার্গিস থেকে একটা শিক্ষনীয় বিষয় হলো মহিলাদের জন্য সাঁতার শিক্ষার ব্যবস্থা করা, আর পরিবারকে দুর্যোগের মুখে  নিরাপদ জায়গায় চলে যাবার ট্রেনিং, যেখানে পুরুষদের উৎসাহ দেয়া হবে বড় বাচ্চাদের খেয়াল রাখার জন্য- যাদের জন্য বেশী শক্তির প্রযোজন- আর মহিলারা ছোট বাচ্চাদের খেয়াল রাখবে।”

ডাব্লুএইচও এর এই আশাবাদ গ্লোবাল হোপ নেটোয়ার্ক ইন্টারন্যাশনাল সমর্থন করতে পারেনি:

“আয়েইরাবতি ডেল্টার বেশীরভাগ অন্চলের খারাপভাবে ক্ষতিগ্রস্ত এলাকায় এখনো বিদেশীদের ঢোকা নিষিদ্ধ। এখনও  কাজ করার জন্য এ অন্চল বিপদজনক জায়গা। আমাদের জাতীয় কর্মীদের দল তাদের স্বাধীনতা আর জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছে দুর্গত এলাকার ক্ষতিগ্রস্তদের সাহায্যে। মানুষ এখনও ক্ষুদার্থ আর সুস্থ্য থাকার মতো যথেষ্ট খাদ্য তারা পাচ্ছে না। সাইক্লোন নার্গিস দ্বারা মায়ানমার ক্ষতিগ্রস্ত হওয়ার কয়েক মাস পরেও, পরিস্থিতি কঠিন আর বিপদজনক।”

অন্যান্য খারাপ খবর: স্থানীয় কিছু নেতা গ্রামবাসীদের কাছ থেকে টাকা নিচ্ছে। কিছু জিনিষের দাম, যেমন লবনের দাম, এখনো চড়া। খাদ্য আর চালের ঘাটতি বাড়তে পারে সীমান্তে বেআইনি চাল ব্যবসার জন্য। কয়েক সপ্তাহ আগে প্রায় ৫০০০ শরণার্থীকে বের করে দেয়া হয় (পুন:প্রতিষ্ঠিত করা) মানবাধিকার ক্যাম্প থেকে।

মাত্র ১১২ জন এতিমকে সরকারী এতিমখানায় রেজিস্ট্রি করা হয়েছে। কিন্তু জাতিসংঘের প্রাথমিক হিসাবে এই সংখ্যা ২০০০। অন্য এতিমরা কোথায়? ভয় পাওয়া হচ্ছে যে অনেক এতিমকে বার্মার সেনাবাহিনিতে (তাতমাদাও) নিয়োগ দেয়া হয়েছে।

নিউ মান্ডালা একজন ত্রাণকর্মীর স্বাক্ষাৎকার নিয়েছে যা আমাদেরকে মায়ানমারের ভিতরের একটা বিশ্বাসযোগ্য চিত্র দিয়েছে। মানবাধিকার কাজের সব থেকে কঠিন অংশ:

“এজেন্সী আর মাঠের মধ্যকার যোগাযোগ সব থেকে বড় সমস্যা। যোগাযোগের ব্যবস্থা খুবই কম, খুব বেশী নিয়ন্ত্রিত। ক্ষতির ধরণ আর মাত্রা সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পাওয়া খুবই দূরুহ ছিল। অনেক ক্ষেত্রে তথ্য দেয়ার একমাত্র উপায় ছিল অন্য অফিসে গিয়ে কাগজের তথ্য জোগাড় করা বা কম্পিউটারে সরাসরি দেখা। ত্রাণ সংস্থা থেকে সরকারের প্রতি অবিশ্বাস আর সরকার থেকে ত্রাণ সংস্থার প্রতি অবিশ্বাস গোপনীয়তার একটা পরিবেশ সৃষ্টি করেছে যেখানে অনেকে তার কাজ সম্পকে তথ্য দিতে দ্বিধা করছে।”

একটা উৎসাহব্যঞ্জক অভিজ্ঞতা:

“ক্ষতিগ্রস্তদের থেকে সাড়া পাবার কোন সময়ে আমার অস্বস্তি লাগে নি। সাধারণত: অভর্থনা ভালোই হতো যদিও সাংস্কৃতিকভাবে জনগণ কিছুটা নিয়ন্ত্রিত কোন ব্যাপারে খোলাখুলিভাবে মন্তব্য বা অভিযোগ করার ক্ষেত্রে। আমার মনে হয় প্রাথমিক সাড়ার সময়ে একটি বিষ্ময়কর জিনিষ দেখেছি যে প্রতিক্রিয়া আর সাহায্য করার মনোভাব ক্ষতিগ্রস্তদের মধ্যে… বাড়ীর মধ্যে নিজেদের জিনিসপত্র ভাগ করে নেয়া আর একে অপরকে দেখা সেটিও খুব হ্রদয়গ্রাহী ছিল।”

কিইমেকাউং মায়ানমারের উপর দিয়ে ঘটে যাওয়া লাগাতার ট্রাজেডী নিয়ে চিন্তা করেছে:

“আমি দেখেছি যে বার্মিজ সঙ্কট কাছাকাছি আর গুরুতর হচ্ছে, যা আলোয় বা অন্ধকারে বুঝতে শেখায় জান্তার নির্যাতন আর তার সাথে সংশ্লিষ্ট নিয়মতান্ত্রিক সমস্যা, কাঠামো থেকে প্রশাসন আর বিশাল এক সেনাবাহিনী থেকে পরিবেশের ক্ষতি পর্যন্ত।”

এখানে ক্ষতিগ্রস্ত মায়ানমার জনপদের আর এতিম বাচ্চাদের ছবি আছে।

মায়ানমার: জাফরানি রঙের বিপ্লবের এক বছর পর
অল্টারনেটিভ আসিয়ান নেটওয়ার্ক অন বার্মা একটি পর্যালোচনা প্রকাশ করেছে যা বলছে যে জাফরানি রঙের (বুদ্ধ ভিক্ষুদের নেতৃত্বে সংঘটিত) বিপ্লবের এক বছর পর মায়ানমারে (বার্মা) আবার নিপীড়ন নির্যাতন শুরু হয়েছে।

ক্যাম্বোডিয়া: যৌন কর্মী, ১০০% কনডোম ব্যবহার আর মানবাধিকার
ক্যাম্বোডিয়ার যৌনকর্মীরা ইন্টারনেট ব্যবহার করছে মানবাধিকারের ব্যাপারে তাদের সংগ্রাম আর তাদের কষ্টের ব্যাপারে সবাইকে আরো ভালো করে জানানোর জন্য। ক্যাম্বোডিয়ায় বলবৎ ১০০% কনডোম ব্যবহার আইন যেখানে বলা হয় যে মক্কেলের সাথে যৌন সংসর্গের সময় অবশ্যই কনডোম ব্যবহার করতে হবে - এটা শুনতে ভালো লাগে। কিন্তু যাদেরকে নিরাপদ করার জন্য এই আইন এটা তাদের বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে। যৌনকর্মীদের বন্দী করা হচ্ছে কারন তারা যে কন্ডোম তাদের সাথে নিয়ে ঘোরে এটা প্রমাণ করে যে তারা যৌনকর্মী।

গ্রেপ্তারকৃত যৌনকর্মীদের ‘পুনর্বাসন' কেন্দ্রে পাঠানো হয় যা মূলত: জেলখানা। সেখানে মহিলাদের অন্য অপরাধীদের সাথে এক কক্ষে রাখা হয় যেখানে বাথরুম বা কলের পানি নেই, যেখানে খাদ্য বা পানীয় অপ্রতুল। এদের কাউকে মারা বা ধর্ষণ করা হয়, আর এইচআইভি আক্রান্ত মহিলাদের এন্টি-রেট্রোভাইরাল ঔষধের চিকিৎসা দেয়া হয় না।

যৌনকর্মীদের এশিয়া-প্যাসিফিক নেটওয়ার্ক লাগাতার কিছু গবেষণা করেছে ১০০% কন্ডোম ব্যবহার প্রোগ্রামের বাহ্যিক ফলাফল বা প্রভাব নিয়ে যা ক্যাম্বোডিয়া, থাইল্যান্ড আর মিয়ানমারের যৌনকর্মদের নিয়ে হয়েছে। তারা তাদের ব্লিপ.টিভি চ্যানেল সেক্স ওয়ার্কার্স প্রেজেন্ট এ যে ভিডিও আপলোড করেছে তা আপনারা দেখতে পারেন। এই দীর্ঘ ভিডিওতে ১০০% কন্ডোম ব্যবহার করার প্রকল্প সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দেয়া হয়েছে, এর উপযোগীতা, সেইসব মহিলাদের স্বাক্ষাৎকার যাদেরকে গ্রেপ্তার বা ‘পুনর্বাসন' কেন্দ্রে পাঠানো হয়েছে যেখানে কোন ধরনের শিক্ষা বা ট্রেনিং এর ব্যবস্থা নেই, আর কিভাবে এইসব প্রকল্পে কন্ডোম ব্যবহারের প্রচার শুধুমাত্র যৌনকর্মী বা সংশ্লিষ্টদের লক্ষ্য করে হয়ে থাকে এবং তা বাকী জনগণের মধ্যে এইচআইভি আর এসটিআই বিস্তার রোধে কোন ভূমিকা রাখবে না। যৌনকর্মীদের এশিয়া-প্যাসিফিক নেটওয়ার্ক আগস্টের প্রথম সপ্তাহে মেক্সিকো শহরে অনুষ্ঠিত আন্তর্জাতিক এইডস কনফারেন্সে ২০০৮ সালে আন্তর্জাতিক এইচআইভি/এইডস আর মানবাধিকার বিষয়ে কাজের জন্য পুরষ্কারটি পেয়েছে। সংস্থাটি ১৯৯৪ এ প্রতিষ্ঠিত হয় আর তারা যৌনকর্মীদের সাথে স্বাস্থ্য আর অন্যান্য সংস্থা আর দল যেমন এম্পাওয়ার থাইল্যান্ড, সিউটলি জাপান, পিঙ্ক ট্রায়াঙ্গেল মালয়েশিয়া, দ্যা স্কারলেট এলায়েন্স অস্ট্রেলিয়া আর সোনাগাছির সাথে মানবাধিকার নিয়ে কাজ করছে।

নীচের ভিডিওর নাম “বাঘ আর কুমিরের মাঝখানে আটকে পড়া“:

<embed src="http://blip.tv/play/AceQV4LaSg" type="application/x-shockwave-flash" width="340" height="289" allowscriptaccess="always" allowfullscreen="true"></embed>

মায়ানমার: লবনের দাম
বার্মার ব্লগ নিউ মানডালা জানাচ্ছে যে “সাইক্লোন নার্গিসের ধ্বংসযজ্ঞে  ২৫,৪৩০ একর লবন চাষক্ষেত্র ডুবে গিয়েছিল এবং ২৯,৫৪৫ টন লবন নষ্ট হয়ে গিয়েছে। তাই (বার্মায়) গত দুইমাসে লবনের দাম তিন থেকে ছয়গুণ বেড়ে গেছে।

মায়ানমার: কিয়ান মাও গ্রাম
গত মাসে সাইক্লোন নার্গিস আঘাত হানার আগে মায়ানমারের কিয়ান মাও গ্রামের অধিবাসী ছিল ১,৩১৬ জন। আশীন মেত্তাকরা ব্লগের ভাষ্য অনুযায়ী এই গ্রামে এখন মাত্র ৩৩২ জন বসবাস করছে।

দক্ষিণ পূর্ব এশিয়া: এক সারি দু:খজনক ঘটনা
মিয়ানমারে একটি ধংসাত্মক সাইক্লোন। চীনে বিশাল এক ভূমিকম্প যা হ্যানয় আর ব্যাংকক পর্যন্ত অনুভূত হয়েছে। সুমাত্রা দ্বীপে দুটি ভূমিকম্প যা ইন্দোনেশিয়া আর মালায়েশিয়াকেও নাড়িয়ে দিয়েছে। একটি শক্তিশালী টাইফুন যা ফিলিপাইন্সের অনেক শহর ধ্বংস করেছে।

গত মাসে, প্রাকৃতিক বিপর্যয় দক্ষিণপূর্ব এশিয়ায় আঘাত হেনে হাজার হাজার জীবন হানি ঘটিয়েছে আর শত কোটি টাকার সম্পত্তির ক্ষতি করেছে।

ব্লগার লিন লেং ল্যাং বলেছেন:

“আহ, এটা খুবই দু:খজনক। এশিয়াতে হচ্ছেটা কি?!”

মিয়ানমার এখনো ভুগছে যেখানে সাইক্লোন আক্রান্তরা ক্ষুধা আর অসুখে জর্জরিত। সামরিক শাষকদের অযোগ্যতা আর একটা অনর্থ যা মিয়ানমারের সাইক্লোন আক্রান্ত এলাকায় পরিস্থিতি আরো খারাপ করেছে।

হয়তো একজন আমেরিকান অফিসার ঠিক বলেছেন যে এই সামরিক শাষকদের অপরাধমূলক অবহেলার জন্য তারা সাইক্লোন এ আক্রান্তদের কাছে বড় ধরনের আন্তর্জাতিক সাহায্য পৌঁছাতে দিচ্ছে না। অথবা সিঙ্গাপুরের প্রধান মন্ত্রী যেমন বলেছেন, “মিয়ানমার বাইরের সাহায্য সংস্থার প্রবেশ ভয় পায় কারন তা প্রমাণ করতে পারে যে শাসক গোষ্ঠী এই বিপর্যয় নিয়ন্ত্রণ করতে পারছে না।”

সামরিক জান্তার এমন ব্যবহারের জন্য এন্ডো'স ডানজিওন ব্লগ মনে করে যে মিয়ানমারে সাহায্য দেয়ার ব্যাপারে বাইরের সবার দ্বিধা ঠিকই ছিল। এটা সত্যিই অবাক হওয়ার মতো ঘটনা যে সাইক্লোন হওয়ার তিন সপ্তাহ পরে মিয়ানমারের নেতারা এই সংক্রান্ত সরকারী বক্তব্য দিয়েছে। ১ লাখেরও এর বেশী লোক মারা গেছে আর জেনারেল থান শোয়ে এটি চেপে রাখতে সমর্থ হয়েছেন। অন্য দেশ হলে এই নেতাকে ক্ষমতাচ্যুত করা হত।

বিপর্যয় সামলানোতে সফল হবার জন্য সরকার গ্রহণযোগ্যতা থাকা গুরুত্বপূর্ণ। সাহায্য সহজে আসবে না যদি সরকার অত্যাচারী হিসেবে প্রমাণিত হয়। এজ জিউটস এজ ইট গেটস ব্লগ এর মনোভাব এমনই:

“ আমি নিশ্চিত যে আমাদের সবার হৃদয় অনেক বড় আর আমরা সবাই সাম্প্রতিক চীন আর মিয়ানমারের আক্রান্তদের সাহায্য করতে উন্মুখ। আমি শুধু বলতে চাই যে কোন জায়গায় আমরা সাহায্য দিচ্ছি তা একটু খেয়াল করা উচিত। যদি কোন ধরনের মিয়ানমার রিলিফ ফান্ডে আমরা সাহায্য করতে চাই, খেয়াল করবেন যাতে সেই সংস্থা সরাসরি ওখানে দুর্গতদের সাহায্য করতে যায়। তারা যেন সামরিক জান্তা সরকারের হাতে টাকা না তুলে দেয়।”

অত্র অন্চলের অনেক ব্লগারই সামরিক জান্তার ভক্ত না। সিঙ্গাপুর থেকে জেরে - আই আ্যম হোয়াট আই আ্যম ব্লগ লিখেছে:

“সরকারের কাজ মানুষকে শাসন করা, তাদের জীবন সহজতর আর ভালো করা, তাদের খেয়াল রাখা আর রক্ষা করা। মিয়ানমারের সরকার তার দেশের মানুষের জীবন আর মঙ্গলের ব্যাপারে একেবারেই খেয়াল করেনি। সাহায্য দেরি করিয়ে আর বিপর্যয়ের সময় দ্রুত সাড়া না দিয়ে, তারা শুধু নিজের লোকদের হত্যা করেছে।”

ফিলিপিনো ব্লগার আন্ডার দ্যা সান যোগ করেছেন:

“কি ধরনের সরকার বিপর্যয়ের সময়ে স্বার্থপরভাবে জনগনের মঙ্গলের আগে  নিজেদের নিয়ে চিন্তা করে, যেখানে জন্ম আর মৃত্যুর মধ্যে বেছে নিতে হচ্ছে?”

থাইল্যান্ডে ভূমিকম্প প্রবণ এলাকা বলে একটা নতুন আইন অনুযায়ী এ দেশের সব নতুন ভবন ভূমিকম্প রোধক হতে হবে। সাম্প্রতিক চীনের ভূমিকম্প ব্যাংককেও অনুভূত হওয়ার ফলে সে দেশে পুরানো বাড়ি আর উঁচু তলার বাড়ির নিরাপত্তা নিয়ে চিন্তা দেখা দিয়েছে ব্লগারদের মধ্যে।

মালায়শিয়ায় ভবিষ্যতের শক্তিশালি কম্পনের বিরুদ্ধে নেয়া পদক্ষেপ সম্পর্কে ক্রাঞ্চি ব্লগ প্রশ্ন করেছেন:

“মালায়েশিয়ার বাড়ি আর উচ্চ দালান কি সামান্য ভূমিকম্প মোকাবেলার উপযুক্ত? নাকি দালান নির্মাতাদের জন্য নির্দেশনার চিন্তা করা হচ্ছে যাতে বাড়ি একাধিক বারের কম্পনও রোধ করতে পারবে? ‘তিদাক আপা' (অবহেলার) মনোভাব নিয়ে আর কিছু মানুষ বা গোষ্ঠী যারা নিজেদের পকেটের চিন্তা শুধু করেছে, আমার সন্দেহ হয় এইসব ব্যাপার কিছু না ঘটা পর্যন্ত হয়ত গুরুত্ব পাবে না। আপনার কি মনে হয়? আমি কি খুব বেশী ভীতু?”

উত্তর ফিলিপাইন্সে শক্তিশালি টাইফুনের ফলে ঘটে যাওয়া ক্ষতি মিডিয়াতে অনেক দিন পর্যন্ত ঠিক মত রিপোর্ট হয় নি। সরকারও ক্ষতির পরিধি সম্পর্কে ঠিকমতো জানত না। টাইফুনের একদিন পর ফিলিপিনের প্রেসিডেন্ট মধ্য ফিলিপাইনে স্কুবা ডাইভিং করছিলেন।

টাইফুন আঘাত হেনেছে এমন একটি অংগ রাজ্যের অবস্থা সম্পর্কে ডারলিনস ব্লগ লিখেছে:

“টাইফুন কোস্মে ৭ লাখ বাড়ি ভেঙ্গেছে আর প্রায় ৩৮,০০০ পরিবারকে ক্ষতিগ্রস্ত করেছে। এই ঘটনায় বাসিন্দাদের সাহায্য কেন্দ্রে যাওয়া ছাড়া উপায় ছিল না। তাছাড়া কোস্মের ফলে ভূমিধস হয়ে রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল আর বড় ধরনের বন্যায় কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে।”

স্ট্রেঞ্জলি আউট অফ প্লেস ব্লগ বিস্মিত ছিল:

“পরের দিন, ক্যান্ডেলারিয়া অন্চলকে অনেক আলাদা লাগছিল। সব বিদ্যুতের লাইন মাটিতে ছিল। বড় বড় আম আর আকাশিয়া গাছ বাড়ির ঊপরে পড়ে ছিল। গির্জা, স্কুল আর পাবলিক লাইব্রেরীর কিছু জানালা ভাঙ্গা ছিল। প্রায় প্রত্যেক মোড়ে ছাঁদ বিহীন বাড়ি দেখা যাচ্ছিল। কিছু পুরানো বাড়িকে কার্ডবোডের স্ট্রাকচারের মতো লাগছিল। শহরটি আমার মার কথা অনুযায়ী ‘ভয়ঙ্কর ভাবে ক্ষতিগ্রস্ত।”

দ্যা হারভেস্ট ইজ গ্রেট সব থেকে ক্ষতিগ্রস্ত এলাকার ছবি আপলোড করেছিল। নর্দার্ন ফিলিপিন্স টাইমস সরকারকে তাদের অকার্যকারিতার জন্য ধিক্কার করেছে:

“প্রত্যেক বছর সরকারি কমকর্তারা বলেন শুকনো মৌসুমে ঝড়ের মতো দুর্যোগ মোকাবেলার জন্য তাদের ব্যবস্থা আছে। কিন্তু প্রত্যেক বার এক একটা টাইফুন হানা দেয়ার পর বেশীরভাগ সরকারি কমকর্তাকে চুপ থাকতে দেখা যায় যখন রাস্তা বন্ধ হয়ে যায়, বারাঙ্গা (গ্রাম) যখন ডুবে যায় আর বিদ্যুত যখন চলে যায়। দুর্যোগ মোকাবেলার কার্যক্রম প্রতিরোধমূলক নয় বরং ধ্বংস হবার পর নড়ে উঠতে দেখা যায় তাদের।”

নাতাশা লাভস নুডুলজ ব্লগ চীনের ভুমিকম্প, মিয়ানমারের সাইক্লোন আর ফিলিপিনের টাইফুন নিয়ে মন্তব্য করেছেন। সিংগাপুরের পররাষ্ট্র মন্ত্রী মিয়ানমারের দুর্যোগ মোকাবেলায় আন্তর্জাতিক সাহায্যের প্রয়োজনের কথা বলেছেন তার বক্তৃতায়। এমনিভাবে অত্র এলাকার অন্যান্য দেশেও সাহায্য দেয়া যায়:

“ আমরা আসিয়ান একা এই কাজ করতে পারবো না। মিয়ানমারের প্রয়োজন মিয়ানমার একা বা আসিয়ান মিলে পূরণ করা সম্ভব না। তাই আসিয়ান আর ইউ এন মিলে এক সাথে এই সাহায্য সংগ্রহ কনফারেন্স ঠিক করেছে। আমরা আসিয়ানে আন্তর্জাতিক সম্প্রদায় যাদের সামর্থ আছে আর মিয়ানমার সরকারের মধ্যে বিশ্বাস তৈরীর সাহায্যকারী হিসেবে কাজ করা ছাড়া বেশী কিছু করতে পারি না।”

ভিডিও: পানি সমস্যা সমাধানে নতুন উদ্ভাবন
দুটি সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ, মায়ানমারের সাইক্লোন এবং চীনের সিচুয়ানের ভূমিকম্প এর পর দুর্গতদের কাছে বিশূদ্ধ ও পরিশুদ্ধ খাবার পানি পৌঁছানোর ব্যাপারটি আবার সবার আলোচনায় এসেছে। আজকে আমরা কয়েকটি ভিডিও দেখাব যাতে বিশুদ্ধ পানি সরবরাহ বা অন্তত: খাবার উপযোগী পানির ব্যবস্থা করার নতুন নতুন উপায় বর্ণনা করা হয়েছে।

এই সমাধানগুলো বিভিন্ন সমস্যা ও বাধাকে চিন্তা করেই উদ্ভাবিত; প্রাকৃতিক দুর্যোগের পর স্বাস্থ্য সম্মতভাবে কুয়ো খুঁড়ে পানির উত্তোলন, একটি খেলনা পাম্প, পানি পরিবহনের জন্যে গড়িয়ে নেয়া যায় এমন ড্রাম, একটি বায়ো-বালির ফিল্টার এবং একটি পানি পরিশোধন সুবিধা সম্পন্ন সাইকেল যার মাধ্যমে পানিকে দ্রুত পরিশোধন করে খাওয়ার উপযোগী করা যাবে।

প্রথমে রয়েছে সুদান থেকে একটি ভিডিও জার্নাল যা ওয়াটার ফর সুদান প্রকল্প সম্পাদনে কি কি বাধা পার হতে হয়েছে তা নিয়ে আলাপ করছে। এটি অত্র অন্চলের দারিদ্র পীড়িত গ্রামগুলোতে কুপ খুঁড়ে বিপুল জনগোষ্ঠীর জন্যে পানির ব্যবস্থা করবে এবং এর জন্যে যত বাধাই আসুক এটি তাদের জন্যে খুবই দরকারী।

<object width="425" height="355">
<param name="movie" value="http://www.youtube.com/v/HdXwgoZvUZE&hl=en"></param>
<param name="wmode" value="transparent"></param><embed src="http://www.youtube.com/v/HdXwgoZvUZE&hl=en" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="355"></embed></object>

এর পর রয়েছে পাকিস্তানের একশন এগেইনস্ট হাঙার এর তৈরি একটি ভিডিও যাতে দেখানো হয়েছে সর্বস্ব হারানো লোকজনদের কিভাবে পুনরায় জীবন শুরুতে সাহায্য করা যায় এবং বিশুদ্ধ পানি প্রাপ্তি তাদের পরিকল্পনার অংশ হিসেবে রাখা যায়। এই ভিডিওটি প্রকাশ করেছে ডুগুডার্স টিভি:

<embed src="http://update.videoegg.com/flash/proxy.swf?jsver=1.4" flashvars="file=http%3A//selfserve1.download.videoegg.com/gid368/cid1269/KZ/FI/1210114193.80699McDwg6tKnIlbMhDo8lX&swfpath=http://update.videoegg.com/flash/proxy.swf?jsver=1.4&autoPlay=false&showAd=false&showAdPrimary=true&wmode=window&adVars=site%3Ddogooder&allowGrabcode=false&allowEmailShare=false&allowRecommendations=false&MMredirectURL=http%3A//www.dogooder.tv/Orgs/actionagainsthunger/default.aspx&MMplayerType=PlugIn&MMdoctitle=DoGooderTV-Action%20Against%20Hunger%20USA%20Homepage&watermark_bottomright=http://www.dogooder.tv/images/dogooder_logo.PNG&allowFlash9Fullscreen=true" quality="high" allowfullscreen="true" allowscriptaccess="always" scale="noscale" wmode="window" name="VE_Player" id="VE_Player" type="application/x-shockwave-flash" pluginspage="http://www.macromedia.com/go/getflashplayer" align="middle" height="295" width="350"></embed>

কয়েকটি প্রকল্প এক স্থান থেকে অন্য স্থানে পানি পরিবহন সহজতর করে। প্রথমে রয়েছে কিউ ড্রাম, যা একটি গড়ানো পানির আধার এবং দড়ি দিয়ে এটি টানা যায়। দ্বিতীয়টি হচ্ছে ভূগর্ভস্থ পানি উত্তোলনে একটি পানির পাম্প যা ছেলেমেয়েদের খেলার মাধ্যমে পরিচালিত হয়। তৃতীয়টি হচ্ছে একটি বাইসাইকেল যা চালালে পানি পরিশোধন হয়:

<object width="425" height="355">
<param name="movie" value="http://www.youtube.com/v/G8sMAolVUEw&hl=en"></param>
<param name="wmode" value="transparent"></param><embed src="http://www.youtube.com/v/G8sMAolVUEw&hl=en" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="355"></embed></object>

<embed src="http://update.videoegg.com/flash/proxy.swf?jsver=1.4" flashvars="file=http%3A//selfserve1.download.videoegg.com/gid368/cid1269/J1/MI/1187187351.9298LvbSBj92ZqmCakNpx633&swfpath=http://update.videoegg.com/flash/proxy.swf?jsver=1.4&autoPlay=false&showAd=false&showAdPrimary=true&wmode=window&adVars=site%3Ddogooder&allowGrabcode=false&allowEmailShare=false&allowRecommendations=false&MMredirectURL=http%3A//www.dogooder.tv/Orgs/playpumps/default.aspx%3FMovieID%3D497&MMplayerType=PlugIn&MMdoctitle=DoGooderTV-PlayPumps%20International%20Homepage&watermark_bottomright=http://www.dogooder.tv/images/dogooder_logo.PNG&allowFlash9Fullscreen=true" quality="high" allowfullscreen="true" allowscriptaccess="always" scale="noscale" wmode="window" name="VE_Player" id="VE_Player" type="application/x-shockwave-flash" pluginspage="http://www.macromedia.com/go/getflashplayer" align="middle" height="295" width="350"></embed>

প্রোটোটাইপ পানি পরিশোধন/পরিবহনকারী বাইসাইকেল ১ মিনিট থেকে দেখা যাবে।

<object width="425" height="355">
<param name="movie" value="http://www.youtube.com/v/-U-mvfjyiao&hl=en"></param>
<param name="wmode" value="transparent"></param><embed src="http://www.youtube.com/v/-U-mvfjyiao&hl=en" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="355"></embed></object>

এখানে একশন এগেইনস্ট হাঙার এর আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে বায়ো-বালির ফিল্টারের পানি পরিশোধন কার্যক্রম:

<object width="425" height="355">
<param name="movie" value="http://www.youtube.com/v/O4YKFtGBluE&rel=0"></param>
<param name="wmode" value="transparent"></param><embed src="http://www.youtube.com/v/O4YKFtGBluE&rel=0" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="355"></embed></object>

পটার্স ফর পীস আরেকটি মাটির পাত্র দ্বারা পানি পরিশোধন প্রক্রিয়া দেখাচ্ছে। এরা স্থানীয় কুমোরদের মাটির হাড়ি তৈরির প্রশিক্ষণ দেয়া হয় যা দিয়ে পানি পরিশোধন করা যায়। কিভাবে এই মাটির গাড়ি ও ফিল্টার তৈরি করা যায় তার পূর্ণ বিবরণ এখানে আছে। রন রিভেরা প্রেজেন্টেশন এই ভিডিও তৈরি করেছে বাকী ৯০% সিম্পোজিয়ামের জন্যে:

<embed src="http://video.google.com/googleplayer.swf?docid=6838040406197916953&hl=es" id="VideoPlayback" style="width: 400px; height: 326px" type="application/x-shockwave-flash"></embed>

উপরের স্থিরচিত্র: পানির ফোটা পড়ার দৃশ্য - রেন্ডি, সন অফ রবার্টের সৌজন্যে।

মায়ানমার: সাইক্লোনের মিডিয়া কাভারেজ
নিউ মান্ডালা ব্লগ কষ্ট পেয়েছে এটি দেখে যে মায়ানমারের একটি সরকার পরিচালিত সংবাদপত্রে সাইক্লোন নার্গিস (উদ্ধার ও পুনর্বাসন) সংক্রান্ত খবরাখবর চতুর্থ পাতায় স্থান পেয়েছে।

মায়ানমার: ধীরগতিতে চলছে ত্রাণ কার্যক্রম
প্রথমতঃ কয়েকদিন আগে ঘূর্ণিঝড় নার্গিসে আক্রান্ত মায়ানমারের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছি । মৃতের সংখ্যা ক্রমাগত বেড়েই চলছে। রাষ্ট্রীয় তথ্যসূত্রে হতাহতের সংখ্যা আন্তর্জাতিক আনুমানিক হিসেব থেকে অনেক কম। সরকার এখনও মৃতের সংখ্যা ২৩,০০০ এর মত বলছে যেখানে আন্তর্জাতিক সাহায্য সংস্থা গুলো বিশ্বাস করে এই সংখ্যা এখন ১ লাখের কাছাকাছি ।

গ্লোডেন কালার রেভল্যুশন আভাস দিয়েছে যে সরকারের মৃতের সংখ্যা হিসাব সঠিক হবে না:

“নামে প্রকাশে অনিচ্ছুক একজন সরকারি কর্মকর্তা সাক্ষাতকারে বলেন, মৃতের সংখ্যা ৬ লাখে পৌঁছেছে যেখানে এখনও ১ লাখ মানুষ নিখোঁজ। তার গণনা অনুযায়ী ১,৮০,০০০ মানুষ মারা গেছে লুটবুট্টা শহরতলীতেই । ৯০,০০০ মানুষ মারা গেছে ফিয়ার পোন শহরতলীতে, ৮০,০০০ বগালয় শহরতলীতে, কিয়োনগানকোন, দেদাইয়া, মাওকেন শহরতলীর প্রতিটিতে মারা গেছে ৫০,০০০ করে মানুষ। কর্তৃপক্ষ, সেনাবাহিনী এবং এদের সহযোগী গুণ্ডারা আশেপাশের নদীতে মৃতদেহ ফেলে দিচ্ছে। এমন কি ইয়াংগুন শহরের ইয়া ওয়ে সমাধি স্থলে মৃতদেহের সঠিক পরিচয় নিশ্চিত না করেই শবদাহ হচ্ছে। বিশেষ করে ফিয়ার পোন শহরতলীতে কর্তৃপক্ষ জরুরী অবস্থা জারি করেছে।”

ব্যাংকক ডেজ মায়ানমারের ইয়াংগুনে বসবাসরত এক বন্ধুর ইমেইল পেয়েছেন । নিচে সংক্ষিপ্ত বিবরণ দেয়া হল কিভাবে আবাসিক নগরীগুলোর মানুষ এই পরিস্থিতি মোকাবেলা করছে:

“২০০ থেকে ২৪০ কি.মি. বেগে ঝড়ের পর ১১ ঘণ্টা আমরা আমাদের বাড়িতে আটকে ছিলাম কেননা আমাদের বাড়ি উপর গাছ ভেঙ্গে পড়েছিল। সর্বত্র ভয়ংকর বিশৃঙ্খলা, সব খানে বিদ্যুত চলে গেছে, কোথাও খাবার পানি নেই কয়েকদিন ধরে। আমাদের বাসা, অফিসের ফোন সহ সকল বিদ্যুত লাইন বিচ্ছিন্ন। আজকে এই মুহুর্তে আমি একটি ইন্টারনেট ক্যাফেতে। এই এলাকাটি ইয়াংগুন শহরতলী মহাবানদোল সড়কে যেখানে সকল তার এবং সংযোগ মাটির নিচ দিয়ে সংযুক্ত, (তাই বেঁচে গেছে)। এছাড়া  বাকি আমরা যারা আবাসিক এলাকা এবং শহরের অন্যান্য এলাকায় বসবাস করি তারা সবাই বিদ্যুতহীন। আমরা হয়তো আবার বিদ্যুত পাবো ৩ কি ৬ মাস পর কিংবা একবছরও হতে পারে। এর সাথে আরো কষ্টকর, সকল খাদ্যদ্রব্য এবং পানির দাম তিনগুণ হয়েছে । প্রতিদিনই জেনারেটরের দাম বাড়ছে । আমরা এখন দিচ্ছি প্রতিটি জেনারেটরের জন্য ২০০০ মার্কিন ডলার যেখানে আগে দিতাম ৯০০ থেকে ১২০০ মার্কিন ডলার। এটা আসলে খুব খারাপ সময়। আমরা সবাই অক্ষত আছি, কিন্তু আমরা এখন এমন ভয়াবহ পরিস্থিতি মোকাবেলা করছি।”

এখন আমরা আলোচনা করব মায়ানমারের ত্রাণ কার্যক্রমের অবস্থা নিয়ে। আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর চলাচল ক্ষমতাসীন সামরিক জান্তা এখনও সীমাবদ্ধ রেখেছে। সো মো  এক এক করে উল্লেখ করেছে যে এ মুহূর্তে মায়ানমারের জন্য কোন দ্রব্য এবং সাহায্যের প্রয়োজন:

“ঘূর্ণিঝড় নার্গিস আক্রান্ত হবার পর ৬ দিন পার হয়েছে এবং পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে কেননা আক্রান্ত এলাকা গুলো মানুষ এবং পশু-পাখির ছড়িয়ে থাকা মৃত দেহগুলোতে পচন ধরেছে । সাম্প্রতিক সময়ে আমরা দেখছি পৃথিবীর উদারতা , লক্ষ লক্ষ টাকার মানবিক সাহায্য । কিন্তু এটা খুবই দু:খজনক যখন দেখতে পাচ্ছি বার্মার সরকার রাজনীতির নামে জাতিসংঘ সাহায্য কর্মীদের এবং এনজিওদের ভিসা প্রদানের বিষয়ে দ্বিধান্বিত। এটা রাজনীতির সময় নয় অন্তত যখন মানবিক বিপর্যয় চলছে। এবং এই সংবাদ শুনে খুব দু:খ পেলাম, ঘূর্ণিঝড় নার্গিস আক্রান্তদের প্রয়োজনীয় সাহায্য করতে পশ্চিমা দেশ গুলো ইচ্ছা পোষণ করছে আর বার্মার সরকার তা প্রত্যাখ্যান করেছে ।”

“ভিসা জটিলতার কারনে ২ দিন পরে আজকে প্রথম জাতিসংঘ ত্রাণবাহী বিমান ইয়াংগুন আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেছে। এবং আরো বিমান ইয়াংগুনে অবতরণের জন্য বার্মা সরকারের অনুমতির অপেক্ষায় আছে। ইতালি, থাইল্যাণ্ড, ভারত এবং ইন্দোনেশিয়ার ত্রাণবাহী বিমান ইয়াংগুনে অবতরণের অনুমতি পেয়েছে। আমরা খেয়াল করলাম একদিনে নাটকীয়ভাবে মৃতের সংখ্যা বেড়ে গেছে।”

“আমাদের যে বিষয়টি ভয়াবহভাবে প্রয়োজন তা হল, অভিজ্ঞ ত্রাণকর্মী, উদ্ধারকারী দল যারা বেচে আছে তাদের উদ্ধারের জন্য, সঠিকভাবে মৃতদেহগুলোর সৎকার এবং প্রাণঘাতী রোগ জীবাণু নিয়ন্ত্রণ করা। আমাদের হেলিকপ্টার প্রয়োজন যার সাহায্যে আমার দূরবর্তী জায়গাগুলোতে ত্রাণ পাঠাতে পারব যেখানে ত্রাণ সবচেয়ে বেশী দরকার। বার্মা বিমান বাহিনীর সীমিত সংখ্যক হেলিকপ্টার আছে যা দিয়ে ওইসব দূরবর্তী এলাকায় সাহায্য পাঠানো সম্ভব নয়। আমেরিকার সেনাবাহিনী আমাদের সাহায্যের জন্য এইড মিশন পাঠানোর প্রস্তাব করেছে। আমেরিকার এয়ারবাস থাইল্যান্ডে প্রস্তুত আছে, বার্মায় হেলিকপ্টার এবং জাহাজ দিয়ে নিখোঁজদের খোঁজার জন্য উদ্ধারের জন্য। এবং আবার ও বার্মার জেনারেল এই প্রস্তাব গ্রহণ করেনি কেননা তারা আমেরিকান। এখন পছন্দ কিংবা অপছন্দের সময় নয়। এখন সময় আমাদের চেষ্টা করা যত মানুষকে আমরা বাঁচাতে পারি।”

এই ব্লগারও নদীতে মৃতদেহের স্তূপ দেখে আতংকিত:

আমি খুবই আশ্চর্য হয়েছি যে মৃতদেহগুলো নদীতে স্তূপ করা হচ্ছে। আমি হতাশ আসলে তারা নিজেদের কি ভাবে ? নদীতে মৃত দেহগুলো ফেলে সমস্যার সমাধান হতে পারে না। আসলে, এভাবে নদীতে রাশ ফেলে নদীর ধারে বসবাসকারীদের বিপদে ফেলা হচ্ছে যারা প্রাণঘাতী রোগে আক্রান্ত হতে পারে।

একদিনের মধ্যে মৃতের সংখ্যা বেড়ে গেছে। এই সময় ঘূর্ণিঝড় নার্গিসের ধ্বংসলীলার শক্তি দেখাতে নয়, হতে পারে দুর্বল স্বাস্থ্য সেবা এবং বার্মা জেনারেলের বিশ্বের ত্রাণকর্মীদের সাহায্য নেবার অনিচ্ছা । বার্মার ১০ লক্ষ মানুষের মৃত্যুর জন্য বার্মা সরকার দায়ী থাকবে। তাদের ঘূর্ণিঝড়ের আগাম সংবাদ অগ্রাহ্য করে এবং সারা বিশ্বের ত্রাণ সাহায্য নিতে অস্বীকৃতি জানানো দেশের মানুষের মৃত্যুর প্রধান কারণ হবে। এবং আমরা কোন দিন ভুলব না কিভাবে মানুষ হত্যা করা হয়েছে ১৯৮৮ সালে, ২০০৭ সালের সেপ্টেম্বর মাসে এবং ২০০৮ সালের মে মাসে।

ব্যাংকক ডেজ পরামর্শ দিয়েছে যে ত্রাণসাহায্য রাজনৈতিক উদ্দেশ্যে নয়:

“যদি আমেরিকা কিংবা অন্য যে কোন দেশ মানবিক সাহায্য করতে চায় আমি মনে করি সেটা খুবই ভালো। কিন্তু সাহায্য কোন শর্তসাপেক্ষে নয় কিংবা গালভরা কথা দিয়ে নয়। শুধুমাত্র জনগনকে সাহায্য করে যা তাদের দরকার। এবং তোমার রাজনৈতিক উদ্দেশ্য কিংবা ধর্মীয় উদ্দেশ্য তোমার কাছে। কিন্তু সেটা নাক উঁচু গোষ্ঠীগুলোর জন্যে মনে হয় অসম্ভব। আপনি ভাবতে পারেন বুশ প্রশাসনের গর্দভরা এখনই সেটা চায়। কিন্তু না, তার তাদের এই উদ্দীপনাময় কৌশল, হাস্যকর কূটনৈতিক কৌশল চালিয়ে যাবে, আন্তরিক ভাবে কোন গঠনমূলক আলোচনার পদক্ষেপ নেয়ার বদলে অন্যান্য দেশের সমালোচনা এবং উপহাস করবে। অর্থাৎ অন্যান্য দেশের সাথে বসা এবং আলোচনা করা, তাদের বাজে নামে না ডেকে কিংবা কোন উপদেশ না দিয়ে।”

বিয়ন্ড এসজি সামরিক জান্তাকে চীনের কাছ থেকে শিক্ষা গ্রহণের উপদেশ দিয়েছে:

“সারা বিশ্ব থেকে ঢালাও ভাবে সাহায্য আসছে। সারা দেশের কাঠামো ভেঙ্গে পড়েছে যেটা ভালো নয়। শুরুতে বিদেশী সাহায্য নিয়ে চিন্তিত বার্মা সরকার সাবধানতার সাহায্যে বাইরের সাহায্য নিচ্ছে। এটা সামরিক সরকারের জন্য বড় পরীক্ষা। এটা যদি প্রতিদ্বন্দ্বিতামূলক হয়, ভোটারদের এর উপর তা নির্ভর করছে। এই বছর চীনা নেতৃত্ব চীনা নববর্ষের সময় অস্বাভাবিক শীতের আবহাওয়ায় যেভাবে সাড়া দিয়েছে তা সবার কাছেই প্রশংসা পেয়েছে।”

এশিয়াজ পারফেক্ট ১০ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সংস্থা আসিয়ানের হস্তক্ষেপ কামনা করছে:

“ঘূর্ণিঝড় নার্গিস আক্রান্ত হওয়ার ৫ দিন পরেও আসিয়ান কোন ত্রাণ সামগ্রী মায়ানমারে পাঠানোর ব্যবস্থা করেছে থাইল্যাণ্ড এবং ইন্দোনেশিয়া কিছু অনুদান দিয়েছে। তাদের জন্য ভালো কিন্তু আসিয়ান দেশগুলো তাদের একটি সদস্য রাষ্ট্রের সাহায্যের জন্য খুব ধীরগতিতে সাড়া দিচ্ছে। ”

আসলে সামরিক জান্তা সুনামের অভাবে ভুগছে । আন্তর্জাতিক ত্রাণ প্রচারণা গুরুত্বপূর্ণ দাতাদের নিশ্চিত করতে বলেছে যে ত্রাণ যেন কোনভাবে মায়ানমারের সরকারের কাছে না যায় । মেলোডী ত্রাণ প্রচারণার একটি উক্তি উদাহরণস্বরূপ দিয়েছেন:

“আপনি এই মুহূর্তে সরাসরি বার্মার ক্ষতিগ্রস্তদের সাহায্য করুন। এ ত্রাণ সরাসরি ক্ষতিগ্রস্তদের মাঝে যাবে । এটা সরকারের সংস্থা, রাজনীতি কিংবা আমলাতান্ত্রিক প্রক্রিয়ায় যাবে না।”

স্ট্রেইট টক মালয়েশিয়া থেকে আসা ত্রাণের বিস্তারিত জানিয়েছে। বিজি ডেজ  সিংগাপুরের অনুদান সংগ্রহ পর্যবেক্ষণ করছে । ব্লগাররা লিখেছেন:

“মায়ানমারের ইয়াংগুন থেকে একজন পরিচিত আঞ্চলিক মায়ানমারের ব্লগার নী লীন সেক নিজ উদ্যোগে ইরাবতী ব-দ্বীপের ক্ষতিগ্রস্ত এলাকায় খাদ্য, ওষুধ এবং অন্যান্য ত্রাণ সামগ্রী নিয়ে বিতরণ করেন।”

কো টিকেজ প্রসাইক কালেকশন জানান যে সামরিক সরকার এতোই নির্লজ্জ যে তারা থাইল্যাণ্ডের সাহায্যের বাক্সে লেবেল পরিবর্তিত করে ধরা পড়ে।

দ্য বার্মিজ রুবী ডাইরি খুব ক্ষুব্ধ হয়েছেন যে কিছু ধারাভাষ্যকারী লিখেছেন যে ঘূর্ণিঝড় মায়ানমারের জন্য শাস্তি স্বরূপ। লিটল মায়ানমার আন্তর্জাতিক সাহায্য প্রদানকারীদের তালিকা প্রনয়ন করেছেন।