Global Voices বাংলা ভার্সন » জাপান
জাপান: মাঙ্গা সংস্করণে হিটলারের আত্মজীবনী “মাইন কাম্ফ”
প্রথম প্রকাশের ৮০ বছর পর হিটলারের আত্মজীবনী মাইন কাম্ফ এখন এক মাঙ্গা কমিকে (ছবির মাধ্যমে কাহিনী বলা) রূপান্তরিত হয়েছে।
১৯০ পাতার এই মাঙ্গা বইটি প্রথমবার প্রকাশিত হবার সাথে সাথে এর ৪৫,০০০ কপি বিক্রি হয়ে গেছে। এই বইয়ে খুব সহজ ভাষায় হিটলারের আত্মজীবনীটি উপস্থাপন করা হয়েছে। হিটলারের শৈশব থেকে ন্যাশনাল সোসালিষ্ট পার্টি বা নাজী দলের নেতা হবার সময় পর্যন্ত বিভিন্ন ঘটনা এখানে তুলে ধরা হয়েছে।
মাঙ্গা 我が闘争 (মাইন কাম্ফ) এর প্রচ্ছদ
ইস্ট প্রেস নামক প্রকাশনা সংস্থাটি বেশ কিছু বিখ্যাত বইয়ের মাঙ্গা সংস্করণ প্রকাশ করেছে। এটি তারই একটি অংশ। এর আগে একই প্রকাশনী বেশ কিছু বিখ্যাত বইয়ের মাঙ্গা সংস্করণ প্রকাশ করেছিল, যেমন দস্তয়ভস্কির দি ব্রাদার কারামাজভ ও মার্ক্সের দা ক্যাপিটেল।
মাইন কাম্ফের পুনরায় প্রকাশ, বেশ কিছু দেশে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। যেমন জার্মানী ও অস্ট্রিয়ায় এই বইয়ের প্রকাশনা নিষিদ্ধ। জাপানী ভাষায় মাঙ্গা এই বইয়ের নাম, ওয়াগা টাসো (我が闘争)। এই বইটির প্রকাশ বিদেশে এবং জাপানে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। ব্লগার জোফি   ভালো ভাবে সেগুলো সার সংক্ষেপ করেছে।
注目されている背景には、
・本書の著者がナチスドイツの独裁者アドルフ・ヒトラーであること。
・そして、ドイツでは今なお本著作の出版が禁止されていること。
・さらに、内容がネオ・ナチの思想を助長するのではないかといった懸念が世間にあること。
などの事情がある。
これに対し出版社側は、
「有名な本だが、読んだ人は少ない。どんな思想があれほどの悲劇を生んだのか、『悪魔』で片付けられるヒトラーの人間の部分を知る材料になると思った」
と企画の理由を話している。
এই বই প্রকাশের ক্ষেত্রে  যে সমস্ত উপাদান বিদেশী প্রচার মাধ্যমের চোখে পড়ে সেগুলো হল:
-    বাস্তবতা হচ্ছে এই বইয়ের লেখক নাজী স্বৈরশাসক এডলফ হিটলার
-    বাস্তবতা হচ্ছে এই বই এখনো জার্মানীতে নিষিদ্ধ।
-    সব খানে এই বই নিয়ে একটি ভয় রয়েছে, তা হল এই বই নব্য নাজীবাদকে উৎসাহিত করতে পারে।
অন্যদিকে এই বই প্রকাশের ক্ষেত্রে প্রকাশনী সংস্থার যুক্তি হচ্ছে, “এটা একটা বিখ্যাত বই, কিন্তু খুব অল্প সংখ্যক মানুষ তা পড়েছে”। আমরা মনে করি এই মাঙ্গা পুস্তক মানুষকে হিটলার এবং তার চিন্তাভাবনা কেমন ছিল তার সম্বন্ধে একটা ধারণা দেবে। এই ব্যক্তিটি ইতিহাসে একটা বেদনাদায়ক ঘটনার জন্ম দিয়েছে, যদিও বর্তমানে সে এক দানব হিসেবে পরিচিত।
মাঙ্গা 我が闘争 (মাইন কাম্ফ)-এর ভেতরের পাতার দুটি দৃশ্য
এই মাঙ্গা পুস্তকের উপর মন্তব্য করতে গিয়ে অনেক ব্লগার একটি বিশেষ প্রবন্ধের হুবহু অনুকরণ করেছে (কপি- পেস্ট)। এই প্রবন্ধটি দৈনিক আশাহি শিম্বুন পত্রিকায় ২০ সেপ্টেম্বরে প্রকাশিত হযেছে এবং এই প্রবন্ধের শিরোনাম ছিল “‘মাইন কাম্ফ'-এর মাঙ্গা সংস্করণ হিট হয়েছে”, বিভিন্ন প্রতিক্রিয়ার ধরণ ছিল, একে জটিল এক বই থেকে ‘ঐতিহাসিক ঘটনার সূত্র' বলে অভিহিত করা” (売れる「わが闘争」漫画版　苦言も「歴史資料」の声も [জাপানী ভাষায়] )। সেই একই প্রবন্ধ একই পত্রিকায় কয়েকদিন পরে ইংরেজীতে অনুবাদ করা হয়েছে। তাতে এই বইটির উপর যে নিষেধাজ্ঞা জারী করা হয়েছে তার কারণ বর্ণনা করে সেখানে বলা হয়েছে: “জার্মানীর ব্যাভারিয়া রাজ্যের অর্থমন্ত্রণালয় এই বইটির স্বত্বাধিকারী। তারা এই বইটি পুনরায় প্রকাশ করার অধিকার প্রদান করতে অস্বীকার করে, কারণ যারা নাজীদের নিষ্ঠুরতার শিকার তাদের মনে বিষয়টি আঘাত হানতে পারে।
তবে সাংবাদিক ইয়োশি কিসা (木佐芳男), যিনি  দৈনিক ইয়ামুরি শিম্বুন পত্রিকার জার্মান সংবাদদাতা এবং তিনি যুদ্ধের (দ্বিতীয় বিশ্বযুদ্ধ) প্রশ্নে দায়ী কারা- জার্মানীর অতীত কর্মকাণ্ডকে অপ্রকাশিত রাখা” (戦争責任”とは何か―清算されなかったドイツの過去) জাতীয় প্রবন্ধের লেখক। তিনি বলছেন, আশাহি শিম্বুনের সাথে তিনি একমত নন।
だ が、発禁となっている本当の理由は、そんなきれいごとではない。出版すれば、ドイツをはじめヨーロッパ各国にいるネオナチ組織の聖典となって、政治的な大 問題となりかねないからだ。バイエルン州の州都ミュンヘンのキオスクに立ち寄れば、いくつかの極右新聞が売られていることに気づく。ドイツには、それぞれ 数千人の動員力を持つ極右・ネオナチ組織が複数ある。当局は、彼らを刺激しないように細心の注意を払っている。
প্রকৃত যে কারণে তারা এই বইটি নিষিদ্ধ করেছে, তা তারা বিবেচনায় আনছে না। এর সবচেয়ে বড় কারণ হতে পারে, এই বইটি ইউরোপের প্রায় সকল দেশের নব্য নাজীবাদীদের জন্য এক “বাইবেল” হিসেবে পরিগণিত হতে পারে। ইউরোপের প্রায় সকল দেশে নব্য নাজীবাদী সংগঠন রয়েছে। জার্মানী দিয়েই শুরু করা যাক।
যদি আপনি ব্যাভেরিয়া রাজ্যের সংবাদপত্রের কিয়স্কগুলোর (সংবাদপপত্র বিক্রিয় করা যন্ত্র) দিকে তাকান, তা হলে আপনি সেখানে দেখতে পাবেন সেখানে উগ্র ডানপন্থীদের প্রকাশিত সংবাদপত্র বিক্রি হচ্ছে। জার্মানীতে বেশ কয়েকটি নব্য নাজীবাদী দল রয়েছে যারা হাজার খানেক উগ্র ডানপন্থীকে সংগঠিত করছে। কর্তৃপক্ষ খুবই সতর্ক, তাদের যেন উত্তেজিত না করা হয় […]।
কিসা, জাপানে ডানপন্থীদের উপস্থিতি ও তাদের মাধ্যমে ঘটা প্রকৃত বিপদের পরিমাণ বিবেচনা করছেন। জার্মানী ও ইউরোপের অন্যসব দেশের সাথে যদি  তুলনা করা যায়, সেক্ষেত্রে জাপানে এটি এক অপ্রাসঙ্গিক বিষয়। এক্ই সাথে জাপানে বইটি প্রকাশের ব্যাপারে একই ধ্যান ধারণার প্রতিফলন ঘটায়।
日本で今、漫画版の『わが闘争』がどんな意味を持つか、どれだけの影響力があるかはよくわからない。しかし、４０年近く前の訳者の意図と漫画版刊行の意図とはそうちがわないだろう。
平野氏はこんな言葉も書いている。 「戦争経験なき世代こそ、この書を読むべきではないだろうか。この書をくもりなき目で読み、客観的に判断することが、この世代にとって必要であり、戦後の教育を受けたものなら、十分な判断力をもって読むことができるのではないか」
আমি নিশ্চিত নই, মাঙ্গা সংস্করণে প্রকাশিত মাইন কাম্ফের কি ধরনের অর্থ ও প্রভাব জাপানে তৈরি হতে যাচ্ছে। তবে চল্লিশ বছর আগে যারা এই বইটি জাপানী ভাষায় অনুবাদ করেছে এবং এখন যারা বইটি মাঙ্গা সংস্করণে প্রকাশ করেছে, তাদের উভয়ের উদ্দেশ্য অভিন্ন ।
[অনুবাদক]হিরানো এই সমস্ত শব্দগুলো ব্যবহার করেছে:
“যে প্রজন্ম যুদ্ধের অভিজ্ঞতা লাভ করেনি, আসলে তাদের এই বই পাঠ করা উচিত। এই বইটি পাঠ করার সময় এই প্রজন্মের এক পরিষ্কার মানসিকতা ও দৃষ্টিভঙ্গি থাকা উচিত।
যারা যুদ্ধ পরবর্তী শিক্ষা লাভ করেছে, তারা এই বইটিকে সুন্দর দৃষ্টিতে বিচারের মাধ্যমে পাঠ করতে সক্ষম, অথবা আমি এমনটাই আশা করি”।
মাঙ্গায় হিটলারকে এমন এক মানুষ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যে জার্মানীর সকল সমস্যার জন্য ইহুদীদের দায়ী করত। এর ইহুদী বিদ্বেষী চিন্তাভাবনা প্রচণ্ড এবং মনে হচ্ছে তা পাঠ করার সময় সমানভাবে বেড়ে দাঁড়ায় এবং না চাইলেও এ রকম একটি ক্রুটিপূর্ণ চরিত্র যে কোন পাঠককে তার ব্যক্তিত্ব দ্বারা প্রভাবিত করতে পারে।
যেমনটা বেশ কিছু ব্লগার দেখিয়েছেন, মাইন কাম্ফ নামক মাঙ্গাটি এই স্বৈরশাসকের চিন্তাভাবনার একটি ছোট্ট সংস্করণ এবং তা ইতিহাসকে এক ভিন্ন ভাবে উপস্থাপন করতে পারে। এই বইয়ের সাথে ভিন্ন সূত্র দ্বারা লেখা রচনা সরবরাহ করা প্রয়োজন যেমনটা দিটারনাল জানাচ্ছেন, এটি ইস্ট প্রেস প্রকাশনার জন্য বেশ এক কৌতূহলজনক প্রকল্প হতে পারে, যা মাঙ্গাকে ভিন্ন এক ধারার সাহিত্যে পরিণত করতে পারে।
何かの話題が関心 を呼び、より深い議論や理解に進むことはよいことだと思う。漫画では描き切れていないヒトラー本人の『わが闘争 』原作も読んだ方がよいし、他の関連本を読むのもよいだろう。読書はそのように進んでいくものだ。関連おススメ漫画としては、『マンガで鍛える読書力』で も紹介した水木しげるの『劇画ヒットラー (ちくま文庫) 』もよいし、手塚治虫の『アドルフに告ぐ 』はかなりのおススメだ。
আমি মনে করি কিছু বিষয়ের উপর কৌতূহল তৈরি হওয়া ভাল, কারণ তা গভীর কিছু বিতর্ক তৈরি করে অথবা কিছু মানসিক বোধ তৈরি করে। হিটলার লিখিত এই মাঙ্গায় মূল বইয়ের যে সমস্ত অংশ বাদ দেওয়া হয়েছে, সে সব অংশ পড়াও ভাল। এবং এই বিষয় সম্পর্কে যে সমস্ত বই লেখা হয়েছে সে সমস্ত বই পড়াও উত্তম কাজ। এতে এক ভালো পাঠাভ্যাস গড়ে ওঠে। এই বিষয়ে সাথে সম্পর্কিত ছবির বই, যেমন শিজিগেরু মিজুকি গেইকিকা হিটোরা  (হিটলারের জীবনী নিয়ে তৈরি করা ছবির বই) পাড়ার জন্য বলব। এছাড়াও মাঙ্গা ডে কেইটারু ডকুসোরোইয়োকু (মাঙ্গার মাধ্যমে পাঠ অনুশীলন) এবং অবশ্যই তেজুকা ওসামুস আডারুফূ নি তাসুগু (গল্পে হিটলার) পড়ার জন্য অনুরোধ করছি।
জাপান: আপনার স্ত্রী যখন অসুস্থ
যখন জাপানের কর্পোরেট জীবনযাপন (社蓄শাচিকু) দেশটির বিবাহিত জীবনের সংস্কৃতি ও মুল্যবোধের সাথে এক সংঘর্ষে জড়িয়ে পড়ে- তখন জাপানের অন্যতম বিশাল ফোরাম হাটসুজেন কোমাচিতে এই প্রশ্নের উত্তর দিয়েছে ৩০০ জনের বেশি নাগরিক: যখন স্ত্রী অসুস্থ, তখন স্বামীর কি তার কর্মক্ষেত্র থেকে ছুটি নেওয়া উচিত?
পরিস্থিতি:
রিনার বিয়ে হয়েছে ৮ বছর আগে এবং তার এক কন্যা রয়েছে যে তৃতীয় শ্রেণীতে পড়ে। তার বিবাহ বিচ্ছেদ ঘটে গেছে এবং বিবাহিত জীবনের শুরুর একটি ঘটনা এখনো তার স্মৃতিতে ভেসে বেড়ায়।
যখন তার কন্যা একেবারে নবজাতক শিশু, তখন বাচ্চার সারারাত কান্নার কারণে রিনা রাত জাগতে বাধ্য হত। এর ফলে সে অসুস্থ হয়ে পড়ে এবং তার প্রচণ্ড জ্বর আসে, এ কারণে সে তার নিজের এবং শিশুর যত্ন নিতে পারছিল না। কিন্তু তার স্বামী বিনা বেতনে অফিস থেকে ছুটি নিতে অস্বীকার করে এবং ভদ্রলোকের অফিস থেকে তাড়াতাড়ি বাসায় ফিরে আসার কোন লক্ষণ দেখা যায় নি।  রিনা প্রচণ্ড হতাশ হয়ে এ কারণে যে তার স্বামী এমনকি এই অবস্থায় তাকে কোন ফোন করেনি। পরিস্থিতির উন্নতি ঘটতে দুই মাস সময় লেগে যায় এবং সে ভুলে যায় নি এই রকম পরিস্থিতির পুরো সময় তার স্বামী তাকে কোনরকম সাহায্য করেনি।
প্রশ্ন:
ここういう状態の場合、会社を休めないまでもせめて定時で帰ってきてほしいというのはわがままでしょうか。
みなさんのご家庭はどうですか？妻が病気の時、夫は会社を休んで子供の世話をしてくれますか？また、会社で「妻が病気だから」と言って休んでいる人をどう思いますか？
যদি সে ছুটি না নেয়, তাহলে এই রকম এক পরিস্থিতিতে স্বামীর ওভারটাইম (বাড়তি কাজ) বাদ দিতে বলে তাকে বাসায় হাজির হতে বলা কি আমার এক ধরনের স্বার্থপরতা?
একই ঘটনায় আপনার পরিবারের ক্ষেত্রে কি ঘটে? যখন স্ত্রী অসুস্থ হয় তখন কি স্বামী বাচ্চা ও স্ত্রীর যত্ন নেবার জন্য ছুটি নেয়? যখন তার স্ত্রী অসুস্থ তখন আপনাদের অফিসের কোন পুরুষ কি ছুটি নেয় ?
উত্তর:
কথাটি ঠিক, অনেক মা তাদের ব্যক্তিগত জীবনের ঘটনার কথা তুলে ধরেছে। মায়েরা বলছে যে সময় তারা অসুস্থ ছিল সে সময়ও তারা বিছানা থেকে উঠে নিজের এবং শিশুদের যত্ন নিতে বাধ্য হয়েছিল- এ ব্যাপারে স্বামী তাদের কোন সাহায্য করেনি -যদিও তারা এ ব্যাপারে স্বামীদের কাছে কোন সাহায্য চায় নি বা আশাও করেনি।
ম্যারিড উইথ টু চিল্ড্রেন (বিবাহিত এবং দুটি সন্তান) ব্লগ মন্তব্য করছে:
インフルエンザで寝込んでいるときも、４０度の熱が三日間下がらない時も、一週間３８度から熱が下がらずいた時も夫に休んで欲しいと思ったことはありませんでした。夫の職種が営業だったので客先と約束があれば休めないのも仕方がないし、客先と急に約束が入ったら帰れないのも仕方がないので。会社に勤めてお給料を頂いている以上会社に損害を与えるような休暇をとれないのは当たり前。
トピ主様のご主人の業種がわかりませんが当人の体調不良と家族の体調不良はまた別でしょう。夫の風邪を理由に仕事を休む妻というのもありえないと思いますがどう思いますか？
এমনকি, যখন আমি ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়ে বিছানায় পড়ে থাকি, অথবা যখন আমার দেহের তাপমাত্রা তিনদিন ধরে ৪০ ডিগ্রী উঠে থাকে, অথবা যখন আমি সপ্তাহ ধরে ৩৮ ডিগ্রীর জ্বরে পড়ে থাকি, তখনও আমার মনে হয় না আমার স্বামী ঘরে থাকবে। সে সময় সে বিপণনের কাজে ব্যস্ত থাকে, যাতে সে তার খদ্দেরদের সাথে দেখা করতে পারে এবং মাঝরাতে যদি কোন জরুরী প্রয়োজন হয় তখন কোন সাড়া পাওয়া যায় না।
আমি নিশ্চিত, যে ব্যক্তি বেতন পায় সে তার অফিস থেকে ছুটি নেবে না কারণ এই ছুটি অফিসে তার সম্বন্ধে একটা খারাপ ধারণা তৈরি করবে। আমি জানি না অন্যদের স্বামীরা কি করে, তবে স্বামী রত্নটির অসুস্থ হওয়া এবং পরিবারের অন্য সদস্যদের অসুস্থ হওয়া ভিন্ন বিষয়। আমি বিশ্বাস করি না যে এমন স্ত্রী রয়েছে, যারা চাইবে না তার অসুস্থতার সময় তার স্বামী বাসায় না থাকুক। আপনি কি মনে করেন?
মিরি বলছে, অবশ্যই সবাইকে তার স্বামীর সুনামের দিকটা বিবেচনায় রাখতে হবে:
旦那さんのお仕事の形態にもよると思いますが、急なお休みは周りにとても迷惑をかける事となります。それに自分(妻）の管理が出来ていない事で夫の会社に迷惑をかけるなぞ夫の評価を下げる事と思って居ます。が病気(入院する様な病気以外）夫が会社休むは普通とは思えません。ヘルパーさん頼むとか考えます。
এটা নির্ভর করে আপনার স্বামী কি ধরনের চাকুরী করে তার উপর। কিন্তু অফিস থেকে ছুটি নেওয়া উক্ত ব্যক্তিটিকে পরবর্তীতে সহকর্মী এবং খদ্দেরদের সাথে কাজের হিসেবে মিলিয়ে নিতে প্রচুর সমস্যায় পড়তে হয়। আপনার স্বাস্থ্য সমস্যার কারণে আপনার স্বামীর অফিসে সুনাম হানি ঘটতে পারে। আমি মনে করি না কেবল মাত্র স্ত্রীর অসুস্থতার জন্য কোন স্বামীর অফিস থেকে ছুটি নেওয়া উচিত, যদি না তার স্ত্রীকে হাসপাতালে নিয়ে যাবার মত পরিস্থিতির সৃষ্টি হয়।
টিয়ারড্রপ একই ধরনের অভিজ্ঞতার কথা জানাচ্ছেন। যখন সে অসুস্থ ছিল সে সময় তার স্বামী ঘরে থাকার বদলে তার সহকর্মীদের সাথে মদ পান করতে যান, যা পরবর্তীতে প্রচণ্ড এক পারিবারিক কলহে রূপ নেয়:
でももっとびっくりしたのはこの話をした時の女性達の反応！「そんなことで・・・。」という反応なんですよね。ウチなんてもっとひどいわよ～って。妻たちはみんなこういう仕打ちに慣れてしまって、感覚がマヒしてしまっているんだなぁって、悲しく思ったことを覚えています。でもあれから数年・・・完全に私もマヒしてます。
আমাকে যা বিস্মিত করেছে তা হল [বাস্তবতা হল সে মদ খেতে গিয়েছিল] আমার অনেক বান্ধবীর প্রতিক্রিয়া! তারা বলেছে” তুমি এই রকম একটা ঘটনায় রেগে গিয়েছিল? আমার ক্ষেত্রে তো এর চেয়ে বাজে বিষয় ঘটেছে! আমি ভাবলাম এটা কতটা বেদনাদায়ক যে, স্ত্রীরা এই রকম ব্যবহারে এতটা অভ্যস্ত যে তার ফলে তাদের অনুভূতি ভোঁতা হয়ে গেছে। এর পর কয়েক বছর পার হয়ে গেছে… এবং আমার অনুভূতিও ভোঁতা হয়ে যাচ্ছে।
কানন বলছে যে তার স্বামী ভিন্নভাবে ভালোবাসা প্রকাশ করে।
夫の会社の激務や夫の社内での立場を思えば「体調悪いから帰ってきて！」とは言えません。私の体調の悪い時に夕飯を外で済ませてきてくれる。駅の自販機でポカリを買ってきてくれる。私にはそれだけで十分に優しい夫です。
আমার স্বামীর কাজের পরিমাণ এবং কোম্পানীতে তার অবস্থানের কথা ভেবে আমি তাকে বলতে পারি না যে “ দয়া করা বাড়িতে আস, কারণ আমি অসুস্থ বোধ করছি”। যখন আমি অসুস্থ বোধ করি, সে সময় একটা রেস্তোরায় সে রাতের খাবার খায়। সে সময় সে স্টেশনের একটা ভেন্ডিং মেশিন থেকে সে স্পোর্টস ড্রিংকস বা বিশেষ পানীয় আমার জন্য নিয়ে আসে। তার এই সব কাজই আমার চোখে তাকে এক যত্নবান স্বামীতে পরিণত করেছে।
কেঙ্গু-শফু (কর্মজীবী স্ত্রী) বলছে:
ちゃんと仕事をしたことないから言える言葉だと思います。 ご主人だって休みたいんだと思います。でも休めないんですよ。自分が体調悪くて休むのは周りに風邪をうつしてはいけないとかそういったことではないですか? 簡単に休めないという現在の多くの日本の企業が問題だと思いますが休めないのが現実です。
যারা কখনো কাজ করেনি এগুলো তাদের শব্দ। আমি মনে করি আপনার স্বামী বাসায় থাকতে চায়, কিন্তু তার পক্ষে তা সম্ভব নয়।
জাপানের অনেক প্রতিষ্ঠানে কর্মচারীর জন্য ছুটি নেওয়া অনেক সময় কঠিন ব্যাপার, কিন্তু বাস্তবতা হচ্ছে তারা কোন ভাবেই কাজ বন্ধ করে ছুটি নিতে পারে না।
অনেকে এই বিষয়ে সহানুভূতিশীল, যেমন নাবে:
リナさんの言うことは正しいです。全然わがままではありません。　私はもちろん休んでいます。 […] 妻が病気になっても働く時代は終わってます。 二人で力を合わせて生活守って時代です
রিনা আপনি যা বলছেন তা ঠিক। এ রকম চিন্তাভাবনা কোন রকমেই স্বার্থপরতা নয়! যখন আমার স্ত্রী অসুস্থ থাকে তখন আমি ছুটি নেই। [..] সেদিন এখন অতীত, যখন স্বামী তার অসুস্থ স্ত্রীকে বাসায় রেখে অফিসে চলে যেত। এখন আমাদের এক সাথে মিলে আমাদের সাংসারিক জীবনকে নিরাপদ রাখতে হবে।
পচি বিস্মিত যে সকলেই কতটা কঠিন এবং উদ্বেগের সাথে প্রশ্ন করছে: যদি তারা সকলেই সারা বছর দিনে গড়ে ১৫-১৬ ঘন্টা কাজ তাহলে কি ঘটবে।
家族がせっぱつまった状態のときに、仕事のほうがどうにか都合がつきそうだったら、少々遅刻して病院につれていくとか、コンビニで食料を調達するとか、残業はせずに急いで帰ってくるとかするのは社会人失格？頭から「休めるわけない！！」と決めつけるのは、ストイックな姿を会社の人に見せたいから？自分の楽しみのために有給をとることもあるでしょう。（有給をとって友人とゴルフにいく上司をなんども見てます）
যখন পরিস্থিতি আমাকে সেই সুবিধা দেয়  তখন যদি আমি আমার পরিবারের সদস্যদের হাসপাতালে নিয়ে যাই এবং কয়েক ঘণ্টা পরে আসি, সুবিধামত কোন দোকান থেকে খাবার কিনি অথবা বাড়তি কাজ না করে দ্রুত ঘরে ফিরে আসি, তার মানে কি এই যে আমি এই সমাজের উপযুক্ত এক সদস্য নই? আপনি কি খুব দ্রুতই ঘোষণা করছেন না যে “কোন ভাবেই আমি ছুটি নিতে পারব না”। কারণ আপনি আপনার সহকর্মীকে দেখাতে চান যে আপনি কতটা নির্বিকার ভাবাপন্ন ব্যক্তি?
লোকজন আনন্দ উপভোগ করার জন্য যে ছুটি নেয়, তার জন্য তারা টাকা পায়, ঠিক কিনা (পেইড লিভ)? (আমি আমার বসকে অনেক সময় পেইড লিভ নিয়ে তার বন্ধুদের সাথে গল্ফ খেলতে যেতে দেখেছি)
টোকুমেই বলছেন এটা নির্ভর করে আপনি কতটা অসুস্থ তা প্রকাশ করার উপর:
結婚生活を快適に過ごすこつは、お互いに相手に期待しないことではないかともうすぐ銀婚式の私は思っています。期待すると裏切られたと思うし、期待しなければ些細な優しさもありがたく感じられます。再婚の際の参考までに
শীঘ্রই আমি আমার ২৫ তম বিবাহ বার্ষিকী উদযাপন করতে যাচ্ছি এবং আমি বলতে পারি আনন্দদায়ক বিবাহিত জীবনের চাবিকাঠি হল একে অন্যের কাছে বেশি কিছু আশা না করা। যদি আপনি তা আশা না করেন, তাহলে সামান্য ভালোবাসা আপনাকে সুখী করবে। যখন আপনি আবার বিয়ে করবেন সে সময়ের জন্য কিছু উপদেশ হিসেবে একে গণ্য করবেন।
এটা এচিকার উপদেশ:
うちの会社の場合、男性が家庭の事情で会社を休むと、上司はあまりよく言いません。なので、私も自分の体調不良と偽って休暇をとり、妻の看病をしました。
আমার অফিসের বড় কর্তা মনে করে না যে পারিবারিক কারণে পুরুষদের ছুটি নেওয়া উচিত। আমি কোম্পানীকে বলি যে আমি নিজে অসুস্থ এবং এই বলে আমি বাসায় থেকে আমার স্ত্রীর যত্ন নেই।
‘উসুয়াইজি’ বলছেন যে তার অফিসের ক্ষেত্রে এই রকম কাজ করা অসম্ভব।
でも、文句を言い続けて一生夫婦であり続けることよりも、離婚と言う手段を選んだトピ主さんの勇気は素晴らしいと思います。
সারাজীবন স্বামীর প্রতি অভিযোগ করার চেয়ে বিবাহ বিচ্ছেদ বেছে নেবার জন্য আমি আপনার প্রশংসা করি।
নইয়া বলছে, এটা অনেক বিরক্তিকর, কিন্তু নারীরা কি চায় তা বুঝতে পুরুষেরা দক্ষ নয়, যতক্ষণ না তা মুখে বলা যায়।
妻が病気の時、「食事を作るのは難しいだろうから、外食して帰るよ」という夫さん、よくいますよ。高熱で起きられない妻の食事は??思いつきません。面倒だけど「作れないのでコレコレを買ってきて(何か買ってとまかせると、こってりしたコンビニ弁当とか買ってきてしまう)」
অনেক স্বামী রয়েছে যারা বলবে যে “ আমি বাসায় ঢোকার আগেই রাতের খাবার খেয়ে আসব, কারণ রান্না করা তোমার জন্য কষ্টকর বিষয় হবে”। তাদের মনে হয় না যে শরীরে প্রচণ্ড জ্বর নিয়ে অসুস্থ হয়ে পড়া স্ত্রীরও খাবারে প্রয়োজন রয়েছে। বিষয়টি স্বামীকে চিন্তিত করে কিন্তু আপনাকে বলতে হবে,” আমি আজ রান্না করতে পারব না কাজেই দয়া করে আমার জন্য এটা বা সেটা কিনে আন”। যদি আপনি কেনার বিষয়টি তাদের উপর ছেড়ে দেন তাহলে সুবিধা মত কোন দোকান থেকে খাবার কিনে আনবে যা হবে ভীষণ তৈলাক্ত।
এখানে একটা তথ্য জানানো দরকার যে হাটসুজেন কোমাচি অনেক বেশি মহিলাদের, এমনকি অনেক সময় গৃহবধুদের সাথে সম্পর্ক যুক্ত। এই কাহিনীর এক কৌতূহলজনক বৈপরীত্য পাওয়া যাবে হাটেনা ফোরামে যা পুরুষ সম্প্রদায়ের সাথে সম্পর্কযুক্ত। সেখানকার প্রতিক্রিয়া গুলো একেবারে আলাদা (পৃথিবীতে এমন কোন কাজ নেই যা আমার ও আমার পরিবারের স্বাস্থ্যের চেয়ে গুরুত্বপূর্ণ)।
একটি পেশাগত ফোরাম লিঙ্কইডইন-এ যেমনটা আলোচনা করা হয়েছে (এখানে প্রবেশ করার জন্য লগইন বা নিবন্ধন করা প্রয়োজন: জাপানের ব্যবসায়ীরা এমনকি নিজেকে ও পরিবারকে কোরবাণী করে), কিন্তু এটি অন্য দিনের জন্য রাখা আরেকটি গল্প।
বিশ্ব মন্দা নিয়ে পর্যালোচনা: বাঁচার উপায় এবং ব্যবসার সুযোগ
বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা সর্বত্র বিষাদ ছড়িয়েছে ও হতাশায় ডুবিয়ে দিচ্ছে। কিন্তু মানষের মন এত রাতারাতি হার মানার নয়। অনেকেই কষ্ট করছে এই মন্দার মোকাবিলা করতে। ব্লগাররা বিভিন্ন উপায় জানাচ্ছেন যে কি করে এই মন্দার মোকাবিলা করা যায়। বিশ্বজুড়ে ব্যবসাগুলো মন্দার সাথে খাপ খাইয়ে নিচ্ছে। তারা নতুন নতুন পন্থা অবলম্বন করছে; এমনকি অনেকে এই মন্দায় লাভও করছে। এই পোস্টে, আমি কিছু ব্যক্তি এবং কোম্পানীর উল্লেখ করব উদাহরণ হিসেবে যারা তাদের যথা সাধ্য চেষ্টা করছে এই মন্দাকে মোকাবিলা করতে।
মন্দা হতে বাঁচা
ব্রাজিলের ফ্রাঙ্ক কয়েলহো ডে আলচানটারা মনে করেন মন্দার সময়, কেউ কাঁদে আবার কেউ টিস্যু বেচে। এই মন্দা থেকে বাঁচার জন্য, এই ব্লগার উপদেশ দেয়:
Inove. Melhore o que já existe e venda. A crise só existe para os que choram e compram lenços.
নতুন কিছু প্রবর্তন কর। পুরোনো জিনিসের উন্নয়ন কর ও সেগুলোকে বিক্রি কর। মন্দা শুধু তাদেরই জন্য যারা কাঁদে ও টিস্যু কিনে।
আরেক ব্রাজিলিয়ান ব্লগার এভান্ডো সুদ্রে উল্লেখ করেছেন কঠিন সময় থেকে উত্তরণের জন্যে একটি “ভিতরের শক্তি এবং সংকল্পের আধার” তৈরি করার ব্যাপার:
Problemas e adversidades fazem parte da vida diária, mas quando a crise nos atinge, é bom ter alguma reserva de força interior eresolução. De fato ter algum tipo de reserva na mente, da qual possamos formar um plano básico de ação e defesa com a qual possamos lidar com a situação. Você é a pessoa mais qualificada para ajudar nesta situação.
সমস্যা এবং প্রতিকূলতা আমাদের জীবনের প্রতিদিনের অংশ কিন্তু যখন আমরা মন্দাতে ডুবে যাই, আমাদের ভিতরের শক্তি ও সংকল্পের একটি আধার তৈরি করতে হবে। এমন কি, সেটাই ভালো যদি আমাদের মনে কোনো প্রকার সংকল্প থাকে সব সময়ই, যা অনুযায়ী আমরা আমাদের সাধারণ কার্যকারণ ও সুরক্ষার সিদ্ধান্ত গুলো নিতে পারব এই প্রকার সময়ের মোকাবিলার জন্য। তাহলে এই মন্দা থেকে বের হবার জন্যে আপনি একজন যোগ্য ব্যক্তি।
কিন্তু অনেকে আছে যারা ঋণে জর্জরিত এবং যারা এ থেকে বের হবার উপায় হিসেবে শুধু মাত্র আত্মহত্যার চিন্তা করে। উদাহরণ স্বরূপ ভারতের গুজরাটে ৭০টির বেশি আত্মহত্যা লিপিবদ্ধ হয়েছে, যেখানে হীরার পলিশ কারকরা তাদের কাজ হারিয়েছে।
অনেকে মন্দার বিরুদ্ধে রীতিমত যুদ্ধ করেছে। বিনিয়োগকারীরা (প্রধানত: এন্টিগুয়ার), যারা তাদের টাকা-পয়সা হারিয়েছে আমেরিকান কোটিপতি অ্যালেন স্ট্যানফোর্ডের প্রতারণার শিকার হয়ে, তারা একটি সংগঠন তৈরি করেছেন তাদের ধন ফিরে পেতে। স্ট্যানফোর্ড ভিক্টিমস কোয়ালিশন (স্ট্যানফোর্ড এর শিকার মোর্চা) তাদের সাইটে জানিয়েছে:
স্ট্যানফোর্ড ভিক্টিম কোয়ালিশন একটি আন্তর্জাতিক দল যেটি যুদ্ধ করছে অ্যালেন স্ট্যানফোর্ডের চুরি করা বিলিয়ন ডলারগুলোকে প্রতারিত নিরাপরাধ সকলের কাছে পৌঁছিয়ে দিতে। এই সকল প্রতারিতরা এন্টিগুয়াতে স্ট্যানফোর্ড ফাইনানশিয়াল গ্রুপ এবং স্ট্যানফোর্ড ইন্টারন্যাশনাল ব্যাঙ্কে তাদের পুঁজি বিনিয়োগ করেছিল। এই দল কোনো প্রকার রাজনৈতিক দলের সাথে যুক্ত না অথবা কোনো অনুদান নেয় না তাদের সদস্যদের জন্য।
ব্রুনাইতে, ব্লগাররা সমালোচনা করছে সেইসব ব্যাক্তিদের যারা মন্দা থেকে বাঁচতে জাকাতের ফান্ড থেকে অতিরিক্ত অর্থ চেয়েছিল। জাকাত হচ্ছে ইসলামের একটি স্তম্ভ এবং এর মূল নীতি হচ্ছে ধনী কর্তৃক গরীবদের কিছু সম্পদ দেয়া যাদের তা প্রয়োজন। অনেকে আশ্চর্য হয়েছে যে ব্রুনাইয়ের নাগরিকরা যাদের বড় ধরনের ক্রেডিট কার্ড বিল, গাড়ির ঋণ, এবং নিজস্ব ঋণ ছিল তারা এই জাকাতের ফান্ডের থেকে টাকা চেয়েছিল।
এই মন্দা অনেকের মানসিক ও শারীরিক চাপের কারণ হচ্ছে। সিঙ্গাপুরে শরীরচর্চা কেন্দ্রগুলো ও যোগ কেন্দ্রগুলোতে বেশ ভীড় হয়েছিল যখন সকলে নিজেদের অর্থনৈতিক মন্দার চিন্তা থেকে রেহাই চাচ্ছিল; এবং অনেকে এই প্রকার শরীর চর্চার জন্য বেশ খরচও করছে। সিঙ্গাপুর হচ্ছে  এশিয়ার প্রথম দেশ যা এই মন্দার কবলে পরেছিল গত বছর।
কাতারের একজন কর্মচারী হোমেসিকহোম, আবিষ্কার করেছে যে মন্দার কারণে কেনা বেচার নেশাটি কিছুটা কমেছে।
একটি বুলগেরিয়ান সাপ্তাহিক কাপিতাল জিজ্ঞাসা করেছিল তাদের পাঠকদের যে কিভাবে এই মন্দা তাদেরকে আঘাত করেছে। সাইমন জানকোভ প্রাপ্ত তথ্যটি সংক্ষেপে জানিয়েছেন একটি ফোরামে:
আমি উত্তরগুলো এখনও পড়ছি এবং চিন্তার বাইরে কিছু জিনিস পেয়েছি।
ভাড়া বেড়েছে, এবং যারা মর্টগেজ দিতে পারবে, তাদের সংখ্যা কমেছে; কিছু ছোট ব্যবসাগুলো বলেছে যে তাদের বড় প্রতিদ্বন্দ্বীরা এমন নাজুক অবস্থায় যে তাদের জন্য আরো সুবিধা হয়েছে; টিভি দেখা বন্ধ হয়ে গিয়েছে (কারণ খবর গুলো খুবই খারাপ); কমে গিয়েছে সমাজের ভেদ - এখন শুধু নব্য ধনীরা ধনী ; পড়ার সময় বেশী পাওয়া যাচ্ছে; বাইরের বিশ্বের সাথে সম্পর্ক আরো কমেছে। আমার নিজস্ব পছন্দের: অর্থনীতিতে আরো মজা খোঁজা।
ব্যবসার খাপ খাইয়ে নেয়া
ব্যবসায়ীরা বা ব্যবসা প্রতিষ্ঠানগুলো এই মন্দার প্রতিক্রিয়ায় এর সাথে খাপ খাইয়ে নিতে কি কি পদক্ষেপ নিয়েছে?
কর্মসংস্থান না কমিয়ে, ফিলিপাইন্সের কিছু কিছু কোম্পানী কাজের সময় কমিয়ে দিচ্ছে। বিল্ডিংগুলো কম পরিমাণে ব্যবহার হবার কারণে, ম্যানিলার কিছু বাড়ির মালিকরা অফিসের জন্য ভাড়া কমিয়ে দিচ্ছে। দক্ষিণ কোরিয়াতে অবস্থিত একটি জাপানী কোম্পানী তাদের ব্যবসার লাভ এবং সঞ্চয় ব্যবহার করেছে তাদের শ্রমিকদের এই দু:সময়ে সাহায্য করতে।
ফিজির ব্যবসা প্রধানরা বর্ধিত সরকারী ন্যূনতম বেতন কার্যকারী করা পিছিয়েছে বলে জানিয়েছে তাদের শ্রমিকদের। তারা সতর্ক দিয়েছে যে বেতন বাড়িয়ে দিলে আরো ছাঁটাই এমন কি কোম্পানী বন্ধ হয়ে যেতে পারে। এটি একটি দু:সংবাদ ছিল শ্রমিকদের জন্য।
দ্যা এশিয়ান প্যারেন্ট (www.theasianparent.com) এর সম্পাদক রোশিনি মাহতানি বলেছেন ছোট ব্যবসাগুলোর জন্য খরচের পরিমাণ কমানো নিয়ে -
১. অফিসের জায়গা ছেড়ে দিন। মাসিক সঞ্চয়: ১,৫০০ ডলার
২. ওপেন সোর্স সফ্টওয়্যার ব্যবহার করুন। একবারের সঞ্চয়: ৪,০০০ ডলার। মাসিক সঞ্চয়: ১০০ ডলার
৩. ফোনের বদলে স্কাইপ! মাসিক সঞ্চয়: অনুমানিক ১০০ - ১৫০ ডলার
৪. শিক্ষানবিস নিয়োগ দিন। মাসিক সঞ্চয়: ৫০০ ডলার
৫. ভার্চুয়াল মিটিং আয়োজন করুণ। মাসিক সঞ্চয়: ১০০ ডলার
৬. স্কেল। মাসিক সঞ্চয়: ৩০০ ডলার
৭. বেতনের বদলে উদ্দীপনা ভাতা। মাসিক সঞ্চয়: ৭৫০ থেকে ১,০০০ ডলার প্রতি বিপণন কর্মচারীর জন্য।
৮. অংশীদারীত্বে যান । মাসিক সঞ্চয়: ১০০ - ১৫০ ডলার
৯. গাছ বাঁচান (এবং টাকা)। মাসিক সঞ্চয়: ২০০ ডলার
১০. সামাজিক মিডিয়া মার্কেটিং। একবারের সঞ্চয়: ২,৬০০ ডলার
মাসিক সঞ্চয়: ৪,৫০০ থেকে ৫,০০০ ডলার প্রতি মাসে
এক বারের সঞ্চয়: ৬,৬০০ ডলার
ব্রাজিল থেকে মাইকেল মন্টেরো লিখেছেন তার তৎপরতা নিয়ে যেটির শুরু করা হয়েছিল পন্তো ফ্রিওতে: যেই সকল ক্রেতারা দোকান থেকে প্রায়ই কিনে, তাদের জন্য একটি বীমা করা থাকবে। যদি তারা কর্ম হীন হয়ে যায় তবে পণ্য দেয়া হবে এবং তার জন্য অতিরিক্ত কোনো পয়সা নেয়া হবে না। এতে তাদের সাহায্য করা হবে।
O interessante é que essa ação tem como enfoque a atual crise economica, e em seu anuncio busca tirar o temor que existe nas pessoas de comprar e não poder pegar, o que gera queda nas vendas.
Assim, o consumidor poderá voltar a comprar, e fazer o dinheiro movimentar a economia.
Mais do que uma inteligente proposta de marketing, a ação é um serviço ao país, pois - de forma inteligente -, faz a economia nacional girar capital, e consequentemente manter níveis de venda, empregos, etc.
মজার ব্যপারটা হলো যে এই কাজটি এই সময়ের অর্থনৈতিক মন্দার পরিপ্রেক্ষিতে কাজ করে, এবং এই বিজ্ঞাপন দাবি করেছে যে তারা মানুষের চিন্তার উপশম করবে যে তারা হয়ত কোন কিছু কেনার ক্ষমতা রাখে না যা বিক্রয়ের পরিমান কমিয়ে দেয়। এই পদক্ষেপ অনুযায়ী ভোক্তারা আবার কিনতে শুরু করতে পারবে এবং অর্থনীতিতে টাকার যোগান হবে।
আরো চালাকির বুদ্ধি হচ্ছে ভালো সেবা পেলে একটি দেশকে সাহায্য করে, এবং দেশটির অর্থনীতি চাঙ্গা দিতে শুরু করে। এর থেকে বড় পরিমানের কেনা-বেচা, কাজ এবং আরো অনেক তৈরী হয়।
রাশিয়ার “অর্থনৈতিক মন্দার টয়লেট কাগজ”। এই কথাটা এই কাগজে লেখা: কি করা উচিৎ? এটি পাওয়া গিয়েছে ব্লগস অফ নোটস (মস্কো) থেকে
বাণিজ্যের সুযোগ
অনেক ব্যবসা আছে যারা ঠিকই লাভের মুখ দেখছে এই অর্থনীতির মন্দাতেও। অনেকে এই মন্দার থেকে নিজেদের মঙ্গলই বয়ে আনছে।
জাপানে বেশ লাভ করছে এই ব্যবসাগুলো: ছোট এবং মাঝারি কোম্পানীগুলো যেগুলো স্বল্প পরিমাণে বিক্রি করে যেমন কাঁচাবাজারে, ফাস্টফুডের ব্যবসা, ই-কমার্স এর জোগানদার, পাঞ্চিনকো ইণ্ডাস্ট্রি (যারা গেইম বানায়)।
জাপান থেকে চিকারা ইকি জানিয়েছেন যে কিভাবে এই মন্দাকে সুযোগ হিসেবে ব্যবহার করা যেতে পারে
１００年に一度と言われている経済危機、考え方を変えると１００年に一度のチャンスかもしれない。不況業種も含め、全ての産業に言えることかもしれません。
ただ、事例の通り何もしなくてもチャンスは生まれるのではなく、コツコツとやってきたご褒美だと思います。
এই মন্দা নিয়ে চিন্তাধারা পরিবর্তন করে একে একটি সুযোগ হিসেবে দেখা যেতে পারে যেটা বহু বছর পরে মাত্র আসে। এই কথা ব্যবসাগুলোকে বলা যেতে পারে, এমন কি যেগুলো মন্দায় ডুবে রয়েছে তাদেরও।
তবে এই অবস্থা এমনি এমনি আসে নি। এটি অনেক সময় ধরে অনেক কষ্ট করার ফসল।
ফিলিপাইন্স এয়ারলাইন্স তাদের ফ্লাইটের সংখ্যা বাড়িয়ে দিয়েছে বেশ কয়েকটি দেশে যেটা ব্লগার ক্যাসওয়েল হোয়াইটসাইড মনে করেন যে ফিলিপিনোদের অধিক হারে দেশে ফিরে আসার কারণে যারা বহির্বিশ্বে আগে কাজ করত।
দেখা যাচ্ছে যে ফিলিপাইন্স এয়ারলাইন্স কানাডা এবং আমেরিকা থেকে প্রতিদিন তাদের ফ্লাইট  দিচ্ছে  যেটা আগে ছিলো চারদিন প্রতি সপ্তাহে। যদিও ফিলিপাইন্স এয়ারলাইন্স (PAL) ঘোষণা করেছে যে এই বৃদ্ধি ‘নতুন এবং ভালো সেবা' প্রদান করার জন্য, কিন্তু এটি আসলে ফিলিপিনোদের জন্য একটি সুবিধা। তাদের অনেকে বিশ্বের বহু দেশে তাদের কর্মসংস্থান থেকে ছাটাই হয়েছে। প্রধানত জাপান এবং আমেরিকা থেকেই তারা নিজেদের দেশে ফিরে আসছে।
থাইল্যান্ডের উদ্দীপক প্ল্যান অনুযায়ী ৫৫ ইউ.এস. ডলার সমমূল্যের বিশেষ চেক দেয়া হবে কম-উপার্জনকারী প্রত্যেকের জন্যে। এর সুবিধা হচ্ছে যে এটি ব্যবহার করা যেতে পারে ম্যাকডোনাল্ডস, কেএফসি, পিজা হাট এবং আরো ১৮টি কোম্পানী থেকে পণ্য কিনতে গেলে। যারা কেএফসি থেকে তাদের উদ্দীপক চেক ভাঙ্গিয়ে খাবার কিনবেন তাদের জন্যে একটি সুবিধা রাখা হয়েছে - বিনামূল্যে২০ টুকরা মুরগী দেয়া হবে তাদেরকে।
এভেরী উওম্যান'স ব্লগ একজন কনডম তৈরীকারকের সাথে একমত পোষণ করেছে যে দেখা গেছে বিপুল সংখ্যক মানুষ কনডম কিনছে যাতে মেয়েরা গর্ভবতী না হয়:
আমার বিশ্বাস যে এখানে অনেক সত্য আছে এবং যুক্তি এই বিষয়ে। এই মন্দা এবং অজানার সময়ে, মানুষ আরেকজন পরিবারের সদস্য যোগ করতে চায় না যেটার কারণে আরো অর্থনৈতিক সমস্যার কবলে পরতে হতে পারে।
ডগলাস মুইর আশা করেন যে এই বিশ্বে জন্মতালিকায় একটি বড় প্রকারের ধ্বস নামবে, প্রধানত যেটা আসবে পূর্ব ইউরোপ থেকে।
শুরুতে প্রত্যাবর্তন
এই অর্থনৈতিক মন্দার জন্য, অনেকে শিখছে কি করে মৌলিক নিয়মগুলো ব্যবহার করতে হয় ব্যবসা করার সময়, যেমন প্রথম শ্রেণীর সেবা প্রতি ক্রেতার জন্য। ব্রাজিলের এক ভুট্টা বিক্রেতা পুরস্কৃত হয়েছে তার নতুন চিন্তাধারার ব্যবসার জন্য। সে অনেক বক্তৃতা দিয়েছে কিভাবে সফল ব্যবসা চালাতে হয়।
জাপানী যুবা এবং খ্যাতিপূর্ণ লোকদের কাছে কৃষিকাজ অনেক জনপ্রিয় হয়েছে যখন অনেকে খুঁজছে নতুন অর্থনৈতিক কর্মকান্ড যেগুলো শক্ত করে গড়বে আর্থিক কেন্দ্রগুলোকে। কামিয়ামা ইয়াসুহারু লিখেছেন যে কৃষির বিস্তার একটি মজাদার শব্দ হয়ে উঠেছে আজকের জাপানী সমাজে।
ক্যাম্বোডিয়া আবার শুরু করেছে কৃষিতে তাদের অর্থনীতিকে চাঙ্গা করা। এক লাও অর্থনীতিবিদ বিশ্বাস করেন যে “কৃষি-নির্ভর, স্ব-নির্ভর প্রকৃতি” একটি দেশের অর্থনীতিকে রক্ষা করতে পারে যেমন লাওসকে করছে এই বিশ্ব অর্থনৈতিক মন্দার থেকে।
এই অর্থনীতিবিদ আরো বলেন:
মানুষ যারা আগে শিল্পোন্নত দেশে বাস করত এখন ভয় পায় তাদের কর্ম যাতে না নষ্ট হয় কারণ তারা জানে না কি করে শাক-সব্জি ফলাতে হয় এবং গবাদি পশু কি করে পালন করতে হয় যেটা লাওসের লোকজন জানে।
জ্যামাইকাতে, ২১টি ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানের নেতারা একটি চুক্তি তৈরী করেছেন যার মাধ্যমে মিলিত ভাবে এই বিশ্ব মন্দার কবলের থেকে নিজেদের ছাড়িয়ে নিতে পারবেন। তারা আরো শিখেছেন যে একটি “সামাজিক অংশীদারের বক্তব্য” তৈরি করা উচিৎ যেটা সরকার, বিরোধীদল, শ্রমিক, ব্যবসা এবং সমাজের সকলের জন্য প্রযোজ্য।
উপরের ছবিটি সাবার্বানস্লাইস এর ফ্লিকার একাউন্ট থেকে আনা হয়েছে। পর্তুগীজ লেখাটি অনুবাদ করেছে জিভির সম্পাদক পলা গোজ। জাপানীজ লেখাটা অনুবাদ করেছে জিভির অনুবাদক স্কিলা আলেচ্চি।
জাপান: দারিদ্রের উপরে সাম্প্রতিক জরীপ সমৃদ্ধির ধারণাকে ভুল প্রমাণ করেছে
জাপানের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সাম্প্রতিক এক প্রতিবেদন দেখিয়েছে যে সে দেশে প্রতি ছয় জনের মধ্যে একজন দারিদ্র সীমার নীচে বাস করছেন। ওইসিডির পরিসংখ্যান অনুসারে, উন্নত বিশ্বে জাপানের দারিদ্রের হার সব থেকে বেশী আর মেক্সিকো, তুরস্ক আর আমেরিকার পরে চতুর্থ স্থানে।
ফ্লিকার ব্যবহারকারী উশিও শুগোর সৌজন্যে
গত সেপ্টেম্বরে দারিদ্র বিরোধী নেটওয়ার্কের  (反貧困 হান হিঙ্কন) সেক্রেটারি-জেনারেল মাকোতো ইউয়াসা এই সমস্যার ব্যাপারে জানিয়েছিলেন আর জাপানের দারিদ্রের ব্যাপারটা এইভাবে ব্যাখ্যা করেছিলেন:
১৯৬০ এর দশকের উচ্চ অর্থনৈতিক সমৃদ্ধির ফলে, জাপান এক রূপকথায় বিশ্বাস করে যে সকল জাপানী মধ্যবিত্ত। তবে এই রূপকথার কেন্দ্রে যে চাকুরির ধরন রয়েছে, তা পাল্টিয়ে গেছে অবিন্যস্ত চাকুরি আর অন্যান্য কারনে, আর বাড়তি সংখ্যক জাপানী বর্তমানে দারিদ্রে বসবাস করছেন।
অনেকে তাদের ব্লগে বিতর্ক করেন, আজকাল জাপানের আয়ের এই বিশাল পার্থক্য নতুন কিছু না। ৯০ এর দশকের প্রথম দিকে অর্থনৈতিক বুদ্বুদ ফেটে গেলে জাপানী অর্থ ব্যবস্থার দুর্বলতা ধরা পড়েছিল আর তারপর থেকে অনেক বিশেষজ্ঞ বলছেন যে দেশ অর্থনৈতিক মন্দা থেকে বের হতে পারে নি।
ইসাকি পরামর্শ দিয়েছেন এই সমস্যা কি করে বরাবর ছিল কিন্তু বেশীর ভাগ জাপানী এটাকে অন্য লোকের সমস্যা হিসেবে গণ্য করেছেন:
この記事を最初に見た時に、私は部落問題に近いな、と感じたんです。それは、私たちの隣に確実にその問題があるのに、知らないふりをする。見ない振りをし、無関係を装ってきた。
এই সংবাদ পড়ার পরে আমার মনে হল জাপানের আরো অভাবী দলের সাথে এর মিল আছে।
যদিও অবশ্যই সমস্যা আছে আর এটা আমাদের খুব কাছে আমরা এটা না দেখার ভাব করি আর তা করতে গিয়ে, আমরা নিজেদেরকে বোঝাতে সমর্থ হয়েছি যে এটা আমাদের ব্যাপার না।
মিয়াবি-টেল মনে করেন এই ব্যাপারটির এক দীর্ঘ ইতিহাস আছে আর এর দায়িত্ব রাজনৈতিক জড়তার কাঁধে বর্তানো যায়:
驚くべきは、この数字が今年ではなくて数年前のデータでさえすでに7人に1人いるという事実で、リーマンショック以降の世界恐慌の不景気のあとでは今現在では少なく見ても5人に1人はそれくらいの値になっていると考えられることである。自民政権下では、公式発表的に「日本に貧困はない」「一億総中流家庭」なんていうキャッチコピーもあったわけだが、現実はまったくそうでないということが改めて浮き彫りにされたわけである。
আশ্চর্যজনক হচ্ছে সাতজনের মধ্যে একজন দারিদ্রে বসবাস করছে এই তথ্য কয়েক বছর আগের উন্মোচন হয়েছিল। তবে এখন কেউ কেউ এটাকে ভালো হিসেবে দেখে যে লেহম্যান ব্রাদার্সের পতনের কারনে সারা বিশ্ব যে অর্থনৈতিক মন্দার কারনে ক্ষতিগ্রস্ত হয়েছে এর ফলে জাপানে এখন পাঁচজনে মাত্র একজন দারিদ্রে বসবাস করছেন।
’জাপানে দারিদ্র নেই’ বা ‘সব মিলিয়ে একশ মিলিয়ন মধ্যবিত্ত পরিবার’ এমন স্লোগান এল পি ডি সরকারের আমলে ঘোষণা করা হত। কিন্তু এটা এখন আবার স্পষ্ট হয়েছে যে এটা সত্যি থেকে অনেক দূরে।
ফ্লিকার ব্যবহারকারী ক্যারিবের সৌজন্যে।
অবশ্য তারাও আছেন যারা মূদ্রার অন্য পিঠ দেখতে চান। ইউকি আশা করেন যে জাপানের সামাজিক আর অর্থনৈতিক ইতিহাসের এই কালো সময় সেই আত্মিক শক্তি জাগিয়ে তুলবে যার জন্য জাপানী মানুষেরা বিখ্যাত:
し・か・し
国の景気が良くなるまでこのままでいいのだろうか
貧しかった戦後の日本国民は、みな必死で頑張ってここまでよくなってきています
あの時代のハングリー精神があればきっと国を変えれなくとも企業の生き残りは可能だと思います
私は一社員でありますが社長のような視点で物事を考えていくことを目標としています
視野を広げればいろんなことに発見や改善が見えてくるからです
ハングリー精神なんて言葉、現代では死語なのかもしれませんが
僕はこの言葉を提唱していきたいと思います
কিন্তু
পরিস্থিতি এইভাবে চলা কি ঠিক দেশের অর্থনীতি ঠিক না হওয়া পর্যন্ত? যুদ্ধের পরে জাপানীরা যখন দরিদ্র ছিলেন, তারা কোন কুণ্ঠা ছাড়া তাদের সর্বোচ্চ চেষ্টা করেছিলেন পরিস্থিতি ঠিক করতে যেটা আমরা এখন জানি। আমরা যদি এখন আবার সেই ক্ষুধার্ত আত্মা পাই সেই সময়ের আমি নিশ্চিত যে আমরা যদি পুরো দেশ পাল্টাতে নাও পারি, আমাদের কোম্পানি গুলোকে শক্তিশালী আর প্রতিযোগিতা মূলক রাখা সম্ভব হবে।
আমি একজন কর্মী কিন্তু সিইওর দৃষ্টি দিয়ে আমি পরিস্থিতি দেখার চেষ্টা করি কারণ আমরা যদি দূরদর্শী হই, অনেক আবিষ্কার আর উন্নয়ন করার আছে, যা অনেক স্থানে প্রয়োগ করা যাবে। ‘ক্ষুধার্ত আত্মা’ এই কথাটা আজকাল হয়তো লোকে ভুলে গেছেন কিন্তু আমি আবার এটা মনে করাতে চাই।
জাপান: অ্যানাইম চলচ্চিত্রে অবতার জীবন্ত হয়ে এসেছে
জাপানের গ্রামের দৃশ্যের পটভূমিতে, কিছূ ভালো লাগার অনুভব আর অদ্ভুত একটা ভার্চুয়াল একটি পৃথিবীর সমন্বয় দেখানো হয়েছে পরিচালক মামোরু হসোদার নতুন অ্যানিমেটেড চলচ্চিত্র সামার ওয়ারে (サマーウォーズসামা ওজু)।
এই অ্যানাইম (জাপানী কার্টুন চলচ্চিত্র) কেঞ্জির গল্প বলে, যে অংকে পটু একজন বেমানান কিশোর। সে ভার্চুয়াল বিশ্বে একটা ঐতিহাসিক যুদ্ধে লিপ্ত হবে যেখানে তাকে কোড ভেঙ্গে অবতারদের সাথে যুদ্ধ করে জিততে হবে। তার পক্ষে আছে সনাতন মতবাদের , ঐতিহ্যবাহী জাপানী একটা পরিবার।
<object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/2Wi2lb1sVk8&color1=0xb1b1b1&color2=0xcfcfcf&hl=ja&feature=player_embedded&fs=1"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowScriptAccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/2Wi2lb1sVk8&color1=0xb1b1b1&color2=0xcfcfcf&hl=ja&feature=player_embedded&fs=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" allowScriptAccess="always" width="425" height="344"></embed></object>
কাদোগাওয়া অ্যানাইমের সৌজন্যে সামার ওয়ার চলচ্চিত্রের একটি ট্রেইলার
পুরস্কার প্রাপ্ত চিত্রনাট্য লেখক আর পরিচালকের সামার ওয়ার চলচ্চিত্রটি  জাপানী জনগণ খুব ভালোভাবে গ্রহণ করেছেন আর এই গ্রীষ্মে মুক্তির পরে প্রথম কয়েক দিনে ১০ লাখ দর্শক ছাড়িয়ে গেছে।
মোরিগুরু বিশেষ ভাবে প্রশংসা করেছেন যে বিভিন্ন জিনিষের সংমিশ্রণে এই চলচ্চিত্র যে পারিবারিক মূল্যবোধ তুলে ধরেছে সেটাকে।
テーマ的には人と人のつながりは大切だよねという普遍的なものみたいですけど、大人数の親戚とか、今の時代ならではのネット上の仮想空間とかそういう要素の融合が独特の雰囲気を生み出していたと思います。
正直言うと、最初は「あれ…なんかイマイチかも？」と思って観てたんですが
徐々に勢いのある展開が続き、一気に盛り上がっていったので不安は吹き飛びました。
鑑賞後に心地よい気分で映画館を後にできる作品だったと思います。
大家族って騒がしそうだけどいいなあって思いました＾＾
এই বাণী সারা বিশ্বের জন্য প্রযোজ্য যে ‘মানুষের মধ্যকার বন্ধন দরকারী’ কিন্তু কিছু জিনিষের মিশ্রণ যেমন বড় একটা পরিবার বা কাল্পনিক ‘ভার্চুয়াল’ বিশ্ব বিশেষ একটা জাল তৈরি করেছে।
সত্যি বলতে, প্রথমে আমি ভেবেছি ‘এই ছবি হালকা ধরনের হবে’ কিন্তু গল্প যখন এগুতে লাগল, হঠাৎ করে সব ঠিক হয়ে গেল আর আর মধ্যকার অনিশ্চয়তা দূর হয়ে গেল।
চলচ্চিত্র যখন শেষ হল, আমার ভিতরে একটি অনুভূতি কাজ করছিল আর আমার মনে হল সিনেমাতে দেখা সার্থক হয়েছে।
আমি এটাও ভাবছিলাম বড় একটা পরিবার থাকা কত ভালো হবে যদিও হৈচৈ বেশী হবে!
টাকাও এই অ্যানাইম চলচ্চিত্রের প্রশংসা করেছেন আর তার জীবনের সাথে মেলে এমন সব জিনিষ বর্ণনা করেছেন:
観ていて、僕自身といろいろと共通点もあって、思いのほか感情移入してしまいました。
例えば、こんな共通点が。
●僕の出身が長野県（サマーウォーズの舞台は上田、僕は伊那出身）
●毎年夏休みになると、長野の僕の実家に、東京から従兄弟たちが泊まりに来て、
みんなで大騒ぎして遊んでいた
●高山家は女系家族
●僕の祖母が春に亡くなった
●サマーウォーズの栄おばあさんの誕生日（8月1日）が、僕の家族と同じ
এটা দেখতে দেখতে আমার জীবনের সাথে অনেক মিল পেলাম আর আমি খুব সম্পৃক্ত হয়ে পড়েছিলাম, মানসিক ভাবে, যৌক্তিক ভাবে না।
এগুলো মিলে যাওয়া বিষয়গুলো:
আমিও নাগানো প্রিফেক্টর থেকে ( সামার ওয়ার ইউদাতে অবস্থিত, আর ইনা থেকে)
আমার নাগানোর বাড়িতে প্রত্যেক গ্রীষ্মে টোকিও থেকে আমার কাজিনরা আসেন। তারা থাকে আর একসাথে আমরা অনেক মজা করি।
আমার পরিবার মহিলা কূলের
আমার দাদি এই বসন্তে মারা গেছেন।
সাকের (সামার ওয়ার চলচ্চিত্রের দাদী চরিত্র)  জন্মদিনে  আমাদের পরিবারেও আমরা জন্মদিন পালন করি আগস্টের ১ তারিখে।
তবে এই চলচ্চিত্র কিছু সমালোচনার মুখোমুখি হয়েছে। ‘ কিশোর পৃথিবী বাঁচাচ্ছে’ দৃশ্য, বিশেষ করে, কাউকে কাউকে এই চলচ্চিত্রটাকে মানুষের হৃদয়ে স্থান নেয়ার জন্য খুব বেশী হালকা মনে করেছেন।
কেজেড লগহাউসে ব্লগার এইসব আবেগ পূর্ণ দৃশ্যে অসন্তুষ্ট হয়েছেন।
感動シーンが満載でとても心にグッとくるものがありました。
ありましたけど・・・何か足りないような・・。
例えて言うなら「涙は出るんだけど、鼻の奥からツーンとくる感じじゃない」って雰囲気。
বেশ কিছু হৃদয় বিদারক দৃশ্য আছে আর কিছু হৃদয় ছুঁইয়ে যায়। এগুলো থাকা সত্ত্বেও… আমার মনে হচ্ছে কিছু একটা নেই…। উদাহরণ স্বরুপ: এটা এমন অনুভূতি যে ‘আমার চোখে পানি আসছে কিছু আমি আসল শোক অনুভব করছি না।‘
সামার ওয়ার চলচ্চিত্রের কাহিনী প্রথমে ছাড়া হয়েছিল মাঙ্গা হিসেবে মানুষের প্রতিক্রিয়া পরীক্ষা করার জন্য আর এর লিখিত সংস্করণের মান ঠিক করেছেন কাজাহোসি।
< 対象>
中高生以上
< 五段階評価>
・面白さ　　 ★★★☆
・読み易さ　★★★★
・文章　　　 ★★★
・補完　　　 ★★★☆
・総合　　　 ★★★☆
部分的に違うところがちょくちょくあり、ラストに至っては全く別物でした。
結論を先に言えば、映画には到底敵わない。
লক্ষ্য ছিল:
সেকেন্ডারী আর হাই স্কুলের ছাত্র বা ততোর্ধ।
৫ পয়েন্টে মান:
মজা
পড়ার যোগ্যতা
স্টাইল
অন্যান্য
সাধারণ
কিছু অংশে বইটা আলাদা আর শেষটা একেবারেই আলাদা। উপসংহারে এই চলচ্চিত্রের কোন শত্রু নেই!
কিভাবে অর্থনৈতিক মন্দা মাতৃত্বের উপর প্রভাব বিস্তার করেছে
যখন গতবছর বিশ্বের অর্থনৈতিক অবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে, তখন মায়েরাও এর শিকার হয়ে পড়ে। এই জটিল অর্থনৈতিক অবস্থায় বেশীর ভাগ লোকের মাথায় আসে নি যে মায়েরাও এই অর্থনৈতিক দুরবস্থার শিকার হতে পারে। সম্প্রতি এক তথ্যে জানা যাচ্ছে, অর্থনৈতিক এই মন্দার সময় মায়েরা শেয়ার বাজারের মত ক্ষতির শিকার হয়েছে।
বিকল্প আয়
এই বিষয়ের সাথে সম্পৃক্ত এক লেখার সারমর্ম:
শিশুদের যত্ন নেবার যে সমস্ত উপাদান তার দাম ভীষণ ভাবে বেড়ে যাওয়া এবং একই সাথে চলতে থাকা অর্থনৈতিক সমস্যার কারণে মায়েরা নিয়মিতভাবে তাদের সন্তানের ভরণপোষণ করতে পারছে না। বর্তমানে অনেক নি:সঙ্গ মা নিজের ও সন্তানের ব্যয় নির্বাহের জন্য পতিতায় পরিণত হচ্ছে।
এই তথ্যের মাধ্যমে জানা যাচ্ছে যে, ইন্টারনেট এইসব মায়েদের জন্য এক নতুন দরজা খুলে দিচ্ছে। “হলি” নামের এক মা, যার বয়স ২৫ বছর, তিনি আমাদের জানাচ্ছেন তার পতিতায় পরিণত হবার কথা:
আমার প্রাক্তণ স্বামী আমার চার বছরের পুত্র সন্তানকে প্রতিপালনের জন্য কোন টাকা দিচ্ছে না, এদিকে টাকার জন্য আমার প্রায় পাগল হয়ে যাবার মত অবস্থা… আমি এক ধনী মানুষের খোঁজে ইয়াহুতে বিজ্ঞাপন দিয়েছি, যে যৌন সম্পর্কের বিনিময়ে (সুগার ড্যাডি) আমাকে এই বিপদ থেকে বের হতে সাহায্য করবে।
এই সমস্যাটি জাপানে ক্রমাগত একটি ধারায় পরিণত হচ্ছে। জাপান টুডে জানাচ্ছে:
জাপানের স্বাস্থ্য ও শ্রম মন্ত্রণালয়ের এক তথ্য জানা যায়, জাপানে প্রায় ১.২৩ মিলিয়ন (১২,৩০,০০০) নি:সঙ্গ মা (যারা স্বামীর সাথে থাকে না বা স্বামী স্ত্রীর মধ্যে ছাড়াছাড়ি হয়ে যাবার পর সন্তান তার মায়ের সাথে থাকে এমন মহিলা) রয়েছে। সরকারের দেওয়া সুবিধাদি সহ তাদের গড় বাৎসরিক আয় প্রায় ২.১১ মিলিয়ন ইয়েন- যা একটা সংসারের বার্ষিক ব্যয়ের প্রায় ৪০ শতাংশ। ২০০২ সালে এক পরিবর্তিত সমাজ কল্যাণ আইনের কারণে তাদের সুবিধাও কমে গেছে। বর্তমান চলমান অর্থনৈতিক মন্দা তাদের বেছে বেছে কাজ করার সুযোগও কমিয়ে এনেছে। ২৮ বছরের সুজুকি এই পরিস্থিতিকে উল্লেখ করেন “রুরিকো কামাতা” বলে, যার মানে পতিতাবৃত্তি তার জন্য বেঁচে থাকার একমাত্র উপায়।
কেবল নি:সঙ্গ মায়েদের ক্ষেত্রে নয়, নি:সঙ্গ মহিলারাও জাপানে পতিতা বা “অতিথি (মনোরঞ্জনের জন্য)” পেশায় নিয়োজিত হচ্ছে। গ্রাউন্ড রিপোর্টের এক সংবাদে জানা যাচ্ছে অনেক তরুণী “ক্লাবের নোংরা পেশায়” জড়িয়ে পড়ছে। অস্ট্রেলিয়ার নার্সদের ব্লগ নার্সেস ইন অস্ট্রেলিয়া  জানাচ্ছে, নার্সরা তাদের পেশা ত্যাগ করে পতিতাবৃত্তিতে জড়িয়ে পড়েছে।
এই রকম এক সংবাদের প্রতিক্রিয়ায় বিশ্বের সকল সত্যিকারের নারীদের জন্য উৎসর্গীকৃত ওয়ান্ডফুল ওয়ার্ল্ড ব্লগ বলছে:
নারী, আমরা জানি সময় এখন কতটা কঠিন এবং আমরা ঘর ভাড়া দিতে পারছি না, কিন্তু এই রকম কঠিন সময় চিরদিনের জন্য থাকবে না। কাজেই প্রার্থনা কর এবং ধৈর্য ধর। এখন সময় সকলের জন্য কঠিন কিন্তু তারপরেও নারী হিসেবে আমাদের দৃঢ় হয়ে থাকতে হবে এবং অর্থনৈতিক এই দুরবস্থার সময় আমাদের হৃদয়, ঘর এবং শরীরকে ভেঙ্গে পড়তে দেওয়া চলবে না। নারীরা অনেক দৃঢ়, যার জন্য পুরুষেরা তাদের প্রশংসা করে এবং আমি নিশ্চিত যে সত্যিকারে কঠোর পরিশ্রমী নারী এই ধরনের গল্পে বিরক্ত বোধ করবে, যেমনটা আমি করি। এর পরেও (আমি) তাদের জন্য করুণা অনুভব করি, যারা মনে করে এই বিষয়টি (পতিতাবৃত্তি) প্রয়োজনীয়।
মাতৃত্ব ধারণ করার আগে দ্বিতীয় বারের মত ভাবনা
নারীদের উপর মন্দার আরেকটি প্রভাব তৈরি হয়েছে। এটি হল মাতৃত্ব নিয়ে নারীদের ভিন্ন এক ভাবনা। অনেক মহিলা মা হবার আগে বিষয়টি পুনরায় বিবেচনা করছে। রয়টার্সের মাধ্যমে বেস্টার নিউজ জানাচ্ছে:
অর্থনৈতিক মন্দার কারণে অনেক আমেরিকান মহিলা কোন সন্তান নেবার আগে দ্বিতীয় বারের মত চিন্তা করে, বৃহস্পতিবারে প্রকাশিত এক জরীপে এই তথ্য প্রকাশ পায়। জরীপে অংশ নেওয়া অর্ধেকের মত মহিলা জানিয়েছে এখন তারা দেরীতে সন্তান নিতে চান অথবা যে পরিমাণ সন্তান তারা পূর্বে নিতে চেয়েছেন, বর্তমান পরিস্থিতিতে তার পরিমাণ কমিয়ে আনতে চান।
ওয়ার্ক ইট, মম এর ব্লগার লেহ, তিনি লিখেছেন:
নিউ ইয়র্ক টাইমস ম্যাগাজিন, ওয়েবমেড, এবং ওয়ার্ক ইট মম -এর, সবাই তাদের পত্রিকায় অর্থনৈতিক দুরবস্থা যে শিশু জন্ম হার ও প্রতিটি ঘরে সন্তান নেবার হারের উপর নেতিবাচক প্রভাব ফেলেছে তা তুলে ধরছে। একটি পরিবার তা পুরোনো মন মানসিকতার অথবা কোন ফার্টিলিটি বা চিকিৎসার মাধ্যমে সন্তান লাভ করা পরিবার, অথবা কাউকে দত্তক নেবার মাধ্যমে সন্তান লাভ, সব ক্ষেত্রে ব্যয় বাড়ছে- যে কোন ক্ষেত্রেই যতই ব্যয় কমিয়ে আনার চেষ্টা করা হোক না কেন, তারপরেও সব গুলো পদ্ধতি ব্যয়বহুল। এর সাথে গত শরৎ-এর পর থেকে যে তিনটি প্রধান ব্যয়ের কথা আমি উপলব্ধি করছি- তা হল মাতৃত্ব কালীন ছুটি, সন্তানের যত্ন এবং স্বাস্থ্য বীমা- অন্য সব খরচের সাথে এগুলো যুক্ত হয়েছে। এর বাইরেও ডজন খানেক অর্থনৈতিক উপাদান রয়েছে, যা সন্তান নেওয়া যাবে কি যাবে না তার উপর প্রভাব বিস্তার করে।
এরিকা এই ব্লগ পোস্টে মন্তব্য করেছে:
আমার বয়স প্রায় ২৯ বছর এবং ৩০ বছরের মাথায় আমি দু'টি সন্তান নিতে চেয়েছিলাম। কিন্তু এই অর্থনৈতিক মন্দায় মনে হচ্ছে না তা সম্ভব হবে। আমি আশা করি সামনের বছর পরিস্থিতি আরো ভালো হবে। আমার স্বামী আমাকে বোঝাচ্ছে, যে একটি সন্তান আমাদের রয়েছে তাকে নিয়ে আমাদের সুখী থাকা উচিত, কারণ সে মনে করে আরেকটি সন্তানের ভরণ পোষন করার ক্ষমতা আমাদের নেই।
সম্প্রতি গাটমাচের ইনস্টিটিউটের করা এক জরিপ এই সমস্ত আবেগের প্রতিধ্বনি করছে। জরীপে বের হয়ে এসেছে “আমেরিকার মাধ্যম- আয়ের নারীদের প্রায় দুই-তৃতীয়াংশ (৬৪%) অর্থনৈতিক মন্দার কারণে সন্তান জন্মদানের উপযুক্ত সময়েও সন্তান নিতে পারছে না”।
কি ধরণের জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করা উচিত?
গাটমাখার ইনস্টিটিউট একই সাথে আবিষ্কার করেছে যে, অনেক মহিলা জন্ম নিয়ন্ত্রণ বড়ি ছাড়াই গর্ভধারণ রোধ করছে অথবা সস্তা কোন গর্ভনিরোধক উপাদান কিনছে, যাতে তারা এই রকম অর্থনৈতিক দুরবস্থায় টাকা জমাতে পারে।  কেয়ার২.কম-এ ওমেন রাইট ব্লগ জানাচ্ছে:
সমস্যা হচ্ছে, গ্রহণযোগ্য বা যে সমস্ত জন্ম নিয়ন্ত্রণ উপাদান রয়েছে তার ব্যয় এখনো নাগালের বাইরে, কারণ বিষয়টি এখনো দেশটির মৌলিক অধিকারের মধ্যে পড়ে না..। এটা কেবল জন্ম নিয়ন্ত্রণের বড়ি নাগালের মধ্যে পাওয়ার বিষয় নয়-এটা মেয়েদের স্বাস্থ্য সম্বন্ধীয় বিষয় যেমন মেরুদণ্ডের নিচের অংশে ক্যান্সার পরীক্ষার জন্য খুবই প্রয়োজনীয়। এখন যুক্তরাষ্ট্রের সরকার বিবেচনা করছে কি ভাবে এই মন্দার সময় নাগরিক, পরিবার পরিকল্পনা ও পুনরুৎপন্ন স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করা যায়।
হেলথি লিভিং বাজ ব্লগের ক্যাফে কিম লিখেছেন:
আমি এই জরিপের ফলাফলকে এক বিপজ্জনক সঙ্কেত হিসেবে দেখছি, কারণ যদি এই সমস্ত মেয়েরা জন্মনিয়ন্ত্রণের উপাদান কিনতেই অসমর্থ হয়, তা হলে তারা কিভাবে তাদের সন্তানের ভরণপোষণ করতে সমর্থ হবে? এ ব্যাপারে কি করা যায়?
ক্যাফে কিমের জবাবে অক্টোবর মম লিখেছে:
[একটি] শিশু একটা বাচ্চার চেয়ে অনেক বেশি ব্যয়বহুল! যদি কেউ তার শিশুকে পালন করতে না পারে তা হলে দেশের অবশিষ্ট লোক তার সন্তান পালনের জন্য টাকা দেবে, কারণ সে তার প্যান্ট পরতে পারছে না।
ওয়ালেট পপ এর ফ্রান্সিনা হাফ জানাচ্ছে, যে সমস্ত পরিবারগুলো এই সমস্যায় পড়ে গেছে, তারা তাদের সন্তানকে অন্য কোথায় দিয়ে দেওয়ার কথা চিন্তা করছে। কারণ তারা তাদের সন্তানকে মানুষ করতে পারছে না। একই সাথে ওয়ালেট পপ জানাচ্ছে যে সমস্ত প্রতিষ্ঠান সন্তান দত্তক দেবার ব্যবসা করে, তারা দাবি করছে যে সন্তান দত্তক দিতে চায় এমন মায়েদের এই বিষয়ে খোঁজ খবর নেবার পরিমাণ বেড়ে গেছে। অর্থনৈতিক মন্দা যে মায়েদের উপর কতখানি প্রভাব ফেলেছে এগুলো তার সামান্য কিছু উদাহরণ মাত্র। এই মন্দা কাটিয়ে ওঠার পথে মাতৃত্বকে নিরাপদ করার জন্য সবাইকে আরো অনেক কিছু করতে হবে।
জাপানী জাতি কি মৃতপ্রায়?
“জাপানী জাতি কি মৃতপ্রায়?” এই শিরোনামে বিবিসির একটি আর্টিকেল প্রকাশিত হওয়ায়, তার প্রতিক্রিয়ায় মারি   জানাচ্ছেন যে জাপানের লোক সংখ্যা কমছে, কিন্তু তিনি বিশ্বাস করেন যে এই জাতির আবার ছোট আকারে এবং নব উদ্যমে পুনর্জন্ম হবে।
জাপান: এইচআইভি ও এইডস এর বিস্তারে উদ্বিগ্নতা
ছবি ফ্লিকার আইডি: এলেফনট এর সৌজন্যে
জাপানে এইচআইভি ও এইডসের বিস্তারের ব্যাপারে এক সতর্ক পরিসংখ্যান রয়েছে। ইউএনএইডসের রিপোর্টে জানা যাচ্ছে, যেখানে উন্নত বিশ্বে এই রোগে আক্রান্তদের পরিমাণ কমে আসছে, সেখানে জাপান একমাত্র দেশে যেখানে এইচআইভি পজিটিভ ও এইডস আক্রান্ত লোকের সংখ্যা বাড়ছে [জাপানী ভাষায়]।
এইডসের ধারা অনুসরণ করা কমিটির সূত্র অনুসারে, ২০০৮ সালে সবচেয়ে বেশি সংখ্যক নতুন এইডস রোগী চিহ্নিত করা হয়েছে: ৪৩২ জনকে এইডস রোগাক্রান্ত এবং ১১১৩ জনকে এইচআইভি পজিটিভ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ২০০৯ সালের পরিসংখ্যান এখনো নিশ্চিত করা হয় নি: এ বছরের জুন পর্যন্ত পরীক্ষা করে ২৪৯ জন ব্যক্তির দেহে এইচআইভি+ এবং ১২৪ জন এইডস রোগী পাওয়া গেছে।
এই রোগে আক্রান্তদের বেশীর ভাগই পুরুষ। তারা সমকামী এবং তাদের বেশীর ভাগের বয়স ২০ থেকে ৩০ এর মধ্যে। বেশীর ভাগ সময় এই রোগে আক্রান্ত হবার ঘটনা ঘটে সঠিক তথ্যের অভাবে। এই সমস্যার ব্যাপারে সচেতনতা বাড়াতে প্রচারণা দরকার, বিশেষ করে পুরুষ সমকামী সম্প্রদায়ের মধ্যে।
যখন ডাব্লিউএডিএস [জাপানী ভাষায়], জেএফএপি [জাপানী ভাষায়] এর মতো সংগঠন এই বিষয়ে জন সচেতনতা বাড়ানো জন্য কাজ করে যাচ্ছে, বিশেষ করে তরুণ এবং প্রাপ্ত বয়স্ক তরুণদের মধ্যে, সেখানে যত দুর দেখা যাচ্ছে সরকারের নীতি তেমন একটা কার্যকর বলে মনে হচ্ছে না। সম্প্রতি অনুষ্ঠিত হয়ে যাওয়া সাধারণ নির্বাচন এবং নতুন নির্বাচিত দল ডিপিজের ক্ষেত্রে এক আশা রয়েছে যে তারা এইচআইভি/এইডস নীতি আরো গুরুত্বের সাথে বিবেচনা করবে, যদিও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা কোন দলই তাদের প্রচারপত্রে এই বিষয়ে কোন কিছু উল্লেখ করেনি। এইডস এন্ড সোসাইটি এসোসিয়েশন ব্লগে নামহীন এক ব্যক্তি এই বিষয়ের উপর মনোযোগ প্রদান করে এক মন্তব্য করেছে।
今回の総選挙の論戦からエイズ対策は消されてし まったんですね。ああ、そうですか、それが日本の政治の意思ですか、といったやりきれない印象です。世界中でエイズに関する国際会議が開かれ、日本政府も 加わったさまざまな宣言や声明が発表されるたびに強調されてきた「政治のリーダーシップ」は、現在の日本国内ではこういう姿で表現されている。これでいい のでしょうか、いや、いいわけがない！ということで、反語的怒りをふつふつと感じつつも、それをぐっと抑え、日本ＨＩＶ陽性者ネットワークＪａＮＰ＋、エ イズ＆ソサエティ研究会議など国内のエイズ関連ＮＧＯのネットワーク４団体が各政党に対しエイズ政策に関する公開質問を行っています。
নির্বাচনী বির্তক থেকে এইডস পরিমাপকের মতো বিষয় হারিয়ে গেছে. হুমম, কাজেই এটাই কি জাপানী সরকারের ইচ্ছে, আমি বিস্মিত? বিশ্বের সব খানে এইডস নিয়ে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, এবং সেখানে যে বিষয়ের উপর গুরুত্ব প্রদান করা হয়, তা হল এ ব্যাপারে “সরকারের নেতৃত্ব”। কিন্তু যদিও জাপানে প্রত্যেক সরকার ঘোষণা অথবা বিবৃতি দিচ্ছে যে, জাপানী সরকার এ ব্যাপারে পদক্ষেপ নিচ্ছে, তার আভ্যন্তরীণ নীতির বিষয়ে, তবে তার সামান্যই পালন করা হয়েছে!
এটি কি ঠিক হচ্ছে? না, এটা সঠিক কাজ নয় এবং যখন আমি এই সমস্ত প্রশ্ন উত্তরের অপেক্ষা না করেই করি এবং এই সকল বিষয় সম্বন্ধে চিন্তা করি, পাগল হয়ে যাই। এরপর আমি শান্ত হই এবং বলি যে, জাপানে এইচআইভি পজিটিভ নেটওয়ার্ক জেএএনপি+, এইডস এন্ড সোসাইটি এসোসিয়েশন এবং চারটি এনপিওস নেটওয়ার্ক এইডস বিষয়ে কাজ করছে। দেশটির প্রত্যেকটি রাজনৈতিক দলকে সরাসরি তাদের এইডস নীতি সম্বন্ধে কোন প্রশ্ন করা হয়েছে কি।
(追加)各党からの回答はJaNP+の公式サイトに掲載されています。
(নোট) এই প্রশ্নে বিভিন্ন  দলের উত্তর প্রকাশ করা হয়েছে [জাপান, পিডিএফ], জেএএনপি+ এর নিজস্ব ওয়েব সাইটে।
অর্থনীতিতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ হওয়া সত্ত্বেও দেশটির এক বৈপরীত্য রয়েছে, এইডস মোকাবিলায় সে অনেক নিচের সারিতে পড়ে রয়েছে, এখানে  জগৎের অন্য অংশ যারা এইচআইভি পজিটিভ এবং এইডস রোগাক্রান্ত লোকজন, তাদের প্রতিদিনের অনুভূতি, উদ্বিগ্ন অবস্থা এবং তাদের প্রতিদিনের সুখ অথবা বেদনাদায়ক মুহূর্ত অনলাইন ডাইরীতে প্রকাশ করা হচ্ছে।
যেমন উদাহরণ হিসেবে বলা যায়, যখন রাইয়ুটাকে বলা হয় যে, সে এইচআইভি পজেটিভ, তখন সে এর বিরুদ্ধে লড়ার জন্য কয়েক ঘণ্টা পরেই তার ব্লগ লিখতে শুরু করে। এই পোস্টে সে স্মরণ করেছে সেই সময়কার কথা, যখন সে তার এইচআইভি সংক্রমণ সম্বন্ধে প্রথম জানতে পারে।
先週の土曜日に、地元でHIV抗体検査を受けた。
そして、今日、部屋に通された僕は、
目の前に座っているDrから、HIV陽性の宣告を受けた。
「いいですか、受付番号を一緒に確認してください。295657番、合ってますね」
「はい、295657番で合ってます」
「この紙を見てください。ここの数値がウイルスの数を表しています。通常1．0未満なのですが、あなたの場合、105.00になっています」
「はい確かに」
「これは検査の結果、陽性を意味します」
その言葉を聞いて、紙を見直す。
確かに、正常値＜1.0の文字と、その横の105.00の文字が見える。
何度か、左右に目を走らせたが、確かにそうだ。
印刷された数字は何度見ても変わらない。
「・・・そうですか。わかりました」
গত শনিবার আমি আমার বাসার কাছে এক এইচআইভি পরীক্ষা কেন্দ্রে আমার এইচআইভি পরীক্ষা করলাম।
আজকে আমি এক কামরায় শুয়ে আছি, সেখানে আমার সামনে এক ডাক্তার দাঁড়িয়ে রয়েছে এবং  সে আমাকে বলল যে, আমি এক এইচআইভি পজিটিভ ব্যক্তি।
“আপনার নম্বরটি পরীক্ষা করে দেখি”, ঠিক আছে? ২৯৫৬৫৭। এটাই তো আপনার, তাই না?
“হ্যাঁ, ২৯৫৬৫৭, এটাই”
“এই কাগজটির দিকে তাকান, এখানে যে সংখ্যা দেখাচ্ছে সেটি দিয়ে এইচআইভি ভাইরাসের পরিমাণ বোঝায়। সাধারণত এটি ১.০ অবস্থানে থাকে, কিন্তু আপনার ক্ষেত্রে তা ১০৫.০০ এসে ঠেকেছে।
“আমি দেখতে পাচ্ছি”।
এটাই আপনার পরীক্ষার ফলাফল। এর মানে আপনি একজন এইচআইভি পজিটিভ ব্যক্তি”
এটা শোনার পর, আমি সেই কাগজটি আবার পরীক্ষা করে দেখলাম।
এমনকি আমি অনেক বার সেটার দিকে তাকালাম, ডান থেকে বামে এবং বাম থেকে ডানে, সংখ্যাটি একই থাকছে।
যতবারই আমি ছাপানো অক্ষরের দিকে তাকালাম, এটার কোন পরিবর্তন ঘটল না।
“তার মানে এই… আমি বুঝতে পারলাম”
「このあと、隣の部屋で担当看護師より今後の詳しい説明がありますが、医師の私に他に質問はありますか」
「いいえ、大丈夫です」
「それでは、これが紹介状です。今後かかる病院の医師にお渡しください」
「ありがとうございました」
「担当看護師を呼びますね」
最初から最後まで顔色ひとつ変わらない医師。
これがプロなんだな～と変なところでなんだか関心。
এখন ঠিক পরের কক্ষটিতে, একজন সেবিকা আমাকে বিস্তারিত ভাবে ব্যাখ্যা করবে, এখন থেকে আমাকে কি করতে হবে, সেবিকা-আপনার কি আমাকে জিজ্ঞেস করার মতো অন্য কোন প্রশ্ন রয়েছে।
“না, ঠিক আছে”
“এটা একটা চিঠি, এতে আপনার কথা জানানো হয়েছে, দয়া করা এটি ভবিষ্যৎে যে হাসপাতালের ডাক্তার আপনার যত্ন নেবে তাকে দেবেন”।
“আপনাকে ধন্যবাদ”
“এরপর আমি সেবিকাটিকে ডাকলাম”
একজন ডাক্তার যার মুখের অভিব্যক্তি প্রথম থেকে শেষ পর্যন্ত একটুও বদলালো না।
এটাকে আমরা বলি পেশাদারিত্ব….আমি জানি না কেন, কিন্তু এই বিচিত্র বিষয়টি আমার মনকে আকর্ষণ করল।
ドアを開けて部屋に入ってきた看護師はやわらかい表情。
「それでは、お荷物をもってこちらへどうぞ」
明るい清潔そうな部屋、HIVに関するガイドブックや関連資料が机の隅に並んでいる。
「それではこちらにおかけください」
「はい。ありがとうございます。・・・あっ、ノートにメモをしながら聞いてもいいですか？」
「勿論です」
カバンからノートを取り出して机の上に置く。
「なんだか用意がいいですね」と看護師。
「まあ・・・」僕は曖昧な笑顔。
আমি দরজা খুললাম এবং সেখানে এক সেবিকা আমার জন্য অপেক্ষা করছিল। তার মুখে এক কমনীয় অভিব্যক্তি ছিল।
“আপনার ব্যাগটি নিয়ে দয়া করে ভেতরে আসুন”।
উজ্জ্বল এবং পরিষ্কার এক কক্ষে আমার এলাম,  টেবিলের এক কোণে এইচআইভি সম্বন্ধে তথ্যপুস্তিকা ও এর সাথে সম্পর্কযুক্ত কাগজপত্র স্তূপ করা ছিল।
“দয়া করে বসুন”
“জ্বি হ্যাঁ, আপনাকে ধন্যবাদ… আপনি যা বলবেন আমি কি তা টুকে নিতে পারি”?
“নিশ্চয়ই”
আমি আমার ব্যাগ থেকে নোটবই বের করলাম এবং তা টেবিলের উপর রাখলাম
“দেখছি, আপনি প্রস্তুত হয়েই এসেছেন”? সেবিকাটি বলল।
“কম-বেশি… এক ছদ্ম হাসিতে আমি উত্তর দিলাম।
そ の後は、その看護師さんに相談しながら、今後かかる病院の選択をした。僕は車を持っていないので、公共交通機関で通いやすいところを選んだ。これから一 生、病院に通わなきゃいけないんだから、利便性は大事なこと。それから初診時の予約の仕方、向こうでの担当医師の名前などを伺う。
そんな会話のなかで、看護師さんがポツリ。
「何か予感はあったんですか」
僕はちょっと考えて答える。
「予感？・・・・んー、そうですね・・・・。予感はありました。あったと思います」
外に出ると、雨が降り続いていた。
এরপর আমি তার সাথে আলোচনা করি, ভবিষ্যৎ চিকিৎসার জন্য বাড়ির কাছের এক হাসপাতাল পছন্দ করি।
যেহেতু আমার কোন গাড়ী ছিল না, আমি এমন একটা জায়গা পছন্দ করি, সাধারণ পরিবহণের মাধ্যমে সেখানে যাওয়া যাবে।
যেহেতু এখন থেকে সব সময় সেখানে যেতে হবে সেহেতু যাতায়াতের সুবিধা গুরুত্বপূর্ণ।
কাজে আমি জেনে নিলাম কি ভাবে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার জন্য সাক্ষাৎ করতে হবে এবং ডাক্তারের নাম এবং এ সম্বন্ধে আরো কিছু।
যখন আমরা এই আলাপ করছিল সে সময় সেবিকাটি অষ্পষ্ট স্বরে বলে উঠল “আপনার কি এই ব্যাপারে কোন অনুভূতি আছে”।
আমি কিছুক্ষণ পরে উত্তর দিলাম
“অনুভূতি?… হুম, হ্যাঁ.. আমার তা ছিল, আমি মনের করি তা অবশ্যই ছিল”
যখন আমি বের হয়ে আসলাম, তখন বৃষ্টি পড়ছিল।
রানা ২৬ বছরের এক যুবতী, সে তার অনুভূতি ব্যক্ত করছে, যখন সে সিদ্ধান্ত নিল যে সে তার বন্ধু ও পরিবারকে তার অবস্থা সম্বন্ধে জানাবে।
ぁたしは家族に病気のことは伝ぇてません。
可哀想過ぎて、言ぇなぃんです。
本当に親不孝な娘だと思ぃます。
でも、知らなぃ方がいぃことってぁると思ぅ。
とは言っても、一人で抱ぇきれる病気ではなぃので、
親しぃ友達には告知してるんです。
それは支ぇて欲しぃのもぁるけど、
友達に病気のことを身近に感じてほしぃのもぁります。
HIVに感染するまで、友達とそんな話したことなかったから、
みんながHIVにつぃて、どぅいぅ風に考ぇてぃるか、
仲良ぃのに、全然知りませんでした。
だから、伝ぇるのも怖かったです。
拒否されてしまったら、どぅしょぅ。。。
それでも友達でぃてくれるだろぅか。。。
そればかり考ぇてしまったけど、
ぁたしのこと拒否した友達は一人もぃませんでした。
আমি আমার পরিবারের সদস্যদের বললাম না যে আমি অসুস্থ।
আমি তাদের জন্য দু:খ অনুভব করলাম, তাই আমি তাদের জানালাম না।
আমি আসলেই পরিবারের এক অবাধ্য সন্তান।
আমি ভাবলাম এটাই সবচেয়ে ভালো হবে যদি তারা বিষয়টি সম্বন্ধে না জানে।
অবশ্যই, এটা এমন এক অসুখ যা আমার একার পক্ষে বহন করা সম্ভব ছিল না, তাই আমি আমার সবচেয়ে সেরা বন্ধুটিদের বললাম।
যেহেতু আমি চাইছিলাম, তারা আমাকে এ ব্যাপারে সাহায্য করুক এবং কারণ আমি তাদের বোঝাতে চাইছিলাম এইচআইভি পজিটিভ মানে কি।
যতদিন পর্যন্ত না আমি আক্রান্ত হয়েছিলাম তার আগ পর্যন্ত আমি আমার বন্ধুদের সাথে এইচআইভি নিয়ে কোন কথা বলি নি।
যদিও তারা আমার ভালো বন্ধু  কিন্তু আমার ধারণা ছিল না তারা এইচআইভি সম্বন্ধে কি ধারণা পোষণ করে।
এ কারণে আমি তাদের এই বিষয়টি জানাতে ভয় পাচ্ছিলাম।
এরপর যদি তারা আমাকে উপেক্ষা করে তা হলে আমি কি করবো?
তারা কি এর পরও আমার বন্ধু থাকবে?
এই ভাবনা গুলোকে আমি এড়াতে পারি নি, কিন্তু প্রকৃতপক্ষে কেউ আমাকে বাতিল করে দেয় নি।
すごく嬉しかったです。
自分の友達は本当の友達だって分かりました。
ぁる意味、こぅいぅことで、
それが本物かどぅか、確かめられるのかもね！
初めてHIVの話題をしてみると、ぃろんな子がぃました。
ちゃんとカップルで検査を受けに行ってた子、
問題意識のなぃ子、
検査を受けたぃけど、怖くて行けなぃ子…
এটা ছিল অবিশ্বাস্য এক বিষয়
এই ঘটনার পর আমি বুঝতে পারলাম যে আমার বন্ধুরা ছিল সত্যিকারের বন্ধু।
এ ভাবেই, এ রকম ঘটনার সময় আপনি বুঝতে পারবেন যে বন্ধুত্ব সত্যিকারের  কিনা!
প্রথম বার, যখন আমি এইচআইভির কথা বলি সে সময় এক ভিন্ন প্রতিক্রিয়া দেখা দিয়েছিল।
একজন ইতোমধ্যে তার বাবামার সাথে এই পরীক্ষা করে এসেছিল, অন্য আরেকজন এই সমস্যা নিয়ে সচেতন ছিল না। আরেকজন পরীক্ষা করতে গিয়েছিল এবং এর ফলাফল পেয়েছিল, কিন্তু ভয় পেয়েছিল….
ぁたしが感染したことで、
問題意識持ってくれるよぅになったと思ぅし、
ょく体調を心配してくれます(o^ー^o)
とはぃぇ、もちろん嫌なこともぁりました。
ぁたしが感染してるのを知らなぃ人でしたが、
HIVの話題が出て、
『隣にぃるだけ移りそぅじゃん。』
と、スゴィ嫌そぅな顔をして言ってきて、
ぁたしは感染を知ったばかりだったといぅのもぁったけど、
ショック過ぎて何も言ぇませんでした。。
世の中にはまだまだそぅいぅ風に考ぇてる人が
結構ぃるんでしょうね。
そぅいぅ人達の意識改革ができたら
まぢで本望ですね☆★
এখন আমি জানি আমি এইচআইভি পজেটিভ, তারা এখন এই সমস্যার ব্যাপারে অনেক সচেতন এবং তারা আমার স্বাস্থ্য নিয়ে অনেক উদ্বিগ্ন।
আমি বাজে অভিজ্ঞতারও সম্মুখীন হয়েছি।
এক পুরুষ জানত না যে আমি এইচআইভি পজেটিভ,
একবার যখন এইচআইভি নামক বিষয়টি আলোচনায় এলো, এক বিকৃত মুখে সে বললো, এমনকি, এই রোগে আক্রান্ত  কেউ আমার পাশে বসে থাকলেও আমি নিজে এই রোগে আক্রান্ত হয়েছি অনুভব করি।
আমি এতটাই ধাক্কা খেয়েছিলাম যে একটা কথাও বলতে পারলাম না।
পৃথিবীতে সম্ভবত এরকম অনেক লোক রয়েছে যারা এই ভাবে চিন্তা করে।
আমার সবচেয়ে বড় আশা যে একটা বিশাল সচেতনতা এই সমস্ত লোকগুলোর চিন্তাভাবনার পরিবর্তন ঘটাতে সক্ষম হবে।
সম্ভবত এইডস আক্রান্ত ব্যক্তি হিসেবে প্রথম যে জাপানী ব্লগার অনলাইনে ডাইরী লিখেছিল, তার নাম এইজু, তার বয়স ছিল ২৩ বছর। সে এক পতিতা যে, ২০০৬ সালে কিছু লিখে রাখে, তার শারীরিক অবস্থা অনেক খারাপ হয়ে যাবার আগেই। তার এক বন্ধু তার পোষ্ট আপডেট বা সব সময় তাজা রাখত [জাপানী ভাষায়] এইজুর পাঠকদের জন্য, তার মৃত্যুর আগ পর্যন্ত এবং সেই সমস্ত শব্দ ওয়েবে এখনো রয়ে গেছে।
জাপান: এশিয়া-আপডেট কে স্বাগতম
ইউমেজী নতুন ব্লগ এশিয়া-আপডেট কে ব্লগের জগৎে স্বাগত জানাচ্ছে। এই ব্লগ এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সংবাদ ও তা নিয়ে পর্যালোচনা পরিবেশন করবে।
চীন আর জাপান: জাপানের সাধারণ নির্বাচন সম্পর্কে চীনাদের প্রতিক্রিয়া
ডেমোক্রেটিক পার্টি অফ জাপান (জাপান গণতান্ত্রিক দল) গত ৩০শে আগস্ট এর সাধারণ নির্বাচনে বিশাল ভোটে জিতেছে যা ১৯৫৫ সাল থেকে প্রায় ৫০ বছর ধরে লিবারেল ডেমোক্রেটিক দলের একচেটিয়া শাসনের অবসান ঘটিয়েছে। ইউকিয়ো হাতোইয়ামার নেতৃত্বে ডিপিজের বিজয় জাপানী রাজনীতিতে নতুন যুগের আগমন হিসেবে দেখা হচ্ছে। চীন- জাপানের সম্পর্কের উপরে এর প্রভাব ছাড়াও, এটা গুরুত্বপূর্ণ যে চীনের লোকেরা তাদের প্রতিবেশী দেশের এই রাজনৈতিক পরিবর্তন কিভাবে দেখছেন।
তিয়ানিয়া ফোরামের নেইসি এলডিপির ভাগ্য চিনা কমিউনিস্ট দল (সিসিপি) র সাথে তুলনা করেছেন:
自民党被赶下台单独成栏的有三
1.“铁饭碗”不复存在
2.老龄化严重
3.住房问题尖锐
50年，不长不短的时间，我党也正好成立60周年。不得不让人不做比较~
(যুক্তরাজ্য থেকে নতুন মন্তব্য অনুসারে) ভোটারদের এলডিপিকে বাদ দেয়ার পিছনে তিনটে মূল কারণ আছে:
১) ‘লোহার বাটির’ আর কোন অস্তিত্ব নেই
২) বয়স্কদের সমস্যা বেড়ে চলেছে
৩) বাসস্থানের সমস্যা বেড়েছে
৫০ বছরের লাগাতার শাসনের পরিবর্তনের সময় হয়েছে, আমাদের দল তাদের ৬০তম বার্ষিকীতে আছে। মানুষ প্রলুব্ধ হচ্ছে এদের মধ্যে তুলনা করতে।
তিয়ানিয়া ফোরামে ভিটামিন২১৪ জাপানের নির্বাচন নিয়ে আইফেং.কম এর একটি মন্তব্য পুন:প্রকাশ করেছেন। এই প্রতিবেদন তর্ক করেছে যে জাপানের নির্বাচন দেখিয়েছে যে নিজেকে সংস্কার করে তারা লিবারেল গণতান্ত্রিক রাজনীতিকে এগিয়ে নিয়ে গেছে। তবে মন্তব্যকারীরা অনেকে এর সাথে একমত না। যেমন গুলুরেন্স বলেছেন:
自我纠正能力 ？？？
日本经济已经低迷了快20年了，日本也不是觉得民主党怎么样，只是觉得自民党实在没有办法忍受了，就算是民主党上台，日本的问题还是没有办法解决
সংস্কার করতে সমর্থ???
জাপানের অর্থনীতি মন্দার কবলে আছে প্রায় ২০ বছর ধরে। ডিজেপির উপরে জাপানীদের খুব বেশী আস্থা নেই, তারা বেচারা এলডিপির খারাপ নেতৃত্বকে সহ্য করতে পারে না। তারপরেও গণতান্ত্রিক দল ক্ষমতায় থাকলেও জাপানের সমস্যার কোন সমাধান হচ্ছে না।
কাবিয়াকো আরো তর্ক করেছেন:
有区别吗，不过是美国肯尼迪家族和布什家族的翻版而已，这个家族不行就换那个家族，弄来弄去都是那帮大名家族在把持政权，所谓的更换政党也只是两个政党之间重新分配权力吧。
পার্থক্য টা কি? এটা কেনেডির পরিবার আর বুশের পরিবারের মধ্যে পছন্দ করার সামিল। এক পরিবার গোলমাল করলে আর এক পরিবারের কাছে ক্ষমতা যাবে। ক্ষমতা একটা বড় পরিবারের নিয়ন্ত্রণেই থাকবে। তথাকথিত দলীয় পরিবর্তন আসলে বড় দুই দলের মধ্যে ক্ষমতার ভাগ।
গুলুরেন্স যোগ করেছেন:
就好比是在中国电信，中国联通之间选，没有本质的差别
এটা চীনা টেলিকম আর চীনা ইউনিকমের মধ্যে বেছে নেয়ার মতই, স্বভাবের মধ্যে খুব বেশী পার্থক্য নেই।
কিয়াঙ্গু লুন্টানে, একজন চীনা নেটিজেন বিশ্বাস করেন যে:
日本的总统一年一换, 再好的民主制度都是不正常的,也是注定要爆发内乱的.哈哈
জাপানের প্রধানমন্ত্রী প্রায় প্রত্যেক বছর পাল্টায়। সব থেকে ভালো গণতান্ত্রিক পরিবেশের জন্যেও এটা একটা অস্বাভাবিক পরিস্থিতি আর পরিশেষে এটা গৃহযুদ্ধে পরিণত হবে। হা হা।