The Global Voices Lingua project hopes to bring GV content to new linguistic audiences - Details

Also in:

জাপান দেশ অনুযায়ী আর্কাইভ

আর এস এস ফিড জাপান

2009-11-05

জাপান: আপনার স্ত্রী যখন অসুস্থ

যখন জাপানের কর্পোরেট জীবনযাপন (শাচিকু) দেশটির বিবাহিত জীবনের সংস্কৃতি ও মুল্যবোধের সাথে এক সংঘর্ষে জড়িয়ে পড়ে- তখন এই বিষয়ে ৩০০ জনের বেশি নাগরিক জাপানের অন্যতম বিশাল ফোরাম হাটসুজেন কোমাচিতে এই প্রশ্নের উত্তর দিয়েছে: "যখন স্ত্রী অসুস্থ তখন স্বামীর কর্মক্ষেত্র থেকে ছুটি নেওয়া উচিত কি না?"

2009-11-04

বিশ্ব মন্দা নিয়ে পর্যালোচনা: বাঁচার উপায় এবং ব্যবসার সুযোগ

বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা সর্বত্র বিষাদ ছড়িয়েছে ও হতাশায় ডুবিয়ে দিচ্ছে। ব্লগাররা বিভিন্ন উপায় জানাচ্ছেন যে কি করে এই মন্দার মোকাবিলা করা যায়। বিশ্বজুড়ে ব্যবসাগুলো নতুন নতুন পন্থা অবলম্বন করছে; এমনকি অনেকে এই মন্দায় লাভও করছে। এই পোস্টে, আমি চেষ্টা করব কিছু ব্যক্তি এবং কোম্পানীর চেষ্টাগুলো জানাতে যেগুলো দ্বারা তারা এই মন্দা সাথে তাল মিলিয়ে যাচ্ছে।

2009-10-30

জাপান: দারিদ্রের উপরে সাম্প্রতিক জরীপ সমৃদ্ধির ধারণাকে ভুল প্রমাণ করেছে

জাপানের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সাম্প্রতিক এক প্রতিবেদন দেখিয়েছে যে সে দেশে প্রতি ছয় জনের মধ্যে একজন দারিদ্র সীমার নীচে বাস করছেন। জাপানী ব্লগাররা এ নিয়ে আলোচনা করছেন।

2009-10-28

জাপান: অ্যানাইম চলচ্চিত্রে অবতার জীবন্ত হয়ে এসেছে

জাপানের গ্রামের দৃশ্যের পটভূমিতে, কিছূ ভালো লাগার অনুভব আর অদ্ভুত একটা ভার্চুয়াল একটি পৃথিবীর সমন্বয় দেখানো হয়েছে পরিচালক মামোরু হসোদার নতুন অ্যানিমেটেড চলচ্চিত্র সামার ওয়ারে (サマーウォーズসামা ওজু)। এই অ্যানাইম (জাপানী কার্টুন চলচ্চিত্র) কেঞ্জির গল্প বলে, যে অংকে পটু একজন বেমানান কিশোর। সে ভার্চুয়াল বিশ্বে একটা ঐতিহাসিক যুদ্ধে লিপ্ত হবে যেখানে ...

2009-10-03

উন্নয়ন

“জাপানী জাতি কি মৃতপ্রায়?” এই শিরোনামে বিবিসির একটি আর্টিকেল প্রকাশিত হওয়ায়, তার প্রতিক্রিয়ায় মারি জানাচ্ছেন যে জাপানের লোক সংখ্যা কমছে, কিন্তু তিনি বিশ্বাস করেন যে এই জাতির আবার ছোট আকারে এবং নব উদ্যমে পুনর্জন্ম হবে।

2009-09-21

জাপান: এইচআইভি ও এইডস এর বিস্তারে উদ্বিগ্নতা

জাপানে এইচআইভি ও এইডসের ব্যাপারে এক উদ্বেগ জনক পরিসংখ্যান রয়েছে। ইউএনএইডসের রিপোর্টে জানা যাচ্ছে, যেখানে উন্নত বিশ্বে এই রোগে আক্রান্তদের পরিমাণ কমে আসছে, সেখানে জাপানে এইচআইভি পজিটিভ ও এইডস আক্রান্ত লোকের সংখ্যা বাড়ছে।

2009-09-13

নতুন চিন্তা ,
ইন্টারনেট ও টেলিকম

ইউমেজী নতুন ব্লগ এশিয়া-আপডেট কে ব্লগের জগৎে স্বাগত জানাচ্ছে। এই ব্লগ এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সংবাদ ও তা নিয়ে পর্যালোচনা পরিবেশন করবে।

2009-09-11

চীন আর জাপান: জাপানের সাধারণ নির্বাচন সম্পর্কে চীনাদের প্রতিক্রিয়া

গত ৩০শে আগস্ট এর সাধারণ নির্বাচনে ইউকিয়ো হাতোইয়ামার নেতৃত্বে ডেমোক্রেটিক পার্টি অফ জাপানের বিজয় জাপানী রাজনীতিতে নতুন যুগের আগমন হিসেবে দেখা হচ্ছে। চীন- জাপানের সম্পর্কের উপরে এর প্রভাব ছাড়াও, এটা গুরুত্বপূর্ণ যে চীনের লোকেরা তাদের প্রতিবেশী দেশের এই রাজনৈতিক পরিবর্তন কিভাবে দেখছেন।

2009-08-27

জাপান: বৈজ্ঞানিক গবেষণা নাকি বাণিজ্যিক কারণে তিমি শিকার?

জাপানে কেবল “বৈজ্ঞানিক গবেষণার” উদ্দেশ্য তিমি শিকার করা যায়। ১৯৮৬ সাল থেকে বাণিজ্যিক কারণে তিমি শিকার নিষিদ্ধ। কিন্তু পরিবেশবাদী সংগঠন গুলো এই সম্বন্ধে প্রায়শ:ই বলে আসছে, গবেষণার নামে দেশটিতে বাণিজ্যিক তিমি শিকার ঘটছে।