The Global Voices Lingua project hopes to bring GV content to new linguistic audiences - Details

Also in:

পূর্ব তিমুর দেশ অনুযায়ী আর্কাইভ

আর এস এস ফিড পূর্ব তিমুর

2009-08-07

পূর্ব তিমুর: রাইসগেট কেলেংকারি

গত বছর খাবার এবং চালের ঘাটতি দেশটিতে যে সংকটে ফেলেছিল তার প্রতিকারের জন্যে পূর্ব তিমুরের প্রধানমন্ত্রী শানানা গুজমাও ১৭ টি কোম্পানিকে চাল আমদানির অধিকার প্রদান করেন। এই আমদানি চুক্তি এখন বিরোধী দলের প্রশ্নের সম্মুখীন, যখন রেডিও অস্ট্রেলিয়া নিউজ প্রকাশ করে দেয় যে এই সমস্ত কোম্পানীর মধ্যে একটি প্রতিষ্ঠানের আংশিক মালিক ...

2009-07-27

আজকের লেখক: সারা মোরেইরাভিডিও post

গত সপ্তাহে, পর্তুগালের পোর্তোতে অবস্থিত ইন্টারন্যাশনাল স্কুল ফর ডিজিটাল ট্রান্সফর্মেশন এ গ্লোবাল ভয়েসেস এর লেখক সারা মোরেইরার সাথে দেখা করেছিলাম। পূর্ব তিমুরের রাজধানী ডিলিতে বেশ কয়েক সপ্তাহ অবস্থানের পর সারা এই প্রোগ্রামে এসেছেন। পূর্ব তিমুরের উপর তিনি লিখেন গ্লোবাল ভয়েসেস এ

2008-12-15

দক্ষিণ পূর্ব এশিয়া ওবামার জয় উদযাপন করলো

প্রেসিডেন্ট নির্বাচিত হবার পর বরাক ওবামাকে অভিনন্দন! দক্ষিণ পূর্ব এশিয়ার ব্লগাররাও তার জয় আনন্দের সাথে উদযাপন করেছে। বাস্তবতা হচ্ছে ওবামার এই বিজয় অনেক ব্লগারের মনে এই প্রতিচ্ছবি তৈরী করে যে তাদের স্থানীয় রাজনীতিতেও পরিবর্তন প্রয়োজন। এই অঞ্চলের মানুষের দৃষ্টিভঙ্গির কিছু উদাহরণ এখানে তুলে ধরা হল। রোগ ইকোনমিষ্ট আশা করছে, ব্রুনাইতে ...

2008-11-10

শিল্প ও সংস্কৃতি ,
বাণিজ্য

পূর্ব তিমুরের স্থানীয় পণ্য প্রসারের লক্ষ্যে একটি ব্লগ খোলা হয়েছে।

2008-11-02

শিল্প ও সংস্কৃতি ,
শিক্ষা

ডিলিজেন্স ব্লগ জানাচ্ছে যে বিশ্বের সবচেয়ে পুরোনো যাত্রীবাহী জাহাজ এবং ভাসমান বইয়ের দোকান এমভি ডুলোস আগামী সপ্তাহে পূর্ব তিমুরে আসছে।

2008-10-09

চীনের দুধ কেলেন্কারী আর দক্ষিনপূর্ব এশিয়ার দেশগুলো

পৃথিবীর অন্যান্য দেশের মতো, চীনের দুধের ভেজালের ঘটনা দক্ষিনপূর্ব এশিয়ার দেশসমূহকেও আতঙ্কিত করেছে। এসব দেশের ব্যবসার বৃহত্তম অংশীদার চীন এবং চীনের সামগ্রী এই অঞ্চলে জনপ্রিয় আর সহজলভ্য। এটা জানা আশ্চর্যজনক কিছু না যে চীনের যেসব দুগ্ধজাত পণ্য মেলামাইন দ্বারা দূষিত তা এখানের স্থানীয় বাজারে ইতোমধ্যে বিক্রি হয়েছে। এই সমস্ত দেশের ...

2008-07-06

সরকার ,
প্রতিবাদ

পূর্ব তিমুরের স্টুডেন্টস ফোরাম দেশের সংসদের জন্যে বিলাসবহুল গাড়ী কেনার সিদ্ধান্তের প্রতিবাদে অনশন ধর্মঘট আহ্বান করেছে

2008-02-24

সরকার ,
রাজনীতি

তিমুর অনলাইন (পর্তুগীজ ভাষায়) অনুযায়ী গাস্তাও সালসিনহা, যিনি বিপ্লবী নেতা আলফ্রেডো রেইনাডোর স্থলাভিষিক্ত হয়েছেন, স্বীকার করেছেন যে তিনি প্রধানমন্ত্রী জানানা গুসমাও এর প্রতি গুলি চালিয়েছিলেন কিন্তু বলেছেন তারা তাকে প্রাণে মারতে চান নি। আলফ্রেডো রেইনাডো পূর্ব তিমুরের সরকার প্রধানের প্রতি আততায়ী হামলার সময় মারা যান। “তাই সামরিক অভ্যুত্থান এবং অপহরণ করার  গুজব সঠিক নয়।  তবে এটি এখনও অপরিস্কার আলফ্রেডো রেইনাডো রামোস হোর্তার (আহত রাষ্ট্রপতি) বাড়ীতে কি করছিল” এই ব্লগটি জানায়।  এই দেশে আরও ত্রিশ দিন জরুরী অবস্থা থাকবে।

2008-02-11

পূর্ব তিমুরঃ আততায়ী হামলায় প্রেসিডেন্ট আহত

পূর্ব তিমুরে থাকা ব্লগাররা লিখেছেন আজ সকালে সেখানের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তার উপর আততায়ী হামলা হয়েছে। ডিলিজেন্স ব্লগের ব্লগার লিখেছেন: রাষ্ট্রপতির বাড়ির কাছে থাকে এমন একজন বন্ধু ( দিলির কেন্দ্র থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে) আমাকে সকাল ৭টায় ফোন করে বলেছে যে প্রায় ১৫ মিনিট ধরে বন্দুকের আওয়াজ পাওয়া যাচ্ছে। মনে ...

2007-11-12

ইতিহাস

তিমুর অনলাইন একটি খোলা চিঠি দিয়েছে ইউরোপিয়ান পার্লামেন্ট, ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইউরোপিয়ান কমিশনের সদস্যদের কাছে যাতে তারা স্মরণ করিয়ে দিয়েছে যে আজ (নভেম্বর ১২) হচ্ছে পূর্ব তিমুরের ১৯৯১ সালে সংঘটিত সান্তা ক্রুজ (ডিলি) গনহত্যার বার্ষিকী। ১৬ বছর আগে রাজধানী ডিলির সান্তা ক্রুজ নামক কবরস্থানে যখন স্বাধীনতাকামী প্রতিবাদকারীরা জড়ো হয়েছিল তখন ইন্দোনেশিয়ার সেনাবাহিনী তাদের উপর গুলি চালিয়ে হত্যা করে। “পূর্ব তিমুরের স্বাধীনতা অর্জনে সাহায্যই যথেষ্ট নয়। আমাদের সবারই দায়িত্ব এর স্বাধীনতা রক্ষায় সাহায্য করা, একে আত্মনির্ভরশীল ও গণতান্ত্রিক দেশ হিসেবে প্রতিষ্ঠিত করা।”