Global Voices বাংলা ভার্সন » চীন
চীন: বিশেষ প্রতিভার নিরন্তর সন্ধান
চায়না হাশ  একটি সাম্প্রতিক লেখায় লিখেছে যে পিকিং বিশ্ববিদ্যালয় একটি নতুন পদ্ধতির আবিষ্কার করেছে যার মাধ্যমে বিশেষ প্রতিভাযুক্ত ছাত্রছাত্রীর সন্ধান পাওয়া যায়।
চীন: খরা আর থ্রি গর্জেস বাঁধ
এই বছরের সেপ্টেম্বর মাস থেকে বিশ্বের সব থেকে বড় জলবিদ্যুৎ প্রকল্প চীনের তিন গিরিসংকট (থ্রি গর্জেস) বাঁধের সংরক্ষণাগারের উচ্চতা ১৭৫ মিটার বাড়ানোর পরিকল্পনা নেয়া হয়েছে। অক্টোবরে, হুনান আর জিয়াংজি প্রদেশে ভয়ঙ্কর খরা কবলিত হয়েছে বিশেষ করে ইয়াংজি নদীর মধ্য আর নিম্ন অঞ্চলে। গত ২৫শে অক্টোবরে, চীনের থ্রি গর্জেস কর্পোরেশন তর্ক করেছেন যে খরা আর তাদের প্রকল্পের মধ্যে কোন সম্পর্ক নেই:
ইয়াংজি নদীর পানি সম্পদ কমিটির প্রধান প্রকৌশলী জেং সোরেন বলেছেন যারা হুনান আর জিয়াংজির খরার জন্য পুরোপুরি থ্রি গর্জেস প্রকল্পকে দোষারোপ করছেন তারা শুধুমাত্র আংশিক চিত্র দেখছেন। “হুনান আর ইয়াংজির খরার প্রধান কারণ সেপ্টেম্বর থেকে লাগাতার উচ্চ তাপমাত্রার সাথে এই অঞ্চলে বৃষ্টির অভাব,” জেং বলেছেন, যিনি চীনা প্রকৌশল একাডেমির একজন শিক্ষক।
একই দিনে, বাঁধ থেকে পানি ছাড়ার মাত্রা বাড়ানো হয় নীচের দিকের খরা কমানোর জন্য। ২৮ অক্টোবরে, চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানিয়েছে যে পানি ছাড়ার মাত্রা আরো বাড়ানো হয়েছে। কর্তৃপক্ষ স্বীকার করেছেন যে সংরক্ষণাগারের লক্ষ্যমাত্রা ১৭৫ মিটারের এই বছরে পৌঁছানো যাবে না, কিন্তু জোর দিয়ে বলেছেন যে থ্রি গর্জেস প্রকল্পের জন্য খরা হচ্ছে না।
স্বনামধন্য চীনা সাংবাদিক কিয়ান গাং (钱钢) ও এই বিতর্কে অংশগ্রহণ করেছেন। ১বাও সাইটে ২ নভেম্বরের এক পোস্টে তিনি বলেছেন:
旱灾通常由气候变化引致。今年夏秋，包括广东在内的诸多省份少雨干旱。但长江流域广大地区今次大旱情，却与三峡有关。据报道，三峡水库水位由9月15日的近148米上升到10月24日的170米，截留之水形成前所未有的巨大人工湖。
খরা সাধারণত: জলবায়ু পরিবর্তনের কারনে হয়ে থাকে। গুয়াংডং সহ কয়েকটা রাজ্য এই গ্রীষ্ম আর হেমন্তে খরার মধ্যে পড়েছে। কিন্তু ইয়াংজি নদীর ধারের বিশাল এলাকার খরা থ্রি গর্জেস প্রকল্পের সাথে সম্পৃক্ত। রিপোর্ট অনুসারে, থ্রি গর্জেস সংরক্ষণাগারের পানির উচ্চতা ১৫ সেপ্টেম্বরের ১৪৮ মিটার থেকে ২৪ অক্টোবর ১৭০ মিটার বেড়েছে। এর ফলে লোকচক্ষুর আড়ালে একটা বিশাল নকল লেক তৈরি হয়েছে।
而与此同时，湖南各条长江支流水位迅速下降，洞庭湖水位降至60年来同期最低值。渔民无鱼可捕，枯水影响航运，长沙等城市食水供应告急。江西境内的4条大河逼近或低于历史同期最低水位。鄱阳湖比正常年份提前40天进入枯水期。
একই সময়ে, হুনান প্রদেশের বেশ কয়েকটা নদীর পানির লেভেল দ্রুত কমে গেছে। ৬০ বছরের মধ্যে দোংটিং লেকের পানির উচ্চতা সব থেকে নীচে নেমেছে। জেলে আর নদীর যান চলাচল খারাপ ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। চাংশার মতো শহর পানির সংকটের মুখোমুখি হচ্ছে। জাংজি জেলার চারটি মূল নদীর পানির লেভেল ইতিহাসের সর্বনিন্ম পর্যায়ে এসেছে। পোয়াং লেক গতানুগতিক সময়ের থেকে ৪০ দিন আগে শুকিয়ে গেছে।
তিনি কর্তৃপক্ষের সমালোচনা করেছেন:
长江水利委员会的专家把华中干旱的原因归咎于天气，称三峡蓄水是为了抗旱，蓄至高水位，才能在来年苦水季给下游补水。
ইয়াঙ্গজী নদী সম্পদ কমিটি জলবায়ুর উপরে দোষ দিচ্ছেন। কমিটি বলছে থ্রি গর্জেস প্রকল্প খরা রোধে সামনের বছরে ব্যবহৃত হবে। অনেক পানি সংরক্ষণের মাধ্যমেই সামনের বছরের খরার সময়ে পানি সরবরাহ করার লক্ষ্য পুরণ করা যাবে।
这是对公众极不负责的态度，好比一个人先劫掠，再施舍，然后以扶困救难的善士自居。请不要再欺骗老百姓，请解释：明知夏秋之际中国中部、南部少雨干旱，为什么还启动风险如此巨大的三峡蓄水计划？
এটা দায়িত্বজ্ঞানহীন ব্যবহার। এটা প্রথমে কার কাছ থেকে চুরি করে, তারপরে তাকে নিজের দানশীলতা দেখানো। দয়া করে নাগরিকদের কাছে আর মিথ্যা বলবেন না। দয়া করে ব্যাখ্যা করেন: গ্রীষ্ম-হেমন্ত মধ্য চীনের জন্য শুকনো মৌসুম হবে এটা জেনে কেন এই বিপদজনক পরিকল্পনা নিয়ে এগুনো?
为什么在今秋急急上马175米高程蓄水？有关部门宣称“将兼顾上、下游需求，正确处理防洪、发电、航运和供水之间的关系”，但一个月来长江中下游航运淤滞、供水告急的事实，证明这完全是一句假话。能源部门这个央企巨无霸，真正追求的东西只有一个——钱。
কেন হঠাৎ চিন্তা করা হল ১৭৫মিটার উচ্চতায় পানি সংরক্ষণ পরিকল্পনা বাস্তবায়নের? কর্তৃপক্ষ দাবি করেছেন যে এটা ‘বন্যা থেকে নিরাপত্তা, বিদ্যুৎ উৎপাদন, পানির যানবাহন আর পানি সরবরাহ নিয়ন্ত্রণ করবে। কিন্তু গত মাসের জান জট আর খরা এই দাবীকে নস্যাৎ করে দিয়েছে। সংশ্লিষ্ট বিদ্যুৎ অধিদপ্তর - বিশাল রাষ্ট্রায়ত্ত এক ফার্ম, একটি জিনিষের পেছনেই আছে: তা হচ্ছে অর্থ।
হংকং এর অ্যাপল ডেইলির একটা মন্তব্যের প্রতিধ্বনি যেন এটি:
區內雨量大幅減少確實是洞庭、鄱陽兩湖乾涸的主要原因。但兩湖水位急降，跟三峽工程也有關係。三峽水庫九月中啟動一百七十五米蓄水計劃後，長江中下游開始水位急降，本來儲存長江來水的洞庭及鄱陽，倒過來向長江輸水。
লেক ডংটিং আর পোয়াং এ পানির উচ্চতি নাটকীয়ভাবে নেমে যাওয়ার অবশ্যই একটা কারণ হল বৃষ্টি কমে যাওয়া। কিন্তু এর সাথে থ্রি গর্জেস প্রকল্পের সম্পর্ক ও আছে। সেপ্টেম্বর থেকে পানি সংরক্ষণ প্রকল্পের পর থেকে, ইয়াঞ্জজীর নীচের দিকের পানি কমতে শুরু করেছে দ্রুত। ডংটিং আর পোয়াং, যারা আগে পানি সংরক্ষণাগার হিসেবে কাজ করছিল, এখন ইয়াঞ্জজীর পানি সরবরাহের জায়গায় পরিণত হয়েছে।
巨大的三峽水庫本可調節長江水量：雨季時截住洪水…枯水時增加排水量…可惜，這幅理想圖像與現實的利益存在衝突，很難實現，因為三峽工程已成為利益集團的禁臠和生財工具。
বিশাল থ্রি গর্জেস প্রকল্প পানির প্রবাহ নিয়ন্ত্রণে ব্যবহার করা যায়: বর্ষা মউসুমে পানি থামিয়ে খরার সময়ে সরবরাহ করা… দুর্ভাগ্যবশত: এই যথাযথ চিত্র কাজে পরিণত করা যাচ্ছে না, কারণ এই প্রকল্প আগ্রহী ব্যক্তিদের জন্য নেশার বস্তুতে পরিণত হয়েছে।
[ছবি www.1bao.org এর সৌজন্যে]
চীন: দালাই লামাকে নিয়ে ভারত এবং চীনের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে
চায়না ম্যাটার্স ব্লগ দালাই লামার সাম্প্রতিক ভারত এবং নেপাল সফরের রেশ ধরে ভারত এবং চীনের মধ্যে বিরাজমান উত্তেজনাকর পরিস্থিতি সম্পর্কে লিখেছে।
চীনের তৈরি কৃত্রিম তুষারপাত
গত পহেলা নভেম্বর, রবিবারে বেইজিং-এ বরফ পড়ে। গত ২২ বছরের মধ্যে এবারই প্রথম বছরে সবচেয়ে আগে বেইজিং-এ তুষারপাতের ঘটনা ঘটল। এই সময়ে আবহাওয়ার এই ভিন্ন আচরণে পুরো বেইজিং শহর বরফের চাদরে মুড়ে যায়। ঘটনাটি অনেককেই বিস্মিত করে। পরে নিউজ মিডিয়া  জানায় যে তুষারপাতের এই ঘটনাটি ঘটিয়েছে শহরের আবহাওয়া নিয়ন্ত্রণ অধিদপ্তর।
কৃত্রিম ভাবে তুষারপাত ঘটানোর কারণ হচ্ছে বেইজিং-এ এখন খরা চলছে। যে রাতে তুষারপাত হয়, তার কিছুদিন আগে সরকার আকাশে সিলভার আয়োডাইড উৎক্ষেপণ করে। এর ফলে বেইজিং-এর আশেপাশের এলাকায় ১৬ মিলিয়ন টন তুষারপাত ঘটে।
ঝাং কুইয়াং আবহাওয়া নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান। তিনি রাষ্ট্রীয় প্রচার মাধ্যমকে বলেন, “যখন বেইজিং লম্বা সময় ধরে খরায় ভুগছে, তখন এই সমস্যা দুর করার জন্য কৃত্রিম যে কোন পদ্ধতি ব্যবহারের সুযোগ আমরা হারাতে চাই না”।
খরার সময় কৃত্রিম ভাবে বৃষ্টি ঝরানোর ইতিহাস চীনের রয়েছে। এর বাইরে, অন্য সময়ও আবহাওয়া নিয়ন্ত্রণ অধিদপ্তর আকাশ পরিষ্কার রাখার জন্য আকাশে মেঘের পরিমাণ কমিয়ে দেয়, যাতে কম বৃষ্টিপাত ঘটে। এই সমস্ত ঘটনা কোন বিশেষ সময়, যেমন প্রতি বছর অক্টোবরে অনুষ্ঠিত হওয়া জাতীয় কুচকাওয়াজ প্রদর্শনী অথবা বেইজিং অলিম্পিক গেমসের সময় ঘটানো হয়। আকাশ পরিষ্কার রাখতে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়।
গত রবিবারে মনুষ্য সৃষ্টি এই তুষারপাতের ঘটনায় নেটিজেনরা ভিন্ন ভিন্ন মতামত প্রদান করেছে। অনেকে আনন্দের সাথে এই তুষারপাতের সৌন্দর্য্যের কথা তুলে ধরেছে, যেমন ব্লগার 鱼干儿 (ইউ গেয়ার।
北京的天气，总是这么让人匪夷所思。毫无预兆的就下了场雪，而且还一发不可收拾。听说是人工催下来的，管他呢，我们就爱这样的天气。
বেইজিং-এর আবহাওয়া অবিশ্বাস্য রকমের চমৎকার দেখাচ্ছে। কোন রকম সতর্কতা ছাড়াই তুষার ঘটতে শুরু করে। এটা এমন এক ধরনের তুষারপাত যা সহজে পরিষ্কার করা যায় না বা একে অপসারণ করা যায় না। আমি শুনেছি এই সমস্ত তুষার মানুষের সৃষ্টি, কিন্তু তাতে আমার কিছু আসে যায় না। আমরা এই ধরনের আবহাওয়া পছন্দ করি।
তবে অনেকে বেশ উদ্বিগ্ন, ব্লগার 小米 (জিয়াও মি) লিখেছে
回来才听说这是场人工降雪，是谁这么主观的断定这是下雪的好时机呢？？到处都是措手不及的冷，电力、交通、供暖等都遇到很棘手的问题。
যখন আমি শুনলাম এটা মানুষের কাজ, তখন আমার মনে হল কে সেই বান্দা, যার মনে হয়েছে বরফ পরার এটাই উপযুক্ত সময়? সব জায়গায় লোকজন ঠাণ্ডায় আক্রান্ত হয়েছে এবং বিদ্যুৎ, যানজট এবং শরীর গরম করা নিয়ে বেশ সমস্যার সৃষ্টি হয়েছে।
ইন্টারনেট ফোরামে একজন ব্যবহারকারী অভিযোগ করেছে যে সরকারের উচিত ছিল এ ব্যাপারে আগে থেকেই লোকদের সতর্ক করে দেওয়া। তিনি এর সাথে যোগ করেন, এই বরফপাতের কারণে কিছু বিমান নির্ধারিত সময়ে যাত্রা করতে পারে নি।
要我说，这种人定胜天的精神是好的，虽然北 京人都“被冬天”了，如果真能解除北方旱情也算是功德一桩。就是没通知大家的气象局太不地道。
আমার দৃষ্টিতে মানুষ প্রকৃতিকে শাসন করতে পারছে, এমন শক্তি অর্জন করা ভালো, এমনকি যদিও এই কারণে বেইজিং-এর নাগরিকরা “শীতে” আক্রান্ত হয়েছে। তবে যদি তারা সত্যিকার অর্থে খরার কারণে সৃষ্ট সমস্যার সমাধান করতে পারে, তা হলে বরফ নামানোর উদ্দেশ্য সফল। কিন্তু আবহাওয়া অফিস মানুষদের না জানিয়ে যে কাজটি করেছে, সেটি ঠিক হয় নি।
ইন্টারনেটে পোস্ট করা কয়েকটি লেখায় এই চিন্তা ব্যক্ত করা হয়েছে যে কৃত্রিমভাবে সৃষ্ট তুষারপাত পরিবেশের উপর কি ধরনের প্রভাব ফেলবে? 天的云 (তিয়ান বিয়ান দে ইউন) নামের ব্লগার বিস্মিত এ কারণে যে, কারো কি প্রাকৃতিক আবহাওয়াকে বদলে দেবার অধিকার রয়েছে।
但是，在我们还不能完全掌握天气变化的规律时，就盲目改变局部的天气，是否会对 整个环境造成更大的不利影响呢？比如，这次因为北京缺水，就让原本要下到山东（假设而已）的雪在北京下了，会不会造成山东更缺水呢？
যখন আমরা না জেনেই আবহাওয়াকে অন্ধ ভাবে পাল্টে দিই, সেটি কি পরিবেশের উপর এক বড় ধরনের ক্ষতি করে না? কৃত্রিম ভাবে এই বরফপাত ঘটানো হয়েছে, কারণ বেইজিং-এ খরা চলছিল। যদি বাস্তবে এই বরফ সানডং-নামক এলাকায় পড়ার কথা থাকে সেক্ষেত্রে সেখানে কি ঘটবে, (ধরা যাক এটা সানডং এ পড়ার কথা) সেক্ষেত্রে এই কৃত্রিম তুষারপাত কি বেইজিং-এর বদলে  সানডং-এ আরো বড় খরার সৃষ্টি করবে না?
বেইজিং এর একজন ব্লগার ও সাংবাদিক অ্যালেক্স পাস্টেরনাক ট্রি হ্যাগার নামক ব্লগে একটি পোস্টে বিস্তারিত ভাবে লিখেছেন, মানুষের তৈরি এই বরফপাতের প্রভাব কি হতে পারে:
সরকারি হিসেবে এই খরা অক্টোবরের শেষে ৮০০,০০০ হেক্টর জমির উপর প্রভাব বিস্তার করেছে এবং এই তুষার ঝড় স্থানীয় কৃষকদের চাহিদা অনুসারে করা হয়েছে।
কিন্তু এই অঞ্চলের সকল কৃষক এই ঘটনায় লাভবান হবে না। আবহাওয়া নিয়ন্ত্রণের সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে অন্য অঞ্চলে বৃষ্টিপাতের ধরণ পাল্টে যাওয়া। এক বিশেষ এলাকায় শক্তিশালী ঝড় তৈরির কারণে অন্য অঞ্চলের আবহাওয়া পাল্টে যেতে পারে, যাদেরও বৃষ্টির প্রয়োজন রয়েছে।
অন্য নেটিজেনরা বরফ নিয়ে মজা করেছে। এলিজাবেথ কেইন তার ব্লগে লিখেছে:
গতকালের তুষারপাত, গত দশ বছরের মধ্যে সবচেয়ে আগে বরফ পড়ার ইতিহাস সৃষ্টি করেছে। আমি নিশ্চিত যে আমার মা বেইজিং বিমান বন্দরে ৭ ঘন্টা ধরে বসে রয়েছে, কারণ সকল বিমান যাত্রা স্থগিত বা বাতিল করা হয়েছে। তিনি অনিচ্ছাকৃত এই যাত্রাবিরতির কারণে সুখী হবেন।
তুষারপাত সম্বন্ধে অন্য এক মন্তব্যে এক তীক্ষ্ণ পর্যবেক্ষণ রয়েছে:
মার্টিন এম. নভেম্বর ২, ২০০৯, বিকেল ৩.৩০:  চীনে এখন সব কিছু তৈরি হয়, এমনকি বরফও।
বাংলাদেশ: চীনের চাপে ঢাকাতে তিব্বত বিষয়ক এক ছবি প্রদর্শনী বন্ধ হয়েছে
তিব্বত বিষয়ক ছবি প্রদর্শনীর জন্য তৈরি করা পোস্টার
তিব্বতী ছাত্রদের সংগঠন স্টুডেন্টস ফর এ ফ্রি তিবেত এর বাংলাদেশে শাখা “স্টুডেন্ট ফর এ ফ্রি তিবেত, বাংলাদেশ (এসএফটিবিডি)’ দৃক বাংলাদেশের সাথে যৌথ অংশীদারিত্বের ভিত্তিতে তিব্বতের উপর এক ছবির প্রদর্শনীর আয়োজন করে “ নির্বাসনে| তিব্বত ১৯৪৯-২০০৯” শিরোনামে। এই প্রদর্শনী ঢাকার দৃক গ্যালারীতে এক সপ্তাহ ধরে চলার কথা ছিল, যা আজ (পহেলা নভেম্বর) থেকে শুরু হবার কথা। দৃক বাংলাদেশ আন্তর্জাতিক ভাবে স্বীকৃতি প্রাপ্ত  বাংলাদেশী এক ফটো এজেন্সি, যার পরিচালক বিখ্যাত ফটো সাংবাদিক ও ব্লগার শহিদুল আলম।
এসএফটিবিডির এক মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে ফায়ুল.কম জানাচ্ছে:
“২৯শে অক্টোবর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে অবস্থিত চীনা দুতাবাসের সংস্কৃতি কাউন্সিলর কিউয়ান কাইফু ও সাংস্কৃতিক এটাশে কাও ইয়ানহু দুজনে ড: শহিদুল আলমের সাথে সাক্ষাৎ করে তাকে এই প্রদর্শনী বাতিল করতে অনুরোধ করেন”।
“এই অনুরোধের পাশাপাশি তারা চীন থেকে আনা কিছু উপহার সামগ্রীও নিয়ে এসেছিলেন”[…]
আনহার্ড ভয়েস ব্লগ ৩১শে অক্টোবরের ঘটনা সম্বন্ধে জানাচ্ছে:
মনে হচ্ছে চীন এই বিষয়ের উপর গভীর মনোযোগ দিয়েছে। তিব্বতের উপর আয়োজন করা আগামীকালের ছবি প্রদর্শনীর ব্যাপারে সংগঠকদের উপর ভয়ানক চাপ প্রয়োগ করা হচ্ছে, যাতে এটি বন্ধ করে দেওয়া হয়।
গতকাল চীনা দুতাবাসের একদল প্রতিনিধি দৃক গ্যালারীতে এসেছিল। তারা এর পরিচালক শহিদুল আলমের সাথে দেখা করেন এবং তাকে “অনুরোধ” করেন, যেন এই প্রদর্শনীটি বাতিল করা হয়।
একজন কর্মীর ইমেইল আমাদের এখানে এসে পৌঁছেছে: “প্রতিনিধি দল দৃকের চারপাশে ঘুরে দেখেন এবং সেখানকার কর্মচারীদের বেশ কিছু প্রশ্ন করে…..
আলম ভাই তাদের বলেন, তিনি তার নিজের এলাকায় কি করবেন তা নিয়ে তাকে কোন উপদেশ দেবার দরকার নেই। কাজেই প্রদর্শনীর আয়োজন চলতে থাকে। আমরা বিপুল পরিমাণে ডিজিএফআই (সামরিক গোয়েন্দা বিভাগের লোক)-এর উপস্থিতি আশা করছিলাম তবে রোববারে প্রদর্শনীর উদ্বোধনী দিনই তাদের আশা করি নি।”
কেবল প্রদর্শনীটি নয়, এর সাথে এর উদ্যোক্তা বা কর্মীদের লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়: যেমনটা এই পোস্ট বিস্তারিত ভাবে জানাচ্ছে:
আজ সন্ধ্যয় ৬টায় গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা দৃকে এসে উপস্থিত হন। এসআই (সাব ইন্সপেক্টর) মিজান এই দলটির নেতৃত্ব দিচ্ছিল। তিনি এই প্রদর্শনীর আয়োজক ব্যক্তিবর্গের নাম জানতে চান। আয়োজকদের একজন এর আগে জানিয়েছেন যে একই এসআই-এর নেতৃত্বে বেশ কিছু লোক গত তিন সপ্তাহ ধরে তার বাসার সামনে ঘোরাফেরা করছিল।
শহিদুল আলম টুইটারে এই বার্তাটি পোস্ট করেছেন:
৩১শে অক্টোবরের সন্ধ্যা ৭.০৪ মিনিট: গোয়েন্দা বিভাগের খায়রুল কবীর ও পলাশ দৃকে এসে উপস্থিত হন। তারা তিব্বত বিষয়ক এই প্রদর্শনীর সংগঠকের নাম জানাতে চান। আমি তাদের নাম জানাতে অস্বীকার করি।
আজকে সেই প্রত্যাশিত ঘটনাটি ঘটল। শহিদুল আলম আজ (রোববার) বিকেলে টু্‌ইটার করেন:
উত্তাপ ছড়িয়ে পড়েছে। ওসি (থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা) শাহ আলম এই মাত্র আমাকে ফোন করে এই প্রদর্শনী বন্ধ করতে বলেন, যদি আমি তা না করি সেক্ষেত্রে তিনি পুলিশ পাঠিয়ে তা বন্ধ করার ভয় দেখালেন।
পরবর্তী সংবাদ হচ্ছে (বিডিনিউজ২৪.কম এর সৌজন্যে) এই যে অবশেষে পুলিশ এই প্রদর্শনী বন্ধ করে দিয়েছে (মিডিয়া হেল্পিং মিডিয়া):
দৃক কর্তৃপক্ষ জানায়, দুপুরের খাবার যা বিকেল ৫টায় করার কথা ছিল, তার ঠিক এক ঘণ্টা আগে পুলিশ দৃকের গেটে তালা মেরে দেয়, যাতে জনতা এই গ্যালারীতে প্রবেশ করতে না পারে।
দৃকের পরিচালক শহিদুল আলম বলেন, বাংলাদেশ পুলিশের বিশেষ গোয়েন্দা বিভাগ তার সাথে কথা বলে এবং এই সরকার এই প্রদর্শনী বন্ধ করার আদেশ দিয়েছে বলে তাকে এই প্রদর্শনী বন্ধ করার আদেশ দেয়।
জনাব আলম বলেন, যদিও পুলিশ কর্মকর্তারা সরকারি সেই আদেশ তাকে দেখাতে পারে নি, তারপরেও তারা হুমকি দেয় যদি আয়োজকরা স্বেচ্ছায় এই প্রদর্শনী বন্ধ না করে, তা হলে তারা জোর করে এই প্রদর্শনী বন্ধ করতে বাধ্য হবে।
এখন চলুন শহিদুল আলমের ব্লগ পোস্ট থেকে এই ঘটনার কথা জানি:
যখন মি:কাইফু-দৃকের একমাত্র চীনা সদস্যা গ্রন্থাগারে থাকা জেসিকা লিমের সাথে দেখা করার বদলে কোন এক নির্জন স্থানে কথা বলার জন্য আগ্রহ প্রকাশ করেন, আমি উপলব্ধি করি এটা সাধারণ সৌজন্য সাক্ষাৎের বাইরের কোন বিষয়।
তিনি সরাসরি বিষয়টি উপস্থাপন করেন। তিনি বলেন, “আমরা চাই আপনি তিব্বতের উপর আয়োজন করা এই ছবি প্রদর্শনীটি বন্ধ করুন”। তিনি আমাদের স্মরণ করিয়ে দেন তিব্বত চীনের একটি অংশ। তিনি জানান, যদি এই প্রদর্শনী চলতে থাকে তা হলে তা চীন- বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উপর প্রভাব ফেলবে। তিনি একই সাথে অনেকগুলো বিষয়ের কথা উল্লেখ করে বলেন যে, আমরা এই সব কাজ এক সাথে করতে পারি; আমরা এক সাথে কিছু প্রদর্শনীর ব্যবস্থা করতে পারি, কি ভাবে দৃকের মত বিখ্যাত প্রতিষ্ঠান চীনে অনেক অংশীদার পেতে পারে সে বিষয়ে তিনি ধারণা দেন। খুব রূঢ় শোনালেও আমি তাকে স্মরণ করিয়ে দিই সম্প্রতি চীনে যাবার জন্য চীনা দুতাবাসে আমি যে দরখাস্ত করেছি তার কথা। টপস নামক ফটো সাংবাদিক প্রতিযোগিতায় বিচারক হয়ে আমার সেখান যাবার কথা ছিল, সেই দরখাস্ত বাতিল করা হয়েছে।
খুব বিনীত ভাবে আমি মি: কাইফুকে স্মরণ করিয়ে দিই যে আমাদের গ্যালারী স্বাধীন এক গ্যালারী। তাকে জানাই তিনি যা অনুভব করেন তা বলার অধিকার তার রয়েছে এবং তা আমরা প্রদর্শনের ব্যবস্থা করব। আমি তাকে এই প্রদর্শনীতে উপস্থিত হবার আহ্বান জানাই এবং তাকে নিশ্চিত করি যে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি নির্বিঘ্নে তার মতামত প্রদান করতে পারবেন। আমরা আনন্দের সাথে দৃকে একটা চীনা ছবি প্রদর্শনীর আয়োজন করতে চাই, যদি সে প্রদর্শনী যথেষ্ট মান সম্পন্ন হয়ে থাকে। তিনি আমাদের গ্যালারী ঘুরে দেখার আগ্রহ প্রকাশ করেন এবং আমার এক সহকর্মী তাকে গ্যালারীটি ঘুরিয়ে দেখায়, আর আমি মিটিং-এ ফিরে যাই।
সন্ধ্যার সময় সংস্কৃতি মন্ত্রণালয় থেকে একটা ফোন আসে, যে ফোনে বলা হয় “চীন আমাদের বন্ধু রাষ্ট্র, গ্যালারীতে দালাই লামার ছবি দেখানো যাবে না”। উচ্চ পদস্থ এই কর্মকর্তা এখানে যোগ করেন, “না, না আমরা সেন্সরশীপের কথা বলছি না, কিন্তু…”। এর পর একজন নামকরা তারকা ফোনে একই কথা বলেন, যেন তিনি চীনের বন্ধু। আমি ফোন করা ব্যক্তিদের পরিচয় বের করতে পারি নি, যদিও মন্ত্রণালয় থেকে ফোন করা ব্যক্তির পদের মাধ্যমে তার পরিচয় জানতে পারি। আমরা দেখতে পাচ্ছি, এটা একটা বহুমাত্রিক আক্রমণ।
প্রদর্শনী বন্ধ করার পর সরাসরি ওয়েব স্ট্রীমে শহিদুল আলম প্রদর্শনীর ছবির ব্যাপারে মন্তব্য করছেন- ছবি মিডিয়া হেল্প মিডিয়ার মাধ্যমে পাওয়া।
মনে হয় গোয়েন্দা শাখার লোকজন আমাকে পছন্দ করে। তারা আবার এখানে বেড়াতে আসে। [..] প্রাথমিক আন্তরিকতা পূর্ণ বাক্যালাপ তীক্ষ্ণতায় পরিবর্তিত হয়, যখন আমরা তাদের তিব্বতী সংগঠনের সাথে সমস্ত ব্যক্তি জড়িত রয়েছে তাদের ঠিকানা দিতে অস্বীকার করি। তারা আমাকে মনে করিয়ে যদি আমি সরকারের পক্ষ অবলম্বন না করি তা হলে ভবিষ্যৎে দৃক পরিচালনা করা আমার জন্য কঠিন হয়ে দাঁড়াবে। আমি তাদের মনে করিয়ে দিই যে আমরা আইন মোতাবেক কাজ করছি। যে আইনের কথা পুলিশের কাছে বললাম তা তাদের দল নেতা শাহ আলমের কাছে যেন একেবারেই অজানা বলে মনে হচ্ছিল।
বন্ধ করে দেওয়া এই প্রদর্শনীর ছবি দৃকনিউজ নামক সাইটে দেখা যাবে। এই সাইটটিকে দেখে মনে হচ্ছে এটি রিপোর্টেড এ্যাটাক সাইট (যেখানে প্রবেশ করলে একটা বার্তা আসে যে এই সাইটে প্রবেশ করা ক্ষতিকর হতে পারে)। এই বার্তাটি উপেক্ষা করে যে কেউ এই সাইটে প্রবেশ করতে পারে (কারণ তা নিরাপদ) এবং ছবিগুলো দেখতে পারে।
দি রাইট এক্সপোজার ব্লগের রব গডেন এই ঘটনার একটা প্রতিবাদ লিখেছেন:
চীনা সরকারের অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ের উপর হস্তক্ষেপ করার পরিমাণ উদ্বেগজনক এক ধারার জন্ম দিয়েছে। তারা কেবল তাদের নিজেদের ক্ষেত্রে এই জটিল সেন্সরশীপ বা হস্তক্ষেপ প্রথা বজায় রাখছে না, তারা এই পদ্ধতিটিকে এখন আন্তর্জাতিক স্তরেও প্রয়োগ করতে যাচ্ছে।  এই কৌশল ক্ষুদ্র দেশ যেমন বাংলাদেশ অথবা যে দেশটিতে এখন আমি অবস্থান করছি সেই নেপালের ক্ষেত্রে কার্যকর, এবং চীন ছোট রাষ্ট্রগুলোকে ভয় দেখিয়ে কার্যসিদ্ধি করছে।
চীনা সরকার এ ব্যাপারে নিশ্চিত যে, চীনের ব্যাপারে যে কোন কিছু করার তার আইনগত অধিকার রয়েছে, তা বিশ্বের যে কোন প্রান্তেই হোক না কেন। যদি দুতাবাসের চাপ কোন কাজ না করে সেক্ষেত্রে ব্যক্তিগত সাইবার আক্রমণ দিয়ে তার কাজটি সমাধান করতে চায়।
বাংলাদেশের নেটিজেনরা ইতোমধ্যে এই ঘটনার প্রতিবাদ করতে শুরু করেছে। হাবিবুল্লাহ মিজান এই অনুষ্ঠানের ফেসবুক পাতায় মন্তব্য করেছেন:
আমরা কি বাংলাদেশ নাকি চীনে বাস করি??? আমাদের নির্বাচিত সরকারকে কে পরিচালিত করে??? আমরা নাকি চীনারা???? এমনকি, আমরা কোন প্রদর্শনীর আয়োজন করতে পারবো না? সত্যি লজ্জার বিষয়, লজ্জা, লজ্জা।
সাদাকালো ব্লগও সরকারের এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছে এবং বলছে সামান্য মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে:
কমরেড কেন আপনারা চীনের পা চাটছেন এবং ঢাকার বাক স্বাধীনতা হরণ করছেন? হ্যাঁ, আমি একটা পুরোনো কৌতুক জানি, তা হল পিকিং (বেইজিং) এ বৃষ্টি পড়লে ঢাকায় ছাতি ধরা হয়। কিন্তু গুরুত্বের সাথে বলতে হচ্ছে, এটা সরকার পরিচালিত কোন প্রদর্শনী ছিল না। যদি বলতে পারতেন দু:খিত, সেক্ষেত্রে বেইজিং কি ক্ষতি করতে পারত আমাদের বিষাক্ত সীসাযুক্ত কিছু খেলনা বেশি বিক্রি করা ছাড়া?
আমরা ভেবেছিলাম আপনি প্রথমে বাংলাদেশে আর তার সংবিধান রক্ষার শপথ নিয়েছেন (যার মধ্যে নাগরিকের বাক স্বাধীনতাও অন্তর্ভুক্ত), চীনের ভৌগলিক রাজনৈতিক উদ্দেশ্য পূরণ করা নয়, যা বাংলাদেশীদের জন্য আদৌ কোন বিষয় নয়।
দু:খিত, এখন আমরা বিষয়টি ভালভাবেই জানলাম।
চীন: নোবেল জয়ের স্বপ্ন
এই মাসে চীনের পত্রিকা ও অনলাইন ফোরাম পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার জয়ী চার্লস কাও এর সংবাদে ভরে গিয়েছিল। বিদেশে বাস করা আরেকজন চীনা নাগরিক আরো একবার এই সম্মানজনক পুরস্কার লাভ করলেন। ক্ষণস্থায়ী এই গৌরবজনক মুহূর্ত মুহূর্তেই পাল্টে যায় এক মূল্যবান প্রশ্নে: কখন চীন তার নিজের মাটিতে প্রথম নোবেল পুরস্কার বিজয়ীর জন্ম দেবে?
শিনহুয়ার এক প্রবন্ধে এই মনোভাবের বর্ণনা করা হয়েছে:
年诺奖颁布时国人总是心神难宁，一旦获奖者有华人身份，更是亢奋莫明。然而热乎不了几天，就会渐渐的冷却，乃至波澜不兴。待到来年，又如是这般，循环往复。
প্রতি বছর যখন নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হয় তখন চীনের লোকেরা বেশ আবেগ প্রবণ হয়ে পড়ে, যদি চীনা বংশদ্ভূত কেউ নোবেল পুরস্কার পায়, তা হলে তারা বেশ উত্তেজিত হয়। কিন্তু কিছুদিন পরেই এই আবেগ ধীরে ধীরে কমে আসতে থাকে এবং এক সময় উত্তেজনা শেষ হয়ে যায়। পরের বছর ঠিক আগের বছরের উত্তেজনা চক্রাকারে ফিরে আসে।
আইফেঙ্গ ব্লগে ঝ্যান শেং (詹晟) একটি প্রশ্ন করেছেন:
有人说歧视华人——诺贝尔奖的不是中国，奖的是国籍。所以华人获得诺贝尔的必要条件是“加入美国国籍”。但为何“一换国籍就获奖”?
অনেকে বলেন এটা চীনাদের প্রতি একটা বৈষম্য- কোন চীনা নাগরিককে নোবেল পুরস্কার প্রদান করা হবে না, কেবলমাত্র বিশেষ কোন দেশের নাগরিকদের এই পুরস্কার প্রদান করা হবে। এ কারণে কোন চীনা নাগরিক যদি নোবেল পুরস্কার পেতে চায় তা হলে  তাকে আমেরিকার নাগরিকত্ব গ্রহণ করতে হবে। কেন চীনা নাগরিকরা কেবল নাগরিকত্ব পরিবর্তন করলেই নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য হয়ে উঠে?
সিনা ব্লগে কিং কিং কাও জিয়াং (青青草香-) এর লেখা একই প্রবন্ধে উপরের কথার প্রতিধ্বনি শোনা যাচ্ছে:
美籍华人，美藉的“美”字是无关紧要的，关键在华人的“华”字。在媒体热情的引导下，大家觉得高锟得奖几乎就等于中国人等奖了。于是大批脆弱的心灵得以自我安慰
যখন আমরা আমেরিকান-চীনাদের কথা বলি, তখন আমেরিকা নয় চীন শব্দটির উপর গুরুত্ব প্রদান করি। তবে প্রচার মাধ্যমের এক উষ্ণ সংবাদের পর আমাদের মনের মধ্যে এক দিবাস্বপ্ন তৈরি হয় যে, সকল চীনা নাগরিক নোবেল পুরস্কার জয়ের এই আনন্দ সমান ভাবে ভাগ করে নিচ্ছে। আমাদের ক্ষণভঙ্গুর হৃদয় এভাবে নিজের জন্য শান্তি খুঁজে নেয়।
高锟已是第八位获得诺贝尔奖的华裔了，我们在引以自豪的同时是不是也该思考这样一个尴尬的问题：为什么同是华人，在别的国家就可以培养成为诺贝尔奖获得者，在中国就不能呢？
চার্লস কাও অষ্টম চীনা ব্যক্তি যিনি নোবেল পুরস্কার লাভ করলেন। যেখানে আমরা তার এই পুরস্কার বিজয়ে গর্ব অনুভব করছি, সেখানে কি আমাদের এই অর্জন নিয়ে বিব্রতকর কোন প্রশ্ন করা উচিত: যখন চীনা ব্যক্তি বিদেশের নাগরিকত্ব গ্রহণ করে তখন কেন নোবেল পুরস্কার পায়, কেন নিজ দেশের নাগরিক হিসেবে পুরস্কার পায় না?
সাউদার্ন মেট্রোপলিটন উইকএন্ডে ডিং গুয়ো (丁果) এই বিষয়ে একটি ধারবর্ণনা দিয়েছেন, সেখানে তিনি চীনের শিক্ষাবিভাগের যে পরিবেশ তার কিছু সমস্যা তুলে ধরেন:
中国仍然缺乏宽松自由的学术环境，这样就难以出现    的创意人才；中国缺乏进行高端研究的基础设施，或者说实验室，这使优秀的科学家，尤其是从事理论研究的华裔科学家，难以下决心回来报效祖国；中国缺乏培养 创新头脑的人文环境，缺乏适合全球最优秀科学人才长期居住的社区条件，这就决定了不少优秀人才难以带领全家回来，怕耽搁了下一代的成长。
চীনের শিক্ষাক্ষেত্রে এখনো উন্মুক্ত এক পরিবেশের অভাব রয়েছে। এই পরিবেশ উদ্ভাবন ক্ষমতা সম্পন্ন কোন প্রতিভাকে লালন করতে পারে না; ফলে বিদেশে গবেষণা করার সুযোগ পাওয়া কোন চীনা নাগরিকের জন্য দেশে ফিরে আসা কঠিন হয়ে দাঁড়ায়। কিছুদিন মুক্ত পরিবেশে কাজ করা বিজ্ঞানীদের জন্য দেশে ফিরে এসে বসবাস করা ও নতুন চিন্তা তৈরি করার ক্ষেত্রে চীনে উপযুক্ত সামাজিক পরিবেশের অভাব রয়েছে।
ঝ্যান শেং (詹晟)  ও কিং কিং কাও জিয়াং (青青草香) অন্য সব বিরক্তিকর বাস্তবতা নিয়ে আলোচনা করেছে।
ঝ্যান শেং (詹晟) বলছেন:
看看大陆学术腐败盛行，有所谓“博导”年出书量，少则数本多则数十本。地方政府“拍脑袋”做决策，请洋智库出点子，只为“附庸风雅”。
চীনের দুর্নীতিগ্রস্ত শিক্ষা বিভাগ ও তার পরিবেশের দিকে তাকান। যারা পিএইচডি করেছে তাদের তথাকথিত প্রকাশনার পরিমাণের দিকে তাকান, প্রতি বছর একেকজনের ডজনখানেক প্রকাশনা বের হয়। স্থানীয় সরকার পরামর্শের জন্য বিদেশী উপদেষ্টা নিয়োগ করে কারণ তা এক আধুনিক রীতি।
若没有形成严谨的学术环境、科学的奖惩机制，胸前别着“人民教师”的光荣牌，照样也会耐不住寂寞纷纷投奔商海
যদি  শিক্ষার ক্ষেত্রে এক কঠোর পরিবেশ বজায় থাকে এবং কোন কার্যকর পুরস্কার প্রদান পদ্ধতি না থাকে, তবে জনতার শিক্ষক হবার মত গর্ব ধারণ করার সুযোগ থাকা সত্ত্বেও বেশীর ভাগ শিক্ষাবিদ এই পরিবেশ ছেড়ে বাণিজ্যিক বিশ্বে পা বাড়াবে।
大可不忿地将种种学术怪现状，归为转型期中国的尴尬现实，或者商品经济大潮的强力冲击，但是否与文化和心态有关？
আমরা রূপান্তরিত এক চীনের প্রতি অভিযোগ করতে পারি, অথবা আমাদের দেশে যে সমস্ত অনিয়ম আমাদের বস্তুগত বিষয়ের দিকে ঠেলে দেয় তার প্রতিও অভিযোগ আনতে পারি, কিন্তু আমাদের সংস্কৃতি ও মনোভাবের সাথে কি এই বিষয়টি জড়িত নয় কি?
কিং কিং কাও জিয়াং (青青草香) চিহ্নিত করেছেন:
中 国是个喜欢数字、重视数字而且精于使用数字的国家。国内高校多以学术论文发表数量来评价一名教师的水平和贡献，也以发表一定数量的论文作为研究生、博士生 进入毕业答辩的标准。在这种考核体系下，教师们为职称为课题为成果为奖金、学生们为答辩为毕业为今后的工作都必须大写论文。结果拼凑剽窃成风，拿来主义盛 行。中国在荣登学术论文数量世界第一宝座的同时，可能还应该戴上学术泡沫和论文垃圾产量世界第一这顶桂冠
চীন সংখ্যার উপর বেশ মনোযোগ দেয়। এখানে কারো শিক্ষাগত যোগ্যতা নিরূপণ হয় তার কত গুলো গবেষণা মূলক প্রবন্ধ প্রকাশিত হল তার উপর অথবা এর মাধ্যমে ঠিক করা হয় কোন গবেষক ছাত্র থিসিস বা উচ্চতর শিক্ষা লাভের যোগ্য কিনা। এই পদ্ধতিতে শিক্ষক ও ছাত্রদের অবশ্যই অনেকগুলো প্রকাশনা তৈরি করে দেখাতে হয়, যার ফলে বেশ বড় আকারে চৌর্যবৃত্তির ঘটনার মধ্যে এই প্রকাশনা কাণ্ডটি শেষ হয়। এখন গবেষণা পত্র ছাপানোর দিক থেকে চীন বিশ্বের এক নম্বরে রয়েছে এবং শিক্ষা বিষয়ক আবর্জনা তৈরিতে তার অবস্থান এক নম্বরে।
在现有的教育模式和科研体制下，中国可能很难培养出真正有自由思想、有独立精神、有创新能力的科学家，因此一时半会儿要想捧回个诺贝尔奖恐非易事。
বর্তমান শিক্ষা গবেষণা পদ্ধতির অধীনে চীনের পক্ষে কোন উদার, স্বাধীন এবং উদ্ভাবনী ক্ষমতা সম্পন্ন গবেষক তৈরি করা কঠিন। চীনের নিজস্ব নোবেল পুরস্কার বিজয়ীকে পেতে তার কিছুটা সময় লাগবে।
কালেকটিভ ইংলিশ ব্লগ দি ফুলস মাউন্টেন  এ এই বিষয়ে বেশ উত্তপ্ত এক আলোচনা হয়েছে “চীনের লেখক ও নোবেল পুরস্কার মধ্যে কি যোগসূত্র রয়েছে” এই শিরোনামে।
[ছবি নোবেলপ্রাইজ.অর্গ থেকে নেওয়া হয়েছে]।
চীন: স্নাতকের অভিসন্দর্ভ নাকি বাস্তব প্রশিক্ষণ?
পূর্ব ও পশ্চিমা বিশ্বে বিশ্ববিদ্যালয় শিক্ষার প্রয়োজনীয়তা আর কার্যাবলী সব সময়ই বেশ বিতর্কিত বিষয়। চীনে মানুষ গভীরভাবে বিশ্বাস করে যে উন্নতির অন্যতম উপায় হচ্ছে শিক্ষা আর গত বছরগুলোতে বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রীর সংখ্যা দ্রুত বৃদ্ধি পেয়েছে। তবে বছরের শুরুতে অর্থনৈতিক যে সুনামি হানা দিয়েছে এ অঞ্চলে তার ফলে বিশ্ববিদ্যালয় স্নাতকের বেকারত্বের সমস্যা বেড়েই চলেছে। যার ফলে আশা করা হচ্ছে যে বিশ্ববিদ্যালয় গুলো গবেষণা আর জ্ঞান অন্বেষণের চেয়ে বাস্তব সম্মত আর বৃত্তিমূলক প্রশিক্ষণের উপরে জোর দেবে। এই মাসে অনলাইনে একটা উত্তপ্ত বিতর্ক শুরু হয় যখন সিচুয়ান বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগ সিদ্ধান্ত নেয় যে ডিগ্রি পাওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্নাতকের থিসিস (অভিসন্দর্ভ) বা বিশদ গবেষণা পত্র রচনার প্রয়োজন নেই। তার চেয়ে স্নাতকদের যোগ্যতা নির্ধারণ করা হবে তারা সংবাদপত্রে যেসব প্রতিবেদন আর মন্তব্য ছাপাবে তার মানের উপরে।
সাংবাদিকতা বিভাগের প্রধান এই সিদ্ধান্ত ব্যাখ্যা করেছেন:
论文要求在某一领域有独到的见解。可是你想想，要一个本科生在新闻学研究或新闻学史论上有什么突破或是真知灼见，可能么？学生为了完成任务，只好大量复制、粘贴，等于把学生往剽窃上赶
থিসিস (অভিসন্দর্ভ) লিখতে কোন বিশেষ ক্ষেত্র নিয়ে গবেষণা আর অন্তর্দৃষ্টির প্রয়োজন পড়ে। কিন্তু একবার ভেবে দেখেন, একজন স্নাতক শ্রেণীর ছাত্র বা ছাত্রীর কাছ থেকে কি সাংবাদিকতার ইতিহাসের উপরে নতুন ধারণা বা তত্ত্ব আশা করা বাস্তব সম্মত? প্রয়োজনীয়তা পূরণের জন্য, তারা কেবলমাত্র নকল করতে পারে; আমরা শিক্ষার্থীদের জোর করছি পঙ্কিলতার পথে হাঁটতে।
业界评价我们，有句非常不好听的话，说什么‘本科生知道《泰晤士报》是哪一年办的；研究生知道《泰晤士报》是哪一月办的；博士生知道《泰晤士报》是哪一天办的’—虽然很刻薄，但也反映出我们的大学教育与业界脱节，学的东西和实践完全没有联系的现象。
সাংবাদিকরা এই ব্যাপারটি নিয়ে ঠাট্টা করছে: “স্নাতক শ্রেণীর শিক্ষার্থীরা জানে কোন সালে দ্যা টাইমস প্রতিষ্ঠিত হয়েছে, মাস্টার্সের শিক্ষার্থীরা জানে কোন মাসে, পিএইচডির শিক্ষার্থীরা জানে কোন তারিখে।“ এই শ্লেষপূর্ণ গল্প তুলে ধরে যে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বাস্তবতা বর্জিত আর একেবারে কাজের না।“
এই সিদ্ধান্ত অনলাইনে উত্তপ্ত বিতর্কের সৃষ্টি করেছে।
শেং ডালিন (盛大林 ) সমর্থন করেছেন এই দাবী যে স্নাতক শ্রেণীর শিক্ষার্থীরা থিসিস লেখার ক্ষমতা রাখেন না:
论文，就是研究某些问题的文章。也就是说，“研究”是撰写论文的基本前提。可是，本科生能有什么“研究”呢？
থিসিস কোন একটা সমস্যা নিয়ে গবেষণা করে তারপর লেখা হয়। তার মানে লেখার আগের শর্ত হল গবেষণা করা। কিন্তু একজন স্নাতক শ্রেণীর ছাত্র বা ছাত্রী কি গবেষণা করতে পারেন?
对于本科生而言，他们的任务就 是系统地学习本专业的基础知识或基本技能。可以说，本科生既不具备研究所必须的知识基础或实践经验，教学大纲中也没有研究方面的安排。既然没有“研究”， 怎么撰写“论文”？
স্নাতক শ্রেণীর শিক্ষার্থীদের কাজ হচ্ছে তাদের পড়ার আসল জ্ঞান বা দক্ষতা গ্রহণ করা নিয়ম করে। আমরা বলতে পারি যে স্নাতক শ্রেণীর শিক্ষার্থীদের গবেষণা করার মতো জ্ঞান বা বাস্তব অভিজ্ঞতা নেই, শিক্ষা ব্যবস্থায় গবেষণার পদ্ধতি অন্তর্ভুক্ত না। একজন ছাত্র বা ছাত্রী ‘গবেষণা ‘ছাড়া ‘অভিসন্দর্ভ’ কিভাবে লেখে?
লোটো (乐透 ) সরাসরি স্নাতক শ্রেণীর শিক্ষার্থীদের সব থেকে বড় সমস্যা তুলে ধরেছেন- চাকুরি নিশ্চিত করা- আর থিসিস লেখা যে এই বাস্তবতা থেকে একেবারেই আলাদা:
作为一名大四在校生，我很熟悉现在的学生都在做什么。大致可以分为几类。一类是考研的，一类是靠公务员的，还有一类是找工作的。精力旺盛的可以兼任三职。但无论归为哪一类，最终必须要迈过毕业论文这道坎才行。这条规矩已经存在并霸占了好多年，但质量或者说成效却是越来越低。
চার বছর ধরে স্নাতক শ্রেণীর শিক্ষার্থী থাকার পরে, আমি জানি ছাত্র-ছাত্রীরা কি করছে। তাদেরকে বেশ কয়েকটা শ্রেণীতে ভাগ করা যায়: পোস্ট গ্রাজুয়েটের জন্য আবেদন করা, সরকারি চাকুরির জন্য আবেদন করা বা অন্যান্য চাকুরির জন্য আবেদন করা। যাদের সামর্থ আছে তারা তিনটিই এক সাথে করতে পারেন। কিন্তু যাই হোক না কেন, সকল শিক্ষার্থীদেরকে স্নাতক থিসিস দেখাতে হবে। এই নিয়ম অনেক বছর ধরে চলে আসছে, কিন্তু এর মান আর কার্যকারিতা দ্রুত নিম্নগামী।
真正体现大学生价值的方面不是在一篇毫无意义的论文上，需要的更多的是实践、活动、模拟场，甚至是社会的洗礼。因为只有这样，当代大学生才能觉醒。
একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর যোগ্যতা মানে নেই এমন থিসিসে ধরা পড়বে না। তাদের আরো প্রশিক্ষণের প্রয়োজন বা দরকার অভিজ্ঞতা যাতে তার সামাজিক বাস্তবতার মুখোমুখি হতে পারে।
তবে, ঝু ইউ মিন (周育民 ) এই সিদ্ধান্তের বিপক্ষে এবং থিসিস লেখার প্রশিক্ষণের প্রয়োজনীয়তা সম্পর্কে বলেছেন:
教会学生写论文，是教育的一项基本目标。简单地说，就是要让学生学会发现问题、分析问题、解决问题，并把这一思维过程通过学术论文的形式表达出来。只有具备了这种能力的学生才达到学士学位的要求。论文的水平高下不是主要的考核目标。
ছাত্রদেরকে থিসিস লেখা শেখানো এমনিতেই শিক্ষাগত একটা লক্ষ্য। এটা শিক্ষার্থীদেরকে জানার, ব্যাখ্যা করা আর একটা সমস্যার সমাধান করতে শেখানোর প্রক্রিয়া, আর এই চিন্তাধারাকে একাডেমিক থিসিস রূপে প্রকাশ করা। এই ক্ষমতা থাকলেই কেবলমাত্র একজন শিক্ষার্থী স্নাতক ডিগ্রির প্রয়োজনীয়তা পুরণ করে। থিসিসের মান খুব বেশী দেখার বিষয় না।
进入信息时代以后，对于劳动者的素质要求进一步提高，这也是大学教育迅速普及的社会动因。学会运用专业知识，进行复杂思维的能力，是完成大学教育的基本目标
আমরা যখন তথ্যের যুগে প্রবেশ করছি, আমাদের শ্রমের মানের প্রয়োজনীয়তাও বৃদ্ধি পাচ্ছে। এটাও একটা কারণ কেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা এত জনপ্রিয়। আমাদের উচ্চ শিক্ষার লক্ষ্য থাকা উচিত ছাত্র-ছাত্রীদের প্রশিক্ষণ দেয়া প্রাপ্ত জ্ঞানকে জটিল ভাবে চিন্তার জন্য ব্যবহার করা।
পরিশেষে, ঝু শিক্ষার ব্যবহারের উপরে বেশী জোর দেয়াকে সমালোচনা করেছে:
笔者以为，以培养应用型人才为主的专业、学校，可以取消本科毕业论文，而以培养研究型人才为主的大学及相关专业则不宜取消毕业论文的观点并不适当，甚至可以说是一种逃避。
আমি এই দৃষ্টিকোনের সাথে একমত না যে পেশাদারী আর প্রযুক্তি বিজ্ঞানের বিশ্ববিদ্যালয় স্নাতক থিসিসের প্রয়োজনীয়তা বাতিল করতে পারে, আর গবেষণা নির্ভর বিশ্ববিদ্যালয় তা রাখতে পারে। এটা দায়িত্ব হীন হওয়ার একটা বাহানা।
大学是研究高深学问之场所，这意味着自由探究与批判精神的养成。
বিজ্ঞানের অগ্রগামী দিকে পড়ালেখার স্থান হল বিশ্ববিদ্যালয়, যার মানে হল মুক্ত গবেষণা আর সমালোচনার মনোভাব ধরে রাখা।
但在笔者看来，与其说是“大势所趋”，不如说是显现了大学、社会和学生的过度功利化心态。
আমার জন্য, এটা বলার থেকে যে এটা অনিবার্য ধারা, এটা বিশ্ববিদ্যালয়, ছাত্র-ছাত্রী আর সমাজের উপযোগবাদী মনোভাব দেখায়।
বিশ্ব সংস্কৃতিক ঐতিহ্যগুলোকে নিরাপত্তা প্রদান করা
বিশ্বের অনেক প্রতিষ্ঠান বিশ্ব সংস্কৃতির ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণে নিয়োজিত- বাস্তবসম্মতভাবে এবং এমন উপায়ে তার কাজ করে যাচ্ছে যা অনেক সময় কল্পনা করা যায় না। তারা তাদের কাজের সমর্থনের জন্য অনলাইন প্রচার মাধ্যমকে ব্যবহার করছে।
অক্টোবরের ৬ তারিখে, ওয়ার্ল্ড মনুমেন্ট ফান্ড (ডাব্লিডএমএফ) বা বিশ্ব স্থাপনা সংরক্ষণ তহবিল ডজন খানেক গ্রাম, ভবন, সেতু এবং স্থাপনার তালিকা প্রকাশ করেছে। এই সমস্ত স্থান ও ভবন গুগলের ২০১০ সালের সক্রিয় মানচিত্রে তৈরি করা হয়েছে যেগুলো ঝুঁকি পূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। ওয়ার্ল্ড মনুমেন্ট ফান্ডের মত আরো অনেক প্রতিষ্ঠান, যেমন গ্লোবাল হেরিটেজ ফান্ড, ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টার (যা ইউনেস্কোর একটি অংশ) বিশ্বের বিভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্যমণ্ডিত স্থাপনাগুলোর সংরক্ষণে অর্থ প্রদান করে থাকে।
সাংস্কৃতিক ঐতিহ্যের অংশে পরিণত হওয়া:
কোন স্থান বা স্থাপনা যদি কোন সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হিসেবে মনোনীত হয় তাহলে উক্ত স্থান বা স্থাপনার জন্য অর্থ সাহায্য পাওয়া সহজ হয়ে দাঁড়ায়। বাড়তি সুবিধা হচ্ছে এর ফলে স্থানটি পর্যটন এলাকায় পরিণত হতে পারে। তা ছাড়াও এই ধরনের মনোনয়ন জাতীয় বা আঞ্চলিক গর্বের বিষয় হয়ে দাঁড়ায়।
সিঙ্গাপুর বিশ্ববিদ্যালয়ের প্রভাষক তন উই চেঙ্গ ফেসবুকে একটি গ্রুপ তৈরি করেছেন। সেখানে তিনি সিঙ্গাপুরের কিছু এলাকাকে বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত করার আহ্বান জানান:
২০০৮ সালের শেষে ইউনেস্কো বিশ্বের ১৪৫টি দেশের ৮৭৮টি এলাকা ও স্থাপনাকে বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করেছে, যার একটিও সিঙ্গাপুরে অবস্থিত নয়। সিঙ্গাপুরে কি এমন কোন এলাকা নেই যা এই সম্মানের যোগ্য? আমি সংস্কৃতির ঐতিহ্যের অংশ হিসেব অন্তর্ভুক্ত হয়েছে এমন কয়েক শ এলাকা ঘুরে দেখেছি, এবং আমি নিশ্চিত যে সিঙ্গাপুরের কিছু স্থাপনা এই তালিকায় অন্তর্ভুক্ত হবার যোগ্য। এখানকার স্থাপনা গুলো সেই যোগ্যতা অর্জন করার ক্ষমতা রাখে, ইউনেস্কোর ভাষায় যাদের এক “অসাধারণ বৈশ্বিক মূল্যবোধ” রয়েছে।
মানুষে মানুষে সংঘর্ষ এই ধরনের সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে। চীনের কাশাগড় এলাকায় আদিবাসী উইঘুর ও চীনা হান জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ঘটার পর প্রাচীন এই সিল্ক রোড সিটি বা রেশম পরিবহনের জন্য একদা বিখ্যাত প্রাচীন এই শহরটিকে বিশ্ব ঐতিহ্যের এক অংশ হিসেবে অন্তর্ভুক্ত করার জন্য অনলাইনে এক দরখাস্ত প্রদান করা হয়। বর্তমানে শহরটি ধ্বংস হবার উপক্রম।
<object classid="clsid:d27cdb6e-ae6d-11cf-96b8-444553540000" width="320" height="265" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=6,0,40,0"><param name="allowFullScreen" value="true" /><param name="allowscriptaccess" value="always" /><param name="src" value="http://www.youtube.com/v/tfV6mH4geAI&hl=fr&fs=1&rel=0" /><param name="allowfullscreen" value="true" /><embed type="application/x-shockwave-flash" width="320" height="265" src="http://www.youtube.com/v/tfV6mH4geAI&hl=fr&fs=1&rel=0" allowscriptaccess="always" allowfullscreen="true"></embed></object>
অনলাইনের এক ভিডিও কাশাগড় নামক শহরটিকে বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের  মর্যাদা প্রদানের  দাবী করছে।
মানুষ এক হুমকি:
ড: অঞ্জনা খাটওয়া তার  এই প্রবন্ধে লিখেছেন মানুষ সবসময় এই সমস্ত স্থাপনার ক্ষেত্রে এক বড় বিপদ হিসেবে বিবেচিত হয়। তিনি জুরাসিক কোস্ট ওয়ার্ল্ড হেরিটেজের শিক্ষা বিষয়ক তত্ত্বাবধায়ক। তিনি দেখান যে:
যে সমস্ত স্থান বিশ্ব ঐতিহ্যের অংশ সেগুলোর উপর নানা ভাবে বিপদ আসে: সামরিক সংঘর্ষ এবং যুদ্ধ, স্বেচ্ছায় এর ক্ষতি করা বা ধ্বংস সাধন, প্রাকৃতিক বিপর্যয়, দূষণ, এসব স্থাপনার জিনিষ চুরি করা, এলাকার কাছে অপরিকল্পিত ভাবে কোন কাঠামো নির্মাণ করা এবং নিয়ন্ত্রণ হীন পর্যটন শিল্প গড়ে তোলার কারণে এই সব এলাকা ধ্বংস হতে থাকে।
ডাব্লিউএমএফ-এর সভাপতি বনি বুর্নাহাম ২০০৮ সালে, বিশ্বের সবচেয়ে বিপদগ্রস্ত স্থাপনা গুলোর উপর নজর রাখার পরিকল্পনা চালু করেন। তিনি বিষয়টি তার ওয়েবের মাধ্যমে সবাইকে জানিয়ে দেন:
যার এই সব স্থাপনা ধ্বংস করে সেই তালিকার সবচেয়ে প্রধান শত্রুর নাম মানুষ। কিন্তু যেহেতু আমরাই এ সবের ক্ষতির প্রধান কারণ, সেহেতু আমাদেরই ক্ষমতা রয়েছে এসব স্থাপনাকে আবার মেরামত করার। যদি চাই, তাহলে আমরা বিশ্ব ঐতিহ্য সংরক্ষণের দায়িত্ব গুরুত্বের সাথে পালন করতে পারি। কাজেই বিশ্বের ঐতিহ্যমূলক যে সমস্ত স্থাপনা রয়েছে তার উপর দৃষ্টি দেবার এক তালিকা তৈরি করে আমরা সতর্কতার ঘণ্টা বাজিয়ে যাচ্ছি। আমরা এই সমস্ত প্রিয় এলাকা গুলোর উপর বিভিন্ন উদাহরণ মূলক কাজ করতে পারি। এর জন্য দরকার এক সাথে গুরুত্ব দিয়ে কাজ করা, যাতে যৌথ ভাবে আমরা বিশ্বের বিভিন্ন ঐতিহ্য গত স্থাপত্য রক্ষার চ্যালেঞ্জ নিতে পারি।
এক সৃষ্টি শীল সমাধান
২০০৩ সাল থেকে ইউনেস্কো ভাষা, নাচ এবং হস্ত শিল্প নির্মাণ শৈলীর মত সুক্ষ সাংস্কৃতিক ঐতিহ্যগত বিষয়গুলোকে রক্ষার জন্য কাজ করে যাচ্ছে। বেশ কিছু সূক্ষ্ম সাংস্কৃতিক ও সামাজিক ঐতিহ্যকে হারিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করার জন্য নতুন নতুন প্রযুক্তি ও ইন্টারনেট একটি প্রয়োজনীয় উপাদান হতে পারে।
সাইআর্ক একটি অলাভজনক প্রতিষ্ঠান যে কিনা “৫০০ চ্যালেঞ্জ” নামক বিষয় নিয়ে কাজ করছে। এই  পরিকল্পনার উদ্দেশ্য হল বিশ্বে ঐতিহ্যমূলক যে সমস্ত স্থাপনা রয়েছে তার ডিজিটাল মডেল বা নমুনা তৈরি করার কাজ করা। এই কাজটি করা হচ্ছে লেজার স্ক্যানিং করে।  একটি উন্মুক্ত তথ্যভান্ডার গড়ে তোলার জন্য এই পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
<object classid="clsid:d27cdb6e-ae6d-11cf-96b8-444553540000" width="320" height="265" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=6,0,40,0"><param name="allowFullScreen" value="true" /><param name="allowscriptaccess" value="always" /><param name="src" value="http://www.youtube.com/v/B4vvskVnkPk&hl=fr&fs=1&rel=0" /><param name="allowfullscreen" value="true" /><embed type="application/x-shockwave-flash" width="320" height="265" src="http://www.youtube.com/v/B4vvskVnkPk&hl=fr&fs=1&rel=0" allowscriptaccess="always" allowfullscreen="true"></embed></object>
রাপা নুয়ে সাইআর্ক পরিকল্পনা
ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রোপার্টি রাইটস অর্গানাইজেশন (ডাব্লিউআইপিও) বা ‘বিশ্ব বুদ্ধিমত্তা সৃষ্ট সম্পদ রক্ষা’ নামক প্রতিষ্ঠান বিশ্বের সমস্ত মৌখিক ও বস্তুগত নয় এমন ঐতিহ্যগুলোকে সংরক্ষণ করা ও নিরাপদে রাখার জন্য এক পরিকল্পনা গ্রহণ করেছে। এর জন্য তারা সংরক্ষণ পরিকল্পনা গ্রহণ করেছে; তারা এর জন্য আইপি বা ইন্টারনেট প্রোটোকল নীতিমালা, তথ্য সংরক্ষণ ও ডিজিটাল ভাবে সূক্ষ্ম সব সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের পরিকল্পনা গ্রহণ করেছে।
নতুন প্রযুক্তি এই বিষয়ে এক যোগাযোগ ব্যবস্থা তৈরি করতে সক্ষম হবে। এই সব ঐতিহ্যবাহী সাংস্কৃতিক উপাদান দলিল ও ডিজিটাল অনুভূতি সংরক্ষণের  ক্ষেত্রে এখন নতুন এক দুয়ার খুলে দেবে। ঐতিহ্য সংরক্ষণের জন্য মানুষের যে তীব্র অনুভূতি তাকে শক্তিশালী করবে এবং পরবর্তী প্রজন্মের কাছে এই অনুভূতি সফল ভাবে বয়ে নিয়ে যাবে।
সংরক্ষণের ক্ষেত্রে এটি একটি মতবাদ যা মালির ব্লগার বুকারি কোনাটে আমাদের সাথে ভাগাভাগি করে নিয়েছেন। তিনি তার নিজের ব্লগ ফাসোকানেতে আফ্রিকার একটি লোককাহিনীর [বামবারা ভাষায়] কথা বলছেন:
Bi bi in na, an bɛɛ bɛ k’a kɔlɔsi sisan k’o ko ninnu bɛ ka ban dɔɔni dɔɔni. N kɛlen kɔ ka n yɛrɛ ɲininkan, ye jaabi min sɔrɔ, o de ye ka u sɛbɛen an ka kanw na, k’u bayɛlɛma kan wɛrɛw la, k’u bila ɛntɛrinɛti kan. O b’a to u tɛ tunun wa u na lakodɔn mɔgɔ wɛrɛw fɛ.
আমরা সকলেই ঐতিহ্যগুলোর ধ্বংস হয়ে যাওয়া দেখছি এবং অনেক চিন্তার পর আমি এর সমাধান আবিষ্কার করেছি: সেগুলোকে আমাদের ভাষায় লিখে ফেলা, এবং অন্য ভাষায় তার অনুবাদ করা, এবং তারপর এগুলোকে ইন্টারনেটে রাখা। এর মাধ্যমে এগুলোকে হারিয়ে যাওয়া থেকে রক্ষা করা সম্ভব হবে এবং অন্য লোকেরা এই বিষয় সম্বন্ধে জানতে পারবে।
চীন: কখন সানশাইনের আগমন ঘটবে
সেন্ট্রাল কমিশন ফর ডিসিপ্লিন ইনস্পেকশন বা  কেন্দ্রীয় শৃঙ্খলা পর্যবেক্ষণ কমিশন নামের প্রতিষ্ঠানটি চীনে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার কাজে নিয়োজিত। তারা সেপ্টেম্বরের ১৯ তারিখে ঘোষণা দেয় যে, চীনের সকল সরকারি কর্মকর্তাকে তাদের সম্পদের হিসেব দাখিল করতে হবে, যার মধ্যে রয়েছে, তাদের বাড়ি থেকে শুরু করে বিবিধ বিনিয়োগ এবং একই সাথে তাদের সন্তান ও স্ত্রীর চাকুরি বা সম্পদের বিবরণ - সবই জানাতে হবে। এই নীতির নাম “সানশাইন অ্যাক্ট”; সম্প্রতি চীনের কমিউনিস্ট পার্টি যে দুর্নীতি বিরোধী প্রচারণা শুরু করেছে, এটি তারই এক অংশ।
তবে বেশীর ভাগ সরকারি কর্মকর্তা এই আইনের বিরুদ্ধে। সাউদার্ন উইকএন্ড নামক পত্রিকার এক জরিপে জানা গেছে শতকরা ৯৭ জন সরকারি কর্মকর্তা এই নীতির বিরুদ্ধে। ঠিক তার বিপরীতে শতকরা ৯০ জন জনসাধারণ আশা করে, যত দ্রুত সম্ভব এই নীতি বাস্তবায়ন করা হোক।
বাস্তবতা হচ্ছে, জরিপে দেখা গেছে মাত্র ৩ শতাংশ সরকারি কর্মকর্তা এই দুর্নীতি বিরোধী নীতিকে সমর্থন করে, সেক্ষেত্রে সাউদার্ন উইক এন্ড ব্লগ প্রশ্ন তুলেছে, জনসাধারণ ও সরকারি কর্মকর্তা কি এ ক্ষেত্রে আপোষ করবে? সাইনশাইন অ্যাক্ট চালু করার ব্যাপারে সম্ভাব্য তিনটি উপায় রয়েছে।
এই প্রবন্ধে তিনটি সম্ভাব্য উপায় আবিষ্কার করা হয়েছে (সাউদার্ন উইক এন্ডের ইংরেজী সংস্করণ থেকে এটি উদ্ধৃত করা হয়েছে):
প্রথমত:, যারা লম্বা সময় ধরে চীনে দুর্নীতি করে আসছে তাদের জন্য লৌহ মুষ্টি পদ্ধতি ব্যবহার করা। সবার উপরের স্তর থেকে সর্ব নিম্ন পর্যায়ের সব ধরনের সরকারি কর্মকর্তাকে একদিনের মধ্যে তার সকল সম্পত্তির হিসেব দিতে হবে। এর মধ্যে যারা অপরাধ করেছে, তাদের নিয়মানুযায়ী শাস্তি হবে। যাদের বিরুদ্ধে কোন অভিযোগ থাকবে না, তাদের প্রশংসা করা হবে এবং যারা কোন অপরাধের সাথে জড়িত থাকবে না, তাদের চাকুরিতে পদোন্নতি প্রদান করা হবে।
দ্বিতীয় পদ্ধতি একটু অদ্ভুত ধরনের…যদি  কেউ সবার মাঝে তার অর্থনৈতিক অবস্থা ঘোষণা করতে চায়, তাহলে ব্যাপারটি জনতার উপর ছেড়ে দিতে হবে এবং তারাই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।
এবং তৃতীয়টি সেই সমস্ত কর্মকর্তাদের জন্য, যারা তাদের বিবেক পুরোপুরি হারিয়ে ফেলেছে… তাদের সম্পদের বিবরণ দাখিল করবে এবং যে পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছে তার সবটুকু রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে দেবে। এর ফলে তাদের কোন শাস্তি দেওয়া হবে না এবং তারা এরপর পুনরায় দল ও দেশের পক্ষে তাদের কাজ চালিয়ে যেতে পারবে।
প্রথম দুটি অংশ জনতা ও কর্মকর্তাদের অবস্থান সুনির্দিষ্ট ভাবে তৈরি করে, সেখানে তৃতীয়টি অনেকটা আপোষের ব্যাপার। এই প্রবন্ধটি একটি প্রশ্ন উত্থাপন করে শেষ হয়েছে:
যারা এ ভাবে অবৈধ সম্পদ ও টাকা অর্জন করেছে, তাদের কি ক্ষমা করা উচিত, নাকি এই জটিল সমস্যাকে সমাধান না করে, এক পাশে রেখে দেওয়া উচিত। এটা হবে এক জটিল রাজনৈতিক প্রক্রিয়া…যদি জনতার সামনে ছবিটি পরিষ্কার হয়ে যায় এবং লৌহ মুষ্টি নামক পদ্ধতি প্রয়োগ না করা হয়, তাহলে কি কর্মকর্তারা সততার সাথে সরকার চালাবে কি?
মন্তব্য বিভাগে অনেকে আপোষ করার পক্ষে:
wunanwunan 28-9-2009: 我很愿意妥协,希望将来的官是清官.我们不必亡党，更不会亡国.问题是民众能妥协的标准是什么,如何知道民众那一天已经能妥协了,然后党中央开始实施阳光法.要不然就说民众一直不能妥协,阳光法也一直不必实施了!
উনানউনান ২৮-৯-২০০৯: আমি আপোষের পক্ষে এবং আশা করি ভবিষ্যৎ-এর সরকারি কর্মকর্তারা সৎ হবে। দেশ এবং দলের ভেঙ্গে পড়ার দরকার নেই। এখন বের করা দরকার, কখন এবং কি ভাবে এই আপোষের কাজটি করা হবে। যদি তা না করা হয়, তাহলে চাইনিজ কমিউনিষ্ট পার্টি এই অজুহাত প্রদান করবে যে, জনতা আপোষ করতে রাজি নয় এবং তারা অনির্দিষ্ট সময়ের জন্য সানশাইন নীতি বাতিল করে দেবে।
ruolanhuakai 26-9-2009: 为了国家的前途命运着想我支持妥协方案,我们老百姓宁愿再作出一次巨大的牺牲!只是我们作出这个巨大牺牲之后真的就能换来财产公示制度的建立吗???
রুয়ালানহুয়াকাই ২৬-৯-২০০৯: আমাদের দেশের ভবিষ্যৎ-এর জন্য আমি আপোষ করতে এবং নীতির ক্ষেত্রে ছাড় দিতে রাজী আছি। তবে এই ধরনের ত্যাগ কি সম্পদের বিবরণ প্রকাশের বিষয়টিকে প্রতিষ্ঠিত করবে????
তবে মনে হচ্ছে, অনেক মন্তব্য লৌহমুষ্টি নীতিকে সমর্থন করছে:
hualinplant 26-9-2009: 不敢对贪污腐败讲认真，是对历史的不负责。旧中国都能改造成新中国，贪官问题就大的很吗？
হুয়ালিনপ্লান্ট ২৬-৯-২০০৯: যদি আমরা দুর্নীতিকে গুরুত্বের সাথে না নেই, তাহলে ইতিহাসে আমরা দায়িত্বহীন হিসেবে পরিচিত হব। যদি আমরা পুরোনো চীনকে নতুন চীনে বদলে দিতে পারি, সেক্ষেত্রে দুর্নীতি পরায়ন কর্মকর্তাদের সমস্যা তত জটিল নয়, নয় কি?
tanzi2287216 25-9-2009: “反腐，亡党；不反腐，亡国”这话说得太对了，那么，是亡党恐怖，还是亡国恐怖。
তানজি২২৮৭২১৬,২৫-৯-২০০৯: “ দুর্নীতি-বিরোধী অভিযান মানে চাইনিজ কমিউনিস্ট পার্টি খতম হয়ে যাওয়া; দুর্নীতি-বিরোধী অভিযানের বিরুদ্ধে অবস্থান নেওয়া মানেই আমাদের জাতি ধ্বংস হয়ে যাওয়া”। এই কথাটি খুবই সঠিক। এখন প্রশ্ন হচ্ছে কমিউনিস্ট পার্টি ধ্বংস হয়ে যাওয়া, নাকি জাতি ধ্বংস হয়ে যাওয়া, কোন টি বেশি বিপজ্জনক?
yippee 25-9-2009: 现在正是考验我们党的政治智慧的时候啊。我支持铁腕方案。因为这是民意。中国共产裆一直以来的宗旨就是为人民服务，如果主子要求了，人民公仆又凭什么不同意，又怎么好意思不同意，以后还敢说“为人民服务”这五个字吗
রিডার ইয়াপ্পি ২৫-৯-২০০৯: এটা চাইনিজ কমিউনিষ্ট পার্টির রাজনৈতিক প্রজ্ঞার পরীক্ষা। আমি লৌহ মুষ্টি নীতির পক্ষে, কারণ জনগণ এটিকে সমর্থন করে। সিসিপি বা চাইনিজ কমিউনিস্ট পার্টি দাবী করে যে, এই নীতি জনতাকে সেবা করার জন্য তৈরি করা হয়েছে। এখন জনতা এই দাবী জানাচ্ছে, তাহলে কি ভাবে জনতার সেবকরা এই ব্যাপারে না বলতে পারে? তাহলে, কি ভাবে তারা নিজেদের “জনগণের সেবক” বলে, যখন তারা জনগণের চাওয়াকে না বলছে?
buyongzhenmingz 25-9-2009: 共 产 党要抓紧治疗自己身上的毒瘤了，不然我们只能面临再次亡国。
বায়ঙ্গ ঝেনমিং২৫-৯-২০০৯: চাইনিজ কমিউনিস্ট পার্টি তার এই টিউমারকে  ঠিক করবে, তা না হলে আমাদের দেশ ধ্বংস হয়ে যাবে।
আপস ও লৌহমুষ্টি নীতির বাইরেও অনেকে মৌলিক ভাবে প্রাতিষ্ঠানিক সংস্কারের বিষয়টিকে নিয়ে এসেছে:
tiger7428 25-9-2009: …我敢断言，没有真正的政治民主，既便实施，所谓的官员财产申报就只能像其它反贪招数一样是个花瓶。道理很简单“申报、公示、监督、问责这四个重要环节，最终都要靠官员来执行”，仍然是左手打右手。指望这样的一个技术性招数就能治疗“贪腐”，不过是异想天开。而官员在没有外在民众监督的情况下，在不需要向民众负责的前提下，铁腕执行，不过是回到“包青天”时代的政治理想，而这一点，历史上的“明君”已经多次证明了它的失败！
টাইগার৭৪২৮ ২৫-৯-২০০৯: এই ধরনের তথাকথিত সম্পদের বিবরণ প্রকাশ নীতি যদিও প্রয়োগ করা হয়, আমি জোর করে বলতে পারি গণতন্ত্র ছাড়া, এটি একটি লোক দেখানো বিষয়ে পরিণত হবে। এই বিষয়ে যে সমস্ত ঘোষণা, প্রচার, তত্ত্বাবধান ও জবাবদিহিতা তৈরি করা হবে, তার সকল কিছু থাকবে সরকারি কর্মকর্তাদের হাতে। এটা যেন অনেকটা ডান হাত দিয়ে বাম হাতকে আঘাত করা। এই ভাবে দুর্নীতি দুর করা অসম্ভব। জনতার কাছে বিষয়টি উপস্থাপন করা ও জনতার কাছে জবাবদিহিতার বিষয়টি না থাকলে এই লৌহমুষ্টি নীতি প্রাচীন চীনের ঘটনার মতো ঘটবে, যেখানে সবাইকে দেখা যাবে “ভালো এবং সঠিক কাজ” করা সরকারি কর্মকর্তা হিসেবে। ইতিহাস বলে এই নীতি অতীতে কাজ করেনি।
919938075 25-9-2009: 古代皇帝为了让江山永固，靠多生儿子。中共为了维持执政地位，靠党员数量多。如果说党内的民主程度都不高，整个国家的民主程度会有多高？没有民主为基础，再好的想法，也只能是一厢情愿的梦话。官员们不愿为人民服务，因为人民对官员没有制约力；官员们喜欢选择性地听党的话，因为作为“家法”的党纪常常会网开一面。而在现实中，党纪比国法更全能些。所以要纠正戴志勇的说法，民众一直都在妥协，何来愿意、不愿意的选择？
৯১৯৯৩৮০৭৫ ২৫-৯-২০০৯: প্রাচীন চীনে, সম্রাট রা তাদের পরিবারের শক্তি বজায় রাখার জন্য অনেক বেশি সন্তানের জন্ম দিত। এখন চাইনিজ কমিউনিস্ট পার্টি তার শাসন ক্ষমতা বজায় রাখার জন্য অনেক বেশি পরিমাণ সদস্যদের পার্টিতে নিয়োগ দিচ্ছে। চাইনিজ কমিউনিস্ট পার্টিতে খুব বেশি গণতন্ত্রের চর্চা নেই। সরকারের মধ্যে গণতান্ত্রিক চর্চা ছাড়া যে কোন ভালো চিন্তা, একটা স্বপ্নের বিষয়ে পরিণত হয়। সরকারি কর্মকর্তারা জনগণের ইচ্ছাকে পালন করতে ইচ্ছুক নয়, কারণ জনগণ কর্মকর্তাদের উপর কোন ক্ষমতা প্রয়োগ করতে পারে না। অন্যদিকে কর্মকর্তারা দলের কথা শোনে, যাতে দল তার কোমল আচরণ দিয়ে তাদের ভুল শুধরে দিতে পারে, এক “পারিবারিক আইনের” মাধ্যমে। বাস্তবে দলের আইন সরকারি নিয়মের চেয়েও কঠিন, কাজেই ডাই যা বলছে তা সঠিক নয়, জনগণ সবসময় আপোস করে চলছে, তাদের কাছে বিকল্প কোন পথ নেই।
এইসব মতামত চীনা বুদ্ধিজীবী রান ইয়ান ফেই-এর করা মন্তব্যের প্রতিধ্বনি:
但最重要的问题是，权力的来源、构架与运营、官员的筛选机制以及他们的权力受监督的问题，如何真正得到良好的解决。如果不能实现民众对官员真正的选举，实行民主自由的制度，那么任何官员与民众达成的妥协，都是治标不治本的暂时策略，无助于整个社会朝向可以期待的良性的发展。
এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, কি ভাবে ক্ষমতার উৎস নির্ধারণ করা হবে, সরকারি কর্মকর্তা নির্বাচনের প্রক্রিয়া কি হবে এবং কি ভাবে সরকার পরিচালিত হবে, এর সাথে দেখা হবে ক্ষমতার কি ভাবে তত্ত্বাবধান করা হবে। যদি জনতার ভোটে কর্মকর্তা নিয়োগ না করা হয় এবং গণতান্ত্রিক পদ্ধতি গ্রহণ না করা হয়, তাহলে যে কোন আপস কেবল স্বল্প সময়ের জন্য এক সমাধান বয়ে আনবে এবং তা মৌলিক সমস্যার সমাধান করতে ব্যর্থ হবে। ভালোভাবে সমাজ চালানোর জন্য এটি কোন ভাবেই সাহায্য করবে না।
চীন: বেইজিং-এর ছাত্রছাত্রীরা কুচকাওয়াজ অনুশীলনের উপর বিরক্ত
অক্টোবরের ১ তারিখ গণ প্রজাতন্ত্রী চীনের ৬০ তম প্রতিষ্ঠা বার্ষিকী। কুচকাওয়াজের জন্য বেইজিং-এ, সে সময়ে প্রায় ১ লাখের বেশি মাধ্যমিক স্কুল ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী এসে জড়ো হবে। যেহেতু ছাত্রছাত্রীদের জন্য এই কুচকাওয়াজ অনুশীলনে অংশগ্রহণ করা বাধ্যতামূলক, সে কারণে অনেকে এর উপর বিরক্ত।
হংকং-এর এক দৈনিক পত্রিকা আপেল ডেইলি ২০০৯ সালের সেপ্টেম্বরের ১৮ তারিখে এক সংবাদে প্রকাশ করে যে অনেক ছাত্রছাত্রী লম্বা সময় ধরে চলা বাধ্যতামূলক এই অনুশীলনের বিষয়ে উদ্বিগ্ন, এই অনুশীলন গরমের ছুটিতে শুরু হয়েছে।  অনুশীলনের কারণে যেহেতু স্কুলের পড়ার ক্ষতি হচ্ছে, সেহেতু অনেকে এই অযৌক্তিক আয়োজনের বিরুদ্ধে অবস্থান নেবার সিদ্ধান্ত নিয়েছে ।
有北京大學生不滿當局的安排，在網上發起罷練行動的同時，公然焚燒訓練服抵制演練。事件引起當局極度緊張，除封鎖消息外，還派人嚴控大專院校及嚴懲涉事學生。
বেইজিং-এর কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী কর্তৃপক্ষের উপর নাখোশ। এই অনুশীলনের বিরুদ্ধে তারা অনলাইনে এক প্রচারণা শুরু করেছে। এদের মধ্যে কয়েকজন প্রকাশ্যে অনুশীলনের জন্য দেওয়া পোশাক পুড়িয়ে ফেলেছে। কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের এই কর্মকাণ্ডকে বেশ গুরুত্বের সাথে নিয়েছে। এই বিষয়ে সংবাদ প্রকাশ বন্ধ করা ছাড়াও পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এবং যে সমস্ত ছাত্র এই ঘটনার সাথে জড়িত তাদের শাস্তি দেবার জন্য তারা ক্যাম্পাসে প্রতিনিধি পাঠিয়েছে।
মূল চীনা ভুখণ্ডে যখন এই বিষয়ে সংবাদ প্রকাশ ও এই প্রতিবাদ নিয়ে আলোচনা নিষিদ্ধ, তখন বিদেশ এবং হংকং এর চীনাদের মধ্যে এই নিয়ে কিছু আলোচনা হচ্ছে।
কানাডা ও চীনাদের এক যৌথ পোর্টালের এক ফোরাম বা আলোচনা সভায়
waves 2009-09-18 12:30: 學生真可憐，思想被奴化，肉體也被奴役，怪不得那麼多人爭破頭也要出國留學。
ওয়েভ নামক ব্যবহারকারী বলছে: ছাত্রছাত্রীরা এতটাই গরিব যে তারা কেবল মানসিক ভাবেই নয়, শারীরিক ভাবেও দাসে পরিণত হয়েছে। চীনের অনেক ছাত্রছাত্রী যে বিদেশ পড়তে চায় তাতে বিস্ময়ের কিছু নেই।
食量就是力量 2009-09-18 16:25: 就不明白, 為什麼不低調點, 悄悄過了就算了, 現在花了那麼多錢, 勞了那麼多民, 簡直就是壹場煙火, 看過了就算。
ব্যবহারকারী 食量就是力量 বলেন: বুঝতে পারি না কেন তারা উৎসব অনুষ্ঠানকে কম জাঁকালো করতে চায় না। এই উৎসব অনুষ্ঠান আয়োজন করতে অনেক টাকা লাগে এবং এইসব অনুষ্ঠান সাধারণ নাগরিকদের জন্য অনেক সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। পুরো অনুষ্ঠানটি এক আলোকচ্ছটা, যা কেবল দেখার আনন্দ প্রদান করে।
হংকং এর ওয়ান ফোরাম:
qingqing 2009-09-18 03:22: 讀大學了，還可以任由校外的“上級指示”的，到底是不是大學生呢？讀大學了，還要被迫去玩這樣的小兒科遊戲，不是侮辱了你作為大學生的尊嚴嗎？這樣也不敢 抗議，杯葛，到時不合作演出，故意破壞演出，故意出錯，你們還是大學生嗎？
ব্যবহারকারী কুইংকুইং বলছে: যদি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কোন চিন্তাভাবনা ছাড়াই কর্তৃপক্ষের আদেশ অনুসরণ করে, তা হলে তাদের কি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলা যায়? যদি এই ধরনের রসিকতায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জোর করে অংশগ্রহণ করানো হয়, তা হলে এটা কি তাদের জন্য অপমান নয়? যদি তারা প্রতিবাদ না করে, বয়কট না করে এবং সহযোগিতা না করে অথবা উদ্দেশ্য প্রণোদিত ভাবে কুচকাওয়াজে ভুল না করে, তা হলে তারা বিশ্ববিদ্যালয়ে পড়ার যোগ্য নয়।
হংকং এর আরেকটি ফোরাম, সিভিলিয়ান গানার:
louisli 2009-09-18 10:57: 係唔係要練到同北韓睇齊？
ব্যবহারকারী লুইসলি জিজ্ঞেস করছে: আমরা কি উত্তর কোরিয়াকে নকল করছি?
seamoncheng 2009-09-18 19:33: 大陸到而家都重係死要面…成班官都係無腦架..係到勞民傷財
ব্যবহারকারী সিমানচ্যাঙ্গ বলছে: মূল চায়না ভূখণ্ড এখন চেহারার উপর গুরুত্ব দেওয়া ক্ষমতায় চলছে… এখানকার সরকারি কর্মকর্তারা মূর্খ… সাধারণ নাগরিকের  অনেক টাকা ও শ্রম নষ্ট করছে।
Andy 2009-09-18 19:38: 佢地先有腦, 搞埋呢D面子工程, 攞正牌搵銀
ব্যবহারকারী এন্ডি ব্যঙ্গ করে প্রশ্নের উত্তর দিয়েছে: আসলে সরকারি কর্মকর্তার খুবই চালাক… এই ধরনের অনুষ্ঠান থেকে অনেক লাভ করা যায়।
[ছবি আপেল ডেইলি থেকে নেওয়া হয়েছে]