The Global Voices Lingua project hopes to bring GV content to new linguistic audiences - Details

Also in:

পূর্ব এশিয়া অন্চল অনুযায়ী আর্কাইভ

আর এস এস ফিড পূর্ব এশিয়া

2009-11-06

থাইল্যান্ড: ব্যাংককের এক কারাগারের অভ্যন্তরে

গ্যারি গ্রায়াম জোনস ব্যাংককের ব্যাং কাওয়াং কারগারের একজন বন্দি। এটি পুরুষদের জন্য তৈরি করা প্রচণ্ড সুরক্ষিত কারাগার। সমর্থকরা গ্যারির লেখা চিঠি ও বিভিন্ন তথ্য তার নামে তৈরি করা এক ব্লগে প্রকাশ করে থাকে। এই ব্লগ জনগণকে জানাচ্ছে যে বিখ্যাত এই কারাগারে বন্দিরা কি অবস্থায় রয়েছে।

চীনের তৈরি কৃত্রিম তুষারপাত

গত পহেলা নভেম্বর, রবিবারে বেইজিং-এ বরফ পড়ে। গত ২২ বছরের মধ্যে এবারই সবচেয়ে আগে বেইজিং-এ তুষারপাতের ঘটনা ঘটল। এই সময়ে আবহাওয়ার এই ভিন্ন আচরণে পুরো বেইজিং শহর বরফের চাদরে মুড়ে যায়। ঘটনাটি অনেককেই বিস্মিত করে। পরে নিউজ মিডিয়া জানায় যে তুষারপাতের এই ঘটনাটি ঘটিয়েছে শহরের আবহাওয়া নিয়ন্ত্রণ অধিদপ্তর।

2009-11-05

জাপান: আপনার স্ত্রী যখন অসুস্থ

যখন জাপানের কর্পোরেট জীবনযাপন (শাচিকু) দেশটির বিবাহিত জীবনের সংস্কৃতি ও মুল্যবোধের সাথে এক সংঘর্ষে জড়িয়ে পড়ে- তখন এই বিষয়ে ৩০০ জনের বেশি নাগরিক জাপানের অন্যতম বিশাল ফোরাম হাটসুজেন কোমাচিতে এই প্রশ্নের উত্তর দিয়েছে: "যখন স্ত্রী অসুস্থ তখন স্বামীর কর্মক্ষেত্র থেকে ছুটি নেওয়া উচিত কি না?"

2009-11-04

বিশ্ব মন্দা নিয়ে পর্যালোচনা: বাঁচার উপায় এবং ব্যবসার সুযোগ

বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা সর্বত্র বিষাদ ছড়িয়েছে ও হতাশায় ডুবিয়ে দিচ্ছে। ব্লগাররা বিভিন্ন উপায় জানাচ্ছেন যে কি করে এই মন্দার মোকাবিলা করা যায়। বিশ্বজুড়ে ব্যবসাগুলো নতুন নতুন পন্থা অবলম্বন করছে; এমনকি অনেকে এই মন্দায় লাভও করছে। এই পোস্টে, আমি চেষ্টা করব কিছু ব্যক্তি এবং কোম্পানীর চেষ্টাগুলো জানাতে যেগুলো দ্বারা তারা এই মন্দা সাথে তাল মিলিয়ে যাচ্ছে।

2009-11-02

সিঙ্গাপুর জানিয়েছে ব্লগারদের তাদের স্পন্সরদের ব্যাপারে জানাতে হবে

সিঙ্গাপুরের প্রচার মাধ্যম উন্নয়ন কর্তৃপক্ষ (এমডিএ) নতুন একটি নীতিমালা তৈরির চিন্তা করছেন যেখানে ব্লগারদেরকে জানাতে হবে তারা তাদের লেখার জন্য উপহার বা অর্থ পাচ্ছেন কি না। ব্লগাররা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করছেন।

ইন্দোনেশিয়া

ইন্দোনেশিয়ার দৈনিক দ্যা জাকার্তা পোস্ট সম্প্রতি দেশের আঞ্চলিক প্রতিনিধি কাউন্সিলের নতুন সদস্য-সদস্যার একটি ছবি ছাপিয়েছে যাতে দেখা যাচ্ছে যে অধিবেশন চলা কালে তাদের কেউ কেউ ঘুমাচ্ছে। এই ছবি ইন্দোনেশিয়ার ব্লগ জগৎে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

2009-10-31

ইন্দোনেশিয়ার ব্লগ উৎসবেছবি postভিডিও post

আমি সম্প্রতি ইন্দোনেশিয়ার ব্লগ উৎসব পেস্তাব্লগার ২০০৯ এ অংশগ্রহণ করেছি। তৃতীয় বারের মত এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে ইন্দোনেশিয়ার বিভিন্ন দ্বীপ থেকে ব্লগাররা রাজধানী জাকার্তায় এসেছে এবং অনুষ্ঠানে ও আলোচনায় অংশ নিয়েছে।

চীন: নোবেল জয়ের স্বপ্ন

এই মাসে চীনের পত্রিকা ও অনলাইন ফোরাম পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার জয়ী চার্লস কাও-এর সংবাদে ভরে গিয়েছিল। বিদেশে বাস করা আরেকজন চীনা নাগরিক আরো একবার এই সম্মান জনক পুরস্কার লাভ করলেন, ক্ষণস্থায়ী এই গৌরব জনক মুহূর্ত মুহূর্তেই পাল্টে গেল এক মূল্যবান প্রশ্নে: কখন চীন তার নিজের মাটিতে প্রথম নোবেল পুরস্কার বিজয়ীর জন্ম দেবে?

2009-10-30

জাপান: দারিদ্রের উপরে সাম্প্রতিক জরীপ সমৃদ্ধির ধারণাকে ভুল প্রমাণ করেছে

জাপানের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সাম্প্রতিক এক প্রতিবেদন দেখিয়েছে যে সে দেশে প্রতি ছয় জনের মধ্যে একজন দারিদ্র সীমার নীচে বাস করছেন। জাপানী ব্লগাররা এ নিয়ে আলোচনা করছেন।