The Global Voices Lingua project hopes to bring GV content to new linguistic audiences - Details

Also in:

কিরগিজস্তান দেশ অনুযায়ী আর্কাইভ

আর এস এস ফিড কিরগিজস্তান

2009-11-14

কিরগিজস্তান: শয়তানের খপ্পরে

কিরগিজস্তানের রাজনৈতিক দল এআরকে (এরকিন কিরগিজস্তান-যার অর্থ, কিরগিজস্তানকে মুক্ত কর)-এর নেতা সাইরবেক ঝুশুয়েভ। তিনি কিরগিজস্তানের অনেককে এক বিস্ময় উপহার দিতে সক্ষম হন, যখন তিনি ঘোষণা দেন যে দেশটির রাজধানী বিশকেক অনেক বছর ধরে শয়তানের খপ্পরে পড়ে রয়েছে। তার এই ঘোষণার কারণ শহরটির মাঝে শয়তানের এক বিশাল প্রতীক চিহ্ন রয়েছে। ঝুশুয়েভ বলেছেন, যখন তিনি গুগল আর্থে ঘোরাফেরা করছিলেন, তখন তিনি এই প্রতীক চিহ্ন আবিষ্কার করেন।

2009-11-09

রাজনীতি

প্রতিশ্রুতিশীল রাষ্ট্র কিরগিজস্তানে গণতন্ত্র কেন কার্যকরী হচ্ছে না সে সম্পর্কে মত প্রকাশ করেছেন ব্লগার আহাদ আবদুররাহমোন

2009-11-02

কিরগিজস্তান: নতুন প্রধানমন্ত্রীকে নিয়ে ইন্টারনেট ব্যবহারকারীদের আলোচনা

কিরগিজস্তানের অন্যতম ধনী ব্যক্তি, সরকারের অন্যতম কর্মকর্তা ডানিয়ার উসেনভ প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী। দেশটির রাষ্ট্রপতি কুরমানবেক বাকিয়েভ ইতোমধ্যে তার নিয়োগপত্রে স্বাক্ষর করেছেন। প্রধানমন্ত্রী নিয়োগপ্রাপ্তদের মধ্যে সম্ভাব্য তালিকায় ডানিয়ের টকটোগুলোভিচ নাম ছিল বটে, কিন্তু সত্যি বলতে কি তিনি সবার পছন্দের প্রার্থী ছিলেন না, কিরগিজস্তানের ইন্টারনেট ব্যবহারকারীদের বেশীরভাগই অন্তত তাকে চায় নি।

2009-08-03

সন্ত্রাস প্রতিরোধ কেন্দ্র স্থাপন করতে যাচ্ছে কিরগিজস্তান

গত ১৫ই জুলাই কিরগিজস্তানের রাষ্ট্রপতি কুরমানবেক বাকায়েভ মার্কিন পত্রিকা নিউ ইয়র্ক টাইমসকে এক সাক্ষাৎকার দিয়েছেন। সাক্ষাৎকারে তিনি বলেছেন [রুশ ভাষায়], কিরগিজস্তান দেশের দক্ষিণাঞ্চলে সন্ত্রাসবাদ প্রতিরোধ কেন্দ্র স্থাপন করতে যাচ্ছে। দেশের দক্ষিণাঞ্চলে এক সস্ত্রাস বিরোধী কেন্দ্র চালু করার ক্ষেত্রে কিরগিজ এবং রুশ প্রতিরক্ষা মন্ত্রাণালয়ের প্রতিনিধিরা এক হয়েছেন, তারা এই সন্ত্রাস বিরোধী প্রতিরোধ ...

2009-03-04

কিরগিজস্তান: ছবির রাউন্ডআপ - রাজনীতি নিয়ে একটাও কথা না বলে

হাড় কাপানো শীত শেষ হচ্ছে, আর কিরগিজস্তান অপেক্ষায় রয়েছে গরম এক বসন্তের: র‌্যালি, বিক্ষোভ মিছিল আর অন্যান্য রাজনৈতিক কর্মসূচী নিয়ে। আচ্ছা আমরা এই অশেষ রাজনীতির বিষয়টি এড়িয়ে বরং সৌন্দর্য নিয়ে কথা বলি। কিরগিজস্তানের শীতের ছবি কেমন ছিল? লাইভজার্নাল ব্যবহারকারী ডক্টরমরো বিখ্যাত কিরগিজ অভিনেতা সুইমেঙ্কুল চোক্মোরভের কিছু অনন্য ছবি পোস্ট করেছেন। এইসব ...

2008-02-18

দুর্যোগ ,
শক্তি

আয়ান ডেইন লিখছেন যে কিরগিজ কর্তৃপক্ষ তাজিকিস্তানে বিদ্যুত সরবরাহ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে, কারন তাদের মতে তাজিকরা তাদের প্রতিশ্রুতি পালন করতে অস্বীকার করেছে। চরম বিদ্যুৎ সংকটের জন্যে তাজিকিস্তানের লোকজন এখন মানবেতর জীবন যাপন করছে।

2008-02-13

প্রবাসী ,
গোত্র

দ্যা আজামাত রিপোর্ট বলছেন যে কিরগিজস্তানের অনেককেই রাশিয়ায় নব্য নাৎসীবাদের উত্থানের সম্পর্কে জানতে হচ্ছে কারন রাশিয়াতে কিরগিজ অভিবাসী শ্রমিকদের বিরুদ্ধে বর্ণবাদী আক্রমণ বেড়েছে এবং তাদের হত্যা পর্যন্ত করা হচ্ছে ক্রমবর্ধমান হারে।

2008-01-14

কিরগিজস্তানঃ রাষ্ট্রপতি ও সংসদ নিয়ে বিতর্ক

এডিল বেইসালোভের ব্যক্তিগত ব্লগটি কিরগিজস্তানের সর্বাধিক পঠিত ব্লগ হিসেবে পরিচিত যা ২০০৭ এর ৪ঠা ডিসেম্বর থেকে বন্ধ আছে। ধারণা করা হয় কিরগিজ প্রজাতন্ত্রের কেন্দ্রীয় নির্বাচন পরিষদের কোন সদস্য নির্বাচনের আগে তার ব্লগে অবৈধভাবে ভোটিং ব্যালট প্রকাশ করার দায়ে অভিযুক্ত করে এবং মূলত: সে কারণেই ব্লগটি বন্ধ করে দেয়া হয়। বেইসালোভ ...

সরকার ,
মানবিক

জশুয়া ফস্ট  রিপোর্ট  করছেন যে সেশিয়াম ১৩৭ নামক তেজস্ক্রিয় পদার্থ বোঝাই ইরানগামী একটি রহস্যময় ট্রেনকে  উজবেকিস্তানের সাথে কিরগিজস্তান এর সীমান্তে আটক করা হয়েছে। কিন্তু কিরগিজ কর্তৃপক্ষ প্রায় এক সপ্তাহ অপেক্ষা করেছেন এটি সম্বন্ধে সবাইকে জানাতে।

2008-01-12

রাজনীতি

আসেল লিখছেন যে একটি বিতর্কিত ভোটে নবনির্বাচিত কিরগিজ সংসদের (বয়ো:জোষ্ঠ) সদস্যরা (এবং নারীরা) নতুন গাড়ী এবং কিরগিজস্তানের রাজধানী বিশকেকে নতুন ফ্লাট পাবেন।