Global Voices বাংলা ভার্সন » মধ্য এশিয়া-ককেশাস
যুক্তরাষ্ট্র: ফোর্ট হুডে গণহত্যা সেদেশের সামরিক বাহিনীতে মুসলমানদের উপস্থিতির উপর মনোযোগ প্রদান করেছে
যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুডে দেশটির সামরিক বাহিনীর মেজর নিদাল মালিক হাসানের উন্মত্তের মত গুলিবর্ষণের ঘটনায় ১৩ জন মারা যায় এবং ৩১ জন আহত হয়। এই ঘটনাটি আমেরিকার মুসলমানদের আরো একবার মনোযোগের কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে- বিশেষ করে যে সমস্ত মুসলমান সামরিক বাহিনীতে কাজ করে।
সন্দেহজনক ঘাতক হিসেবে মেজর হাসানকে চিহ্নিত করার মুহূর্ত থেকেই সংবাদকর্মী ও মন্তব্যকারীদের হাসানের ধর্ম ও জাতিগত পরিচয় নিয়ে কথা বলতে গিয়ে পরিষ্কার এক অস্বস্তি দেখা যায়।  এই ঘটনার পর সারা দেশ থেকে খবর আসছে যে সামরিক বাহিনীর মুসলমান কর্মীরা অনেক সময় তাদের সহকর্মীদের আক্রমণের শিকার হয়েছে।
টলেডো বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত আইনের অধ্যাপক হাওয়ার্ড এম. ফ্রিডম্যান তার ব্লগ রিলিজিয়াসক্লজে বলেন:
সরকার এখন সক্রিয় ভাবে সামরিক বাহিনীতে কিছু মুসলমানদেরকে নিয়োগ দিচ্ছে। কারণ এই সমস্ত মুসলমানরা ভাষাগত ভাবে দক্ষ ও তারা নিজ সংস্কৃতিকে উপলব্ধি করে। বিষয়টি ইরাক ও আফঘানিস্তানের যুদ্ধের জন্য খুবই প্রয়োজন। তবে মুসলমানরা কর্মস্থলে অনেক সহকর্মীদের সন্দেহের শিকার হয়।
এখন প্রশ্ন হচ্ছে সন্দেহজনক এই মুসলমান কর্মী কি গুলি করার আগে উত্তেজিত ছিল, কেউ হয়ত শঙ্কিত বোধ করতে পারে যে ফোর্ট হুড এর গণহত্যায় তারাও মারা যেতে পারত। প্রশ্ন তোলা যেতে পারে মেজর হাসান কি একজন সন্ত্রাসী, যে তার ধর্মীয় আদর্শের কারণে এই কাণ্ডটি করেছে নাকি সে কেবল মানসিকভাবে এক অসুস্থ ব্যক্তি।
ভ্যাঙ্কুভারের বিনামূল্যে বিতরণকৃত সাপ্তাহিক পত্রিকা স্ট্রেইট.কমে কানাডার এক লেখক গুয়ান্নে ডায়ার যুক্তি প্রদান করেছেন যে, খুনী ব্যক্তিটির ধর্ম পরিচয় বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণে এড়িয়ে যাওয়া হয়েছে:
“ঘটনার কয়েকদিন পর পর্যন্ত এই বিষয়টি ব্যাখ্যা করার ক্ষেত্রে প্রচার মাধ্যম দ্বিধান্বিত ছিল যে জাতিগত/বর্ণগত/ ধর্মীয় পরিচয়ের কারণে সে নানা ধরনের গালাগালির শিকার হয়েছে। এই সব বিষয় নিদালকে উন্মাদ করে তোলে। এগুলো কিছু খারাপ লোকের এমন কিছু কাজ, যা সাধারণ আমেরিকানদের চরিত্রের সাথে খাপ খায় না-সেসব কাজ এই বেদনাদায়ক ঘটনার জন্য দায়ী, এবং এভাবে এর শেষ হল।
এর একটি ব্যাখ্যা হল যে মুসলমান দেশগুলোর বিরুদ্ধে আমেরিকার যুদ্ধ ঘোষণা স্বদেশে (যুক্তরাষ্ট্রে) মুসলমানদের আরো বেশি ধর্মীয় মনোভাবাপন্ন করে তোলে। কিছু মনে করার নেই, যখন স্বদেশী (ইংল্যান্ডে বেড়ে ওঠা) মুসলিম সন্ত্রাসীরা ২০০৫ সালে লন্ডনের পরিবহন ব্যবস্থার উপর হামলা চালায়, এবং অন্য সব পশ্চিমা দেশের হামলার পরিকল্পনাকারী মুসলমানরা পরিকল্পনা সফল হবার আগে যখন ধরা পড়ে তাদের প্রায় সকলেই অভিযোগ করে, পশ্চিমা দেশগুলোর মুসলিম দেশে অভিযান চালানোর কারণেই তারা এ রকম গোঁড়া মুসলমানে পরিণত হয়েছে।
অভিবাসন বিষয়ে এবং রাজনীতিতে রক্ষণশীল অবস্থান গ্রহণের জন্য ফক্স নিউজ নামক সংস্থাটির প্রায়শ: সমালোচনা করা হয়। তারা মাঝে মাঝে সামরিক বাহিনী থেকে মুসলমানদের ছেঁকে ফেলার জন্য আহ্বান জানায়। ভেটেরানস টুডে ওয়েবসাইটে যুক্তরাষ্ট্রের একজন অবসরপ্রাপ্ত উপকূল রক্ষা কর্মকর্তা টম বার্নেস বলেন, সংবাদ সংস্থাগুলো একই ধাঁচের সংবাদ সৃষ্টি করে যাচ্ছে, আর সেটা হল “আমরা বনাম তারা” বিষয়ক এক উত্তেজনার সৃষ্টি করা:
“… সংবাদ সংস্থাগুলো এ ব্যাপারে মোটেও সহযোগীতামূলক আচরণ করছে না, বলা যায় শীঘ্রই ফক্স চ্যানেলের শুরুর এক প্রশ্ন, “তাদের” বিরুদ্ধে আরেকটি ক্রুসেড বা ধর্মযুদ্ধের রূপ নেবে। বিষয়টি কেবল পরিণত হচ্ছে না, এটা বিপজ্জনক এক বিষয়ে পরিণত হচ্ছে। এর কাহিনীটি এখানে দেওয়া হল।
যেমনটা আমি পূর্বে উল্লেখ করেছি, এই ধরনের ঘটনা যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে ঘটছে। ফক্স নিউজের এই কথা শুনতে শুনতে আমি ক্লান্ত হয়ে গেছি যে, আমাদের শত্রু কারা। সকল সময় সেই একই কথা শুনছি। একটানা এইসব কথা শুনে যাচ্ছি। আমার ধারণা ছিল না, দেশের বাইরে অজস্র “তারা” মানে আমাদের শত্রু রয়েছে!
বেশ কিছু সংবাদপত্র এখন দেখছে যে মেজর হাসানের কাণ্ড যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে কর্মরত মুসলমানদের উপর কি ধরনের প্রভাব তৈরি করে এবং একই বিষয়টি ফোর্ট হুডের আশেপাশের বাসিন্দাদের উপর কি রকম প্রভাব ফেলে।
ফোর্ট হুডের মুসলিমরা এই ঘটনাটিকে কি ভাবে দেখে তার উপর ইউরোআমেরিকাননিউজের করা এক ভিডিও সংবাদ ইউটিউবে রাখা হয়েছে।
<object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/N8Azg9TxYkM&color1=0xb1b1b1&color2=0xcfcfcf&hl=en&feature=player_embedded&fs=1"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowScriptAccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/N8Azg9TxYkM&color1=0xb1b1b1&color2=0xcfcfcf&hl=en&feature=player_embedded&fs=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" allowScriptAccess="always" width="425" height="344"></embed></object>
এই গণহত্যার তদন্ত যতদিন চালু থাকবে, যুক্তরাষ্ট্রে কর্মরত মুসলমানদের উপর মনোযোগ বজায় রাখাও ততদিন চলতে থাকবে।
আজারবাইজান: ব্লগারদের শাস্তি দেয়া হয়েছে
আজারবাইজানের বাকুর একটি আদালত ব্লগার আদনান হাজিজাদে আর এমিন মিল্লির বিরুদ্ধে অবশেষে আজ (১১ই নভেম্বর, ২০০৯) শাস্তি ঘোষণা করেন। সমর্থকরা এমন হবে তাই ভেবেছিলেন, এবং রায়ের দিন আটক দুইজন ভিডিও ব্লগিং কর্মীর বিষয়টি ব্লগারদের এক গোল টেবিলে আলোচিত হচ্ছিল।
এই রায় সম্পর্কে প্রাথমিক প্রতিক্রিয়া গুলো  টুইটারের মাধ্যমে ছড়িয়ে পড়ে।
মিডিয়া হেল্পিং মিডিয়া রায়ের ব্যাপারে দ্রুত মন্তব্য করেছেন।
আদালত থেকে সমর্থক যারা টুইট করছেন তাদের ভাষ্য অনুসারে, হাজিজাদের উকিল, ইশাহান আশুরোভ, বলেছেন এই মামলা ছিল ক্ষমতা প্রদর্শনের ব্যাপার।
“আজকে আমরা মনন আর শারীরিক শক্তির অন্যায় লড়াই দেখেছি।“
সমর্থকরা টুইট করেছেন যে হাজিজাদে বলেছেন এই সিদ্ধান্ত মিথ্যার উপরে নির্মিত।
ফ্লাইং কার্পেটস এন্ড ব্রোকেন পাইপলাইনস এই রায়ের ব্যাপারে বলেছেন “এটা শেষ না, এটা কেবল শুরু।“
আজকে শুনানি শেষে, এমিন বলেছেন যে তিনি গর্বিত বোধ করছেন আর এই কারনে যে রায় দেয়া হবে সেটা গ্রহণ করতে তিনি প্রস্তুত। আদনান, প্রশ্ন করেছেন যে তথাকথিত সাক্ষীরা কি করে তাদের পরিবারের চোখের দিকে দেখবে- আমরা আমাদের শাস্তি শেষ করব কিন্তু আমি ভাবছি কি করে তারা বেঁচে থাকবে মিথ্যার উপরে নির্মিত জীবন নিয়ে… তারা দুইজন তাদের শক্তি আমাদের দেখিয়েছেন, এর বদলে আমাদেরও একই রকম করা উচিত।
<object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/EL4IkKmPaes&color1=0xb1b1b1&color2=0xcfcfcf&hl=en&feature=player_embedded&fs=1"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowScriptAccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/EL4IkKmPaes&color1=0xb1b1b1&color2=0xcfcfcf&hl=en&feature=player_embedded&fs=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" allowScriptAccess="always" width="425" height="344"></embed></object>
ইতোমধ্যে, রোমানিয়ার বুখারেস্টে অনুষ্ঠানরত প্রথম বিশ্ব ব্লগিং ফোরাম সাথে সাথে প্রাথমিক একটা বার্তা দিয়েছে।
আমরা ব্লগাররা একটা বিশ্বকে তুলে ধরবো যেখানে ইন্টারনেট ব্যবহারকারীরা কথা আর বিশ্বাসের স্বাধীনতা ভোগ করবেন আর যে কোন ধরনের ভীতি আর দমন থেকে স্বাধীন থাকবেন।
ব্লগাররা বুখারেস্টে একত্র হয়েছিলেন বিশ্ব ব্লগিং ফোরামে আর তারা আজারবাইজানের পরিস্থিতি নিয়ে চিন্তিত আর #এমিনআদনান কে ইন্টারনেটের মুক্ত কণ্ঠ হিসেবে আর বিশ্ব ব্লগিং পরিবারের সদস্য হিসেবে সমর্থন করছেন।
গতকালের কনফারেন্সে গ্লোবাল ভয়েসেস কথা বলেছে পারভানা পেরসিয়ানার সাথে, যিনি ওএল ইয়থ প্রতিষ্ঠানের কর্মী আর হাজিজাদের বান্ধবী:
সর্বশেষ সংবাদ যখন আসবে তখন তা জানানো হবে। ইতিমধ্যে, আদনান হাজিজাদে আর এমিন মিল্লির আটক, বিচার আর শাস্তির পুরো কাভারেজ পাওয়া যাবে গ্লোবাল ভয়েসেস অনলাইনের আজারবাইজান অংশে আর ওল! ব্লগে (ইংরেজী আর আজেরি ভাষায়)। টুইটারে এই সংবাদ প্রচারে হ্যাশট্যাগ #এমিনআদনান (#EminAdnan) ব্যবহৃত হচ্ছে।
কিরগিজস্তান: শয়তানের খপ্পরে
কিরগিজস্তানের রাজনৈতিক দল ইআরকে-এর (এরকিন কিরগিজস্তান-যার অর্থ, কিরগিজস্তানকে মুক্ত কর) নেতা সাইরবেক ঝুশুয়েভ। তিনি কিরগিজস্তানের অনেককে এক বিস্ময় উপহার দিতে সক্ষম হন, যখন তিনি ঘোষণা দেন যে দেশটির রাজধানী বিশকেক অনেক বছর ধরে শয়তানের খপ্পরে পড়ে রয়েছে। তার এই ঘোষণার কারণ, শহরটির মাঝে শয়তানের এক বিশাল প্রতীক চিহ্ন রয়েছে। তার মতে এটি শয়তানের অনুসারীদের কাজ। ঝুশুয়েভ বলেছেন, যখন তিনি গুগল আর্থ নামের মানচিত্র দেখার সাইটে ঘোরাফেরা করছিলেন, তখন তিনি এই প্রতীক চিহ্ন আবিষ্কার করেন। গুগল আর্থে তিনি  অনেক উপর থেকে বিশকেক শহরটিকে কেমন দেখায় সে সম্বন্ধে জানার চেষ্টা করছিলেন। বিশকেক শহরের ঠিক মাঝখানে পানফিলভ উদ্যানটি অবস্থিত। এটি সংসদ ও হোয়াইট হাউজ নামক ভবনের ঠিক পাশেই অবস্থিত। উদ্যানটিকে পঞ্চভূজাকৃতির এক তারার মতো করে তৈরি করা হয়েছে, যা সারা বিশ্বের সবজায়গায় শয়তানের উপাসকদের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়।
২৪.কেজি ঝুশুয়েভের মন্তব্য উদ্ধৃত করেছে [রুশ ভাষায়]:
আমি বেশ কৌতূহলজনক একটি চিত্র দেখতে পেলাম-উপর থেকে পানফিলভ উদ্যানে পাঁচটি কোণা তৈরি করে এমন এক জ্যামিতিক আকার রয়েছে, যা পেন্টাগ্রাম বা পঞ্চভুজ হিসেবে পরিচিত: এটি শয়তানের প্রতীক অথবা যাকে “সিগিল অফ বাফমেট” ( বাফমেন্ট: কারো কাছে প্রাচীন দেবতার প্রতীক হিসেবে পরিচিত, আবার কারো কাছে, হজরত মোহাম্মদ (স:)-এর দুর্নীতির প্রতীক হিসেবে পরিচিত, বিষয়টি মধ্যযুগে এক কবিতায় বর্ণনা করা হয়েছে) নামে জানা যায়- চার্চ অফ স্যাটান যা শয়তান পূজারীদের উপাসনালয়ের প্রতীক চিহ্ন। এটা বলা অবান্তর যে, ঘটনাক্রমে এটি শহরের মানচিত্রে প্রকাশ পেয়েছে, অথবা এটা প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের পতাকায় থাকা সেই তারকা চিহ্ন। বিশেষ করে যখন এর চেহারা নির্ভুলভাবে পৃথিবীর প্রতীয়মান বিন্দু বা কোণের সৃষ্টি করে।
এরক এর নেতা সাইরবেক ঝুশুয়েভ মনে করেন, বিসকেক নগরী থেকে এ ধরনের ধর্মীয় প্রতীক চিহ্ন অপসারণ করার এখনই সময়, বিশেষ করে যখন সেটি কাজাখস্তানের ঐতিহ্যবাহী নিজস্ব কোন ধর্মের প্রতীক নয়। ঝুশুয়েভের পূর্বে এরক পার্টির প্রধান ছিলেন তুরসানবি বাকির ঊলু। তিনি কিরগিজস্তানের প্রাক্তন ন্যায়পাল (সরকারি কর্মচারীর বিরুদ্ধে জনতার আনা অভিযোগের বিচার করেন যিনি)। তিনি ইসলামপন্থী বিবৃতি প্রদানের জন্য সুপরিচিত ছিলেন। তুরসানবি বাকির ঊলু কিরগিজস্তানের মুসলিম ইউনিয়নের প্রধান এবং এআরকের একজন সদস্য। তিনি এ বছরের শুরুতে বিশকেকের কেন্দ্রস্থলে ইজরায়েলের পতাকা পুড়িয়েছেন। এটি তিনি করেছিলেন গাজায় তাদের অভিযানের প্রতিবাদের কারণে।
কিরগিজস্তানের ইন্টারনেট ব্যবহারকারীরা সক্রিয়ভাবে বিসকেকের তথাকথিত সবচেয়ে বড় শয়তানের প্রতীক নিয়ে আলোচনা করছে। এই বিষয় নিয়ে বিতর্কে সবচেয়ে সক্রিয় রয়েছেন ইন্টারনেট ফোরাম ডিজেল এর ব্যবহারকারীরা।
এলেক্স বলছে, পঞ্চভূজ একটা সাধারণ প্রতীক এবং তার সাথে সাধারণত ধর্মের কোন যোগাযোগ নেই [রুশ ভাষায়]:
এই অর্থহীন বিষয় নিয়ে আলোচনা করা কঠিন। তাদের [এরক-এর সদস্য] এই সব বিষয় নিয়ে গবেষণা করা ছাড়া আর যেন কিছু করার নেই! এই ধরনের তথাকথিত শয়তানের প্রতীক প্রত্যেকটি পুলিশের জামার কাঁধে এক লম্বা ফিতায় বাঁধা রয়েছে এবং একটি প্রতীকের প্রত্যেক কোণের বিষয়টি হল- এই সব কোণ দিয়ে সহজেই আকাশের তারা আঁকা যায়। একই ভাবে এটি সোভিয়েত ইউনিয়ন থেকে উত্তরাধিকারসূত্রে পাওয়া এক প্রতীক চিহ্ন।
ফোটো.কেজি অভিযোগ করেছেন উক্ত দলের নেতা গুরুত্বপূর্ণ বিষয়ের উপর মনোযোগ প্রদান করছে না। তবে তারপরেও ব্লগার আনন্দিত এই কারণে, যে নেতা কম্পিউটার ব্যবহার করতে জানে [রুশ ভাষায়]
আমি মনে করি এআরকে দলের নেতার কিছুই করার নেই…আমি আনন্দিত যে দলের সদস্যরা কম্পিউটারে গেম খেলা ও ইন্টারনেটে অশ্লীল কোন সাইটে প্রবেশ করার বদলে, কম্পিউটার ও গুগল মানচিত্র ব্যবহার করা শিখছে।
ডন.স্পিকইংলিশ মনে করেন যে সারিবেক ঝুশুয়েভেকে অবশ্যই বিসকেক শহরের ইতিহাস সম্বন্ধে ভালোভাবে জানতে হবে [রুশ ভাষায়]।
জনাব: ঝু্শুয়েভেরে হয়তো জানা নেই যে এই উদ্যানটিকে এক সময় স্টার বা তারা উদ্যান বলে ডাকা হত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এই উদ্যানটিকে পানফিলভ নামে  ডাকা হয়।
কাজাক্স! ব্লগ কিছু তথ্য প্রদানের মধ্যে দিয়ে ঘটনার পরিহাস করেছে [রুশ ভাষায়]:
এদিকে দেখুন! ফেরির (ছোট জাহাজ) চাকাগুলোকে শয়তানের চাকা নামে ডাকা হয় (রুশ ভাষায় Чертово колесо)। এটা সবকিছুর ব্যাখ্যা করে! এ কারণেই উদ্যানটি শিশু এবং তরুণদের এতটা আকৃষ্ট করে- যাদের মনের বেশ দ্রুত পরিবর্তন হয়। ধনীদের বাসায় সাঁতার কাটার স্থান এবং জুয়া খেলার জায়গা রয়েছে [পার্কের এলাকার কাছেই] যারা বিশৃঙ্খল অবস্থায় রয়েছে, পরিস্থিতি সেগুলোকে ঠিক করে দেবে।
যদি প্রতীকের কথা বলা যায়, তা হলে কাজাখস্তানের অনেক জায়গায় এখনো সোভিয়েত যুগের অজস্র প্রতীক ও চিহ্নের দেখা যায়, যার মধ্যে রয়েছে পঞ্চকোণাকৃতির তারা, লেলিনের মূর্তি, হাতুড়ি ও কাস্তে, ইত্যাদি।
এছাড়াও লেখাটি নিউইউরাশিয়া পোস্ট করা হয়েছে।
আমেরিকা: প্রাক্তন সৈনিকেরা ওবামাকে আফঘানিস্তানে সৈন্য প্রেরণ পূনর্বিবেচনা করতে অনুরোধ করেছে
ব্রেভ নিউ ফাউন্ডেশন  ইউটিউবে একটি ভিডিও এবং একটি পিটিশন প্রকাশ করেছে যাতে আমেরিকার কিছু প্রাক্তন সৈনিক যুবক সে দেশের রাষ্ট্রপতি ওবামাকে আফঘানিস্তানে নতুন করে সৈন্য প্রেরণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে অনুরোধ করেছে।
কিরগিজস্তান: গণতন্ত্রের জন্যে উপযোগী নয়?
প্রতিশ্রুতিশীল রাষ্ট্র কিরগিজস্তানে গণতন্ত্র কেন কার্যকরী হচ্ছে না সে সম্পর্কে মত প্রকাশ করেছেন ব্লগার আহাদ আবদুররাহমোন।
জর্জিয়া: অর্থডক্স কেলেঙ্কারি
দক্ষিণ ককেশাসের ধর্মীয় মনোভাবাপন্ন রাষ্ট্রগুলোতে অর্থডক্স চার্চের পুরোহিতরা বা গোঁড়া যাজকতন্ত্র এমনকি জন্মহার বৃদ্ধির জন্য উৎসাহ প্রদান করতে পারে। এখানে যাজকতন্ত্রের সমালোচনা করা নিষিদ্ধ এক বিষয়। তাদের পরিহাস করা এমনকি সমালোচনার চেয়ে খারাপ ও বিপজ্জনক কাজ হিসেবে বিবেচনা করা হয়, যেমনটা দিস ইজ তিবলিসি কলিং ব্লগ জানাচ্ছে:
জর্জিয়ার পুলিশ বলছে, যারা দেশটির অর্থডক্স চার্চের প্রধানকে ইঙ্গিত করে “অশ্লীল ও অপমানকর” ব্যাঙ্গাত্বক ভিডিও তৈরি করেছিল তাদের চিহ্নিত করা গেছে। এই ঘটনা ধর্মীয় মনোভাবাপন্ন  দেশে এক কেলেঙ্কারির জন্ম দেয়। স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের এক মুখপাত্র অপরাধীদের শনাক্ত করেছেন। তিনি জানাচ্ছেন, অপরাধীরা স্কুল  ছাত্র।[…]
এভুলুটসিযা বৃহত্তর প্রেক্ষাপটে বিষয়টি যাচাই করে দেখছেন, যা কিনা দেশটির চার্চের ক্ষমতা ও বাক স্বাধীনতার সাথে যুক্ত। নতুন চালু করা ইংরেজী ভাষায় প্রকাশিত সংবাদ ব্লগের মন্তব্যের পাতায় ইনজে স্নিপ সতর্ক ঘণ্টা বাজিয়ে দিয়েছেন।
বাক স্বাধীনতা এখানে অন্যতম এক মৌলিক অধিকারের বিষয়, আমি বাক স্বাধীনতায় বিশ্বাস করি। বাক স্বাধীনতা জানায়, যে কোন বিষয় হউক না কেন-একটি দেশের সকল নাগরিকের নিজস্ব মতামত প্রদানের অধিকার রয়েছে, যা সকলেই শোনার অধিকার রাখে। এছাড়া বলা যায় সত্যিকারের গণতান্ত্রিক সমাজ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পরিহাস করার অধিকার প্রদান করে। এবং তা করতে দেওয়ার মধ্যে দিয়ে একটি গণতান্ত্রিক সমাজের পরিপূর্ণতা প্রকাশ পায়।
উপসংহারে বলা যায় এই বিষয়ে তদন্ত করার কোন ভিত্তি নেই, এবং তার কোন প্রয়োজন ছিল না;  তবে আইন শৃঙ্খলা বাহিনী ঠিক তার বিপরীত কাজটাই করেছে, কারণ জনতার দাবি তাই ছিল।  আইনের ছাত্র হিসেবে বলতে পারি, এটা অদ্ভুত এক বিচার বিভাগীয় তদন্ত, যা আমি এর আগে কখনো শুনিনি।
কিরগিজস্তান: নতুন প্রধানমন্ত্রীকে নিয়ে ইন্টারনেট ব্যবহারকারীদের আলোচনা
কিরগিজস্তানের অন্যতম ধনী ব্যক্তি এবং সরকারের অন্যতম কর্মকর্তা হচ্ছেন ডানিয়ার উসেনভ। তিনি প্রজাতন্ত্রের নিয়োগপ্রাপ্ত প্রধানমন্ত্রী। দেশটির রাষ্ট্রপতি কুরমানবেক বাকিয়েভ ইতোমধ্যে তার নিয়োগপত্রে স্বাক্ষর করেছেন। প্রধানমন্ত্রী নিয়োগপ্রাপ্তদের মধ্যে সম্ভাব্য তালিকায় ডানিয়ের টকটোগুলোভিচ নাম ছিল বটে, কিন্তু সত্যি বলতে কি তিনি সবার পছন্দের প্রার্থী ছিলেন না, কিরগিজস্তানের ইন্টারনেট ব্যবহারকারীদের বেশীর ভাগই অন্তত তাকে চায় নি।
যখনই জানা গেল তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী ইগর চুডিনভের স্থান নিতে যাচ্ছে তখনই ডিজেল ইন্টারনেট ফোরামে দেশটির দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তিকে নিয়ে সক্রিয় এক আলোচনা শুরু হয়ে যায়। এখানে অনেক মন্তব্য এসেছে, যার বেশির ভাগই নেতিবাচক। নতুন নিয়োগ প্রাপ্ত ব্যক্তি খুব একটা জনপ্রিয় নন।
এখানে তাঁর নিয়োগ সম্বন্ধে যে প্রতিক্রিয়া এসেছে তার কিছু নমুনা প্রদর্শন করা হল [রুশ ভাষায়]:
এলেক্স: তার চরিত্র আমাকে সাভেলি ক্রামারেভ অভিনীত “১২টি চেয়ার” নামক হাস্যকৌতুক ছবির কথা মনে করিয়ে দিচ্ছে। ছবিতে তিনি যে কাজে হাত দেন তাতেই ব্যর্থ হন।
হাভেজ: যে বলেছে, তিনি কেবল সময় ক্ষেপণ করা এক প্রধানমন্ত্রী হিসেবে এসেছেন, সে ঠিক বলেছে। এটা দু:খজনক যে আমরা এই শতাব্দীর আরেকটি প্রতারণার মুখোমুখি হলাম। এর ফলে কি ঘটতে যাচ্ছে তাই নিয়ে আমি বিস্মিত।
এক্সওয়াকার[রুশ ভাষায়] : মনে হচ্ছে উন্নত এক পুঁজিবাদী ব্যবস্থার দিকে যাওয়া এখনো অনেক দুরের পথ…আমাদের ভবিষ্যৎ অতীতের দিকে যাচ্ছে।
কিউর [রুশ ভাষায়]: ময়লা যুক্ত উদ্যানের সাথে কুটিরের এখন তারা অবশ্যই বন্ধুত্ব ঘটাবে। কেবল এটাই নয় তারা ডেজরঝিনকার মাঝখানে হয়তো এপার্টমেন্ট ভবন তৈরি করতে থাকবে।
তবে যে কয়টি অল্প স্থানে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে, তার মধ্যে ডিজেল অন্যতম। বেশির ভাগ ব্লগাররাই এই ঘটনায় নিশ্চুপ রয়েছে, গত দুদিনে যে সমস্ত তথ্য এসেছে সেগুলো হয়ত ব্লগাররা হজম করার চেষ্টা করছে। দুদিনে প্রচুর পরিমাণ তথ্যই এসেছে।
লাইভ জার্নালের অন্যতম ব্লগার মরিরে। ভদ্রমহিলা সেই সমস্ত ব্লগারদের মধ্যে অন্যতম যিনি প্রধানমন্ত্রী হিসেবে উসেনভের নিয়োগের ব্যাপারে লিখেছেন, তবে তা খুবই সংক্ষিপ্তাকারে মাত্র।
আমি বিতৃষ্ণা বোধ অনুভব করছি,  নিছকই এক বিতৃষ্ণা বোধ আমার ভেতর তৈরি হচ্ছে।
কেন ডানিয়ের উসেনভের প্রতি এত বিদ্বেষ? এর অনেক উত্তর রয়েছে। উদাহরণ হিসেবে বলা যায় আজকে আমার বন্ধু রসিকতা করে বলল যে, “খুব শীঘ্রই আমরা লটারি খেলতে যাচ্ছি”। তিনি এই কথাটি উল্লেখ করেন, কারণ যখন উসেনভ বিসকেকের মেয়র ছিলেন সেই সময় তিনি সেখানে খুবই অজনপ্রিয় এক লটারি খেলার ব্যবস্থা করেছিলেন। উসেনভের পর নারিমন টুলিয়েভ সেখানে মেয়র হন, তিনি এক বছরে সেই সমস্ত কৃতিত্ব অর্জন করেন যা তার পূর্বসূরি দুই বছরে অর্জন করতে ব্যর্থ হয়।
এছাড়াও লেখাটি নিউইউরাশিয়া.নেটে পোস্ট করা হয়েছে, এর অনুবাদ করেছেন আন্দ্রে।
কাজাখস্তান: অর্থনীতির ধাঁধা, যৌনমতবাদ ও বিজ্ঞান শিক্ষায় মানের পতন
গত সপ্তাহে কাজাখস্তানের ব্লগাররা সামাজিক প্রেক্ষাপট নিয়ে আলাপ করেছে, অনলাইনের এই আলাপে কাজাখস্তানের বিভিন্ন সামাজিক বিষয় উঠে এসেছে।
ব্লগার লর্ড ফেম দেশটির কর আদায়কারী কর্তৃপক্ষের অফিসে গিয়েছিলেন। সেখানে যাবার পর তিনি আবিষ্কার করেন নিয়মানুযায়ী তার কোম্পানীতে যথেষ্ট সংখ্যক কর্মচারী নেই, যার মানে একটি “শিল্প প্রতিষ্ঠানে গড়ে যতটা কর্মচারী” থাকা প্রয়োজন তার প্রতিষ্ঠানে তার চেয়ে অনেক কম কর্মচারী রয়েছে [রুশ ভাষায়]।
এই আইনের সব চেয়ে বাজে দিকটি কি হতে পারে? আমরা কতটা মূর্খ যে সকল কোম্পানীকে একই সমান মান সম্পন্ন শিল্প বলে ধরে নিচ্ছি?
অর্থনৈতিক বিষয়ের উপর ব্লগে আলোচনা করা হয়েছে, থাউজেন্ড-পা বুঝতে পারছেন না কেন সরকারের আশাবাদ ব্যক্ত করার পরেও কর্তৃপক্ষ সরকারি টাকায় চলা প্রতিষ্ঠানের কর্মচারীদের বেতন বৃদ্ধির পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে [রুশ ভাষায়]।
কেন আমরা সমস্যা শেষ হয়েছে বলে আলোচনা করছি, আবার প্রদান করা প্রতিশ্রুতি এক মাস পরে পালন না করার জন্য একই সমস্যাকে অজুহাত হিসেবে ব্যবহার করছি?
কাজাখস্তানের কর্মক্ষেত্রে যৌন হয়রানি বিষয়ে আলোচনার অভাব নিয়ে ডি-লাভ নামের ব্লগার যথেষ্ট পরিমাণ সচেতন [রুশ ভাষায়]:
এখানকার মেয়েরা উত্তরাধিকারসূত্রে পুরুষ আধিপত্যবাদকে সর্ব স্তরে এবং সর্বপ্রকারে গ্রহণ করে নেয়। এ কারণে আমাদের দেশকে গতানুগতিক ভাবে বলা যায় এশিয়ার এক দ্বিতীয় বিশ্বের দেশ। অফিসের বসের সাথে রাত্রি যাপন এ দেশে বড় ধরনের এক সম্মানের বিষয় বলে বিবেচিত হয়। যদি কোন আকর্ষণীয় মহিলা কর্মচারী ব্যবস্থাপনা পরিষদ বা ম্যানেজমেন্টের সাথে ঢলাঢলি করার ইচ্ছা পোষণ না করে এবং তার বদলে যদি সে কর্মক্ষেত্রে বুদ্ধিমত্তা ও দক্ষতা প্রদর্শন করে তা হলে তাকে এক “প্রতিযোগী”, “বিপজ্জনক খেলোয়াড়” “কুক্কুরী (দুশ্চরিত্রা)” ইত্যাদি নামে তাকে ডাকা হয়।
কাজাখস্তানের সম্ভাব্য  বৈজ্ঞানিক গবেষণা এবং শিক্ষা ব্যবস্থার গুণগত মান নিয়ে মেগাখুইমিয়াক চিন্তিত [রুশ ভাষায়]:
কাজাখস্তানের বিজ্ঞান শিক্ষার ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায় যে, আমাদের দীর্ঘ স্থায়ী নেতারা প্রকৃতি বিজ্ঞান, ভূতত্ত্ব, খনি প্রকৌশল, জীববিজ্ঞানের উপরই তাদের ভালোবাসা প্রদর্শন করছে। এই দেশে এখন আর এমন কোন বিজ্ঞানী নেই যাকে আন্তর্জাতিক মানের সাথে তুলনা করা যায়- এবং যারা এদেশের শিক্ষা ব্যবস্থাকে একটা নির্দিষ্ট গুণগত মানে নিয়ে যেতে পারত, আমরা আর তাদের পাব না।
পিওয়াসিএম এক বিদ্রূপাত্মক প্রবচনের মধ্যে দিয়ে ঘটনার সার সংক্ষেপ তুলে ধরছে [রুশ ভাষায়]:
এখানে একটা ধাঁধা রয়েছে, ধাঁধাটি হল- এই দেশটির কোন সংস্কৃতি নেই, যদিও দেশটিতে একটি সংস্কৃতি মন্ত্রণালয় রয়েছে, অন্যদিকে বলা যায় দেশটির সর্ব স্তরে দুর্নীতি ছড়িয়ে রয়েছে, যদিও দেশটিতে কোন দুর্নীতি মন্ত্রণালয় নেই।
এছাড়াও লেখাটি নিউইউরেশিয়াতে পোস্ট করা হয়েছে (লেখাটি অনুবাদ করেছেন আন্দ্রে)।
আর্মেনিয়া: ওলিগার্খ এর কর্মীকে অভিযুক্ত করা হয়েছে পশুর প্রতি নিষ্ঠুরতার জন্যে
ফেসবুক ব্যবহারকারীরা আজকে (১৯শে অক্টোবর, ২০০৯) একটা ভিডিও দৃশ্যের লিঙ্ক দিয়েছেন যেটা ওলিগার্খ এমপি গাগিক সারুকিয়ানের ব্যক্তিগত চিডিয়াখানায় তোলা এমন বলা হচ্ছে। এই এমপির ডাক নাম ডোডী গাগো নামে বেশীরভাগ আর্মেনিয়র কাছে পরিচিত। সারুকিয়ানকে আর্মেনিয়ার সব থেকে ধনী নাগরিক বলা হয়, যদিও তার আয়কর রিটার্ন এর উল্টো ভাষ্য দেয়।
ভূতপূর্ব হস্তযুদ্ধ চ্যাম্পিয়ন এই এমপি আর্মেনিয়ার জাতীয় এসেম্বলীতে দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দলের নেতা আর আর্মেনিয়ার জাতীয় অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট।
তাকে নিয়ে বিতর্ক নতুন না, বিশেষ করে স্থানীয় প্রেসের সাম্প্রতিক রিপোর্টে তার দেহরক্ষীদের দোষারোপ করা হয় গুলি ছোড়া আর সাংবাদিকদের মারার জন্য। আর তার সাম্প্রতিক কেলেঙ্কারি তার সফরসঙ্গী একজন টুইটারের মাধ্যমে জানিয়ে দিয়েছেন।
ফেসবুকে প্রথম পোস্টের কিছু পরেই ভিডিওটা দ্রুত সরিয়ে নেয়া হয়া লিঙ্কগুলো দ্রুত রিটুইট করা হয়। ডেইলি মোশনে এর পরে ভিডিওটা উঠে এসেছে। এই পর্যন্ত যারা ভিডিও দেখেছেন তাদের বেশীরভাগের মনোভাব আনজিপড ব্লগ তুলে ধরেছে।
@গোল্ডেন্টেন্টের একটা টুইট বার্তার সুবাদে, আমি ইউটিউবের এই ভিডিওর লিঙ্ক খুঁজে পেয়েছি, যেখানে অভিযোগ করা হয়েছে যে আর্মেনিয়ার অলিগার্খ আর বারগাভাচ হায়াস্তান (সমৃদ্ধ আর্মেনিয়া) দলের প্রধান গাগিক সারুকিয়ান তার সিংহ আর গাধার মধ্যে এই যুদ্ধ করিয়েছেন (বা এটা তার ব্যক্তিগত চিড়িয়াখানায় অনুষ্ঠিত হয়েছিল)।
এটা এত খারাপ যে প্রথমে কয়েক সেকেন্ডের বেশী আমি নিজেকে জোর করেও দেখাতে পারি নি। তারপরে আমি নিজেকে জোর করেছি… এই ভিডিও দেখার পরে আমি শারীরিকভাবে অসুস্থ বোধ করছিলাম।
যে কোন দেশ, যে কোন সমাজ যারা নিজেদেরকে ‘সভ্য’ বলার বিন্দুমাত্র চিন্তা করে তাদের উচিত এই ধরনের পশুদের প্রতি নিষ্ঠুরতা নিষিদ্ধ করা, আর অভিযুক্তদের আইনের সামনে দাঁড় করানো উচিত।
গত ফেব্রুয়ারীতে, আর্মেনিয়ার প্রকৃতি সংরক্ষাণাগারে বেআইনী শিকারের ইউটিউব ভিডিও তার প্রধান ওয়ার্ডেনের চাকুরি চ্যুতি ঘটায়। তাই অনেকে যা অভিযোগ করছেন এই ভিডিওতে যদি সে রকমই কিছু দেখানো হয়ে থাকে তাহলে কি ব্যবস্থা গৃহিত হয় তা দেখার জন্য অপেক্ষা করা উচিত।
<object width="480" height="365"><param name="movie" value="http://www.dailymotion.com/swf/xaux72&related=0"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowScriptAccess" value="always"></param><embed src="http://www.dailymotion.com/swf/xaux72&related=0" type="application/x-shockwave-flash" width="480" height="365" allowfullscreen="true" allowscriptaccess="always"></embed></object>
সিংহ এবং গাধার লড়াই, গাধা জিতেছে
আপলোড করেছে এগেইনস্ট এনিমাল ক্রুয়েলটি. -
জর্জিয়া: নতুন মিডিয়া ফোরাম
ডোডি খারখেলি (ছদ্মনাম ডোডি কিসি, ডোডকা), জিগা পাইচাদজে (ছদ্মনাম দভোরস্কি), মারী তালাখাজে (ছদ্মনাম সুইট), নতুন মিডিয়া ফোরাম, তিবিলিসি, জর্জিয়া: ছবি © অনিক ক্রিকোরিয়ান / ওয়ানওয়ার্ল্ড মাল্টিমিডিয়া ২০০৯
গত বছর জর্জিয়ার তিবিলিসিতে ককেশাস বারক্যাম্প শেষ হওয়ার পরে নতুন খবর হচ্ছে যে এই সপ্তাহে ‘নতুন মিডিয়া ফোরাম‘ চালু হয়েছে যার পৃষ্ঠপোষকতা করেছে ওপেন সোসাইটি জর্জিয়া ফাউন্ডেশন (ওএসজিএফ) আর মাতাতসমিন্দা পার্ক। মতান্তরে জর্জিয়ার ব্লগ জগৎ এই এলাকার সব থেকে কম উন্নত হওয়ায়, এই দুই দিনের অনুষ্ঠান চেষ্টা করেছে বিশেষজ্ঞ দর্শকের কাছে নতুন আর সামাজিক মিডিয়ার সম্ভাবনা তুলে ধরতে।
প্রায় ২০০ সাংবাদিক, ছাত্র আর সামাজিক কর্মী জমা হয়েছেন মাতাতসমিন্দা পাহাড়ের এই পার্কে নতুন মিডিয়ার বিভিন্ন সুবিধা, ব্লগিং, সামাজিক নেটওয়ার্ক, নাগরিক সাংবাদিকতা, পডকাস্টিং, ইন্টারনেট টিভি, কন্ট্যাক্ট ম্যানেজমেন্ট ব্যবস্থা আর অবশ্যই সমাজে নতুন মিডিয়ার প্রভাব সম্পর্কে শিখতে।
গ্লোবাল ভয়েসেস অনলাইন এই অনুষ্ঠানে যোগ দিয়েছে আর্মেনিয়া, আজারবাইজান, জর্জিয়া, পোল্যান্ড, যুক্তরাষ্ট্র আর যুক্তরাজ্য থেকে আগত অতিথি বক্তাদের সাথে। এই অনুষ্ঠানে উন্মোচিত হয় একটি নতুন পোর্টাল ব্লগরোল.জিই, যা এই ভূতপূর্ব সোভিয়েত প্রজাতন্ত্রের ব্লগগুলোর তালিকা করে আর ব্লগকে জনপ্রিয় করার কাজ করে। স্থানীয় মূলধারার টিভি, প্রিন্ট মিডিয়া আর ব্লগাররা এই ফোরাম সম্পর্কে প্রচার করেছে।
এই সুযোগে গ্লোবাল ভয়েসেস অনলাইনের ককেশাসের সম্পাদককে জর্জিয়ার তিনজন বিশিষ্ট আর বিখ্যাত নতুন মিডিয়ার প্রচারকের সাক্ষাৎকার নিয়েছেন - ডডি কিসি (http://dodka.ge আর  http://ni2news.ge), দভোরস্কি (http://www.dgiuri.com আর http://www.face.ge) আর সুইট (http://www.sweet.ge) এর।
<object width="400" height="300"><param name="allowfullscreen" value="true" /><param name="allowscriptaccess" value="always" /><param name="movie" value="http://vimeo.com/moogaloop.swf?clip_id=7063638&server=vimeo.com&show_title=1&show_byline=1&show_portrait=0&color=&fullscreen=1" /><embed src="http://vimeo.com/moogaloop.swf?clip_id=7063638&server=vimeo.com&show_title=1&show_byline=1&show_portrait=0&color=&fullscreen=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" allowscriptaccess="always" width="400" height="300"></embed></object>
জর্জিয়ার ব্লগারদের সাথে সাক্ষাৎকার  ওয়ানডাব্লিউএমফটোর সৌজন্যে   ভিমিওতে।