The Global Voices Lingua project hopes to bring GV content to new linguistic audiences - Details

Also in:

জামাইকা দেশ অনুযায়ী আর্কাইভ

আর এস এস ফিড জামাইকা

2008-05-24

জামাইকা, ক্যারিবিয়ানঃ গোল্ডিং এর সরকারে কোন সমাকামীর স্থান নাই

জামাইকার প্রধানমন্ত্রী ব্রুস গোল্ডিং গত সপ্তাহে যুক্তরাজ্যে ছিলেন সে দেশীয় প্রধানমন্ত্রীর সাথে দ্বি-পক্ষীয় আলোচনায় অংশ নিতে। যুক্তরাজ্য থাকাকালিন ২০শে মে বিবিসির হার্ডটক-কে প্রদত্ত একটা সাক্ষাৎকার তাকে আলোচনার শিরোনামে নিয়ে এসেছে এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ জুরে বিতর্ক উসকে দিয়েছে (ইউটিউবে তিনখন্ডে ভিডিও ফুটেজটি দেখুনঃ ১, ২, ৩)। সাংবাদিক স্টিফেন সাকুর যখন জানতে ...

2008-04-21

সাহিত্য

জামাইকার সাহিত্যিক ব্লগার জেফ্রী ফিলিপস (মার্টিনিকের) জনপ্রিয় কথাসাহিত্যিক এইমে সেজায়ারের মৃত্যুকে ভুলতে পারছেন না; “যদি কোন জীবনের চলার পথের লক্ষ্য থাকে স্বাধীনতা তাহলে এইমে সেজায়ার হচ্ছে সেই পথের আলো।” ওদিকে ক্যারিবিয়ান ফ্রি রেডিওর ব্লগার স্মরণ করছেন তার প্রকাশিত একটি পডকাস্ট যাতে তিনি ব্যবহার করেছেন “সেজায়ারের একটি আবৃত্তি, তার মার্জিত ফরাসী উচ্চারনে এবং জাজ সঙীতের সাথে, তার মহাকাব্য “দেশে ফেরার খাতা” থেকে , যার শুরু হয়েছে তার নামকরা দ্ব্যর্থক প্রথম লাইন “অ বু দু পতি মাতাঁ” (প্রত্যুষের শেষে) দিয়ে।

2008-03-20

সাইবার এক্টিভিজম ,
আইন

“আপাত:দৃষ্টিতে এ অন্চলে ১৫-১৭ বছর বয়সী যুবাদের কৃত অপরাধ পৃথিবীতে সবচেয়ে বেশী,” জামাইকার ফ্রান্সিস ওয়াডে একটি লেখার লিন্ক দিচ্ছেন যেখানে এ নিয়ে বিস্তারিত আছে।

2008-02-21

নির্বাচন ,
রাজনীতি

“না এটি ব্যারাক ওবামার পক্ষের কোন ব্লগ নয় -এটি তো একটি সাহিত্য ব্লগ,” লিখছেন জামাইকান জেওফ্রি ফিলিপ। তিনি আমেরিকান রাষ্ট্রপতি নির্বাচনের এই ডেমোক্রেটিক প্রার্থীর উইসকনসিনে দেয়া ভাষণের পর্যালোচনা করেছেন।

2007-12-31

অভিনন্দন: নতুন উদীয়মান কন্ঠেরা (রাইজিং ভয়েসেস)

Rising Voices
রাইজিং ভয়েসেস এর নাগরিক মিডিয়া প্রসার প্রকল্পের প্রথম দলটি আমাদেরকে কিছু নতুন এবং শক্তিশালী কন্ঠের সাথে পরিচয় করিয়ে দিয়েছে এমন সব কমিউনিটি থেকে যারা সচরাচর অনলাইন কথোপকথনে অংশগ্রহন করে না। গত মাসে আমরা আবারও আহ্বান করেছিলাম নতুন সিটিজেন মিডিয়া প্রসার প্রকল্প প্রস্তাবের জন্য যাদের আমরা ক্ষুদ্র সহায়তা দেব। এদের মধ্যে ...

2007-12-30

বাণিজ্য ,
প্রবাসী

ফ্রান্সিস ওয়েড  পোস্ট করেছেন দেশে ফিরে যাওয়া এক জামাইকান নাগরিক কর্তৃক সম্পাদকের প্রতি একটি চিঠি যা ইতোপূর্বে পত্রিকায় প্রকাশিত হয়েছিল। ঐ জামাইকান লিখেছেন যে উচ্চ শিক্ষা সেরে দেশে ফিরে তিনি উপযুক্ত চাকরি পাচ্ছেন না ফলে শিক্ষিত জামাইকানরা কেন বিদেশে থেকে যাবে না এই যুক্তি খন্ডাতে পারছেন না।

2007-12-24

শিল্প ও সংস্কৃতি ,
খাদ্য

“যখন পৃথিবীর অনেকাংশেই শীত থাকে তখন আমরা উষ্ঞ আবহাওয়া উপভোগ করি এবং শুধু এটিই নয় এই ঋতুকে উৎসবমুখর করে তোলার জন্যে আমাদের একটি উপায় রয়েছে;” এই বলে লিভিং ইন বার্বাডোস ক্যারিবিয়ান দ্বীপপুন্জে বড়দিনের একটি চিত্র তুলে ধরছে।

2007-12-21

শিশু ,
সাইবার এক্টিভিজম

“নখের নীচে মাটি ভালো জিনিস”: লিভিং ইন বার্বাডোস ব্লগ একটি মজার জামাইকান ঐতিহ্য সম্পর্কে লিখছে এবং মাটির সাথে থাকার আনন্দের কথা জানাচ্ছে।

2007-10-29

গোত্র ,
বর্ণবাদ

“মাঝে মধ্যে আমার মনে হয় যে এই পৃথিবীতে  কালো হয়ে জন্মানো মানে অপাংক্তেয় হয়ে যাওয়া। যে কোন কিছুর জন্যে।” মারলন জেমস দাস মানসিকতার সমালোচনা করতে গিয়ে এটি বলেন।

2007-10-14

তাজা খবর ,
বিজ্ঞান

জামাইকা এন্ড দ্যা ওয়ার্ল্ড  ব্লগ জামাইকার পিতৃত্ব নির্ধারনী পরীক্ষার অবাক করা ফলাফল (পত্রিকায় প্রকাশিত) নিয়ে তার বক্তব্য তুলে ধরেছেন; এই পরীক্ষায় অংশগ্রহনকারী এক তৃতীয়াংশ বাবাই আবিস্কার করেন যে তাদের সন্তানদের বাবা তারা নন।