Global Voices বাংলা ভার্সন » বলিভিয়া
বলিভিয়া: গলে যাওয়া হিমবাহের জন্য পানি সংকট
চাকাল্টায়া পর্বতশ্রেণীতে বলিভিয়ার আন্দেজ পর্বতমালার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চূড়া আছে। এই পাহাড়ী দেশে যেহেতু এক সময় স্কি করার এটাই একমাত্র জায়গা ছিল, লা পাজ পৌরঅঞ্চলবাসী আর বিদেশীদের কাছেও এই পাহাড়গুলো বেশ পরিচিত। বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেসের অংশগ্রহণে এই পাহাড়ে চ্যারিটি ফুটবল খেলাও হয়েছে এটা দেখাতে যে এই খেলা উচুঁ জায়গাতেও খেলা যায়।
তবে চাকাল্টায়া হিমবাহ (গ্লেসিয়ার) দ্রুত আর চিন্তায় ফেলার মতো গতিতে গলে যাচ্ছে। এই হিমবাহ সহ এই এলাকার অন্যান্য গ্লেসিয়ার উপরে জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে গবেষণা করেছেন হায়ার ইউনিভাসিটি অফ সান আন্দিয়াজের প্রফেসর এডসন রামিরেজ। তিনি বিশ্ব উষ্ণায়ন আর হিমবাহ গলে হয়ে যাওয়ার পিছনে সরাসরি সম্পর্ক আছে বলে নিশ্চিত হয়েছেন।
রামিরেজ আর তার দল কাছে আর একটা হিমবাহ দেখছিলেন যেখানে একই ধরনের পরিবর্তন হচ্ছে আর স্থানীয় জনগণের উপরে এর প্রভাব সম্পর্কে গবেষণা করছিলেন। তুনি কন্দোরিরি হিমবাহটি দ্রুত গলে যাচ্ছে, যা আলপাইন পর্বত প্রেমীদের হতাশ করেছে, কিন্তু একই সাথে অভিবাসী একটা গোত্রকে ক্ষতিগ্রস্ত করেছে যারা তাদের খাওয়ার পানি আর কৃষি কাজের জন্য এর উপরে নির্ভর করে।
হিমবাহ থেকে যে সংগ্রহশালাতে পানি জমে তা এল আল্টো শহর আর এর বাইরের লা পাজের ৮০% খাওয়ার পানি সরবরাহ করে। সাম্প্রতিক হিসাব অনুসারে, এল আল্টোর জনসংখ্যা ৮২৭,০০০ যা প্রতি বছর ৫.১% হারে বাড়ছে। সাংবাদিক আর ব্লগার মোনিকা ওব্লিটাস বলেছেন যে জাতীয় গড়ের থেকে এই হার দ্বিগুণের বেশী। বিশেষজ্ঞরা পানির সংকট আর পানির মূল্য বৃদ্ধির ভবিষ্যৎবাণী করছেন, আর কিছু মানুষ ভবিষ্যৎবাণী করছেন যে পানি শীঘ্র রেশন করা হবে। অবসার্ভেদর গ্লোবাল (গ্লোবাল অবজার্ভার) এর এক দল এই এলাকায় ভবিষ্যৎে পানির ঘাটতির সম্ভাবনা নিয়ে ৬ অংশের একটা ভিডিও সিরিজ তৈরি করেছে।
বলিভিয়ার এল আল্টো শহরে স্থায়ী হন অভিবাসি আয়মারা গোত্রের লেকেরা, এদের অনেকেই প্রায় দরিদ্র পরিস্থিতিতে। ইন্ডিজিনাস বলিভিয়া ব্লগের ব্লগার ক্রিস্টিনা কুইসবার্ট  অনেক বাসিন্দা খাওয়ার পানি নিয়ে যে সমস্যার সম্মুখীন হচ্ছেন তা বর্ণনা করেছেন:
অন্যান্য পরিস্থিতি পানি পাওয়াকে কঠিন করে দিচ্ছে। অনেক মানুষ গ্রাম থেকে এল আল্টো শহরে আসেন আর যেখানে পারেন থেকে যান। অর্থের অভাবে তারা এমন জায়গায় থাকে যেখানে না খাওয়ার পানি না পয়:নিষ্কাশন ব্যবস্থা আছে। কেউ কেউ তিন মিটার গভীর পর্যন্ত গর্ত খোঁড়ে পানির জন্য। নভেম্বরের দিকে, বৃষ্টির সময় শুরু হয় আর তখন পড়শীরা পানি সংগ্রহ করেন। পরিশেষে পানির অভাব আর দারিদ্রের কারনে অনেক সময় অসুখ ছড়িয়ে পড়ে।
এখানে বিভিন্ন জটিল পরিস্থিতি আছে। আমার বাড়িতে পানি আছে কিন্তু আমার পড়শির বাড়িতে নেই। এটা ওই পরিবারগুলোর জন্য গুরুতর সমস্যা। আমার ক্ষেত্রে, অন্যান্য পরিবারের সাথে আমি পানি ভাগ করে নেই। বাসিলিও আর জুয়ানার চারটা বাচ্চা আছে। তারা ভাড়াটে। তারা যে বাড়িতে থাকে সেখানে খাওয়ার পানি নেই। যখনই তাদের লাগে তারা একটা পাইপ ব্যবহার করে আমার বাড়ি থেকে পানি সংগ্রহের জন্য আর মাস শেষে পানির বিল আমরা ভাগ করে নেই।
তবে, তুনি কোন্দোরিরি হিমবাহ কেবলমাত্র শহরে খাবার পানি সরবরাহ করে না, বরং এল আল্টোতে কৃষিকাজের জন্য মূল্যবান পানিও সরবরাহ করে। যদি জীবন ধারণের নিমিত্ত কৃষিকাজ পানির অভাবে কমে যায়, অনেক গ্রাম্য লোক এল আল্টোতে কাজের সন্ধানে আসবে। সেখানে তারা একই ধরনের পানির সংকটে পড়বে, আর চাহিদা বাড়িয়ে দেবে।
৩৫০.অর্গ কর্মীরা গত ২৪শে অক্টোবর বলিভিয়ার চাকাল্টায়া হিমবাহে উঠেছিলেন। ছবি ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের আওতায় ব্যবহৃত।
চাকাল্টায়া হিমবাহের উচ্চমানের ভাবমূর্তি স্থানীয় সরকারী কর্মকর্তাদের আর অন্যান্য কর্মীদের দৃষ্টি আকর্ষণ করছে বলিভিয়ার জলবায়ু পরিবর্তনের সমস্যার দিকে। সাম্প্রতিক স্থানীয় একটা অনুষ্ঠান যা ৩৫০.অর্গ প্রচারণার সাথে জড়িত তার বিজ্ঞাপন ফেসবুকে এসেছিল, যেখানে বলিভিয়ানদের আমন্ত্রণ করা হয়েছিল চাকাল্টায়া গ্লেসিয়ারে গিয়ে নিজে এর প্রভাব দেখে আসতে।
পরিশেষে, ওব্লিটাস নীচের প্রশ্ন দিয়ে শেষ করেছেন:
চাকাল্টায়া আশেপাশে নেই আর শীঘ্র, অন্যান্য হিমবাহ আর থাকবে না। দেশ কি এইসব ক্ষতির জন প্রস্তুত? আমরা কি সতর্ক আছি বিশ্ব উষ্ণায়নের বিরুদ্ধে কার্যকর আর দ্রুত কোন পদক্ষেপের জন্য? অনেকের জন্য জলবায়ু পরিবর্তন গুরুত্বপূর্ণ বিষয় না আর এর দ্বারা ক্ষতিগ্রস্ত মনে করেন না নিজেকে। কিন্তু সত্যি সত্যি সকলেই বিপদের সম্মুখীন আর সকলে একই পরিস্থিতিতে এর মুখোমুখি হবেন না। সংগ্রাম চলছে যদিও চাকাল্টায়ার মতো স্থানের জন্য অনেক দেরী হয়ে গেছে।
বলিভিয়া: সেন্ট. রোশ এর ভোজ উৎসবে কুকুরকে সম্মান প্রদর্শন করা
প্রতি বছরের ১৬ই আগস্ট বলিভিয়ার প্রতিটি গৃহে সেইন্ট রোশ (অথবা স্প্যানিশ হিসেবে সান রকে) উৎসব পালন করা হয়। সেইন্ট রোশ এমন এক সাধু ছিলেন যিনি কুকুরদের পৃষ্ঠপোষকতা করতেন। এই ফরাসী সাধুর কথা বলিভিয়ার সারা দেশের সবাই হয়তো ভালো মত জানে না, কিন্তু এই উৎসবের দিনে বলিভিয়ানরা তাদের গৃহপালিত পশু ও পাখীর বিশেষ যত্ন নিতে ভুলে না।
যদিও একটা কুকুরের জীবন সবসময় এত সহজ নয়, যেমনটা একজন ব্লগার তার পাঠকদের মনে করিয়ে দেন। এল আলটো নোটিসিয়ার [স্প্যানিশ ভাষায়]  আলবার্তো মেদরানো লিখেছেন যে, আমাদের ভুলে যাওয়া উচিত নয় যে এল আল্টো ও লা পাজের রাস্তায় অনেক বেওয়ারিস কুকুর ঘুরে বেড়ায়; তারা অসুস্থ এবং যে কোন সময় দেহত্যাগ করতে পারে।
সারা দেশে অনেক কুকুর রয়েছে যারা তাদের মালিকের ভালোবাসায় প্রতিপালিত হয় এবং এই দিনটিতে ব্লগাররা নাগরিক মিডিয়ার মাধ্যমে তাদের এ ধরনের ভালোবাসা প্রকাশের সুযোগ নিয়ে থাকে।  যাই হোক, উৎসবের শুরুতে লা পাজের আর্চবিশপ বা প্রধান যাজকের ব্লগ এই সাধুর জীবন নিয়ে কিছু তথ্য সরবরাহ করেছে।
Seguro que tus padres o tus abuelos te habrán ya contado la preciosa narración del perro de San Roque. Si te fijas en la estampa, nuestro santo va acompañado de un simpático chucho. ¿Quien fue este perro?. Pues … fue su salvador. Cuando hoy en día, sobre todo en verano, se abandonan por las calles tantos perros que nos han mostrado su cariño a lo largo del año, bueno será explicarles a aquellos que hacen este tipo de salvajadas la historia de este animal que le salvó la vida a un santo tan importante como fue Roque.
Se explica, que cuando nuestro santo se trasladó al bosque para no infectar de esta manera a los vecinos de Piacenza, recibía cada día la visita de un perro que le llevaba un panecillo. El animalito lo tomaba cada día de la mesa de su amo, un hombre bien acomodado llamado Gottardo Pallastrelli, el cuál, después de ver la escena repetidamente, decidió un día seguir a su mascota. De esta forma, penetró en el bosque donde encontró al pobre moribundo. (…) Cabe decir que otras versiones populares afirman que fue el mismo perro quien le curó, después de lamerle la herida de su pierna varias veces cuando el santo estaba en el bosque.
নিশ্চিতভাবে বলা যায় আপনার বাবা-মা বা দাদা-দাদী আপনাকে সেইন্ট রোশের কুকুর সম্বন্ধে মূল্যবান গল্প বলেছে। যদি এর দিকে তাকান তাহলে দেখবেন আমাদের এই সাধুর এ চমৎকার এক কুকুর সঙ্গী ছিল। এই কুকুরের পেছনে কি গল্প রয়েছে? ঠিক আছে, এই কুকুর তার জীবন রক্ষা করেছিল। আজকের দিনে বিশেষ করে গরমের সময় রাস্তার যে সমস্ত কুকুরদের প্রতি দয়া প্রদর্শন করা হয় সারা বছর তা অনুপস্থিত থাকে। এটা খুব ভালো হবে যদি যে সমস্ত লোকেরা কুকুরদের প্রতি বর্বর আচরণ করে তাদেরকে বিষয়টি খুলে বলা যায়, যে এমন এক প্রাণীর গল্প যে কিনা এক গুরুত্বপূর্ণ সাধু সেইন্ট রোশের মত ব্যক্তির জীবন বাঁচিয়েছিল।
গল্পে যে ভাবে রয়েছে তাতে জানা যাচ্ছে যে, আমাদের এই সাধু রোগাক্রান্ত শরীরে বনে চলে যান, যাতে পিয়াসেন্জার বাসিন্দারা একই রোগে আক্রান্ত না হয়। সেখানে এক কুকুর প্রতিদিন তাকে দেখতে আসত। আসার সময় কুকুরটি তার মালিকের টেবিল থেকে নেয়া এক টুকরো রুটি সাথে নিয়ে আসত। তার মালিক ছিল একজন ভালো মানুষ যার নাম নাম ছিল গোটার্ডো পালাসাট্রালি। তিনি তার কুকুরের প্রতিদিনের এই কাণ্ড দেখে কৌতূহলী হলেন। তিনি সিদ্ধান্ত নিলেন তার এই পোষা কুকুরটিকে তিনি অনুসরণ করবেন। এই ভাবে কুকুরটিকে নিয়ে তিনি বনে গেলেন এবং তারা মৃতপ্রায় মানুষটিকে আবিষ্কার করলেন (…)। এখানে উল্লেখ করা প্রয়োজন যে এর আরেকটি জনপ্রিয় সংস্করণ রয়েছে। এই গল্পে একই কুকুর বনের ভেতর সাধু ব্যাক্তিটিকে সুস্থ করেন তার রোগাক্রান্ত পা চেটে দিয়ে।
Photo of Tomoyo by Edwin Velásquez and used under a Creative Commons license.
অনেক ব্লগার তার নিজস্ব পোষা প্রাণী সম্বন্ধে লেখার এই সুযোগ গ্রহণ করেছে এবং তাদের প্রভাব নিজের জীবনে কতখানি পড়েছে তা অন্য ব্লগারদের সাথে ভাগ করে নিয়েছে। এডুইন ভেলাসকুয়েজ তার কুকুর সম্বন্ধে লিখেছেন যার সঙ্গ সবসময় উপভোগ্য [স্প্যানিশ ভাষায়]।
Tomoyo, tenia otro nombre, otros dueños y otra vida. Tenía que ser sacrificada por sus anteriores dueños, porque estos tenían muchos perros y ya no podían cuidarlos a todos, al saber esto, mi padre la compro, y después me la regalo. Yo le puse un nuevo nombre, la bañe, le corte el pelo y le dí de comer. Tomoyo, estaba aterrorizada y por dos días no quiso comer, esto me preocupo mucho, pero con paciencia y cariño, Tomoyo, se adapto a su nueva vida.
টমোইয়র অন্য এক নাম, মালিক, এবং অন্য এক জীবন রয়েছে। এই মেয়ে কুকুরটিকে তার আগের মালিক আর রাখতে চাচ্ছিলো না, কারণ ইতিমধ্যে তাদের অনেক কুকুর হয়ে গিয়েছিল এবং তারা সবগুলোর যত্ন নিতে পারছিল না। এটা জানার পর আমার বাবা তাকে নিয়ে আসে এবং পরে আমাকে দিয়ে দেয়। আমি তার অন্য নাম দেই। তাকে গোসল করাই, তার চুল কেটে দেই এবং তাকে খাবার দেই। টমোইয় সে সময় আতঙ্কিত ছিল এবং দুই দিন সে কিছু খেতে চায়নি। এটা আমাকে উদ্বিগ্ন করে তোলে। তবে খানিকটা ধৈর্য্য আর যত্নে সে তার নতুন জীবনকে গ্রহণ করে।
অন্য আরেক ব্লগার মারিয়া ক্রিস্টিনা মেরোনো যে সান্টা ক্রুজের একজন, তিনিও তার কুকুর ডানিলোকে শুভেচ্ছা জানানোর সুযোগ গ্রহণ করেছেন। ভদ্রমহিলা এই দিনটিকে উদযাপন করার সেরা উপায় নিয়ে লিখেছেন।
Asi que hoy más que nunca hagan felices a sus mascotas con caminatas, buena comida, agua fresca y muchos mimos… porque los perros son los mejores amigos del hombre…
আজ যে কোন দিনের চেয়ে আপনার পোষা প্রাণীটিকে সুখী করার চেষ্টা করুন, তাকে হাঁটতে নিয়ে বের হোন, ভালো খাবার দিন, পরিস্কার পানি ও তার প্রতি অনেক মনোযোগ দিন… কারণ কুকুরা মানুষের সবেচেয়ে সেরা বন্ধু।
এছাড়াও তিনি নীচের এই ভিডিওটি যুক্ত করেছেন:
<object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/ipU11XrneIQ&color1=0xb1b1b1&color2=0xcfcfcf&hl=en&feature=player_embedded&fs=1"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowScriptAccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/ipU11XrneIQ&color1=0xb1b1b1&color2=0xcfcfcf&hl=en&feature=player_embedded&fs=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" allowScriptAccess="always" width="425" height="344"></embed></object>
সবেশেষে, ইয়াকুইবা শহরের জোসে লুইস অনেক রাত ধরে সেইন্ট রোশের গল্প সমন্ধে গবেষণা  করেন এবং লেখেন [স্প্যানিশ ভাষায়] যে (এই সম্মান লাভ করা কুকুর) এই উৎসব কেবল একদিন করার মতো বিষয় নিয়ে প্রশ্ন তৈরি করে না বরঞ্চ তা প্রতিদিন উদযাপন করার মতো প্রশ্ন তৈরী করে।
ইন্ডিগোগো: স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের জন্য তহবিল সঞ্চয়
ইন্ডিগোগো হচ্ছে স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের একটি প্লাটফর্ম
পুলসো সোশাল-এর বেনজামিন বিউইক আমাদের মনোযোগ আকর্ষণ করে লিখেছেন ইন্ডিগোগো নামের এক ওয়েবসাইট সম্পর্কে, যেখানে স্বাধীন চলচ্চিত্র নির্মাতা তাদের ছবির জন্য তহবিল সংগ্রহ করতে ও প্রচারণা চালাতে পারে। তার এই পোস্টে তিনি আমাদের তিনটি ল্যাটিন আমেরিকার চলচ্চিত্রের উদাহরণ তুলে ধরেন, যারা এই সাইটের মাধ্যমে সুবিধা লাভ করেছে।
ডোমিনিকান রিপাবলিক থেকে “পেলোটেরো”, মেক্সিকোর “চেঞ্জেস লাইভস” এবং বলিভিয়ার “ডিজিটাল আইমারা” সেই সমস্ত চলচ্চিত্র, যেগুলো এই স্বাধীন চলচ্চিত্রকারদের জন্য তৈরি করা ওয়েবসাইট থেকে সুবিধা লাভ করেছে। ইন্ডিগোগো আমেরিকার চলচ্চিত্র বিনিয়োগকারী ও সমর্থকদের আকর্ষণ করার জন্য বানানো হয়েছে। যখন চলচ্চিত্র প্রি- প্রোডাকশন বা কাগজে কলমে, ভাবনায় তৈরি হতে থাকে তখন এই সাইট সাহায্যের হাত বাড়ায়।
কি ভাবে এই সমস্ত স্বাধীন চলচ্চিত্র নির্মাতারা ইন্ডিগোগোকে ঠিকভাবে ব্যবহার করে? উদাহরণ হিসেবে বলা যায় পেলোটেরো তাদের প্রোফাইল পাতায় তথ্যচিত্রের কিছু সংক্ষিপ্ত অংশ তুলে দেয়। তাদের কাছে অনেকগুলো ঠিকানা রয়েছে, যেখানে ছবির প্রচারণা চালানো সম্ভব, বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কে, যেমন ফেসবুক অথবা নিছক ছবির অংশ বিশেষ কোন বন্ধুর কাছে ইমেইল করা, অথবা নিজের ওয়েব পাতায় এ রকম কোন ঠিকানা যোগ করা। একরকম একটি দল রয়েছে, যারা বলে দেবে এই ছবির জন্য কি করা প্রয়োজন: পেলোটেরোর ক্ষেত্রে বলা যায়, তারা ইতোমধ্যে ২০০০ ডলার পর্যন্ত তহবিল সংগ্রহ করতে পেরেছে এবং পোস্ট প্রোডাকশন, এডিটিং বা সম্পাদনা, সঙ্গীত পরিচালনা ইত্যাদির জন্য ১০০০০ ডলার প্রদানের অনুরোধ জানিয়েছে। তাদের পাতায় একটা বিশেষ ট্যাব বা চাবি রয়েছে, যেখানে তাদের এই ছবির নির্মাণের ব্যাপারে সব সময় ঘোষণা আসছে এবং তাদের নিজস্ব সাইটে ও ফেসবুকের পাতায় প্রবেশের বিশেষ লিঙ্ক রয়েছে।
এখানে তাদের ছবির কিছু সারাংশ:
<object width="325" height="182" data="http://vimeo.com/moogaloop.swf?clip_id=4582630&server=vimeo.com&show_title=1&show_byline=1&show_portrait=0&color=c9ff23&fullscreen=1" type="application/x-shockwave-flash"><param name="allowfullscreen" value="true" /><param name="allowscriptaccess" value="always" /><param name="src" value="http://vimeo.com/moogaloop.swf?clip_id=4582630&server=vimeo.com&show_title=1&show_byline=1&show_portrait=0&color=c9ff23&fullscreen=1" /></object>
ভিমেও থেকে রোজ ফিনকেলের ছবি দি মেক্কা অফ বেসবল
ইন্ডিগোগোতে আপনি দেশ, শহর, তারিখ, রেটিং (মান) কত টাকা দরকার বা ফান্ডিং এর লক্ষ্য ধরে প্রকল্প খুঁজতে পারেন এবং তার সাথে কাজের ক্ষেত্রে কত শতাংশ তহবিল সংগ্রহ হল তাও জানতে পারবেন। এছাড়া সারা পৃথিবীতে আর কি এমন উদ্যোগ হচ্ছে?
ইন্দোনেশিয়া থেকে তুলে ধরছি  জালানান নামে একটি তথ্যচিত্রকে। এটি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো তিনজন সঙ্গীতশিল্পীর জীবন নিয়ে তৈরি। এই তথ্যচিত্রের শিল্পীরা জাকার্তার বাসে বাসে গান গেয়ে বেড়ায়। ছবিটি ইতোমধ্যে আইটিভিএস থেকে চলচ্চিত্র নির্মাণের বিশেষ অনুদান পেয়েছে। তাদের এই ছবি শেষ করার জন্য এখন নগদ টাকা দরকার।
জালনান (রাস্তার পার্শ্বে) বনি, হো এবং তিতির আকর্ষণীয় গল্প - বাসে বাসে গান গাওয়া এই ত্রয়ী খুবই গুণী এবং ব্যক্তিত্বসম্পন্ন - এবং তাদের সাথে একটা ব্যাপক অজানা সমসাময়িক ইন্দোনেশিয়ার গল্প উঠে এসেছে। জালানান ঘনিষ্ঠভাবে এই তরুণ গায়কদের জীবন ছবি তুলে ধরেছে এবং কৌশলী বা জটিল উপ- সংস্কৃতির কথা, একই সাথে তা ইন্দোনেশিয়ার উন্মত্ত রাজধানী শহরকে নিয়ে এসেছে, একই সারিতে, রসিকতাপূর্ণ এবং নিষ্ঠুর রকমের সৎ। জালানান তিনজন গায়ককে এক সাথে তুলে আনে, যারা সামাজিক উৎকণ্ঠা নিয়ে শহর পরিভ্রমণ করা বাসে গান গেয়ে বেড়ায়, রাজনীতি নিয়ে বিতর্ক করে, তারা তাদের গর্তের মতো ঘর ছেড়ে পালিয়ে আসে, যখন এক মৌসুমী বন্যায় ঘর ডুবে যায় এবং অবশেষে পুলিশের হাতে ধরা পড়ে।  এটি তাদের বাড়ি পূর্ব জাভার গ্রাম পর্যন্ত অনুসরণ করে এবং এই নতুন শহরে তাদের বৈধতা, পরিচয় ও ভালবাসার এক দারুন পরিপ্রেক্ষিত সৃষ্টি করে।
<object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/T3mLA3PlDO0&color1=0x234900&color2=0x4e9e00&hl=en&feature=player_embedded&fs=1"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowScriptAccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/T3mLA3PlDO0&color1=0x234900&color2=0x4e9e00&hl=en&feature=player_embedded&fs=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" allowScriptAccess="always" width="425" height="344"></embed></object>
এছাড়াও রয়েছে ফ্রন্টরানার, একটি তথ্যচিত্র, একজন মহিলা সমন্ধে যিনি আফগানিস্তানের রাষ্ট্রপতি পদপ্রার্থী হতে চান।
ফ্রন্টরানার এক উত্তেজনাপূর্ণ যাত্রা ইতিহাসের এক মুহূর্তের মধ্যে দিয়ে। এটি এক মহিলার ইচ্ছা প্রকাশ, আফগানিস্তানের মতো দেশে প্রথম গণতান্ত্রিক ভাবে রাষ্ট্রপতি নির্বাচিত হবার ইচ্ছা। সংঘাত পূর্ণ অঞ্চলে বিদ্যুৎ গতিতে সব চিনে নিতে হয়, সেখানে চলচ্চিত্রকার ভার্জিনিয়া উইলিয়ামস একটি পরিষ্কার ছবি আঁকাতে চান ডা: মাসোদা জালালের। ডা: জালাল একজন শিশু রোগ বিশেষজ্ঞ ও তিন সন্তানের জননী, যিনি পাহাড় সমান সমস্যাকে মোকাবিলা করেন, স্থির হয়ে থাকা মুসলিম সমাজকে নেতৃত্ব দিতে চান।
নীচে, এই ছবির আট মিনিটের একটা সার সংক্ষেপ রয়েছে, যা চেষ্টা করছে ৫০০০ ডলারের এক তহবিল সংগ্রহের। এই পরিমাণ টাকা এই চলচ্চিত্রের বিতরণ ও প্রচারণার জন্য ব্যয় করা হবে। একই সাথে এই চলচ্চিত্রের সাবটাইটেল বা কথাকে স্থানীয় ভাষায় রূপান্তরিত করা হবে এবং তা ভ্রাম্যমাণ সিনেমার মাধ্যমে আফগানিস্তান ও অন্য উন্নয়নশীল বিশ্বে দেখানোর জন্য দেওয়া হবে।
<object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/7X695vt_w0w&color1=0x234900&color2=0x4e9e00&hl=en&feature=player_embedded&fs=1"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowScriptAccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/7X695vt_w0w&color1=0x234900&color2=0x4e9e00&hl=en&feature=player_embedded&fs=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" allowScriptAccess="always" width="425" height="344"></embed></object>
ইন্ডিগোগোর কাজ কি ও কি ভাবে এখানে অংশ নিতে হবে জানতে চাইলে এ সম্বন্ধে আরো পড়ুন। যার চলচ্চিত্র বানায় তাদের জন্য অনেক সম্পদ জোগাড় করে দেয়, তাদের ব্লগে, যখন তারা তাদের চলচ্চিত্রে নির্মাণাধীন অংশের কাজ করে, উপাদান এবং কর্মকাণ্ড তুলে ধরে এবং এমনকি একটি মাসিক সংস্করণরয়েছে, যার প্রতিষ্ঠাতা রবার্টা মারিয়ে মুনরো, এতে জানা যায় যে কি ভাবে শর্ট ফ্লিম তাজা রাখা যায়। যার মধ্যে এক আনন্দচ্ছোল উদাহরণ রয়েছে, যে বেশীর ভাগ দৃশ্য যদি জরাজীর্ণ হয়ে যায় তা হলে আপনি তা আপনার ছবিতে যুক্ত করতে চাইবেন না, যদি আপনি তার থেকে বেরিয়ে আসতে চান (এক ভালো উপায়ে)।
বলিভিয়া: ‘কোকেন মন্ত্রীর ‘ প্রত্যাবর্তন
১৯৮০র দশকের প্রথমভাগে বলিভিয়া শাসন করা লুইস গার্সিয়া মেজার সামরিক একনায়ক্তন্ত্রের সময়ে তার কাছের লোক আর স্বরাষ্ট্র মন্ত্রী লুইস আরচে গোমেজ ভিন্নমতাবলম্বীদের (যারা সরকারের বিরুদ্ধে কথা বলতে চায়) জন্য একটু পরামর্শ দিয়েছিলেন। তিনি তাদেরকে বলেছিলেন ‘তাদের লিখিত উইল বগলে নিয়ে ঘুরতে’। উইলফ্রেদো জর্ডান একটি অডিও ক্লিপ (স্প্যানিশ ভাষায়) পোস্ট করেছেন যেখানে শোনা যায় যে আরচে গোমেজ এই কথা বলছেন।
এর পরে শুরু হয় বিভীষিকার শাসনকাল যখন প্রায় ১০০০ মানুষ নৃশংস সরকারের হাতে নিহত হয়। স্প্যানিশ ধর্মজাজক লুইস এস্পিনাল আর কংগ্রেসম্যান মার্সেলো কুইরোগা সান্তা ক্রুজ -এই দুটি উচ্চ পর্যায়ের হত্যা ছিল, যাদেরকে অপহরণ করে নির্যাতনের পরে হত্যা করা হয়। কোন দেহ পাওয়া যায়নি।
গার্সিয়া মেজার সরকার মাদক পাচারের সাথে গভীরভাবে জড়িত ছিল, আর আরচে গোমেজকে এর মূল সূত্র মনে করা হতো। তাকে প্রায় ‘কোকেন মন্ত্রী’ বলা হতো। লা মালা পালাব্রার রিচার্ড সাঞ্চেজ এই ধরনের কিছু কাজ তুলে ধরেছেন, যেমন মাদক পাচারকারীদের কাছে বিক্রি করা কোকা পাতার উপরে কর বসিয়ে তা হালাল করা আর বিমান ট্যাক্সির ব্যবসা যা মাদক পাচারে ব্যবহৃত হয়। এর ফলশ্রতিতে আরচে গোমেজকে যুক্তরাষ্ট্রে পাঠানো হয় সেখানে তার সাজা কাটানোর জন্য। সাজা শেষে তাকে গত ৯ জুলাই বলিভিয়ায় ফেরত পাঠানো হয়, যেখানে তাকে লা পাজের সর্বোচ্চ জেলে পাঠানো হবে বলিভিয়া আদালতের দেয়া অজামিনযোগ্য সাজা ভোগের জন্য।
বলিভিয়ার ইতিহাসের এই অন্ধকার সময়ে অনেক ব্লগার বেশ তরুন ছিলেন। তবে বয়স্ক অনেকে অবাক হয়েছেন যে আরচে গোমেজকে কতো বয়স্ক দেখাচ্ছে এখন। ভার্কুয়েজ প্রেসের জোসে ভার্কুয়েজ লিখেছেন:
Algunos compatriotas han sido conmovidos por la apariencia del ex dictador, al que en la televisión se lo ve como un anciano que apenas camina con bastón o en silla de ruedas, que padece varias enfermedades (próstata, diabetes y que tuvo derrame cerebral).
কিছু নাগরিক ভূতপূর্ব একনায়কের চেহারা দেখে বিচলিত হয়েছেন, টেলিভিশনে তাকে বয়স্ক একজনের মতো লাগছিল যে লাঠিতে ভর দিয়ে বা হুইলচেয়ারে প্রায় নড়তেই পারেনা, অনেক রোগে যে ভুগছে (প্রস্ট্রেট, ডায়বেটিস আর ব্রেন হ্যামারেজ)।
অনেক বলিভিয়াবাসী আশা করছেন যে পরিশেষে তার ফিরে আসা অনেক আগে জিজ্ঞাসা করা কিছু প্রশ্নের উত্তর দেবে। কুইরোগা সান্তা ক্রুজের পরিবার আশা করছেন যে অবশেষে তার দেহাবশেষ খুঁজে পাওয়া যাবে।
স্বাস্থ্যের অবস্থার কারনে ধারণা করা হচ্ছে যে ভুতপূর্ব এই সেনা অফিসার আরো কম কঠিন সাজার অনুরোধ করতে পারেন। হয়তো এর পরিবর্তে, কুইরোগা সান্তা ক্রুজ আর অন্যান্য নিরুদ্দেশ হয়ে যাওয়া মানুষের তথ্য তিনি দেবেন। তবে, ভার্কুয়েজ বুঝতে পারছেন না যে বলিভিয়ার বিচার ব্যবস্থা তার প্রতি কেন মানবিক ব্যবহার করবে, যখন এই একনায়কতন্ত্র অন্য কারো জন্য ‘মানবিক ব্যবহার’ দেখায়নি।
মার চোখে বিশ্ব
বিশ্বের চারদিকে যেসব মা ব্লগ করছেন তারা মা হওয়ার পাঁচটা সব থেকে ভালো দিক হিসেবে কি কি মনে করেন? কানাডীয় ব্লগ হার ব্যাড মাদার খ্যাত ক্যাথেরিন কনোর্স এর সাথে গ্লোবাল ভয়েসেস একত্র হয়েছে সারা বিশ্বে মা- ব্লগারদের কাছে এই প্রশ্ন করার জন্য আর তাদেরকে একে অপরের সাথে সংযুক্ত হতে উৎসাহিত করতে। এই পর্যন্ত ২৬টা দেশের ৮৫ জনের বেশী ব্লগার সাড়া দিয়েছেন। কিন্তু আমরা আরো মা ব্লগার খুঁজছি।
ক্যাথেরিন এই পোস্ট দিয়ে শুরু করেছেন, চিন্তাটির প্রেক্ষাপট সম্পর্কে বর্ণনা করে:
কয়েক মাস আগে, আমার বন্ধু ডেভিড আমাকে জিজ্ঞাসা করেছিল যে ব্লগের মাধ্যমে বিশ্ব ভ্রমণ করা সম্ভব কিনা । ”যেমন ৮০ দিনে বিশ্বের চারদিকে ভ্রমণের মতো,” সে বলেছিল, “কিন্তু ইন্টারনেটে। বিশ্বের চারদিকে ৮০টা ক্লিকে। ৮০টা মা-ব্লগারের ব্লগে ক্লিক!” আমি বলেছিলাম, ”আমি জানিনা। কিন্তু এটা অবশ্যই চেষ্টা করে দেখার মতো মজার একটা জিনিষ হবে।” “ভালো। আর যদি তুমি যেতে পারো, ভার্চুয়ালি, বিশ্বে চারদিকের মায়েদের কাছে, তাদের সাথে কোন বিষয়ে কথা বলতে চাইবে?”
কিছু মর্মভেদী লেখার মধ্যে আছে ভারতের হিপ হপ গ্রান্ডমা যিনি বর্ণনা করেছেন তার বাচ্চাদের জন্য তার ভালোবাসা কেমন করে পাল্টিয়েছে আর তিনি নিজের পরিবারের সাথে কেমন করে সম্পৃক্ত হন। বলিভিয়ার ব্লগার ক্যাপ্সুলা দেল তিয়েম্পো লিখেছেন (ইংরেজী আর স্প্যানিশে) মাতৃত্বের সাথে সাথে তিনি যে অতিমানবীয় ক্ষমতা পেয়েছেন সে সম্পর্কে, যেমন ‘রাতে সুপারসনিক শোনার ক্ষমতা' আর ‘ ভবিষ্যৎ বলার ক্ষমতা'। আর ফিলিপিনো মা ব্লগার টাচড বাই এন এঞ্জেল নিজের জন্য একটা ‘গ্রাজুয়েশন বক্তব্য' লিখেছেন তিনটা সুন্দর বাচ্চার মা হওয়ার পরে।
গ্লোবাল ভয়েসেস এর লেখকরা বিশ্বে চারদিকের ব্লগিং করা মাদেরকে চিহ্নিত করতে সাহায্য করেছেন, আর ক্যাথেরিনের আমেরিকান বন্ধু ডেভিড ওয়েসকট অগ্রণী ভূমিকা পালন করেছে তাদের সাথে যোগাযোগ করার আর তার নিজের ব্লগ ইট ইজ নট এ লেকচার এ অংশগ্রহণকারী সব মায়েদের লিন্ক সংকলন করেছেন। এই পযর্ন্ত তার চারটে লেখার মধ্যে (এখন পর্যন্ত) দ্বিতীয় লেখায় তিনি লিখেছেন:
এই জিনিষ আসলেই এগিয়ে যাচ্ছে। ক্যাথিরিন গ্লোবাল মাদের মীম শুরু করার পর থেকে, আমি প্রায় ১৪টা আলাদা দেশের মায়েদের কাছ থেকে ৪০টির মতো পোস্ট পেয়েছি। প্রায় অর্ধ ডজন দেশের মায়েরা এরই মধ্যে ট্যাগড হয়েছেন, আর কিমচি মামাস নামে একটা কোরিয়ান- আমেরিকান মায়েদের দলগত ব্লগ কোরিয়ান ব্লগারদের অংশগ্রহনের আহ্বান জানিয়েছে।
পোস্টগুলো বুকমার্ক করে দেশ ভিত্তিক ট্যাগ করা হয়েছে ৮০ক্লিক এর মজার পাতায়। সবকিছুর নিশানা রাখা কঠিন হয়ে পড়বে, তাই আপনি যদি অংশগ্রহণ করছেন আর তালিকায় অন্তর্ভুক্ত হতে চান এখানে বা ক্যাথেরিনের পোস্টে মন্তব্য করুন যাতে আমরা নিশ্চিত হতে পারি যে আপনাকে প্রতিনিধিত্ব করা হচ্ছে।
কয়েক দিন পরে ডেভিড তার চতুর্থ আপডেটে লিখেছেন:
গ্লোবাল মা মীম এগিয়ে চলেছে যা হার ব্যাড মাদার ব্লগে শুরু হয়েছিল। আমি ২৬টা দেশে ৮৫টার বেশী মায়ের ব্লগ পেয়েছি যারা জানিয়েছেন মা হওয়ার ব্যাপারে তারা কি ভালোবাসেন। এখানে আমি আর যা পেয়েছি অতিরিক্ত তা দেয়া হলো- আর আমি জোর দিয়ে বলছি “আমি পেয়েছি” কারন আমি নিশ্চিত যে বেশ কয়েকটা পোস্ট আমি এখনো পাইনি…
… এই মীমে আধিপত্য আছে [আমেরিকান] প্রবাসী ব্লগারদের তাই আমি দেশের ঠিক অবস্থান খোঁজার চেষ্টা করছি। এই ক্ষেত্রে ইটালি, বাহরাইন আর মরোক্কোর ব্লগাররা সবাই আমেরিকান, আর কোরিয়ার অন্তত একজন ব্লগার কানাডীয়- কিন্তু তাদের সবার ক্ষেত্রেই কিছু আছে যাতে আমার মনে হয় তাদের ওই দেশে তালিকাভুক্ত করতে অসুবিধা নেই।
বিশ্বে চারদিকের গ্লোবাল ভয়েসেস এর পাঠকরা: আপনারা আমাদেরকে সাহায্য করুন আরো বেশী বিশ্ব ব্লগারদের এই মীমে আনতে। আপনারা যে কোন ভাষাতে পোস্ট লিখতে পারেন ওই পাঁচটা বিষয়ে যেগুলো আপনাকে মা হতে সব থেকে বেশী আনন্দ দেয় (বা বাবা!)। বন্ধুদের ট্যাগ করুন, যোগ করুন #গ্লোবালমমস ট্যাগ আপনার পোস্ট আর টুইটে, আর আমাদের সাহায্য করুন ‘৮০ক্লিকে বিশ্ব ঘুরতে'।
পানি নিয়ে ওয়ান টেক আয়োজিত আর্ন্তজাতিক ভিডিও প্রতিযোগিতা
“পরিষ্কার ও নিরাপদ খাওয়ার পানি পাবার অধিকার কি মৌলিক মানবাধিকার? কেন? বা কেন না?”
এই প্রশ্ন করেছে ওয়ান টেক আপনার নিজের ভাষায় উত্তর দেয়ার জন্য, যা একটি ২ মিনিটের বেশী দীর্ঘ না এমন ভিডিওতে রেকর্ড করতে পারেন। এই ভিডিওটি পরে তাদের সাইট আর ডটসাবে আপ্লোড করা যাবে আর এটাকে অন্তত আর একটা ভাষায় সাবটাইটেলকৃত করা হবে। এই মাসেই বিশ্বের নেতারা তুরষ্কের ইস্তাম্বুলে একত্র হবেন বিশ্ব পানি ফোরামের সম্মেলনে উপরের আলোচনাটি করতে। তাদের কেউ কেউ যদিও মনে করেন যে পানি অধিকার না বরং একটা মৌলিক চাহিদা হতে পারে কিন্তু কিছু দেশ, যার মধ্যে আমেরিকা, চীন আর কানাডা আছে, তারা মনে করে না যে এটাকে একটা মৌলিক অধিকার হিসাবে স্বীকৃত করা উচিত। এই প্রতিযোগীতা আমাদের সুযোগ দেখানোর যে আমরা কোন ব্যাপারটায় বিশ্বাস করি, আর আমাদের কন্ঠ শোনাতে পারি।
আপনার এন্ট্রি জমা দিতে পারবেন এপ্রিল ১৫ থেকে জুন ১৫ এর মধ্যে, একজন একটি করে এন্ট্রি যাতে অনেকের সুযোগ হয়। পুরস্কার হিসেবে রয়েছে প্রথম স্থানের জন্যে ৫০০ আমেরিকান ডলার, রানার্স আপের জন্য ৩০০ আমেরিকান ডলার আর আমেরিকান ডলার ৩০০ পাবে যে ভিডিওতে সব থেকে বেশি ভাষায় সাবটাইটেল থাকবে সেটি। প্রতিযোগীতার পুরো নিয়ম এখানে পাওয়া যাবে। নীচের ভিডিওতে তথ্য আছে প্রতিযোগীতায় অংশগ্রহণ আর যোগ্যতা সম্পর্কে য অনুসারে বিজয়ীদের বাছাই করা হবে। ডটসাবের মাধ্যমে এই ভিডিওতে বিভিন্ন ভাষার সাবটাইটেল আছে।
<object></object>
তারা যে বিষয়ের উপরে ভিত্তি করে বিচার করবে তা হলো: চিত্র আর শব্দ কতোটা পরিষ্কার, লেখার মান, ক্যামেরাতে সামনে দেয়া বক্তব্য, আর বিষয় সম্পর্কে তাদের অনুভুতি আর বিশ্বাস আর নতুনত্ব।
এখানে একটা প্রতীকি ভিডিও তারা আপলোড করেছে দেখাতে যে কি ধরনের ভিডিও তারা খুঁজছে:
<object></object>
যদি পানির স্বল্পতা নিয়ে আপনি জানতে চান, ‘দ্যা ওয়ার্ল্ডস ওয়াটার‘ ব্লগ সুপারিশ করে ইরিনা সালিনার ফ্লো তথ্যচিত্রটিকে। এর ট্রেলার আপনি এখানে দেখতে পারেন। এই তথ্যচিত্র ভারত, বলিভিয়া, ইউরোপীয় দেশসমূহ আর আমেরিকার উদাহরণ নিয়েছে এই বার্তা পৌছানোর জন্য: যদি প্রত্যেক মানুষের বাঁচার জন্য পানি প্রয়োজন (কারন আমরা ৭৫% পানি দিয়েই তৈরী), তাহলে পরিষ্কার পানি শুধু তাদের জন্য কেন যারা এর মূল্য দিতে পারবে আর তাদের জন্য না যাদের এটা প্রয়োজন?
<object width="445" height="284" data="http://www.youtube.com/v/LGd9D4J0lag&hl=es&fs=1&rel=0&color1=0x234900&color2=0x4e9e00&border=1" type="application/x-shockwave-flash"><param name="allowFullScreen" value="true" /><param name="allowscriptaccess" value="always" /><param name="src" value="http://www.youtube.com/v/LGd9D4J0lag&hl=es&fs=1&rel=0&color1=0x234900&color2=0x4e9e00&border=1" /><param name="allowfullscreen" value="true" /></object>
ডটসাব একটা স্বেচ্ছাসেবীমূলক ভাষান্তর আর সাবটাইটেল সমাজ। যেকেউ ভিডিওর ভাষান্তর এখানে যোগ করতে পারে আর আপনি চাইলে অন্য ভিডিওর ভাষান্তর করতে পারেন। শুরু করার জন্য আপনার কেবল দরকার লেখাসহ আপনার ভিডিও আপলোড করা আর তারপরে অন্যদের বলা সাইটে তাদের ভাষান্তর দেয়া, শেষ হওয়া ভাষান্তর আপনা আপনি ভিডিওতে দেখা যাবে। এই প্রতিযোগিতার জন্য অবশ্য লেখা ছাড়াও আপনাকে অন্য একটা ভাষায় ভাষান্তর দিতে হবে। আপনি যদি অংশগ্রহণ করেন, দয়া করে মন্তব্যে সেটি জানান, আমরা তা দেখে নেব!
বলিভিয়া: আর্জেন্টিনার বিরুদ্ধে এক অবিশ্বাস্য এবং ঐতিহাসিক ৬-১ গোলের জয়
প্রধান কোচ ডিয়েগো ম্যারাডোনা এবং তার তারকায় ভরা আর্জেন্টিনা ফুটবল দল বলিভিয়ার মুখোমুখি হবার জন্য লা পাজ শহরে এসেছিল ফুটবল বিশ্বকাপ বাছাই পর্বে অংশ নেবার জন্য। সবাই ধরে নিয়েছিল যে এই ম্যাচটিও আর্জেন্টিনার জন্য একটা সহজ জয়ে পরিণত হতে যাচ্ছে। আর্জেন্টিনা বর্তমানে বিশ্বের সেরা ফুটবল দলগুলোর তালিকায় ষষ্ঠ স্থানে অবস্থান করছে। তবে সারা মহাদেশকে বিস্মিত করে এক অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে এসেছে বলিভিয়ার ফুটবল দল। জয়টিকে সবাই অবিশ্বাস্য ভাবছে না, অবিশ্বাস্য ভাবছে ৬-১ গোলের এই ফলাফলকে। এই জয় বিশ্বকাপের চুড়ান্ত পর্বে বলিভিয়ার খেলার আশা ও বিশ্বাসকে আবার চাঙ্গা করে তুলছে। কারন এক সময় ভাবা হয়েছিল যে ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হতে যাওয়া ফুটবল বিশ্বকাপের বাছাই পর্বে দেশটির উত্তীর্ন হবার আশা ধুলিসাৎ হয়ে গেছে।
ছবি হুগো মিরান্ডার তোলা এবং অনুমতি নিয়ে ব্যবহৃত
আবার খেলায় ফিরে আসি, অনেক বলিভিয়ান বিশ্বাস করেছিল যে দেশের মাঠে বলিভিয়া আরেকটি পরাজয়ের সম্মুখীন হতে যাচ্ছে। প্রোবারসে এস গ্রাতিস (স্প্যানিশ ভাষায়) এর ইভান রড্রিগুয়েজ সেই সব লোকদের মধ্যে যারা এ সমস্ত কথা বলছিল।
“আমি স্বীকার করছি পলায়নপর মানসিকতাপূর্ণ ব্যক্তিদের মধ্যে আমিও ছিল। খেলা শুরু হবার আগে আমি মুখে চুইংগাম পুরিনি। প্রথমার্ধের যে সময় বলিভিয়া প্রথম গোল করলো, তখন সব মাথা ঘুরে গেল এবং আরো বেশী লোকজন খেলার প্রতি আগ্রহী হয়ে উঠল।”
ঢামপায়ার (স্প্যানিশ ভাষায়) খেলা চলাকালিন সময় কাজের মধ্যে ছিলেন। কিন্তু বিরতির সময় খেলার এক ঝলক দেখতে সক্ষম হন। শীঘ্রই খেলার প্রতি তার আগ্রহী চতুর্গুণ বেড়ে গেল। ম্যাচটিতে বলিভিয়া উন্নততর খেলা প্রদর্শন করতে লাগলো। বিরতির সময় যখন খেলার ফলাফল  ৩-১ এবং খেলাটি বলিভিয়ার পক্ষে, তখনও অনেকের মতো উইলি এ্যান্ডুজ ধরে নিয়েছিলেন আর্জেন্টিনা এই খেলায় ড্র করবে, এমনকি জিতেই যেতে পারে।
ছবি হুগো মিরান্ডার তোলা এবং অনুমতি নিয়ে ব্যবহৃত
যখন খেলা শেষ হবার বাঁশী বাজলো খেলার তখনও চুড়ান্ত ফলাফলাকে মাত্র কয়েকজন বিশ্বাস করেছিল। এরপর সারা দেশে অব্যহত এক উৎসব শুরু হলো। জয়ের পরের দিন জাতীয় ফুটবল দলের উপর আবার নতুন করে গর্ব করা শুরু হলো। দক্ষিণ আমেরিকা থেকে বিশ্বকাপ ফুটবলের মুলপর্বে যাবার জন্য যদিও বাছাই পর্বে উত্তীর্ন হবার জন্য এক ভয়ানক যুদ্ধ চলছে তারপরেও গাণিতিকভাবে এখনও বলিভিয়ার পক্ষে সেই বৈতরনী পার হওয়া সম্ভব।  ইনসোমনিয়াকোর (স্প্যানশি ভাষায়) সান্তিয়াগো টেরসোর্স আশা করছে যে, “তারা সব সময় এই রকম খেলবে।”
অনেকে আবার অনুশোচনা বোধ করছিল। গেভেলহার তার টুইটার একাউন্টে লিখছেন (স্প্যানিশ ভাষায়) “বলিভিয়া ফুটবল দল আর্জেন্টিনাকে ৬-১ গোলে পরাজিত করেছে, জাতীয় দলের কাছে হাজার বার ক্ষমা চাইছি। কারন আমরা তাদের  অপ্রয়োজনীয় বলে গালি দিয়েছিলাম।”
এনজেল কাইডো ব্লগের হুগো মিরান্ডা গর্বিত যে তিনিও খেলার সময় মাঠে ছিলেন। তিনি খেলার ভিডিও ধারণ করেছেন এবং তার বিভিন্ন অংশ ইন্টারনেটে তুলো দিয়েছেন। এইসব ভিডিওর মধ্যে কয়েকটি গোলও ছিল। এটি ছিল এমন এক ম্যাচ যা সামনের দিনগুলোতেও ভোলা যাবে না:
Hoy estuve ahi en el Siles junto a las 40000 personas, muchos que vinieron de Trinidad, Oruro, Cochabamba, Santa Cruz, Sucre, en fin de muchos partes del pais, que las entradas estaban caras.. claro que si, que la mayoria fue a ver a Messi, Tevez, Mascherano, Zanetti y demas platinados.. pues si.. pero todos los Bolivianos, en el interior sabiamos que se podia, que podiamos ganar…
Siempre he confiado en mi Seleccion, por que para los pobres la esperanza es lo unico que esta ahi, y sin eso no somos nada…….
সেদিন আমি সেখানে (স্টেডিয়াম হারনান্দো) সিলাসে ছিলাম। সেদিন আমার সাথে ছিল ৪০,০০০ দর্শক। এর মধ্যে অনেকে ত্রিনিদাদ, অরুরো, কোকাবাম্বো, সান্তাক্রুজ, স্ক্রুরে এবং দেশের আরো অনেক এলাকা থেকে এসেছিল। টিকেটের দাম ছিল বেশী…. অবশ্যই তার কারন ছিল। দর্শকদের বেশীরভাগই (আর্জেন্টিনার খেলোয়াড়) মেসি, তেভেজ, মাসচেরানো, জেনেত্তি এবং অন্য সব তারকা খেলোয়াড়দের দেখতে এসেছিল… কিন্তু ….. সারা দেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা বলিভিয়ানরা জানতো যে জয় লাভ করা সম্ভব। আমরাও জিততে পারি।
“আমাদের জাতীয় দলের উপর আমার সব সময়  বিশ্বাস ছিল। কিন্তু তাদের দুর্বল খেলা প্রদর্শনের কারনে আশাই ছিল একমাত্র ভেলা এবং আশা ছাড়া আমাদের আর আসলে কিছুই ছিল না।”
লা পাজের সকলেই কাজ থেকে সময় বের করে স্টেডিয়ামে গিয়ে বা টেলিভিশনের সামনে বসে খেলা দেখেনি। কাপসুলা দি তিয়েম্পের ভানিয়া ভালদেরামা(স্প্যানিশ ভাষায়) হতাশ হবার আশন্কায় খেলা দেখতে যাননি। তাই ভদ্রমহিলা কাজের মধ্যেই ডুবে থাকেন। তার স্বামী এবং ছেলেমেয়েরা স্টেডিয়ামে খেলা দেখতে যায়। তবে সেদিন সন্ধ্যায় যখনই বলিভিয়ার খেলোয়াড়রা একটি করে গোল করে তিনি সাথে সাথে গান গেয়ে ওঠেন এবং এভাবেই তিনি এই ঐতিহাসিক জয়ের সাথে নিজেকে আবিস্কার করেন।
এই ম্যাচের এই বড় ধরনের জয় পুরোন এক বির্তককে আবার নতুন করে উস্কে দিয়েছে।  সমুদ্র পৃষ্ঠ থেকে এত উঁচুতে ফুটবল খেলা কিছুদিন এক বির্তক তৈরী হয়েছিল। কয়েক বছর আগে সমুদ্রপৃষ্ঠ থেকে ২৫০০ মিটার উঁচুতে ফুটবল খেলা নিষিদ্ধ করা হয়েছিল। যদি এই আইন থাকতো তাহলে লা পাজে ফুটবল খেলা বাতিল হয়ে যেত। তবে বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস তার দেশের রাজধানী লা পাজে ফুটবল খেলা যাতে হয় তার জন্য আন্দোলন করেন।  অনেক দক্ষিণ আমেরিকান ফুটবল দল এই পরিমান উঁচুতে বলিভিয়ার বিপক্ষে খেলে জিতেছিল। যার মধ্যে ২০০৫ সালের আর্জেন্টিনার  দলও ছিল। জেতার সময় তারা কোন ধরনের সমস্যা ছাড়াই জিতেছিল।
এই জয় কারো জন্য আরো মধুর, যেমন আলকোলিকার এরিকা পিন্টোর জন্য ( স্প্যানিশ ভাষায়)। তিনি  সম্প্রতি আর্জেন্টিনায় এক ফুটবল ম্যাচ- এর সময় তৈরী হওয়া বিদেশী বিদ্বেষী এক গণউন্মাদনার কথা স্মরণ করেন।
সবশেষে ইউফেনিসমোস ব্লগের গ্যাব্রিয়েল জুলেতা লিখছে, এই জয় ছিল এমন এক দেশের জন্য এক স্বাগত সংবাদ যার দেশের ভেতরের নানা ধরনের চড়াই উৎরাই পার হচ্ছে:
Bolivia supo atacar como nunca lo hace, esta vez los chicos demostraron GARRA, ENTUSIASMO, Dios quiera que esta motivacion se puede ver replicada en futuras presentaciones en el exterior y asi lograr la tan añorada y distante ilusion de participar en un MUNDIAL, otra vez… FELCIDADES BOLIVIANOS….. VIVA LA SELECCION!!!!!
বলিভিয়া জানে কিভাবে আক্রমণ করতে হয় যা সে আগের ম্যাচগুলোতে কখনও করেনি। এই দল, খেলার প্রতি তাদের হৃদয় প্রদর্শন করেছে, তাদের উদ্দীপনা দেখিয়েছে। ঈশ্বরের ইচ্ছায় এই খেলা থেকে পাওয়া উৎসাহ অন্য, সেই সব ম্যাচগুলোতেও দেখা যাবে, যেগুলো বিদেশে খেলা হবে। এভাবে একটা স্মৃতিকাতরতা এবং এক দুরবর্তী ভ্রান্তি তৈরী হবে যে বলিভিয়া বিশ্বকাপের চুড়ান্ত পর্বে খেলেছে। আরেকবার—- অভিনন্দন বলিভিয়া—- জাতীয় ফুটবল দল দীর্ঘজীবি হোক।
বলিভিয়া: টুইটারে গনভোট কাভারেজ
বলিভিয়ায় ভোটকেন্দ্র যখন বন্ধ হচ্ছে সংবিধান সংশোধনের গনভোটের পরে, দেশের অনেক টুইটার ব্যবহারকারী কঠোর পরিশ্রম করছেন তাদের শহরের অভিজ্ঞতা জানাতে বার্তা পাঠানো নিয়ে। তথ্যগুলো কেন্দ্রীভুত করার জন্য, তারা #গণভোট ট্যাগ ব্যবহার করছেন।
সারা দিনব্যাপী অনেকেই তাদের ভোটকেন্দ্র থেকে ফিরে টুইট করেছেন আর কাজের ব্যাপারে রিপোর্ট করেছেন। রোলান্ডো এস্পিনোজা (@ডার্ক্রো) কোচাবাম্বার বিরোধী তরুণ দলের কথা লিখেছেন, তিনি যে স্কুলে ভোট দিয়েছেন তারা সেখানে ছিল:
# গনভোট সিবিবিএ (কোচাবাম্বা) জেভেন্তুদ কোচালা (তরুণ দল) প্রতিনিধীদের তালিকা লোইয়োলা স্কুল থেকে সংগ্রহ করছে।
লা পাজে, ইলায়না কুইরোজ (@ ই_লিয়ানা) লিখেছেন নাগরিক দায়িত্ব পালনের পরে অনেকে কিভাবে তাদের দিন কাটাচ্ছেন।
কেউ কেউ সাজতা দে পোলো ( মুরগীর খাবার) খাচ্ছেন আর অন্যরা কোকা কোলা খাচ্ছেন লা পাজের হাই স্কুলে ভোট দেবার পরে।
তিনি টুইটপিকে একটা ছবিও দিয়েছেন তার কালি মাখানো আগুলের দেখাতে যে তিনি ভোট দিয়েছেন।
কিছু ভোটার ভোটের দিনে নিজেদের বাড়ী থেকে অনেক দূরে ছিলেন। মারিও সেজার সেনোরানিস (@ মারিওসেজার_বো) সান্তা ক্রুজের এখন দেশের অন্য দিকে লা পাজে আছেন আর ঠিক জানেন না যে তিনি ভোট দিতে পারবেন কিনাঃ
আমি জেগে উঠছি উ উ.. আমি এখনো জানি না গনভোটের জন্য ভোট দেয়ার সার্টিফিকেট কোথা থেকে আনতে হবে, আমার উচিত ছিল সান্তা ক্রুজে ভোট দেয়া, কিন্তু আমি লা পাজে আছি।
আল মিনুটো সাইট একটা বিশেষ টুইটার আকাউন্ট খুলেছে @রেফারেন্ডাম বো  সংবাদ, ঘটনার লিঙ্ক শেয়ার করার জন্য আর একটা কভার ইট লাইভ প্রযুক্তি দিয়েছেন লাইভ চ্যাট আর কিছু টুইটের পুন:প্রকাশের জন্য।
বলিভিয়া: ডেঙ্গু রোগকে মোকাবেলা করা
ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা বলিভিয়ার পুর্বাঞ্চলে শস্য ও বাসগৃহের ক্ষতি করে। এই বন্যা আবার মশককুলের জন্য তাদের ভাবী উত্তরাধিকরাদের জন্ম দেবার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে। এখানে জন্মলাভকারী মশারা আবার ডেঙ্গু রোগের জীবানু ছাড়াতে সক্ষম। ডেঙ্গুর লক্ষণ এর মধ্যে রয়েছে তীব্র মাথাব্যাথা, পেশী এবং হাড়ের গিটে বা জোড়ায় ব্যাথা হওয়া। এ ছাড়া আরো ভয়াবহভাবে ডেঙ্গু হেমোরজিক জ্বর তৈরী করে। এই রোগে ইতিমধ্যে দেশটিতে তিনজন মারা গেছে।
আলকোলিকোর এরিকা পিন্টো (স্প্যানিশ ভাষায়) লিখছেন যে ডেঙ্গু জ্বর ইতিমধ্যে সান্তা ক্রুজ শহরে ছড়িয়ে পড়েছে। তিনি আশা করছেন এটি তার নিজের শহর ত্রিনিদাদে হানা দেবে না।
সান্তা ক্রুজের ব্লগার উইলি এন্ড্রেজ সরাসরি ডেঙ্গু জ্বর মোকাবেলার অভিজ্ঞতা অর্জন করেছিলেন(স্প্যানিশ ভাষায়):
Esta muy complicado esto del dengue por estos rumbos; no es de tenerlo en poco, especialmente viendo testimonios de personas que han quedado marcadas de por vida por no tratar a tiempo y como debe ser esa enfermedad. Y pensar que todo esto es por culpa de un insecto tan peqeño, al final de todo… ¡qué débiles somos!.
He tenido el tiempo en que pasé por esa enfermedad, no es nada agradable sinceramente, los dolores en las articulaciones, en los músculos… es como si te hubieran pegado.
এখানে ডেঙ্গু বেশ জটিল এক সমস্যা। এটাকে কেউ ছোট করে দেখে না।  বিশেষ করে যখন কেউ দেখে আক্রান্ত ব্যাক্তি জীবনের জন্য ছটফট করছে, কারন সঠিক সময়ে এই রোগের চিকিৎসা হয়নি। এই রোগের ক্ষেত্রে সঠিক সময়ে চিকিৎসা পাওয়াটা খুবই জরুরী। আর এ সকল কিছু ত্রুটির কারন ছোট্ট একটা প্রাণী, সবশেষে বলা যায় আমরা আসলে খুবই দুর্বল!
এক সময় আমি নিজেই এই রোগে আক্রান্ত হই এবং যদি সত্যি বলি সেটা মোটেও ভালো কোন অভিজ্ঞতা ছিল না। আমার প্রতিটি গোড়ায় ব্যাথা ছিল। এটি এমন ব্যাথা যেন কেউ তোমাকে পিটাচ্ছে।
এখন সে তার স্ত্রীকে সাহায্য করছে কারন সেও খুব সম্প্রতি ডেঙ্গু রোগ থেকে সেরে উঠেছে। এছাড়া তার স্ত্রী তিন মাসের অন্ত:স্বত্তা যা কিনা আরেক ধরনের চিন্তার কারন হতে পারে। তারা সান্তা ক্রুজের অনেক ক্লিনিকে গেছে, যতক্ষণ না পর্যন্ত সঠিক ক্লিনিক পাওয়া যায়নি ততক্ষন তারা যথাযথ চিকিৎসা পায়নি। এখন সবকিছু আগের চেয়ে অনেক ভালো এবং শিশুটি এই রোগে আক্রান্ত হয়নি। তিনি সবাইকে জানান:
gracias a Dios, Sara esta mucho mejor y con los medicamentos indicados. A cuidarse del dengue.
ঈশ্বরকে ধন্যবাদ, সারা এখন আগের চেয়ে ভালো এবং সঠিক ওষুধ নিচ্ছে। নিজেকে ডেঙ্গুর হাত থেকে রক্ষা করুন।
সিরিয়া: আরব নেতারা কখনো একসাথে হতে পারে না, একটি রুমেও না
গাজায় আক্রমণ যখন তৃতীয় সপ্তাহে পড়ল তখনও আরব নেতারা একমত হতে পারেননি যে এই সংকট মোকাবেলার জন্যে আরব লীগের সদস্যদের একটি জরুরী সভা করা দরকার। সিরিয়ার ব্লগাররা রাজনীতির এই উত্থানপতন নিয়ে খুবই রাগান্বিত। একে আরববিশ্বে সাম্প্রতিক কালের সবচেয়ে বড় রাজনৈতিক মতভেদএর বিভক্তিও বলা যায়।
সিরিয়া নিউজ ওয়্যারের সাসা তার সাম্প্রতিক পোস্টে উচ্চকন্ঠে বলছেন “লজ্জা, লজ্জা, লজ্জা আরব বিশ্ব তোমাকে।”:
এই করুনার পাত্র আরবরা গাজায় গণহত্যা নিয়ে একটি জরুরী আরব লীগ সভায় বসতেও আগ্রহী নয়।
তোমরা অকর্মন্য, দায়িত্বজ্ঞানহীন, স্বার্থপর, ধামা ধরা এবং লজ্জাহীন অথর্ব। তোমরা কি আমাদের নিয়ে কথা বলার অভিনয়ও ছেড়ে দিয়েছ?
এই ব্লগার একটি তালিকা দিয়েছেন কোন কোন দেশ সভা করতে বিরোধীতা করছে:
“এই সমস্ত দেশের গাজা নিয়ে কোন মাথা ব্যাথা নেই: মিশর, সৌদি আরব, কুয়েত, ইরাক, জর্ডান, তিউনিশিয়া আর বাহরাইন। (গালি)”
সিরিয়ানগাভরোচে তিক্ততার সাথে স্বীকার করছে যে সৌদি আরব ও মিশর জরুরী আরব লীগ কেন সভা করছে না:
أعتقد أنني أتفق مع مصر و السعودية في موقفهما الرافض لانعقاد القمة العربية, و يأتي هذا الاتفاق من حرصي على صحة المواطنين العرب النفسية , يُفضّل أن يكون الذل متفرّقاً في قصور العواصم العربية على أن يجتمع كله في قاعة واحدة “فرد خبطة”, فهذا سيشكّل صدمة قد تكون أكبر من قدرة المواطن العربي على امتصاص الصدمات, رغم أن هذه القدرة متطورة جداً لدينا بحمد الله و فضل أنظمتنا الحكيمة
আমি মনে হয় মিশর এবং সৌদি আরবের সাথে আরব সামিট করতে মানা করার যুক্তিটাকে মানছি। আরব নাগরিকদের মনস্তাত্বিক সুস্থতার জন্যেই আমি এরকমটি ভাবছি। এই লজ্জার ভার মনে হয় প্রাসাদগুলোরই নেয়া ভালো কারন একটি সামিট হলে সবার কাছে লজ্জাগুলো নেমে আসলে ব্যাপারটি আরও গুরুতর হত। তেমন হলে সেই বিভীষিকা আরব নাগরিকরা সহ্য করতে পারত না।
যখন এরকম বিতর্ক চলছিল তখন খবর আসল যে মানবজাতির উপর অপরাধের কারনে বলিভিয়া আর ভেনেজুয়েলা ইজরায়েলী রাষ্ট্রদুতকে বহিস্কার করে। অথচ “মডারেট” আরব দেশগুলোতে ইজরায়েলী রাষ্ট্রদুতরা সসম্মানেই আছেন।
৩আবদাল্লাহ এই দুটি ল্যাটিন আমেরিকান দেশকে আরবদেশের অংশ বলে ঘোষণা দিয়েছেন। তিনি ব্যাখা করেন কেন:
جمهورية بوليفيا العربية
المملكة العربية الشافيزية
نعم بوليفيا عربية، فالعروبة ليست فقط لسانا نتكلم به، العروبة هي مواقف. العربي الأصيل شجاع ولا يرضى بالظلم.
আরব রিপাবলিক অফ বলিভিয়া
শাভেজিয়ান আরব কিংডম
হ্যা, বলিভিয়া একটি আরবদেশ; আরবদেশের মহিমা শুধু একই ভাষাগত বৈশিষ্ট নয়, আরবদেশ একটি (রাজনৈতিক) অবস্থান। একজন সত্যিকারের আরব সাহসী এবং অন্যায় কখনই সহ্য করে না।
দামাসসীন ব্লগ “মডারেট” আরব দেশসমুহের অবস্থান নিয়ে তার প্রতিক্রিয়া জানিয়েছে:
আমি একদা নিজেকে “মডারেট” বলতাম কিন্তু এই সংকটময় মুহূর্তে “মডারেট” আরবদেশগুলো শব্দটির মানে পাল্টিয়ে ভীতুর সমার্থ করে দিয়েছে।
এমনকি গতবারের আরব লীগ সামিটে গাদ্দাফি যেমন বলেছিল: “আমাদের আরবদের কোন কিছুই একত্র করতে পারে না শুধু এই রুমে আবদ্ধ থাকা ছাড়া”- তাও এখানে খাটে না।