Global Voices বাংলা ভার্সন » আর্জেন্টিনা
আর্জেন্টিনা: প্রচার মাধ্যমের জন্য নতুন আইনের অনুমোদন
অডিওভিজুয়াল মাধ্যমের জন্য আর্জেন্টিনার সরকার এক নতুন আইন করেছে, যা  উন্মুক্ত তরঙ্গ, কেবল  ও স্যাটেলাইট টেলিভিশন এবং রেডিওর জন্য বেশ কিছু নতুন ধারাবাহিক নীতিমালার মাধ্যমে পালিত হবে। এর সাথে যোগ করা যেতে পারে এই আইন প্রয়োগের ফলে চ্যানেলে নির্ধারিত মাত্রায় গান ও ছবি প্রচারিত করতে হবে।  আর্জেন্টিনার শেষ স্বৈরশাসক অপসারিত হবার পর থেকে যে নীতিমালা এই বাজার নিয়ন্ত্রণ করছিল তা বাতিল করা হয়েছে।
নতুন প্রচার মাধ্যম আইন সমর্থন কারীদের একটি মিছিল: ছবি তুলেছেন বিয়াট্রিশ মার্চ এবং ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স এর আওতায় ব্যবহৃত।
এই আইন নিয়ে আলোচনা করার সময় রেডিও ও টেলিভিশন চ্যানেল গুলো বেশ কিছু বিতর্ক তৈরি করেছে। দেশটির প্রধান প্রচার মাধ্যম ক্লারিন, যাদের বেশ কয়েকটি টিভি চ্যানেল, রেডিও স্টেশন রয়েছে এবং তাদের কেবল টিভিরও বেশ কিছু গ্রাহক রয়েছে। তারা এই আইনের কেবল খারাপ দিক তুলে ধরে এর সম্বন্ধে প্রচার করেছে এবং অন্য প্রচার মাধ্যমগুলোও একই কাজ করেছে। তবে প্রচার মাধ্যমে এই আইনকে খারাপ ভাবে উপস্থাপন করা সত্বেও আর্জেন্টিনার শহরগুলোর রাস্তায় এই আইন নিয়ে তেমন কোন বিশাল বিক্ষোভ প্রদর্শিত হয় নি, যেমনটি ২০০৮ সালে কৃষিতে আয়কর বৃদ্ধির কারণে সৃষ্ট বিতর্কের সময় তৈরি হয়েছিল। এই আইনের ক্ষেত্রে শেষ পর্যন্ত সরকার সিনেটে এক সহজ বিজয় অর্জন করে। ১০ ডিসেম্বরের পরে সংসদে নতুন করে সাজানো হবে এবং এবং বর্তমান দল চেম্বার এবং কংগ্রেস উভয় জায়গায় তার সংখ্যাগরিষ্ঠতা হারাতে পারে।
এরিস্টোটেলাইজার ব্লগ [স্প্যানিশ ভাষায়] কংগ্রেসে এই আইনের অনুমোদন প্রদানের উপর তারা মনোযোগ বজায় রেখেছেন:
El tratamiento de la ley de medios arroja nuevas luces sobre el modo de gobernar del matrimonio presidencial que continúa erosionando la ya escasa credibilidad de las instituciones. Esta es una ley arcaica que se nutre del ideario del primer peronismo, a pesar de que el mundo ha cambiado y mucho, desde entonces.
প্রচার মাধ্যমে এই আইনটিকে যে ভাবে উপস্থাপন করা হয়েছে, তা বোঝা যাচ্ছে কি ভাবে রাষ্ট্রপতি দম্পতি এই দেশটিকে শাসন করছে। এই ঘটনায় স্পষ্ট হচ্ছে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্তৃত্ব ক্রমশ ক্ষয় পাচ্ছে। এটি একটি সেকেলে আইন, যা পেরনের শাসনের সময় থেকে একে লালন পালন করে আসা হচ্ছে, যদিও সারা বিশ্ব সেই সময় থেকে অনেক খানি বদলে গেছে।
ন্যানোপডের ব্লগ [স্প্যানিশ ভাষায়] এই ঘটনার ক্ষেত্রে বিস্তৃত ভবিষ্যৎ বাণী করেছে, সেই ভবিষ্যৎ বাণী অনুসারে এই আইনের সকল প্রয়োগ খারাপ কিছু বয়ে আনবে। প্রচার মাধ্যম সম্বন্ধীয় এই আইনের ব্যাপারে এন অ্যালুমনো ডিফেরেয়নসিয়েট [স্প্যানিশ ভাষায়], এল এট্রিলেরো [স্প্যানিশ ভাষায়], এবং এল অবজারভেটেরিও পলিটিকো [স্প্যানিশ ভাষায়] ব্লগের কিছু নেতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে (অথবা কংগ্রেসে একে যে ভাবে উপস্থাপন করা হয়েছে অন্তত তার ক্ষেত্রে)।
তবে এমন অনেকে রয়েছে, যারা এই আইনের অনুমোদনকে ইতিবাচক দৃষ্টিতে দেখে, অল সেন্ট্রো ইয়া আডেন্ট্রো [স্প্যানিশ ভাষায়] বর্ণনা করছে:
La instalación del debate sobre una nueva ley de medios audiovisuales en el parlamento tuvo otro efecto en la población. Las franjas más progresistas de la población acompañaron, militándolo, el proyecto de ley que envió el Poder Ejecutivo al Legislativo. Esta vez la centroizquierda y casi todo el campo popular apoyaron la iniciativa del Gobierno (…). Las élites dominantes no pudieron imponer sus intereses particulares (…) en contra de la voluntad general.
নতুন অডিওভিজুয়াল আইন নিয়ে সংসদে তৈরি হওয়া বিতর্ক জনতার উপর আরেক ধরনের প্রভাব তৈরি করবে। এই আইনের ক্ষেত্রে সবচেয়ে প্রগতিশীল মানুষদের সমর্থন রয়েছে। এর ফলে বেশ উদ্যমের সাথে এই আইনটি নির্বাহী বিভাগ  থেকে আইন বিভাগের কাজে পাঠানো হয়েছে।  এইবার বাম ও প্রায় সকল জনপ্রিয় দল সরকারের এই উদ্যোগকে সমর্থন জানাচ্ছে (…)। ক্ষমতা পরায়ণ অভিজাত শ্রেণী জনতার (…) ইচ্ছার বিরুদ্ধে তাদের চাওয়াকে জনতার  উপর চাপিয়ে দেবে না।
এই আইন সম্বন্ধে সবচেয়ে ইতিবাচক লেখাটি পাওয়া যাবে ফ্রান্সিস্কো জোসে বেসনেস [স্প্যানিশ ভাষায়], আর্টে ইয়া ব্রুজেরিয়া [স্প্যানিশ ভাষায়], সিন জোনসেরাস [স্প্যানিশ ভাষায়] এবং  ফিন ডেল ক্যাপিটালিজমো ¿ সালভাজো [স্প্যানিশ ব্লগে]।
টুইটারে এই বিষয়ে বেশ লম্বা কিছু মত বিনিময় হয়েছে, যা হাসটাগ#লেইডেমিডিও (leydemedios) [স্প্যানিশ ভাষায়] এবং #লেইমিডিওস [স্প্যানিশ ভাষায়]-এ পাওয়া যাবে (প্রচার মাধ্যম আইন)।
আর্জেন্টিনা: পল্লীগীতি গায়িকা মার্সেডাস সোসার মৃত্যুতে শোক
অক্টোবরের ৪ তারিখে আর্জেন্টিনার গায়িকা মার্সেডাস সোসা মৃত্যু বরণ করেন। তিনি ল্যাটিন আমেরিকার পল্লী সঙ্গীতের এক অন্যতম কণ্ঠস্বর ছিলেন। গত সপ্তাহে এটাই ছিল পত্রিকার এক গুরুত্বপূর্ণ সংবাদ। আর্জেন্টিনার সকল পত্রিকা তার  মৃত্যু সংবাদ প্রকাশ করে এবং রোববারে বেশ কিছু কেবল নিউজ চ্যানেল এই শোক সংবাদ প্রকাশ করে।
ছবি বাসিলভিচ এর তোলা এবং ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স এর আওতায় ব্যবহার করা হয়েছে।
যেমনটা ভাবা হয়েছিল, আর্জেন্টিনার অনেক ব্লগার এই গায়িকার মৃত্যু নিয়ে লিখেছে। এদের বেশীরভাগই গায়িকার প্রতি শ্রদ্ধা প্রকাশের জন্য তার গানের ভিডিও ও গান নেটে প্রকাশ করেছে। অন্যরা এই বেদনাদায়ক দিনটির সংক্ষিপ্ত বিবরণ দিয়েছে। যেমন, লা কোসিনা প্লুরাল [স্প্যানিশ ভাষায়] ব্লগের টমি লিখেছেন:
Tus acciones, tus palabras, tus canciones y tu voz despertaron alguna conciencia social…( algunas siguen dormidas), te echaremos de menos para siempre, que descanses allí donde estés
আপনার কাজ, শব্দ, গান এবং কণ্ঠ সমাজকে জাগিয়ে তুলে.. (যখন অনেকে ঘুমিয়ে থাকে), এখন থেকে আমরা আপনার অভাব বোধ করতে থাকব, আপনি যেখানে থাকুন, শান্তিতে থাকুন।
মার্সেডাস সোসার প্রতি শ্রদ্ধা জানাতে শোকার্ত জনতা লাইনে দাঁড়িয়ে রয়েছে। ছবি ব্লু মার্চের তোলা এবং তা ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স এর আওতায় ব্যবহার করা হয়েছে।
অন্য ব্লগাররা সংক্ষিপ্ত আকারে জানাচ্ছে তার মৃত্যুর দিন কি ঘটেছিল। ব্লগার লা কারাবিনা [স্প্যানিশ ভাষায়] লিখেছে যে:
desde que se conoció su muerte (producida en la madrugada del domingo), sus admiradores han guardado pacientemente horas de fila para acceder al velatorio organizado en el salón de los Pasos Perdidos del Congreso, un honor sólo reservado para las más importantes personalidades políticas y culturales.
যখন তার মৃত্যুর কথা ঘোষণা করা হয় (রবিবার সকালে), তখন থেকে ভক্তরা  তার প্রতি শোক প্রকাশ করার জন্য ধৈর্য সহকারে কংগ্রেসের পাসোস পেরিডোস সালুন নামক এলাকার সামনে দাঁড়িয়ে ছিল। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিদের মৃতদেহকে সম্মান প্রদর্শনের জন্য কেবল  এই এলাকাটি ব্যবহার করা হয়।
ক্রমাগতভাবে স্বাস্থ্যের অবনতি ঘটার সময় ও মৃত্যুর পর, এই গায়িকার নিজস্ব ওয়েবসাইটে অজস্র বার্তা এসে জমা হয়েছে। একই সাথে ভক্তরা মার্সেডাস সোসার ফেসবুকের পাতায় শোক প্রকাশ করেছে [স্প্যানিশ ভাষায়]।
স্প্যানিশ থেকে অনুবাদ করেছেন  এডুয়ার্ডো আভিলা
আর্জেন্টিনা: কিছু প্রযুক্তিগত পণ্যের উপর কর ধার্যের প্রস্তাবনা
আর্জেন্টিনার চেম্বার অফ ডেপুটিজ(সংসদের নিম্ন কক্ষ), সংসদে এক আইন অনুমোদন করেছে যার মাধ্যমে বিশাল পরিমাণ প্রযুক্তিগত পণ্যের উপর কর বাড়ানো হবে। যদিও কম্পিউটার ও নেটবুক এর অন্তর্ভুক্ত নয় কিন্তু পিসি বা ব্যক্তিগত কম্পিউটার, মোবাইল ফোন, টেলিভিশন, এবং অন্য যন্ত্র এই করের আওতায় আসবে। তবে যে সমস্ত প্রযুক্তিগত পণ্য আর্জেন্টিনার তিয়েরা দেল ফুয়েগোতে উৎপন্ন হয় সে সমস্ত পণ্যের ক্ষেত্রে এই কর বৃদ্ধি নীতি কার্যকর হবে না। আমদানিকৃত প্রযুক্তি পণ্যের উপর বিক্রয় কর ১০.৫ শতাংশ থেকে বেড়ে ২১ শতাংশ হতে পারে। এখনো স্পষ্ট নয় যে, সংসদ এই পরিমাণ কর বৃদ্ধি অনুমোদন করেছে কিনা। আর্জেন্টিনার অনেকে অপেক্ষায় রয়েছেন বিশেষ গুরুত্বপূর্ণ এ সকল প্রযুক্তিগত পণ্যের এই বিশেষ দাম বৃদ্ধি হয় কিনা তা দেখার জন্য।
এখন যারা এই নীতি চালু করতে যাচ্ছে তাদের হিসেব মোতাবেক তিয়েরা দেল ফুয়েগোতে আরো চাকুরি সৃষ্টি ও স্থানীয় পণ্য উৎপাদকরা যাতে বেশী করে নানা ধরনের পণ্য উৎপাদন করতে পারে তার জন্য এই উদ্যোগ। তবে এই ব্যাপারে ব্লগাররা দ্রুত তাদের প্রতিক্রিয়া প্রদর্শন করে। এবং সাধারণ ভাবে বলা যায় তারা সংসদীয় অনুমোদনের নিন্দা জানায়। ডেনকেন উবার [স্প্যানিশ ভাষায়] ব্লগে মারিয়ানো আমার্তিনো বিস্মিত:
¿No es este otro más de los impuestos regresivos que existen en este país? Una persona de clase media o alta accede a una notebook de u$s2000 sin pagar tasas extras pero alguien que apenas puede pagar un clon de u$s500 para tener su primer PC debe pagar un 30% más. Si buscamos crear una “economía de la información”… gravar con un 30% además del casi 50% de impuestos que ya tienen y encima con un peso argentino débil ¿no es evitar que la base de la pirámide social acceda a las herramientas que tienen más posibilidades de sacarlos de la pobreza?
যে সমস্ত কর দেশকে পেছনে ঠেলে, তা এই দেশে কি থেকে যাচ্ছে না? মধ্যবিত্ত ও উচ্চবিত্ত কোন কর প্রদান না করেই ২০০০ আমেরিকান ডলার দিয়ে একটা ল্যাপটপ কিনতে পারে। কিন্তু যারা কোনরকমে ৫০০ আমেরিকান ডলার দিয়ে ভিন্ন যন্ত্রাংশ জোড়া দিয়ে বানানো পিসি কিনতে পারে তাদের আরো অতিরিক্ত ৩০ শতাংশ টাকা প্রদান করতে হবে কর হিসেবে, তাদের প্রথম কম্পিউটার কেনার জন্য। যদি আমরা, এক “তথ্য অর্থনীতি” তৈরি করতে চাই… ৩০ শতাংশ কর ধার্য করে, এর সাথে অতিরিক্ত আরো অন্যান্য যোগ করলে প্রায় ৫০ শতাংশ কর প্রদান করতে হয়, একই সাথে রয়েছে আর্জেন্টিনার দুর্বল পেসোর প্রভাব। এটা কি এক সামাজিক শ্রেণীর পিরামিড তৈরি করে না, যেখানে এই সমস্ত যন্ত্রের উপর তাদের প্রবেশাধিকার দারিদ্রের হাত থেকে বের হয়ে আসার সম্ভাব্য সুযোগ করে দেয়?
অন্য আরেক ব্লগ যা তৈরি করা হয়েছে এই প্রস্তাবের বিরোধিতা করে তার নাম নো আল ইমপুয়েসটতাজো! (কর বৃদ্ধিকে না বলুন) এবং এটি টুইটারে হাসটাগ#নাম নোআলইমপুয়েসটতাজো ব্যবহারের উৎসাহ প্রদান করে। এছাড়াও ফাবিও.কম.এআর এর বাক্কাজিলিওনি [স্প্যানিশ] লিখেছেন:
lo preocupante del caso es que la urgencia por generar ingresos para las arcas estatales nos va a jugar gravemente en contra como país
রাষ্ট্রের কোষাগারের জন্য ধনরাশি সঞ্চয় করার এই দ্রুত উদ্যোগের সবচেয়ে উদ্বিগ্ন জনক দিক হচ্ছে, একটি দেশ হিসেবে আমাদের তা নানা ভাবে আহত করে।
এমনই “ইলওস” [স্প্যানিশ ভাষায়] বা ইলেকট্রনিক আইন এর রজার শুলজ বলছেন:
en un país donde la barrera cambiaria (3.80 a 1) mas el arancel impositivo vigente cercano al 50% IVA e ingresos brutos, antes de este aumento Argentina ya era el país de Sudamérica más caro para comprar tecnología
এমন এক দেশ যেখানে টাকার বিনিময় একটা সমস্যা (৩.৮০ পেসোতে ১ আমেরিকান ডলার পাওয়া যায়)। এ ছাড়াও বর্তমান শুল্ক বা কর প্রায় আইভিএ ও মোট আয়ের ৫০ শতাংশ। এমনকি এই বৃদ্ধির আগেও দক্ষিণ আমেরিকার দেশগুলোর মধ্যে আর্জেন্টিনা ছিল সবচেয়ে ব্যয়বহুল প্রযুক্তি পণ্যের দেশ। এখানে অনেক বেশী দামে প্রযুক্তি পণ্য কিনতে হয়।
এই বিষয়ে নেতিবাচক প্রচারণা এতদুর গেছে যে, তা ব্লগে ছাড়িয়ে পড়েছে এবং ইউটিউবে প্রবেশ করেছে। এমন একটা প্রচারণা শুরু করেছেন সাংবাদিক ফ্রেডরিকো আইকাওয়া [স্প্যানিশ ভাষায়]:
<object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/Mq9Y2L2Uhas&color1=0xb1b1b1&color2=0xcfcfcf&feature=player_embedded&fs=1"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowScriptAccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/Mq9Y2L2Uhas&color1=0xb1b1b1&color2=0xcfcfcf&feature=player_embedded&fs=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" allowScriptAccess="always" width="425" height="344"></embed></object>
এছাড়া ফেসবুকে প্রচারণা চলছে, যেমন প্রযুক্তি পণ্যের কর বাড়ানোকে না বলুন [স্প্যানিশ ভাষায়] নামক কজ এবং “আমার মোবাইল ফোন কোন বিলাস দ্রব্য নয়। [স্প্যানিশ ভাষায়]” নামক গ্রুপ।
অন্যদিকেপাটরিয়া সি, কোলোনিয়া নো [স্প্যানিশ ভাষায়]  ব্লগের ব্লগার গ্যাব্রিয়েল বলেছেন সংসদীয় এই অনুমোদনের প্রতি সমর্থন রয়েছে এবং তিনি লিখেছেন:
Por 136 votos contra 61, la Cámara de Diputados aprobó el proyecto de ley que aplica gravámenes impositivos a los productos electrónicos importados y establece una reducción tributaria a los fabricados en Tierra del Fuego, y que posibilitará el desarrollo de un polo tecnológico en la provincia y la preservación de los puestos de trabajo en el sector
১৩৬ বনাম ৬১ ভোটে আর্জেন্টিনার সংসদ চেম্বার অফ ডেপুটি এই আইন অনুমোদন করেছে যে, আমদানি করা পণ্যর উপর কর ধার্য করা হবে এবং যে সমস্ত পণ্য তিয়েরা দেল ফুয়েগোতে প্রস্তুত করা হয়, তার উপর থেকে কর কমানো হবে। প্রদেশে প্রযুক্তি মেরুকরণ ঘটানো হবে এবং এই খাতে চাকুরি সংরক্ষণ করা হবে।
নানা দেশের নানা ঘুম পাড়ানি গান: আরোররো প্রকল্প
ঘুম পাড়ানি গান, চিত্র ওয়াইড@আরএফ.এফ এর সৌজন্যে
আর্জেন্টিনা থেকে শিল্পী গাব্রিয়েলা গোল্ডার ব্যাক্তিগত উদ্যোগ নিয়েছেন তার আরোররো প্রকল্পে বিশ্বের সব জায়গা থেকে ঘুম পাড়ানি গান খোঁজা, সংগ্রহ করা, আর এদের মধ্যকার সম্পর্ক খুঁজে বের করার জন্যে। রাইজিং ভয়েসেসের পরিচালক ডেভিড সাসাকি এই প্রকল্প নিয়ে লিখেছেন ৮০+১ ওয়েবসাইটে, যেখানে তিনি ক্যামেরার সামনে গ্যাব্রিয়েলার সাক্ষাৎকার নেন, আর গ্লোবাল ভয়েসেস এর লেখক আর সম্পাদকদের এর সাথে সম্পৃক্ত করেছেন এবং অনেককে উদ্বুদ্ধ করেছেন যাতে তারা তাদের ছেলেবেলার ঘুমপাড়ানি গানের স্মৃতিচারণ করে তা রেকর্ড করতে পারেন।
ডেভিড সাসাকি লিখেছেন:
আমি বুয়েনোস আয়ার্স এর সান তেলমো এলাকায় এল হিপোপোটামোতে গোলদারের সাথে বসেছিলাম এটা জানার জন্য যে ২০০টি ভিডিও এরই মধ্যে রেকর্ড করা হয়েছে তাতে কি জানা গেছে, আর পরবর্তী দুই মাসে এই প্রকল্প কিভাবে চলবে যা (আর্জেন্টিনার) বুয়েনোস আয়ার্স আর (অস্ট্রিয়ার) লিঞ্জ এ একসাথে দেখানো হবে। আমাদের কথোপকথন স্প্যানিশ ভাষায় হয়েছে, কিন্তু আমি ভিডিওতে ইংরেজি সাব টাইটেল যোগ করেছি:
ঘুমপাড়ানি গানের প্রকল্প দ্বারা উদ্বুদ্ধ হয়ে, তিনি নিজে রেকর্ড করেছেন ‘সুইং লো, সুইট চ্যারিয়ট' - একটা গান যেটা তিনি মনে রেখেছেন যে তার বাবা মা তাকে ঘুম পাড়ানোর জন্য গাইতেন:
<object width="435" height="355"><param name="movie" value="http://seesmic.com/embeds/wrapper.swf"></param><param name="bgcolor" value="#666666" /><param name="allowFullScreen" value="true" /><param name="allowScriptAccess" value="always" /><param name="flashVars" value="video=cDt5TlA2vQ&version=threadedplayer" /><embed src="http://seesmic.com/embeds/wrapper.swf" type="application/x-shockwave-flash" flashVars="video=cDt5TlA2vQ&version=threadedplayer" allowFullScreen="true" 	bgcolor="#666666" allowScriptAccess="always"  width="435" height="355" ></embed></object>
ত্রিনিদাদ আর টোবাগো থেকে আমাদের ব্যবস্থাপনা পরিচালক, জর্জিয়া পপলওয়েলও যোগ দিয়েছিলেন ব্লাঙ্কেট বে গানের সাথে:
<embed src="http://blip.tv/play/AYGD4BqBxXg" type="application/x-shockwave-flash" width="425" height="344" allowscriptaccess="always" allowfullscreen="true"></embed>
লোভা রাকোতোমালালা মাদাগাস্কার থেকে হাঁস নিয়ে একটা ঘুমপাড়ানি গান গেয়েছেন:
<object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/nHzgo0Fb8_A&color1=0x234900&color2=0x4e9e00&hl=es&feature=player_embedded&fs=1"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowScriptAccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/nHzgo0Fb8_A&color1=0x234900&color2=0x4e9e00&hl=es&feature=player_embedded&fs=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" allowScriptAccess="always" width="425" height="344"></embed></object>
ধন্যবাদ অনিক ক্রিকোরিয়ান আর ভেরোনিকা খখলোভাকে যাদের পরার্মশে আপনাদের সামনে একটি রাশিয়ান এনিমেশন প্রোজেক্ট তুলে ধরছি যেখানে সারা বিশ্বের ঘুমপাড়ানি গানের কথা ব্যাখ্যা করা হয়েছে। নীচের আজারবাইজানি ঘুমপাড়ানি গানে বর্ণনা করা হচ্ছে একটা বাচ্চা সম্পর্কে যে নিজের জীবন নিয়ে স্বপ্ন দেখছে। আর ইউক্রেনের গানটিতে শীতকাল বাচ্চাটাকে ঘুম পাড়ানো হচ্ছে। অন্যান্য দেশের আরো ঘুমপাড়ানি গান এখানে পাওয়া যাবে:
<object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/10YiK_VPh4k&color1=0x234900&color2=0x4e9e00&hl=es&feature=player_embedded&fs=1"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowScriptAccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/10YiK_VPh4k&color1=0x234900&color2=0x4e9e00&hl=es&feature=player_embedded&fs=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" allowScriptAccess="always" width="425" height="344"></embed></object>
<object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/fwEtAwXgeaQ&color1=0x234900&color2=0x4e9e00&hl=es&feature=player_embedded&fs=1"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowScriptAccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/fwEtAwXgeaQ&color1=0x234900&color2=0x4e9e00&hl=es&feature=player_embedded&fs=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" allowScriptAccess="always" width="425" height="344"></embed></object>
পরে রয়েছে একটি ব্রাজিলের গান যার উদ্দেশ্য বাচ্চাদের ভয় দেখিয়ে ঘুম পাড়ানো, যার সম্পর্কে বলেছেন পলা গোজ: কালো মুখওয়ালা ষাড়, যেখানে ষাড় ওইসব বাচ্চাদের নিয়ে যাবে যারা তার কালো মুখকে ভয় পাবে। পরের ভিডিওতে, একটা অল্প বয়স্ক মেয়ে এটা গাচ্ছে:
<object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/d43V7aEqCBg&color1=0x234900&color2=0x4e9e00&hl=es&feature=player_embedded&fs=1"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowScriptAccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/d43V7aEqCBg&color1=0x234900&color2=0x4e9e00&hl=es&feature=player_embedded&fs=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" allowScriptAccess="always" width="425" height="344"></embed></object>
ভয়ের কথা আর জাদুগরী সুরের আর একটা ঘুম পাড়ানি গান হচ্ছে শিমাবারা লুলাবাই, যার মোটামুটি ভাষান্তর করেছেন হানাকো তোকিতা:
“ আমি অনেক গরিব আর দেখতে ভালো না তাই আমি বিক্রি হব না… দয়া করে ঘুমাতে যাও নাহলে পাচারকারী এসে তোমাকে নিয়ে যাবে… আমি ভাবছি সমস্ত মেয়েরা এখন কোথায় আর কোথায় তাদেরকে বিক্রি করা হয়েছিল… ওরোরোনবায়, ওরোরোনবায়…”
<object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/H3EpCE1GMaU&color1=0x234900&color2=0x4e9e00&hl=es&feature=player_embedded&fs=1"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowScriptAccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/H3EpCE1GMaU&color1=0x234900&color2=0x4e9e00&hl=es&feature=player_embedded&fs=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" allowScriptAccess="always" width="425" height="344"></embed></object>
প্রথমত:, সকল লেখক আর সম্পাদকদের ধন্যবাদ যারা তাদের ছেলেবেলার ঘুমপাড়ানি গান আর পরামর্শ দিয়ে অংশগ্রহণ করেছেন, যদিও তার সব আমরা এই পোস্টের অর্ন্তভুক্ত করতে পারিনি। অনুগ্রহ করে দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করুন!
থাম্বনেইল চিত্রটি ওয়াইড@আরএফ.এফ এর ছবি থেকে রুপান্তরিত।
আর্জেন্টিনা: ক্লারিন মিডিয়া গ্রুপ বাধ্য করছে ভিডিও অপসারনে
মিডিয়া গ্রুপ ক্লারিনকে [স্প্যানিশ ভাষায়] আজের্ন্টিনার সবচেয়ে গুরুত্বপুর্ণ মিডিয়া গ্রুপ বলে বিবেচনা করা হয় এবং তারা যার অংশীদার তার মধ্যে রয়েছে দৈনিক সংবাদপত্র ক্লারিন। সাম্প্রতিক মাসগুলোতে প্রতিষ্ঠানটি সে সমস্ত ইউটিউব ব্যবহারকারীর এ্যাকাউন্ট বন্ধ করার দাবী করছে যারা এই কোম্পানীর তৈরী করা কোন অনুষ্ঠান ব্যবহার করছে, যেমন বুয়েন্স আয়ার্সের চ্যানেল ১৩ অথবা কেবল নিউজ চ্যানেল টিএন-এর অনুষ্ঠান। এখন এই নীতি আরো উত্তেজনার কারন সৃষ্টি করেছে যখন ক্লারিন ব্লগারদের ইউটিউব এ্যাকাউন্ট বন্ধ করার জন্য চাপ প্রয়োগ করতে শুরু করেছে। তারা নতুন কোন অনু্ষ্ঠান বা উপাদানের অংশ বিশেষ ব্যবহার করে তাদের তারা চাপ দিচ্ছে, এমনকি যদিও তারা লাভজনক কাজের উদ্দেশ্য ছাড়া অথবা তাদের নিজস্ব সংগ্রহের জন্য তা করে, তারপরেও।
ব্লগ মুন্ড পারভার্সো [স্প্যানিশ ভাষায়] হিসেব করে দেখাচ্ছে কিভাবে ক্লারিন তার দুইবার ইউটিউব এ্যাকাউন্ট বন্ধ করতে বাধ্য করে এবং এখন তারা তার তৃতীয় এ্যাকাউন্টও বন্ধ করার হুমকি দিচ্ছে। এই এ্যাকাউন্ট এখনও চালু রয়েছে কিন্তু দিয়োগো এফ কে বাধ্য করা হয়েছে যে ভিডিও নিয়ে প্রশ্ন উঠেছে তা মুছে ফেলতে। তিনি লিখছেন:
Este blog no tiene fines de lucro, no hay publicidad ni uso monetario del material que se publica, el cual tiene como finalidad informar a la ciudadanía de cuestiones estrictamente políticas. Ninguna empresa privada tiene el derecho a censurar declaraciones de funcionarios públicos, y esto que está pasando debería preocuparnos a todos porque a todos nos afecta: nos están tratando de robar la voz.
এই ব্লগ লাভ জনক কোন ব্লগ নয়। এখানে কোন বিজ্ঞাপন নেই, নেই কোন টাকা আয় করা যায় এমন কোন উপাদান, এর উদ্দেশ্য নাগরিকদের এমন বিষয় সমন্ধে জানানো যা পুরোপুরি রাজনৈতিক। জনতার উদ্দেশ্য যা লেখা হয় তা সেন্সর বা বন্ধ করার অধিকার কোন ব্যক্তিগত ব্যবসার নেই, এবং যা ঘটছে সে সমন্ধে তাদের সচেতন থাকা উচিত, যারা এর দ্বারা প্রভাবিত হয়: তারা আমাদের কণ্ঠস্বর চুরি করার চেষ্টা করছে।
অন্য ব্লগ যেমন রেজিস্ট্রো মুন্ডো [স্প্যানিশ ভাষায়] এবং বানইয়া০৮ [স্প্যানিশ ভাষায়] এদেরকে যথারীতি সর্তকবার্তা হিসেব ইমেইল পাঠানো হয়েছে, তারা যেন যে সমস্ত ভিডিও নিয়ে প্রশ্ন রয়েছে সেগুলো সরিয়ে ফেলে।
এর পরবর্তী কয়েকদিন আর্জেন্টিনার একদল ব্লগার এর বিরুদ্ধে নিন্দা জানিয়ে এক বিবৃতি প্রকাশ করবে যে তাদের এই নীতি আর্টেয়ার এসএ কর্তৃক ইউটিউব একাউন্ট বন্ধ করার অনুরোধ জানানোর বিরুদ্ধে। আর্টেয়ার এসএ এই মিডিয়া গ্রুপের অডিও ভিজুয়াল অংশ এবং বাক স্বাধীনতা এবং জনতার বিষয়ে সকল তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে হবে।
মুন্ড পারভার্সো [স্প্যানিশ ভাষায়]   ব্লগারদের এক তালিকা একত্র করেছে যারা তার সাথে একাত্বতা ঘোষণা করেছে। ব্লগ লা বার্বারিয়া [স্প্যানিশ ভাষায়] একমত যে ক্লারিন গ্রুপের এই কাজ ঠিক হয়নি। সাবের ডেরেচো ব্লগের[স্প্যানিশ ভাষায়]  লেখক আইনজীবি এবং আইনের অধ্যাপক গুস্তাভো আরবাল্লোর একই মত, যিনি লিখছেন:
Mas alla del tema hay que ponerlo en su real dimensión: es censura. Estamos acostumbrados a identificar la “censura” con algo que hace el Estado contra un gran medio. Pero la naturaleza de la censura es más amplia y en este caso estamos ante una censura de un particular grande (que abusa de su posición dominante) a un particular chico.
এটি বিষয়ের বাইরে চলে যাওয়া। এটা অবশ্যই তার সত্যিকারের বাস্তবতায় রাখতে হবে: এটা কোন কিছু সেন্সরশীপ বা বন্ধ করা। আমাদের সেন্সরশীপকে চিহ্নিত করতে হবে এমন একটা বিষয় হিসেবে যা রাষ্ট্র একটা বিশাল মিডিয়া প্রতিষ্ঠানের জন্য করে। কিন্তু সেন্সরশীপের প্রকৃতি আরো অনেক বড় এবং এই ক্ষেত্রে আমরা সেন্সরশীপকে এক বিশাল অংশ বা সত্বা হিসেবে দেখছি (যা অপব্যবহার করা হচ্ছে) একটি ক্ষুদ্র অংশের বিরুদ্ধে।
এই দুই ব্লগার আইন১১৭২৩ [স্প্যানিশ ভাষায়] -এর অনুচ্ছেদ ২৮ এর দিকে নির্দেশ করছে যা প্রতিষ্ঠিত করেছে যে সাধারণ কৌতুহলজনক সংবাদ ব্যবহার, পরিবেশন বা পুনরায় পরিবেশন করা যেতে পারে; কিন্তু যখন তাদের মুল সংস্করণ প্রকাশ করা হবে তখন অবশ্যই তাদের সাইট বা উৎসের নাম উল্লেখ করতে হবে। এটাই হলো মুল বিষয় ইউটিউবে যে সমস্ত ভিডিও প্রকাশ করে তার ক্ষেত্রে শ্রদ্ধা প্রকাশ করা হয় এবং ক্লারিন গ্রুপের যে কারণটিতে আপত্তি রয়েছে।
আর্জেন্টিনা: রিয়াচুয়েলো নদী পরিষ্কার করা
লা মাতাঞ্জা নদী, যা পরিচিত এল রিয়াচুয়েলো (ছোট নদী) হিসাবে আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আয়ার্স শহরকে একই নামের প্রদেশ থেকে আলাদা করে। পর্যটক যেখানে খুব বেশী যায় সেই বোকা অঞ্চলের মধ্য দিয়ে এল রিয়াচুয়েলো বয়ে যায়। কারন এখানে কামিনিতো আছে, ট্যাঙ্গোর ইতিহাসের বিখ্যাত নির্দশন। কামিনিতো রাস্তায় নাচ গানের সুযোগ দেয় আর এটা খুব রঙ্গীন একটা ছোট সড়ক। বুয়েনোস আয়ার্সে গেলে যে কেউ ট্যাঙ্গো অর্কেস্ট্রার মনকাড়া পরিবেশনা শুনতে পারে গ্রীষ্মের রাতে আর সন্ধ্যা শেষ করতে পারে নদীর ধার দিয়ে হেঁটে। দুর্ভাগ্যবশত এটা ভালো উপায় নাও হতে পারে। এই পানির স্রোত দেশের মধ্যে সব থেকে বেশী দূষিত। এর পানিতে নদীর ধারের অসংখ্য কারখানার বর্জ্য মেশে, বিশেষ করে ট্যানারির।
ছবি ফাজতুর সৌজন্যে এবং ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের আওতায় প্রকাশিত।
তবে সব কিছু হারিয়ে যায়নি। বুয়েনোস আয়ার্স বন্দর আর্কটিক সানরাইজ (আর্কটিকের সূর্যোদয়) জাহাজকে স্বাগত জানাচ্ছে যেটি গ্রীনপিসের একটি বরফভাঙ্গা জাহাজ যারা নদী পরিষ্কার করার জন্য প্রচারণাটিকে সমর্থন করবে । এই জাহাজ ব্রাজিল থেকে আসছে যেখানে আমাজনে এটি একই ধরণের প্রচারণা যুক্ত ছিল ।
আর্কটিক সানরাইজ এর ভ্রমণ এক ধরনের চাপের প্রতিকৃতি আর সাধারণ জনগণের জন্য মনে করিয়ে দেয়া যে জাতীয় আদালতের সিদ্ধান্তের নয় মাস পরে নদী পরিষ্কারের ব্যাপারে কোন নির্দিষ্ট পদক্ষেপ নেয়া হয়নি। কর্তৃপক্ষের দিক থেকে কাযর্ক্রমের অভাব আর অনেক আগে আসা আশান্বিত ফলাফল সত্ত্বেও একজন আর্জেন্টিনার ব্লগার ফ্রান্সিস্কো ইসলা মন্তোয়া কিছু আশা প্রকাশ করেছেন তার ব্লগ লা কমিউনিকেশন নো এস ইঞ্জেনুইয়াতে:
Hoy los esfuerzos comienzan a dar resultado, hay nuevas generaciones, cambio social y leyes que pretenden resguardar el planeta o al menos intentarlo. Greenpeace, su rompehielos, está en Buenos Aires, esto no es inocente, es la voz de ambientalistas, ecologistas y ciudadanos conscientes de cuidar la casa.
আজকে চেষ্টার ফল পাওয়া আমরা শুরু করেছ। নতুন প্রজন্ম আছে, সামাজিক পরির্বতন আর আইন আছে যেগুলো দিয়ে গ্রহকে বাঁচানো যায় বা অন্তত চেষ্টা করা যায়। গ্রীনপিসের বরফভাঙ্গা জাহাজ বুয়েনোস আয়ার্সে আছে, এটার একটা মাহাত্য আছে। এটা পরিবেশবাদী, ইকোলজিস্ট আর সচেতন নাগরিকদের কন্ঠ যারা নিজেদের ঘরের খেয়াল রাখতে চায়।
ছবি এলবীর সৌজন্যে এবং ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের আওতায় প্রকাশিত।
গ্রীনপিসের জন্য নতুন প্রযুক্তির সমন্বায়ক হের্নান নাদাল তার ব্লগ লিস্তাও এ পোস্ট করেছেন রিয়াচুয়েলোর জন্যে এনজিওর প্রচারনার একটা ভিডিও:
<object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/IHxTSuocloo&color1=0xb1b1b1&color2=0xcfcfcf&hl=en&feature=player_embedded&fs=1"></param><param name="allowFullScreen" value="true"></param><embed src="http://www.youtube.com/v/IHxTSuocloo&color1=0xb1b1b1&color2=0xcfcfcf&hl=en&feature=player_embedded&fs=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" width="425" height="344"></embed></object>
আর্কটিক সানরাইজ আগমনের এক সপ্তাহ আগে, গ্রীনপিস টেলিফোনের একটা লাইন খোলে যার মাধ্যমে মানুষ তথ্য দিতে পারবে এলাকায় বানিজ্যিক বর্জ্য সম্পর্কে। প্রোটাগনিস্টাস ব্লগের একটা তথ্য অনুসারে এই ডাটা ব্যবহার করা হবে নদীর অববাহিকায় দূষণের একটা মানচিত্র তৈরিতে আর এর ফলে ভালো ধারণা পাওয়া যাবে যে কয়টা কারখানা এই দূষণের জন্য দায়ী।
কর্তৃপক্ষের কার্যহীনতা সত্ত্বেও, পরিবেশবিদ আর জাগ্রত নাগরিক দীর্ঘ প্রতীক্ষার ফল আনতে সাহায্য করতে পারেন একটা নদীর জন্য যেটাকে তার পূর্বাবস্থায় ফেরানো যাবে। এটি এমন একটি স্থান হিসাবে গণ্য হবে যেখানে পরিবারের একত্র হওয়া যায়, পর্যটকদের মজা করার সুযোগ থাকে আর জীবন প্রস্ফূটিত হয়।
বলিভিয়া: আর্জেন্টিনার বিরুদ্ধে এক অবিশ্বাস্য এবং ঐতিহাসিক ৬-১ গোলের জয়
প্রধান কোচ ডিয়েগো ম্যারাডোনা এবং তার তারকায় ভরা আর্জেন্টিনা ফুটবল দল বলিভিয়ার মুখোমুখি হবার জন্য লা পাজ শহরে এসেছিল ফুটবল বিশ্বকাপ বাছাই পর্বে অংশ নেবার জন্য। সবাই ধরে নিয়েছিল যে এই ম্যাচটিও আর্জেন্টিনার জন্য একটা সহজ জয়ে পরিণত হতে যাচ্ছে। আর্জেন্টিনা বর্তমানে বিশ্বের সেরা ফুটবল দলগুলোর তালিকায় ষষ্ঠ স্থানে অবস্থান করছে। তবে সারা মহাদেশকে বিস্মিত করে এক অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে এসেছে বলিভিয়ার ফুটবল দল। জয়টিকে সবাই অবিশ্বাস্য ভাবছে না, অবিশ্বাস্য ভাবছে ৬-১ গোলের এই ফলাফলকে। এই জয় বিশ্বকাপের চুড়ান্ত পর্বে বলিভিয়ার খেলার আশা ও বিশ্বাসকে আবার চাঙ্গা করে তুলছে। কারন এক সময় ভাবা হয়েছিল যে ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হতে যাওয়া ফুটবল বিশ্বকাপের বাছাই পর্বে দেশটির উত্তীর্ন হবার আশা ধুলিসাৎ হয়ে গেছে।
ছবি হুগো মিরান্ডার তোলা এবং অনুমতি নিয়ে ব্যবহৃত
আবার খেলায় ফিরে আসি, অনেক বলিভিয়ান বিশ্বাস করেছিল যে দেশের মাঠে বলিভিয়া আরেকটি পরাজয়ের সম্মুখীন হতে যাচ্ছে। প্রোবারসে এস গ্রাতিস (স্প্যানিশ ভাষায়) এর ইভান রড্রিগুয়েজ সেই সব লোকদের মধ্যে যারা এ সমস্ত কথা বলছিল।
“আমি স্বীকার করছি পলায়নপর মানসিকতাপূর্ণ ব্যক্তিদের মধ্যে আমিও ছিল। খেলা শুরু হবার আগে আমি মুখে চুইংগাম পুরিনি। প্রথমার্ধের যে সময় বলিভিয়া প্রথম গোল করলো, তখন সব মাথা ঘুরে গেল এবং আরো বেশী লোকজন খেলার প্রতি আগ্রহী হয়ে উঠল।”
ঢামপায়ার (স্প্যানিশ ভাষায়) খেলা চলাকালিন সময় কাজের মধ্যে ছিলেন। কিন্তু বিরতির সময় খেলার এক ঝলক দেখতে সক্ষম হন। শীঘ্রই খেলার প্রতি তার আগ্রহী চতুর্গুণ বেড়ে গেল। ম্যাচটিতে বলিভিয়া উন্নততর খেলা প্রদর্শন করতে লাগলো। বিরতির সময় যখন খেলার ফলাফল  ৩-১ এবং খেলাটি বলিভিয়ার পক্ষে, তখনও অনেকের মতো উইলি এ্যান্ডুজ ধরে নিয়েছিলেন আর্জেন্টিনা এই খেলায় ড্র করবে, এমনকি জিতেই যেতে পারে।
ছবি হুগো মিরান্ডার তোলা এবং অনুমতি নিয়ে ব্যবহৃত
যখন খেলা শেষ হবার বাঁশী বাজলো খেলার তখনও চুড়ান্ত ফলাফলাকে মাত্র কয়েকজন বিশ্বাস করেছিল। এরপর সারা দেশে অব্যহত এক উৎসব শুরু হলো। জয়ের পরের দিন জাতীয় ফুটবল দলের উপর আবার নতুন করে গর্ব করা শুরু হলো। দক্ষিণ আমেরিকা থেকে বিশ্বকাপ ফুটবলের মুলপর্বে যাবার জন্য যদিও বাছাই পর্বে উত্তীর্ন হবার জন্য এক ভয়ানক যুদ্ধ চলছে তারপরেও গাণিতিকভাবে এখনও বলিভিয়ার পক্ষে সেই বৈতরনী পার হওয়া সম্ভব।  ইনসোমনিয়াকোর (স্প্যানশি ভাষায়) সান্তিয়াগো টেরসোর্স আশা করছে যে, “তারা সব সময় এই রকম খেলবে।”
অনেকে আবার অনুশোচনা বোধ করছিল। গেভেলহার তার টুইটার একাউন্টে লিখছেন (স্প্যানিশ ভাষায়) “বলিভিয়া ফুটবল দল আর্জেন্টিনাকে ৬-১ গোলে পরাজিত করেছে, জাতীয় দলের কাছে হাজার বার ক্ষমা চাইছি। কারন আমরা তাদের  অপ্রয়োজনীয় বলে গালি দিয়েছিলাম।”
এনজেল কাইডো ব্লগের হুগো মিরান্ডা গর্বিত যে তিনিও খেলার সময় মাঠে ছিলেন। তিনি খেলার ভিডিও ধারণ করেছেন এবং তার বিভিন্ন অংশ ইন্টারনেটে তুলো দিয়েছেন। এইসব ভিডিওর মধ্যে কয়েকটি গোলও ছিল। এটি ছিল এমন এক ম্যাচ যা সামনের দিনগুলোতেও ভোলা যাবে না:
Hoy estuve ahi en el Siles junto a las 40000 personas, muchos que vinieron de Trinidad, Oruro, Cochabamba, Santa Cruz, Sucre, en fin de muchos partes del pais, que las entradas estaban caras.. claro que si, que la mayoria fue a ver a Messi, Tevez, Mascherano, Zanetti y demas platinados.. pues si.. pero todos los Bolivianos, en el interior sabiamos que se podia, que podiamos ganar…
Siempre he confiado en mi Seleccion, por que para los pobres la esperanza es lo unico que esta ahi, y sin eso no somos nada…….
সেদিন আমি সেখানে (স্টেডিয়াম হারনান্দো) সিলাসে ছিলাম। সেদিন আমার সাথে ছিল ৪০,০০০ দর্শক। এর মধ্যে অনেকে ত্রিনিদাদ, অরুরো, কোকাবাম্বো, সান্তাক্রুজ, স্ক্রুরে এবং দেশের আরো অনেক এলাকা থেকে এসেছিল। টিকেটের দাম ছিল বেশী…. অবশ্যই তার কারন ছিল। দর্শকদের বেশীরভাগই (আর্জেন্টিনার খেলোয়াড়) মেসি, তেভেজ, মাসচেরানো, জেনেত্তি এবং অন্য সব তারকা খেলোয়াড়দের দেখতে এসেছিল… কিন্তু ….. সারা দেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা বলিভিয়ানরা জানতো যে জয় লাভ করা সম্ভব। আমরাও জিততে পারি।
“আমাদের জাতীয় দলের উপর আমার সব সময়  বিশ্বাস ছিল। কিন্তু তাদের দুর্বল খেলা প্রদর্শনের কারনে আশাই ছিল একমাত্র ভেলা এবং আশা ছাড়া আমাদের আর আসলে কিছুই ছিল না।”
লা পাজের সকলেই কাজ থেকে সময় বের করে স্টেডিয়ামে গিয়ে বা টেলিভিশনের সামনে বসে খেলা দেখেনি। কাপসুলা দি তিয়েম্পের ভানিয়া ভালদেরামা(স্প্যানিশ ভাষায়) হতাশ হবার আশন্কায় খেলা দেখতে যাননি। তাই ভদ্রমহিলা কাজের মধ্যেই ডুবে থাকেন। তার স্বামী এবং ছেলেমেয়েরা স্টেডিয়ামে খেলা দেখতে যায়। তবে সেদিন সন্ধ্যায় যখনই বলিভিয়ার খেলোয়াড়রা একটি করে গোল করে তিনি সাথে সাথে গান গেয়ে ওঠেন এবং এভাবেই তিনি এই ঐতিহাসিক জয়ের সাথে নিজেকে আবিস্কার করেন।
এই ম্যাচের এই বড় ধরনের জয় পুরোন এক বির্তককে আবার নতুন করে উস্কে দিয়েছে।  সমুদ্র পৃষ্ঠ থেকে এত উঁচুতে ফুটবল খেলা কিছুদিন এক বির্তক তৈরী হয়েছিল। কয়েক বছর আগে সমুদ্রপৃষ্ঠ থেকে ২৫০০ মিটার উঁচুতে ফুটবল খেলা নিষিদ্ধ করা হয়েছিল। যদি এই আইন থাকতো তাহলে লা পাজে ফুটবল খেলা বাতিল হয়ে যেত। তবে বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস তার দেশের রাজধানী লা পাজে ফুটবল খেলা যাতে হয় তার জন্য আন্দোলন করেন।  অনেক দক্ষিণ আমেরিকান ফুটবল দল এই পরিমান উঁচুতে বলিভিয়ার বিপক্ষে খেলে জিতেছিল। যার মধ্যে ২০০৫ সালের আর্জেন্টিনার  দলও ছিল। জেতার সময় তারা কোন ধরনের সমস্যা ছাড়াই জিতেছিল।
এই জয় কারো জন্য আরো মধুর, যেমন আলকোলিকার এরিকা পিন্টোর জন্য ( স্প্যানিশ ভাষায়)। তিনি  সম্প্রতি আর্জেন্টিনায় এক ফুটবল ম্যাচ- এর সময় তৈরী হওয়া বিদেশী বিদ্বেষী এক গণউন্মাদনার কথা স্মরণ করেন।
সবশেষে ইউফেনিসমোস ব্লগের গ্যাব্রিয়েল জুলেতা লিখছে, এই জয় ছিল এমন এক দেশের জন্য এক স্বাগত সংবাদ যার দেশের ভেতরের নানা ধরনের চড়াই উৎরাই পার হচ্ছে:
Bolivia supo atacar como nunca lo hace, esta vez los chicos demostraron GARRA, ENTUSIASMO, Dios quiera que esta motivacion se puede ver replicada en futuras presentaciones en el exterior y asi lograr la tan añorada y distante ilusion de participar en un MUNDIAL, otra vez… FELCIDADES BOLIVIANOS….. VIVA LA SELECCION!!!!!
বলিভিয়া জানে কিভাবে আক্রমণ করতে হয় যা সে আগের ম্যাচগুলোতে কখনও করেনি। এই দল, খেলার প্রতি তাদের হৃদয় প্রদর্শন করেছে, তাদের উদ্দীপনা দেখিয়েছে। ঈশ্বরের ইচ্ছায় এই খেলা থেকে পাওয়া উৎসাহ অন্য, সেই সব ম্যাচগুলোতেও দেখা যাবে, যেগুলো বিদেশে খেলা হবে। এভাবে একটা স্মৃতিকাতরতা এবং এক দুরবর্তী ভ্রান্তি তৈরী হবে যে বলিভিয়া বিশ্বকাপের চুড়ান্ত পর্বে খেলেছে। আরেকবার—- অভিনন্দন বলিভিয়া—- জাতীয় ফুটবল দল দীর্ঘজীবি হোক।
আর্জেন্টিনা: কংগ্রেস নির্বাচনের তারিখ এগিয়ে নেয়া
আর্জেন্টিনার কংগ্রেস নির্বাচনের তারিখ এই বছরের ২৫ অক্টোবর নির্ধারিত ছিল। তবে হঠাৎ করে প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফারনান্ডেজ দে কির্শনার জানিয়েছেন যে তিনি কংগ্রেসে একটা খসড়া আইন পাঠাবেন এই নির্বাচন এগিয়ে জুনের ২৮ তারিখে করার জন্য। যেহেতু সরকারী দল কংগ্রেসের দুটো কক্ষেই সংখ্যাগরিষ্ঠ, এই প্রস্তাব অনায়াসে পাশ হতে পারে। বেশীরভাগ বিরোধী দল এই সিদ্ধান্তের বিরোধীতা করেছে, কিন্তু বাকীরা জানিয়েছে যে তাদের এই ব্যাপারকে সমর্থন করতে কোন বিশেষ অসুবিধা নেই।
পাজিনা ইম্পার ব্লগ অনুসারে বর্তমান প্রেসিডেন্টের স্বামী ভূতপূর্ব প্রেসিডেন্ট নেস্টর কির্শনার “২৮ জুন এ নির্বাচনের তারিখ পরিবর্তনের পেছনে ছিলেন, তার দলের কংগ্রেস সদস্যদের সাথে মিটিং এর পরে।” সিদ্ধান্ত দ্রুত নেয়া হয়, আর বুয়েনোস আয়ার্স শহরের সরকার প্রধান, মরিসিও মাক্রি ঘোষনা করেন যে স্থানীয় নিবার্চন ২৮ জুন অনুষ্ঠিত হবে এটাকে জাতীয় নির্বাচন থেকে আলাদা তারিখ দেখিয়ে। এখন সরকারের সিদ্ধান্তের পরে দুইটা একই দিনে হবে।
আর্টেপলিটিকা অনুসারে, এই পরিবর্তনের পেছনে কারন হলো আর্ন্তজাতিক অর্থনৈতিক মন্দা যা আগস্টের পরে আরো খারাপ হবে ধারণা করা হচ্ছে। আরো দুটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বুয়েনোস আয়ার্স নির্বাচন (যেখানে সরকার মনে করছে বিরোধী দল তাদের নিজেদের মধ্যে ভোট ভাগাভাগি করে চাপ কমাবে) আর সান্টা ফের নির্বাচন, যেখানে পেরোনিজম আন্দোলন একজন প্রার্থীর সন্ধানে আছেন।
ব্রুজিপিডিয়া উল্লেখ করেছে:
Hace una semana Néstor Kirchner pensaba diferente. (…) A los gritos, Kirchner preguntó: “¿Por qué adelantan tanto las elecciones? ¿Qué le pasa a la burocracia política? ¿Tienen miedo de perder que separan las elecciones?”
এক সপ্তাহ আগে নেস্টর কির্শনার ভিন্ন কিছু ভাবছিলেন… তিনি উচ্চকন্ঠে জিজ্ঞেস করেছিলেন: ”কেন তারা নির্বাচন এতো এগিয়ে আনছে? রাজনৈতিক আমলাতন্ত্রে কি ঘটছে? তারা কি হারতে এতো ভয় পায় যে তারা দুটি নির্বাচনকে আলাদা করে ফেলছে?”
এই মন্তব্য ছিল ক্যাটামারকা প্রাদেশিক সরকারের সিদ্ধান্তেকে উপলক্ষ্য করে যারা জাতীয় নির্বাচন থেকে আলাদা করতে তাদের নির্বাচনকে এগিয়ে নিয়ে আসে। এখন তার স্ত্রীর সরকার একই রকমের সিদ্ধান্ত নিয়েছে। আর লা পলিটিকা আল পদের এ তারা জানিয়েছে যে ‘সরকারীভাবে নির্বাচন এগিয়ে নেয়া বিশ্বাসযোগ্য না।” নির্বাচনের তারিখ পরিবর্তনের কারন হতে পারে:
el gobierno lo hace por que cree que le conviene y esto es más que suficiente, asume la iniciativa, cambia el escenario y los pone a todos a correr, por que el tiempo es poco, los 225 días faltantes para la elección se redujeron a 100…
সরকার এটা করছে কারন তারা বিশ্বাস করে এটা তাদের জন্য ভালো আর এটাই যথেষ্ট। তারা পদক্ষেপ নেয় পরিস্থিতি পরিবর্তন করে সবাইকে একটা প্রতিযোগিতায় জোর করে অবতীর্ন করে, কারন সময় কম। নির্বাচনের কাউন্টডাউন আগের ২২৫ দিন থেকে কমে ১০০ হয়েছে…
এখন আর্জেন্টিনার সরকারের খসড়া আইন কংগ্রেসে যাবে, যেখানে দুই সপ্তাহের কম সময়ে এটাকে অনুমোদন করতে হবে যদি সরকার নির্বাচনে ডেডলাইন মানতে চায়।
ল্যাটিন আমেরিকার ব্লগাররা রিয়েলিটি টেলিভিশনে যোগ দিয়েছে
শেভ্রলে আর ন্যাটজিও একটা রিয়েলিটি শো শুরু করেছে যেটার মধ্যে সারা দক্ষিণ আমেরিকা জুড়ে গাড়ি চালানো, পর্যটন, গ্যাজেট আর ব্লগিং এর মিশ্রন আছে। অন দ্যা রোড এগেইন নামক প্রোগ্রাম ৬টি ভিন্ন দেশের ৬জন ব্লগারকে অনুসরণ করেছে গাড়ি চালিয়ে ও ভ্রমণ করে। আর তাদের অভিজ্ঞতা স্ট্রিমিং ভিডিও, ব্লগ পোস্ট আর ছবির মাধ্যমে লিপিবদ্ধ করা হচ্ছে যা পরে ন্যাটজিও চ্যানেলের একটা অনুষ্ঠানে দেখানো হবে। চিলি থেকে লিও প্রিতো লিখেছেন:
Durante las próximas 6 semanas, se irán publicando en el canal de YouTube de On The Road Again y serán transmitidos por NatGeo, los “webisodios” de cada uno de los blogueros. El programa comienza esta semana, con la transmisión de mi viaje por el norte de Chile. Luego continúa con Fabio Baccaglioni (Argentina), Inti Acevedo (Venezuela), Rafael Ziggy (Brasil), Rafael Bayona/Patton (Colombia), y un bloguero por definir en Ecuador.
পরের ৬ সপ্তাহ ধরে  প্রত্যেকজন ব্লগারদের প্রযোজিত একটা করে ‘ওয়েবিসোড' পর্ব ইউটিউব চ্যানেলে অন দ্যা রোড এগেইনে প্রকাশ করা হবে আর তার পরে ন্যাটজিও দেখাবে। অনুষ্ঠানটি এই সপ্তাহে শুরু হবে, আমার যাত্রা উত্তর চিলিতে দেখানো দিয়ে। পরে এটা চলবে ফাবিও বাক্কাগ্লিওনি (আরজেন্টিনা), ইন্তি আকেভেদো (ভেনিজুয়েলা), রাফায়েল জিগ্গি (ব্রাজিল), রাফায়েল বায়োনা/ প্যাটন (কলাম্বিয়া) আর ইকুয়েডরের একজন ব্লগার যাকে ঠিক করতে হবে।
নীচের ভিডিওতে লিও প্রিতোকে উত্তর চিলির মরুভুমিতে পরিত্যাক্ত খনির শহর চাকাবুরোতে দেখা যাবে:
<object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/z83j7oQPP1M&color1=0xb1b1b1&color2=0xcfcfcf&hl=en&feature=player_embedded&fs=1"></param><param name="allowFullScreen" value="true"></param><embed src="http://www.youtube.com/v/z83j7oQPP1M&color1=0xb1b1b1&color2=0xcfcfcf&hl=en&feature=player_embedded&fs=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" width="425" height="344"></embed></object>
রাফায়েল জিগ্গি ব্রাজিল থেকে ব্যাখ্যা করেছেন:
Fui convidado para participar de um projeto chamado On The Road Again. Esse é o nome de um serviço que será lançado em breve pela Chevrolet para compartilhar fotos, vídeos e histórias de viagens online. É destinado a viajantes, aventureiros, enfim, pessoas que gostam de pegar o carro e botar o pé na estrada.
অন দ্যা রোড এগেইন নামে একটা প্রকল্পে আমাকে অংশগ্রহনের আহ্বান জানানো হয়। এটা একটা অনলাইন সার্ভিসের নাম যা অদুর ভবিষ্যতে শেভ্রলে শুরু করবে আমাদের যাত্রার ছবি, ভিডিও আর গল্প প্রচার করার জন্য। এটা যাত্রী, অভিযাত্রী আর সাধারণভাবে সেই সব মানুষের জন্য যারা পছন্দ করে গাড়িতে উঠে রাস্তায় নিজেদেরকে দেখতে।
ব্লগাররা এরই মধ্যে এই আহ্বানে সাড়া দিচ্ছে: তারা এই ওয়েবসাইট দেখছে, মন্তব্য করছে এমনকি থাকছে আর যাত্রা করছে প্রবলভাবে এই সাইটে থাকা বাছাই করা ৫ জন ব্লগারের সাথে। মাতিয়াস দুত্তো একটা পর্ব দেখেছেন আর তার নিজের অভিজ্ঞতার কথা তার মনে পড়েছে:
El episodio de Leo Prieto en la campaña On the Road Again, me hizo recordar uno de los lugares mas espectaculares: se trata de un escenario fantástico, casi irreal: San Pedro de Atacama. Ahí me quedé sin moverme casi una semana, porque se cortó el Paso de Jama - frontera con Argentina - por mal tiempo (me tocó pasar justo el invierno Boliviano) Gracias a la buena ayuda de un camionero chileno pude regresar a Jujuy, aquí mi cara de alegría y frío al mismo tiempo:
অন দ্যা রোড এগেইন প্রচারণায় লিও প্রিতোর পর্ব আমাকে একটা খুব সুন্দর জায়গার কথা মনে করিয়ে দিয়েছে: এটা অভুতপূর্ব, প্রায় অজাগতিক দৃশ্য: আটাকামার সান পেদ্রো। সেখানে আমি প্রায় এক সপ্তাহের জন্য আটকা পড়েছিলাম, কারন জামা পাসের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল- আর্জেন্টিনার সাথে সীমান্তে- খারাপ আবাহাওয়ার কারনে (আমাকে বলিভিয়ার শীতে যাত্রা করতে হয়েছিল)। চিলির একজন ট্রাক চালককের সাহায্যকে  ধন্যবাদ আমি জুজুইতে ফিরতে পেরেছিলাম, এখানে আমার খুশি আর ঠান্ডা মুখ:
মাতিয়াস দুত্তোর ছবি এখানে দেখতে পারবেন।
অন্য ব্লগাররা যারা এটা নিয়ে উত্তেজিত তারা কলম্বিয়াতে আছেন। তারা কিক স্ট্রিমিং ভিডিও প্লাটফর্মে একই সাথে দেখছেন সহ ব্লগার প্যাটনের সাম্প্রতিক সংবাদ, যা টুইটার দ্বারা আপডেট হয়।
এই আপডেটে, তিনি জানিয়েছেন কলম্বিয়ার ফুটবলের কিংবদন্তি পিবে ভালদেরাম্মা যে বাড়িতে জন্মিয়েছিলেন আর বড় হয়েছিলেন সেখানে যাওয়ার কথা, আর পিবের বাবার সাথে তার সাক্ষাতের ভিডিও পোস্ট করেছেন:
<object classid="clsid:d27cdb6e-ae6d-11cf-96b8-444553540000" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=9,0,0,0" width="425" height="319" id="qik_player" align="middle"><param name="allowScriptAccess" value="sameDomain" /><param name="allowFullScreen" value="false" /><param name="movie" value="http://www.qik.com/swfs/qik_player.swf" /><param name="quality" value="high" /><param name="wmode" value="transparent" /><param name="bgcolor" value="#333333" /><param name="FlashVars" value="userlock=true&streamname=602981da90374b7e91765f0084cb482e&vid=606637&safelink=patton"/><embed src="http://www.qik.com/swfs/qik_player.swf" FlashVars="userlock=true&streamname=602981da90374b7e91765f0084cb482e&vid=606637&safelink=patton" quality="high" wmode="transparent" bgcolor="#333333" width="425" height="319" name="qik_player" align="middle" allowScriptAccess="sameDomain" allowFullScreen="false" type="application/x-shockwave-flash" pluginspage="http://www.macromedia.com/go/getflashplayer" /></object>
এল গেরেন্তে মন্তব্য করেছেন:
En fin, adivinen quen fue el blogger colombiano escogido…
noo no soy yo, ya hubiese querido, pues es Patton, mentor bloguero de este espacio, el mismo que me ha dado consejos desde el comienzo y con quien se ha forjado una buena amistad…
ভেবে দেখেন কে কলম্বিয়ার পছন্দের ব্লগার হলো…
না, আমি না, আমি আশা করেছিলাম যদি হতাম, বরং এটা প্যাটন, এই মিডিয়ায় ব্লগারের বিজ্ঞ পরামর্শদাতা, একই ব্যক্তি যে শুরু থেকে আমাকে ভালো পরামর্শ দিয়েছে আর যার সাথে আমি ভালো বন্ধু হয়েছি।
আরও ব্লগার এই ব্যাপারে লিখেছেন। উদাহরণস্বরুপ, মারিয়া তার ঈর্ষার কথা জানিয়েছেন:
Por eso cuando en la blogocosa colombiana se supo que el mentado Patton se iba de viaje durante una semana por cuenta de Chevrolet, la gran mayoría de nosotros no pudo hacer más que morderse un codo de la envidia y desearle lo mejor en su expedición.
কলম্বিয়ার ব্লগের লোকে যখন জানতে পারলো যে উপরে উল্লিখিত প্যাটন শেভ্রোলের খরচে সপ্তাহব্যাপী সফরে যাবে, আমাদের মধ্যে বেশীরভাগের কিছু করার ছিলনা হিংসায় নিজের কনুইতে কামড় দিয়ে তাকে তার যাত্রার জন্য শুভকামনা জানানো ছাড়া।
ইউটিউব চ্যানেলের অনুষ্ঠানে এরই মধ্যে লিও প্রিতো আর ফাবিও বাক্কাগ্লিওনির চিলি আর আর্জেন্টিনার অভিযাত্রা প্রকাশিত হয়েছে আর তাদের ফ্লিকারের পাতায় ছবিও আছে।
শেষের এই ভিডিও আর্জেন্টিনা থেকে যেখানে ফাবিও অ্যান্ডেস পাহাড়ের একটা খাড়ি দিয়ে নেমে যাচ্ছে:
<object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/TDUhlJBNiXQ&color1=0xb1b1b1&color2=0xcfcfcf&hl=en&feature=player_embedded&fs=1"></param><param name="allowFullScreen" value="true"></param><embed src="http://www.youtube.com/v/TDUhlJBNiXQ&color1=0xb1b1b1&color2=0xcfcfcf&hl=en&feature=player_embedded&fs=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" width="425" height="344"></embed></object>
আর্জেন্টিনা: বুয়েনোস আয়ার্স এ ওয়ার্ডক্যাম্প ২০০৮
ছবি তুলেছেন জর্জ গোবী
গত নভেম্বরের ৮ তারিখে বুয়েনোস আয়ার্স এ ওয়ার্ডক্যাম্প আর্জেন্টিনার দ্বিতীয় বারের মত অনুষ্ঠিত হয়। প্রথম ওয়ার্ডক্যাম্পের মতো, সব থেকে গুরুত্বপূর্ণ অতিথি ছিলেন ম্যাট মালেনওয়েগ, যিনি ওয়ার্ডপ্রেসের (ব্লগিং প্লাটফর্ম) মূল নির্মাতা। ম্যাট উপস্থিত সকলকে ওয়ার্ডপ্রেস এর ২.৭ সংস্করণের নতুন বৈশিষ্ট সম্পর্কে অবহিত করেছেন। এর অনেক কিছু অ্যাজাক্স ব্যবহার করে তৈরি আর বহুল প্রতিক্ষিত একটি টুল এর ভিতর আছে: একটা ক্লিক করেই অটোমেটিক আপডেট করা- যা ২.৬ সংস্করণ থেকে প্লাগিন এর ক্ষেত্রে উন্মোচিত হয়েছিল। মালেনওয়েগ ‘ব্লগের মৃত্যু' নিয়ে বিতর্কের কথাও উল্লেখ করেছেন যা কয়েক সপ্তাহ ধরে ব্লগোস্ফিয়ারে চলছে। এজেকিল আপেস্তেগিয়া এখানে সংক্ষেপে জানিয়েছেন (স্প্যানিশ ভাষায়):
“Matt también negó la muerte de los blogs y dijo que están en su mejor momento. Explicó que el futuro de WordPress radica en la posibilidad de ser móvil y social: deberíamos ser capaces de convertir un blog en nuestra casa, para publicar una foto allí y que se distribuya automáticamente a otras redes sociales, por ejemplo”.
ম্যাটও ব্লগের মৃত্যুকে অস্বীকার করেছেন আর বলেছেন যে তারা তাদের সব থেকে ভালো সময়ের ভিতর দিয়ে যাচ্ছেন। তিনি ব্যাখ্যা করেছেন যে ওয়ার্ডপ্রেসের ভবিষ্যৎ নির্ভর করে সচলতা (যেমন মোবাইল ফোনের মাধ্যমে) আর আরও সামাজিক হওয়ার সম্ভাবনার উপর: আমাদের পক্ষে আমাদের বাড়িতে একটা ব্লগকে রুপান্তর করার ক্ষমতা থাকতে হবে। উদাহরণ স্বরুপ, যে কোন ছবি সেখানে মুদ্রণে সক্ষম হতে হবে আর সেটা স্বয়ংক্রিয়ভাবে অন্যান্য সামাজিক নেটওয়ার্কে প্রচারের ব্যবস্থা থাকতে হবে।
এজেকিল একটা ভিডিও প্রকাশ করেছেন মালেনওয়েগের উপস্থাপনা নিয়ে, যদিও হাত একটু কেঁপেছে ভিডিও তোলার সময়:
<object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/DAJvmUlBWOo&color1=0xb1b1b1&color2=0xcfcfcf&hl=en&fs=1"></param><param name="allowFullScreen" value="true"></param><embed src="http://www.youtube.com/v/DAJvmUlBWOo&color1=0xb1b1b1&color2=0xcfcfcf&hl=en&fs=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" width="425" height="344"></embed></object>
সকাল শুরু হয়েছে ইউনিভার্সিটিদাদ দো বুয়েনোস আয়ার্স এর প্রফেসর আর গবেষক আলেয়ান্দ্রো পিসিটেলির উপস্থাপনার মধ্য দিয়ে, যিনি ওয়েব ২.০ সংশ্লিষ্ট অনেক বিষয় নিয়ে কথা বলেন আর ইন্টারনেট আর মিডিয়ার জানা পরিবর্তনের সাথে সংশ্লিষ্ট বিষয় নিয়েও আলোকপাত করেন। এর পরে কিছু সময় ছিল বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য যেমন আপনার ব্লগ থেকে আপনি কি করে আয় করবেন, বিজ্ঞাপন পাওয়ার সমস্যা, কর্পোরেট ব্লগের কি করে উৎকর্ষ করা যায় আর আপনার সাইটের সাফল্য কি করে পরিমাপ করা যায় ইত্যাদি।
ওয়ার্ডক্যাম্প আর্জেন্টিনায় (২০০৮) কি কি ঘটেছে তা নিয়ে স্প্যানিশ ভাষায় লিখেছে ডেন্কেন উবার, ইনফোক্সিকাডোস, ডটপড, অপটিমিজাডা, আই ওয়ানা বি সিডেটেড, রামিরো আর্তুরি, ড: জেন, সাইকোজিক, কুকিফেস এবং ইংরেজী ভাষায় লিখেছে এসইও এবং ফাবিও।