GlobalVoices পাওয়া যাবে আরও জানুন »

রাউন্ডআপ

মিডিয়া আর্কাইভ · 1566 টি অনুবাদ

লেখাটির সাথে আছে ছবি টি অনুবাদ ছবি ভিডিও টি অনুবাদ ভিডিও

সর্বশেষ গল্পগুলো মাস রাউন্ডআপ

ইন্দোনেশিয়া: জাকার্তার পথশিশুদের শিক্ষা দান

ইন্দোনেশিয়ার একটি অলাভজনক এনজিও হচ্ছে সাহাবাত আনাক। এটি টিউটোরিয়াল প্রোগ্রাম পরিচালনা করা, রাস্তায় কিশোরদের জন্য একটি কার্যকলাপ কেন্দ্র তৈরি, পথের বাচ্চা শিশুদের জন্য কিন্ডারগার্ডেন স্কুল তৈরি এবং রাস্তায় বাচ্চাদের জন্য ট্রানজিট হাউস তৈরির মাধ্যমে জাকার্তার পথশিশুদের সাহায্য করছে।

হংকং এর মালয়েশিয়ানদের ভোট দিতে বাড়ি ফেরা

return home

সাধারণ নির্বাচনে ভোট দেওয়ার জন্য বাড়িতে ফিরতে সহযোগী মালয়েশিয়ানদের উৎসাহ দিতে একটি দল ফেসবুকে একটি পাতা চালু করেছেন।

আধুনিক চীনের ওপর শীর্ষ ১০ উপভোগ্য উপন্যাস

চীন থেকে পিটার আধুনিক চীনের ওপর শীর্ষ ১০ উপভোগ্য উপন্যাসের সুপারিশ করেছেন।

হাইতি: “ভালো কারাগার, কম সংখ্যক বন্দী”

হাইতির আরও কারাগারের প্রয়োজন নেই। এখানে প্রয়োজন ভাল কারাগার এবং কম সংখ্যক বন্দী।

হাইতি চেরি কিছু মজার পরিসংখ্যান উল্লেখ করেছেন, যা তাঁর মতামত সমর্থন করে।

চীনের বিজ্ঞান কথাসাহিত্য

চীনা বিজ্ঞান কথাসাহিত্যিক ফেই ডাও এর সঙ্গে এলএআরবি’র আলেক অ্যাশ চীনের বিজ্ঞান কথাসাহিত্য নিয়ে আলোচনা করেছেন।

পাকিস্তান: প্রিয় গ্রাহক, দু:খিত, সার্ভিস বন্ধ

Screen shot 2013-04-30 at 6.14.27 AM

পাকিস্তানে ইন্টারনেট নিয়ে কাজ করে এমন একটি অ্যাডভোকেসি সংস্থা বোলোভি একটি টাইমলাইন প্রকাশ করেছে। সেখানে তারা দেখিয়েছে, ২০১২ সালের এপ্রিল মাস থেকে দেশটিতে ১২ বার মোবাইল সেবা বন্ধ করা হয়েছে।

এই টাইমলাইনে প্রতিবার মোবাইল সেবা বন্ধ করার “প্রশাসনিক” কারণ তুলে ধরা হয়েছে। ‍”আইন-শৃঙ্খলা” ঠিক রাখার অজুহাতে ২০১২ সালে স্বাধীনতা দিবসে এবং ঈদের মতো গুরুত্বপূর্ণ ছুটির দিনেও মোবাইল সেবা বন্ধ রাখা হয়েছে। মোবাইল সেবা বন্ধ রাখার টাইমলাইন সংরক্ষণ করে বলোভি বলেছে “জাতীয় নিরাপত্তার নামে মোবাইল সেবা বন্ধ রাখা ঠিক হবে না”। টাইমলাইনের তথ্য অনুযায়ী, ঈদের সময়ে কয়েকটি শহরে মোবাইল সেবা বন্ধ করায় ট্যাক্সের ক্ষেত্রে সরকারের ৩০০ মিলিয়ন রুপি (৩ মিলিয়ন মার্কিন ডলার) ক্ষতি হয়েছে।

পেরুর লিমায় ইন্টারনেট স্বাধীনতা শিবির

campamento-por-la-libertad

আপনি কি লিমায় আছেন? আপনি কি ইন্টারনেট সংরক্ষণের জন্য কিছু করতে চান? ২০১৩ সালের ইন্টারনেট স্বাধীনতা ক্যাম্প: লিমাতে দুই দিনের মুক্ত সংস্কৃতি ও কার্যক্রম [স্প্যানিশ ভাষায়] – এ স্বাক্ষর করুন।

মে ৪ এবং ৫, ২০১৩  তারিখে, কর্মী, ডিজাইনার, লিনাক্স ব্যবহারকারী, অডিও-ভিডিও শিল্পী, আইনজীবী ও সাংবাদিকরা ‘ইন্টারনেট প্রতিরক্ষা যোগাযোগ ব্যবস্থায় মৌলিক সহযোগীতা’ [স্প্যানিশ ভাষায়] এর জন্য মিলিত হবেন। আপনিও #yaratpp  হ্যাশট্যাগের মাধ্যমে অনুষ্ঠানটি অনুসরণ করতে পারেন।

পৃথিবীর ভয়ঙ্করতম দেশে ভ্রমণ

প্রতিদিন আমি ঘুম থেকে জেগে উঠি এক বিভীষিকাময় অনুভূতি নিয়ে, আশায় বুক বাঁধি- আমি হয়তো হুন্ডুরাসের আরেকটি সকাল দেখতে পাবো। আমি বসবাস করি একটি তালাবদ্ধ দরজার পেছনে,এবং কখনো রাস্তায় বেরুবার সাহস দেখাই না। [...]

যদি আপনি এটিই শুনতে চান, তাহলে শুনতে পারেন। কিন্তু প্রকৃত সত্য কিছুটা ভিন্ন।

ব্লগার ক্যারিন স্টেন এর মতে,'পৃথিবীর ভয়ঙ্করতম দেশ’ প্রকৃত অর্থে পর্যটকদের জন্য ততটা বিপজ্জনক নয়।

ভুটানের অ্যালকোহল সমস্যা

ভুটানে ক্রমবর্ধমান অ্যালকোহল আসক্ততা নিয়ে রিক্কু ধান সুব্বা উদ্বিগ্ন। এটি অনেক পরিবার এবং সমাজে সমস্যা তৈরি করছে।

চীনে ব্যবসা করার জন্য একটি আইনি চেকলিস্ট

যারা চীনে ব্যবসা করতে পরিকল্পনা করছেন, তাদের জন্য ড্যান হ্যারিস চীনা আইন ব্লগে একটি আইনি চেকলিস্ট পোস্ট করেছেন।

ত্রিনিদাদ ও টোব্যাগোঃ সোনালি গ্লোব

ঐতিহ্য সংরক্ষণে অনাগ্রহের জন্য আমাদের ভূখণ্ড থেকে আরো এক টুকরো ইতিহাস সম্ভবত মুছে যেতে বসেছে।

টিল্লাহ ওয়িল্লাহ মনে করেন যে, গ্লোব সিনেমা ত্রিনব্যাগোনিয়ান্সদের পরবর্তী প্রজন্মের জন্য প্রাণপণে সংরক্ষণ করা উচিত। তিনি বলেনঃ “আমি যথেষ্ট পরিমান অর্থ ব্যয় করে সেখানে যেতে এবং দেখতে চাই। শুধু তাই নয়, সেই সব নায়ক-নায়িকার জন্য গলাফাটাতে চাই যারা দর্শনে-শব্দে-অভিনয়ে ঠিক আমারই মতো।”

চীনা কর্তৃপক্ষ বাতিল করলো ইন্দো চলচ্চিত্র উৎসব

চীনের ইয়ুন্নান বহুসাংস্কৃতিক উৎসবসে দেশের স্বাধীন প্রামাণ্যচিত্রের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত। এই উৎসবটি কোন ব্যাখ্যা ছাড়াই কর্তৃপক্ষ বাতিল ঘোষণা করেছে। চুই ওয়েইপিং, যিনি একজন সমাজ-সমালোচক এবং বেইজিং চলচ্চিত্র একাডেমির অধ্যাপক, তিনি সিনা ওয়েইবতে এ বিষয়ে নিজের হতাশা ব্যক্ত করেছেন। তিনি মনে করেন, এধরনের পদক্ষেপ দেশের মননশীল শক্তিকে হত্যা করবে। আরো বিস্তারিত চীনা গণমাধ্যম প্রকল্পে।

তাইওয়ান: পারমাণবিক বিদ্যুৎ নয়, সোলার চাই

An anti-nuclear symbol designed for Tao indigenous people in Orchid Island, Taiwan. Anti-nuclear campaign T-shirt and products available at Ciongzo.com

তাইওয়ানের অর্কিড দ্বীপে তাও আদিবাসীদের জন্য পরিকল্পিত একটি পারমাণবিক বিরোধী প্রতীক। পারমাণবিক বিরোধী প্রচারের টি শার্ট এবং পণ্য সিওংজ.কম এ পাওয়া যাচ্ছে।

প্রথম আন্তর্জাতিক উর্দু ব্লগার সম্মেলন

মেহুইশ খান প্রোপাকিস্তান ব্লগে রিপোর্ট করেছেন যে পাকিস্তানের লাহোরে প্রথম আন্তর্জাতিক উর্দু ব্লগার সম্মেলন গত ২৬শে জানুয়ারী, ২০১৩ তারিখে অনুষ্ঠিত হয়েছে। দেশটির বিভিন্ন অংশ থেকে ৭০জনেরও বেশি উর্দু ব্লগার এই সম্মেলনে অংশ নিয়েছে।

ভুটান: যেখানে নিরাপত্তা নিশ্চিত ধরে নেওয়া হয়

পর্যটকদের কাছে ভুটানে একটি নিরাপদ স্থান। তবে ভুটানের লেখকসংঘে লজ্জিত প্রহরী (শাইগার্ড) একে নিশ্চিতভাবে ধরে নেওয়ার ক্ষেত্রে সতর্ক করে দিয়েছেন। ব্লগার অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ভুটানীদেরকে নিজেদের নিরাপত্তার ব্যাপারে আরো সচেতন এবং সতর্ক থাকার পক্ষে মত প্রকাশ করেছেন।

ভারত: খারাপ ব্রডব্যান্ড পরিষেবার জন্যে আইএসপিদের শাস্তির বিধান

নিখিল পাহওয়া  রিপোর্ট করেছেন যে ভারতের টেলিকম নিয়ন্ত্রক টিআরএআই মানসম্মত সেবা প্রদানে ব্যর্থ হলে ভারতীয় ইন্টারনেট পরিষেবা প্রদানকারীদেরকে দণ্ড দানের ব্যবস্থা রেখে তার প্রবিধান হালনাগাদ করেছে।

ব্রাজিল: পিনহেয়ারিনহো থেকে উচ্ছেদকৃত পরিবারেগুলো এখনো যথাযথ আশ্রয়হীন

সাও পাওলো রাজ্যের সাও হোজে ডস ক্যাম্পো শহর থেকে “পিনহেয়ারিনহো গণহত্যা” হিসেবে পরিচিত সহিংস উচ্ছেদের এক বছর পরে পিনহেয়ারিনহো বসতি থেকে ২২শে জানুয়ারী, ২০১২ তারিখে উচ্ছেদকৃত পরিবারেগুলোর আশু এবং স্থায়ী সমাধান দাবি করেছে [পর্তুগীজ ভাষায়] এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ব্রাজিল।

চীনঃ উইঘুর পিজা

উইঘুরবিজ.নেটে জিনজিয়াং এর কাশগার শহরের উইঘুর পিজার উপর একটি ছবি সহ বর্ণনা রয়েছে।

নববর্ষ উদযাপনের কারণ

নতুন বছরের আগমন উদযাপন করার অনেকগুলো কারনের একটি তালিকা [স্প্যানিশ] তৈরি করেছেন উরুগুয়ের ব্লগার আনা ডোনার রাইবেক। যদিও অনেকের কাছেই তা “হাস্যকর” মনে হতে পারেঃ

অনেকেই বলেন যে তাঁরা সুখী লোকেদের বর্তমানকালের সান্তা ক্লজের ওপর বিরক্ত। একেকজন অবশ্য একেক কথা বলেন।

এটা খুব সস্তা হতে পারে, তবে সুখী লোকেদের দেখে আমি আনন্দিত। সুখের সেসব কিছু মুহূর্তগুলো নষ্ট করা আমাদের জীবনের জন্য খুব সহজ নয়। সবার জন্যই জীবন কঠিন। জীবন হচ্ছে আনন্দ ও বেদনার সাইন বক্র রেখার মতো।

ছবি মেলা ৭ আসছে

এশিয়ার বৃহত্তম দ্বি- বার্ষিক আলোকচিত্র  উৎসব ছবি মেলা আবারো বাংলাদেশের রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হবে। ২৩ টি দেশের ৩৪ জন শিল্পীর শিল্প কর্ম ২৫ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি ২০১৩ তারিখে ঢাকায় ছবি মেলা ৭ -এ প্রদর্শিত হবে। ছবি মেলা ব্লগে বিস্তারিত পড়ুন।

তাজিকিস্তান ১৩০ টি ওয়েব সাইট বন্ধ করে দিয়েছে

হুররে! [তাজিকিস্তান]বাকি বিশ্বের থেকে আবারও খানিকটা এগিয়ে গেল! এই দেশ ছাড়া বিশ্বের আর কোথায় একসাথে ১৩০ টি ওয়েব সাইট বন্ধ করে দেওয়া হয়েছে?

বিস্তারিত »

“নারীদের কি সুন্দরী হওয়া উচিত?”

প্রশ্নটি নাদি২৩১০ তাঁর ব্লগ পোস্টে উত্থাপন করেছেন, “নারীদের কি সুন্দরী হওয়া উচিত?” তিনি লিখেছেন [স্প্যানিশ ভাষায়]:

আজ আমি বলতে চাই ঐ সমস্ত নারীদের যারা অন্যান্য নারীর দৈহিক সৌন্দর্যের সমালোচনা করে, যে যথেষ্ট হয়েছে !!!

নারীদের তন্বী বা সুন্দর দেহের দাবি থামান। পত্রিকার নারী সংস্থাগুলো, পুরুষের চোখ দিয়ে তাঁদের দেখা বন্ধ করুণ।

এমনকি তিনি স্বীকার করেন যে তিনিও এমন ব্যবহার করেছিলেন এবং বলেন যে “সৌন্দর্য চেহারাকে ছাড়িয়ে যায়”।

২০১২ সালের সেরা ১২

Puerto Rico Indie

পুয়ের্তো রিকো ইন্ডি

সঙ্গীত ব্লগ পুয়ের্তো রিকো ইন্ডি তার এ বছরের সেরা অ্যালবামের প্রথাগত সংক্ষিপ্ত প্রস্তাব পুয়ের্তো রিকোতে দিয়েছে। উপভোগ করুন!

ল্যাটিন আমেরিকার সংসদ সদস্যদের বেতন

পেরুর সংসদ সদস্যদের বেতন বৃদ্ধি বিষয়ক কেলেঙ্কারি [স্প্যানিশ ভাষায়], যাক কিনা ব্যায় বৃদ্ধির আবরণে করা হয়েছে, সেশিওন ডে কন্ট্রোল-এ, সাংবাদিক মার্টিন হিডেলগো ল্যাটিন আমেরিকার সংসদ সদস্যদের বেতনের এক তুলনামূলক বিশ্লেষণ করেছে [স্প্যানিশ ভাষায়]। “এতে দেখা যাচ্ছে এই এলাকায় চিলির সাংসদরা সবচেয়ে বেশী বেতন পান, যারা প্রায় ৩০,৬০২ ডলার সম পরিমাণ বেতন পান [...]।” এ বছরের নভেম্বর পর্যন্ত, পেরু এই তালিকার ষষ্ট [স্থানে] ছিল, কিন্তু “বেতন বৃদ্ধির কারণে দেশটি এখন কলম্বিয়ার উপরে অবস্থান করছে”। মার্টিন উপসংহার টেনেছে এভাবে: পেরুতে সংসদের উপর অনাস্থা অনেক তীব্র, যা ৬৩ শতাংশ। যদি আমরা তা বিবেচনায় রাখি, তাহলে সবকিছু অনেক বেশী আশঙ্কাজনক। প্রোটিকার সংবাদ অনুসারে , দেশটির ৮৬ শতাংশ নাগরিক বিশ্বাস করে যে সংসদে দূর্নীতি হচ্ছে”।

লেবাননে সর্বত্র বড়দিনের সজ্জা

ক্লাউড অফ লেস এ বছর (২০১২) লেবাননের বিভিন্ন শহরের বড়দিনের সজ্জার সুন্দর ছবি পোস্ট করেছে।

২০১২ সালে চীনা ওয়েব ব্যবহারকারীরা সেথায় কি অনুসন্ধান করেছিল

বাইডু, চীনের সবচেয়ে ব্যবহৃত সার্চ ইঞ্জিন, সেটি চীনে—২০১২ সালে অনলাইনে , কোন বিষয়ে সবচেয়ে বেশী অনুসন্ধান হয়েছে তার দুটি সেরা দশের তালিকা তৈরি করেছে – সর্বাধিক অনুসন্ধান হয়েছে এমন শব্দ এবং অনুসন্ধানে “দ্রুত যে শব্দটি সবগুলোকে ছাড়িয়ে গেছে” অথবা এ রকম বাক্যের তালিকা। টিলিফনেসান -এই তালিকা কি ধারণা প্রদান করে এ বিষয়ে একটি বিস্তারিত বিশ্লেষণ প্রদান করেছে।

আফগানিস্তানে ট্যাংক এবং প্রার্থনা

ধ্বংসপ্রাপ্ত একটি সোভিয়েত ট্যাংকের উপর প্রার্থনা। ছবি, নাসিম ফেকরাত। অনুমতি নিয়ে ব্যবহৃত।

বিস্তারিত »

অন্তর্নিহিত অর্থ বিশ্লেষণ – কেন তিব্বতীরা আত্ম-বিসর্জন করে?

চীনা পণ্ডিত ওয়াং লিজিওঙ-এর লেখা তিব্বতীদের আত্ম-বিসর্জনের পিছনের কারণ অনুবাদ করেছেন ওগিয়েন কিয়াব।

কম্বোডিয়াতে প্যাঙ্গোলিন পুনর্বাসন কেন্দ্র

বিশ্বের বিভিন্ন প্যাঙ্গোলিন প্রজাতির অর্ধেক এশিয়াতে পাওয়া যায়। প্রচুর পরিমাণ শিকারের ফলে তাদের সংখ্যা খুব অল্পতে নেমে এসেছে। কম্বোডিয়াতে শুধুমাত্র সান্ডা প্যাঙ্গোলিন বা ম্যানিস জাভানিকা প্রজাতির সন্ধান পাওয়া যায় এবং অবৈধ আন্তর্জাতিক বাজারে সরবরাহের জন্যে শিকারের চাপে এটা এখন খুব বিরল হয়ে গিয়েছে।

কম্বোডিয়াতে প্যাঙ্গোলিন বা আঁশযুক্ত পিঁপড়া-খেকো (বনরুইয়ের মতো সরীসৃপ) একটি নতুন কেন্দ্র স্থাপন করা হয়েছে।

চীনের পরিবেশ ২০১২

বাণিজ্য যুদ্ধ, শেল কোম্পানীর কূপ-খননের বিরুদ্ধে গণবিক্ষোভ থেকে শুরু করে বিপজ্জনক প্রসাধনী পর্যন্ত চীনের বিগত ১২ মাসের প্রধান প্রধান পরিবেশগত ঘটনা পর্যালোচনা করেছে চীনসংলাপ

বিশ্বের অঞ্চলসমূহ

দেশ

ভাষা

বিশেষ টপিক

লেখাটির সাথে আছে