ডিআরসি’র কিভু এলাকায় ২০১২ সালে ক্রাইসিস গ্রুপ দ্বন্দ্বের একটা মিথস্ক্রিয় মানচিত্র তৈরি করেছে [ফরাসি]।
সর্বশেষ গল্পগুলো মাস রাউন্ডআপ + সাব সাহারান আফ্রিকা

উপকূলবর্তী এলাকায় তেল চুইয়ে পড়ার ঘটনা দক্ষিণ পশ্চিম গ্যাবনের সংরক্ষিত লেগুনের জন্য হুমকির সৃষ্টি করছে

১৪ ডিসেম্বর ২০১২-এ, দক্ষিণ পশ্চিম গ্যাবনের উপর তোলা গুগল আর্থের একটি ছবিতে দেখা যাচ্ছে যে সেখানে উপকূলবর্তী এলাকায় তেল চুইয়ে পড়ার ঘটনায় ফ্রেনান ভাজ লেগুন দূষিত হয়ে পড়ছে, ছবিটি এনজিও এইচটুও গ্যাবনের মাধ্যমে পাওয়া।
এনজিও এইচটুও গ্যাবন, দেশটির উপকূলবর্তী এলাকায় এক তেল চুইয়ে পড়ার সংবাদ [ফরাসী ভাষায়] প্রদান করেছে যা ফ্রেনান ভাজ লেগুন নামক এলাকা দূষিত করছে। তেল কোম্পানী পেরেনকো পরে তেল চুইয়ে পড়ার এই ঘটনা নিশ্চিত করে কিন্তু তারা দাবি করে যে চুইয়ে পড়া তেল লেগুন পর্যন্ত পৌছাচ্ছে না [ফরাসী ভাষায়]।

নিরক্ষীয়-গিনির স্বৈরশাসকের নামে বেনিন বিশ্ববিদ্যালয়ের নামকরণ
এখন আপনি তাকে ড. তিওডর ওবিয়াঙ ঙ্গুয়েমা ম্বাসোগো ডাকতে পারেন।
মাইগ্যাব.টিভি রিপোর্ট করেছে যে [ফরাসী ভাষায়] ইউনিভার্সিতে ইন্তারন্যাসিওনাল দু বেনা (বেনিন বিশ্ববিদ্যালয়) ইউপিআইবি-কে নিরক্ষীয়-গিনির স্বৈরশাসকের নাম অনুসারে এখন তিওডর ওবিয়াঙ ঙ্গুয়েমা ম্বাসোগো বিশ্ববিদ্যালয় বলা হবে। তিওডর ওবিয়াঙ ঙ্গুয়েমা ম্বাসোগো বেনিনের অনেক স্কুলের পৃষ্ঠপোষক [ফরাসী ভাষায়] এবং অভিষেক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়টি থেকে একটি অনারিস কসা (পরীক্ষা ছাড়া এবং সম্মানসূচক) ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন।

মাদাগাস্কারের এক তরুণী গৃহকর্মীকে লেবাননে ধর্ষণ এবং অত্যাচার করা হয়েছে
১৪ বছরের মারিকে তার খালা জোর করে নিজের সাথে লেবাননে নিয়ে যায় এবং এক গৃহকর্মীতে পরিণত করে। একবার সেখানে যাবার পর, তার মালিক তাকে নিয়মিত ধর্ষণ করত। যখন সে উপলব্ধি করে যে সে গর্ভবতী, তখন উক্ত মালিক তাকে বাড়ি থেকে বের করে দেয়। নিঃসঙ্গ অবস্থায় সন্তান জন্মদানের পর সে উক্ত শিশুটিকে একটি ভবনের আটতলা থেকে ফেলে দেয়।
আসানাতো ব্লাদে, মাদাগাস্কারের সামাজিক সমস্যা থেকে বাঁচতে লেবাননে অভিবাসন গ্রহণ করে সে দেশের এক তরুণীর দুর্দশার ঘটনার অনুসন্ধান করছে [ফরাসী ভাষায়]। রিপোর্টে অত্যাচার এবং শারীরিক নির্যাতনের অন্যান্য সাক্ষ্য সংগ্রহ করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে তার কাজের পরিবেশ ছিল অত্যন্ত জঘন্য এবং তাকে পশুর সাথে মিলিত হতে বাধ্য করা হত।

ফুটবল খেলোয়াড়রা ইউরোপীয় অনুর্ধ্ব -২১ চ্যাম্পিয়নশীপ ইজরায়েলে আয়োজনের প্রতিবাদ করছে
ফিফার সভাপতি জোসেফ এস.ব্লাটারকে উদ্দেশ্য করে খেলোয়াড়দের লেখা একটি চিঠি পামবাজুকা.অর্গ প্রকাশ করেছে [ফরাসী ভাষায়]:
ষাট জন পেশাদার ফুটবল খেলোয়াড়, যাদের বেশীরভাগই মূলত আফ্রিকার, তারা ইউরোপীয় অনুর্ধ্ব-চ্যাম্পিয়নশীপ ( যা কিনা৫-১৮ জুন, ২০১৩ তারিখে অনুষ্ঠিত হবে) ইজরায়েলে আয়োজনের সিদ্ধান্তের প্রতিবাদে ইউয়েফার কাছে একটি চিঠি লিখেছে। তার যুক্তি প্রদান করে যে, এই কাজের মধ্যে দিয়ে ইউরোপ সম্প্রতি ইজরায়েল কর্তৃক গাজায় বোমা বর্ষণের বিষয়ে চোখ ফিরিয়ে নিলো।

এ্যাঙ্গোলাতে নিখোঁজ বিসাউ-গিনির সাংবাদিকের জন্যে অনুসন্ধান
গিনি-বিসাউয়ের সাংবাদিক এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা মিলোকাস পেরেইরা এ্যাঙ্গোলার লুয়ান্ডা থেকে নিখোঁজ হয়েছেন। সেখানে তিনি ছয় মাস আগে বসবাস করতেন। মার্কিন যুক্তরাষ্ট্রসহ অভিবাসী গিনি-বিসাউ সম্প্রদায়ের এসোসিয়েশনের সভানেত্রী সেলিনা স্পেন্সার তাকে খুঁজে বের করার জন্যে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনা্রের কাছে সাহায্য চেয়ে সম্প্রতি একটি পিটিশন চালু করেছেন।

আফ্রিকা: অনলাইন সংস্কৃতি পত্রিকার বিশেষ সংখ্যা ছাপার জন্যে গণতহবিল
সমসাময়িক আফ্রিকার সংস্কৃতির অনলাইন পত্রিকা বুয়ালা আগামী বছর এর প্রথম ছাপানো সংস্করণ অর্থায়নের জন্যে গণ তহবিল সংগ্রহ করছে। দুই বছরের অস্তিত্বে ৩০০রও বেশি প্রদায়কের ৯০০রও বেশি নিবন্ধ প্রকাশ করে বুয়ালা’র হিট সংখ্যা ছিল ৪লক্ষ ৩০ হাজারেরও বেশি। ফরাসি, ইংরেজি এবং পর্তুগিজ ভাষার সংস্করণের মাধ্যমে এটি উপনিবেশোত্তর আফ্রিকার একটি “বৃহত্তর” দৃষ্টিভঙ্গী উপস্থাপনের চেষ্টা করেছে।

উত্তর মালির স্বাধীনতার জন্যে তরুণ স্বেচ্ছাসেবীরা প্রশিক্ষণ নিচ্ছে

উত্তর মালিতে যুদ্ধ করার জন্যে প্রশিক্ষণে তরুণ স্বেচ্ছাসেবীরা – ছবি ড্যামোনযোন মালি। সর্বস্বত্ত্ব ডেমোটিক্স (১৩/১১/১৩)
তরুণ স্বেচ্ছাসেবীরা উত্তর মালি মুক্ত করতে ব্যস্ত। এদিকে জেমাল ঊমার এবং বাকারি গুয়ে রিপোর্ট করেছে যে কারফিউ এবং গ্রেপ্তারের মাধ্যমে উত্তর মালিতে চরমপন্থীরা নারীদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।

নিরাপত্তাহীনতা প্রতিবাদে মাদাগাস্কারে ব্যাংক বন্ধ
মাদাগাস্কার ট্রিবিউনে বিল রিপোর্ট করেছেন যে [ফরাসী ভাষায়] ব্যাংকগুলো মাদাগাস্কারে নিরাপত্তাহীনতার প্রতিবাদে ৬ই নভেম্বর তারিখে একটি বিকেলের জন্যে বন্ধ থাকবে। গত সপ্তাহে আন্তানানারিভো’র (মাদাগাস্কারের রাজধানী শহর) আন্দ্রাহারো পৌর এলাকায় অ্যাকসেস ব্যাংকে’র একটি শাখা থেকে ৫০ কোটি ২০লক্ষ আরিয়ারি (প্রায় ১কোটি ৮৪লক্ষ বাংলাদেশী টাকা) ডাকাতি হয়েছে।

নাইজেরিয়া: লাগোসের সরকারী স্কুলের ছাত্র-ছাত্রীদের ম্যান্ডারিন শিখতে হবে
লাগোস রাজ্যের শিক্ষা কমিশনার ঘোষণা করেছেন যে চীনা ভাষা ম্যান্ডারিনকে সরকারী স্কুলের পাঠ্যক্রমের মধ্যে প্রবর্তন করা হবে:
“চীনা ভাষার জ্ঞান ছাত্র-ছাত্রীদেরকে চীনে গিয়ে আরো শিক্ষা গ্রহণে এবং মানব প্রচেষ্টার বিভিন্ন ক্ষেত্রে – যেমন বিশ্ব অর্থনীতির ক্ষেত্রে চীন একটি সাফল্যের গল্প হয়ে উঠেছে – গবেষণা করতে সাহায্য করবে,” তিনি বলেছেন। প্রথম নাইজেরীয় রাজ্য হিসেবে লাগোস সরকারী স্কুলের একটি পাঠ্যক্রম হিসাবে চীনা ভাষাকে গ্রহণ করেছে।

তিউনিশিয়া: বর্ণবিদ্বেষ বাড়ছে?
আফ্রিকাভক্স.কম-এ ফ্রেডারিক গোর দজো বাই লিখেছেন [ফরাসী ভাষায়] তিউনিশিয়াতে কৃষ্ণাঙ্গ আফ্রিকানদের প্রতি বর্ণবাদ বেড়ে যাওয়া সম্পর্কে। বাই তার পোস্টে ২০০৭ সাল থেকে তিউনিশিয়াতে বসবাসকারী ফেবিয়ান সিই নামের প্রকৌশলের একজন আইভরিয়ান ছাত্রের একটি সাক্ষ্য [ফরাসী ভাষায়] উদ্বৃত করেছেন:
এমন কোন দিন যায় না যেদিন কোন কৃষ্ণাঙ্গ আফ্রিকান বর্ণবিদ্বেষী নির্যাতনের শিকার হন না। বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহৃত অপমান হলো “গুইরা গুইরা” নামে গালাগাল কেউ কেউ স্থানীয় উপভাষায় “বড় বাঁদর” বলে যার অর্থ করেন। অনেক তিউনিশীয়র কাছে আমরা কৃষ্ণাঙ্গ আফ্রিকানরা অসভ্য।

টোগো: সংস্কারের জন্য যৌন ধর্মঘট
ইসিলোমে.কম, টোগোর রাজধানী লোমেতে চলতে থাকে এক বিক্ষোভ সম্বন্ধে লিখেছে [ফারসী ভাষায়] :
টোগোর এএনসি [ন্যাশনাল এ্যালায়েন্স ফর চেঞ্জ] নামক দলের আইনজীবী ইসাবেল আমেগানভি আনুষ্ঠানিকভাবে বিবৃতি প্রদান করেছেন যে, টোগোতে এক পরিবর্তন আনার লক্ষ্যে পুরুষদের উপর চাপ প্রদান করার জন্য সোমবার থেকে দেশটির নারীরা যৌন ধর্মঘট পালন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। “

দক্ষিণ আফ্রিকাঃ নেলসন ম্যান্ডেলা ডিজিটাল আর্কাইভ প্রজেক্টের উন্মোচন
নেলসন ম্যান্ডেলাকে এখন ডিজিটালী পাওয়া যাবে: ” নেলসন ম্যান্ডেলা সেন্টার ফর মেমোরি হচ্ছে একটি ডিজিটাল আর্কাইভ প্রকল্প, যা নেলসন মান্ডেলার উদ্দেশ্য উৎসর্গ করা হয়েছে। বিশ্বের এই প্রতীকের [আইকন] উপর তৈরী করা এই অনলাইন প্রকল্পে ১৯০০ নথি, ছবি এবং চলচ্চিত্র রয়েছে।

লাইবেরিয়াঃ এমন একটা দেশ ভ্রমণ করা, যেটি অনেক বিষয়ে আফ্রিকার মধ্যে প্রথম
ডঃ. সিফো মায়ো লাইবেরিয়া নামক দেশটি ভ্রমণ করেছেন, যে দেশটি আফ্রিকার মধ্যে অনেক বিষয়ে প্রথম স্থান অধিকার করেছে। লাইবেরিয়া, আফ্রিকার প্রথম প্রজাতন্ত্র, যেটিকে ১৮২২ সালে উপনিবেশ বানানো হয় এবং ১৮৪৭ সালে দেশটি স্বাধীন হয়। এই দেশটি আফ্রিকার প্রথম মহিলা রাষ্ট্রপতি দেশ। লাইবেরিয়ার বর্তমান রাষ্ট্রপতি হচ্ছে আফ্রিকার প্রথম মহিলা রাষ্ট্রপতি এ্যালেন জনসন সিরলিফ। গত সপ্তাহে দেশটির রাজধানী মনরোভিয়ায় এক্সিকিউটিভ ম্যানসনে আমি ওয়ান নামক শ্রবণ এবং শিক্ষা কার্যক্রম যাত্রায় তার সাথে সাক্ষাৎ করি।

ডেনমার্কঃ উপবাস দিবস
আফ্রিকার শৃঙ্গ বলে পরিচিত এলাকায় ভয়াবহ খরা নিয়ে বিশ্বের অনেক জায়গায় অনলাইনের অনেকে তাদের চিন্তা ব্যক্ত করেছে। তবে এখানে এ রকম ব্যক্তিরা কেবল সাহায্যের জন্য এমন সব প্রতিষ্ঠানই তৈরি করছে না যে সব প্রতিষ্ঠান এই সব এলাকায় খাবার পৌঁছে দেবে। ডেনমার্কের এক ফেসবুক ব্যবহারকারী ব্যক্তি এক বিকল্প প্রচেষ্টার উদ্যোগ নিয়েছে, যার নাম “সোমবারে না খেয়ে থাকা” [ইংরেজী ভাষায়] । তিনি এই উদ্যোগের মাধ্যমে আগস্টের ১ তারিখে সবাইকে উপবাসে থাকার অনুরোধ জানিয়েছেন। একদিন না খাবার ফলে যে টাকা বাঁচবে, তিনি সেই টাকা আফ্রিকার খরা পীড়িত অঞ্চলের জন্য দান করার অনুরোধ জানিয়েছেন।

কঙ্গো ডে. রিপাবলিক: কঙ্গোর স্বাধীনতা দিবসের উপর দৃষ্টি প্রদান
জ্যাসন, কঙ্গোর (কঙ্গো গণ প্রজাতন্ত্র) স্বাধীনতা আন্দোলনের উপর দৃষ্টি দিতে গিয়ে প্যাট্রিস লুমুম্বা, পিয়েরে মুলেলে অথবা সিমন কিম্বাঙ্গুর বদলে তরবারি চোরের কথা স্মরণ করছে। সে বলছে, এইবার স্বাধীনতা দিবসে আমি স্বাধীনতার সেনানী হিসেবে এ্যাম্ব্রোসিয়ো বোয়িম্বোকে বেছে নেব। কি কারণে সে বিখ্যাত? ১৯৬০ সালে যখন বেলজিয়ামের রাজা বৌদুইন কঙ্গোর স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে দেশটিতে এসে হাজির হয়, সে সময় সে রাজার তরবারি চুরি করেছিল। কোন ভাবনা থেকে সে এই কাজটি করেছিল? সে কি স্বাধীনতা অর্জনের কারণে মানসিক বিভ্রান্তিতে ভুগছিল, উদ্বিগ্ন হয়ে পড়েছিল যে, সে তার মত করে স্বাধীনতার জন্য লড়াই করতে পারবে নাকি, তার বন্ধুরা কি তাকে এই কাজে প্ররোচিত করেছিল?

গিনি বিসাউ: নারীর অধিকার অর্জনে এক ধাপ এগিয়ে যাওয়া
৬ জুন তারিখে গিনি বিসাউ-এর সংসদ এক আইন পাশ করেছে, যে আইনের মাধ্যমে মেয়েদের খৎনা প্রথা নিষিদ্ধ করা হয়েছে [পর্তুগীজ ভাষায়]। সেখানে এই প্রথাকে ফোন্ডা নামে অভিহিত করা হয়। সাংবাদিক এবং ব্লগার হেলেনা গোউভিয়ে-এর কাছে [পর্তুগীজ ভাষায়], “যদিও কেবল মাত্র আইন, এই প্রথা বন্ধ করার জন্য যথেষ্ট নয়, তারপরেও তা নারীদের উপর প্রচলিত এক বর্বর প্রথার বিরুদ্ধে লড়াইয়ে এক গুরুত্বপুর্ণ পদক্ষেপ”।

জিম্বাবুয়ে: সাংবাদিকতা এবং যৌন হয়রানি
বেভান টাকুন্ডা, জিম্বাবুয়ের “সাংবাদিকতা এবং যৌন হয়রানি” সম্বন্ধে ব্লগ লিখেছে। কলেজ থেকে আসা একদল তরুণ মহিলা সাংবাদিক এই অভিযোগ করছে যে, তাদের কয়েকজন সম্পাদকের সাথে বাইরে বেড়াতে যেতে বলা হয়। সদ্য যাত্রা শুরু করা এই সব পত্রিকায় চাকুরি পেতে গেলে তাদের এই কাজ করতে হবে বলে তাদের জানানো হয়। এই ঘটনাটি প্রমাণ করে যে, এই সব তরুণীরা কত নাজুক অবস্থায় রয়েছে, বিশেষ করে তারা যে, পেশার জন্য প্রশিক্ষণ পেয়েছে তা পাওয়ার জন্য তাদের কতদূর যেতে হয় তা বিবেচনা করলে বলা যায়, এটা অত্যন্ত বেদনাদায়ক একটা বিষয়।

জিম্বাবুয়ে: নারী হত্যার দায়ে ৪০০ মার্কিন ডলার জরিমানা
জিম্বাবুয়েতে এক নারীকে হত্যার দায়ে এক ব্যক্তিকে ৪০০ মার্কিন ডলার জরিমানা করা হয়েছে। ফাঙ্গাই টিচাওয়াঙ্গানা জিম্বাবুয়ের সর্বজন প্রিয় এবং শ্রদ্ধেয় এক ব্যক্তি। এক মাতাল গাড়ি চালক তাঁর স্ত্রীকে হত্যা করে। এই অপরাধে উক্ত গাড়ী চালককে ৪০০ মার্কিন ডলার জরিমানা করা হয় এবং ছয় মাসের জন্য তার ড্রাইভিং লাইসেন্স স্থগিত করা হয়। ফাঙ্গাই আমাদের জানাচ্ছেন যে জিম্বাবুয়েতে গরু চুরির অপরাধে মানুষের জেল হয়, কিন্তু মানুষ হত্যার পরেও এই মাতাল গাড়ি চালককে জেলে যেতে হয়নি।

আফ্রিকা: মানবতার জন্য শেষ পর্যন্ত হাঁটা
কেনিয়ার মাসাই, মিয়েরে ওলে মিয়ানদাজির এক সাক্ষাৎকার শুনুন। তিনি লম্বা এক পদযাত্রা শুরু করেছেন, যে যাত্রার শুরু হবে কেপ টাউন থেকে এবং এর শেষ হবে কায়রোতে গিয়ে। তার এই পদযাত্রার নাম মানবতার জন্য শেষ পর্যন্ত হাঁটা।

ইকুয়াটোরিয়াল গিনি: লেখকের অনশন ধর্মঘট
ইকুয়াটোরিয়াল গিনির লেখক এবং কবি জুয়ান টোমাস আভিলা লরেল [স্প্যানিশ ভাষায়], দেশটির স্বৈরশাসক টেওডোরো ওবিআং নেগুমের বিরুদ্ধে অনশন ধর্মঘট শুরু করেছে। ওবিআং এবং তার পরিবার ১৯৭৯ সাল থেকে স্পেনের এই প্রাক্তন উপনিবেশ-টিকে শাসন করে আসছে।

মৌরিতানিয়া: ইয়াকোব ওউলদ দাহুদ-এক বীর
মৌরিতানিয়ার ব্লগার নাসের ওয়েড্যাডি, সে দেশের বোয়াজিজি নামে পরিচিত ইয়াকোব ওউলদ দাহুদকে নিয়ে লিখেছে। মৌরিতানিয়ার নাগরিক ইয়াকোব ওউলদ দাহুদ, গতকাল ১৭ জানুয়ারি তারিখে দেশটির রাজধানী নোয়াকচটে অবস্থিত রাষ্ট্রপতি প্রাসাদের সামনে গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যা করে।

ম্যাসেডোনিয়া: বলিভিয়া এবং জিম্বাবুয়ের স্বীকৃতি
গ্রিসের সাথে ম্যাসেডোনিয়া নামক রাষ্ট্রের, ম্যাসেডোনিয়া নাম নিয়ে ঝামেলার প্রেক্ষাপটে আই, ম্যাসেডোনিয়ান* বলিভিয়া এবং জিম্বাবুয়েকে ধন্যবাদ জানিয়েছে, কারণ এই দুটি দেশ সাংবিধানিক নামে ম্যাসেডোনিয়াকে স্বীকৃতি দিয়েছে।

সুদান: আমার প্রিয় আফ্রিকার দেশ ভাগ হয়ে যাচ্ছে
দক্ষিণ সুদানের স্বাধীনতা নিয়ে গণভোট: এলান ম্যাকডোনাল্ডের মন খারাপ তার প্রিয় আফ্রিকার দেশ ভাগ হয়ে যাচ্ছে দেখে।

সুদান: দক্ষিণ সুদানের গনভোট সম্পর্কে তথ্যলাভ করুন টুইটারে
আগামীকাল ৯ই জানুয়ারি দক্ষিণ সুদানে একটি গণভোট অনুষ্ঠিত হবে যাতে নির্ধারিত হবে যে অঞ্চলটি সুদানের ভেতর থাকবে না আলাদা হবে। এ সংক্রান্ত টু্ইটার সংবাদ গুলো এখানে পাবেন।

আফ্রিকা: যেই আফ্রিকাকে তারা কখনও দেখায় না
যেই আফ্রিকাকে তারা কখনও দেখায় না হচ্ছে ২১০,০০০ সদস্যেরও বেশী একটি ফেসবুক গ্রুপ (দল)। এটি তার লক্ষ্য সম্পর্কে লিখেছে: “আপনারা টিভিতে আফ্রিকার অনেক ছবি দেখেছেন – কুঁড়েঘর, দুর্ভিক্ষ, অসুখ, যুদ্ধ এবং দু:খ দুর্দশা। কিন্তু তারা কখনোই দেখায় না যে আফ্রিকার একটি সুন্দর দিকও আছে, এতে সুখী মানুষেরা বাস করে এবং আফ্রিকার সবটুকুই গরীব নয়।”

আফ্রিকা: আফ্রিকার মোজাইক
আফ্রিকার মোজাইক হচ্ছে স্মিথসোনিয়ান ন্যাশনাল মিউজিয়াম অফ আফ্রিকান আর্টের একটি প্রদর্শনী যাতে সমকালীন চিত্রশিল্প, ভাস্কর্য এবং জনপ্রিয় রাস্তার চিত্রশিল্প প্রদর্শিত হচ্ছে।

লাইবেরিয়া: ধর্ষণ আদালত
জিনা লাইবেরিয়ার ধর্ষণ আদালত নিয়ে লিখছেন: “আগামী ফেব্রুয়ারী এই কোর্টের দুই বছর হবে এবং এটি প্রতিষ্ঠিত করা হয়েছিল দেশটিতে ধর্ষণের “মড়ক” লাগার কারনে। লাইবেরিয়াতে যুদ্ধপরবর্তী ধর্ষণের ঘটনাগুলো অনেক উচু হারের ছিল এবং অধিকাংশ ভুক্তভোগীরাই হচ্ছে যুবতী নারী”।

তাঞ্জানিয়া: রাজনীতিতে সঙ্গীতের ব্যবহার
তাঞ্জানিয়া ২০১০ সাধারণ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এবং এলসি দেশটির রাজনীতিতে সঙ্গীতের উদ্ভাবনীমূলক ব্যবহার নিয়ে ব্লগে লিখেছেন।
































আর এস এস ফিড রাউন্ডআপ 

