GlobalVoices পাওয়া যাবে আরও জানুন »

রাউন্ডআপ + দক্ষিণ এশিয়া

মিডিয়া আর্কাইভ · 555 টি অনুবাদ

লেখাটির সাথে আছে ছবি টি অনুবাদ ছবি ভিডিও টি অনুবাদ ভিডিও

সর্বশেষ গল্পগুলো মাস রাউন্ডআপ + দক্ষিণ এশিয়া

পাকিস্তান: প্রিয় গ্রাহক, দু:খিত, সার্ভিস বন্ধ

Screen shot 2013-04-30 at 6.14.27 AM

পাকিস্তানে ইন্টারনেট নিয়ে কাজ করে এমন একটি অ্যাডভোকেসি সংস্থা বোলোভি একটি টাইমলাইন প্রকাশ করেছে। সেখানে তারা দেখিয়েছে, ২০১২ সালের এপ্রিল মাস থেকে দেশটিতে ১২ বার মোবাইল সেবা বন্ধ করা হয়েছে।

এই টাইমলাইনে প্রতিবার মোবাইল সেবা বন্ধ করার “প্রশাসনিক” কারণ তুলে ধরা হয়েছে। ‍”আইন-শৃঙ্খলা” ঠিক রাখার অজুহাতে ২০১২ সালে স্বাধীনতা দিবসে এবং ঈদের মতো গুরুত্বপূর্ণ ছুটির দিনেও মোবাইল সেবা বন্ধ রাখা হয়েছে। মোবাইল সেবা বন্ধ রাখার টাইমলাইন সংরক্ষণ করে বলোভি বলেছে “জাতীয় নিরাপত্তার নামে মোবাইল সেবা বন্ধ রাখা ঠিক হবে না”। টাইমলাইনের তথ্য অনুযায়ী, ঈদের সময়ে কয়েকটি শহরে মোবাইল সেবা বন্ধ করায় ট্যাক্সের ক্ষেত্রে সরকারের ৩০০ মিলিয়ন রুপি (৩ মিলিয়ন মার্কিন ডলার) ক্ষতি হয়েছে।

ভুটানের অ্যালকোহল সমস্যা

ভুটানে ক্রমবর্ধমান অ্যালকোহল আসক্ততা নিয়ে রিক্কু ধান সুব্বা উদ্বিগ্ন। এটি অনেক পরিবার এবং সমাজে সমস্যা তৈরি করছে।

প্রথম আন্তর্জাতিক উর্দু ব্লগার সম্মেলন

মেহুইশ খান প্রোপাকিস্তান ব্লগে রিপোর্ট করেছেন যে পাকিস্তানের লাহোরে প্রথম আন্তর্জাতিক উর্দু ব্লগার সম্মেলন গত ২৬শে জানুয়ারী, ২০১৩ তারিখে অনুষ্ঠিত হয়েছে। দেশটির বিভিন্ন অংশ থেকে ৭০জনেরও বেশি উর্দু ব্লগার এই সম্মেলনে অংশ নিয়েছে।

ভুটান: যেখানে নিরাপত্তা নিশ্চিত ধরে নেওয়া হয়

পর্যটকদের কাছে ভুটানে একটি নিরাপদ স্থান। তবে ভুটানের লেখকসংঘে লজ্জিত প্রহরী (শাইগার্ড) একে নিশ্চিতভাবে ধরে নেওয়ার ক্ষেত্রে সতর্ক করে দিয়েছেন। ব্লগার অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ভুটানীদেরকে নিজেদের নিরাপত্তার ব্যাপারে আরো সচেতন এবং সতর্ক থাকার পক্ষে মত প্রকাশ করেছেন।

ভারত: খারাপ ব্রডব্যান্ড পরিষেবার জন্যে আইএসপিদের শাস্তির বিধান

নিখিল পাহওয়া  রিপোর্ট করেছেন যে ভারতের টেলিকম নিয়ন্ত্রক টিআরএআই মানসম্মত সেবা প্রদানে ব্যর্থ হলে ভারতীয় ইন্টারনেট পরিষেবা প্রদানকারীদেরকে দণ্ড দানের ব্যবস্থা রেখে তার প্রবিধান হালনাগাদ করেছে।

ছবি মেলা ৭ আসছে

এশিয়ার বৃহত্তম দ্বি- বার্ষিক আলোকচিত্র  উৎসব ছবি মেলা আবারো বাংলাদেশের রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হবে। ২৩ টি দেশের ৩৪ জন শিল্পীর শিল্প কর্ম ২৫ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি ২০১৩ তারিখে ঢাকায় ছবি মেলা ৭ -এ প্রদর্শিত হবে। ছবি মেলা ব্লগে বিস্তারিত পড়ুন।

ঝাড়খণ্ডের গ্রামগুলোতে যথাযথ শৌচাগার ব্যবস্থার অভাব

‘ভিডিও ভলেন্টিয়ারের এক সম্প্রদায়গত সংবাদদাতা অমিত টোপানো সংবাদ প্রদান করেছেন যে ভারতের ঝাড়খণ্ড রাজ্যের নিচিতপুর গ্রামে কোন ক্রিয়াশীল গণ শৌচাগার নেই। এই ভিডিওর মাধ্যমে গ্রামবাসীরা স্থানীর কর্তৃপক্ষের কাছে যথাযথ শৌচাগার স্থাপনের আবেদন জানাচ্ছে।

শ্রীলংকাতে একটি জাতীয় মিডিয়া কমিশন দরকার

শেনালি ওয়াদুগে মত প্রকাশ করেছেন যে সাংবাদিকতার নৈতিকতা নিয়ন্ত্রণের জন্যে শ্রীলংকাতে একটি জাতীয় মিডিয়া কমিশন দরকার। এই ব্লগার আরো বলেছেন: “গণমাধ্যম এবং যোগাযোগের চ্যানেলগুলোর আত্ম-নিয়ন্ত্রণ না থাকায় বিষয়বস্তু বিশ্লেষণের জন্যে একটি উপযুক্ত এবং নিরপেক্ষ দলের প্রয়োজন।”

বাংলাদেশের আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আদালত- বিচারিক প্রক্রিয়ায় দৃষ্টিভঙ্গি

বাংলাদেশে চলমান আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আদালত নিয়ে আলোচনা এবং উপস্থাপনা কর্মসূচি বিষয়ে ই-বাংলাদেশ সংবাদ প্রদান করেছে, যা সম্প্রতি যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে বিচার প্রক্রিয়া ও এর ঐতিহাসিক পটভূমি নিয়ে আলোচনা করা হয় এবং এই বিষয়ে বিভ্রান্তি দূর করা এবং ব্যাখ্যা প্রদানের উদ্দেশ্যে এক প্রশ্নোত্তর পর্ব যুক্ত করা হয়।

সংসদে সংরক্ষিত নারী আসন, ভালো নাকি মন্দ?

সালমান লতিফ, পাকিস্তানের জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের পক্ষে আসা কিছু ত্রুটিপূর্ণ যুক্তি উন্মোচিত করেছেন।

গুজরাট নির্বাচন ২০১২- একটি বিশ্লেষণ

অফস্ট্যাম্প,সম্প্রতি পরিসমাপ্ত ভারতের গুজরাট অঙ্গরাজ্যের প্রথম দফা রাজ্যসভা নির্বাচনের একটি বিশ্লেষণ পোস্ট করেছে।

ভুটানের রাজতন্ত্র থেকে গণতন্ত্রে অভিযাত্রা

ভুটানের পতাকা। ছবি সাবরিনার সৌজন্যে

সাবরিনা সোয়ারেস ব্যাখ্যা করেছেন কিভাবে ভুটান একটি রাজতন্ত্র থেকে একটি সংসদীয় গণতন্ত্রের দিকে অগ্রসর হয়েছে।

ভারতঃ ইভ টিজিং–এর বিপদ

ব্রোকেন স্কুটারের ম্যায় তোকি জনসম্মুখে নারীরা ইভ-টিজিং, যৌন হয়রানী মোকাবেলায় যে সমস্ত চ্যালেঞ্জের মুখোমুখি হয় তা উল্লেখ করেছে। ভারতে এই বিষয়ে আইন রয়েছে, কিন্তু তা যাথাযথভাবে ইভ-টিজিংকে ব্যাখ্যা করে না এবং এই ক্ষেত্রে যে জরিমানা ধার্য্য করা হয় তা অতি সামান্য।

শ্রীলংকা: বিজ্ঞাপন পোর্টালের উত্থান

শ্রীলংকায় নন্দশ্রী ওয়ান্নিনায়েকা তার মোটরবাইকটি একটি বিনামূল্যের অনলাইন শ্রেণীবদ্ধ বিজ্ঞিপন পোর্টালে্র মাধ্যমে বিক্রি করেছেন। তিনি তার অভিজ্ঞতা এবং এধরনের প্ল্যাটফর্মের সম্ভাবনা সম্পর্কে লিখেছেন।

নেপাল: সাংবাদিকদের সামাজিক মিডিয়া প্রশিক্ষণ

উজ্জ্বল আচার্য  নেপালের পাঁচটি শহরে অনুষ্ঠিত সামাজিক মিডিয়ার উপর দুইদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ সম্পর্কে কিছু পর্যবেক্ষণ পোস্ট করেছেন। আচার্য মন্তব্য করেছেন যে নেপালে সাংবাদিকরা সামাজিক মিডিয়া থেকে বিচ্ছিন্ন নন, তবে তারা সেটা শুধুমাত্র ব্যক্তিগত কাজের জন্যে ব্যবহার করেন।

বাংলাদেশ: শুধু টাকা দিয়ে একটি স্কুল তৈরী করা যায় না

আনকালচার্ড.কম এর শন আহমেদ একটি ভিডিও ব্লগে ব্যাখ্যা করেছেন যে শুধুমাত্র অনুদান দিয়ে একটি স্কুল নির্মাণ করা যায় না। তিনি কী বুঝাতে চেয়েছেন সেটা ভিডিওটিতে দেখুন:

মাওবাদী চেয়ারম্যান প্রচণ্ড আক্রান্ত

প্রদীপ কুমার সিং জানিয়েছেন যে ১৬ই নভেম্বর তারিখে কাঠমান্ডুতে একটি চা-অভ্যর্থনা অনুষ্ঠানে মাওবাদী চেয়ারম্যান পুস্প কমল দহল ওরফে প্রচণ্ডকে চড় মেরেছেন ২৫ বছর বয়সী একজন মাওবাদী ক্যাডার।

শ্রীলঙ্কা: পুলিশী অত্যাচারের গল্প

রাবাভাবার ২০ বছর বয়সী অবিবাহিত যুবক সহ ইহালা পুলিয়ানকুলামা, পুত্তালাম এর আরো অনেকের উপর পুলিশী নির্যাতনের নির্মমতার সংবাদ চিত্রাঙ্গি তার ব্লগে পোস্ট করেছেন।

বাংলাদেশঃ ছাত্রদের হাতের মুঠোয় ভিডিও উপাদান

যাদের ইন্টারনেটে প্রবেশের কোন সুযোগ নেই, সেই সব নাগরিকদের জন্য ক্রমশ বৃদ্ধি পেতে থাকা অনলাইন উপাদান কোন কাজেই আসে না। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান জোসে নামক এলাকা ভিত্তিক এক প্রকল্প ‘আগামী’ এই বিষয়টিকে সম্ভব করেছে। তারা, খান একাডেমির শিক্ষামূলক ভিডিও বাংলায় অনুবাদ করে মোবাইল ফোনের মাধ্যমে বাংলাদেশের খুলনা জেলার সুবিধাবঞ্চিত ছাত্রছাত্রীদের হাতে তুলে দিচ্ছে।

পাকিস্তান: হিজাব বর্জন

কিস মাই রোটি ব্লগের লেখক হিজাব বর্জন করেছেন এবং এর কারণ ব্যাখ্যা করেছেন।

নেপাল:এক নতুন মিডিয়া গুফা-এক নতুন অভিজ্ঞতা

ব্লগডি সংবাদ প্রদান করছে:

নেপালে ইন্টারনেটের ব্যবহার বৃদ্ধির উদ্যোগ গ্রহণ, এর সাথে নেপালের সংবাদ সমূহ সঠিকভাবে উপস্থাপন ও সংবাদসুত্র যাথাযথ ভাবে প্রদান করা এবং ইন্টারনেটের সীমাবদ্ধতার বিষয়টি যাতে তুলে ধরা হয়, তার এক বীরত্বপূর্ণ প্রচেষ্টার অংশ হিসেবে, ধর্ম অধিকারীর স্থাপন করা নতুন মিডিয়া ফাউন্ডেশন গুফা বা গুহায় নেপালের সেরা পাঁচজন প্রযুক্তি বিষয়ক সাংবাদিক তিনদিন ধরে কম্পিউটারে কাজ করছেন।

বাংলাদেশঃ বিক্রমপুর- মাটির নীচে চাপা পড়ে যাওয়া এক শহর

বাংলাদেশ আনলকড, দেশটির আরেকটি প্রাচীন রহস্যের উন্মোচন করেছে- মাটির নীচে চাপা পড়ে থাকা ৬ ষষ্ঠ এবং ৭ তম শতকের বিক্রমপুর শহরের ধ্বংসাবশেষ (যা আধুনিক মুন্সীগঞ্জ শহর)।

বিক্রমপুরের শিব মন্দির। ছবি বাংলাদেশ আনলকড এর সৌজন্যে।

নেপালঃ রাজনৈতিক কারনে জলবিদ্যুৎ খাত ধবংসের উপক্রম

নেপালে এখন বিদ্যুতের (ইলেকট্রিসিটি) প্রচণ্ড ঘাটতি দেখা দিয়েছে এবং এই বাস্তবতা সত্বেও সাম্প্রতিক সময়ে এই বাড়তি চাহিদা পূরণের জন্য কোন নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়নি। দেশটিতে জল বিদ্যুৎ উৎপাদনের দারুণ এক সম্ভাবনা রয়েছে, কিন্তু তার জন্য এই খাতে বিদেশী বিনিয়োগ প্রয়োজন এবং সরকারের সমর্থন প্রয়োজন। সম্প্রতি নেপালে জলবিদ্যুৎ নিয়ে যে রাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, ডেমোক্রেসি ফর নেপাল ব্লগ তার এক সার-সংক্ষেপ তৈরি করেছে।

ভুটানঃ নারীদের প্রতিভার স্ফুরণ

রাইটার্স অ্যাসোসিয়েশন অফ ভুটান ব্লগ-এর তানজেনিয়েস্তা সম্প্রতি ভুটানের নারীদের অর্জনের বিষয়টি উদযাপন করছে। এই প্রথমবারের মত ভুটানে একজন নারী জোংডা [প্রশাসক] হিসেবে নির্বাচিত হয়েছে এবং ভুটানের সুপ্রিম কোর্ট সম্প্রতি একজন নারীকে বিচারক হিসেবে নিয়োগ প্রদান করেছে। ভুটানের দূর্নীতি দমন অধিদপ্তরের প্রধান একজন নারী এবং ধারনা করুন লন্ডন অলিম্পিক ২০১২-এ ভুটানের প্রতিনিধিত্ব করেছে কারা! তারা সকলে নারী।

নেপালঃ উপসাগরীয় অঞ্চলের অভিবাসী কর্মীদের রক্ষা করা

উপসাগরীয় অঞ্চলে নারী কর্মীদের পাঠানোর উপর নেপালের আরোপিত সাম্প্রতিক নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় গাদ্দাফি মনে করেন যে এটা কেবল লোক দেখানো এক নিষেধাজ্ঞা, যেখানে আসল অপরাধী, আদম ব্যবসায়ীরা কিনা বিনা বাঁধায় ঘুরে বেড়াচ্ছে।

নেপালঃ লুম্বিনির প্রতি মনোভাব- একটি সুযোগ যা হারিয়ে গেছে

উজ্জ্বল আচারিয়া মত প্রকাশ করেছেন যে “ লুম্বিনির [গৌতম বুদ্ধের জন্মস্থান] উন্নয়নের প্রতি সামান্য মনোযোগ প্রদান করা গেলে তা নেপালের ধর্মীয় পর্যটনের জন্য সৌভাগ্য বয়ে আনত এবং বিশ্বের কাছে বিষয়টি বুদ্ধের জীবন ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরতে পারত।

বাংলাদেশঃ ইন্টারনেটের ক্রমবর্ধমান বিস্তার

নাজিমুদ্দৌলা মিলন এক অনবদ্য অন্তর্ভেদী প্রতিবেদনে দেখিয়েছেন যে বাংলাদেশ ও বাংলাদেশের বাইরে ইন্টারনেট ব্যবহারকারীরা কিভাবে ইন্টারনেট ব্যবহার করেন।

ভারতঃ মাল্টিকালচারালিজম এবং অসহনশীলতা

পুর্বা রায় প্রশ্ন করেছেন, মাল্টিকালাচারালিজম (বহু-সংস্কৃতিবাদ), অসহনশীলতার জন্ম দিচ্ছে কি না।

ভারত, পাকিস্তান: একটি নতুন চলচ্চিত্র প্রকল্প

টিথ মায়েস্ট্রো জানান যে, আলি কাপাডিয়া নামের একজন পাকিস্তানী চলচ্চিত্র নির্মাতা সম্প্রতি পাকিস্তান ও ভারতের মধ্যে শান্তি আলোচনা বিষয়ক একটি চলচ্চিত্র প্রকল্প শুরু করেছেন।

শ্রীলংকাঃ চীনের ভিসা পাওয়ার ক্ষেত্রে সমস্যা

শ্রীলংকায় চীনের ভিসা পেতে যে সমস্যায় পড়তে হয় ইন্ডি.কা সে বিষয়ে লিখেছে।

বিশ্বের অঞ্চলসমূহ

দেশ

ভাষা

বিশেষ টপিক

লেখাটির সাথে আছে