GlobalVoices পাওয়া যাবে আরও জানুন »

রাউন্ডআপ + ল্যাটিন আমেরিকা

মিডিয়া আর্কাইভ · 94 টি অনুবাদ

লেখাটির সাথে আছে ছবি টি অনুবাদ ছবি ভিডিও টি অনুবাদ ভিডিও

সর্বশেষ গল্পগুলো মাস রাউন্ডআপ + ল্যাটিন আমেরিকা

পেরুর লিমায় ইন্টারনেট স্বাধীনতা শিবির

campamento-por-la-libertad

আপনি কি লিমায় আছেন? আপনি কি ইন্টারনেট সংরক্ষণের জন্য কিছু করতে চান? ২০১৩ সালের ইন্টারনেট স্বাধীনতা ক্যাম্প: লিমাতে দুই দিনের মুক্ত সংস্কৃতি ও কার্যক্রম [স্প্যানিশ ভাষায়] – এ স্বাক্ষর করুন।

মে ৪ এবং ৫, ২০১৩  তারিখে, কর্মী, ডিজাইনার, লিনাক্স ব্যবহারকারী, অডিও-ভিডিও শিল্পী, আইনজীবী ও সাংবাদিকরা ‘ইন্টারনেট প্রতিরক্ষা যোগাযোগ ব্যবস্থায় মৌলিক সহযোগীতা’ [স্প্যানিশ ভাষায়] এর জন্য মিলিত হবেন। আপনিও #yaratpp  হ্যাশট্যাগের মাধ্যমে অনুষ্ঠানটি অনুসরণ করতে পারেন।

পৃথিবীর ভয়ঙ্করতম দেশে ভ্রমণ

প্রতিদিন আমি ঘুম থেকে জেগে উঠি এক বিভীষিকাময় অনুভূতি নিয়ে, আশায় বুক বাঁধি- আমি হয়তো হুন্ডুরাসের আরেকটি সকাল দেখতে পাবো। আমি বসবাস করি একটি তালাবদ্ধ দরজার পেছনে,এবং কখনো রাস্তায় বেরুবার সাহস দেখাই না। [...]

যদি আপনি এটিই শুনতে চান, তাহলে শুনতে পারেন। কিন্তু প্রকৃত সত্য কিছুটা ভিন্ন।

ব্লগার ক্যারিন স্টেন এর মতে,'পৃথিবীর ভয়ঙ্করতম দেশ’ প্রকৃত অর্থে পর্যটকদের জন্য ততটা বিপজ্জনক নয়।

ব্রাজিল: পিনহেয়ারিনহো থেকে উচ্ছেদকৃত পরিবারেগুলো এখনো যথাযথ আশ্রয়হীন

সাও পাওলো রাজ্যের সাও হোজে ডস ক্যাম্পো শহর থেকে “পিনহেয়ারিনহো গণহত্যা” হিসেবে পরিচিত সহিংস উচ্ছেদের এক বছর পরে পিনহেয়ারিনহো বসতি থেকে ২২শে জানুয়ারী, ২০১২ তারিখে উচ্ছেদকৃত পরিবারেগুলোর আশু এবং স্থায়ী সমাধান দাবি করেছে [পর্তুগীজ ভাষায়] এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ব্রাজিল।

নববর্ষ উদযাপনের কারণ

নতুন বছরের আগমন উদযাপন করার অনেকগুলো কারনের একটি তালিকা [স্প্যানিশ] তৈরি করেছেন উরুগুয়ের ব্লগার আনা ডোনার রাইবেক। যদিও অনেকের কাছেই তা “হাস্যকর” মনে হতে পারেঃ

অনেকেই বলেন যে তাঁরা সুখী লোকেদের বর্তমানকালের সান্তা ক্লজের ওপর বিরক্ত। একেকজন অবশ্য একেক কথা বলেন।

এটা খুব সস্তা হতে পারে, তবে সুখী লোকেদের দেখে আমি আনন্দিত। সুখের সেসব কিছু মুহূর্তগুলো নষ্ট করা আমাদের জীবনের জন্য খুব সহজ নয়। সবার জন্যই জীবন কঠিন। জীবন হচ্ছে আনন্দ ও বেদনার সাইন বক্র রেখার মতো।

২০১২ সালের সেরা ১২

Puerto Rico Indie

পুয়ের্তো রিকো ইন্ডি

সঙ্গীত ব্লগ পুয়ের্তো রিকো ইন্ডি তার এ বছরের সেরা অ্যালবামের প্রথাগত সংক্ষিপ্ত প্রস্তাব পুয়ের্তো রিকোতে দিয়েছে। উপভোগ করুন!

ল্যাটিন আমেরিকার সংসদ সদস্যদের বেতন

পেরুর সংসদ সদস্যদের বেতন বৃদ্ধি বিষয়ক কেলেঙ্কারি [স্প্যানিশ ভাষায়], যাক কিনা ব্যায় বৃদ্ধির আবরণে করা হয়েছে, সেশিওন ডে কন্ট্রোল-এ, সাংবাদিক মার্টিন হিডেলগো ল্যাটিন আমেরিকার সংসদ সদস্যদের বেতনের এক তুলনামূলক বিশ্লেষণ করেছে [স্প্যানিশ ভাষায়]। “এতে দেখা যাচ্ছে এই এলাকায় চিলির সাংসদরা সবচেয়ে বেশী বেতন পান, যারা প্রায় ৩০,৬০২ ডলার সম পরিমাণ বেতন পান [...]।” এ বছরের নভেম্বর পর্যন্ত, পেরু এই তালিকার ষষ্ট [স্থানে] ছিল, কিন্তু “বেতন বৃদ্ধির কারণে দেশটি এখন কলম্বিয়ার উপরে অবস্থান করছে”। মার্টিন উপসংহার টেনেছে এভাবে: পেরুতে সংসদের উপর অনাস্থা অনেক তীব্র, যা ৬৩ শতাংশ। যদি আমরা তা বিবেচনায় রাখি, তাহলে সবকিছু অনেক বেশী আশঙ্কাজনক। প্রোটিকার সংবাদ অনুসারে , দেশটির ৮৬ শতাংশ নাগরিক বিশ্বাস করে যে সংসদে দূর্নীতি হচ্ছে”।

হন্ডুরাস: চিন্তা করো না, আনন্দে কাটাও!

লা গ্রিঙ্গা ব্লগিওটোক-এর লা গ্রিঙ্গা নামক ভদ্রমহিলা, বহুল প্রতীক্ষিত ২১ ডিসেম্বর ২০১২ তারিখ নিয়ে করা ভবিষ্যদ্বাণী বিষয়ে তার অনুভূতি প্রকাশ করেছে:

আজ ২১ ডিসেম্বর, ২০১২, মায়া ক্যালেন্ডারের শেষ দিন। দিনটিকে এমনভাবে উপভোগ করুন যেন এটাই পৃথিবীর শেষ দিন! [...] আর এই ক্ষেত্রে যদি তা ঘটে তাহলে আইসক্রিম হবে আমার শেষ খাবার। ;-)

সে কিছু ছবি এবং ভাসা ভাসা ভবিষ্যদ্বাণী প্রদান করেছে।

আর্জেন্টিনা: ১৯ ডিসেম্বর, ২০০১ তারিখকে স্মরণ করা

আর্জেন্টিনায়, ফিন দেল ক্যাপিটালিজম? স্যালভাখে? [পুঁজিবাদের বিদায় ঘন্টা? জানোয়ার ]-এ ব্লগার রাফায়েল ১৯ ডিসেম্বর, ২০১১-এ, সংঘঠিত কয়েকটি ঘটনার [স্প্যানিশ ভাষায়] স্মরণ করেছে:

১৯ [ডিসেম্বর] তারিখের রাতে, ওই জারজ [প্রাক্তন অর্থমন্ত্রী, ডোমিঙ্গো] কাভালো , যে কিনা ইতোমধ্যে পদত্যাগ করেছিল, সে টিয়ার গ্যাস নিয়ে রাস্তায় নেমে পড়ে এবং রাষ্ট্রের ভয়াবহ দমন শুরু হয়, আর [প্রাক্তন রাষ্ট্রপতি ফার্নান্দো]-এর আদেশে দে লা রুয়া আদেশে অনেক নাগরিককে খুন করা হয়, তাদের আজো কোন শাস্তি হয়নি।

কলম্বিয়াঃ কোথায় সে ক্ষোভ?

মাইক’স বোগোটা ব্লগের ব্লগার মিগুয়েল কয়েকটি পরিস্থিতির তালিকা করেছেন যেগুলো মানুষকে ক্ষুব্ধ এবং বিস্মিত করে:

তাহলে, কেন খুব সহজে সকল প্রকার যান এবং কারখানা দিনের পর দিন আমাদের শরীরে বিষ ঢুকিয়ে যাচ্ছে, আর বলা যায় এর বিরুদ্ধে প্রায় কেউ করছে না। ?

সে কিছু ছবি প্রদর্শন করেছে এবং তার চিন্তার পরিসমাপ্তি টেনেছে এই বলে যে, “আমরা আশা করতে পারি যে বোগটায় দীর্ঘ সময় ধরে ভ্রাম্যমাণ চিমনির সাথে আমাদের বাস করতে হবে।

বিক্ষোভ কাভার করার সময় পুলিশের হাতে ব্রাজিলীয় সাংবাদিক লাঞ্ছিত

ছবি, ফেসবুকে এডিলসন লিমা

ছবি, ফেসবুকে এডিলসন লিমা (২,১৫৬ বার ভাগাভাগি)।

১৩ই ডিসেম্বর, ২০১২ তারিখে রিও ডি জেনিরোতে ভিদিগালের আশেপাশের এলাকার অধিবাসীদের বিক্ষোভ কাভার করার সময় ব্রাজিলিয়ান সাংবাদিক মারিয়ানা আলভানেসি (@মোরোদোভিদিগাল [ভিদিগালের পাহাড়]) পুলিশের হাতে লাঞ্ছিত হয়েছেন। অধিবাসীরা একটি খেলার মাঠ ধ্বংসে বাধা দেওয়ার চেষ্টা করছিল। দুলসিলেনে গুইরি মুহূর্তটি ভিডিওতে রেকর্ড করেন।
বিস্তারিত »

লাতিন আমেরিকা: ২০১২ সালের শীর্ষ ৫ সংবাদ কাহিনী

বিশ্ব নীতি ব্লগে গ্লোবাল ভয়েসেসের প্রদায়ক রবার্ট ভ্যালেন্সিয়া পাঁচটি “২০১২ সালের শীর্ষ কাহিনী যাদের ২০১৩ সালে এবং তারপরেও প্রভাব থাকবে” তুলে ধরেছেন: মাদকের যুদ্ধ, হুগো শাভেজের পুনর্নির্বাচন, সান আন্দ্রে দ্বীপমালা নিয়ে কলম্বিয়া-নিকারাগুয়ার বিরোধ, কলেম্বিয়ার শান্তি প্রক্রিয়া, ব্রাজিল ও এর উঠতি অর্থনীতি।

ভেনিজুয়েলা এবং ডাব্লিউসিআইটি-১২

ইন্টারনেট শাসন করবে কে এবং কিভাবে? এই বিতর্কে ভেনিজুয়েলার অবস্থান কী? দাভিঞ্চিপন্থীর [স্প্যানিশ ভাষায়] জন্যে লেখা একটি পোস্টে লুইস কার্লোস দিয়াজ এই দু’টি প্রশ্ন মোকাবেলা করার চেষ্টা করেছেন। এখানে তিনি আন্তর্জাতিক টেলিযোগাযোগ বিশ্ব  সম্মেলন (ডাব্লিউসিআইটি-১২) এবং বিষয়গুলির ব্যাপারে ভেনেজুয়েলার অবস্থানের দিকে লক্ষ্য রেখেছেন।

মেক্সিকাতে প্রতিদিন ১৪ জন নারীহত্যা

নারী অধিকার গোষ্ঠী ফুন্দাসিওন ওরিজেন (মূল ফাউন্ডেশন) প্রকাশিত একটি প্রতিবেদন [স্প্যানিশ ভাষায়] অনুসারে সহিংসতার শিকার প্রতিদিন চৌদ্দজন নারী [মারা যাচ্ছে।]

এরউইন সি. দি ল্যাটিন এমেরিকানিস্ট (লাতিন আমেরিকানবাদী) ব্লগে মেক্সিকোতে নারীদের বিরুদ্ধে সহিংসতা সম্পর্কিত একটি পোস্টে এই প্রতিবেদনটি তুলে ধরেছেন। এছাড়া এরউইন এই ব্যাপারে নতুন শপথ নেয়া রাষ্ট্রপতি এনরিকে পেনা নিয়েতো’র রেকর্ডের প্রতিও লক্ষ্য রেখেছেন।

শক্তিশালী ভূমিকম্প গুয়াতেমালায় আঘাত হেনেছে

একটি ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বুধবার, ৭ই নভেম্বর, ২০১২ তারিখে গুয়াতেমালার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে আঘাত করেছে। গুয়াতেমালার সান মারকোস থেকে এই ছবিটি ভাগাভাগি করেছেন টুইটার ব্যবহারকারী রবার্তো তৌচেজ (@রবার্তোতৌচেজ)।

বিস্তারিত »

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচন পরবর্তী ল্যাটিন আমেরিকা নীতি

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি পদে বারাক ওবামার পুনরায় নির্বাচনের বিষয়টি দেশটির ল্যাটিন আমেরিকা নীতির বিষয়ে কি রকম প্রভাব ফেলবে?

এর বাস্তবসম্মত উত্তর হচ্ছে, বিষয়টি যুক্তরাষ্ট্রের ল্যাটিন আমেরিকার নীতির উপর তেমন একটা প্রভাব ফেলবে না, আর যেটুকু পরিবর্তন হবে সেটা সাংবিধানিক ভাবে আর্ন্তজাতিক পর্যায়ের চেয়ে ঘরোয়া পর্যায়ে হবে বেশী। [...] সংক্ষেপে বলা যায়, এই বাস্তবতায় আমাদের বিশ্বাস করার কোন কারণ নেই যে যুক্তরাষ্ট্রের ল্যাটিন আমেরিকার নীতিতে উল্লেখযোগ্য কোন পরিবর্তন ঘটতে যাচ্ছে।

গ্রেগ উইকস, টু উইকস নোটিশ-এ এই বিষয়ে ব্লগ করেছেন।

পুয়ের্তো রিকোতে আজ নির্বাচন

Logo of the State Elections Commission of Puerto Rico.

পুয়ের্তো রিকোর রাস্ট্রীয় নির্বাচন কমিশনের লোগো।

পুয়ের্তো রিকো রাস্ট্রীয় নির্বাচন কমিশনের (কমিসিওন এস্তাতাল দে এলেক্সিওনেস-সিইই) ওয়েবসাইট আজকের (নভেম্বর ৬, ২০১২) নির্বাচন সম্পর্কে ক্রমাগত আপডেট জানাবে।

ইকুয়েডরবাসীর দৃষ্টিতে অ্যাসাঞ্জের রাজনৈতিক আশ্রয়

সরকারের মনোভাব এবং সাংবাদিকদের তাদের পেশাদারী আচরণের প্রতি স্পষ্ট অবজ্ঞা আমাদের পক্ষে ইকুয়েডরকে মত প্রকাশের স্বাধীনতার একটি আশ্রয়স্থল হিসেবে বিবেচনা করা অসম্ভব করে তুলেছে। এমনকি অ্যাসাঞ্জকে দেওয়া কূটনৈতিক আশ্রয়কেও এর প্রমাণ হিসেবে গ্রহণ করা যাচ্ছে না।

ভবিষ্যত চ্যালেঞ্জ ব্লগের জন্যে “অ্যাসাঞ্জ মামলা: ইকুয়েডরের ভিতর থেকে দেখা” শিরোনামে একটি পোস্ট লিখেছেন এদুয়ারর্দো ভারাস

এল সালভাদর: শ্রদ্ধাঞ্জলি, এক সালভাদরান বীরাঙ্গনার জন্যে

ব্লগার মারিপোসা হুন্নাপুহ ব্লগে [স্প্যানিশ ভাষায়] ১৯৮০ সালে সালভাদরান গৃহযুদ্ধের সময় নির্যাতিতা একজন সালভাদরান নারী মারিয়া গুয়ার্দাদো (“লেঞ্চিতা” নামেও পরিচিত) সম্পর্কে লিখেছেন। সম্প্রতি তার কোলন (মলদ্বারের) ক্যান্সার ধরা পড়েছে।

বিস্তারিত »

নিকারাগুয়াঃ এক ব্লগারের অলিম্পিক স্বপ্ন

ব্লগ ১০০১ ট্রপিকোস-এর [স্প্যানিশ ভাষায়] মিলড্রেড লারগেস্পেডা তার অলিম্পিক স্বপ্ন কি ছিল তা তুলে ধরেছে। ১৯৮৪ সালে মিলড্রেড নিকারাগুয়ার জাতীয় জুনিয়র বাস্কেটবল দলের সদস্যা ছিল এবং একই বছর গুয়াতেমালায় অনুষ্ঠিত সেন্ট্রাল আমেরিকান গেমস নামক প্রতিযোগিতায় সে অংশ গ্রহণ করে। তার স্বপ্ন ছিল অলিম্পিকে অংশগ্রহণ করা, কিন্তু গুয়াতেমালায় পরাজিত হবার পর সে সাংবাদিক হবার জন্য তার বাস্কেটবল খেলার জুতা বিক্রি করে দেয়।
.

ভিডিওঃ কলম্বিয়ার বেটা সংস্করণ একটি রিসাইকেল সামগ্রী বানাচ্ছে

দুটি খালি প্লাস্টিকের বোতল এবং একটি জিপার ব্যবহার করে বেটা শো-এর কলম্বীয় সংস্করণ [স্প্যানিশ ভাষায়] একটি ভিডিওর মাধ্যমে দর্শকদের শিক্ষা দিচ্ছে কি ভাবে জিনিস রাখার পাত্র তৈরী করা যায়।

পুয়োর্টো রিকো: তারুন্য, ফেসবুক এবং সংবাদ

বিশ্ববিদ্যালয়ের  ১৩০ জন ছাত্র, যাদের বেশীর ভাগই ইউনিভার্সিটি অফ পুয়োর্টে রিকোর পিদেরাস ক্যাম্পাসের ছাত্র, তাদের উপর চালানো সাম্প্রতিক এক জরিপে [স্প্যানিশ ভাষায়] দেখা যাচ্ছে, আদতে তাদের অনেকে সংবাদ পাঠের জন্য ফেসবুক ব্যবহার করে।

কোস্টারিকাঃ তরুণ উদ্যোক্তারা মোবাইল গেম উপস্থাপন করেছে

ছয় জন তরুণ উদ্যোক্তা একটি মোবাইল গেমের প্ল্যাটফর্ম তৈরি করেছে, যার তাঁর নাম দিয়েছে টুইটল্যান্ড ফুসিল ডে চিসপাস নামক ব্লগে [স্প্যানিশ ভাষায়] ব্লগে , ক্রিস্টিয়ান কাম্ব্রোনেরো রুট ১৪০ নামের গেমটি সম্বন্ধে লিখেছে। এটি গেমের সংগ্রহশালার, প্রথম গেম।

কিউবাঃ কোন রাজনৈতিক সংস্কার নয়

কিউবার ব্লগাররা জাতীয় কমউনিস্ট পার্টির সম্মেলন নিয়ে আলোচনা করেছে, যা এই গত সপ্তাহে অনুষ্ঠিত হয়

কিউবাঃ হাভানায় এক ভবন ধবসে পড়েছে

মিরিয়াম সেলাইয়া কিউবার রাজধানী হাভানার কেন্দ্রস্থলে এক ভবন ধ্বসের ঘটনা সম্বন্ধে লিখছে [স্প্যানিশ ভাষায়], যে ঘটনায় চারজন কিশোর নিহত হয়েছে।

ক্যারিবিয়ান: সোপা প্রতিবাদে সহমত

বেশ কয়েকজন আঞ্চলিক ব্লগার, প্রস্তাবিত আইপি সংরক্ষণ অধিকার আইন” ( প্রোপজড প্রটেক্ট আইপি এ্যাক্ট বা পিপা) এবং “অনলাইন চৌর্যবৃত্তি প্রতিরোধ আইন” (স্টপ অনলাইন পাইরেসি এ্যাক্ট বা সোপা) –এর বিরুদ্ধে “অনলাইন ইতিহাসের সবচেয়ে বড় প্রতিবাদে“, এখানে, এখানে এবং এখানে যোগ দিয়েছে।

কিউবাঃ বিদায়, ২০১১ সাল

জেনারেশন ওয়াই নামক ভদ্রমহিলা ব্যাখ্যা করেছেন, কেন তিনি ২০১১ সালকে বিদায় নিতে দেখে স্বস্থি বোধ করেছেন।

চিলি : গ্রামে সাইকেল চালানো আন্দোলন

রড্রিগো গোমেজ আররাটিয়া, মি ভজের [স্প্যানিশ ভাষায়] জন্য চিলির গ্রামাঞ্চলে সাইকেল চালানো এবং এই বিষয়টিকে তুলে ধরার জন্য বিভিন্ন আন্দোলন সম্বন্ধে লিখেছে।

চিলি: কমিউনিস্ট পার্টি, পাবলো নেরুদার দেহাবশেষ পরীক্ষা করার দাবী জানিয়েছে

মেমোরি ইন ল্যাটিন আমেরিকা নামক ব্লগের লিলি লাংট্রাই, চিলির কমিউনিস্ট পার্টির এক দরখাস্তের বিষয়ে মন্তব্য করেছেন। উক্ত দরখাস্তে কবি পাবলো নেরুদার দেহাবশেষ কবর থেকে তুলে পরীক্ষা করার দাবী জানানো হয়েছে। “ পাবলো নেরুদাকে হয়ত বিষ প্রয়োগে হত্যা করা হয়েছিল” এমন অভিযোগের প্রেক্ষাপটে এই আবেদন করা হয়েছে।

কিউবা: গাদ্দাফির শাসনের পরিসমাপ্তি

মুয়াম্মার গাদ্দাফির মৃত্যুর ঘটনায় কিউবার দুজন ব্লগার তাদের দৃষ্টিভঙ্গি প্রদর্শন করেছে।

গুয়াতেমালা: নির্বাচন কমিশন সান্ড্রা টোরেসের রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়ন পত্র বাতিল করেছে

গুয়াতেমালার রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণের বৈধতা লাভের আশায় সান্ড্রা টোরেস তার স্বামী রাষ্ট্রপতি আলভারো কলোমের সাথে তার বিবাহিত জীবনের ইতি ঘটায় । কিন্তু মনে হচ্ছে সে আশায় গুড়েবালি, তার কোন কিছু পরিকল্পনা মাফিক হচ্ছে না। সেন্ট্রাল আমেরিকান পলিটিক্স-এ মাইক সংবাদ প্রদান করেছে যে: ” বুধবার গুয়াতেমালার নির্বাচন কমিশন রাষ্ট্রপতি পদে সান্ড্রা টোরেসের মনোনয়ন অবৈধ ঘোষণা করে”। কমিশন বলছে যে “ দৃশ্যত এক বৈধ প্রতারণার” কারণে এই মনোনয়ন বাতিল করা হয়েছে। নির্বাচন কমিশন বা টিএসইএস-এর সিদ্ধান্ত নেবার কারণ বলছে যে, তিনি তার স্বামী রাষ্ট্রপতি আলভারো কোলাম-এর সাথে বিবাহ বিচ্ছেদ ঘটালেও, তা নির্বাচনী ধারা ১৬৮-কে অকার্যকর করে না। এই ধারা অনুসারে প্রাক্তন রাষ্ট্রপতির কোন আত্মীয় রাষ্ট্রপতি হতে পারবে না।

বিশ্বের অঞ্চলসমূহ

দেশ

ভাষা

বিশেষ টপিক

লেখাটির সাথে আছে