GlobalVoices পাওয়া যাবে আরও জানুন »

রাউন্ডআপ + পূর্ব ও মধ্য ইউরোপ

মিডিয়া আর্কাইভ · 110 টি অনুবাদ

লেখাটির সাথে আছে ছবি টি অনুবাদ ছবি ভিডিও টি অনুবাদ ভিডিও

সর্বশেষ গল্পগুলো মাস রাউন্ডআপ + পূর্ব ও মধ্য ইউরোপ

হাঙ্গেরীয় ব্লগারের অবৈধ ভোটার ডাটাবেজের গোপন ভিডিও ফাঁস

ধূসর গ্রেহাউন্ড তার টাম্বলার ব্লগে শহরটিতে মধ্য-মেয়াদী মেয়র নির্বাচন অনুষ্ঠানের সময় পেকস এলাকায় ২০০৯ সালে অবৈধ ভোটার ডাটাবেজ ‘তৈরীর’ একটি তথ্যচিত্র [হাঙ্গেরীয় ভাষায়] প্রকাশ করেছে। অনুরূপ একটি ফাঁস হয়েছিল ২০১০ সালে। এতে এক লক্ষ ভোটারের ভোট পছন্দ করা পার্টির একটি রেজিস্ট্রি রয়েছে একথা প্রকাশ করা ফিডেজ পার্টির পরিচালক গ্যাবর কুবাতভের কণ্ঠস্বরের রেকর্ড অনলাইনে প্রকাশিত হয়েছিল। মামলাটি “কুবাতভ তালিকা” নামে পরিচিত।বর্তমান তথ্যচিত্রেও জনাব কুবাতভকে দেখা গিয়েছে। অভ্যন্তরীণ প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি তৈরীতে অংশ নেওয়া একজন ব্যক্তি প্রকাশ করেছে বলে জানা গিয়েছে।

কেন্দ্রীয় বিধানসভায় পুতিনের বক্তব্য সম্পর্কে

ব্লগারদের সঙ্গে কোন বক্তব্যগুলো বেশি মিল রয়েছে এবং তারা কিভাবে তার সর্বশেষ উদ্যোগগুলো ব্যাখ্যা করেছে এবং বুঝেছে সেটা তুলে ধরে আরইউনেট ইকো’র প্রদায়ক ডোনা ওয়েলেস কেন্দ্রীয় বিধানসভায় রাষ্ট্রপতি পুতিনের বক্তব্যের (রুশ ভাষায়ইংরেজী ভাষায়) প্রতি নেটনাগরিকদের বিভিন্ন প্রতিক্রিয়া সংকলিত করেছেন [ইংরেজী ভাষায়]।

বলকান সংখ্যালঘুদের উপস্থাপন

Face the Balkans subjects of stories

দি ফেস দা বলকানস ওয়েবসাইটের একটি পর্দাছবি।

ছয়টি ভিন্ন দেশের পনেরজন তরুণ সাংবাদিক বসনিয়া ও হার্জেগোভিনা, কসোভো, সার্বিয়া এবং মেসিডোনিয়ার সংখ্যালঘু (ব্যাপক অর্থে) প্রতিনিধিদের ব্যক্তিগত গল্পের একটি ধারাবাহিক তৈরী করেছেন। কাহিনীগুলো দি ফেস দা বলকানস ওয়েবসাইটে ইংরেজীজার্মান, এবং ফরাসি ভাষায় পাওয়া যাচ্ছে।

গ্রীস-মেসেডোনিয়ার নাম বিতর্কে যথাযথ নয় এমন সাদৃশ্য

জেরাল্ড কানুসের দাবীর প্রতিক্রিয়ায়… …

এথেন্স এবং স্কোপজা [ প্রিজনর'স ডিলেমা] নামক এক সঙ্কটের মুখোমুখি হয়েছে: যদি উভয় পক্ষ বিশ্বাস না করে যে এই বিষয়ে কার্য এবং সমাধান সম্ভব, তাহলে উভয়পক্ষ ক্ষতিগ্রস্থ হবে।

জারাকো ত্রাজানোস্কি ফেসবুকে লিখেছে:

তবে, প্রিজনর’স ডিলেমার বিষয়ে সাদৃশ্য কেবল এক প্রতারণা নয়, একই সাথে অত্যন্ত আক্রমণাত্মক: এথেন্স কোন কারাবন্দী নয়, বরঞ্চ সে এক কারারক্ষী এবং এই ক্ষেত্রে সম্ভবত এক রাজনৈতিক অত্যাচার। এবং এই রাজনৈতিক অত্যাচার, যাতে সোফিয়া যথারীতি ঘি ঢালছে, তার ফলাফল হচ্ছে এই যে, এতে মেসিডোনিয়ার স্বজাত্য-জাতীয়তাবাদ জেগে উঠছে এবং উদারনৈতিকতা, গণতন্ত্র, মানবাধিকার–এর মত বিষয়গুলোর পতন ঘটছে।

পরে তিনি তার এক ব্লগ পোস্টে বিস্তারিত ব্যাখ্যা প্রদান করেন।

ক্ষণস্থায়ী ক্রিমিয়া গণপ্রজাতন্ত্রকে স্মরণ

জেমস কোনোহান ক্রিমিয়ান গণপ্রজাতন্ত্র সম্পর্কে বৃহত্তর সার্বিটনে অতিথি-ব্লগ করেছেন। এটা ছিল ১৯১৭ সালের ডিসেম্বর ১৯১৮ সালের জানুয়ারী পর্যন্ত অস্তিত্বশীল এবং “মুসলিম বিশ্বে একাধারে গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ একটি রাষ্ট্র স্থাপনের প্রথম প্রয়াস”:

বিস্তারিত »

নোবেল শান্তি পুরস্কার অনুষ্ঠানে বুলগেরীয় প্রধানমন্ত্রীর ছোট্ট একটি ঘুম

দিমিতার ভুচেভ তার ফেসবুক পৃষ্ঠায় আজকের নোবেল শান্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সরাসরি ঘটনাপ্রবাহ থেকে গ্রহণ করা একটি পর্দাছবি পোস্ট করেছেন [বুলগেরীয় ভাষায়] যাতে বুলগেরীয় প্রধানমন্ত্রী বয়কো বরিসভ নিরুপদ্রবে ছোট্ট একটি ঘুম দিচ্ছেন বলে মনে হচ্ছে।:

"Sleeping Beauty at the Nobel Peace Prize Ceremony", reads the caption.

“নোবেল শান্তি পুরস্কার অনুষ্ঠানে ঘুমন্ত সুন্দরী” – ভুচেভের প্রোফাইলের ক্যাপশন।

বসনিয়া ও হার্জেগোভিনায় প্রতিবন্ধীদের জন্য অনলাইন টুলস

ইউএনডিপির ভয়েস ফ্রম ইউরোশিয়া একটি নতুন ওয়েব ভিত্তিক টুলস সম্বন্ধে লিখেছে, যার উদ্দেশ্য হচ্ছে বসনিয়ায় ও হার্জেগোভিনায় প্রতিবন্ধীদের প্রতিবন্ধীদের অধিকার বিষয়টি তুলে ধরা:

বিস্তারিত »

ক্যালক্স.কম: কসোভোতে দুর্নীতির গণমানচিত্রায়ন

গণউৎসের দুর্নীতিবিরোধী উদ্যোগের প্রভাব সম্পর্কে এই আলোচনাটির জবাবে ইউএনডিপি’র ইউরেশিয়ার কণ্ঠস্বর-এর এলেক্সিস ফ্রাংকে ক্যালক্স.কম সম্পর্কে লিখছেন, “প্রকল্পটি একটি উসাহিদি-ভিত্তিক প্ল্যাটফর্মের মাধ্যমে কসোভোর দুর্নীতির ঘটনা সম্পর্কে নাগরিকদের রিপোর্ট করতে উৎসাহ যোগায়।”

রুমানিয়ার সাধারণ নির্বাচনের ফলাফল “প্রত্যাশিত”

ইকনমিস্ট পত্রিকার প্রাচ্য দৃষ্টিভঙ্গী ব্লগ এবং বুখারেস্টের জীবন ব্লগ রুমানিয়ার ৯ই ডিসেম্বরের সংসদীয় নির্বাচনের ফলাফল সম্পর্কে মন্তব্য করেছে।

স্লোভেনিয়া: “দ্বিতীয়ত প্রজাতন্ত্র (আবার)”

স্লিপিং উইথ পেনগভস্কি স্লোভেনিয়ার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ব্যাখ্যা করেছেন (আরো – এখানে  এবং এখানে):

[...] [পিএম ইয়ানেজ ইয়ানশা] ইতোমধ্যে সংসদ নিয়ন্ত্রণ করছেন। তিনি অর্থনীতি নিয়ন্ত্রণ করেন। এবং গত রবিবারের (২রা ডিসেম্বর) হিসাবে, তিনি প্রজাতন্ত্রের রাষ্ট্রপতিকেও নিয়ন্ত্রণ করেন। [...]

এই দৃশ্যপটের মধ্যে শুধু অজানা হল বিক্ষোভ। একেবারে নিচের দিকে “মধ্যস্বত্ত্বভোগী” পর্যন্ত রাজনৈতিক শ্রেণী একেবারে ভীতুর ডিম এবং আসলেই তারা জানে না ফলাফল কী হবে। আমার মনে হয় না, কেউ জানে। [...]

হাঙ্গেরীর নতুন নির্বাচনী আইন সম্পর্কে সতর্ক সংকেত

হাঙ্গেরীয় স্পেকট্রাম ইউরোপীয় ইউনিয়নভুক্ত বিভিন্ন সংস্থার প্রাক-১৯৮৯ গণতন্ত্র আন্দোলনের সদস্যদের করা একটি আবেদনের একটি ইংরেজি অনুবাদ পোস্ট করেছে। তারা নতুন নির্বাচনী আইন সম্পর্কে তাদের উদ্বেগ ভাগাভাগি করেছে:

সাম্প্রতিককালে জোর করে ঢুকানো নিয়মনীতির অধীনে আগামী ২০১৪ সালের হাঙ্গেরীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হলে সেগুলো হবে ইউরোপীয় ইউনিয়নে প্রথমবারের মতো অবৈধ এবং জালিয়াতিতে পরিপূর্ণ (নির্বাচন)। [...]

হাইতিঃ নিউইয়র্ক টাইমস, হাইতির টেলিভিশনের পর্যালোচনা করেছে

বিশ্বজুড়ে নাগরিকরা টেলিভিশনে কি দেখে? নিউইয়র্ক টাইমসের প্রধান টেলিভিশন অনুষ্ঠান সমালোচক আলেজান্দ্রা স্টানলে বিশ্বের বিভিন্ন দেশ ঘুরে বেড়িয়েছেন এবং ভিডিওর মাধ্যমে ভদ্রমহিলা আমাদের জানাচ্ছেন, লোকেরা টেলিভিশনের জন্য কি ধরনের অনুষ্ঠান বানায় এবং দেখে। এখন পর্যন্ত তিনি এই বিষয়ে হাইতি এবং রাশিয়ার উপর কাজ করেছেন।

ম্যাসিডোনিয়া, নেপালঃ হিমালয়ের উঁচু চুড়ায় প্রথম ম্যাসিডোনীয় নারী

ম্যাসিডোনিয়ার পর্বত আরোহী নারী ইলিনা আরসোভা এবং ইলিজা রিস্তোভাস্কি, ১৮ নভেম্বর ২০১১-এ, হিমালয়ের অন্যতম শীর্ষ চুড়া আমা দাবলাম-এ,সফল ভাবে আরোহণে সক্ষম হয়। ইলিনা তাঁর এই অর্জন সম্বন্ধে তাঁর ব্লগে ম্যাসিডোনিয় এবং ইংরেজী ভাষায় লিখেছে।

রাশিয়া/ভারতঃ এক প্যারাগ্লাইডার চালকের ভিডিও, হিমালয়ে যার উপর এক ঈগল হামলা চালিয়েছিল

১১ মিনিটের এক হেডক্যাম ভিডিও [রুশ ভাষায়], বা মাথায় ক্যামেরা দিয়ে তোলা ভিডিও, এমন একটি কাহিনি, যা শেষ পর্যন্ত একটি মানুষের প্রাণহানির মধ্যে দিয়ে শেষ হতে পারত। রাশিয়ার এক প্যারাগ্লাইডার চালক হিমালয়ে তার প্রথম উড্ডয়ন যাত্রার সময় তিনটি ঈগলের হামলার শিকার হয়। এর মধ্যে একটি তার প্যারাগ্লাইডারের তারে আটকে যায়। তবে এই ঘটনার পরেও মাটিতে অবতরণ করতে পারার জন্য চালকের দ্বিতীয় প্যারাসুটকে ধন্যবাদ-আর মাটিতে নেমে চালক ঈগলটিকে মুক্ত করে দেয়।

রাশিয়া, লিবিয়াঃ লিবিয়ার সংঘর্ষের বিষয়ে রাশিয়া টুডে পত্রিকার সংবাদ

লিবিয়ার সংঘর্ষের উপর রাশিয়া টুডে নামক পত্রিকা যে সংবাদ প্রদান করেছে ডেমোক্রেটিস্ট সেই বিষয়ে লিখেছে

রাশিয়া: ১৯৯১ সালের স্মৃতি

গ্রীনারী-এর কিম গ্রীন, এক ছাত্রী হিসেবে ১৯৯১ সালে রাশিয়ায় বাস করার সময় আগস্ট অভ্যুথানের স্মৃতি আমাদের সামনে তুলে ধরেছে, এই ঘটনার ঠিক ২০ বছর পরে।

রাশিয়া: উত্তরাধিকার সুত্রে পাওয়া বাডীওয়ালী সমস্যা

মস্কোর নাতালিয়া আন্তানোভা মস্কোর বাড়ীওয়ালীদের দ্বারা তৈরি হওয়া সমস্যার এক উদাহরণ হিসেবে তার বাডীওয়ালী সমন্ধে লিখেছেন, যে লেখার মধ্যে উঠে এসেছে কি ভাবে সোভিয়েত সময়ের মানসিকতা এখনো প্রতিদিনের জীবনে সমস্যার সৃষ্টি করছে।

রাশিয়াঃ আন্দ্রে শাখারভের বিধবা পত্নী ইলেনা বোনার মারা গেছেন

ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স-এর স্পটলাইট অন রাশিয়ার লেখক ভ্লাদিমির কারা-মুরজা এবং ফরেন পলিসি এ্যাসোসিয়েশন এর রাশিয়া ব্লগের ভাদিম নিকিতিন আন্দ্রে শাখারভের বিধবা পত্নী ইয়েলেনা বোনার সম্বন্ধে লিখেছে, যিনি ১৮ জুন তারিখে যুক্তরাষ্ট্রে মৃত্যবরণ করেন।

রাশিয়া: রাশিয়ার সংখ্যাগরিষ্ঠ নাগরিক ব্লগস্ফেয়ার সম্বন্ধে অসচেতন

লেভাডা সেন্টার একটি জরিপের ফলাফল প্রকাশ করেছে [রুশ ভাষায়], যে জরিপে দেখা যাচ্ছে কি ভাবে রুশ নাগরিকরা ইন্টারনেটকে ব্যবহার করে। ৩৯ শতাংশ রুশ নাগরিক এটিকে কেবল বিনোদনের জন্য ব্যবহার করে, ২৭ রুশ শতাংশ নাগরিক তথ্য অনুসন্ধানের জন্য ইন্টারনেট ব্যবহার করে, ১৮ শতাংশ রুশ নাগরিক যোগাযোগের জন্য এটিকে ব্যবহার করে। কোন কোন ব্লগারকে তারা সবচেয়ে বেশি বিশ্বাস করে এই প্রশ্নের উত্তরে তারা রাষ্ট্রপতি মেদভেদেভ …এবং প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিনের নাম উল্লেখ করেছে (যাদের অনলাইনে কোন উপস্থিতি নেই)। তবে ৯৫ শতাংশ উত্তরদাতা এমনকি একজন ব্লগারের নাম স্মরণ করতে অসমর্থ হয়।

রাশিয়া: হ্যাক হয়ে যাওয়া একটি ফুটবল ক্লাবের ওয়েব সাইটে সরকার বিরোধী স্লোগান প্রকাশ করা হয়েছে

ব্লগার পিলগ্রিম৬৭ জেনিথ ফুটবল ক্লাবের ওয়েবসাইটের একটি স্ক্রিনশট প্রকাশ করেছে [রুশ ভাষায়] যা আজ সকালে হ্যাক হয়ে গিয়েছিল (এখন আবার তা পুনরুদ্ধার করা হয়েছে)। একজন হ্যাকার ওয়েব সাইটটিকে হ্যাক করে ফেলে এবং সেখানে ভ্যালেন্টিনো মাতিভিয়েঙ্কো (সেইন্ট পিটার্সবুর্গ-এর মেয়র) এবং ভ্লাদিমির তুয়েলপানভ-এর (নগর পরিষদের স্পিকার) ছবি পোস্ট করে। উভয়ে “ইউনাইটেড রাশিয়া” নামক দলের সদস্য। হ্যাক হয়ে যাওয়ার পর ওয়েবসাইটিতে প্রবেশ করা ব্যক্তিদের শাসক দলের বিরুদ্ধে ভোট দেবার আহ্বান জানানো হয়।

বলকান: সেসা এবং অন্যান্য গায়ক যাদের স্বাগত জানানো হবে না

বেলগ্রেড ব্লগ সার্বিয়া, ক্রোয়েশিয়া এবং বসনিয়ার একদল গায়ক-গায়িকার তালিকা পোস্ট করেছে, প্রাক্তন শত্রু রাষ্ট্র যাদের স্বাগত জানায় না।

রাশিয়া-কিরগিজস্তান: মাউন্ট পুতিন এখন মানচিত্রে

উইন্ডোজ টু রাশিয়া সংবাদ প্রদান করছে যে, ১৭ ফ্রেব্রুয়ারি তারিখে কিরগিজস্তান, দেশটির একটি পর্বতচূড়ার নাম রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিনের নামে রাখার সিদ্ধান্ত নিয়েছে।

ইউক্রেন: ধ্বংসের মুখে কিয়েভের স্থাপত্য নিদর্শন

সিসটেমনি ডেরিবান কিয়েভের প্রধান সব স্থাপত্য নিদর্শনের ধ্বংস হয়ে যাওয়া এবং কি ভাবে ইউক্রেনের রাজনীতিবিদেরা এই বিষয়টিকে উপেক্ষা করছে সেই বিষয়ে লিখেছে [রুশ ভাষায়।

সার্বিয়া: সেমলিন নামক নাৎসি যুদ্ধবন্দী শিবির

বিলি’স ব্লগ ,সেমলিন জুডেনলাগার সম্বন্ধে লিখেছে, এটি ছিল বেলগ্রেডের একটি নাৎসি যুদ্ধবন্দী শিবির।

রাশিয়া: ইয়াকুতিয়ার পানীয় জল; বিশ্বের সবচেয়ে গভীর বরফের কূপ

আস্ক ইয়াকুতিয়া.কমের বোলাট অন্য অনেক বিষয়ের সাথে বিশ্বের পারমাফ্রস্ট (যে এলাকার তাপমাত্রা দুই বছর বা তার বেশি সময় শূন্যের নীচে থাকে) এলাকার সবচেয়ে গভীর কূপ এবং ইয়াকুতস এলাকার পানীয় জল সম্বন্ধে লিখেছে।

মিশর: “পশ্চিমা নেতারা আরেকটি বসনীয় মুর্হূতের মুখোমুখি হয়েছে”

গ্রেটার সারবিটন লিখেছে যে, আজকের মিশর সংক্রান্ত সমস্যা, পশ্চিমা নেতাদের আরেক বসনীয় মুর্হূতের সামনে দাঁড় করিয়ে দিয়েছে।

রাশিয়া: পুলিশের উপর তৈরি করা আইন

রাশিয়ার পুলিশের উপর তৈরি করা আইনের ব্যাপারে এ গুড ট্রিটি ব্লগে বিস্তারিত বিশ্লেষণকরা হয়েছে: “এই আইনের বিরোধিতাকারীরা অনেক সময় একে অর্থহীন বলে উল্লেখ করছে। তারা বলছে যে, এখানে আইন কেবল দুটি অক্ষরের পরিবর্তন করা ছাড়া আর কিছুই করতে পারে না (মিলিতসিয়া থেকে পোলিতসিয়ায় রূপান্তরিত করা)[...]” এল জে ইউজার টাপরির’স পুনরায় নামকরণের দায়িত্বগ্রহণ করার উপর নজর দিয়েছে [রুশ ভাষায়]: “ভাসিয়া নামের একজন ব্যক্তি রাশিয়ার একটি ছোট্ট শহরে বাস করত। সে মানুষদের খুন এবং তাদের লুণ্ঠন করত [অন্ধকারে পথে পা বাড়ানো]। সে মানুষের হাত পা কাটত, নারীদের ধর্ষণ করত। সে ছিল এক চোর। সে পুলিশের হাতে ধরা পড়ে এবং তাকে তার নাম পাল্টে কোলিয়া রাখতে বাধ্য করা হয়।

রাশিয়া: অবৈধ জুয়ার আড্ডা চিহ্নিত করতে ছাত্ররা অনলাইনে বিশেষ সাইট চালু করেছে

সারাতভ ইউনির্ভাসিটি অফ টেকনোলজি নামক বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা গাদেকাসিনো.রু নামের এক ক্রাউড সোর্সিং (ইন্টারনেটের মধ্যে বিভিন্ন সাইট খুঁজে বের করা) ওয়েবসাইট চালু করেছে। এই ওয়েবসাইট মূলত অবৈধ জুয়াখেলার সাইটগুলো চিহ্নিত করার জন্য তৈরি করা হয়েছে। রাশিয়ার পুলিশ বিভাগের এক প্রতিনিধি কমসোমোলস্কায়া প্রাভদা নামক দৈনিক পত্রিকাকে বলেছেন [রুশ ভাষায়] যে, ইতোমধ্যে এই ওয়েবসাইট কিছু অবৈধ জুয়ার আড্ডাখানা বন্ধ করতে সাহায্য করেছে।

রাশিয়া: দূর্নীতি-বিরোধী ব্লগারের জিমেইল হ্যাক হয়ে যাওয়া

আলেক্সি নাভালনি রাশিয়ার অন্যতম প্রভাবশালি এক দূর্নীতি-বিরোধী ব্লগার। তিনি টুইট করেছেন [রুশ ভাষায়] যে, সম্প্রতি তার জিমেইল একাউন্ট হ্যাক হয়ে যায়। যখন নাভালনি রাশিয়ার অন্যতম এক প্রভাবশালী মন্ত্রীর বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ আনে, তারপরেই এই ঘটনা ঘটে। তবে জিমেইল দ্রুত ব্যবস্থা গ্রহণ করে এবং ১৫ মিনিটের মধ্যে একাউন্ট ফিরিয়ে দেয় [রুশ ভাষায়] তার আসল মালিককে।

ম্যাসেডোনিয়া: বলিভিয়া এবং জিম্বাবুয়ের স্বীকৃতি

গ্রিসের সাথে ম্যাসেডোনিয়া নামক রাষ্ট্রের, ম্যাসেডোনিয়া নাম নিয়ে ঝামেলার প্রেক্ষাপটে আই, ম্যাসেডোনিয়ান* বলিভিয়া এবং জিম্বাবুয়েকে ধন্যবাদ জানিয়েছে, কারণ এই দুটি দেশ সাংবিধানিক নামে ম্যাসেডোনিয়াকে স্বীকৃতি দিয়েছে।

বিশ্বের অঞ্চলসমূহ

দেশ

ভাষা

বিশেষ টপিক

লেখাটির সাথে আছে