GlobalVoices পাওয়া যাবে আরও জানুন »

রাউন্ডআপ + পূর্ব এশিয়া

মিডিয়া আর্কাইভ · 336 টি অনুবাদ

লেখাটির সাথে আছে ছবি টি অনুবাদ ছবি ভিডিও টি অনুবাদ ভিডিও

সর্বশেষ গল্পগুলো মাস রাউন্ডআপ + পূর্ব এশিয়া

ইন্দোনেশিয়া: জাকার্তার পথশিশুদের শিক্ষা দান

ইন্দোনেশিয়ার একটি অলাভজনক এনজিও হচ্ছে সাহাবাত আনাক। এটি টিউটোরিয়াল প্রোগ্রাম পরিচালনা করা, রাস্তায় কিশোরদের জন্য একটি কার্যকলাপ কেন্দ্র তৈরি, পথের বাচ্চা শিশুদের জন্য কিন্ডারগার্ডেন স্কুল তৈরি এবং রাস্তায় বাচ্চাদের জন্য ট্রানজিট হাউস তৈরির মাধ্যমে জাকার্তার পথশিশুদের সাহায্য করছে।

হংকং এর মালয়েশিয়ানদের ভোট দিতে বাড়ি ফেরা

return home

সাধারণ নির্বাচনে ভোট দেওয়ার জন্য বাড়িতে ফিরতে সহযোগী মালয়েশিয়ানদের উৎসাহ দিতে একটি দল ফেসবুকে একটি পাতা চালু করেছেন।

আধুনিক চীনের ওপর শীর্ষ ১০ উপভোগ্য উপন্যাস

চীন থেকে পিটার আধুনিক চীনের ওপর শীর্ষ ১০ উপভোগ্য উপন্যাসের সুপারিশ করেছেন।

চীনের বিজ্ঞান কথাসাহিত্য

চীনা বিজ্ঞান কথাসাহিত্যিক ফেই ডাও এর সঙ্গে এলএআরবি’র আলেক অ্যাশ চীনের বিজ্ঞান কথাসাহিত্য নিয়ে আলোচনা করেছেন।

চীনে ব্যবসা করার জন্য একটি আইনি চেকলিস্ট

যারা চীনে ব্যবসা করতে পরিকল্পনা করছেন, তাদের জন্য ড্যান হ্যারিস চীনা আইন ব্লগে একটি আইনি চেকলিস্ট পোস্ট করেছেন।

চীনা কর্তৃপক্ষ বাতিল করলো ইন্দো চলচ্চিত্র উৎসব

চীনের ইয়ুন্নান বহুসাংস্কৃতিক উৎসবসে দেশের স্বাধীন প্রামাণ্যচিত্রের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত। এই উৎসবটি কোন ব্যাখ্যা ছাড়াই কর্তৃপক্ষ বাতিল ঘোষণা করেছে। চুই ওয়েইপিং, যিনি একজন সমাজ-সমালোচক এবং বেইজিং চলচ্চিত্র একাডেমির অধ্যাপক, তিনি সিনা ওয়েইবতে এ বিষয়ে নিজের হতাশা ব্যক্ত করেছেন। তিনি মনে করেন, এধরনের পদক্ষেপ দেশের মননশীল শক্তিকে হত্যা করবে। আরো বিস্তারিত চীনা গণমাধ্যম প্রকল্পে।

তাইওয়ান: পারমাণবিক বিদ্যুৎ নয়, সোলার চাই

An anti-nuclear symbol designed for Tao indigenous people in Orchid Island, Taiwan. Anti-nuclear campaign T-shirt and products available at Ciongzo.com

তাইওয়ানের অর্কিড দ্বীপে তাও আদিবাসীদের জন্য পরিকল্পিত একটি পারমাণবিক বিরোধী প্রতীক। পারমাণবিক বিরোধী প্রচারের টি শার্ট এবং পণ্য সিওংজ.কম এ পাওয়া যাচ্ছে।

চীনঃ উইঘুর পিজা

উইঘুরবিজ.নেটে জিনজিয়াং এর কাশগার শহরের উইঘুর পিজার উপর একটি ছবি সহ বর্ণনা রয়েছে।

২০১২ সালে চীনা ওয়েব ব্যবহারকারীরা সেথায় কি অনুসন্ধান করেছিল

বাইডু, চীনের সবচেয়ে ব্যবহৃত সার্চ ইঞ্জিন, সেটি চীনে—২০১২ সালে অনলাইনে , কোন বিষয়ে সবচেয়ে বেশী অনুসন্ধান হয়েছে তার দুটি সেরা দশের তালিকা তৈরি করেছে – সর্বাধিক অনুসন্ধান হয়েছে এমন শব্দ এবং অনুসন্ধানে “দ্রুত যে শব্দটি সবগুলোকে ছাড়িয়ে গেছে” অথবা এ রকম বাক্যের তালিকা। টিলিফনেসান -এই তালিকা কি ধারণা প্রদান করে এ বিষয়ে একটি বিস্তারিত বিশ্লেষণ প্রদান করেছে।

অন্তর্নিহিত অর্থ বিশ্লেষণ – কেন তিব্বতীরা আত্ম-বিসর্জন করে?

চীনা পণ্ডিত ওয়াং লিজিওঙ-এর লেখা তিব্বতীদের আত্ম-বিসর্জনের পিছনের কারণ অনুবাদ করেছেন ওগিয়েন কিয়াব।

কম্বোডিয়াতে প্যাঙ্গোলিন পুনর্বাসন কেন্দ্র

বিশ্বের বিভিন্ন প্যাঙ্গোলিন প্রজাতির অর্ধেক এশিয়াতে পাওয়া যায়। প্রচুর পরিমাণ শিকারের ফলে তাদের সংখ্যা খুব অল্পতে নেমে এসেছে। কম্বোডিয়াতে শুধুমাত্র সান্ডা প্যাঙ্গোলিন বা ম্যানিস জাভানিকা প্রজাতির সন্ধান পাওয়া যায় এবং অবৈধ আন্তর্জাতিক বাজারে সরবরাহের জন্যে শিকারের চাপে এটা এখন খুব বিরল হয়ে গিয়েছে।

কম্বোডিয়াতে প্যাঙ্গোলিন বা আঁশযুক্ত পিঁপড়া-খেকো (বনরুইয়ের মতো সরীসৃপ) একটি নতুন কেন্দ্র স্থাপন করা হয়েছে।

চীনের পরিবেশ ২০১২

বাণিজ্য যুদ্ধ, শেল কোম্পানীর কূপ-খননের বিরুদ্ধে গণবিক্ষোভ থেকে শুরু করে বিপজ্জনক প্রসাধনী পর্যন্ত চীনের বিগত ১২ মাসের প্রধান প্রধান পরিবেশগত ঘটনা পর্যালোচনা করেছে চীনসংলাপ

বংশধারার রাজনীতি কি পূর্ব এশিয়ায় আবার ফিরে আসছে?

প্রথমে, কিন জং-উন তার পিতার মৃত্যুর পর উত্তর কোরিয়ায় ক্ষমতা গ্রহণ করেছে। পাশাপাশি চীনে কমিউনিস্ট পার্টির প্রখ্যাত রাজনীতিবিদ শি ঝংশান-এর পুত্র শি জিনপিং-কে চীনের নতুন নেতা হিসেবে ঘোষণা করা হয়েছে। গত সপ্তাহে দক্ষিণ কোরিয়ায় দেশটির দীর্ঘ সময় ধরে শাসন করা স্বৈরশাসক পার্ক-চুং-হী-এর কন্যা পার্ক গুয়েন –হেই নতুন রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছে। চীনের নেট নাগরিকরা বিস্মিত যে পূর্ব এশিয়ায় বংশধারার রাজনীতি আবার ফিরে আসছে কিনা। চীনের ওয়েব ব্যবহারকারীদের মন্তব্যের ভিত্তিতে অফবিট চায়না এই বিষয়ে এক বিস্তারিত বিশ্লেষণ করেছে।

সিঙ্গাপুর-এর সঠিক উচ্চারণ কি?

সিঙ্গাপুরের উচ্চারণ কি সিঙ্গ-গাহ-পুর, সিঙ্গ-গহ-পুর, সিঙ্গ-গোহ পুর, সিঙ্গ- গোহ- পোর, সিঙ্গাহ-পুরা, নাকি সিঙ্কাপুর ?জিডিওয়াই২সোয়েজ নামক ব্লগার সিঙ্গাপুর শব্দটি সঠিকভাবে উচ্চারণ করার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন উচ্চারণের পর্যালোচনা করেছেন।

ফিলিপাইনসঃ তথ্য গোপনীয়তা আইনের সারাংশ

যারা তথ্য প্রদান করে, তখন তাদের এই বিষয়ে জানার অধিকার থাকে, যদি তাদের ব্যক্তিগত তথ্য প্রক্রিয়াজাতকরণ করা হয়। এ ক্ষেত্রে উক্ত ব্যক্তি এই বিষয়ে তথ্য দাবী করতে পারে, যেমন সংগৃহিত এইসব তথ্যের সূত্র কি, কি ভাবে তাদের ব্যক্তিগত তথ্য ব্যবহার এবং কপি করা হবে।

ফিলিপাইনসের তথ্য গোপনীয়তা আইন-২০১২ নিয়ে একটি [ডাটা প্রাইভেসি এ্যাক্ট ২০১২] গুরুত্বপূর্ণ প্রবন্ধ প্রদান করেছে ।

ভিয়েতনামের ভেজানো সস

ভিয়েতনামে নানান ধরনের বিস্ময়কর সস পাওয়া যায়…। এখানকার হ্যানয় বিয়া হোই-এর দোকানগুলোতে, যদি আপনি চার বা পাঁচ পদের খাবারের আদেশ প্রদান করেন, তাহলে প্রতিটি খাবার–এর সাথে মিলিয়ে খাওয়ার জন্য তৈরি সসও পরপর টেবিলে এসে হাজির হবে।

@স্টিকিইনহ্যানয়-এর মার্ক লরেন্স ভিয়েতনামের জনপ্রিয় ভেজানো সসের পরিচয় করিয়ে দিচ্ছে।

ব্রুনাই: জাতীয় দিবস লোগো ২০১৩

ব্রুনাই টাইমস ব্রুনাই এর জাতীয় দিবস ২০১৩ উদযাপনের জন্য @কিরাঞ্জের নকশা করা বিজয়ী লোগোটি ঘোষণা করেছে

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে চীনের প্রতিক্রিয়া

সিনো-এনকে-এর এ্যাডাম ক্যাথকার্ট, গত সপ্তাহের ১২ ডিসেম্বর-এ উত্তর কোরিয়ার মিসাইল উৎক্ষেপণের ঘটনায় চীন সরকার, সেদেশের প্রচার মাধ্যম এবং সচেতন নেটনাগরিকদের বিস্তৃত সংবাদ, মন্তব্য এবং আলোচনাসমূহ অনুবাদ এবং সংগ্রহ করেছেন।

জাপানে, অর্গানিক চাষাবাদের উপর চলচ্চিত্র উৎসব

১৬ ডিসেম্বর, ২০১২-এ টোকিওর হোসেই বিশ্ববিদ্যালয়ের সাত্তা মিলনায়তনে অর্গানিক চাষাবাদের উপর আর্ন্তজাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে অংশগ্রহণকারী একজন আমা_সান [জাপানী ভাষায়] টুইটারে মন্তব্য করেছে:

গতকাল আমি অর্গানিক চাষাবাদের উপর আয়োজিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গিয়েছিলাম। আমি মাটির ক্ষমতা সম্বন্ধে জেনে বিস্মিত হয়েছি। বর্তমানে এবং আগামীতে আমরা মাটি থেকে ক্রমশ বিচ্ছিন্ন হয়ে যাব, কিন্তু অবশেষে মাটির কাছে আবার ফিরে আসতে হবে, যেখান থেকে সকল কিছুর উৎপত্তি। শুনে আমি দারুণ মুগ্ধ হয়েছিলাম।

বিস্তারিত »

শি জিনপিং: চীন নিয়ন্ত্রনে এক উগ্র জাতীয়তাবাদী?

সাউথ সি কনভারসেশন, চীনা কমিউনিস্ট পার্টির নতুন নেতা শি জিনপিং-এর রাজনৈতিক ভাষণের প্রতি মনোযোগ প্রদান করেছে, বিশেষ করে তার, বিদেশ নীতিতে “চীনা জাতির দুর্দান্ত পুনর্জাগরণ”-এর প্রয়োগ নামক ভাষণের উপর।

আমার কাছে মনে হচ্ছে যে এর সমান সম্ভাবনা রয়েছে যে শি জিনপিং-এ জাতীয়তাবাদী অলঙ্করণ-যুক্ত ভাষণ, যা ইতোমধ্যে দূর্নীতির বিরুদ্ধে গ্রহণ করা আকর্ষনীয় কর্মকাণ্ডের মাধ্যমে সমর্থিত হয়েছে, তা শি জেনপিং-কে খানিকটা সময় প্রদান করবে, যুক্তরাষ্ট্রের সাথে আরো সহযোগিতামূলক সম্পর্কের দিকে চীনের এগিয়ে নিয়ে যাওয়ার এবং/অথবা চীনের আঞ্চলিক প্রতিবেশীর সাথে চলমান দ্বন্দ্বের পরিমাণ কমিয়ে আনার ক্ষেত্রে, যদি এবং যখন সে মনে করবে যে বিষয়টি চীনের স্বার্থের অনুকূলে।

পিপলস ডেইলিঃ ইন্টারনেট আইনের বাইরে নয়

১৮ ডিসেম্বর তারিখে চীনের রাষ্ট্রীয় পত্রিকা পিপলস ডেইলি একটি প্রবন্ধ প্রকাশ করেছে যার শিরোনাম “ “ইন্টারনেট আইনের বাইরে নয়” , যে প্রবন্ধটি চীনে ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ায় সরকারের নিয়ন্ত্রণের বিষয়টিকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য লেখা। চায়না মিডিয়া প্রজেক্ট সমগ্র প্রবন্ধটি ইংরেজিতে অনুবাদ করেছে।

কোরিয়া: উত্তর কোরীয় উপগ্রহের গতিবিধি অনুসরণ

উত্তর কোরিয়ার টেক (প্রযুক্তি) ব্লগ সফলভাবে মহাকাশ উৎক্ষেপণ করা হয়েছে বলে বিভিন্ন সংবাদ প্রতিবেদনে দাবি উত্তর কোরিয়ার উপগ্রহ সম্পর্কে একটি বিস্তারিত পোস্ট লিখেছে। এই ব্লগার উপগ্রহের গতিবিধি অনুসরণ করে কিভাবে এই ধরনের দাবি যাচাই করতে হয় তা ব্যাখ্যা করেছেন এবং এই বলে শেষ করছেন যে মনে হচ্ছে যে কিছু একটা ভুল হয়েছে।

জাপানঃ পরমাণবিক শক্তি ব্যবহার বিরোধী বিশেষজ্ঞের মুক্তির দাবিতে স্বাক্ষর অভিযান

হাননান বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মাসাকি শিমোজির মুক্তির দাবীতে একটি অনলাইন স্বাক্ষর অভিযান শুরু হয়েছে। ফুকিশিমার ভূমিকম্পে সৃষ্ট ধ্বংসাবশেষ, যা কিনা উক্ত ঘটনায় তৈরি হওয়া পারমাণবিক চুল্লির ছিদ্রের কারণে তেজস্ক্রিয়তা আক্রান্ত হয়, তা ওসাকা শহরের নিয়ে এসে ভস্মীভূত করার পরিকল্পনার বিরুদ্ধে আন্দোলনের কারণে ৯ ডিসেম্বর তারিখে ওসাকা পুলিশ মাসাকি শিমোজিকে গ্রেফতার করে।

হংকং: গ্রান্ডমা'স ওয়ালেট

গ্রান্ডমা'স ওয়ালেট (দাদির টাকা রাখার থলে) নামক ভিডিওর স্ক্রিনশট

যদিও বাস্তবতা এই যে হংকং-এর সমাজ সামগ্রিকভাবে অত্যন্ত সমৃদ্ধ, কিন্তু এই বাস্তবতা সত্ত্বেও সেখানে অনেক বয়স্ক নাগরিক দারিদ্যের মধ্যে বাস করছে। উ হং চিং-এর এই ভিডিও প্রদর্শন করছে যে তার দাদি নিজের জীবনযাত্রার মান বজায় রাখার জন্য দৈনন্দিন কি ভাবে ব্যয়ের পরিমাণ কমিয়ে আনছে।

গণমাধ্যমের সমালোচনা করা হ্যাশট্যাগ টোকিওতে বহুল আলোচিত

Twitter Hashtag マスコミ断罪

টুইটারের বিশ্লেষণমূলক পরিষেবা টুইপল থেকে নেওয়া পর্দাছবি, হ্যাশট্যাগ #マスコミ 断罪 [অভিযুক্ত গণমাধ্যম]-কে আলোচিত হতে দেখাচ্ছে।

সাবেক স্যানকেই সংবাদপত্রের সাংবাদিক সুমিও ইয়ামাগিওয়া পক্ষপাতমূলক প্রতিবেদনের জন্যে জাপানী গণমাধ্যমকে সমালোচনা করা #マスコミ断罪 [জাপানী ভাষায়] হ্যাশট্যাগ টুইট করার জন্যে একটি অনলাইন প্রচারাভিযান সংগঠিত করেছেন। হ্যাশট্যাগটি জাপানী টুইটার ব্যবহারকারীদের মধ্যে ৯ই ডিসেম্বর, ২০১২ তারিখে মোটামুটি রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত একটি বহুল আলোচিত বিষয় ছিল।
বিস্তারিত »

‘মিট দি স্টানস’: মধ্য এশিয়ার ভেতর দিয়ে এক যাত্রা

ভিমেও-তে রাখা ‘মিট দি স্টানস’ ভিডিওর একটি স্থিরচিত্র

বিস্তারিত »

ইন্দোনেশিয়া সাইবার হুমকি তালিকার শীর্ষে

প্রায় প্রতি চারজনে একজন ইন্দোনেশীয় ব্যবহারকারী প্রতি তিনমাসে তাদের মেশিন একবার আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এসব হুমকির বেশিরভাগ ট্রোজান হর্স (ছদ্মবেশী অপ্রয়োজনীয়/ক্ষতিকর অ্যাপ্লিকেশন) এবং ম্যালওয়ার (সমস্যাযুক্ত সফ্টওয়্যার) সংক্রমিত সফ্টওয়্যার অ্যাপ্লিকেশনের কারণে

ই-উইক পত্রিকা বিশ্ব সাইবার নিরাপত্তা হুমকি উপর ২০১৩ সালের সোফোস রিপোর্ট প্রকাশ করেছে। ওয়েবে প্রবেশের বিবেচনায় ইন্দোনেশিয়াকে বিশ্বের সবচেয়ে ঝুঁকি পূর্ণ দেশ হিসেবে রিপোর্ট করা হয়েছে।

যোগজাকার্তায় বৃক্ষরোপণ প্রচারাভিযান

ইন্দোনেশিয়ার একটি বৃক্ষরোপণ প্রচারাভিযান। ছবি, গজালি। সর্বস্বত্ত্ব @ডেমোটিক্স  (১৩/১২/২০১২)

ইন্দোনেশিয়ার যোগজাকার্তায় একটি বৃক্ষরোপণ প্রচারাভিযানের সময় চলাচলকারীদেরকে একটি গাছের চারা দেওয়ার সময় একজন ছাত্র উজ্জ্বল সবুজ রঙে সেজেছে।

চীনা-মার্কিন শিশুরা চীনে পরিত্যাক্ত

চীনের বড় বড় শহরগুলোতে অভিবাসী কর্মী হিসেবে কাজ করা পিতামাতাদের গ্রামাঞ্চলে ফেলে রেখে আসা এধরনের শিশুদের বুঝাতে পরিত্যাক্ত শিশু শব্দটি ব্যবহৃত হয়। তবে দক্ষিণ চীনে ফুজিয়ান প্রদেশে স্বল্প বেতনে কর্মরত অন্যান্য দেশের অবৈধ অভিবাসী (প্রধানতঃ মার্কিন) পিতামাতার পরিত্যাক্ত প্রায় ১০,০০০ বিদেশী শিশু রয়েছে। এসব শিশুদের পিতামাতারা এদের বিদেশে লালন-পালনে সমর্থ না হওয়ায় মাত্র কয়েক মাস বয়সে এদের চীনে ফেরত পাঠানো হয়। অফবিট চায়না (অন্যরকম চীন) প্রচুর ছবিসহ কাহিনীটি চীনা মিডিয়া [চীনা ভাষায়]  থেকে নিয়েছে।

বিড়ালের মাধ্যমে উত্তর কোরিয়ার মিসাইল উৎক্ষেপণের বিষয়টিকে চিত্রিত করা

দি চিকি টাম্বলার ব্লগ ইন্টারন্যাশনাল রিলেশন এজ ডিপিকটেড বাই ক্যাট (আন্তর্জাতিক সম্পর্ককে বিড়ালের মাধ্যমে তুলে ধরা), নিজস্ব মিসাইল উৎক্ষেপণ নিয়ে উত্তর কোরিয়ার নিজের প্রতিক্রিয়ার বিষয়ে ধারণা প্রদান করছে।

North Korea's Nuclear Launch.Image from IRCats

উত্তর কোরিয়ার পরমাণু ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ। গোল্লায় যাক, এটা কি কাজ করবে? ছবি, আইআরক্যাটস থেকে নেওয়া।

বিশ্বের অঞ্চলসমূহ

দেশ

ভাষা

বিশেষ টপিক

লেখাটির সাথে আছে