এশিয়ার বৃহত্তম দ্বি- বার্ষিক আলোকচিত্র উৎসব ছবি মেলা আবারো বাংলাদেশের রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হবে। ২৩ টি দেশের ৩৪ জন শিল্পীর শিল্প কর্ম ২৫ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি ২০১৩ তারিখে ঢাকায় ছবি মেলা ৭ -এ প্রদর্শিত হবে। ছবি মেলা ব্লগে বিস্তারিত পড়ুন।
সর্বশেষ গল্পগুলো মাস রাউন্ডআপ + বাংলাদেশ

বাংলাদেশের আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আদালত- বিচারিক প্রক্রিয়ায় দৃষ্টিভঙ্গি
বাংলাদেশে চলমান আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আদালত নিয়ে আলোচনা এবং উপস্থাপনা কর্মসূচি বিষয়ে ই-বাংলাদেশ সংবাদ প্রদান করেছে, যা সম্প্রতি যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে বিচার প্রক্রিয়া ও এর ঐতিহাসিক পটভূমি নিয়ে আলোচনা করা হয় এবং এই বিষয়ে বিভ্রান্তি দূর করা এবং ব্যাখ্যা প্রদানের উদ্দেশ্যে এক প্রশ্নোত্তর পর্ব যুক্ত করা হয়।

বাংলাদেশ: শুধু টাকা দিয়ে একটি স্কুল তৈরী করা যায় না
আনকালচার্ড.কম এর শন আহমেদ একটি ভিডিও ব্লগে ব্যাখ্যা করেছেন যে শুধুমাত্র অনুদান দিয়ে একটি স্কুল নির্মাণ করা যায় না। তিনি কী বুঝাতে চেয়েছেন সেটা ভিডিওটিতে দেখুন:

বাংলাদেশঃ ছাত্রদের হাতের মুঠোয় ভিডিও উপাদান
যাদের ইন্টারনেটে প্রবেশের কোন সুযোগ নেই, সেই সব নাগরিকদের জন্য ক্রমশ বৃদ্ধি পেতে থাকা অনলাইন উপাদান কোন কাজেই আসে না। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান জোসে নামক এলাকা ভিত্তিক এক প্রকল্প ‘আগামী’ এই বিষয়টিকে সম্ভব করেছে। তারা, খান একাডেমির শিক্ষামূলক ভিডিও বাংলায় অনুবাদ করে মোবাইল ফোনের মাধ্যমে বাংলাদেশের খুলনা জেলার সুবিধাবঞ্চিত ছাত্রছাত্রীদের হাতে তুলে দিচ্ছে।

বাংলাদেশঃ বিক্রমপুর- মাটির নীচে চাপা পড়ে যাওয়া এক শহর
বাংলাদেশ আনলকড, দেশটির আরেকটি প্রাচীন রহস্যের উন্মোচন করেছে- মাটির নীচে চাপা পড়ে থাকা ৬ ষষ্ঠ এবং ৭ তম শতকের বিক্রমপুর শহরের ধ্বংসাবশেষ (যা আধুনিক মুন্সীগঞ্জ শহর)।

বাংলাদেশঃ ইন্টারনেটের ক্রমবর্ধমান বিস্তার
নাজিমুদ্দৌলা মিলন এক অনবদ্য অন্তর্ভেদী প্রতিবেদনে দেখিয়েছেন যে বাংলাদেশ ও বাংলাদেশের বাইরে ইন্টারনেট ব্যবহারকারীরা কিভাবে ইন্টারনেট ব্যবহার করেন।

বাংলাদেশঃ বংশধারার রাজনৈতিক তত্ত্ব
বাংলাদেশে বংশধারার যে রাজনীতি প্রচলিত সে বিষয়ে মুক্তি এক প্রাথমিক তত্ত্ব প্রদান করেছেন।

বাংলাদেশ, পাকিস্তানঃ ক্রাউড সোর্সের মাধ্যমে ১৯৭১ সালের ঘটনাবলিকে একত্রিত করা
ডিসেম্বর ১৯৭১ ব্লগ হচ্ছে পাকিস্তানী নেট নাগরিকদের এক উদ্যোগ, যার মধ্যে দিয়ে ১৯৭১ সালের ডিসেম্বরের বিভিন্ন ব্যক্তিগত ঘটনাবলীর ক্রাউড সোর্স করা হয়েছে। ১৯৭১ সালে যখন পাকিস্তানী বাহিনী আত্মসমর্পন এবং বাংলাদেশ (প্রাক্তন পূর্ব পাকিস্তান) যখন পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে বিজয় লাভ করতে যাচ্ছিল, এখানে সে সময়কার কাহিনী সন্নিবেশিত করা হয়েছে। এর উদ্দেশ্য হচ্ছে সংঘর্ষের সকল বাস্তবতা থেকে এর মানবীয় দিকগুলোকে সংরক্ষণ করা।

বাংলাদেশঃ কেন একটি অঞ্চল দরিদ্র?
বাশার, বিশ্লেষণ করার চেষ্টা করছে কেন বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি বিশাল অংশ এখনো দরিদ্র।

বাংলাদেশঃ নারীর প্রতি সহিংসতার সংবাদ প্রদানের জন্য একটি ক্রাউডসোর্স প্লাটফর্ম
বিজয়া ক্রাউডম্যাপ হচ্ছে উশাহিদি ভিত্তিক একটি নাগরিক সংবাদের প্লাটফর্ম । ১৬ ডিসেম্বর ২০১১-এর উদ্বোধন ঘটতে যাচ্ছে। এটি বাংলাদেশীদের এসএমএস (সংক্ষিপ্ত মোবাইল বার্তা) এবং ওয়েবের মাধ্যমে নারীর বিরুদ্ধে সংঘঠিত সহিংসতার ঘটনা তুলে ধরার সুযোগ প্রদান করবে।

বাংলাদেশ, ভারত: হাসিনা- মনমোহন বৈঠক পরবর্তী পর্যালোচনা
সম্প্রতি ভারত এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর বৈঠক এবং সেই সাথে দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তি সমূহের বিষয়ে খঃ. এ. সালেক একটি পর্যালোচনা পোস্ট করেছে।

বাংলাদেশঃ সমুদ্র সীমা নিয়ে মায়ানমারের সাথে আইনী লড়াই
আন্তর্জাতিক আদালতে সমুদ্র সীমানা নিয়ে মায়ানমারের সাথে বাংলাদেশের যে মামলা চলছে দি নিউ হরাইজেন সেই মামলার তাজা সংবাদ প্রদান করেছে।

বাংলাদেশঃ চিকিৎসায় অবহেলার জন্য কোন শাস্তি নেই।
অনন্ত ইউসুফ, বাংলাদেশে সম্প্রতি ঘটে যাওয়া চিকিৎসায় অবহেলা সংক্রান্ত ঘটনার কয়েকটির বিষয়ে লিখেছে এবং সে অনুসন্ধান করে দেখেছে, যে সমস্ত চিকিৎসক এই ধরনের ঘটনার সাথে জড়িত, প্রায়শ তাদের কোন শাস্তি হয় না।

বাংলাদেশঃ আর্জেন্টিনা এবং নাইজেরিয়াকে স্বাগতম
ফয়সাল তানিম আমাদের জানাচ্ছে যে বাংলাদেশের ফুটবল ভক্তরা এই জেনে আনন্দিত যে একটা প্রীতি ম্যাচ খেলতে পূর্ণ শক্তির আর্জেন্টিনা ও নাইজেরিয়া ফুটবল দল বাংলাদেশে আসছে।

বাংলাদেশ: বর্ষবরণ অনুষ্ঠান দিনে দিনে জনপ্রিয় হচ্ছে
মুক্তি ব্লগের জ্যোতি রহমান বিশ্লেষণ করছেন যে কেন বাংলাদেশের বর্ষবরণ অনুষ্ঠান দিনে দিনে বড় ও জনপ্রিয় হচ্ছে অনেক মানুষের অংশগ্রহণে।

বাংলাদেশ: মেহেরজান প্রসংগে
রিয়েলটাইম বাংলাদেশ ব্লগ বড় বাজেটের বিতর্কিত বাংলা চলচ্চিত্র ‘মেহেরজান’ নিয়ে আলোচনায় অংশ নিয়েছে তার তথ্যবহুল পোস্টের মাধ্যমে।

বাংলাদেশ: বিশ্বের অন্যতম এক প্রাচীন মসজিদ
বাংলাদেশ আনলক বিশ্বের অন্যতম এক প্রচীন মসজিদ (৭০১ সিই বা খ্রিস্টাব্দ নির্মিত ) সম্বন্ধে সংবাদ প্রদান করছে, যাকে বাংলাদেশের লালমনিরহাটের হারিয়ে মসজিদ হিসেবে অভিহিত করা হয়।

বাংলাদেশ: আজ ক্রিকেট বিশ্বকাপ ২০১১-এর উদ্বোধন হয়েছে
গুপ্পু.কমে পাকিস্তানী ব্লগার নাবিল আরশাদ ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপের যে উদ্বোধনী অনুষ্ঠান বাংলাদেশের রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হল, সে সম্পর্কে মন্তব্য করেছে: “আর কোন ক্রিকেট বিশ্বকাপ এতটা বর্ণিল, আনন্দের এবং আগ্রহের হয়নি, আজ কিছুক্ষণ আগে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে যেটি অনুষ্ঠিত হল”।

বাংলাদেশ: এক সবুজ মসজিদ
বাংলাদেশ আনলক সুনামগঞ্জের সবুজ মসজিদ সম্বন্ধে লিখেছে। বিংশ শতাব্দীর শুরুর দিকে এই মসজিদ নির্মাণ করা হয়।

একজন একচ্ছত্র স্বৈরশাসকের মানসিকতা
বাংলাদেশ, কানাডা এন্ড বিয়ন্ড সারা বিশ্বের বর্তমান এবং অতীতের একচ্ছত্র স্বৈরশাসকের কিছু সাধারণ মানসিকতার বিষয় উল্লেখ করেছে।

ভারত: দৈনিক সংবাদপত্রের চেয়ে পত্রিকা বেশি বিশ্বাসযোগ্য
সানস শেরিফ পরিসংখ্যানের উদ্ধৃতি দিয়ে তথ্য প্রদান করেছেন যে, ভারতীয় নাগরিকরা দৈনিক সংবাদপত্রের চেয়ে পত্রিকাকে বেশি বিশ্বাস করে।

বাংলাদেশ: বিশ্বকাপের জন্য সাজসজ্জার প্রস্তুতি আইন ভঙ্গ করছে
আইসিসি ক্রিকেট বিশ্বকাপের প্রস্তুতির কারণে বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিয়েছে যে, তারা ঢাকা শহরের প্রধান সব রাস্তা থেকে ভিক্ষুক এবং হকারদের সরিয়ে দেবে। রেহনুমা আহমেদ জানাচ্ছে যে পুলিশ এই নির্দেশ বাস্তবায়ন করতে গিয়ে আইন ভঙ্গ করছে।

বাংলাদেশ: কেরানির ঘুষ কত?
বাংলাদেশের দূর্নীতির উপর মন্তব্য করতে গিয়ে দি লুনাটিক ইজ অন দি গ্রাস-এর কাজী রুবাইয়াত ইমাম একটি ওয়েবসাইট নির্মাণের প্রস্তাব করেছেন, যে সাইটে সবাই দেখতে পাবে সরকারি অফিসে কর্ম সমাধা করার জন্য কত টাকা ঘুষ দিতে হয়, এবং নতুন ভাবে ধার্য করা ঘুষের পরিমাণ কত।

বাংলাদেশ: বিচার বিভাগ বনাম সংসদের মধ্যে, কে শ্রেষ্ঠ
বিচার বিভাগ নাকি সংসদ, বাংলাদেশে কার ক্ষমতা বেশি? এন অর্ডিনারি সিটিজেন সম্প্রতি বিচার বিভাগ বনাম সংসদের মাঝে, শ্রেষ্ঠত্ব নিয়ে যে বিতর্ক দেখা দিয়েছে, তার উপর আলোকপাত করেছেন।

ধর্ম নিরপেক্ষ বাংলাদেশের জন্য শিক্ষানীতি
মুক্তি ব্লগের জে রহমান মত প্রদান করেছেন যে, বাংলাদেশের নতুন শিক্ষানীতি যা দেশটির মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে আধুনিক করার চেষ্টা করছে, তা একদিন ধর্মনিরপেক্ষ বাংলাদেশের সৃষ্টি করতে পারে।

বাংলাদেশ: শেয়ার বাজারের সঙ্কট
এন অর্ডিনারি সিটিজেন, বাংলাদেশের টালমাটাল শেয়ার বাজার সম্পর্কে এক বিনিয়োগকারীর দৃষ্টিভঙ্গি থেকে মন্তব্য করছে “ এই শেয়ার বাজার কোন যুক্তি মেনে চলছে না। মনে হচ্ছে এখানে জুয়া খেলা চলছে এবং কিছু ক্ষমতাশালী ব্যক্তি পুরো খেলা নিয়ন্ত্রণ করছে”।

পাকিস্তান: ব্র্যাক বাংলাদেশের জন্যে স্বীকৃতি
পাকিস্তানে বাংলাদেশের অলাভজনক প্রতিষ্ঠান ব্র্যাকের সাহায্য কর্মসূচি স্বীকৃতি পেয়েছে একটি পুরস্কারের মাধ্যমে এবং খাইবার-পাখতুনওয়ালা প্রদেশের মহিবান্দা গ্রামের মানুষের বাহ্যিক বহি:প্রকাশের মাধ্যমে।

বাংলাদেশ: গ্রামীণ এবং ইউনুস এর বিরুদ্ধে অভিযোগ নিয়ে কিছু প্রশ্ন
ইম্পার্ফেক্ট|ওয়ার্ল্ড|২০১০ ব্লগে শফিউর গ্রামীণ ব্যাংকের তহবিল স্থানান্তর নিয়ে কেলেঙ্কারি এবং এর প্রতিষ্ঠাতা ড: মুহাম্মদ ইউনুস এর বিরুদ্ধে অভিযোগ নিয়ে কিছু অমিমাংসিত প্রশ্ন তুলে ধরেছেন।

বাংলাদেশ: মৌলবাদীদের বিরুদ্ধে নারীবাদীদের জবাব
ই-বাংলাদেশে কাবেরী গায়েন ক্রমবর্ধমান মৌলবাদ আর নব-মুক্ত অর্থনীতিতে নারীর ভুমিকা সম্পর্কে আলোচনা করেছেন।

বাংলাদেশে তৈরি নৌকা ফ্রান্সে পৌঁছেছে
বাংলাদেশ ওয়াচডগ জানাচ্ছে যে বাংলাদেশ থেকে যাত্রা শুরু করে পাটের তন্তু দিয়ে তৈরি একটি ‘পরিবেশবান্ধব’ ডুবে যাবে না এমন নৌকা ফ্রান্সের দক্ষিণের লা চিওতাতের উপকূলে এসে পৌঁছেছে আট মাস পরে। এই ভ্রমণের উদ্দেশ্য ছিল বাংলাদেশের জেলেরা আবহাওয়ার উষ্ণায়নের জন্যে কি সমস্যার মোকাবেলা করছে তা খুঁজে বের করা।
































আর এস এস ফিড রাউন্ডআপ 

