The Global Voices Lingua project hopes to bring GV content to new linguistic audiences - Details

Also in:

যুবা বিষয় আর্কাইভ

আর এস এস ফিড যুবা

2009-11-04

জর্ডান: সামাজিক পরিবর্তনের জন্য ভিডিও!ভিডিও post

গত কয়েক বছরে জর্ডানে ইন্টারনেট মাধ্যমে উচ্চ মাত্রার স্বাধীনতার কারনে বেশ কয়েকটি উল্লেখযোগ্য অনলাইন সামাজিক উদ্যোগ তৈরি হয়েছে। মোহাম্মদ আজরাক এই পোস্টে আরামরাম (Aramram) নামক তেমন একটি উদ্যোগের কথা বলছেন।

2009-11-01

কাজাখস্তান: অর্থনীতির ধাঁধা, যৌনমতবাদ ও বিজ্ঞান শিক্ষায় মানের পতন

গত সপ্তাহে কাজাখস্তানের ব্লগাররা বিভিন্ন সামাজিক প্রেক্ষাপট নিয়ে আলাপ করেছে, অনলাইনের এই আলাপে কাজাখস্তানের বিভিন্ন সামাজিক বিষয় উঠে এসেছে। ব্লগার লর্ড ফেম দেশটির কর আদায়কারী কর্তৃপক্ষের অফিসে গিয়েছিলে। সেখানে যাবার পর তিনি আবিষ্কার করেন নিয়মানুযায়ী তার কোম্পানীতে যথেষ্ট সংখ্যক কর্মচারী নেওয়া হয়নি, যার মানে একটি “শিল্প প্রতিষ্ঠানে গড়ে যতটা কর্মচারী” থাকা প্রয়োজন তার প্রতিষ্ঠানে তারচেয়ে অনেক কম কর্মচারী রয়েছে [রুশ ভাষায়]। এই আইনের সবেচেয়ে বাজে দিকটি কি? আমরা কতটা মূর্খ এই আইন তাই বলছে।

2009-10-22

বারক্যাম্প নম পেন আঞ্চলিক আইটি অনুরাগীদের আকর্ষণ করেছেছবি postভিডিও post

ক্যাম্বোডিয়ার প্রযুক্তি সমাজ এ মাসের প্রথম দিকে বারক্যাম্প নম পেনের আয়োজন করে। স্থানীয়দের ব্যাপক অংশগ্রহণ ছাড়াও আশেপাশের দেশ গুলো থেকে অনেকেই এতে অংশগ্রহণ করেছে। অংশগ্রহণকারীরা প্রযুক্তি এবং নতুন ভাবনা নিয়ে কথা বলেছে যা উন্নয়নের জন্যে আইটি টুল ব্যবহার করা হবে। আপনাদের জন্যে দু দিনের এই অনুষ্ঠানের বেশ কিছু ছবি এবং ভিডিও দেয়া হল এই পোস্টে।

2009-10-08

ইজরায়েল ,
জার্মানী

জুন ২২, ১৯৪১ এ তোলা অ্যান ফ্রান্কের একমাত্র জানা চলচ্চিত্র প্রকাশ করেছে অ্যান ফ্রান্ক হাউজ (নেদারল্যান্ডস)। ইজরায়েলী কুল ব্লগে পোস্ট করা ২০ সেকেন্ডের এই চলচ্চিত্রে দেখা যাচ্ছে যে ১২ বছর বয়সী অ্যান ফ্রান্ক প্রতিবেশীর বিয়ের অনুষ্ঠান দেখার জন্যে জানালা দিয়ে উঁকি দিচ্ছে।

সিরিয়া: প্রথম ব্লগ প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা

সিরিয়ার প্রথম ব্লগ প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়েছে। অনেক ব্লগার এই উদ্যোগের প্রশংসা করেছে এবং আশা করছে এখন থেকে এই অনুষ্ঠান প্রতি বছর অনুষ্ঠিত হবে। তবে ব্লগারদের অনেকে-এর সমালোচনা করেছে ও এই ব্যাপারে তাদের হতাশা ব্যক্ত করেছে এবং ভবিষ্যৎ-এ এই প্রতিযোগিতার মান উন্নয়নে কিছু পরামর্শ প্রদান করেছে।

2009-10-02

সার্বিয়া: এক ফরাসী ফুটবল সমর্থকের মৃত্যু

১৭ই সেপ্টেম্বর বেলগ্রেদের শহরতলীতে ব্রিস টাটোন নামের ২৮ বছরের ফরাসী নাগরিক ও ফুটবল ক্লাব তুলুজের সমর্থককে পার্টিজান বেলগ্রাদ ফুটবল ক্লাবের সমর্থকরা নির্মমভাবে প্রহার করে। ঘটনাটি ঘটে পার্টিজান বনাম তুলজের খেলা শুরু হবার ঠিক আগে। ২৮শে সেপ্টেম্বর সে বেলগ্রাদ হাসপাতালে মৃত্যু বরণ করে।

যুক্তরাষ্ট্র: ন্যাশনাল ডে ইন এ্যাকশনের দিনে অভিবাসী ছাত্রছাত্রীর কথা

গত সপ্তাহে ইউনাইটেড উই ড্রিম কোয়ালিশন বা একসাথে আমরা স্বপ্ন দেখি নামের প্রতিষ্ঠানটি সারা দেশের বিশ্ববিদ্যালয়ের ক্যম্পাসে দি ন্যাশনাল ড্রিম অ্যাক্ট ডে পালন করে এবং এ কাজে তাদের সহযোগিতা করেছে ডজন খানেক প্রতিষ্ঠান।

2009-09-30

যুক্তরাষ্ট্র: বনে তীর্থযাত্রা

একসময় সবচেয়ে বেশি বিক্রি হওয়া বই "ইনটু দা ওয়াইল্ড" এর মূল চরিত্রের অসংখ্য অনুরাগী প্রতি বছর এক বিপদসঙ্কুল যাত্রা করে আলাস্কার ঠিক সেই এলাকায় যেখানে এই চরিত্রটি একদা জনসাধারণের পরিবহনের জন্য ব্যবহৃত এক পরিত্যক্ত বাসে মারা যায়। ধন্যবাদের সাথে বলা যায়, অনেকে এই বিষয়টিকে ব্লগেও জীবিত রেখেছেন।

2009-09-24

চীন: বেইজিং-এর ছাত্রছাত্রীরা কুচকাওয়াজ অনুশীলনের উপর বিরক্ত

অক্টোবরের ১ তারিখ গণ প্রজাতন্ত্রী চীনের ৬০ তম প্রতিষ্ঠা বার্ষিকী। কুচকাওয়াজের জন্য বেইজিং-এ, সে সময়ে প্রায় ১ লাখের বেশি মাধ্যমিক স্কুল ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী এসে জড়ো হবে। যেহেতু ছাত্রছাত্রীদের জন্য এই কুচকাওয়াজ অনুশীলনে অংশগ্রহণ করা বাধ্যতামূলক, সে কারণে অনেকে এর উপর বিরক্ত। হংকং-এর এক দৈনিক পত্রিকা আপেল ডেইলি ২০০৯ সালের ...