Global Voices বাংলা ভার্সন » সফ্টওয়্যার এবং টুলস
থ্রেটেন্ড ভয়েসেস ওয়েবসাইট প্রকাশিত হয়েছে
বর্তমান সময়ের বাস্তবতা এই যে ইতিপূর্বে কখনো এত লোক ইন্টারনেটে তাদের লেখালেখির জন্যে বিপদগ্রস্ত হন নি বা জেলে যান নি।
যেহেতু বিভিন্ন কর্মী আর সাধারণ নাগরিক ইন্টারনেটকে লাগাতার ব্যবহার করেছেন তাদের মতামত প্রকাশ আর অন্যের সাথে সংযুক্ত হওয়ার, অনেক দেশের সরকার তাদের উপর নজরদারি, ফিল্টারিং, আইনগত ব্যবস্থা আর অপদস্থ করাকে বাড়িয়ে দিয়েছেন। ব্লগার আর অনলাইন লেখকদের কারো কারো জন্য সব থেকে কঠোর পরিণতি হচ্ছে  তাদের অনলাইন আর/বা অফলাইন কাজের জন্য রাজনৈতিকভাবে প্রণোদিত হয়ে গ্রেপ্তার হওয়া। কিছু করুন ক্ষেত্রে এদের মৃত্যু পর্যন্ত হয়েছে। এখন বিশ্বব্যাপী জেলে থাকা মিডিয়া কর্মীর ৪৫% অনলাইন সাংবাদিক আর ব্লগার।
গ্লোবাল ভয়েসেস এডভোকেসী প্রকল্প নতুন একটা ওয়েবসাইট শুরু করছে থ্রেটেন্ড ভয়েসেস (আক্রান্ত কণ্ঠ) নামে যেখানে অনলাইনে মুক্ত ভাষ্যকে থামানোর প্রচেষ্টাগুলোকে খুঁজে বের করে লিপিবদ্ধ করা হচ্ছে। এতে রয়েছে একটা বিশ্ব মানচিত্র আর পরস্পর কার্যকরী একটি টাইমলাইন যার মাধ্যমে বিশ্বব্যাপী ব্লগারদের বিরুদ্ধে হুমকির ঘটনা আর তাদের গ্রেপ্তারের চিত্র বোঝা যায়। এই কেন্দ্রীয় প্লাটফর্মে বিভিন্ন নিবেদিত সংস্থা আর কর্মীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে এবং হচ্ছে। এই সব সংস্থার মধ্যে উল্লেখযোগ্য ব্লগার রক্ষা কমিটি, মানবাধিকার সংক্রান্ত তথ্যের আরব নেটওয়ার্ক, সীমান্ত হীন সংবাদদাতা, হিউমান রাইটস ওয়াচ, সাইবার ল ব্লগ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, সাংবাদিকদের রক্ষা কমিটি এবং গ্লোবাল ভয়েসেস এডভোকেসী।
কোন ব্লগার, কোথায়?
গ্রেপ্তারকৃত বা হুমকি প্রাপ্ত ব্লগার আর অনলাইন লেখকদের সম্পর্কে সঠিক তথ্য পাওয়া কঠিন বেশ কয়েকটা কারনে।
প্রথমত:, অনলাইন সেন্সরশীপ আর দমন নিয়ে যে গোপনীয়তা চলে তার ফলে সঠিক সংবাদ পাওয়া বেশী কঠিন হয়ে যায়। মিশর বা ইরানের মতো দেশে প্রতি সপ্তাহেই অনলাইন সাংবাদিক বা কর্মীর গ্রেপ্তার বা তাদের হুমকি প্রদানের ঘটনা ঘটছে, কিন্তু এর পেছনে কারণ বা সত্যি ঘটনা প্রায় আবছা হয়ে থাকে।
দ্বিতীয়ত:, এখনো ‘ব্লগার’ এর সংজ্ঞা নিয়ে কিছু মতান্তর আছে। পেশাদারী সাংবাদিকরা লাগাতার অনলাইন মিডিয়া আর ব্লগের দিকে ঝুঁকছেন বেশী স্বাধীনতার খোঁজে, পুরানো সংজ্ঞার ধারণা ঝাপসা করে দিয়ে। আর চীন, তিউনিশিয়া, ভিয়েতনাম বা ইরাকের অনেক তথাকথিত সাইবার-ভিন্নমতাবলম্বীর নিজস্ব ব্লগ নেই, তারা কোন প্লাটফর্মে লেখেন। অনেক সময়ে ব্লগারদের গ্রেপ্তার করা হয় তাদের অফলাইন কাজের জন্য, তারা অনলাইনে কি প্রকাশ করলেন সেটা বাদ দিয়ে।
এই বিভ্রান্তি মাঝে মাঝে অনলাইনে মুক্ত কথার প্রবক্তাদের জন্য কঠিন পরিস্থিতি সৃষ্টি করে। তারা দ্বিধান্বিত হয় ব্লগার আর অনলাইন কর্মীদের রক্ষার জন্য উপযুক্ত পন্থা আর কার সাথে কাজ করবে সেটা নিয়ে, কাজেই এই চেষ্টাটি বেশ গুরুত্বপূর্ণ।
আসুন এক সাথে কাজ করি:
গ্লোবাল ভয়েসেস একদল লেখক, সম্পাদক আর ভাষান্তর কারীর মিলন ক্ষেত্র, যারা আমাদেরকে সাহায্য করেন মুক্ত কথা আর মানবাধিকার লঙ্ঘন সম্পর্কে তথ্য প্রকাশে। থ্রেটেন্ড ভয়েসেস ওয়েবসাইট দিয়ে আমরা চেষ্টা করছি রিপোর্টিং এর এই প্রক্রিয়াকে আরো উন্মুক্ত করার যাতে যে কোন ব্যক্তি, যার কাছে তথ্য আছে সেই এখানে সেই তথ্য প্রকাশ করতে পারবে।
আমরা আহ্বান করছি যাদের বন্ধু, আত্মীয় বা সঙ্গী অনলাইনে লেখার কারণে বিপদের মুখে পড়েছেন তারা যেন এই সাইটে তাদের প্রোফাইল তৈরি ও সাম্প্রতিক তথ্য জানায় যাতে যাদের হদিস নাই বা গ্রেপ্তার হয়েছেন তাদের সম্পর্কে আমরা আরো সূত্র খুঁজতে পারি, যাচাই করতে পারি, আর বিভিন্ন অনলাইন প্রচারণার সাথে আপনাদের যুক্ত করতে পারি তাদেরকে মুক্ত করার জন্য।
এই প্রক্রিয়াতে, আমরা আশা করছি আরো জানতে যে কোথায়, কিভাবে আর কি পর্যন্ত বিভিন্ন দেশে ব্লগারদের সাথে দুর্ব্যবহার করা হয় যাতে এই তথ্য আমরা সাংবাদিক, গবেষক, আর কর্মীদের সাথে ভাগ করতে পারি। আর আমাদের লক্ষ্য এমন একটা ইন্টারনেট প্রতিষ্ঠার জন্য কাজ করা যেখানে প্রত্যেকে স্বাধীন ভাবে কথা বলার অধিকার পেতে সচেষ্ট, আর যেখানে জেলে থাকা ব্লগারদের ভুলে যাওয়া হয় না।
এই তথ্য ছড়াতে সাহায্য করুন। থ্রেটেন্ড ভয়েসেস এর সংবাদটি আপনার টুইটার, ব্লগ আর ফেসবুকে ছড়িয়ে দিন!
সংঘর্ষকে উপলদ্ধি করার জন্য ইজরায়েলী ও ফিলিস্তিনী তরুণরা ভিডিও ব্যবহার করছে
ইজরায়েল ও অধিকৃত প্যালেস্টাইন অঞ্চলের দু'টি ভিন্ন সংগঠন, আরব ও ইহুদি তরুণদের মধ্য সংঘর্ষ বন্ধ ও উভয়ের দূরত্ব কমিয়ে এনে উভয়ের মধ্যে সেতুবন্ধন রচনার জন্য ভিডিওকে ব্যবহার করছে। সংগঠন দু'টি তাদের মধ্যে এমন এক বিশেষ জায়গা তৈরি করছে যাতে তারা পরস্পরের সাথে মেশে এবং যোগাযোগ তৈরি করে। এর উদ্দেশ্য যাতে তারা তাদের স্বপ্ন, পরস্পরের সচেতনতা ও চিন্তাভাবনা ভাগাভাগি করে নিতে পারে, যেন তাদের জীবনে যে জটিলতা চলছে তা তারা অতিক্রম করতে পারে।
এই বিষয়ে এক অন্যতম উদ্যোগের নাম হল সাদাকা রেয়ুট এবং তারা তাদের এই উদ্যোগ সম্বন্ধে বলছে:
বেশিরভাগ ফিলিস্তিনী ও ইহুদি তরুণ একে অপরের থেকে বিচ্ছিন্ন (তারা আলাদা সম্প্রদায় হিসেবে বাস করে থাকে এবং স্কুলে পড়াশুনা করে) হয়ে থাকে এবং এর ফলে তাদের একে অপরের প্রতি ভয়, বর্ণবাদ এবং সংস্কার বিরাজ করছে। আমরা দু'টি সম্প্রদায়ের মধ্যে যোগাযোগ বা মেশার জন্য বিকল্প এক ধারা তৈরির চেষ্টা করছি। ‘শান্তির এক সংস্কৃতি নির্মাণ’ নামক উদ্যোগটি প্যালেস্টাইন ও ইহুদি তরুণদের পরস্পরের সাথে এক সম্পর্ক তৈরির প্রচেষ্টা যাতে তারা উভয়ে নিজেদের সমান অধিকার সম্পন্ন মানুষ বলে বিবেচনা করে, পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল থাকে এবং তারা ব্যক্তিগত ও জাতিগত ভাবে এই সমস্ত বিষয়গুলো অনুভব করে।
তাদের এই অনুষ্ঠানের সদস্যরা এক মিনিটের এক ভিডিও নামক প্রকল্পে অংশগ্রহণ করেছে, সেখানে তারা এক সপ্তাহের এক কর্মশালায় অংশ নেয়। এই কর্মশালায় তারা ভিডিও এক্টিভিজম সম্বন্ধে শিক্ষা লাভ করে। এখানে তার কিছু ফলাফল রয়েছে এবং আপনি তাদের সাইটে ক্লিক করে বাকী ভিডিও দেখতে পাবেন:
আরব
<object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/XkxUC30UNug&color1=0x234900&color2=0x4e9e00&hl=es&feature=player_embedded&fs=1"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowScriptAccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/XkxUC30UNug&color1=0x234900&color2=0x4e9e00&hl=es&feature=player_embedded&fs=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" allowScriptAccess="always" width="425" height="344"></embed></object>
এএম/এফএম:
<object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/US6QtYDVzB8&color1=0x234900&color2=0x4e9e00&hl=es&feature=player_embedded&fs=1"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowScriptAccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/US6QtYDVzB8&color1=0x234900&color2=0x4e9e00&hl=es&feature=player_embedded&fs=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" allowScriptAccess="always" width="425" height="344"></embed></object>
ভালোবাসার কিছু গান গাওয়া:
<object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/gT9KX9fKgT0&color1=0x234900&color2=0x4e9e00&hl=es&feature=player_embedded&fs=1"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowScriptAccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/gT9KX9fKgT0&color1=0x234900&color2=0x4e9e00&hl=es&feature=player_embedded&fs=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" allowScriptAccess="always" width="425" height="344"></embed></object>
উইন্ডোজ ফর পিস বা শান্তির জানালা নামক পরিকল্পনা এ রকম আরেকটি উদ্যোগের নাম। এই উদ্যোগের শুরু ১৯৯১ সাল থেকে, যার শুরু তরুণদের জন্য এক পত্রিকা প্রকাশের মাধ্যমে। দু'টি ভাষা ও দু'টি সংস্কৃতিকে উপস্থাপন করে এমন এক পত্রিকা এটি। এর উদ্দেশ্য ছিল তারা যেন একে অপরের সাথে মিশতে পারে এবং পরস্পরের দ্বন্দ্বের কারণগুলো জানতে পারে। একই সাথে এই পত্রিকা যেন তরুণদের জন্য সাম্য ও ক্ষমতা তৈরি করতে পারে তার জন্য এটি কাজ করে গেছে। তবে কাজটি সহজ ছিল না। যেমনটা তারা তাদের সাইটে বিষয়টিকে ব্যাখ্যা করেছে:
ইজরায়েলী ও ফিলিস্তিনী তরুণদের একই মঞ্চে নিয়ে আসার বিষয়টি সহজ কাজ ছিল না, যেখানে উভয়ের মধ্য প্রচুর পরিমাণে ভুল বোঝাবুঝি এবং একই ধরনের বিশ্বাসের মত বিষয়গুলোকে অতিক্রম করে আসতে হয়েছে, যা দীর্ঘ সময় ধরে তারা একে অন্যের সম্বন্ধে শিখে এসেছে। পরস্পরের সাথে মেশার ক্ষেত্রে তথ্য পাওয়ার অনেক কম সম্ভাবনা থেকে যায়। এর ফলে সম্প্রদায়গতভাবে তারা বিচ্ছিন্ন হয়ে বাস করে। চলতে থাকা রাজনৈতিক সংঘর্ষ, ঐতিহাসিকভাবে সম্প্রদায় দু'টিকে পরস্পরের প্রতি ভীতি, সংস্কার ও ঘৃণা তৈরি করতে শেখায়, যা তাদের আলাদা করে রেখেছে। উইন্ডোজ অফ চেঞ্জ বা পরিবর্তনের জানালা নামের উদ্যোগটি এ কারণে সিদ্ধান্ত নিয়েছে, যে ভাবে ইজরায়েলী ও ফিলিস্তিনী তরুণরা পরস্পর ও সংঘর্ষকে দেখে তার পরিবর্তন ঘটাবে”। উইন্ডোজ-এর অংশগ্রহণকারীরা এক ভিন্ন অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছে যা উভয় সম্প্রদায়ের মধ্যে বিরাজমান সংঘর্ষকে ভিন্ন আকারে উপস্থাপন করে, বিষয়টিকে এমন এক শান্তিপূর্ণ বাস্তবতার দিকে নিয়ে গেছে যেখানে উভয় সম্প্রদায় একত্রে শান্তিতে বসবাস করতে পারে। আমরা বিশ্বাস করি গণতান্ত্রিক মূল্যবোধ, মানবাধিকার এবং পারস্পারিক জ্ঞান ও একে অন্যের প্রতি গ্রহণযোগ্যতার  মাধ্যমে স্থির এবং কাঙ্ক্ষিত এক শান্তিপূর্ণ সম্পর্ক তৈরি করা সম্ভব হবে।
তারা একটি নতুন পরিকল্পনা নিয়ে কাজ করছে যার নাম থ্রু দ্যা লেন্স। এখানে ১৫ থেকে ১৭ বছরের তরুণ যারা পত্রিকার মাধ্যমে ‘বিশেষ সনদ প্রাপ্ত বা গ্রাজুয়েট' হয়েছে, তারা শর্ট ফিল্ম বা সংক্ষিপ্ত চলচ্চিত্র তৈরির উপর দক্ষতা অর্জন করছে। তারা সংবাদ টুকরো এবং অন্য সব ভিডিও  তৈরি করছে যা ভবিষ্যৎ-এ উৎপাদনশীল, শান্তির সংলাপ সম্বলিত এবং ইতিবাচক যোগাযোগ তৈরি করে এমন তথ্য চিত্র তৈরি করতে পারে।
এখানে একটি ভিডিও রয়েছে যেখানে উইন্ডোজ-এর অংশগ্রহণকারীরা যে অভিজ্ঞতা অর্জন করেছে তার বর্ণনা দিচ্ছে এবং এই কাজে তারা যে সমস্ত জটিলতার মুখোমুখি হয়েছিল কি ভাবে সেগুলো মোকাবিলা করেছে সেই সব বিষয় উপস্থাপন করছে। একই সাথে তারা ইজরায়েলী ও ফিলিস্তিনীদের মধ্যে যে সংঘর্ষ সেই জটিল বিষয় সম্বন্ধে বলছে:
<object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/zsxLrfzyAIo&color1=0x234900&color2=0x4e9e00&hl=es&feature=player_embedded&fs=1"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowScriptAccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/zsxLrfzyAIo&color1=0x234900&color2=0x4e9e00&hl=es&feature=player_embedded&fs=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" allowScriptAccess="always" width="425" height="344"></embed></object>
এই ভিডিওর শিশুরা অনেক শব্দে তাদের কথা বলছে: অনেক মতামত নিয়ে কাজ করতে গিয়ে তাদের বেশ কঠিন সময় পাড়ি দিতে হয়েছে এবং অন্য শিশুদের প্রকাশিত ধারণাকে উপলব্ধি করতে বেশ সমস্যায় পড়তে হয়েছে, কিন্তু পরস্পরের মধ্যে আলোচনার জন্য নিরাপদ এবং নিরাপত্তামূলক জায়গা তৈরি করার মত বিষয়টি, যে পৃথিবীতে তারা বাস করছে তাকে বুঝতে সাহায্য করছে। এই ঘটনাটি অন্য শিশু এবং তরুণদের সাথে সম্পর্ক তৈরি করা ও শেখার বিষয়টিকে ভাগাভাগি করে নিতে সাহায্য করছে, এমনকি এটি তাদের ধারণা পরিবর্তনেও তা সাহায্য করছে।
জলবায়ু পরিবর্তনের হার যাচাইয়ের জন্যে অনলাইন টুলস
এ বছর ডিসেম্বর কোপেনহেগেনে অনুষ্ঠিতব্য জলবায়ু পরিবর্তন কনফারেন্সের প্রস্তুতি হিসেবে, জলবায়ু পরিবর্তনের হার যাচাইয়ের জন্যে ব্যবহৃত অনলাইন টুলসগুলোর একটি তালিকা এখানে সন্নিবেশিত করা হল। এইসব টুলস ব্যবহার করে সাধারণ মানুষ জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে জানতে পারবেন, আর সিদ্ধান্তকারীদের উপর জোর দিতে পারবেন সমাধান নিয়ে কাজ করার জন্য।
মাঠ পর্যায়ে:
আবহাওয়া পরিবর্তনের প্রভাব প্রথমে মাঠ পর্যায়ে দেখা হয়। একজন চিত্রগ্রাহক জেমস বালোগ আমেরিকার আলাস্কাতে গিয়েছিলেন বরফের চূড়ার গলে যাওয়ার চিত্র ধারণ করতে। এই ভিডিওতে তার তোলা অবাক করা সব প্রভাব দেখতে পাবেন:
<object width="420" height="260"><param name="movie" value="http://www.youtube.com/v/oaTcsyNrEec&hl=en&fs=1&"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowscriptaccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/oaTcsyNrEec&hl=en&fs=1&" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="420" height="260"></embed></object>
যদি আপনার কাছে আলাস্কাতে যাওয়ার সময় আর দামী ক্যামেরা না থাকে, আর একটা উপায়ে আপনি সেই জায়গা সম্পর্কে জানতে পারবেন - সেখানে থাকা মানুষের অভিজ্ঞতা সম্পর্কে পড়ে।
অন দ্যা ফ্রন্টলাইন অফ দ্যা ক্লাইমেট চেঞ্জ একটি প্রকল্প যেটি জলবায়ু পরিবর্তন নিয়ে কার্যকরী গল্প নথীভুক্ত করে, যা বিভিন্ন স্থানীয় গোত্র, ছোট দ্বীপ আর অন্যান্য বিপদে থাকা জায়গা থেকে লোকদের কাছ থেকে পাওয়া যায়। এই ফোরামে অসংখ্য সাম্প্রতিক গল্প আছে যা ইমেইলের মাধ্যমে পাঠানো হয়েছে বিশেষ করে দক্ষিণ এশিয়া আর আফ্রিকা থেকে। উগান্ডার জর্জ কাতুঙ্গুকা আফ্রিকার উন্নয়নের উপর লিখেন এবং পরামর্শও দিয়ে থাকেন। তিনি লিখেছেন:
আমার দেশ উগান্ডাতে আবহাওয়া পরিবর্তনের প্রভাব খুব বেশী গুরুত্ব পায় নি কিন্তু এইসব পরিবর্তন আর এর প্রভাব খারাপ ভাবে অনুভূত হচ্ছে। পানি সম্পদের সাম্প্রতিক রিপোর্ট অনুসারে ২০২৫ সালে উগান্ডা পানির ঘাটতির সম্মুখীন হবে। মানুষ ক্ষুধার্ত এবং না খেতে পেয়ে মারা যাচ্ছে এটি এখনই ঘটছে যেমন পূর্ব উগান্ডার টেসো অঞ্চলে। পানির ইকোসিস্টেমে পরিবর্তন আসছে যেমন লেক ভিক্টোরিয়ার পানির স্তরের ক্রম পরিবর্তন হচ্ছে। আরও রয়েছে অনুধাবন করা যায়না এমন ঋতুর পরিবর্তন, মাটির উর্বরতা হ্রাস আর ফলন হ্রাস আর এর ফলে গৃহস্থালী দৈন্যতা বৃদ্ধি ও এর ফলভোগ। এই আসন্ন বিপদ থামাতে আমরা কি করছি?
বহির্বিশ্ব থেকে গুগল আর্থ:
মাঠ পর্যায়ের নিরীক্ষণের ফলাফল উপর থেকে আবার পরীক্ষা করা যায়। বহির্বিশ্ব সেই জায়গা যেখান থেকে বিশ্বকে দেখা আর ব্যাখ্যা করা সম্পূর্ণ ভাবে সম্ভব। স্পেসশিপে আসন পাওয়া কঠিন কিন্তু সৌভাগ্যবশত: অনলাইনে স্যাটেলাইট ইমেজ পাওয়া সোজা।
কাজাখস্তান এবং উজবেকিস্তানে ব্যাপ্ত আরাল হ্রদের স্যাটেলাইট ছবি ১৯৭৩ বনাম ২০০৪ সাল
স্পেস এজেন্সি আর কোম্পানিগুলোর দেয়া সার্ভিস ছাড়াও বিভিন্ন বেসরকারী সংস্থা, বিজ্ঞানী আর সাধারণ মানুষকে সেবা দেয়ার জন্যে জাতিসংঘের পরিবেশ প্রকল্প একটি অনলাইন এটলাস তৈরি করেছে বহু দশক ধরে বিশ্বের বিভিন্ন স্থানের পরিবর্তন নথীভুক্ত করে। তাদের অফিসিয়াল ব্লগ জানিয়েছে যে এই সকল স্যাটেলাইট ছবি গুগল আর্থের ভার্চুয়াল গ্লোবে দেখা যাবে:
ড্যানিশ সরকার আর অন্যদের সাথে মিলে, আমরা গুগল আর্থ লেয়ার্স এবং টুরস শুরু করছি যাতে আপনারা আমাদের গ্রহে আবহাওয়া পরিবর্তনের প্রভাব পর্যবেক্ষণ করতে পারেন এবং এটার সমাধানের উপায় চিন্তা করতে পারেন।
বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ব্লগ আর ওয়েবসাইটে আরো অনেক এমন টুলস পাওয়া যায়। পাঠকরা আপনাদের নিজস্ব পরামর্শ মন্তব্যের জায়গায় দিতে পারেন।
সিদ্ধান্ত গ্রহণকারীদের জন্য বিজ্ঞান:
সিদ্ধান্ত গ্রহণকারীদের জন্য জলবায়ু পরিবর্তনের হার লক্ষ্য করা খুবই গুরুত্বপূর্ণ। সরকার বিভিন্ন জরীপ করান পরিবর্তনের ব্যাপারটা বুঝে এর মোকাবিলার জন্য।
অনেক কয়েকটা সূত্রের ডাটা থেকে জলবায়ুর আসল পরিবর্তন দেখার জন্য ইউরোপিয়ান কমিশন আর ইউরোপিয়ান স্পেস এজেন্সি ১৯৯৮ সালে একটি স্পেস প্রোগ্রাম শুরু করেছিলেন, গ্লোবাল মনিটরিং এনভায়ারমেন্টাল সিকিউরিটি (জিএমিএস) নামে। এই প্রকল্পের রিপোর্ট পেশ করার সময় ২০১৪ সালে যার সাথে নিরাপত্তার একটা অংশ থাকবে।
উন্নয়নশীল দেশগুলো জলবায়ু পরিবর্তনের কারনে সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই ভারত জলবায়ু পরিবর্তন পর্যবেক্ষণের জন্য একই ধরনের উদ্যোগ নিয়েছে যেমন একটি নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে মহাকাশে। এর মাধ্যমে পাওয়া তথ্য দেশগুলোকে পরিকল্পনা করতে সাহায্য করবে নতুন পরিবেশ আর প্রযোজ্য অর্থনৈতিক নীতির ব্যাপারে।
দক্ষিণ আফ্রিকাতে, একটা নতুন অর্থনীতি- সম্পর্কিত টুল তৈরি করা হয়েছে এই একই কারনে। অলআফ্রিকা জানিয়েছে:
এখন, একটি জরীপের উপরে ভিত্তি করে তৈরি বিশ্লেষণ ধর্মী একটা টুল জলবায়ু পরিবর্তনের আর ব্যাপকতার কারনে  দক্ষিণ আফ্রিকার কৃষি সেক্টরের ভঙ্গুরতা ম্যাপে নথীভুক্ত করছে। এটার উন্নয়ন করা হয়েছে নীতি নির্ধারকদের সহায়তার জন্য যাতে তারা কোন এলাকা জলবায়ু পরিবর্তনের জন্য সব থেকে বেশী ক্ষতিগ্রস্ত হতে পারে সেটা বুঝতে পারেন আর একেবারে অন্য ধরনের কৃষি পরিস্থিতির জন্য কৃষকদেরকে তৈরি করতে পারেন।
গ্লোবাল ভয়েস মেন্টরস-এর তাজা সংবাদ: জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করা
গ্লোবাল চেঞ্জ, একটি শিক্ষামূলক কর্মসূচি যা এমএস এ্যাকশন এইড ডেনমার্ক পরিচালনা করে, যার লক্ষ্যে বৈশ্বিক স্তরে শিক্ষার মাধ্যমে তরুণদের যোগাযোগ , নতুন প্রচার মাধ্যমে ও সৃষ্টি শীল সংগঠক হিসেবে তৈরি করার জন্য সামাজিক ও রাজনৈতিক পরিবর্তন সম্বন্ধে শিক্ষা প্রদান করা। তাদের সাহায্য করেছে গ্লোবাল ভয়েসেসের ৩১ জন সদস্য। তারা প্রত্যেকে একজন ড্যানিশ অথবা আফ্রিকার কোন ছাত্রের সাথে জুটি বেঁধেছে, তারা তাদের সঙ্গীদের প্রযুক্তিগত ও মানবীয় দিক থেকে ব্লগিংকে আরো পরিচিত করানোর ক্ষেত্রে সাহায্য করেছে।
ভার্চুয়াল বা ইন্টারনেট জগতের দীক্ষাগুরু হবার চ্যালেঞ্জ
প্রাথমিক যোগাযোগ তৈরির প্রক্রিয়া ছিল মেন্টর বা দীক্ষাগুরু ও মেন্টিজ বা দীক্ষা নেওয়া শিষ্যের মধ্যে ইমেইল আদানপ্রদান, যা প্রায় দুই সপ্তাহ আগে শুরু হয়, উভয়ের মধ্যে বেশ কিছু ইতিবাচক যোগাযোগ ঘটে এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হতে থাকে। অনেক দীক্ষাগুরু জিমেইল, টুইটার, আরএসএস ফিড, স্কাইপ, ফেসবুক, ইনস্ট্যান্ট মেসেজ বা তাৎক্ষনিক মেসেজ প্রদান, ভিডিও যুক্ত করা, লিঙ্ক প্রদান করা, ফ্লিকার ও ক্রিয়েটিভ কমন্স ইত্যাদির মধ্যে প্রযুক্তিগত বিষয়ে উপদেশ প্রদান করে এবং তারা তাদের কাছে এই বিষয়ে মেন্টিজ নিউ ব্লগ বা দীক্ষা নেওয়া ছাত্রদের নতুন তৈরি করা ব্লগে বিভিন্ন মন্তব্যও করেছে।
তবে, সম্প্রতি দীক্ষাগুরুদের অনলাইনে আইআরসি চ্যাট মিটিং বা সভা অনুষ্ঠিত হয়, যেখানে তারা এই বিষয়ের উন্নতির জন্য এক আলোচনা করে, অনেকে এর মধ্যে চিন্তিত যে প্রশিক্ষণার্থীরা অনলাইনের জগৎে সতর্কতার সাথে পা ফেলছে, এবং এ রকম সীমাবদ্ধ সময়ের মধ্যে এই সমস্ত কর্মকাণ্ড সমাপ্ত করা, নতুন প্রযুক্তি শেখা এবং একই সময় কোপেনহেগেন জলবায়ু সম্মেলন সম্বন্ধে ধারণা লাভ করা ও পরিকল্পনা করার কারণে সকলেই ইমেইলের ও চ্যাটের মাধ্যমে তাদের দীক্ষাগুরুদের সাথে প্রতিদিন যোগাযোগে এতটা আগ্রহী হচ্ছে না।
নতুন ব্লগারদের জন্য উপাদান
এর ফলে দীক্ষাগুরুরা সিদ্ধান্ত নিয়েছে যে, তারা তাদের শিষ্যদের আরো ইতিবাচকভাবে উৎসাহিত করবে, যাতে তারা ব্লগিং এর অর্থ এবং ব্লগ করার উৎসাহ খুঁজে পায়, তথ্য ভাগাভাগি করা ও অনলাইন সম্প্রদায় গঠন করার ক্ষেত্রে, যার দ্বারা তারা কিছু পরিবর্তন সাধন করতে পারে বিশেষ করে জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয়। যখন এই দীক্ষা প্রদানের জন্য আর তিন থেকে চার সপ্তাহ বাকী রয়েছে, দীক্ষাগুরুরা ব্লগ মেমো বা চিঠি প্রদানের বিষয় নিয়ে আলোচনা করছে এবং নতুন ব্লগার যারা কি বিষয় নিয়ে লিখবে তা নিশ্চিত হতে পারছে না, তাদের যে সমস্ত বিষয় নিয়ে লেখা যায় সে সম্বন্ধে ধারণা দিচ্ছে।
তাদের শিষ্যদের আরো ভালভাবে শেখানোর জন্য তারা বিভিন্ন উপাদান উইকি পেজ বা উইকিপিডিয়ার পাতায় জড়ো করছে। এবং এর জন্য তারা একটি সম্মিলিত বা গ্রুপ ইমেইল তৈরি করেছে। যার মধ্যে বিভিন্ন নোট বা তথ্য মূলক উপাদান যুক্ত করা হয়েছে।খুব সহজ ইংরেজীতে সাধারণ ধারণায়, ধারাবাহিক কিছু ভিডিও রাখা হয়েছে যার মধ্যে রয়েছে যেমন, “ সহজ ইংরেজীতে ব্লগ করা”  এবং “সাধারণ ইংরেজীতে টু্ইটার করা“; পরিবেশকে ঠিক রাখার ব্যাপারে কিছু প্রবন্ধ; টুইটারে পরিবেশ সাংবাদিকদের মধ্যে কয়েকজনের নামের তালিকা; কি ভাবে ব্লগ করতে হবে এই নিয়ে সিলউইয়া প্রিসলির নতুন চালু করা ব্লগ; কি ভাবে ব্লগ করতে হয়, এবং দিয়োগোর উৎসাহজনক দিক নির্দেশনা ।
মেন্টিজ বা শিষ্যদের ব্লগ
যারা ব্লগ সম্বন্ধে ধারণা নিচ্ছে সেই সব মেন্টিজরা পরিবেশ পরিবর্তন এবং তাকে প্রতিরোধ করা বিষয়ে বেশ কিছু কৌতূহলী এবং উপাদানপূর্ণ পোস্ট লিখেছে। নীচের বিষয়গুলো ৩১ জন মেন্টিজ বা প্রশিক্ষনার্থীদের মধ্যে কয়েকজনের লেখার উল্লেখযোগ্য অংশ তুলে ধরা হয়েছে।
আনলু কৃত্রিম সবুজ বিপ্লব সম্বন্ধে প্রশ্ন তুলেছে। ক্যাসপার লিখেছে ব্যক্তি মনোভাবের সীমাবদ্ধতা সম্বন্ধে এবং যৌথ বিকল্পের সমস্যা নিয়ে। জোসেফিন একটা চিন্তামূলক প্রবন্ধ লিখেছে, যা পরিবেশ বান্ধব খাবারের ধারণা দেয়।
মেন্টি বা প্রশিক্ষণার্থী অরভিড এবং প্রশিক্ষক রেনাটা আভিলা একসাথে তাদের অভিজ্ঞতা সবার সাথে ভাগাভাগি করে নিয়েছে এবং ভেতরের বিষয়গুলো, যখন রেনাটা ডোমিনিকান প্রজাতন্ত্র ভ্রমণ করেন। রি ব্লগ করেছেন পরিবেশ বিষয়ে বেসরকারী ও মাঠ পর্যায়ের স্তরে কি ঘটছে তা নিয়ে, যেখানে সে বেশ কিছু বেসরকারী প্রতিষ্ঠান গ্রীনপিস ও পিপল ক্লাইমেট এ্যাকশন এর কাজ তুলে ধরে।
সিনে, জলবায়ু পরিবর্তন ও ব্যক্তিগত দায়িত্ব নিয়ে যে গুঞ্জন তার উপর আলোকপাত করেন। সিমনয়র লিখেন, কেন পরিবর্তন নেতাদের পরিবর্তে সাধারণ মানুষদের কাছ থেকে আসতে হবে সে সম্বন্ধে।
মেন্টিজ বা প্রশিক্ষণার্থীরা এই বিষয়টি কোপেনহেগেনের কেন্দ্রে পরিবেশ পরিবর্তন বিষয়ে আভাজ গ্লোবাল ওয়েক আপ কল নামক অনুষ্ঠানের জন্য সংগঠিত করেছে।
<object width="425"><param name="movie" value="http://www.youtube.com/v/CA7YToE6QE0&hl=en&fs=1&"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowscriptaccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/CA7YToE6QE0&hl=en&fs=1&" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="425"></embed></object>
ইকুয়েডর: ব্লগ দিবসে জ্ঞান বিতরন করা
বিগত ৪ বছর ধরে ৩১শে আগস্ট ব্লগ দিবস হিসেবে উদযাপিত হচ্ছে। ইজরায়েলের ব্লগার নির ওফির ২০০৫ সালে এই দিনে বেশ কিছু ব্লগারদেরকে একত্র করতে সক্ষম হন আর এটা বুঝতে পারেন যে 3108 তারিখ ব্লগ শব্দটির মত দেখতে। এর পর থেকে সারা বিশ্বের ব্লগ জগত এই দিনটি পালন করে ৫টি ব্লগের সুপারিশ প্রকাশ করে, একতাকে সংহত করতে আর ব্লগ সম্পর্কে লোকজনকে উৎসাহিত করতে।
ইকুয়েডরে ব্লগ দিবস ২০০৯ এর পোস্টার
ব্লগ চিওদাদ@ সিটির মারিয়া ক্রিস্টিনা মার্টিনেজ এর নেতৃত্বে এই বছর ইকুয়েডরে একদল ব্লগার শুরু করেছেন ‘ব্লগারদের ভার্চুয়াল সমাবেশ’। বিনা মূল্যের এই অনুষ্ঠান হয় সান্তো দোমিঙ্গো দে লোস কোলারাদোসে, যেখানে কনফারেন্সের বক্তৃতা গুলো অনলাইনে প্রচার করা হয় ভার্চুয়াল বারক্যাম্পের আদলে। ফলে দেশের যে কোন স্থান থেকেই লোকজন অংশগ্রহণ করতে পেরেছেন ওয়েবসাইটে দেয়া লাইভস্ট্রিম দেখে বা বিভিন্ন সামাজিক নেটওয়ার্কিং সাইট থেকে। প্রেজেন্টেশনের মধ্যে ছিল পডকাস্টিং, মাইক্রোব্লগিং আর সামাজিক নেটওয়ার্কিং।
মার্টিনেজ ব্যাখ্যা করেছেন যে এই অনুষ্ঠান চেষ্টা করেছে ব্লগারদেরকে একত্র করতে যাতে সমষ্টিগত সাহচর্য বৃদ্ধি পায়:
Este proyecto (sin fines de lucro) tiene como objetivo generar un espacio de encuentro virtual para bloggers en ocasión del día Internacional del blog; donde se discutan, expongan, compartan – interactivamente - temas en torno a la blogósfera y la Web Social, y aportar de esta manera en algo a su desarrollo integral y evolución; así como a la alfabetización digital de los internautas hispanohablantes.
এই (অলাভ জনক) প্রকল্পের লক্ষ্য ব্লগারদের জন্য আন্তর্জাতিক ব্লগ দিবসে একটা ভার্চুয়াল সমাবেশের স্থান ঠিক করে দেয়া, যেখানে তারা আলোচনা, প্রশিক্ষণ ও অভিজ্ঞতা ভাগ করবেন – একে অপরের সাথে- ব্লগ জগৎ আর সামাজিক ওয়েব সংশ্লিষ্ট বিষয়ে। আর এইভাবে ব্লগারদের একতা উন্নয়ন আর বিকাশে অবদান রাখবে; ঠিক যেভাবে স্প্যানিশ ভাষার ইন্টারনেট ব্যবহারকারীদের ডিজিটাল সাক্ষরতা সম্ভব হয়েছে।
৩০-৩১ আগস্ট দুই দিন ধরে এই অনুষ্ঠান হয়েছে, আর এতে অংশগ্রহণ করেছেন মেক্সিকো, স্পেন আর আর্জেন্টিনা থেকে আমন্ত্রিত বিশেষ অতিথিরা। অনুষ্ঠানকে তুলে ধরার জন্য দিয়া দেল ব্লগ (স্প্যানিশ ভাষায়) সাইট তৈরি করা হয়, যেখানে আছে ফোরাম, বিনা মূল্যে ইলেক্ট্রনিক বই আর অভিজ্ঞ ব্লগারদের জন্য কারিগরি সহায়তা, আর তাদের জন্যেও সহায়তা যারা নিজেদের ব্লগ খুলতে চান। টুইটার অ্যাকাউন্ট @দিয়াদেল ব্লগ সাহায্য করেছে অন্যদের এই অনুষ্ঠান অনুসরণের জন্য।
ব্লগারদের দল, যারা অনুষ্ঠানটি সমন্বয় করতে সাহায্য করেছিলেন, জানেন যে ব্লগ থাকার মানে হল অন্যদেরকে শিখতে সাহায্য করা আর এই জ্ঞান ভাগ করে নেয়া, যা সেখানে উপস্থিত ব্লগ লা চিচা দে লা লুনার ন্যাটি উল্ফ বলেছেন:
Quienes tenemos un blog sabrán lo grato que es tener uno, pero también sabrán que se debe tener mucha perseverancia y ganas de compartir para poder mantener un blog.
আমাদের যাদের ব্লগ আছে তারা জানি এটা থাকা কত সন্তোষ জনক, কিন্তু আমরা এটাও জানি কত চেষ্টা আর ইচ্ছা থাকতে হয় একটা ব্লগ চালানোর পিছনে।
এই ধরনের প্রচেষ্টা নিশ্চিত করতে সাহায্য করে যে ইন্টারনেট আর ওয়েব ২.০ এর জগৎ যেন কয়েকজন সুবিধাভোগীর জন্য না থাকে আর এটাই অনুষ্ঠানের উদ্যোক্তাদের অন্যতম লক্ষ্য ছিল।
যুক্তরাষ্ট্র, মেক্সিকো: নভোচারী জোসে হার্নানদেজ মহাকাশ থেকে টুইটার করছেন
নভোচারী জোসে হার্নানদেজ আন্তর্জাতিক মহাকাশ অভিযানের একটি অংশ হিসেবে বর্তমানে এক নভোযানে চড়ে পৃথিবী প্রদক্ষিণ করছেন। তিনি তার এই ১৩ দিনের অভিযানের সময় মহাশূন্য থেকে টুইটার করছেন।
এক মেক্সিকান অভিবাসীর এই সন্তানের জন্ম আমেরিকায়। হার্নানদেজ তার জীবনের অর্ধেক অংশ পিতৃ ভূমিতে কাটিয়েছেন এবং বাকী অংশ অতিবাহিত করেছেন যুক্তরাষ্ট্রে। মেক্সিকো রিপোর্টার অনুসারে তিনি মেক্সিকোর এক জাতীয় বীর এবং উভয় দেশে তার জীবন কাহিনী অনেককে প্রেরণা জুগিয়ে থাকে। হার্নানদেজ এক প্রাক্তন অভিবাসী শ্রমিক যিনি তার পিতার সাথে, পিতা যে কাজ করতেন সেই কাজ করতেন, আর এখন তিনি তার প্রথম মহাশূন্য অভিযানে মহাকাশে পাড়ি জমিয়েছেন।
নভোচারী জোসে হার্নানদেজ এর ছবি, উইকিমিডিয়া কমন্সের সৌজন্যে
মহাকাশে পাড়ি দেওয়ার সময় তিনি তার দ্বিভাষিক টুইটার অ্যাকাউন্ট আপডেট (সাম্প্রতিকীকরণ) করতেন। তার অভিযান শুরুর তারিখ ছিল ২৫শে আগস্ট। কিছু যান্ত্রিক ত্রুটির কারনে এই অভিযানের তারিখ পিছিয়ে যায়। যাত্রার ফলস স্টার্ট (ব্যর্থ শুরু) এবং ধারাবাহিক সময় সূচী কিছুসময় তাকে এক একঘেয়ে অনুভূতির জন্ম দেয়:
এক চমৎকার এক যাত্রা, আজ  রাত ১.১০ ইডিটি (ইস্টার্ন ডে লাইট টাইম) সময়ে যাত্রা করা হবে, মনে হচ্ছে আজকের আবহাওয়া এই যাত্রাকে সহায়তা করবে! উৎসব মুখর গ্রাউন্ড হগ ডের মতো অনুভূতি হচ্ছে!:-)
যখন তিনি প্রস্তুতি নিচ্ছিলেন তখনকার কথা, সে সময় হার্নানদেজ মেক্সিকোর রাষ্টপ্রতি ফেলিপে ক্যালডেরনের সাথে টেলিফোনে কথা বলেন।
অবশেষে দিনটি এলো এবং মহাকাশযান  কক্ষ পথে পাড়ি জমাল ২৮ আগস্ট। হার্নানদেজ মহাকাশে প্রথম দিনে তার যে চিন্তা তৈরি হয় তা তিনি প্রকাশ করেন:
ঠিকঠাক হওয়া এবং নিজের স্বপ্নকে উপলব্ধি করা… মাইক্রো জি অসাধারণ। কম্পিউটার সেট করার কাজ শেষ করা এবং বিছানায় যাবার জন্য প্রস্তুত হওয়া! কোন বালিশের প্রয়োজন নেই!
পরবর্তী দুই সপ্তাহ, হার্নানদেজ এই অভিযানের কর্মকাণ্ড নিয়ে তাজা সংবাদ ও ভবিষ্যতের কর্মকাণ্ড জানাতে থাকবেন।
#অনঅরবিট তার তৃতীয় দিনের যাত্রা শেষ করেছে এবং স্টেশনে পৌঁছেছে। আমাদের তিনজন প্রতিবেশীর সাথে সাক্ষাৎ হল এবং মনে হচ্ছে তারা চমৎকার। এত সুন্দর যে আমার তাদের একজনকে ঘরের এক যাত্রা উপহার দিলাম!
তার এই অভিযানের অবশিষ্ট টু্‌ইটার পাবেন @এস্টো জোসে- তে।
মালয়েশিয়া: ‘গণতন্ত্র কোথায়?’
দুই সপ্তাহ আগে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব আব্দুল রাজাক অফিসে তার পদগ্রহণের ১০০তম দিবস উদযাপন করেছেন। কিন্তু তার অনেক নির্বাচক মন্ডলির সদস্য এই দিবসে প্রশ্ন করেছেন মালয়েশিয়াতে “গণতন্ত্র কোথায়?” সমালোচকরা বিশ্বাস করেন যে প্রধানমন্ত্রী দেশের গণতান্ত্রিক সরকার ব্যবস্থাকে দুর্বল করে দিয়েছেন।
৭১১ হোয়্যারইজডেমোক্রাসি নামে একটি ব্লগ গঠন করা হয়েছে মালয়েশিয়ার নাগরিকদের এই প্রতিবাদ প্রচারণায় অংশগ্রহণে উদ্বুদ্ধ করার জন্য:
আমরা এটা কিভাবে করতে পারি? সাধারণ একটা প্রশ্ন করে - “কোথায় গণতন্ত্র?”। ১০০ দিন পরে, আমরা এখনো ওটা খুঁজছি, আমরা এখনো ওটার অপেক্ষায় আছি, আমরা এখনো ওটার জন্য লড়াই করছি।
কি করে আপনি এই প্রশ্ন ‘জিজ্ঞাসা’ করতে পারেন? ছাপিয়ে বা একটা কাগজের টুকরায় এটা লিখে। পুলিশ স্টেশন, আদালত প্রাঙ্গন, সরকারী অফিস, সংসদ ভবন, রাষ্ট্রীয় এসেম্বলি, স্থানীয় কাউন্সিল অফিস ইত্যাদি গুরুত্বপূর্ণ স্থানে এই কাগজকে ধরে রেখে - একটা করে ছবি তুলবেন।
সমর্থকরা তাদের ছবি ফেসবুকেও পোস্ট করতে পারেন। এই প্রচারণা তৈরী করা হয়েছে ১ব্ল্যাকমালায়েশিয়া প্রচারণা (নাজিবের ১মালয়েশিয়া শ্লোগানের) অনুকরনে:
এক শান্তিপূর্ন কিন্তু শক্তিশালী বার্তা হবে এটি জনসাধারণের কাছ থেকে যে আমরা জনগণ রাজনীতিবিদদের বস আর জনগণের মতামতের বিরুদ্ধে গিয়ে কোন রাজনীতিবিদ পরবর্তী নির্বাচনে শাস্তির হাত থেকে বাঁচতে পারেন না। জনগণের অবাধ্যতা একটা শান্তিপূর্ন প্রক্রিয়া যেখানে সকল নাগরিক অংশগ্রহণ করে পরিবর্তন আনতে পারেন।
এমনকি লেপাক, যিনি জাপানে ছিলেন, তিনিও এই ভার্চুয়াল প্রতিবাদে অংশগ্রহন করেছেন:
দৃশ্যত: মালয়েশিয়াতে আমরা গণতন্ত্র দেখতে পাইনা তাই অন্য দেশে এটা খুঁজতে হবে! হাহাহা জাপানে… হয়তো গণতন্ত্র আছে….হয়তোবা নেই…
হুইচুন ও মালয়েশিয়াতে গণতন্ত্র খুঁজছেন:
আমি কত আশা করি যে মালায়শিয়াতে গণতন্ত্র সর্বব্যাপী ৭/১১ এর মতো সহজলভ্য হবে!
শকুন্তলা মন্তব্য করেছেন:
আপনি পরিচালনার একটা প্রশ্ন করছেন। “কোথায় গণতন্ত্র?” দু:খজনক কিন্তু এটা কোথাও পাওয়া যায় না। খুব অসাবধানী উত্তর? না, মনে হচ্ছে আমাদের নেতারা বোকা বানিয়ে পৃথিবীকে বলছেন যে এটা সত্যিকারের গণতন্ত্র। নাকি এটা অস্তিত্ব কেবলমাত্র ধনী আর খ্যাতিমানদের জন্য।
বাংলাদেশ: টেড এক্স ঢাকা
বাংলাদেশের এক টেড ফেলো মোহাম্মাদ তৌহিদ ঢাকায় এক টেডএক্স ইভেন্ট (এক্স=স্বাধিনভাবে সংগঠিত টেড ইভেন্ট) এর আয়োজন করেন যা বাংলাদেশে প্রথম।
রাশিয়া: “জনপ্রিয় একজন ব্লগার”
লাইভজার্নালের স্লাভিক (সিরিলিক) ভাষাভাষী সংস্করণগুলোতে মধ্যে, কোন ব্লগের জনপ্রিয়তা (বা ‘কতৃত্ব')  নির্ভর করে তার পাঠকের সংখ্যা বা -'বন্ধু'- তার ব্লগের জন্য যারা গ্রাহক হন তাদের সংখ্যার উপরে। যেসব ব্লগারের অন্তত এক হাজার ‘বন্ধু' আছে তাদের তিসিয়াচিনকি (রাশিয়ান শব্দ তিসিয়াচা থেকে “এক হাজার”) বলা হয় এবং, ব্লগের বিষয়বস্তুর মানের উপরে নির্ভর করে, এটা একটা সত্যিকারের মর্যাদা না সন্দেহজনক কিছু, যেহেতু অনেক উপায় আছে নকলভাবে ‘বন্ধুর' সংখ্যা বাড়ানোর।
ব্লগ এর র‌্যাঙ্কিং করার সার্ভিস প্রদান করে লাইভজার্নাল.কম আর ব্লগস.ইয়ান্ডেক্স.রু। তারা মূল্যায়ন করে অন্যান্য বিষয়ের মধ্যে, একটা নির্দিষ্ট ব্লগের সাথে কয়টা লিন্কস জড়িত তার সংখ্যা, ব্লগে কটা মন্তব্য হচ্ছে আর অবশ্যই ‘বন্ধুর' সংখ্যা।
ফলাফল প্রায় আলাদা হয়ে থাকে: উদাহরনস্বরুপ এলজে ড্রুগোই উপরের দুই র‌্যাঙ্কিং অনুসারে সব থেকে উচ্চ র‌্যাঙ্কিং ব্লগার। লাইভজার্নাল তার ব্লগের পাঠক সংখ্যা জানায় ৩২,৬৮২, আর ইয়ান্ডেক্স এই সংখ্যা বর্তমানে জানাচ্ছে ৩১,৮৩৪ হিসাবে। এলজে ব্যবহারকারী ই_গ্রিশকোভেটেস (রাশিয়ান লেখক এভগেনি গ্রিশকোভেটেস) লাইভজার্নালের র‌্যাঙ্কিং এ তৃতীয়, কিন্তু ইয়ান্ডেক্স অনুসারে #১২, যদি আপনি পাঠকদের সংখ্যা দেখেন। কিন্তু, যদি আপনি যদি এই র‌্যাঙ্কিং ব্লগ ‘অথরিটি' দিয়ে খোঁজেন, এলজে ব্যবহারকারী ই_ গ্রিশকোভেটেস আসেন ১০৬ নং এ।
জটিল পরিমানবাচক ব্যাখ্যা একধারে রেখে, জনপ্রিয়তা বিভিন্ন জনের কাছে বিভিন্ন মানে রাখে। এলজে ব্যবহারকারী বুরতিনের ৮১৫টি বন্ধু আছে, কিন্তু কোন কারনে, উপরের কোন র‌্যাঙ্কিংএ তাকে দেখানো হয়না। ‘জনপ্রিয়' ব্লগার হওয়ার মানে কি তা নিয়ে তিনি সরস মন্তব্য করেছেন- :
-  আপনি একজন জনপ্রিয় ব্লগার তাই না?- আমার বন্ধু [এলজে ব্যবহারকারী] ডক্কা_রোসি জিজ্ঞাসা করে।
-  হ্যা, - আমি খুশি হয়ে উত্তর দেই।
-  তাহলে আপনার বন্ধু (পাঠক) দেরকে জিজ্ঞাসা করেন : তারা কি কেউ বেসকিড স্কি [মুকাচেভেতে তৈরি বিশেষ স্কি] বিক্রি করছেন?
তাই আমি এখানে এটা জিজ্ঞাসা করছি।
ইন্ডিব্লগার.ইন এর সৌজন্যে ভারতীয় ব্লগ জগতের চিত্র
ইন্ডিব্লগার.ইন এর রেনি রেভিন সম্প্রতি তার ব্লগ এগ্রেগেটরে তালিকাভুক্ত ৭৮৯৫টি ব্লগ সম্পর্কে আমাকে কিছু মজার উপাত্ত দিয়েছে। ইন্ডিব্লগার.ইন ভারতীয় ব্লগের চমৎকার একটি কমিউনিটি যাতে বেশ কিছু চমৎকার বৈশিষ্ট্য আছে যেমন এখানে বিষয় অনুযায়ী তালিকা রয়েছে। এছাড়াও আছে ব্লগ র‌্যান্কিং (ইন্ডির‌্যাঙ্ক) আর একটা মীম ট্রাকার (ইন্ডিভাইন)।
আমি ইন্ডিব্লগার.ইন এর এই উপাত্তগুলো থেকে ভারতীয় ব্লগ জগতের একটি চিত্র নিচের ড্যাশবোর্ডে দেখিয়েছি-
আপনারা নীচের স্লাইডশেয়ারে ভারতীয় ব্লগ জগতের সম্পূর্ণ অবস্থা সম্পর্কে রিপোর্টটি পড়তে পারবেন:
IndiBlogger State Of The Indian Blogosphere May 2009<object style="margin:0px" width="425" height="355"><param name="movie" value="http://static.slidesharecdn.com/swf/ssplayer2.swf?doc=indibloggingstateoftheindianblogospheremay2009-090519143734-phpapp02&stripped_title=indiblogging-state-of-the-indian-blogosphere-may-2009" /><param name="allowFullScreen" value="true"/><param name="allowScriptAccess" value="always"/><embed src="http://static.slidesharecdn.com/swf/ssplayer2.swf?doc=indibloggingstateoftheindianblogospheremay2009-090519143734-phpapp02&stripped_title=indiblogging-state-of-the-indian-blogosphere-may-2009" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="425" height="355"></embed></object>
View more Microsoft Word documents from Gaurav Mishra.
এখানে রিপোর্টের মূল বিষয়:
ইন্ডিব্লগার.ইন এর তিন চতুর্থাংশ ব্লগ পুরুষরা লেখেন।
প্রধান পাঁচটা ভাষা হচ্ছে ইংরেজী, হিন্দি, তামিল, মারাঠি আর তেলেগু। ৯২% ব্লগ ইংরেজীতে। রেনি মনে করেন যে ইন্ডিব্লগার.ইন এর কমিউনিটিতে ভারতীয় ভাষাগুলো কম প্রতিনিধিত্ব করে। কিন্তু বিভিন্ন ভারতীয় ভাষার প্রতিনিধিত্ব নিশ্চিত করা উচিত এই তুলনার জন্যে।
প্রধান পাঁচটি শহর হচ্ছে ব্যাঙ্গালোর, চেন্নাই, এনসিআর, মুম্বাই আর হাইদ্রাবাদ, যেখানকার ব্লগাররা তিন চতুর্থাং ব্লগ লিখে। শহর অনুযায়ী অংশগ্রহণ মোটামুটি সমান হওয়া উচিত, কিন্তু মেট্রোগুলো বেশি দেখানো হতে পারে স্যাম্পলে কারন এর ব্লগাররা ইন্ডিব্লগার.ইন সম্পর্কে বেশী সজাগ থাকতে পারেন।
কমিউনিটিটি বেশ প্রাণবন্ত। ৮% ব্লগার প্রায় প্রতিদিন পোস্ট প্রকাশ করে, সাপ্তাহিক অন্তত ৪৭% ব্লগার পোস্ট করেন আর মাসে একবার অন্তত পোস্ট করেন ৮৮% ব্লগার। ধারাবাহিকতার হিসাবে, প্রায় ৮০% এর বেশী ব্লগ ২০০৯ এ আপডেট করা হয়েছে অন্তত একবার। ধারাবাহিকতা আর সাম্প্রতিকতার ডাটা মোটামুটি প্রতিনিধিত্বশীল।
প্রায় ১৯% ব্লগের গুগুল পেজর‌্যান্ক আছে বা ৩ বা তার উপরে আর প্রায় ১৮% এর আলেক্সা ট্রাফিক র‌্যাঙ্ক আছে ৩ মিলিয়ন বা তার থেকে কম। এই সব পরিসংখ্যানও প্রতিনিধিত্বশীল হওয়ার কথা।
ইন্ডিব্লগার.ইন এর ইন্ডির‌্যাঙ্ক অ্যালগরিদম অনুসারে দ্যা ইন্ডিয়ান ন্যাশনাল ইন্টারেস্ট, ডিজিটাল ইন্সপায়ারেশন আর গৌরাভোনোমিক্স ভারতের তিনটি প্রথম সারির ব্লগ। র‌্যাঙ্কিং সব সময়ে বিতর্কিত হয়ে থাকে, আর ইন্ডির‌্যাঙ্ক অবশ্যই, কারন অনেক গুরুত্বপূর্ণ ভারতীয় ব্লগার তাদের ব্লগ ইন্ডিব্লগার.ইন এর সাথে এখনো রেজিস্টার করেননি। আমার মনে হয় ইন্ডিব্লগার.ইন ব্লগার কর্তৃক জমা দেয়া ব্লগ পর্যন্ত সীমিত না রেখে এতে আর যত কটা সম্ভব ভারতীয় ব্লগ অর্ন্তভুক্ত করা উচিত। যেমন শুরু করা যায় অমিত আগারওয়ালের ভারতীয় ব্লগারদের ডাইরেক্টরির সব ব্লগ দিয়ে। ব্লগের মালিকরা পরে নিজের ব্লগের মালিকানা দাবী করতে পারেন যদি আগ্রহী হন। তাহলে তারা দ্রুত র‌্যাঙ্কিং এর যথার্থতা ঠিক করে ফেলবে। আমি আরো মনে করি যে র‌্যাঙ্কিং এর নিয়মের ব্যাপারে পুরোপুরি স্বচ্ছ হওয়ার একটা মূল্য আছে, যেমন অ্যাডেজ পাওয়ার ১৫০ র‌্যাঙ্কিং। দেখা যাক রেনিকে আমি রাজি করাতে পারি কিনা এই সব পরিবর্তনের জন্য।
ওয়াটব্লগে মানিশ ম্যাডামবাথ ইন্ডিব্লগার.ইন এর পরিসংখ্যান নিয়ে একটা ব্লগ পোস্ট লিখেছেন।
ইন্ডিব্লগার.ইন এর ভারতের ব্লগ জগত সম্পর্কে পরবর্তী রিপোর্টে এটা দেখার ব্যাপার হতে পারে যে সময়ের সাথে এই পরিসংখ্যান কি ভাবে পাল্টিয়েছে। ইন্ডিব্লগার.ইন এর ডাটাবেস ব্যবহার করে নেটওয়ার্ক পর্যালোচনার জন্য লিঙ্ক ইফ্লুয়েন্সের মতো টুল ব্যবহার করে দেখা যেতে পারে।
আপনি যদি এই স্টাডির আরো বিশদ বর্ণনা চান, বা কোন পরামর্শ থাকে বা অন্য কোন কাজের উপাত্ত নিয়ে আমাদেরকে নতুন ধরনের পর্যালোচনা দিয়ে সাহায্য করতে চান তাহলে যোগাযোগ করতে পারেন গৌরভ মিশ্র বা রেনি রেভিন এর সাথে বা মূল ইংরেজী পোস্টে অনুগ্রহ করে একটি মন্তব্য করুন।