Global Voices বাংলা ভার্সন » ত্রাণ ও উদ্ধারকার্য

সিরিয়া: বর্তমান কালের নাৎসীরা
“আমি বলতে চাচ্ছি বর্তমান দিনের সেই সব নাৎসীদের কথা যারা গাজার জনগোষ্ঠীর উপরে বোমা বর্ষণ করছে। কে জানতো যে দ্বিতীয় মহাযুদ্ধের সময়কার ইহুদীদের প্রতি গণহত্যার স্বীকার ছিলেন যারা তাদেরই উত্তরসূরীরা সেই গণহত্যার নীতি প্রয়োগ করবে এখন? এবং তারা এই নীতি একেবারে নিখুঁতভাবে পালন করছে!” জানাচ্ছেন সিরিয়ার ব্লগার লুজাঈন, গাজায় সাম্প্রতিক ইজরাইলি বোমা হামলার প্রতিক্রিয়ায়।

ব্রাজিল: বেআইনি আগুণ জাতীয় পার্ককে হুমকির মুখে ফেলছে
একমাসের বেশি সময় ধরে বাহিয়ার চাপাডা দিয়ামান্তিনা জাতীয় পার্ক পুড়ে যাচ্ছে। ব্রাজিলের পরিবেশ দপ্তরের তথ্য অনুযায়ী জাতীয় পার্কের ১৫২০ স্কোয়ার কিলোমিটার অঞ্চলের প্রায় অর্ধেকটা পুড়ে গেছে, যার মধ্যে ৭৫০০০ হেক্টর বন (প্রায় নিউ ইয়র্ক শহরের সমান এলাকা)। প্রায় ৫০০ জন- অগ্নি নির্বাপক দল আর স্বেচ্ছাসেবী আগুণের সাথে যুদ্ধ করছে। ধারণা করা হচ্ছে যে চারনভূমির জন্য খামারের মালিকরা বেআইনিভাবে আগুণ লাগিয়ে বন উজাড় করতে চেয়েছে। শুধুমাত্র প্রচুর বৃষ্টি এই আগুণ থামাতে পারবে, কিন্তু এই মাসের শেষে তার তেমন সম্ভাবনা নেই।

পাওলো বিকারাতো ভাবছেন (পর্তুগীজ ভাষায়) যে যদি কারন জানা থাকে (এবং এটি প্রথমবার না) তবে কেন আসামীদের ধরা হচ্ছে না:

Como se ninguém soubesse disso. Se as causas são conhecidas, só se pode deduzir que há conivência por parte de alguém. Triste, muito triste ver que todo ano é a mesma coisa.

যেন কেউ এটা জানত না। যদি কারন জানা থাকে, তাহলে এই সিদ্ধান্তে পৌঁছানো যায় যে এটায় কারো যোগসাজশ আছে। দু:খজনক, খুবই দু:খজনক যে প্রতি বছর একই জিনিষ দেখতে হচ্ছে।

মারিলিয়া মিলার দেখিয়েছেন যে (পর্তুগীজ ভাষায়) ইচ্ছাকৃতভাবে আগুণ লাগানো ছাড়াও, কর্তৃপক্ষ কাজ করতে অনেক সময় নিয়েছে:

O que mais nos incomoda, portanto, sem dúvida, é a morosidade das autoridades competentes em viabilizar os recursos às brigadas voluntárias, que estão deixando de apagar fogo por falta de equipamentos (EPIS e Material de Combate) e de apoio logístico, tais como deslocamento e alimentação. O Governo do Estado, como sempre, está ausente, desconsiderando completamente o fato de que a Chapada Diamantina é a provedora de água dos baianos (80% das águas do estado nascem nessa região).

কোন সন্দেহ ছাড়া যে জিনিষ আমাদেরকে সব থেকে বেশী চিন্তিত করে তা হচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্বেচ্ছাসেবীদের জন্য প্রয়োজনীয় সামগ্রী যোগানে ঢিলেমী ফলে তারা সেসব জিনিষের অভাবে আগুণ নেভাতে পারেনি। এগুলোর মধ্যে ছিল একা আর সম্মিলিতভাবে অগ্নি নির্বাপনের যন্ত্র আর লজিস্টিক সাহায্য যেমন যাতায়াত আর কর্মীদের খাদ্য। চাপাডা দিয়ামান্তিনা হচ্ছে বাহিয়ার প্রধান পানি সরবরাহের উৎস (দেশের ৮০% পানি এই অঞ্চল থেকে আসে) এই বাস্তবতা অগ্রাহ্য করে সরকার বরাবরের মতো অনুপস্থিত ছিল।

সাবারবিওএম্ফোকো ব্লগ চিৎকার করছে:

- PORQUE O SILÊNCIO? PORQUÊ A FALTA DE DIVULGAÇÃO DA GRANDE MÍDIA?????

এ নিয়ে নিরবতা কেন? কেন প্রচার মাধ্যমগুলো এটা নিয়ে কথা বলছে না?

জে জুইজ সোয়ারেস জিজ্ঞাসা করেছেন যে এটা কি একটা বেহেস্তের সমাপ্তি কিনা:

É possível uma coisa dessas? No Brasil, é.

Não conheço a Chapada. Na verdade, sonho com ela há anos, como um paraíso distante a ser explorado; destino daquela que seria a minha maior viagem pelo Brasil; roteiro que planejo intimamente, a ser percorrido de mochila nas costas - sem planos e sem destino. Um sonho que, parece, vai se perdendo em meio à ganância, incompetência e irresponsabilidade.

Só resta contar com a interferência Divina, mais uma vez.

এটা কি সম্ভব? হ্যা ব্রাজিলে সম্ভব।

আমি চাপাডায় যাইনি। আসলে এটা নিয়ে আমি বছরের পর বছর স্বপ্ন দেখেছি, দুরের একটা বেহেস্ত যাওয়ার জন্য। ব্রাজিলে আমার সব থেকে আকাঙ্খিত ভ্রমণের জায়গার এই পরিণতি। এই যাত্রা আমি কতদিন ধরে পরিকল্পনা করেছি যে ব্যাকপ্যাক নিয়ে কোন উদ্দেশ্য ছাড়া সেখানে ঘুরে বেড়াব। এই একটা স্বপ্ন যা মনে হচ্ছে হারিয়ে যাবে লোভ, অযোগ্যতা আর দায়িত্বহীনতার কারনে।

যা আশা করার আছে তা হলো আবার ইশ্বরের হস্তক্ষেপ।

২০০৫ সালের জুলাই মাসে ছবিগুলো তুলেছেন উইলিয়াম কিটজিঙ্গার এবং ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের আওতায় ব্যবহৃত। তার চাপাডা দিয়ামান্টিনা অ্যালবাম দেখুন।

চাপাডা দিয়ামান্তিনা একসময়ে হীরা আর সোনার বড় উৎস ছিল কিন্তু এখন উন্নতি করেছে পরিবেশ পর্যটনের উপর ভরসা করে। লাগাতার শুকনো মৌসুম আর প্রবল তাপের কারনে ছোট আকারের আগুণ লাগা এই এলাকায় স্বাভাবিক আর সাধারণত তা নিজে থেকেই নিভে যায়। বড় আগুণ লেগেছিল ১৯৯৮ আর ২০০৩ সালে কিন্তু এই বছর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। চাপাডা তার প্রাচুর্য একেবারের মতো হারাতে পারে।

হাইতি: স্কুল ধসে গেছে
হাইতির যে আর একটা ট্রাজেডির সামলানোর সামর্থ নেই এই বাস্তবতা সত্বেও নতুন একটা আঘাত এসেছে। এইবার পেশনভিলে একটি স্কুল ধসে গেছে যাতে শত শত বাচ্চা নিহত হয়েছে আর অসংখ্য আহত হয়েছে। হাইতির ব্লগাররা দ্রুতই তাদের সহানুভুতি জানিয়েছে আর সাহায্যের হাত বাড়িয়েছে।

হাইতি ইনোভেশন বলেছে:

কিছু কিছু দুর্যোগের ভবিষ্যৎবাণী করা যায়। প্রত্যেক হারিকেন মৌসুমে, আমরা ধারণা করতে পারি যে হাইতি গ্রীষ্মমন্ডলীয় ঝড়ের কবলে পড়বে। আর কিছু করা যায়না যেমন পেশনভিলে স্কুল ধসে পড়া ছিল আকষ্মিক একটি ট্রাজেডি। সাধারণত যেমন হয়ে থাকে কমিউনিটি দ্রুতই সাড়া দিয়েছে। তারা যতদুর সম্ভব পাথর ও ধ্বংসাবশেষ সরিয়েছে কিন্তু ভারী যন্ত্রপাতির অভাবে উদ্ধারকার্য বাধাগ্রস্ত হয়েছে।

লাইভ সে হাইতি ওয়েবলগ জানিয়েছে যে ধ্বংসাবশেষে বাচ্চারা আঁটকে আছে আর মানুষের কাছে আঁকুতি জানিয়েছে তারা যেন ‘সংশ্লিষ্ট সকলে জন্য প্রার্থণা' করে। যেমন পুজে স্পেওয়া বলেছেন যে যিনি দেখেছেন উদ্ধার কাজ বাধাগ্রস্ত হচ্ছে ‘স্কুলকে ঘিরে থাকা বস্তি আর একটা খাঁড়া উপত্যকার জন্যে আর দেশে একটা সংগঠিত উদ্ধার কাঠামো না থাকার কারনে।”

পুজে স্পেওয়া আর একটা পোস্ট লিখেছেন মারিয়েলা দেলিস্কা নামে একজন নিহতের স্মরনে:

তার বয়স মাত্র ১৯ বছর ছিল আর সে নিক ককমিচ (নিকো) এর ভালো বন্ধু ছিল যে আমাদের সাথে কয়েক বছর আগে কাজ করেছিল। নিক এখন পোট-অ-প্রিন্সে আছে কানেক্টিকাটের নরউইচের ডাওসেসের একটা চার্চের দায়িত্বে। মারিয়েলা নরউইচ পরিবারের সদস্য ছিল আর গভীরভাবে তার অভাব অনুভুত হবে। আমাদের প্রার্থণা তার পরিবার, বন্ধু আর অন্য সকলের জন্যে যারা এই ভয়ঙ্কর দুর্ঘটনায় তাদের ভালোবাসার মানুষকে হারিয়েছে। এখন শোনা যাচ্ছে ৮২ জন মারা গেছে।

স্কুলের পাহাড়ের নীচে বসবাসকারী দ্যা ব্লেশ ফ্যামিলি স্বীকার করেছে যে পরিস্থিতি ‘ভয়ঙ্কর' আর আরএইচএফএইচ রেস্কিউ সেন্টারের একজন কাছের বন্ধু আছে ‘যে গিয়ে দেখতে পেরেছিল যে কি হচ্ছে':

সে জানিয়েছে যে ৪৭ জনের একটা ক্লাসের ৪৫ জনই মারা গেছে। সে দেখেছে মূল বাড়ি থেকে মৃতদেহ বের করে নিয়ে যেতে। তারা মৃতদেহ পিকআপ ভ্যানের পিছনে রেখে যাচ্ছিল। আজকে আমরা রেডিওতে শুনেছি যে মৃতের সংখ্যা মাত্র ৮০ এর মতো। স্কুলে অন্তত ৫০০ জন ছাত্র ছিল।

এর মধ্যে, দ্যা হাইতিয়ান ব্লগার দু:খিত ছিল যে জাতিসংঘ পরিস্থিতি ‘সুস্থির' করার জন্য টাকা দিচ্ছিল কাঠামোর উন্নয়নের জন্য না দিয়ে:

আমার জন্মস্থান পিশন-ভিলা, হাইতি। হাইতির রাজধানী পোট-আ-প্রিন্সের একটা উপশহর এটা। ‘লা প্রমেজে' (প্রতিশ্রুতি) নামে স্কুলে পিশন ভিলাতে একটা তিনতলা স্কুল গতকাল মধ্যাহ্নে ধসে গেছে। পুরো বাড়ী ধসে গেছে। ৫০০-৭০০ জন ছাত্র ছাত্রী যারা কিন্ডারগার্টেন থেকে হাই স্কুল পর্যন্ত শুক্রবার ক্লাস করছিল তাদের উপরে কংক্রিটের ধ্বংসাবশেষ পড়েছে।

অন্তত ৫০ জন নিহত হয়েছে। এখন হাইতিবাসী তাদের খালি হাত দিয়ে খুঁড়ছে আর রাত ভরে কাজ করছে শত শত যারা ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েছে তাদেরকে বের করার জন্য।

জাতিসংঘ যখন হাইতি দখল করে, হাইতির প্রেসিডেন্ট আরো বেশী ট্রাক্টর আর বুলডোজার চেয়েছিলেন হাইতির কাঠামো নির্মাণের জন্য, ট্যাঙ্ক আর বন্দুক তিনি চান নি। এখন হাইতিতে ৯০০০ এর বেশী জাতিসংঘের বাহিনী আছে। জাতিসংঘের হাইতিকে সুস্থির করার মিশন (মিনুস্তাহ) এক বছরের বাজেট অনুমোদন করেছে (১ জুলাই ২০০৮-৩০ জুন ২০০৯) ৬০১.৫৮ মিলিয়ন ডলার (দেখুন হাইতি মিনুস্তাহ সংক্রান্ত তথ্য)।

এটা প্রতি মাসে ৫০.১৩ মিলিয়ন ডলার, আর প্রতি দিনে ১.৬৪ মিলিয়ন ডলার।

গতকাল যদি হাইতিতে বেশী বুলডোজার থাকতো , আরো বেশী বাচ্চাকে বাঁচানো যেত।

পাকিস্তান: বেলুচিস্তান কম্পন
বুধবার, ২৯শে অক্টোবর ২০০৮ সকালে রিক্টার স্কেলের বিশাল ৬.৫ কম্পনের একটা ভুমিকম্প পাকিস্তানের পূর্ব ভাগকে কাঁপিয়ে দিয়েছে। সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে বেলুচিস্তানের একটি প্রত্যন্ত অঞ্চল জিয়ারাত। এর ফলে ৩০০ জনের বেশী নিহত, শত শত আহত আর হাজারো লোক শীতের জমে যাওয়া ঠান্ডায় গৃহহীণ অবস্থায় রয়েছে।

বৈঠক ব্লগ লক্ষ্য করেছে যে:

পিশিন, জিয়ারাত, কিলা আব্দুল্লাহ, চামান, লোরালিয়া, সিব্বি ও মাস্তুং এর বেশ ক্ষতি হয়েছে। পাকিস্তানের ভুতাত্ত্বিক জরিপ দপ্তরের কথা অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্র ছিল চিলতান পর্বতে। জিয়ারাত হচ্ছে সব থেকে খারাপভাবে আক্রান্ত এলাকা।

ঘটনার খুব অল্প সময়ের মধ্যে উইকি পাকিস্তানের নাম করা ব্লগার ইফকির এর তত্বাবধানে এই কম্পনের উপর একটা উইকি পাতা তৈরি করা হয়েছে। কেয়ার এর ওয়েবসাইটে আক্রান্ত এলাকার একটি পু:খানুপুঙ্খ ম্যাপ পাওয়া যাবে।

নীচে পাকি রাজপুত কর্তৃক ইউটিউবে আপলোড করা ভুমিকম্পের একটা ভিডিও আছে:

<object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/Ya8NUBWXsPM&color1=0xb1b1b1&color2=0xcfcfcf&hl=en&fs=1"></param><param name="allowFullScreen" value="true"></param><embed src="http://www.youtube.com/v/Ya8NUBWXsPM&color1=0xb1b1b1&color2=0xcfcfcf&hl=en&fs=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" width="425" height="344"></embed></object>

পাকিস্তানিয়াত একটি গা হিম করা পোস্ট দিয়ে শুরু করেছে যেখানে সে ঘটনার তথ্য দিয়েছে:

কতৃপক্ষ বলছে যে দুটো কম্পন হয়েছে, যা পাকিস্তান সময়ে প্রায় সকাল ৪টা নয় মিনিট এ আর পাঁচটা দশ মিনিটে আঘাত হেনেছে এবং এর পরে অন্তত তিনটা আফটার শক (পরবর্তী কম্পন) হয়েছে।

আদনান তার চিন্তার কথা জানিয়েছে:

অর্থনৈতিকভাবে সব কিছু ২০০৫ এর মতো ভালো না তবে আশা আছে। আর ইনশাল্লাহ অন্যান্য পাকিস্তানীদের সহায়তায় এই দুর্যোগ থেকে বেরিয়ে আসা যাবে। আমি শুধু আশা করতে পারি যে সব রাজনৈতিক দল, উকিল, সেনা সদস্যেরা মুহুর্তের জন্য তাদের ব্যক্তিগত প্রভেদ ভুলে আক্রান্তদের সাহায্যের প্রস্তুতি যেন নেয়। আল্লাহ যেন আমাদের সহায়তা করে আর আমরা যেন অন্যদের সাহায্য করতে পারি।

চেঞ্জিং আপ পাকিস্তান লিখেছে:

আজকে আরো একটা দুর্ঘটনা ঘটেছে, এইবার কঠিন একটা শীতের শুরুতে। সব থেকে খারাপভাবে আক্রান্ত একটা গ্রাম ওয়ামের একজন বাসিন্দা মোহাম্মাদ হাশিম এএফপিকে বলেছে, ”আমরা শেষ… রাতের ঠান্ডা থেকে আমাদের পরিবারকে বাঁচানোর মতো আমাদের কাছে কিছুই অবশিষ্ট নেই।” অনেক বাসিন্দা দিন কাটিয়েছে তাদের ভালোবাসার মানুষকে খুঁজে অথবা মৃতদের গণকবর দিয়ে, যখন প্রাথমিক কম্পনের মত বড় আফটার শক (পরবর্তী কম্পন) হচ্ছিল বিশাল এলাকাকে কাঁপিয়ে দিয়ে। এর ফলে কাছের পাহাড়ের চুড়া থেকে পাথর ভেঙ্গে পড়ে আবার নতুন করে আতঙ্ক তৈরি করছিল।”

লাহোর মেটব্লগস পরের কম্পনের কথা বলেছে তার প্রকৃতির রাগ আবার একটা অক্টোবরকে রক্তে ভিজিয়েছে পোস্টে:

ধংসস্তুপের নিচে চাপা পড়া আর ভূমিধসে আটকে থাকা যতজনকে সম্ভব উদ্ধারের চেষ্টা করা হচ্ছে পাকিস্তান সেনাবাহিনীর নেতৃত্বে। শক্তিশালী কম্পন অনুভূত হচ্ছে কোয়েটার চারপাশে, আর জিয়ারাত ভ্যালির ভূকম্পনকেন্দ্রের কাছে, যেটা এলাকার মধ্যে সব থেকে সুন্দর এলাকা।

ইসলামাবাদ মেটব্লগস জিয়ারাতের মেয়রের আবেদন প্রচার করেছে:

“অনেক ক্ষতি হয়েছে। একটা বাড়ীও আস্ত নেই।”

বেলুচিস্তানের আমাদের ভাই বোনের প্রতি কর্তব্য আমাদেরকে ডাকছে। আমরা গত অক্টোবর ০৮, ২০০৫ এর ভূমিকম্পের শিকারদের জন্য যা যা সম্ভব তা করেছি আর আমাদের চেষ্টা বৃথা যায়নি। আমরা একত্র হওয়ার জন্য আর একটা আবেদন করছি আর আরো বড় মাত্রার একাত্মতা। উৎসাহ আর কষ্টে থাকা আমাদের মুসলিম ভাই বোনদের জন্য আমাদের ভালোবাসা দেখাতে চাই।

আমার নিজের ব্লগে আমি দুটি রিলিফ প্রচেষ্টা তুলে ধরেছি যেখানে ক্ষতিগ্রস্ত এলাকায় সাহায্যের চেষ্টা করা হচ্ছে: আইডিএসপির পরিচালকের একটা আহ্বান আর আর একটা আহ্বান শিক্ষা প্রতিষ্ঠান ফাস্ট এর যার ছাত্ররা ফাস্ট রিলিফ সংগ্রহ অভিযান শুরু করেছে যাতে দুর্গত এলাকায় দ্রুত রিলিফ দেয়া যায়।

আরো প্রচেষ্টা দেখা যাবে উইকি পাকিস্তান ভূমিকম্প পেজে যা এই কারনে তৈরি করা হয়েছে।

মায়ানমার: এখনো সাহায্য দরকার
পাঁচ মাস আগে, ঘুর্ণিঝড় নার্গিস মায়ানমারকে আঘাত হানার ফলে ৮০,০০০ জনেরও বেশী লোক মারা যায়। ৫০,০০০ জন নিরুদ্দেশ আর ২০,০০০ জন আহত হয়। মায়ানমারের দক্ষিণভাগকে আঘাত করা এই ঘুর্ণিঝড়টি সেদেশের জন্যে সব থেকে খারাপ প্রাকৃতিক বিপর্যয় ছিল।

প্রাথমিকভাবে মায়ানমারের শাসক জান্তা সমালোচনার মুখে পরে ধীর গতিতে ত্রাণ কাজ চালানোর জন্যে আর আন্তর্জাতিক ত্রাণ গোষ্ঠিকে ঢুকতে বাধা দেয়ার জন্য। ক্রমাগত আন্তর্জাতিক চাপের কারনে জান্তা অন্যান্য দেশ থেকে ত্রান সামগ্রীকে শেষ পর্যন্ত স্বাগত জানায়। বেশ কয়েক মাস পর, মানবাধিকার সাহায্যের সমন্বয়ের ফলে মায়ানমারের ভিতরের অবস্থার উন্নতি দেখতে পায় বিভিন্ন ত্রানদল। রিফিউজি ইন্টারন্যাশনাল প্রকাশিত একটি রিপোর্ট থেকে:

“ত্রাণ এজেন্সীরা আজকে জানিয়েছে যে আয়েইরাবতি ডেল্টাতে তারা অভুতপূর্ব যাতাযাতের সুযোগ আর সচলতা পেয়েছে, যা জাতিসংঘ, আসিয়ান (দক্ষিণ এশিয়ার দেশসমূহের এসোশিয়েশন) আর আমেরিকার সফল লড়াই এর ফলে হয়েছে। কিন্তু ত্রান সামগ্রী বিতরণে এই সুবিধা, চাহিদা সম্পর্কে তথ্য সংগ্রহ আর স্থানীয় গোষ্ঠীকে সমর্থন করা এখন বিপদসঙ্কুল হয়ে পরেছে। কারন লাগাতার খাদ্য সহায়তার অঙ্গীকার নেই, পুনর্বাসনের কাজ আর জীবিকার জন্যে কোনরুপ সহায়তার দেখা নেই।”

এই রিপোর্ট ত্রানকাজ চালিয়ে যাওয়ার দরকারের উপরেও জোর দিয়েছে:

“যদিও সাইক্লোন আক্রান্তদের অনেকেই কোন ধরনের ত্রাণ পেয়েছে, আর বেশীরভাগ এখনও লাগাতার খাদ্য সাহায্য পাচ্ছে, কিন্তু সাহায্য থেকে ব্যক্তিগত স্বয়ংসম্পূর্ণতায় উন্নীত হতে আন্তর্জাতিক সাহায্য লাগবে ২০০৯ সাল বা তার পর পর্যন্ত হয়ত। আন্তর্জাতিক সম্প্রদায়কে মানবাধিকার সাহায্য চালিয়ে যেতে হবে আর জীবিকা নির্বাহ আর অন্যান্য প্রাথমিক পুনর্বাসন কাজ শুরু করতে হবে যার ফলে জরুরী সাহায্য ক্রমে কমানো যাবে।”

কিন্তু ‘কট্টর বিভেদ সৃষ্টিকারীরা' বৈদেশিক সাহায্য ক্রমাগত আটকিয়েই যাচ্ছে:

“তবুও কট্টর নিভৃতচারীরা বদ্ধপরিকর বার্মার ব্যাপারে আন্তর্জাতিক সংশ্লিষ্টতাকে রোধ করতে। এই বাধা ত্রাণ কাজে প্রতিবন্ধক সৃষ্টি করছে, যেমন তাদের আন্তর্জাতিক সংস্থার উপর কঠোর কার্যধারা আরোপ করার বৃথা চেষ্টা।”

এইসব “কট্টর নিভ্রতচারীরা” হতে পারে সেইসব নেতা যারা মানবিক কাজে আমেরিকার সংশ্লিষ্টতা ভয় পায় যেহেতু তারা ভয় পায় আমেরিকা জান্তাকে ক্ষমতাচ্যুত করবে। একটা সরকারী নথী পাওয়া গিয়েছিল যেখানে আমেরিকাকে দোষ দেয়া হয়েছিল শুধুমাত্র খাওয়ার পানি, ‘ইন্সটান্ট নুডলস' আর ঔষধ বিভিন্ন শরণার্থী ক্যাম্পে দেওয়ার জন্য।

বিপর্যয় কাটিয়ে ওঠার খবর পড়তে ভালো লাগে:

“যারা সব থেকে বেশী আক্রান্ত হয়েছে তাদের চেষ্টা উৎসাহবোধক। ডেল্টার আশ্চর্যজনকভাবে অনেকটা জায়গা জুড়ে ধান আবার লাগানো হয়েছে সাইক্লোন নার্গিসের ব্যপক ধ্বংসযজ্ঞের পরও। তারপরেও লাখো লোক মতো বেশ কয়েক মাস ধরে খাদ্য সাহায্যের উপর নির্ভর করবে। কৃষী, মৎস চাষ, স্বাস্থ্য আর শিক্ষার ক্ষেত্রে এক বিরাট ক্ষতি কাটিয়ে উঠে পুনর্গঠণের কাজ পড়ে আছে ক্ষতিগ্রস্তদের জন্য আর যারা তাদেরকে সাহায্য করতে চায় তাদের জন্যও।”

শিক্ষা কর্মকর্তারা ছাত্রদের সাহায্য করার চেষ্টা দ্বিগুণ করছে। আন্তর্জাতিক শিল্পীরা ক্ষতিগ্রস্তদের জন্য এখনো টাকা ওঠাচ্ছে।

সাইক্লোন আক্রান্তদেরকে স্বাস্থ্য সেবা দেয়া সম্ভব হয়েছিল দান আর সেচ্ছাসেবী ডাক্তারদের কারনে। এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা কার্যকর করেছিল যারা সাইক্লোন আক্রান্তদের জন্য সরকারী ডাক্তার, নার্স আর ধাত্রীদের প্রয়োজনটি বুঝেছিল । ডাব্লিউএইচও থেকে একটি মজার প্রস্তাব:

“নার্গিস থেকে একটা শিক্ষনীয় বিষয় হলো মহিলাদের জন্য সাঁতার শিক্ষার ব্যবস্থা করা, আর পরিবারকে দুর্যোগের মুখে  নিরাপদ জায়গায় চলে যাবার ট্রেনিং, যেখানে পুরুষদের উৎসাহ দেয়া হবে বড় বাচ্চাদের খেয়াল রাখার জন্য- যাদের জন্য বেশী শক্তির প্রযোজন- আর মহিলারা ছোট বাচ্চাদের খেয়াল রাখবে।”

ডাব্লুএইচও এর এই আশাবাদ গ্লোবাল হোপ নেটোয়ার্ক ইন্টারন্যাশনাল সমর্থন করতে পারেনি:

“আয়েইরাবতি ডেল্টার বেশীরভাগ অন্চলের খারাপভাবে ক্ষতিগ্রস্ত এলাকায় এখনো বিদেশীদের ঢোকা নিষিদ্ধ। এখনও  কাজ করার জন্য এ অন্চল বিপদজনক জায়গা। আমাদের জাতীয় কর্মীদের দল তাদের স্বাধীনতা আর জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছে দুর্গত এলাকার ক্ষতিগ্রস্তদের সাহায্যে। মানুষ এখনও ক্ষুদার্থ আর সুস্থ্য থাকার মতো যথেষ্ট খাদ্য তারা পাচ্ছে না। সাইক্লোন নার্গিস দ্বারা মায়ানমার ক্ষতিগ্রস্ত হওয়ার কয়েক মাস পরেও, পরিস্থিতি কঠিন আর বিপদজনক।”

অন্যান্য খারাপ খবর: স্থানীয় কিছু নেতা গ্রামবাসীদের কাছ থেকে টাকা নিচ্ছে। কিছু জিনিষের দাম, যেমন লবনের দাম, এখনো চড়া। খাদ্য আর চালের ঘাটতি বাড়তে পারে সীমান্তে বেআইনি চাল ব্যবসার জন্য। কয়েক সপ্তাহ আগে প্রায় ৫০০০ শরণার্থীকে বের করে দেয়া হয় (পুন:প্রতিষ্ঠিত করা) মানবাধিকার ক্যাম্প থেকে।

মাত্র ১১২ জন এতিমকে সরকারী এতিমখানায় রেজিস্ট্রি করা হয়েছে। কিন্তু জাতিসংঘের প্রাথমিক হিসাবে এই সংখ্যা ২০০০। অন্য এতিমরা কোথায়? ভয় পাওয়া হচ্ছে যে অনেক এতিমকে বার্মার সেনাবাহিনিতে (তাতমাদাও) নিয়োগ দেয়া হয়েছে।

নিউ মান্ডালা একজন ত্রাণকর্মীর স্বাক্ষাৎকার নিয়েছে যা আমাদেরকে মায়ানমারের ভিতরের একটা বিশ্বাসযোগ্য চিত্র দিয়েছে। মানবাধিকার কাজের সব থেকে কঠিন অংশ:

“এজেন্সী আর মাঠের মধ্যকার যোগাযোগ সব থেকে বড় সমস্যা। যোগাযোগের ব্যবস্থা খুবই কম, খুব বেশী নিয়ন্ত্রিত। ক্ষতির ধরণ আর মাত্রা সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পাওয়া খুবই দূরুহ ছিল। অনেক ক্ষেত্রে তথ্য দেয়ার একমাত্র উপায় ছিল অন্য অফিসে গিয়ে কাগজের তথ্য জোগাড় করা বা কম্পিউটারে সরাসরি দেখা। ত্রাণ সংস্থা থেকে সরকারের প্রতি অবিশ্বাস আর সরকার থেকে ত্রাণ সংস্থার প্রতি অবিশ্বাস গোপনীয়তার একটা পরিবেশ সৃষ্টি করেছে যেখানে অনেকে তার কাজ সম্পকে তথ্য দিতে দ্বিধা করছে।”

একটা উৎসাহব্যঞ্জক অভিজ্ঞতা:

“ক্ষতিগ্রস্তদের থেকে সাড়া পাবার কোন সময়ে আমার অস্বস্তি লাগে নি। সাধারণত: অভর্থনা ভালোই হতো যদিও সাংস্কৃতিকভাবে জনগণ কিছুটা নিয়ন্ত্রিত কোন ব্যাপারে খোলাখুলিভাবে মন্তব্য বা অভিযোগ করার ক্ষেত্রে। আমার মনে হয় প্রাথমিক সাড়ার সময়ে একটি বিষ্ময়কর জিনিষ দেখেছি যে প্রতিক্রিয়া আর সাহায্য করার মনোভাব ক্ষতিগ্রস্তদের মধ্যে… বাড়ীর মধ্যে নিজেদের জিনিসপত্র ভাগ করে নেয়া আর একে অপরকে দেখা সেটিও খুব হ্রদয়গ্রাহী ছিল।”

কিইমেকাউং মায়ানমারের উপর দিয়ে ঘটে যাওয়া লাগাতার ট্রাজেডী নিয়ে চিন্তা করেছে:

“আমি দেখেছি যে বার্মিজ সঙ্কট কাছাকাছি আর গুরুতর হচ্ছে, যা আলোয় বা অন্ধকারে বুঝতে শেখায় জান্তার নির্যাতন আর তার সাথে সংশ্লিষ্ট নিয়মতান্ত্রিক সমস্যা, কাঠামো থেকে প্রশাসন আর বিশাল এক সেনাবাহিনী থেকে পরিবেশের ক্ষতি পর্যন্ত।”

এখানে ক্ষতিগ্রস্ত মায়ানমার জনপদের আর এতিম বাচ্চাদের ছবি আছে।

ভারত: বিহারের বন্যাকবলিতদের জন্যে সাহায্য
টু রেভল্যুশনাইজ ইন্ডিয়া জানাচ্ছে একটি এনজিওর এক ব্যতিক্রমী ওয়েবসাইটের খবর যা বিহারের বন্যাকবলিতদের জন্যে সাহায্য করছে। আপনাকে সেখানে গিয়ে শুধু কয়েকটি প্রশ্নের উত্তর দিতে হবে, তাহলেই এই উদ্যোগের পৃষ্ঠপোষকতাকারী প্রতিষ্ঠান এনজিওটিকে কিছু ত্রান সামগ্রীর খরচ দেবে।

পাকিস্তানে আবার রক্তক্ষরণ
গতকাল হোটেল ম্যারিয়টের বাইরে একটি বিশাল বিস্ফোরণের ফলে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ কেঁপে উঠেছিল। স্থানীয় সময় রাত ৮টার দিকে ১০০০ কেজি (১ টন) বিস্ফোরণ নিয়ে একটি ট্রাক ম্যারিয়ট হোটেলে প্রবেশ করে। চালক প্রথমে নিজেকে উড়িয়ে দেয় আর তারপর বিশাল এক বিস্ফোরণে ট্রাকটিও ধ্বংসপ্রাপ্ত হয়। এক বছরের কম সময়ে এই হোটেলে এটি দ্বিতীয় বোমা বিস্ফোরণ।

চৌরঙ্গীতে ইয়াসির খান খবরটি দেন:

“বোমা বিস্ফোরণ ১০০ ফুট চওড়া আর ২০ ফুট গভীর একটা গর্ত তৈরি করে এবং তার আগুণ আর ধ্বংসজজ্ঞ চারিদিকে ছড়িয়ে পরে। বিস্ফোরণের মাত্রা এমন ছিল যে ৫০০ মিটার রেডিয়াসের মধ্যে সব বাড়ী কিছু না কিছু পরিমাণে ক্ষতিগ্রস্ত হয় আর পুরো ইসলামাবাদে এর শব্দ শোনা যায়।”

হোটেল ম্যারিয়ট জ্বলছে। ছবির জন্যে কৃতজ্ঞতা: শাদা-ই- শাহিদ

শাদা-ই- শাহিদ এ শাহিদ জাভেদ রিপোর্ট করেছেন:

গোপন তথ্য ছিল যে গতকাল এই ধরনের ঘটনা ঘটতে পারে যার জন্য সংসদ ভবন, চিফ মিনিস্টারের সেক্রেটারিয়াট আর প্রেসিডেন্সীতে জোরালো নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছিল। আত্মঘাতী বোমাবাজ বুঝতে পারে যে সে এইসব এলাকায় ঢুকতে পারবে না তাই সে সিদ্ধান্ত নেয় ম্যারিয়ট হোটেলে বিস্ফোরণ ঘটানোর যেখানে শত শত পাকিস্তানী আর বিদেশীরা একত্র হয়েছিল ইফতারের জন্য।

সিএনএন এর কাছে এই সিসিটিভি ফুটেজ আছে ('ট্রাক বোম্বিং ইন পাকিস্তান' ভিডিওতে ক্লিক করেন) যেখানে দেখানো হচ্ছে যে অন্তত ৩ মিনিটের ব্যবধান ছিল প্রথম বিস্ফোরণ আর বিশাল বিস্ফোরণের মধ্যে। আসমা মির্জা আর আদিল নাজাম বিস্ফোরণের ছবি আর ভিডিও পোস্ট করেছেন অল থিংস পাকিস্তানে। তাদের ব্লগে পাকিস্তানে এই বছরের এরুপ বড় আক্রমনের তালিকাও দেয়া আছে।

পাক টি হাউসের হামিদ মির হামলার কিছু বিভৎস জিনিষ জানিয়েছেন:

“আমি ম্যারিয়ট হোটেলের খুব কাছে ছিলাম আর বিস্ফোরণের কয়েক মিনিটের মধ্যে সেখানে পৌঁছাই। সে সময়ের মধ্যে ফ্রন্টিয়ার হাউস আর বালুচিস্থান হাউস থেকে কয়েকজন মাত্র পুলিশ কন্সটেবল এসে হোটেলের বাইরে আগা খান রোডে গাড়ীর পার্কে গাড়িতে বসে থাকা বিস্ফোরণের কারনে আহত/নিহত চালকদেরকে উদ্ধারের চেষ্টা করছিল। রাস্তা সম্পূর্ণ অন্ধকার ছিল যেহেতু বিস্ফোরণের জোরে রাস্তার সব বাতি ধ্বংস হয়ে গিয়েছিল।”

অন্যান্য প্রত্যক্ষদর্শীদের বিবরণ এখানে পড়ুন।

টিথ মায়েস্ট্রো নিহতদের ব্যাপারে সর্বশেষ খবর দিচ্ছে আর জানাচ্ছে যে পাকিস্তানে চেক রাষ্ট্রদূত নিহতদের মধ্যে ছিলেন:

(পাকিস্তানে চেক রাষ্ট্রদূত ইভো দারেক। ছবির জন্যে কৃতজ্ঞতা: টিথ মায়েস্ট্রো)

সংবাদে জানা যাচ্ছে যে মৃতের সংখ্যা ৬০ এর কাছাকাছি আর আহত ২০০ জনের বেশী হবে। দু:খজনক হলো যে এর মধ্যে কয়েকজন বিদেশী আছে আর সব থেকে উচ্চপদস্থ যিনি নিহত হয়েছেন তিনি হলেন পাকিস্তানে চেক রাষ্ট্রদূত ইভো দারেক আর তার ভিয়েতনামী সঙ্গী এখনো নিখোঁজ। রাষ্ট্রদূত দারেক পাকিস্তানে একমাস আগে এসে এই হোটেলে অবস্থান করছিলেন।

টিথ মায়েস্ট্রো আরো জানিয়েছেন যে এই বিস্ফোরণ সাধারণ কোন দৈব আক্রমন না বরং নতুন প্রেসিডেন্টকে হত্যার সম্ভাব্য চেষ্টা হতে পারে:

পাকিস্তানী দৈনিক দ্যা নিউজ জানচ্ছে যে সেপ্টেম্বর ২০ তারিখে হোটেলে যখন বোমা মারা হয় তখন পাকিস্তানের জাতীয় এসেম্বলীর স্পিকার ফেহমিদা মির্জা প্রেসিডেন্ট আসিফ আল জারদারির সম্মাণে ম্যারিয়ট হোটেল ইসলামাবাদে একটি ইফতার পার্টি দিয়েছিলেন। জারদারি নৈশভোজে ছিলেন না, কিন্তু জানানো হয়েছে যে অন্য গুরুত্বপূর্ণ লোক ছিল, নাম না দিয়ে।

এই ব্লগ দোষারোপের খেলা নিয়েও মন্তব্য করেছে:

সব দিক দিয়ে বিবেচনা করে এই আক্রমণের দোষ যে কোন সন্ত্রাসী দলের উপর দেয়া যায়, কেউ হয়ত উপায় খুঁজে পাচ্ছে তালেবানদের বৃদ্ধির দিকে আঙ্গুল তুলে দেখাতে, কেউ কেউ তপ্ত রাজনৈতিক অসহিষ্ণুতাকে দোষ দিচ্ছে আর কেউ মনে করছে যে ভারতের গোয়েন্দা সংস্থার হাত এতে থাকতে পারে। কারন যাই হোক পাকিস্তানকেই ভুগতে হচ্ছে।

জাহানে রুমির রাজা রুমি খুবই ক্ষিপ্ত:

কি জিহাদ, কি ইসলাম আর কি ধরনের মুসলিম এই কসাইরা- নিরাপরাধ মানুষকে হত্যা করে, ইসলামাবাদের অভিজাত হোটেলের বাইরের গরিব শ্রেণীকে মেরে তারা মনে করছে যে কোন উদ্দেশ্য সফল করলো।

চুপ! কিছু উপযোগী প্রশ্ন করেছে:

ম্যারিয়টের বিস্ফোরণকে ‘পাকিস্থানে ৯/১১' নাম দেয়া হয়েছে। এটা কি পরিশেষে একটা স্বীকারোক্তি যে পাকিস্তান একটা যুদ্ধে জড়িয়ে পড়েছে যা থেকে তারা ‘এটি আমেরিকার যুদ্ধ' বলে রেহাই পেতে পারবে না?

প্রেসিডেন্ট জারদারীর নিউ ইয়র্ক যাওয়ার প্রাক্কালে, এই বিস্ফোরণ মনে করিয়ে দেয় যে পাকিস্তান সরকার একটা যুদ্ধের হারার প্রান্তে যা পাকিস্তান সমাজের অস্তিত্বকে নাড়া দিচ্ছে।

এইসব দু:খজনক ঘটনার জন্য আমাদের সমাজ, সরকার আর আইন প্রয়োগকারী সংস্থার আত্মপ্রসাদ দায়ী। হতে পারে যে একা কোন জঙ্গী ট্রিগার টেনেছে, কিন্তু শেষ পযন্ত সমাজ আর রাষ্ট্র একসাথে জঙ্গীদেরকে এই ক্ষমতা দিয়েছে যার ফলে একটা শহরকে হাঁটু গেড়ে বসাতে পারে তারা।

আমেরিকা সীমান্ত লঙ্ঘণ করে পাকিস্তানের ভৌগোলিক স্বাধীনতা হয়ত খর্ব করেছে। কিন্তু প্রশ্ন হলো, তাহলে কোন স্বাধীনতার কথা তারা বলছে? ফ্রন্টিয়ার প্রভিন্স আর বালুচিস্তান সারা বিশ্বের চরমপন্থীদের পছন্দের ঠিকানায় পরিণত হয়েছে। কেন সরকার আর জনগণ পাকিস্তানের স্বাধীনতার ব্যাপারে অস্ত্র ধরছে না যখন চরমপন্থীরা তা খর্ব করছে?

আমাদের সরকারকে কে জবাবদিহী করতে বলবে?

ভারত: বন্যাদুর্গতদের কাজে আসছে মোবাইল ফোন
মোবাইল এক্টিভ. অর্গ জানাচ্ছে কিভাবে বিহারের বন্যাদুর্গতদের প্রাণ বাঁচাচ্ছে মোবাইল ফোন। (অন্য সব কিছু ডুবে গেলেও) মোবাইল ফোনের মাধ্যমে উদ্ধারকর্মীরা ও আটকে পড়া লোকেরা বাইরের লোকের সাথে দিনরাত চব্বিশ ঘণ্টা যোগাযোগ রক্ষা করতে পারছে।

হাইতি, জামাইকা: হারিকেনের সর্বশেষ পরিস্থিতি
হারিকেন গুস্তাভের কবলে পরা ক্যারিবিয়ান অঞ্চলে উদ্ধার, ত্রাণ ও পুনঃনির্মাণ কাজ শুরু হবার পরে আরও নতুন ঝড় আশার আশন্কা দেখা দিয়েছে।

জামাইকার ইয়ার্ডফ্লেক্স.কম রিপোর্ট করছেন যে গুস্তাভ হোপ নদীর উপর ব্রিজটিকে ভেঙ্গে দু ভাগ করে দিয়েছে এবং তিনি উদ্ধারকার্য নিয়ে আলাদা একটি পোস্ট দিয়েছেন।

হাইতি অবশ্য আগের ধাক্কা এখনো সামলাতে পারেনি। হাইতি রিবর্ন জানাচ্ছে যে গুস্তাভ এবং হান্নার কবলে পরে এই দ্বীপ তছনছ হয়ে গিয়েছে।

হারিকেন গুস্তাভ গত ২৬শে আগস্ট হাইতির দক্ষিণের দ্বীপ জ্যাকমেলে আছড়ে পরে। দেশটির ধ্স নামা পাহাড় অঞ্চলে কয়েক ঘন্টার মধ্যে প্রায় ১২ ইঞ্চির মত বৃষ্টি হয়েছে। প্রায় ৭৫জন হাইতিবাসী প্রাণ হারিয়েছেন এবং কিছু সময় পরে হঠাৎ বন্যা ও ভূমিধসে আরও ৮০০০ লোক তাদের বাড়ীঘর ও আশ্রয়স্থল হারিয়েছে। সবচেয়ে দু:খের ব্যাপার হচ্ছে যে হাইতি একই মাসের ২৩ তারিখের হারিকেন ফে'র ছোবল খাওয়ার পর (যেটাতে ২৩জন মারা গিয়েছিল) ফের উঠে দাড়ানোর চেষ্টা করছিল।

আজ হারিকেন হান্না উত্তর উপকুলের পাশ দিয়ে চলে গেছে তবে তা এই অঞ্চলে ব্যাপক বৃষ্টি এনে দিয়েছে। গোনাইভ অঞ্চলটি আবার ক্ষতিগ্রস্ত হয়েছে যা ২০০৪ সালের সেপ্টেম্বর মাসে হানা দেয়া জীন নামক ঝড়টির ধ্বংসযজ্ঞের শিকার ছিল এবং ৩০০০ জন মারা গিয়েছিল তখন। এখন বোঝা যাচ্ছে যে অধিক বৃষ্টিপাতের ফলে এই অঞ্চলে আবার ব্যাপক বন্যা হবে।

পুজে এস্পোয়া ভেবেছেন ছবি কথার চেয়ে ভালভাবে পরিস্থিতি অপরকে বোঝাবে। কিন্তু থিও কয়েকটি কথার মাধ্যমে পরিস্থিতির আরও ভাল বর্ণনা দিয়েছেন:

স্কুলগুলো বাস্তুহারা লোকদের দ্বারা পূর্ণ। শহরে লেস কেইস অঞ্চল পানিতে ভাসছে, এখন পর্যন্ত তিনজন স্থানীয় পানিতে ডুবে মারা গেছে। এটি খুবই দু:খের, কিন্তু যা শুনছি, গোনাইভ অঞ্চলে পরিস্থিতি আরও খারাপ। ওখানে হারিকেন জীন তিনবছর আগে তার ধ্বংসজজ্ঞ চালিয়েছিল। তাদের জণ্যে প্রার্থনা করুন।

মিশর: সংসদ পুড়ছে
সম্প্রতি মিশরের সংসদ ভবনে আগুন লাগার পরে সে দেশের ব্লগাররা হতবিহ্বল হয়ে পড়েছে। ঊনবিংশ শতাব্দীতে নির্মিত এই প্রাসাদটি আগুনে পুড়েছে যা বর্তমানে শুরা (পরামর্শসভা) কাউন্সিলের কার্যালয়। সেখানে আগুন কিভাবে লেগেছে তা সম্পর্কে এখনও সরকারী ভাষ্য জানা যায় নি। ব্লগাররা টগবগ করে রাগে ফুঁসছেন ও তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন।

আরবী সংবাদ পোর্টাল হরিতনা তার পাঠকদের প্রত্যক্ষদর্শীদের ভাষ্যসহ আগুন নেভানোর সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানিয়েছে। মুসলিম ব্রাদারহুড সাইট ইখওয়ান অনলাইন এই প্রাসাদে অগ্নিকান্ডের উপর একটি পরিপূর্ণ এলবাম প্রকাশ করেছে।

বাকরি হাসান এই অগ্নিকান্ডকে মিশরীয় কেলেন্কারী হিসেবে অভিহিত করেছেন এবং মিশরের রাষ্ট্রপতি হোসনি মোবারককে ইস্তফা দিতে বলেছেন। তিনি লিখেছেন:

رمز مصر يحترق

الان يحترق رمز مصر

تابعوا احدث فضائح مصر المدوية

الدولة المصرية عاجزة حتي الان عن السيطرة علي حرق رمزها

وصلنا الي النهاية سيادة الرئيس

سيدي الرئيس استقيل قبل ان تحرق البلد كلها وليس رمزها فقط

تابع علي الفضائيات والمواقع حريق مصر

মিশরের প্রতিমূর্তি আগুনে পুড়ছে

এখুনি, মিশরের প্রতীকটি পুড়ে যাচ্ছে

মিশরের কেলেন্কারীর খবর শোন

মিশর সরকার তার প্রতীককে রক্ষা করতে পারছে না

জনাব রাষ্ট্রপতি, এখানেই পথের শেষ হচ্ছে

শুধু প্রতীক নয়, সারা দেশ পুড়ে যাওয়ার আগে

দয়া করে ইস্তফা দিন

মিশরের অগ্নিকান্ডের খবর শোন স্যাটেলাইট চ্যানেলে

আর ইন্টারনেটে

এবং আমর এজ্জাত অভিযোগ করছে যে  মিশরের কর্তৃপক্ষ আল বালিদ সংবাদপত্রের দ্বিতীয় সংস্করন নিষিদ্ধ করে দিয়েছে অগ্নিকান্ডের উপর তাদের প্রতিবেদনের জন্যে। এই ব্লগার বলছেন যে এই সংবাদপত্রের শিরোনামে ছিল যে বেশ কিছু গুরুত্বপূর্ণ দলিলপত্র অগ্নিকান্ডে বিনষ্ট হয়েছে।

ওদিকে তাহিস মনে করছেন যে অগ্নিকান্ড থামানোর জন্যে প্রচেষ্টার অভাব ছিল:

رياح ايه اللي بيتكلموا عليها؟

هي فين الرياح دي؟ طب انا عايزة حد يحلف لي على المصحف ويقول انشالله يعمى بعنيه لو حس باي رياح

انا شايفة بعيني اتنين بيطفوا الحريق في التلفزيون

اتنين…..اتنين يا بشر

ده لو الناس اللي ملمومة تفت على مجلس الشورى اللي بيتهد دلوقت كانت طفت

তারা কোন বাতাসের কথা বলছে?

কোথায় গেল সেই বাতাস? আমি চাচ্ছি কেউ কোরান শরীফ ছুঁয়ে শপথ নিয়ে বলুক যে সে কোন বাতাস অনুভব করেছে আর মিথ্যা হলে যেন সে অন্ধ হয়ে যায়।

আমি টিভিতে দেখছি যে শুধুমাত্র দুজন লোক আগুন নেভানোর চেষ্টা করছে। দুইজন.. শুধু দুইজন।

যদি সবাই মিলে ঝাঁপিয়ে পরত শুরা কাউন্সিল রক্ষা করতে, আগুন এতক্ষনে নিভে যেত।

যখন আগুন ছড়াচ্ছিল, মিশরীয়রা টুইটার ব্যবহার করে একে অপরকে জানাচ্ছিল ব্যাপারটি। ওয়ায়েল খলিল জানাচ্ছেন এই আগুনের কারন সম্বন্ধে:

الغلطة غلطة المبني-قديم وكله خشب

এটি এই প্রাসাদটিরই সমস্যা- এটি বেশ পুরোন এবং কাঠের তৈরি।

মালেক আগুনের গন্ধ সম্পর্কে অভিযোগ করছেন:

ولاول مره اشم ريحة الحريق من ساعة المجلسين ماولعوا,الريحة سيئة فعل

দুইটি কক্ষ পুড়ে যাবার পর আমি প্রথম আগুনের গন্ধ পাচ্ছি এবং বেশ দুর্গন্ধ!

জর্জিয়া, রাশিয়া: লুটেরা আর শরণার্থীদের খাওয়ানো
শনিবার রাশিয়ান দুতাবাসের সামনে তিবলিসির বেশ কয়েকজন লোক জমায়েত হয় লুটপাটের বিরুদ্ধে প্রতীকি বিক্ষোভ করার জন্য। লাইভ জার্নাল (এলজে) ব্যবহারকারী ওলেগ_প্যানফিলোভ এই উদ্যোগের ব্যাপারে লিখেছেন আর ছবি পোস্ট করেছেন:

তিবলিসির রাশিয়ান দুতাবাসে তারা পুরানো ফ্রিজ, টয়লেট, টয়লেট পেপার, ইস্ত্রী, ভদকা (মদ), কাঁটা চামচ, কাপড় আর অন্যান্য জিনিষ রেখে এসেছে যার প্রতি [রাশিয়ান সেনা লুটেরারা] আগ্রহ দেখিয়েছিল জর্জিয়ানদের বাড়ি, সরকারী সংস্থা, সেনা সদর আর সেনা ব্যারাকে গিয়ে:

মানুষ কাছ থেকে দেখতে আসছে, মাথা নাড়ছে আর হাসছে। পাশ দিয়ে যাওয়া গাড়ি হর্ণ বাজাচ্ছে…

[ছয়টি ছবি]

তিবলিসিতে থাকা এলজে ব্যবহারকারী টনি-জিও এই প্রতিবাদের কঠোর সমালোচনা করে লিখেছেন:

“আসুন রাশিয়ান সেনাদের খাওয়াই” কর্মসূচী

এই কর্মসূচী নিজেই একটা শক্তিশালী জনসংযোগ অস্ত্র। কিন্তু সেটি শুধুমাত্র সম্ভব যখন বেশ কিছু রাশিয়ান এই ব্যাপারে জানতে পারবে। আমার সন্দেহ যে [চ্যানেল ১ এর] ভ্রেমিয়া সংবাদ বা [আরটিআর চ্যানেলের] ভেস্তি সংবাদ এটা দেখাবে না।

আমি এটা বোঝাতে চাচ্ছি। একজন রাশিয়ান নারী, জর্জিয়ান সেনা অফিসারের মা, আতঙ্কিত হয়ে বলছেন যে [কালিনিনগ্রাদ এ থাকা] তার মার কোন ধারনা নেই যে জর্জিয়াতে কি হচ্ছে আর মনে করছে যে জর্জিয়ান সেনারা তস্খিনভ্যালিতে এখনো আক্রমণ করছে, যা সোভিয়েত সেনারা সাহসিকতার সাথে প্রতিরোধ করছে। ইশ্বর বাচিয়েছে যে সে তার নাতির উপর কোন অভিশাপ দেয়নি কারন সে তস্খিনভ্যালিতে রাশিয়ান সেনাদের হত্যা করছে।

আমি এই রিপোর্ট সমর্থন করছি। রাশিয়াতে আমার বোনের সাথে আমি গতকাল কথা বলেছি। আনুষ্ঠানিকভাবে আমার বোন জর্জিয়ান, কিন্তু ঠিক আমার মতো তার জন্ম আর বড় হওয়া রাশিয়াতে আর তার জীবনের ৩০ বছরের মধ্যে রাশিয়াতে মাত্র কয়েক সপ্তাহ কাটিয়েছে। কিন্তু সে বিবাহের পরেও তার জর্জিয়ান কুমারী নাম রেখেছে। কিন্তু সেও জানে না যে কি ঘটছে। বেশীরভাগ সাধারন মানুষ ইন্টারনেট আর স্যাটেলাইট টেলিভিশন ব্যবহার করে না বিশস্ত খবর পাওয়ার জন্য- তারা [রাশিয়ান সরকারী টেলিভিশন] যা দেখাচ্ছে তাই দেখছে। তাই এটা বিষ্ময়কর না যে তাদের বেশীরভাগ বিশ্বাস করে যে রাশিয়ান সেনারা তস্খিনভ্যালির বাইরে আসেনি…?

কিন্তু এটা আমার বলার উদ্দেশ্য না। একটা কিন্ডারগার্টেনে [তিবলিসির এলাকায়] ১১০ টি শরণার্থী পরিবার অনেক বাচ্চা নিয়ে আছে। মানবিক সাহায্য ওখানে পৌঁছায়নি। তাদেরকে ওখানে রাখা হয়েছে ব্যাস, এরপর সময় হলে সাহায্য করা হবে। এই কিন্ডারগার্টেনে, সেই এলাকার স্কুলের থেকে আলাদা বাচ্চাদের জন্য অন্তত বিছানা আছে। বেশীরভাগ মানুষ মাটিতে ঘুমায়। কোন কম্বল বা ম্যাট্রেস নেই। তাদের অবশিষ্ট টাকা দিয়ে তারা যা পারে কিনে খায়। যেমন বুঝতে পারছে তাদের কাছে বেশি টাকা অবশিষ্ট নেই। গতকাল একবার এই কিন্ডারগার্টেনে খাবার দেয়া হয়েছিল। বাসি রুটি। ১১০টি পরিবারের জন্য সাত কেজি চিনি।

গতকাল রাতে আমি এক বস্তা বাচ্চাদের কাপড় নিয়ে গিয়েছিলাম, যেটা আমি চেয়েছিলাম কেন্দ্রীয় দানকেন্দ্রে দিতে, এই কিন্ডারগার্টেনে। আমরা [আমাদের পড়শীসহ] ২০ কেজি চিনি আর দেড় কিলো মাখনও নিয়ে গিয়েছিলাম। আজকে আমি তাদের ফল, দুধ [মাতসোনি] আর ডায়পার এনে দিয়েছি।

জর্জিয়ানবাসীরা, যথেষ্ট হয়েছে তোমাদের তথ্য যুদ্ধ। জানালার বাইরে দেখো, সেখানে কিন্ডারগার্টেন আর স্কুল ভরা শরণার্থী। প্রথমে যা পারো তাদের কাছে নিয়ে যাও, আর তারপর রাশিয়ান দুতাবাসে যাও।