The Global Voices Lingua project hopes to bring GV content to new linguistic audiences - Details

Also in:

প্রতিবাদ বিষয় আর্কাইভ

আর এস এস ফিড প্রতিবাদ

2009-11-06

থাইল্যান্ড: ব্যাংককের এক কারাগারের অভ্যন্তরে

গ্যারি গ্রায়াম জোনস ব্যাংককের ব্যাং কাওয়াং কারগারের একজন বন্দি। এটি পুরুষদের জন্য তৈরি করা প্রচণ্ড সুরক্ষিত কারাগার। সমর্থকরা গ্যারির লেখা চিঠি ও বিভিন্ন তথ্য তার নামে তৈরি করা এক ব্লগে প্রকাশ করে থাকে। এই ব্লগ জনগণকে জানাচ্ছে যে বিখ্যাত এই কারাগারে বন্দিরা কি অবস্থায় রয়েছে।

ইরান: হোসেইন দেরাকশানকে মুক্ত কর

বিতর্কিত ব্লগার হোসেইন দেরাকশানকে গ্রেফতার করার পর এক বছর পার হয়ে গেছে। তার স্বদেশীরা তার সম্বন্ধে এক প্রচারণা শুরু করেছে যাতে, সে যে বিনা বিচারে বন্দি রয়েছে সেটা সবাই জানতে পারে।

2009-11-04

ইরান

ইউটিউবে নাগরিক সাংবাদিকের তোলা একটি ভিডিও ফিল্ম দেখাচ্ছে যে আজকে তেহরানে প্রতিবাদকারীদের উপর নিরাপত্তা রক্ষীরা চড়াও হয়েছে।

2009-10-22

ভুটান

আই অ্যাম ড্রুকপা ব্লগ ভুটানে যত্রতত্র পাওয়া যাওয়া নিষিদ্ধ সিগারেটের অসহনীয় মূল্যবৃদ্ধির দিকে দৃষ্টি আকর্ষণ করেছে। দেশটিতে ধুমপানের উপর নিষেধাজ্ঞা থাকায় কালবাজারীরা জেঁকে বসেছে। এই ব্লগার আবেদন করছে ধুমপানের উপর নিষেধাজ্ঞা তুলে নিয়ে কর পরিশোধ করা আইনসম্মত সিগারেট বিক্রির ব্যবস্থা যেন করা হয় ভুটানে।

2009-10-21

পুয়ের্টো রিকো: জাতীয় ধর্মঘট এর সর্বশেষ সংবাদ

পুয়ের্টো রিকোর রাজধানী সান জুয়ানের মেট্রোপলিটন এলাকার সড়ক আর হাইওয়েতে গত ১৫ই অক্টোবর সকাল থেকে হাজার হাজার মানুষ জমায়েত হয়েছিলেন, বিশেষ করে অর্থনৈতিক অঞ্চলসমূহে। তারা জাতীয় ধর্মঘটে অংশ নিয়েছিলেন যার লক্ষ্য ছিল একদিনের জন্য দেশটাকে পঙ্গু করে দেয়া। বিভিন্ন নাগরিক মিডিয়া এ ঘটনা কাছে থেকে পর্যবেক্ষণ করেছে।

পুয়ের্টো রিকো: জাতীয় ধর্মঘটের জন্য তৈরিভিডিও post

পুয়ের্টো রিকোর অনেক জনগণ এবং ব্লগাররা ১৫ই অক্টোবর জাতীয় ধর্মঘটের জন্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে যা সারা দেশকে একদিনের জন্যে থামিয়ে দেবে।

2009-10-19

বাংলাদেশ

বাংলাদেশের যুদ্ধাপরাধীদের আসন্ন বিচার এবং বিলেতে বসবাসরত একজন কথিত যুদ্ধাপরাধীকে নিয়ে বাংলাদেশী এক ছাত্রের একটি প্রতিবেদন গার্ডিয়ান পত্রিকার অনলাইন ভার্সনে (কমেন্ট ইজ ফ্রি) প্রকাশের পর (সেই যুদ্ধাপরাধীর) আইনী হুমকির মুখে পত্রিকাটি প্রতিবেদনটির কিছু অংশ মুছে দেয়। বাংলাদেশী ব্লগাররা এর প্রতিবাদ করছে এবং মুক্তাঙ্গণ বাংলা ব্লগ ও থার্ড ওয়ার্ল্ড ভিউ ব্লগ এ নিয়ে বিস্তারিত আলোচনা করেছে।

2009-10-15

মেক্সিকো: এটর্নি জেনারেল হিসেবে আর্টুরো শাভেজের মনোনয়নের বিরুদ্ধে প্রতিবাদ

মেক্সিকোর মানবাধিকার কর্মীরা সে দেশে নিয়োগ প্রাপ্ত এটর্নি জেনারেল শাভেজের নিয়োগের বিরোধিতা করছে। তারা বলছে যখন শাভেজ চিহুয়াহুয়া এলাকার এটর্নি জেনারেল ছিলেন, সে সময় সেখানে নিহত হওয়া মেয়েদের খুনের রহস্য সমাধান করার ব্যাপারে তেমন কোন পদক্ষেপ নেন নি।