The Global Voices Lingua project hopes to bring GV content to new linguistic audiences - Details

Also in:

রাজনীতি বিষয় আর্কাইভ

আর এস এস ফিড রাজনীতি

2009-11-04

ইরান

ইউটিউবে নাগরিক সাংবাদিকের তোলা একটি ভিডিও ফিল্ম দেখাচ্ছে যে আজকে তেহরানে প্রতিবাদকারীদের উপর নিরাপত্তা রক্ষীরা চড়াও হয়েছে।

বিশ্ব মন্দা নিয়ে পর্যালোচনা: বাঁচার উপায় এবং ব্যবসার সুযোগ

বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা সর্বত্র বিষাদ ছড়িয়েছে ও হতাশায় ডুবিয়ে দিচ্ছে। ব্লগাররা বিভিন্ন উপায় জানাচ্ছেন যে কি করে এই মন্দার মোকাবিলা করা যায়। বিশ্বজুড়ে ব্যবসাগুলো নতুন নতুন পন্থা অবলম্বন করছে; এমনকি অনেকে এই মন্দায় লাভও করছে। এই পোস্টে, আমি চেষ্টা করব কিছু ব্যক্তি এবং কোম্পানীর চেষ্টাগুলো জানাতে যেগুলো দ্বারা তারা এই মন্দা সাথে তাল মিলিয়ে যাচ্ছে।

মিশর: সেরা দশ প্রভাবশালী ব্যক্তি

মিশরের রাষ্ট্রপতি হোসনি মুবারকের ছেলে গামাল মুবারক- আশা করা হচ্ছে যে সে তার পিতার উত্তরসুরি হতে যাচ্ছে.-- তিনি টাইম পত্রিকার চোখে ২০০৯ সালের পৃথিবী সেরা ১০০ জনের একজন নির্বাচিত হয়েছেন। এই পোস্টে মিশরীয় ব্লগাররা তাদের বক্তব্য প্রদান করছে।

ভিডিও: জাতিসংঘ আয়োজিত ভিডিও প্রতিযোগিতার বিজয়ীরা নাগরিক দূতে পরিণত হলেনভিডিও post

আমরা আপনাদের সামনে পাঁচটি ভিডিও তুলে ধরছি যেগুলো জাতিসংঘের এক ভিডিও প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে। এইসব ভিডিওতে বর্ণনা করা হয়েছে, যদি এর নির্মাতাদের সুযোগ দেওয়া হয় তা হলে তারা বিশ্বের নেতাদের কাছে কি কি বলবে। নিউ ইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘ দিবস উদযাপন অনুষ্ঠানে এই পাঁচজন ভিডিও ব্লগার তাদের বক্তব্য তুলে ধরার সৌভাগ্য অর্জন করেছিল।

2009-11-02

কিরগিজস্তান: নতুন প্রধানমন্ত্রীকে নিয়ে ইন্টারনেট ব্যবহারকারীদের আলোচনা

কিরগিজস্তানের অন্যতম ধনী ব্যক্তি, সরকারের অন্যতম কর্মকর্তা ডানিয়ার উসেনভ প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী। দেশটির রাষ্ট্রপতি কুরমানবেক বাকিয়েভ ইতোমধ্যে তার নিয়োগপত্রে স্বাক্ষর করেছেন। প্রধানমন্ত্রী নিয়োগপ্রাপ্তদের মধ্যে সম্ভাব্য তালিকায় ডানিয়ের টকটোগুলোভিচ নাম ছিল বটে, কিন্তু সত্যি বলতে কি তিনি সবার পছন্দের প্রার্থী ছিলেন না, কিরগিজস্তানের ইন্টারনেট ব্যবহারকারীদের বেশীরভাগই অন্তত তাকে চায় নি।

ইন্দোনেশিয়া

ইন্দোনেশিয়ার দৈনিক দ্যা জাকার্তা পোস্ট সম্প্রতি দেশের আঞ্চলিক প্রতিনিধি কাউন্সিলের নতুন সদস্য-সদস্যার একটি ছবি ছাপিয়েছে যাতে দেখা যাচ্ছে যে অধিবেশন চলা কালে তাদের কেউ কেউ ঘুমাচ্ছে। এই ছবি ইন্দোনেশিয়ার ব্লগ জগৎে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

2009-10-30

লেবানন হাম্মাস খাবার নিয়ে যুদ্ধে মনোযোগ দিয়েছে

৩০০ জনের মতো লেবাননী রাঁধুনী বৈরুতে একত্র হয়েছিলেন গতকাল হাম্মাস নামক খাদ্যের সব থেকে বড় প্লেট তৈরি করতে যাতে তারা এই জনপ্রিয় বুট (চানা) দিয়ে তৈরি খাবারের মালিকানা নিজেদের হাতে নিতে পারেন। নতুন এই বিশ্ব রেকর্ড লেবাননের চলতি একটা প্রচারণার অংশ যেখানে এই দেশ ইজরায়েলে তৈরি করা বেশ কয়েকটা খাদ্যের উপরে তাদের দাবী জোরদার করতে পারেন।

2009-10-28

ভারত

সিঙাপুর প্রবাসী ভারতীয় ব্লগার দ্যা একর্ণ মন্তব্য করেছে যে ভারতের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিজেপির উচিৎ বর্তমান টালমাটাল রাজনৈতিক পরিস্থিতি সামলাতে নতুন একজন নেতা নির্বাচন করা।

2009-10-26

আর্জেন্টিনা: প্রচার মাধ্যমের জন্য নতুন আইনের অনুমোদন

অডিওভিজুয়াল মাধ্যমের জন্য আর্জেন্টিনার সরকার এক নতুন আইন করেছে, যা উন্মুক্ত তরঙ্গ, কেবল ও স্যাটেলাইট টেলিভিশন এবং রেডিওর জন্য বেশ কিছু নতুন ধারাবাহিক নীতিমালার মাধ্যমে পালিত হবে।

2009-10-23

তিউনিশিয়া: নির্বাচনী প্রচারণা বৈধভাবে হচ্ছে না

আগামী ২৫শে অক্টোবর তিউনিশিয়ায় রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এর ফলে দেশটিতে সবকিছু উত্তপ্ত হয়ে উঠেছে। ১১ই অক্টোবর রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রচারণা শুরু হয়েছে, কিন্তু এই প্রচারণায় সকল রাজনৈতিক দল ও রাজনীতিবিদ অংশ নিতে পারছে না। এই পোস্টটি পড়ুন এবং জানুন কেন তারা সবাই নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিতে পারছে না।